পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা – ২১: টপিক সমূহ: - বর্গমূল, - দিক ও দূরত্ব নির্ণয়, - যৌক্তিক সংখ্যা - দর্পন চিত্র, - ঘড়ির সময় নির্ণয়, - দিন ও বয়স নির্ণয় [Live Class –20 to 21]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
√০.০০০০০৪০০ = কত ?
  1. ০.০০০২০
  2. ০.০০২০
  3. ০.০০০০২
  4. ০.০২০
ব্যাখ্যা
প্রশ্ন: √০.০০০০০৪০০ = কত ?

সমাধান:
√০.০০০০০৪০০
= ০.০০২০
.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 61
  2. 66
  3. 72
  4. 63
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
চিত্র তিনটিতে একটি কমন প্যাটার্ণ ব্যবহৃত হয়েছে।
প্যাটার্ণটি হলো: ১ম সংখ্যা ÷ ২য় সংখ্যা = ফলাফল × ৬ = উপরের সংখ্যা

২য় চিত্রে,
৬০ ÷ ১২ = ৫; ৫ × ৬ = ৩০

৩য় চিত্রে,
৬৩ ÷ ৯ = ৭; ৭ × ৬ = ৪২

∴ ১ম চিত্রে,
৭২ ÷ ৮ = ৯; ৯ × ৬ = ৫৪
.
একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?
  1. দক্ষিণ-পূর্ব
  2. দক্ষিণ-পশ্চিম
  3. দক্ষিণ
  4. উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?

সমাধান:
- লোকটি প্রথমে উত্তর-পশ্চিম দিকে মুখ করে ছিলো।
- ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে উত্তর-পূর্ব মুখ করে ছিলো।
- তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে ছিলো।
- তারপর একই দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরো ৯০° ঘুরে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে ছিলো।

সে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে আছে।
.
ঘড়িতে যখন ৬ : ৩০ বাজে, ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি তখন কত ডিগ্রি থাকে?
  1. ০°
  2. ৭°
  3. ১২.৫°
  4. ১৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন ৬ : ৩০ বাজে, ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি তখন কত ডিগ্রি থাকে?

সমাধান:
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | {(১১ × ৩০) - (৬০ × ৬)}/২ |
= | (৩৩০ - ৩৬০)/২ |
= |- ৩০/২ |
= |- ১৫ |
= ১৫°
.
যদি কোনো এক বছরের মার্চ মাসের ১৫ তারিখ শুক্রবার হয়, তবে ঐ মাসে নিচের কোন তারিখে বৃহঃপতিবার ছিল?
  1. ৮ তারিখ
  2. ২৮ তারিখ
  3. ২ তারিখ
  4. ২০ তারিখ
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোনো এক বছরের মার্চ মাসের ১৫ তারিখ শুক্রবার হয়, তবে ঐ মাসে কোন তারিখে বৃহঃপতিবার ছিল?

সমাধান:
মার্চ মাস = ৩১ দিন
১৫ তারিখ শুক্রবার হলে, ১৪ তারিখ বৃহঃপতিবার।

তাহলে বুধবার ছিল-
১৪ তারিখ
১৪ - ৭ = ৭ তারিখ
১৪ + ৭ = ২১ তারিখ
২১ + ৭ = ২৮ তারিখ
.
একটি ঘড়িতে আয়নায় দেখানো সময় ৭ : ১৬ মিনিট। তখন প্রকৃত সময় কত?
  1. ৩ : ১৬
  2. ৪ : ১৬
  3. ৩ : ৪৪
  4. ৪ : ৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়িতে আয়নায় দেখানো সময় ৭ : ১৬ মিনিট। তখন প্রকৃত সময় কত?

সমাধান:
আমরা জানি,
প্রকৃত সময় = ১১ : ৬০ – আয়নার দেখা সময়
= ১১ : ৬০ - ৭ : ১৬
= ৪ : ৪৪
.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ১৪
  2. ১৭
  3. ১৯
  4. ২১
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
১ম চিত্রে:
(১৭ + ১৩)/(২ + ৩) = ৩০/৫ = ৬

২য় চিত্রে:
(১৯ + ১৭)/(৩ + ৬) = ৩৬/৯ = ৪

৩য় চিত্রে:
(১৩ + ২৭)/(৬ + ২) = ৪০/৮ = ৫
.
২০২৮ সালের ১লা জানুয়ারি শনিবার হলে, ২০২৯ সালের শেষ দিন কী বার হবে?
  1. রবিবার
  2. শুক্রবার
  3. শনিবার
  4. সোমবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৮ সালের ১লা জানুয়ারি শনিবার হলে, ২০২৯ সালের শেষ দিন কী বার হবে?

সমাধান:
- লিপ ইয়ার বাদে বাকি বছর গুলাতে বছরেরে ১ম দিন এবং শেষ দিন একই বার হয়।
- লিপ ইয়ারে ১ দিন বাড়ে তাই বছরের ১ম দিন যে বার হয় তার থেকে ১ দিন বেশি হয়।
- ২০২৮ লিপ ইয়ার তাই ১ জানুয়ারি শনিবার হলে, ৩১ ডিসেম্বর রবিবার হয়।
- ২০২৯ সালের ১ লা জানুয়ারি হবে সোমবার।
- সুতরাং, ২০২৯ সালের শেষ দিন বা ৩১ ডিসেম্বর হবে সোমবার।
.
ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা দুইটি প্রতি ১২ ঘণ্টায় কয়বার সমাপতিত হয়?
  1. ১১ বার
  2. ১২ বার
  3. ২২ বার
  4. ২৪ বার
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা দুইটি প্রতি ১২ ঘণ্টায় কয়বার সমাপতিত হয়?

