পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়28 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
বিষয় - গাণিতিক যুক্তি টপিক - জ্যামিতি [রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান] সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সে.মি. হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নিচের কোনটি?
  1. 12 সে.মি.
  2. 13 সে.মি.
  3. 16 সে.মি.
  4. 14 সে.মি.
সঠিক উত্তর:
14 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
14 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সে.মি. হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নিচের কোনটি?

সমাধান: 
আমরা জানি,
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস।

∴ ব্যাস = 2 × ব্যাসার্ধ
= (2 × 7) সে.মি.
= 14 সে.মি.
.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৭০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে? 
  1. ২২০°
  2. ৩২০°
  3. ৪২০°
  4. ৫২০°
সঠিক উত্তর:
৪২০°
উত্তর
সঠিক উত্তর:
৪২০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৭০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে? 

সমাধান: 
১ মিনিট = ৬০ সেকেন্ড

৬০ সেকেন্ডে ঘুরে ৭০ × ৩৬০°  
∴ ১ সেকেন্ডে ঘুরে (৭০ × ৩৬০°)/৬০ = ৪২০°
.
একটি বৃত্তের ব্যাস তিনগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে-
  1. তিনগুণ
  2. ছয়গুণ
  3. নয়গুণ
  4. বারো গুণ
সঠিক উত্তর:
নয়গুণ
উত্তর
সঠিক উত্তর:
নয়গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস তিনগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে-

সমাধান:
বৃত্তের ব্যাস d হলে এর ক্ষেত্রফল হয়, π(d/2)2 = πd2/4

বৃত্তের ব্যাস দিগুণ করলে ব্যাস হয় 3d 
∴ ক্ষেত্রফল হয়, π{(3d)/2}2 = 9πd2/4

এখন,
(9πd2/4)/{πd2/4}
= 9 

∴ ক্ষেত্রফল নয়গুণ হবে।
.
কোন বৃত্তের বৃত্তস্থ কোণ ৫৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে- 
  1. ৪০°
  2. ৩৫°
  3. ৯০°
  4. ১১০°
সঠিক উত্তর:
১১০°
উত্তর
সঠিক উত্তর:
১১০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের বৃত্তস্থ কোণ ৫৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে- 

সমাধান:
আমরা জানি,
কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

∴  বৃত্তের বৃত্তস্থ কোণ ৫৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে = ৫৫° × ২
= ১১০°

∴ কোন বৃত্তের বৃত্তস্থ কোণ ৫৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে ১১০°।
.
চিত্রে ∠B = 75° এবং ∠ACD = 150° হলে ∠A এর মান কত? 
  1. 45°
  2. 55°
  3. 65°
  4. 75°
সঠিক উত্তর:
75°
উত্তর
সঠিক উত্তর:
75°
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে ∠B = 75° এবং ∠ACD = 150° হলে ∠A এর মান কত? 


সমাধান: 
∠C = 180 - 150 = 30° 

∠A = 180 - 75 - 30 = 75°
.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৯২° তাহলে ঐ ত্রিভুজের অপর একটি কোণের মান কত হবে? 
  1. ২৪°
  2. ৩৪°
  3. ৪৪°
  4. ৫৪°
সঠিক উত্তর:
৪৪°
উত্তর
সঠিক উত্তর:
৪৪°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৯২° তাহলে ঐ ত্রিভুজের অপর একটি কোণের মান কত হবে? 

সমাধান: 
ত্রিভুজটির অপর কোণ দুটির সমষ্টি = ১৮০° - ৯২° =  ৮৮° 
অপর কোণদ্বয় = ৮৮°/২ = ৪৪°
.
নিচের কোনটি বৃত্তের সমীকরণ?
  1. x2 + y2 = 36
  2. x2 + 6x + 5 = 0
  3. y = 3x + 5
  4. x2 - y2 = 36
সঠিক উত্তর:
x2 + y2 = 36
উত্তর
সঠিক উত্তর:
x2 + y2 = 36
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি বৃত্তের সমীকরণ?

সমাধান: 
বৃত্তের সমীকরণে বৈশিষ্ট্য:
i) সমীকরণটি x এবং y এর দ্বিঘাত সমীকরণ।
ii) সমীকরণে x2 এবং y2 এর সহগ সমান।
iii) xy সম্বলিত পদ নেই।

কেবলমাত্র 'ক' অপশনেই এই তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে।
.
চিত্রের বৃহত্তম কোণটির মান কত? 

  1. 50°
  2. 60°
  3. 70°
  4. 80°
সঠিক উত্তর:
80°
উত্তর
সঠিক উত্তর:
80°
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রের  বৃহত্তম কোণটির মান কত? 


সমাধান: 
3x + 5x + 52 = 180 
⇒ 8x = 180 - 52 = 128 
⇒ x = 128/8 = 16 

বৃহত্তম কোণটির মান  = 5x 
= 5 × 16
= 80°
.
রেখা'র ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
  1. দৈর্ঘ্য ও প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নাই
  2. দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নাই
  3. দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে
  4. দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই
সঠিক উত্তর:
দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই
উত্তর
সঠিক উত্তর:
দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই
ব্যাখ্যা
প্রশ্ন: রেখা'র ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

সমাধান:
ইউক্লিড প্রদত্ত কয়েকটি বর্ণনা নিম্নরূপ:
১. যার কোনো অংশ নাই, তাই বিন্দু।
২. রেখার প্রান্ত বিন্দু নাই ।
৩. যার কেবল দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই, তাই রেখা।
৪. যে রেখার উপরিস্থিত বিন্দুগুলো একই বরাবরে থাকে, তাই সরলরেখা।
৫. যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে, তাই তল।
৬. তলের প্রান্ত হলো রেখা।
৭. যে তলের সরলরেখাগুলো তার ওপর সমভাবে থাকে, তাই সমতল।
১০.
দুটি তল পরস্পরকে ছেদ করলে কী উৎপন্ন হয়?
  1. স্থান
  2. রেখা
  3. বিন্দু
  4. রশ্মি
সঠিক উত্তর:
রেখা
উত্তর
সঠিক উত্তর:
রেখা
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি তল পরস্পরকে ছেদ করলে কী উৎপন্ন হয়?

