ব্যাখ্যা
• উপজেলা প্রশাসন:
- উপজেলা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তর।
- প্রতিটি জেলা কয়েকটি উপজেলায় বিভক্ত।
- উপজেলার প্রশাসনিক কর্মকর্তা হলেন উপজেলা নির্বাহী অফিসার।
- তিনি জেলা প্রশাসকের আদেশ বাস্তবায়ন এবং উপজেলার অন্যান্য কাজের সমন্বয় করে থাকেন।
- তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য।
- উপজেলা পর্যায়ের অন্য কর্মকর্তাদের সহায়তায় উপজেলার সকল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেন।
- এছাড়া উপজেলার শাসন ব্যবস্থা ও শান্তি-শৃঙ্খলার কাজও তিনি দেখাশুনা করেন। মূলত উপজেলার সকল উন্নয়ন ও প্রশাসনিক কাজ তদারক করা তাঁর দায়িত্ব।
উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি।