পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৩১
সিলেবাস
পরীক্ষা - ৮৩: বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিকসমূহ: ১. বাংলাদেশের সরকার ব্যবস্থা: আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার; স্থানীয় সরকার ব্যবস্থাপনা। ২. বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ। এবং বিষয় - মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. স্থানাঙ্ক সমস্যা (Space Relation) ২. সংখ্যাগত দক্ষতা (Numerical Ability) ------------------ [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন

.
উপজেলার প্রশাসনিক কর্মকর্তা কে?
  1. উপজেলা ভাইস চেয়ারম্যান
  2. উপজেলা নির্বাহী অফিসার
  3. উপজেলা সমাজসেবা অফিসার
  4. উপজেলা চেয়ারম্যান
সঠিক উত্তর:
উপজেলা নির্বাহী অফিসার
উত্তর
সঠিক উত্তর:
উপজেলা নির্বাহী অফিসার
ব্যাখ্যা

• উপজেলা প্রশাসন:
- উপজেলা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তর।
- প্রতিটি জেলা কয়েকটি উপজেলায় বিভক্ত। 
- উপজেলার প্রশাসনিক কর্মকর্তা হলেন উপজেলা নির্বাহী অফিসার।
- তিনি জেলা প্রশাসকের আদেশ বাস্তবায়ন এবং উপজেলার অন্যান্য কাজের সমন্বয় করে থাকেন।
- তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য। 
- উপজেলা পর্যায়ের অন্য কর্মকর্তাদের সহায়তায় উপজেলার সকল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেন।
- এছাড়া উপজেলার শাসন ব্যবস্থা ও শান্তি-শৃঙ্খলার কাজও তিনি দেখাশুনা করেন। মূলত উপজেলার সকল উন্নয়ন ও প্রশাসনিক কাজ তদারক করা তাঁর দায়িত্ব।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি।

.
নিচের কোনটি নির্বাহী বিভাগের অংশ নয়?
  1. মন্ত্রিপরিষদ
  2. প্রধানমন্ত্রী
  3. প্রধান বিচারপতি
  4. রাষ্ট্রপতি
সঠিক উত্তর:
প্রধান বিচারপতি
উত্তর
সঠিক উত্তর:
প্রধান বিচারপতি
ব্যাখ্যা

’প্রধান বিচারপতি’, বিচার বিভাগের অংশ।
---------------------------------
বাংলাদেশ সরকারের তিনটি বিভাগ:
• নির্বাহী বিভাগ: – 
- নির্বাহীবিভাগকে শাসনবিভাগও বলা হয়ে থাকে। এটি মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ নিয়ে গঠিত।
• আইন বিভাগ: – 
- আইন প্রণয়ন ও সংশোধনের দায়িত্বে। সাধারণত জাতীয় সংসদই এ কাজ করে।
• বিচার বিভাগ: – 
- ন্যায়বিচার নিশ্চিত করে; সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে গঠিত।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি।

.
নিচের কোনটি স্থানীয় প্রশাসনের অন্তর্ভুক্ত নয়?
  1. বিভাগীয় প্রশাসন
  2. জেলা প্রশাসন
  3. উপজেলা প্রশাসন
  4. উপজেলা পরিষদ
সঠিক উত্তর:
উপজেলা পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
উপজেলা পরিষদ
ব্যাখ্যা

স্থানীয় প্রশাসনের অন্তর্ভুক্ত নয়- উপজেলা পরিষদ।
- উপজেলা পরিষদ একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান

স্থানীয় প্রশাসন:
- স্থানীয় শাসন বলতে সাধারণত স্থানীয় পর্যায়ের তথা বিভাগ,জেলা এবং উপজেলা শাসন ব্যবস্থাকে বুঝায়।
- প্রশাসনের সুবিধার্থে এর সৃষ্টি।
- এ প্রক্রিয়ায় কেন্দ্রীয় শাসন ও নিয়ন্ত্রণকে নিম্নস্তর পর্যন্ত নিয়ে যাওয়া হয়।
- কেন্দ্রীয় সরকারের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, রাজস্ব আদায় ও সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নই এর মুখ্য উদ্দেশ্য।
- এ ব্যবস্থায় স্থানীয় শাসনের সঙ্গে সংশ্লিষ্ট কর্তাব্যক্তিবৃন্দ সরকারের এজেন্ট বা প্রতিনিধি হিসেবে গণ্য।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি।

.
আদালত বা ট্রাইব্যুনালের প্রদত্ত দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার এখতিয়ার কার রয়েছে?
  1. রাষ্ট্রপতি
  2. আইনমন্ত্রী
  3. এটর্নি জেনারেল
  4. প্রধানমন্ত্রী
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
ব্যাখ্যা

রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ :

• নিয়োগ সংক্রান্ত ক্ষমতা:
- রাষ্ট্রের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ।
- শীর্ষ কর্মকর্তা (মহাহিসাব রক্ষক, রাষ্ট্রদূত, উচ্চপদস্থ কর্মকর্তা) নিয়োগ।
- প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের নিয়োগ।
- প্রধান বিচারপতি নিয়োগ (এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত)।

• সংসদ সংক্রান্ত ক্ষমতা:
- জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত এবং ভেঙে দেওয়া (প্রধানমন্ত্রীর পরামর্শে)।
- সংসদে ভাষণ ও বাণী প্রদান।
- সংসদ কর্তৃক পাস হওয়া বিলে সম্মতি দিয়ে আইন কার্যকর করা।
- সংসদ ভেঙে গেলে বা অধিবেশন না থাকলে অধ্যাদেশ জারি।

• আর্থিক ক্ষমতা:
- রাষ্ট্রপতির সম্মতি ছাড়া অর্থ বিল উত্থাপন করা যাবে না।
- সংসদ অর্থ মঞ্জুর করতে ব্যর্থ হলে সর্বোচ্চ ৬০ দিনের জন্য তহবিল থেকে অর্থ অনুমোদন।

• বিচার বিভাগীয় ক্ষমতা:
- প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়োগ।
- আদালত বা ট্রাইব্যুনালের প্রদত্ত দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা।

• জরুরি অবস্থা ঘোষণা:
- যুদ্ধ, বিদেশি আগ্রাসন বা অভ্যন্তরীণ গোলযোগের ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা (প্রধানমন্ত্রীর সম্মতিতে)।

• অন্যান্য দায়িত্ব:
- জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব।
- খেতাব, পদক ও সম্মাননা প্রদান।
- নাগরিকদের বিদেশি উপাধি গ্রহণে অনুমতি প্রদান।
- রাষ্ট্রীয় চুক্তি ও দলিল সম্পাদন।
- বিদেশি কূটনীতিকদের পরিচয়পত্র গ্রহণ।
- প্রধানমন্ত্রী, মন্ত্রী ও বিচারপতিদের শপথ বাক্য পাঠ করানো।

• জবাবদিহিতা:
- রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করবেন।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি।

.
সংসদের অধিবেশন পরিচালনার জন্য ন্যূনতম কতজন সদস্য উপস্থিত থাকতে হয়?
  1. ৯০ জন
  2. ৭০ জন
  3. ৫০ জন
  4. ৬০ জন
সঠিক উত্তর:
৬০ জন
উত্তর
সঠিক উত্তর:
৬০ জন
ব্যাখ্যা

• বাংলাদেশের আইনসভা:

- সরকারের তিনটি বিভাগের মধ্যে আইনসভা অন্যতম।
- বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ এটি এক কক্ষবিশিষ্ট।
- জাতীয় সংসদের মোট সদস্যসংখ্যা ৩৫০।
- এর মধ্যে ৩০০ জন সদস্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন এবং অবশিষ্ট ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত।
- বাংলাদেশকে মোট ৩০০টি নির্বাচনী এলাকায় ভাগ করা হয়েছে।
- এ সকল নির্বাচনী এলাকা থেকে নাগরিকদের প্রত্যক্ষ ভোটে একজন করে সংসদ-সদস্য নির্বাচিত হন।
- নির্বাচনে বিভিন্ন দলের প্রাপ্ত আসন সংখ্যার আনুপাতিক হারে সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা সাধারণ আসনে নির্বাচিত সদস্যদের ভোটে নির্বাচিত হন।
- তবে মহিলা সদস্যগণ ইচ্ছা করলে ৩০০ আসনের যে কোনোটিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেও নির্বাচিত হতে পারেন।
- সংসদে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার থাকেন।
- তাঁরা সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন।
- সংসদের কার্যকাল পাঁচ বছর।
- এর পূর্বেও রাষ্ট্রপতি প্রয়োজনে প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভেঙে দিতে পারেন।
- সংসদের একটি অধিবেশন সম্পন্ন হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন অনুষ্ঠিত হতে হয়।
- মোট সদস্য সংখ্যার মধ্যে কমপক্ষে ৬০ জন উপস্থিত থাকলে কোরাম হয় এবং সংসদ অধিবেশন পরিচালনা করা যায়।
- প্রধানমন্ত্রী সাধারণত সংসদের নেতা
- আসনসংখ্যার দিক দিয়ে নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জনকারী দলের প্রধান সংসদে বিরোধী দলের নেতাহিসেবে দায়িত্ব পালন করেন।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি।

.
সরকারি যাবতীয় সিদ্ধান্ত সর্বপ্রথম কোথায় গৃহীত হয়?
  1. আইনসভায়
  2. সুপ্রিমকোর্টে
  3. সচিবালয়ে
  4. সরকারি কর্মকমিশনে
সঠিক উত্তর:
সচিবালয়ে
উত্তর
সঠিক উত্তর:
সচিবালয়ে
ব্যাখ্যা

• কেন্দ্রীয় প্রশাসন:
- সেক্রেটারিয়েট বা সচিবালয় বাংলাদেশ প্রশাসন ব্যবস্থার কেন্দ্রে অবস্থিত যা শাসনব্যবস্থার স্নায়ুকেন্দ্র স্বরূপ।
- সরকারি যাবতীয় সিদ্ধান্ত সর্বপ্রথম সচিবালয়ে গৃহীত হয়
- সাধারণত বিভিন্ন মন্ত্রণালয় ও তার বিভাগসমূহের অফিসগুলোকে যৌথভাবে সচিবালয় বলে।
- প্রধানমন্ত্রীর পছন্দানুযায়ী প্রতিটি মন্ত্রণালয়ের দায়িত্বে একজন মন্ত্রী নিযুক্ত হন।
- মন্ত্রী হলেন একজন রাজনৈতিক ব্যক্তি ও মন্ত্রণালয়ের প্রধান।
- মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তাতথা প্রধান প্রশাসনিক কর্মকর্তাহিসেবে দায়িত্ব পালন করেন একজন সচিব।
- সরকারি কর্ম কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে সেবা, যোগ্যতা, প্রশিক্ষণ এবংনির্দিষ্ট পদসোপানের মধ্য দিয়ে তিনি সচিব পদে উন্নীত হন।
- মন্ত্রণালয়ের যাবতীয় কাজের ভার সচিবের ওপর ন্যস্ত থাকে।
- তিনি মন্ত্রীকে যাবতীয় কাজে সহায়তা করেন। মন্ত্রণালয় পরিচালনার ব্যাপারে মন্ত্রী সচিবের নিকট থেকে সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ গ্রহণ করেন।
-  সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সচিব মন্ত্রীর সহচর হিসেবে কাজ করেন।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম ও দশম শ্রেণি।

.
১৯৭৬ সালের স্থানীয় সরকার অধ্যাদেশে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু হয়?
  1. তিন
  2. দুই
  3. চার
  4. পাঁচ
সঠিক উত্তর:
তিন
উত্তর
সঠিক উত্তর:
তিন
ব্যাখ্যা

• বাংলাদেশে স্থানীয় সরকার:
- ১৯৭৬ সালে জেনারেল জিয়াউর রহমানের নতুন সরকার স্থানীয় সরকার অধ্যাদেশ জারি করে।
- এতে তিন ধরনের গ্রামীণ স্থানীয় সরকার গঠনের বিধান রাখা হয়, যথা, ইউনিয়ন পরিষদ, থানা পরিষদ এবং জেলা পরিষদ।
- ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলি বলতে গেলে ১৯৭৩ সালে রাষ্ট্রপতির ২২ নং অধ্যাদেশের অনুরূপই থেকে যায়।
-  ইউনিয়ন পরিষদের মেয়াদকাল পাঁচ বছর নির্ধারিত ছিল।
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের যোগ্যতা, তাদের অপসারণ প্রক্রিয়া এবং একইভাবে ইউপি কার্যক্রম কি হবে স্থানীয় সরকার অধ্যাদেশে তার বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে।

উৎস: বাংলাপিডিয়া।

.
ড. মুহাম্মদ ইউনুস কোন সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
  1. ২০০৬ সালে
  2. ২০০৩ সালে
  3. ২০০৪ সালে
  4. ২০০৫ সালে
সঠিক উত্তর:
২০০৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৬ সালে
ব্যাখ্যা

• ড. মুহাম্মদ ইউনুস : 
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশী নোবেল বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। 
- তিনি ১৯৪০ সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ের একজন শিক্ষক। 
- তিনি ক্ষুদ্রঋণ (Microcredit) এবং 'সামাজিক ব্যবসা' ধারণার প্রবর্তক।
- অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। 
- মুহাম্মদ ইউনূস ও তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- শান্তিতে নোবেল পুরষ্কার প্রাপ্তির দিক থেকে তিনি দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয়। 

- তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ 'দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে' এবং '(Banker to the Poor)।
- তিনি বিশ্ব খাদ্য পুরষ্কার পেয়েছিলেন।

তাঁর রচিত অন্যান্য বই :
A world of three zeros,
Creating a world unlimited potential ,
Without poverty,
Super happiness,

উৎস: ইউনূস সেন্টার।

.
১৯১৯ সালের পল্লি আইনে ইউনিয়ন পর্যায়ে কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়?
  1. ইউনিয়ন পরিষদ
  2. ইউনিয়ন বোর্ড
  3. ইউনিয়ন কাউন্সিল
  4. ইউনিয়ন কমিটি
সঠিক উত্তর:
ইউনিয়ন বোর্ড
উত্তর
সঠিক উত্তর:
ইউনিয়ন বোর্ড
ব্যাখ্যা

• ইউনিয়ন পরিষদ:
- ইউনিয়ন পরিষদ এদেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান।
- ব্রিটিশ আমলে গ্রাম এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য চৌকিদারি পঞ্চায়েত আইন ১৮৭০ প্রবর্তিত হয়।
- পাঁচ সদস্যবিশিষ্ট একটি কর্তৃপক্ষের মাধ্যমে গ্রামে শান্তিশৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করার জন্য এ ব্যবস্থা প্রবর্তন করা হয়।
- ১৮৮৫ সালে স্থানীয় পর্যায়ে অধিক দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য বঙ্গীয় স্থানীয় আইন পাশ হয়। 
- এই আইনে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কমিটি, মহকুমা পর্যায়ে মহকুমা বোর্ড ওও জেলা পর্যায়ে জেলা বোর্ড গঠন করা হয়। 
- ১৯১৯ সালের পল্লি আইনে চৌকিদারি পঞ্চায়েত ও ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে ইউনিয়ন বোর্ড নামে একটিমাত্র স্থানীয় সরকার প্রতিষ্ঠা করা হয়।
- পাকিস্তান আমলে এর নাম হয় ইউনিয়ন কাউন্সিল।
- ১৯৯৭ সালে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধিত আইনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠনে ব্যাপক পরিবর্তন আনা হয়।
- সাধারণত গড়ে ১০-১৫টি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত। 
- ইউনিয়ন পরিষদে একজন নির্বাচিত চেয়ারম্যান, নয় জননির্বাচিত সাধারণ সদস্য ও তিনজন নির্বাচিত মহিলা সদস্য (সংরক্ষিত আসনে) থাকবেন। 

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম ও দশম শ্রেণি।

১০.
’ছোট সোনামসজিদ’ কোথায় অবস্থিত?
  1. নওঁগা
  2. চাঁপাইনবাবগঞ্জ
  3. বাগেরহাট
  4. নাটোর
সঠিক উত্তর:
চাঁপাইনবাবগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা

• ছোট সোনামসজিদ ‘সুলতানি স্থাপত্যের রত্ন’ বলে আখ্যাত।
- প্রধান প্রবেশ পথের উপরিভাগে স্থাপিত একটি শিলালিপি অনুযায়ী জনৈক মজলিস-ই-মাজালিস মজলিস মনসুর ওয়ালী মুহম্মদ বিন আলী কর্তৃক মসজিদটি নির্মিত হয়। শিলালিপিতে নির্মানের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলি মুছে গেছে।
- তবে এতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর নামের উল্লেখ থেকে এটা সুস্পষ্ট যে, মসজিদটি তার রাজত্বকালের (১৪৯৪-১৫১৯) কোন এক সময় নির্মিত।
- বিশাল এক দিঘির দক্ষিণপাড়ের পশ্চিম অংশ জুড়ে এর অবস্থান।
- মসজিদের কিছু দূর পশ্চিমে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিপ্তর কর্তৃক কয়েক বছর পূর্বে নির্মিত  একটি আধুনিক দ্বিতল গেষ্ট হাউস রয়েছে। 
- গেষ্ট হাউস ও মসজিদের মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে একটি আধুনিক রাস্তা চলে গেছে। 
- মনে হয় রাস্তাটি পুরনো আমলের এবং একসময় এটি কোতোয়ালী দরওয়াজা হয়ে দক্ষিণের শহরতলীর সঙ্গে গৌড়-লখনৌতির মূল শহরের সংযোগ স্থাপন করেছিল।
- ছোট সোনা মসজিদটি শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। 

উৎস: চাঁপাইনবাবগঞ্জ জেলা।

১১.
‘সি টু সামিট’ অভিযান সম্পন্ন করা বাংলাদেশি- 
  1. ইকরামুল হাসান শাকিল
  2. এম এ মুহিত
  3. বাবর আলী
  4. সৌকত রেজা চৌধুরি
সঠিক উত্তর:
ইকরামুল হাসান শাকিল
উত্তর
সঠিক উত্তর:
ইকরামুল হাসান শাকিল
ব্যাখ্যা

• ইকরামুল হাসান শাকিল:
- কক্সবাজার থেকে হেঁটে গিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইকরামুল হাসান শাকিল।
- ৬ষ্ঠ বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট হয় করেছেন ইকরামুল হাসান শাকিল।
- ২০২৫ সালের ১৯ মে তিনি এভারেস্ট চূড়া জয় করেন।
-  ৯০ দিনের মধ্যেই বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্য দিয়ে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দেন এবং ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার এভারেস্ট জয় করেন।
- ইকরামুল হাসান তাঁর এই অভিযানের নাম দিয়েছেন 'সি টু সামিট', অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ।
- শাকিলের 'সি টু সামিট' অভিযাত্রা শুরু হয় ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে কক্সবাজার থেকে।
- সবচেয়ে কম সময়ে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে নতুন রেকর্ডও গড়েছেন তিনি।

উৎস: প্রথম আলো এবং The Business Standard.

১২.
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে?
  1. অধ্যাপক আলী রিয়াজ
  2. আব্দুল মুয়ীদ চৌধুরী
  3. সফর রাজ হোসেন
  4. ড. ইফতেখারুজ্জামান
সঠিক উত্তর:
আব্দুল মুয়ীদ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
আব্দুল মুয়ীদ চৌধুরী
ব্যাখ্যা

 • জনপ্রশাসন সংস্কার কমিশন:
- ২০২৪ সালের ৩ অক্টোবর আট সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়।
- পরে কমিশনের সদস্যসংখ্যা আরও তিনজন বাড়ানো হয়।
- এ কমিশনের প্রধান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী।
- জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা করে তুলতে এ কমিশন গঠন করা হয়।
- ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১২টায় প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হয়।

• অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের নাম ও প্রধান কমিশনার: 
• নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন- ড. বদিউল আলম মজুমদার;
• পুলিশ প্রশাসন সংস্কার কমিশন- সফর রাজ হোসেন;
• বিচার বিভাগ সংস্কার কমিশন- বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান;
• দুর্নীতি দমন সংস্কার কমিশন- ড. ইফতেখারুজ্জামান;
• সংবিধান সংস্কার কমিশন- অধ্যাপক আলী রিয়াজ।

উৎস: সংস্কার কমিশনের ওয়েবসাইট বিবিসি প্রতিবেদন।

১৩.
১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যম কোন প্রতিষ্ঠানের  জন্ম হয়?
  1. চারুকলা ইন্সটিটিউট
  2. বাংলা একাডেমী
  3. আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট
  4. বাংলাদেশ শিশু একাডেমি
সঠিক উত্তর:
বাংলা একাডেমী
উত্তর
সঠিক উত্তর:
বাংলা একাডেমী
ব্যাখ্যা

• বাংলা একাডেমী:
- বাংলা একাডেমী বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং এ দেশের মুসলিম মধ্যবিত্তের জাগরণ ও আত্মপরিচয় বিকাশের প্রেরণায় এ প্রতিষ্ঠানের জন্ম হয়।
- ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ঢাকায় পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলনে মূল সভাপতির অভিভাষণে শহীদুল্লাহ্ একটি একাডেমি গড়ার কথা বলেন। 
- ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা একাডেমী প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে, কিন্তু তা ব্যর্থ হয়।
-  দ্বিতীয়বার যুক্তফ্রন্ট ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঐতিহাসিক বর্ধমান হাউসে (স্থাপিত ১৯০৬) বাংলা একাডেমীর উদ্বোধন করেন। 
- এভাবে বাংলা ভাষার মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বাংলা একাডেমী প্রতিষ্ঠার মাধ্যমে বাস্তব রূপ লাভ করে।