সমাধান:
রেখা (line):
- দুটি তল পরস্পরকে ছেদ করলে ছেদ স্থলে ১টি রেখা উৎপন্ন হয়।
- অথবা বিন্দুর সঞ্চারপথকে রেখা বলে।
- সরলরেখাকে সংক্ষেপে রেখা বলে।
- রেখার দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও বেধ নাই।
- রেখা প্রধানত দুই প্রকার। যথা-
ক) সরলরেখা
খ) বক্ররেখা।
১১.
একটি বৃত্তের পরিধি এবং তার ক্ষেত্রফল সমান হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি এবং তার ক্ষেত্রফল সমান হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:
মনে করি,
বৃত্তের ব্যাসার্ধ = r

তাহলে, 
বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
2πr = πr2
⇒ 2r = r2
⇒  r = 2

বৃত্তের ক্ষেত্রফল = π × (2)2 = 4π
১২.
৯০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 
  1. ৪০°
  2. ৫০°
  3. ৭৫°
  4. ৯০°
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 

সমাধান:
আমরা জানি, 
দুইটি কোণের সমষ্টি ১৮০° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। 
∴ ৯০° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ৯০)°
= ৯০° 
১৩.
একটি বৃত্তের ব্যাসার্ধ 20% কমানো হলে, বৃত্তটির ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে?
  1. 30%
  2. 36%
  3. 42%
  4. 50%
সঠিক উত্তর:
36%
উত্তর
সঠিক উত্তর:
36%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ 20% কমানো হলে, বৃত্তটির ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে?

সমাধান:
মনে করি,
বৃত্তটির ব্যাসার্ধ = 100 একক
বৃত্তটির ক্ষেত্রফল = π (100)2 = 10000π

ব্যাসার্ধ 20% কমানো হলে, বৃত্তটির ব্যাসার্ধ = (100 - 20) একক = 80 একক
নতুন বৃত্তটির ক্ষেত্রফল = π (80)2 = 6400π

ক্ষেত্রফল হ্রাস পেয়েছে = 10000π - 6400π = 3600π

∴ ক্ষেত্রফল শতকরা হ্রাস পেয়েছে = (3600π × 100) / 10000π = 36%
১৪.
বৃত্তে অন্তঃলিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ মি. এবং দৈর্ঘ্য 8 মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. 6 মি.
  2. 5 মি.
  3. 4 মি.
  4. 7 মি.
সঠিক উত্তর:
5 মি.
উত্তর
সঠিক উত্তর:
5 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তে অন্তঃলিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ মি. এবং দৈর্ঘ্য 8 মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান- 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 48 বর্গ মি.
সুতরাং  প্রস্থ = 48/8 = 6মি.

আয়তক্ষেত্রের কর্ণ = বৃত্তের ব্যাস
সুতরাং, বৃত্তের ব্যাস = √(82 + 62) = √100 = 10

সুতরাং, বৃত্তের ব্যাসার্ধ = 10/2 = 5 মি.
১৫.
সমকোণী ত্রিভূজের অতিভূজ সংলগ্ন একটি কোণ ৬৫° হলে অপর কোণটির সম্পূরক কোণ-
  1. ৫৫°
  2. ৯৫°
  3. ১৫৫°
  4. ১৮০°
সঠিক উত্তর:
১৫৫°
উত্তর
সঠিক উত্তর:
১৫৫°
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভূজের অতিভূজ সংলগ্ন একটি কোণ ৬৫° হলে অপর কোণটির সম্পূরক কোণ-

সমাধান: 
একটি কোণ = ৬৫°
∴ অপর কোণটি = ৯০° - ৬৫° = ২৫°
∴ অপর কোণের সম্পূরক কোণ = ১৮০° - ২৫° = ১৫৫°
১৬.
দুটি বৃত্তের ব্যাস যথাক্রমে 10 সে.মি. ও 8 সে.মি. যদি বৃত্ত দুইটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তবে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে?
  1. 18 সে.মি
  2. 6 সে.মি
  3. 8 সে.মি
  4. 9 সে.মি
সঠিক উত্তর:
9 সে.মি
উত্তর
সঠিক উত্তর:
9 সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বৃত্তের ব্যাস যথাক্রমে 10 সে.মি. ও 8 সে.মি. যদি বৃত্ত দুইটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তবে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে?

সমাধান:
 আমরা জানি,
দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃত্ত দুইটির ব্যাসার্ধের যোগফলের সমান।

এখানে ১ম বৃত্তের ব্যাসার্ধ = 10/2 = 5 সে.মি.
এবং ২য় বৃত্তের ব্যাসার্ধ = 8/2 = 4 সে.মি. 
সুতরাং কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = 4 + 5 = 9 সে.মি