সমাধান:
একটি ঘড়ির ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটা প্রতি 65 মিনিটে একবার মিলিত হয়।
24 ঘণ্টায় 60 × 24 = 1440 মিনিট থাকে। সুতরাং, একদিনে ঘড়ির ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটা মিলিত হবে 1440 / 65 = 22.22222... ≈ 22 (প্রায়) বার।

১২ ঘণ্টায় ঘড়ির ঘণ্টার কাঁটা আর মিনিটের কাঁটা একসাথে মিলিত হওয়ার সময়গুলো, ১২:০০, ১:০৫, ২:১০, ৩:১৫, ৪:২০, ৫:২৫, ৬:৩০, ৭:৩৫, ৮:৪০, ৯:৪৫, ১০:৫০, ১১:৫৫
কিন্তু ১১:৫৫ তে কখনোই ঘণ্টার কাঁটার উপর মিনিট এর কাঁটা আসতে পারেনা, তাড়া করতে করতে যখন তার উপর আসে তখন যথারীতি ১২ টা বেজে যায়। এজন্য ১১:৫৫ গণনায় আসবে না।

প্রতি ১২ ঘণ্টায় ১১ বার সমাপতিত হয়
১০.
√০.০০০০০৬২৫ এর বর্গমূল কত?
  1. ০.০০২৫
  2. ০.০৫
  3. ০.০২৫
  4. ০.০০৫
ব্যাখ্যা
প্রশ্ন: √০.০০০০০৬২৫ এর বর্গমূল কত?

সমাধান:
√০.০০০০০৬২৫ = ০.০০২৫
∴ ০.০০২৫ এর বর্গমূল = √০.০০২৫
= ০.০৫
১১.
পানিতে 'DEMOCRACY' শব্দটির সঠিক প্রতিবিম্ব কোনটি?
  1. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: পানিতে 'DEMOCRACY' শব্দটির সঠিক প্রতিবিম্ব কোনটি?

সমাধান:
পানিতে 'DEMOCRACY' শব্দটির সঠিক প্রতিবিম্ব:
১২.
রাফি বাজারে যাওয়ার সময় বেগ ঘণ্টায় ৩ কি.মি. এবং বাড়িতে ফেরার সময় বেগ ঘণ্টায় ২ কি.মি.। বাজারে যাওয়া-আসাতে তাঁর মোট সময় লাগে ৫ ঘণ্টা। বাড়ি ও বাজারের দূরত্ব কত?
  1. ৫ কি.মি.
  2. ৬ কি.মি.
  3. ৭ কি.মি.
  4. ৮ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি বাজারে যাওয়ার সময় বেগ ঘণ্টায় ৩ কি.মি. এবং বাড়িতে ফেরার সময় বেগ ঘণ্টায় ২ কি.মি.। বাজারে যাওয়া-আসাতে তাঁর মোট সময় লাগে ৫ ঘণ্টা। বাড়ি ও বাজারের দূরত্ব কত?

সমাধান:
ধরি,
দূরত্ব = ক কি.মি.

প্রশ্নমতে,
(ক/৩) + (ক/২) = ৫
⇒ (২ক + ৩ক)/৬ = ৫
⇒ ৫ক = ৩০
∴ ক = ৬ কি.মি.
১৩.
অধিবর্ষের প্রতি কত বছর পরপর ক্যালেন্ডার একই রকম হয়?
  1. ৪ বছর
  2. ১৬ বছর
  3. ১০ বছর
  4. ২৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: অধিবর্ষের প্রতি কত বছর পরপর ক্যালেন্ডার একই রকম হয়?

সমাধান:
আমরা জানি,
অধিবর্ষের প্রতি ২৮ বছর পরপর ক্যালেন্ডার একই রকম হয়।

যেমন, ২০২৪ + ২৮ = ২০৫২ সালের ক্যালেন্ডার, ২০২৪ সালের ক্যালেন্ডারের মতো একই হবে।
১৪.
নিচের দুইটি প্রশ্নবোধ চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে? ৭/? = ?/৩৪৩
  1. ৬৩
  2. ১৭
  3. ৪৯
  4. ৭৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের দুইটি প্রশ্নবোধ চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে?
৭/? = ?/৩৪৩

সমাধান:
আমরা জানি,
ক্রমিক সমানুপাতে, ১ম রাশিX৩য় রাশি= (২য় রাশি)২

∴ (২য় রাশি)২ = ৭ × ৩৪৩
বা, ২য় রাশি=√(২৪০১)
∴ ২য় রাশি = ৪৯
১৫.
আজ রবিনের জন্মদিন। তার জন্মদিনের ৫৮ দিন পর তার মায়ের জন্মদিন পালিত হয়। আজ শনিবার হলে রবিনের মায়ের জন্মদিন কোন দিন পালিত হবে?
  1. রবিবার
  2. সোমবার
  3. শনিবার
  4. মঙ্গলবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ রবিনের জন্মদিন। তার জন্মদিনের ৫৮ দিন পর তার মায়ের জন্মদিন পালিত হয়। আজ শনিবার হলে রবিনের মায়ের জন্মদিন কোন দিন পালিত হবে?

সমাধান:
আমরা জানি,
যেকোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শনিবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শনিবার পাওয়া যাবে।

৫৮ দিনের পরের দিন = ৫৯তম দিন
৫৯ দিন = (৮ × ৭) + ৩ দিন

৫৭ তম দিন = শনিবার
৫৮ তম দিন = রবিবার
৫৯ তম দিন = সোমবার