উৎস: বাংলা একডেমি এবং বাংলাপিডিয়া।

১৪.
প্রশাসনিক পুনর্গঠন ও সংস্কার কমিটি গঠিত হয়-
  1. ১৯৮১ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৮৩ সালে
  4. ১৯৮২ সালে
সঠিক উত্তর:
১৯৮২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮২ সালে
ব্যাখ্যা

• প্রশাসনিক পুনর্গঠন ও সংস্কার কমিটি:
- প্রশাসনিক পুনর্গঠন ও সংস্কার কমিটি ১৯৮২ সালের ২৮ এপ্রিল জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের সামরিক সরকার কর্তৃক গঠিত একটি প্রশাসনিক সংস্কার কমিটি।
- কমিটির সভাপতি ছিলেন তৎকালীন উপ-প্রধান সামরিক আইন প্রশাসক রিয়ার অ্যাডমিরাল এম.এ খান।
- এ কমিটিকে ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের ভিত্তিতে একটি সুষ্ঠ ও কার্যকর শাসন পদ্ধতি সুপারিশ করার দায়িত্ব দেয়া হয়।
- কমিটিতে একজন চেয়ারম্যান, একজন সদস্য-সচিব এবং ৩ জন কো-অপ্ট করা সদস্যসহ মোট নয় জন সদস্য ছিলেন।

উৎস: বাংলাপিডিয়া।

১৫.
’তথ্য অধিকার আইন’ কত সালে পাস হয়?
  1. ২০১১ সালে
  2. ২০০৭ সালে
  3. ২০০৯ সালে
  4. ২০১৩ সালে
সঠিক উত্তর:
২০০৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৯ সালে
ব্যাখ্যা

• তথ্য অধিকার আইন, ২০০৯।
- তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের নিমিত্ত বিধান করিবার লক্ষ্যে এ আইন প্রণীত হয়।
- আইনটি পাশ হয়- এপ্রিল ৬, ২০০৯।
-  এই আইন তথ্য অধিকার আইন, ২০০৯ নামে অভিহিত হইবে।
- এই আইনের -
(ক) ধারা ৮, ২৪ এবং ২৫ ব্যতিত অন্যান্য ধারা ২০ অক্টোবর, ২০০৮ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং
(খ) ৮, ২৪ এবং ২৫ ধারা ১লা জুলাই, ২০০৯ তারিখ হইতে কার্যকর হইবে।

উৎস: বাংলাদেশ সংবিধান।

১৬.
‘ষাটগম্বুজ মসজিদ’-এর নির্মাতা কে?
  1. সুলতান নাসিরউদ্দীন মাহমুদ শাহ
  2. খান আল-আজম উলুগ খান জাহান
  3. মির্জা আবু তালিব
  4. মুঘল সম্রাট আওরঙ্গজেব
সঠিক উত্তর:
খান আল-আজম উলুগ খান জাহান
উত্তর
সঠিক উত্তর:
খান আল-আজম উলুগ খান জাহান
ব্যাখ্যা

• ষাটগম্বুজ মসজিদ:

- ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের প্রাচীন মসজিদগুলির মধ্যে বৃহত্তম এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে মুসলিম স্থাপত্যের অন্যতম চিত্তাকর্ষক নিদর্শন।
- খান আল-আজম উলুগ খান জাহান, যিনি দক্ষিণ বাংলার এক বৃহৎ অংশ জয় করে তৎকালীন সুলতান নাসিরউদ্দীন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) সম্মানে বিজিত অঞ্চলের নামকরণ করেন খলিফাতাবাদ।
- তিনিই  ষাটগম্বজ মসজিদের নির্মাতা। 
- ১৪৫৯ সালে তাঁর মৃত্যু পর্যন্ত খান জাহান হাভেলি-খলিফাতাবাদ থেকে উক্ত অঞ্চল শাসন করেন। 
- তাঁর শাসনকৃত অঞ্চলটিকে বর্তমান বাগেরহাটের সাথে অভিন্ন হিসেবে শনাক্ত করা হয়েছে।
- সময়ের ব্যবধানে এরূপ অসাধারণ একটি ভবন ধ্বংস হওয়ার উপক্রম হয়েছিল। 
- ব্রিটিশ সরকার এর সংস্কার ও মেরামতের উদ্যোগ গ্রহণ করে এবং পরবর্তীসময়ে পাকিস্তান ও বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ ধারাবাহিকভাবে এই প্রক্রিয়া অনুসরণ করে।
- বিশ শতকের আশির দশকের শুরুতে ইউনেসকো-র (UNESCO) উদ্যোগে এই ঐতিহাসিক পুরাকীর্তিটির রক্ষণাবেক্ষণে এক কার্যকরী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয় এবং তা বর্তমানে শেষের পর্যায়ে।

উৎস: বাংলাপিডিয়া।

১৭.
বর্তমানে দেশে কতটি  সিটি কর্পোরেশন রয়েছে? (আগস্ট-২০২৫)
  1. ১০টি
  2. ১২টি
  3. ৮টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা

• সিটি কর্পোরেশন:
- বর্তমানে দেশে ১২টি সিটি কর্পোরেশন রয়েছে।
- সিটি কর্পোরেশনের এলাকা ও কাজের ওপর এর সদস্যসংখ্যা নির্ভর করে। কর্পোরেশনে একজন মেয়র আছেন।
- তাঁরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।

• সিটি কর্পোরেশনগুলো হচ্ছে -
১. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
২. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
৩. চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
৪. খুলনা সিটি কর্পোরেশন।
৫. রাজশাহী সিটি কর্পোরেশন।
৬. বরিশাল সিটি কর্পোরেশন।
৭. সিলেট সিটি কর্পোরেশন।
৮. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
৯. কুমিল্লা সিটি কর্পোরেশন।
১০. রংপুর সিটি কর্পোরেশন।
১১. গাজীপুর সিটি কর্পোরেশন।
১২. ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

• শহরের নানাবিধ সমস্যা, যেমন- পানীয়জলের ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন, ময়লা-আবর্জনা অপসারণ ও বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন গঠন করা হয়েছে।
- স্থানীয় শাসনের মতো স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোও একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের জীবনধারা উন্নত করার জন্য অপরিহার্য।

উৎস: স্থানীয় সরকার বিভাগ ওয়েবসাইট।

১৮.
দেশের নির্বাহী কার্যক্রম কার নেতৃত্বে পরিচালিত হয়?
  1. রাষ্ট্রপতি
  2. প্রধানমন্ত্রী
  3. মন্ত্রীপরিষদ সচিব
  4. স্পীকার
সঠিক উত্তর:
প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
প্রধানমন্ত্রী
ব্যাখ্যা

• প্রধানমন্ত্রী:
- বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। 
- এ ব্যবস্থায় দেশের সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের নির্বাহী কার্যক্রম পরিচালিত হয়।
- যে সংসদ-সদস্য জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান তাঁকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করেন।
- সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।
- তবে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারালে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় কিংবা সংসদ ভেঙে দেবার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দান করতে হয়। 
- প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তাঁর মন্ত্রিসভাও ভেঙে যায়।
- তাই প্রধানমন্ত্রীকে সরকারের স্তম্ভ বলা হয়। 
- তিনি একইসাথে সংসদের নেতা ও সরকারপ্রধান।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি।

১৯.
পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ অনুসারে পিতা-মাতার ভরণ-পোষণ না করলে অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে কত মাসের কারাদণ্ডে দণ্ডিত হবে?
  1. ৩ মাস
  2. ৫ মাস
  3. ২ মাস
  4. ৬ মাস
সঠিক উত্তর:
৩ মাস
উত্তর
সঠিক উত্তর:
৩ মাস
ব্যাখ্যা

পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ :

- সন্তান কর্তৃক পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিতকরণের লক্ষ্যে পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ প্রণয়ন করা হয়।
- এই আইনের ৩ ধারায় প্রত্যেক সন্তানকে তার পিতা-মাতার ভরণ পোষণ নিশ্চিত করতে বলা হয়েছে।
- ৪ ধারা অনুযায়ী প্রত্যেক সন্তান তার পিতার অবর্তমানে দাদা-দাদীকে; এবং মাতার অবর্তমানে নানা-নানীকে ধারা৩ এ বর্ণিত ভরণ-পোষণ প্রদানে বাধ্য থাকবে এবং এই ভরণ পোষণ পিতা-মাতার ভরণ-পোষণ হিসাবে গণ্য হবে।
- পিতা-মাতার ভরণ-পোষণ আইন, এর ৫ ধারা অনুযায়ী পিতা-মাতার ভরণ-পোষণ না করার দণ্ড:
-কোন সন্তান কর্তৃক ধারা ৩ এর যে কোন উপ-ধারার বিধান কিংবা ধারা ৪ এর বিধান লংঘন অপরাধ বলে গণ্য হবে এবং
- উক্ত অপরাধের জন্য অনূর্ধ্ব ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে; বা
- উক্ত অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩ (তিন) মাস কারাদণ্ডে দণ্ডিত হবে।

উৎস: বাংলাদেশ সংবিধান।

২০.
নিম্নোক্ত অনুক্রমটির প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ?
  1. ২০ 
  2. ২২ 
  3. ২৩ 
  4. ২৫ 
সঠিক উত্তর:
২৩ 
উত্তর
সঠিক উত্তর:
২৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নোক্ত অনুক্রমটির প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ? 

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = ২৩

প্রদত্ত অনুক্রমটিতে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অন্তর = ২
দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অন্তর = ৪
অর্থাৎ 
৩ + ২ = ৫
৫ + ৪ = ৯
৯ + ২ = ১১
১১ + ৪ = ১৫
১৫ + ২ = ১৭
১৭ + ৪ = ২১
২১ + ২ = ২৩


২১.
একজন ব্যক্তি ১ কি.মি. পূর্ব দিকে হাঁটলেন, তারপর দক্ষিণ দিকে ঘুরে ৫ কি.মি. হাঁটলেন। এরপর তিনি আবার পূর্ব দিকে ঘুরে ২ কি.মি. হাঁটলেন। এরপর তিনি উত্তর দিকে ঘুরে ৯ কি.মি. হাঁটলেন। এখন তিনি শুরু বিন্দু থেকে কত দূরে আছেন?
  1. ৩ কি.মি.
  2. ৪ কি.মি.
  3. ৫ কি.মি.
  4. ৭ কি.মি.
সঠিক উত্তর:
৫ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৫ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি ১ কি.মি. পূর্ব দিকে হাঁটলেন, তারপর দক্ষিণ দিকে ঘুরে ৫ কি.মি. হাঁটলেন। এরপর তিনি আবার পূর্ব দিকে ঘুরে ২ কি.মি. হাঁটলেন। এরপর তিনি উত্তর দিকে ঘুরে ৯ কি.মি. হাঁটলেন। এখন তিনি শুরু বিন্দু থেকে কত দূরে আছেন?

সমাধান:

ধরি,
পূর্বদিকে A থেকে B বিন্দুতে গেলেন ১ কি.মি.
দক্ষিণ দিকে B থেকে C বিন্দুতে গেলেন ৫ কি.মি.
পূর্বদিকে C থেকে D বিন্দুতে গেলেন ২ কি.মি.
উত্তরদিকে D থেকে E বিন্দুতে গেলেন ৯ কি.মি.

অতএব,
AB = ১ কি.মি.
BC = DF = ৫ কি.মি.
CD = BF = ২ কি.মি.
DE = ৯ কি.মি.

AF = AB + BF = (১ + ২) কি.মি. = ৩ কি.মি.
EF = DE - DF = (৯ - ৫) কি.মি. = ৪ কি.মি.

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AE = AF + EF
⇒ AE = (৩) + (৪)
⇒ AE = ৯ + ১৬
⇒ AE = ২৫
⇒ AE = ৫

∴ যাত্রা শুরুর স্থান A থেকে শেষ স্থান E এর দূরত্ব ৫ কি.মি. 

২২.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 18
  2. 19
  3. 20
  4. 21
সঠিক উত্তর:
19
উত্তর
সঠিক উত্তর:
19
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান: 
নির্ণেয় সংখ্যা = 19

প্রথম চিত্রে, 
(9 + 5) - 6 = 14 - 6 = 8 

দ্বিতীয় চিত্রে, 
(13 + 8) - 5 = 21 - 5 = 16 

তৃতীয় চিত্রে, 
(10 + 16) - 7 = 26 - 7 = 19

২৩.
9 × 3 = 5418 এবং 5 × 4 = 3024 হলে 8 × 2 = ?
  1. 1224
  2. 3012
  3. 3628
  4. 4812
সঠিক উত্তর:
4812
উত্তর
সঠিক উত্তর:
4812
ব্যাখ্যা

প্রশ্ন: 9 × 3 = 5418 এবং 5 × 4 = 3024 হলে 8 × 2 = ?

সমাধান:
9 × 3 = 5418 এবং 5 × 4 = 3024 হলে 8 × 2 = 4812

9 × 6 = 54 [6 দ্বারা গুণ করে]
3 × 6 = 18 [6 দ্বারা গুণ করে]
∴ 9 × 3 = 5418 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]
এবং
5 × 6 = 30 [6 দ্বারা গুণ করে]
4 × 6 = 24 [6 দ্বারা গুণ করে]
∴ 5 × 4 = 3024 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

অনুরূপভাবে,
8 × 6 = 48 [6 দ্বারা গুণ করে]
2 × 6 = 12 [6 দ্বারা গুণ করে]
∴ 8 × 2 = 4812 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

২৪.
একটি মানচিত্রে দক্ষিণ-পূর্ব দিক যদি উত্তর দিক হয় তবে দক্ষিণ-পশ্চিম দিক কোনটি হবে?
  1. উত্তর দিক
  2. দক্ষিণ দিক
  3. পশ্চিম দিক
  4. পূর্ব দিক
সঠিক উত্তর:
পূর্ব দিক
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব দিক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মানচিত্রে দক্ষিণ-পূর্ব দিক যদি উত্তর দিক হয় তবে দক্ষিণ-পশ্চিম দিক কোনটি হবে?

সমাধান:
দক্ষিণ-পূর্ব দিক যদি উত্তর দিক হয় তবে দক্ষিণ-পশ্চিম দিক হবে পূর্ব দিক।

২৫.
নিম্নোক্ত চিত্রে কতগুলো ছোট বর্গক্ষেত্র যোগ করলে একটি বৃহৎ বর্গক্ষেত্র পাওয়া যাবে?
  1. ৩ টি 
  2. ৪ টি 
  3. ৫ টি 
  4. ৮ টি 
সঠিক উত্তর:
৫ টি 
উত্তর
সঠিক উত্তর:
৫ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নোক্ত চিত্রে কতগুলো ছোট বর্গক্ষেত্র যোগ করলে একটি বৃহৎ বর্গক্ষেত্র পাওয়া যাবে?


সমাধান:
প্রদত্ত চিত্রে আরো ৫ টি বর্গক্ষেত্র যোগ করলে একটি বৃহৎ বর্গক্ষেত্র পাওয়া যাবে। 

অর্থাৎ প্রশ্নে প্রদত্ত চিত্রে ১, ২, ৩, ৪, ৫ নং বর্গক্ষেত্রগুলো যোগ করা হলে একটি বৃহৎ বর্গ ক্ষেত্র ABCD পাওয়া যাবে। 

২৬.
নিচের কোন সংখ্যাটি মূলদ নয়?
  1. √9
  2. 5/2
  3. √19
  4. 81/3
সঠিক উত্তর:
√19
উত্তর
সঠিক উত্তর:
√19
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি মূলদ নয়?

সমাধান:
যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না এবং পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলা হয়।
আবার,
যে সকল সংখ্যাকে দুইটি অখণ্ড সংখ্যা p ও q এর অনুপাত p/q রূপে প্রকাশ করা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলা হয়।
শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ সবই মূলদ সংখ্যা।

প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে √19 সংখ্যাটি মূলদ নয়, অর্থাৎ এটি একটি অমূলদ সংখ্যা। 
কারন  √19 সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না। 

অন্যদিকে,
√9 = 3 , এটি একটি মূলদ সংখ্যা। 
5/2 , এটি একটি মূলদ সংখ্যা। 
81/3 = (23)1/3 = 2 , এটি একটি মূলদ সংখ্যা। 

২৭.
A, B-এর উত্তর দিকে এবং B, C-এর পূর্বদিকে অবস্থিত। C বিন্দুর সাপেক্ষে A বিন্দুর অবস্থান কোনদিকে?
  1. উত্তর-পশ্চিম
  2. উত্তর-পূর্ব
  3. পশ্চিম
  4. দক্ষিণ-পশ্চিম
সঠিক উত্তর:
উত্তর-পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
উত্তর-পূর্ব
ব্যাখ্যা

প্রশ্ন: A, B-এর উত্তর দিকে এবং B, C-এর পূর্বদিকে অবস্থিত। C-এর সাপেক্ষে A-এর অবস্থান কোনদিকে?

সমাধান:
C-এর সাপেক্ষে A-এর অবস্থান উত্তর-পূর্ব দিকে।


A এর অবস্থান B এর উত্তর দিকে এবং B, C-এর পূর্বদিকে অবস্থিত।
C এর অবস্থান B এর পশ্চিম দিকে।
C এর সাপেক্ষে A এর অবস্থান হবে উত্তর-পূর্ব দিকে।

২৮.
চতুর্থ চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 19
  2. 21
  3. 23
  4. 25
সঠিক উত্তর:
21
উত্তর
সঠিক উত্তর:
21
ব্যাখ্যা

প্রশ্ন: চতুর্থ চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
প্রথম চিত্রে,
প্রতিটি সংখ্যার অন্তর = 5 - 2 = 8 - 5 = 3

দ্বিতীয় চিত্রে,  
প্রতিটি সংখ্যার অন্তর = 11 - 7 = 15 - 11 = 4

তৃতীয় চিত্রে, 
প্রতিটি সংখ্যার অন্তর = 10 - 5 = 15 - 10 = 5 

চতুর্থ চিত্রে, 
প্রতিটি সংখ্যার অন্তর হবে = 9 - 3 = 6

অর্থাৎ চতুর্থ চিত্রের নির্ণেয় সংখ্যাটি হবে = 15 + 6 = 21

২৯.
উত্তর দিকগামী একটি জাহাজ ডানদিকে মোড় নিয়ে কত ডিগ্রি ঘুরলে তা সোজা পশ্চিম দিকে চলবে?
  1. ৯০° 
  2. ১২০° 
  3. ১৮০° 
  4. ২৭০° 
সঠিক উত্তর:
২৭০° 
উত্তর
সঠিক উত্তর:
২৭০° 
ব্যাখ্যা

প্রশ্ন: উত্তর দিকগামী একটি জাহাজ ডানদিকে মোড় নিয়ে কত ডিগ্রি ঘুরলে তা সোজা পশ্চিম দিকে চলবে?

সমাধান:

উত্তর দিকগামী একটি জাহাজ ডানদিকে ৯০° ঘুরলে সেটির দিক হবে পূর্বমুখী। 

আবার, সেটি ৯০° ঘুরলে সেটির দিক হবে দক্ষিণমুখী।
আবার, সেটি  ৯০° ঘুরলে সেটির দিক হবে সোজা পশ্চিম দিকে। 

অর্থাৎ জাহাজটি (৯০° + ৯০° + ৯০°) বা ২৭০° ঘুরলে সেটি সোজা পশ্চিম দিকে চলবে।

৩০.
যদি PURPLE = RWTRNG হয় তাহলে ORANGE = ?
  1. QTCPIG
  2. QTBPIG
  3. QTCQIG
  4. QTCPIH
সঠিক উত্তর:
QTCPIG
উত্তর
সঠিক উত্তর:
QTCPIG
ব্যাখ্যা

প্রশ্ন: যদি PURPLE = RWTRNG হয় তাহলে ORANGE = ?

সমাধান:
যদি PURPLE = RWTRNG হয় তাহলে ORANGE = QTCPIG

"PURPLE" শব্দটিতে, P = 16, U = 21, R = 18, P = 16, L = 12, E = 5 
P = 16 , P = 16 , L = 12, E = 5

PURPLE শব্দটির প্রতিটি বর্ণের অবস্থানের সাথে (+ 2) যোগ করে,
P(16) + 2 = R(18)
U(21) + 2 = W(23)
R(18) + 2 = T(20)
P(16) + 2 = R(18)
L(12) + 2 = N(14)
E(5) + 2 = G(7)
অর্থাৎ শব্দটি হবে RWTRNG

অনুরূপভাবে, ORANGE শব্দটিতে
O =15, R = 18, A = 1, N = 14, G = 7, E = 5
ORANGE শব্দটির প্রতিটি বর্ণের অবস্থানের সাথে (+ 2) যোগ করে,
O(15) + 2 = 17 (Q) 
R(18) + 2 = 20 (T)
A(1) + 2 = 3 (C)
N(14) + 2 = 16 (P)
G(7) + 2 = 9 (I)
E(5) + 2 =7 (G)

নির্ণেয় শব্দটি হবে = QTCPIG 

৩১.
এক ব্যক্তি ভোরবেলা একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। খুঁটির ছায়াটি ঠিক তার ডানদিকে পড়লে তিনি কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছেন?
  1. উত্তর 
  2. দক্ষিণ 
  3. পশ্চিম 
  4. পূর্ব 
সঠিক উত্তর:
দক্ষিণ 
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ 
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ভোরবেলা একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। খুঁটির ছায়াটি ঠিক তার ডানদিকে পড়লে তিনি কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছেন?

সমাধান:

ভোরবেলা ঐ ব্যক্তি একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা অবস্থায় খুঁটি B এর ছায়া তার ঠিক ডানদিকে পড়লে সূর্যের অবস্থান হবে তার বামদিকে অর্থাৎ পূর্বদিকে। 
ধরি,
ব্যক্তির অবস্থান A,
সূর্যের অবস্থান ব্যক্তির পূর্বদিকে হলে ,
খুঁটি B এর ছায়ার অবস্থান  হবে পশ্চিম দিকে। 

অর্থাৎ ওই ব্যক্তিটি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন।