পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
বিন্যাস ও সমাবেশ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
জাহাজে কৃষ্ণ সাগর থেকে ভূমধ্যসাগরে যাওয়ার একটা পথ আছে আবার ভূমধ্যসাগর হতে আরব সাগরে যাওয়ার দুটি পথ আছে। একজন নাবিক জাহাজে করে কত উপায়ে কৃষ্ণসাগর হতে আরব সাগরে যেতে পারবে?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
ব্যাখ্যা

কৃষ্ণসাগর থেকে ভূমধ্যসাগরে যাওয়া যায় = ১ উপায়ে
ভূমধ্যসাগর থেকে আরব সাগরে যাওয়া যায় = ২ উপায়ে
∴ ভ্রমনের মোট উপায় = ১ × ২
= ২ (গণনার গুণন বিধি)

.
ঈগলু কোম্পানী দুধ থেকে দশ ধরনের আইসক্রিম তৈরি করে এবং নাবিস্কো কোম্পানী গম থেকে ১২ ধরনের বিস্কুট তৈরি করে প্রতিষ্ঠান দু’টি কত ধরনের খাবার তৈরি করে?
  1. ক) ২
  2. খ) ২২
  3. গ) ১২০
  4. ঘ) ১৫০
ব্যাখ্যা

ঈগলু খাবার তৈরি করে = ১০ উপায়ে
নাবিস্কো খাবার তৈরি করে = ১২ উপায়ে
∴ খাবার তৈরির উপায় = ১০ + ১২
= ২২ [গণনার যোজন বিধি]

.
n স্বাভাবিক সংখ্যা হলে (n + 1)! = ?
  1. ক) n! + 1!
  2. খ) (n + 1)n!
  3. গ) (n!)(1!)
  4. ঘ) (n + 1)(n - 1)!
ব্যাখ্যা
(n + 1)! = (n + 1)n!
.
ISTANBUL CANAL শব্দদ্বয়ের সবগুলো অক্ষর একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 13!
  2. খ) 13!/3!2!
  3. গ) 13!/2!2!
  4. ঘ) 13!/3!2!2!
ব্যাখ্যা

ISTANBUL CANAL শব্দদ্বয়ে মোট 13টি অক্ষর রয়েছে যাদের 3টি A,
2টি N, 2টি L এবং বাকীগুলো ভিন্ন ভিন্ন।
∴ সবগুলো অক্ষর একত্রে নিয়ে সাজানোর উপায় = 13!/3!2!2!

.
QURBANI শব্দটির বর্ণগুলো কত উপায়ে সাজানো যায় যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে?
  1. ক) 620
  2. খ) 720
  3. গ) 820
  4. ঘ) 920
ব্যাখ্যা

QURBANI শব্দটিতে 7টি বর্ণ রয়েছে যাদের 3টি স্বরবর্ণ এবং 4টি ব্যঞ্জনবর্ণ।
স্বরবর্ণ 3টি একত্রে রাখলে 5টি বর্ণ হয় যাদেরকে 5! উপায়ে সাজানো যায় আবার,
স্বরবর্ণ 3টি নিজেদের মধ্যে 3! উপায়ে সাজানো যায়।
সুতরাং শর্তসাপেক্ষে বর্ণগুলো সাজানোর মোট উপায় = 5! × 3!
= 120 × 6
= 720

.
স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে KANDAHAR শব্দটি কত প্রকারে পুনর্বিন্যাস করা যায়?
  1. ক) 6719
  2. খ) 6720
  3. গ) 119
  4. ঘ) 120
ব্যাখ্যা

KANDAHAR শব্দটিতে ৪টি বর্ণ আছে যাদের 3টি স্বরবর্ণ এবং 5টি ব্যঞ্জনবর্ণ।
স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে বাকী 5টি বর্ণ সাজানো যায় = 5!
= 120 উপায়ে
∴ পুনর্বিন্যাস করা যায় = 120 - 1
= 119 উপায়ে

 
.
3, 4, 7, 9, 8 অংকগুলো প্রতি সংখ্যায় যে কোন সংখ্যকবার নিয়ে 4 অংকের কতগুলো সংখ্যা গঠন করা যাবে?
  1. ক) 5
  2. খ) 25
  3. গ) 120
  4. ঘ) 625
ব্যাখ্যা

প্রতিটি অংক প্রতিসংখ্যা যেকোন সংখ্যকবার নেয়া যাবে অর্থাৎ পুনরাবৃত্তি ঘটবে।
∴ এক্ষেত্রে 5টি সংখ্যা থেকে প্রতিবার 4টি নিয়ে বিন্যাস সংখ্যা = 54
= 625

.
ORBITAL শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার 2টি ব্যঞ্জনবর্ণ ও একটি স্বরবর্ণ নিয়ে কয়টি শব্দ গঠন করা যায় যেন স্বরবর্ণ সর্বদা মাঝখানে থাকে?
  1. ক) 210
  2. খ) 420
  3. গ) 36
  4. ঘ) 15
ব্যাখ্যা

ORBITAL শব্দে মোট 7টি বর্ণ আছে যাদের 3টি স্বরবর্ণ এবং 4টি ব্যঞ্জনবর্ণ।
মধ্যবর্তী স্থানটি স্বরবর্ণ দিয়ে 3p1 = 3 উপায়ে পূর্ণ করা যায়।
অবশিষ্ট দু'টি শূন্যস্থান 4টি ব্যঞ্জনবর্ণ দিয়ে পূর্ণ করা যায় = 4p2 = 12 উপায়ে
∴ শব্দ গঠনের মোট উপায় = 3 × 12
= 36 

.
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অংকগুলো দ্বারা 5 অংকের কতগুলো সংখ্যা গঠন করা যায় যেখানে প্রতিটি অংক প্রতি সংখ্যা কেবল একবার ব্যবহার করা যায়?
  1. ক) 15120
  2. খ) 9!
  3. গ) 9!/5!
  4. ঘ) 126
ব্যাখ্যা

1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মোট 9টি অংক আছে।
প্রতিবার 5টি অংক নিয়ে সংখ্যা গঠনের উপায় = 9p5
= 15120

১০.
৬ জন অতিথিকে একটি গোল টেবিলের চারপাশে কত উপায়ে বসিয়ে আপ্যায়ন করা যায়?
  1. ক) ১১৯
  2. খ) ১২০
  3. গ) ৫৯
  4. ঘ) ৬০
ব্যাখ্যা

গোলটেবিলের চারপাশের বসার ক্ষেত্রে একজনকে স্থির রাখতে হয়।
সেক্ষেত্রে অবশিষ্ট (৬ - ১) = ৫ জনকে বসানোর উপায় ৫! = ১২০

১১.
ncn = ?
  1. ক) 1
  2. খ) npn
  3. গ) n
  4. ঘ) ∞
ব্যাখ্যা

ncn = n!/n!(n - n)!
= 1/0!
= 1/1
= 1

১২.
n জন লোক প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করে মোট 28 বার করমর্দন করলে n = ?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা

একটি করমর্দন 2 জনের সমাবেশ থেকে সংগঠিত হয়
∴ মোট করমর্দন সংখ্যা = nc2
nc2 = 28
বা, n!/2!(n - 2)! = 28
বা, n(n - 1)(n - 2)!/2(n - 2)! = 28
বা, n(n - 1) = 56
বা, n2 - n - 56 = 0
বা, n2 - 8n + 7n - 56 = 0
বা, n(n - 8) + 7(n - 8) = 0
বা, (n - 8)(n + 7) = 0
বা, n - 8 = 0
∴ n = 8

১৩.
HAITI শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার 3টি বর্ণ নিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়?
  1. ক) 33
  2. খ) 60
  3. গ) 216
  4. ঘ) 120
ব্যাখ্যা

HAITI শব্দটিতে মোট 5টি বর্ণ আছে যাদের দু'টি I;
প্রতিবার 3টি বর্ণ নিয়ে শব্দ গঠন করার ক্ষেত্রে-
(i) 2টি I অন্য একটি ভিন্ন অক্ষর
(ii) সবগুলো অক্ষর ভিন্ন ভিন্ন।

(i) এর ক্ষেত্রে গঠিত শব্দ সংখ্যা = 1 × 3c1 × 3!/2! = 9
(ii) এর ক্ষেত্রে গঠিত শব্দ সংখ্যা = 4p3 = 24

∴ মোট শব্দ সংখ্যা = 9 + 24 = 33

১৪.
একটি রেস্তোরায় ভাত, মাছ, মাংস, ডাল, ডিম এই পাঁচ ধরনের খাবার আছে। একজন গ্রাহক কত উপায়ে তিন আইটেমের খাবার অর্ডার করতে পারবে যেখানে অবশ্যই ভাত থাকবে।
  1. ক) ৫
  2. খ) ১০
  3. গ) ১৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা

মোট আইটেম ৫টি, প্রতিবার ভাতসহ তিন আইটেমের খাবার অর্ডার করার উপায় = (৫ - ১)c(৩ - ১)
= c
= ৬

১৫.
n সংখ্যক বিভিন্ন জিনিস থেকে প্রতিবার r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা যাতে m সংখ্যক নির্দিষ্ট জিনিস কখনও থাকবেনা-
  1. ক) n - mcr - m
  2. খ) n - mcr
  3. গ) n - mpr - m
  4. ঘ) n - mpr
ব্যাখ্যা

n - mcr এর ব্যাখ্যা অনুসারে।

১৬.
4 জন মহিলা এবং 6 জন পুরুষের মধ্য থেকে 4 সদস্যবিশিষ্ট কমিটি কত উপায়ে গঠন করা যায় যেন কমপক্ষে 1 জন পুরুষ এবং কমপক্ষে 1 জন মহিলা উপস্থিত থাকেন?
  1. ক) 190
  2. খ) 192
  3. গ) 194
  4. ঘ) 196
ব্যাখ্যা

4 সদস্যের কমিটি গঠনপ্রক্রিয়া নিম্নরুপ-
মহিলা (4 জন) -- পুরুষ (6 জন)
(i)            1 -- 3
(ii)           2 -- 2
(iii)          3 -- 1

(i) এর ক্ষেত্রে কমিটির সংখ্যা = 4c1 × 6c3
= 4 × 20
= 80

(ii) এর ক্ষেত্রে কমিটির সংখ্যা = 4c2 × 6c2
= 90

(iii) এর ক্ষেত্রে কমিটির সংখ্যা = 4c3 × 6c1
= 24

∴ মোট কমিটি গঠনের উপায় = 80 + 90 + 24
= 194

১৭.
কোনো তিনটি বিন্দু সমরেখ নয় এরুপ 12টি বিন্দু দ্বারা কয়টি সরল রেখা গঠন করা যায়?
  1. ক) 132
  2. খ) 66
  3. গ) 33
  4. ঘ) 12
ব্যাখ্যা

1টি সরলরেখা 2টি বিন্দুর সমাবেশ।
∴ 12টি বিন্দু থেকে প্রাপ্ত রেখা = 12c2
= 66

১৮.
n সংখ্যক বাহুবিশিষ্ট একটি বহুভুজের কৌণিক সংযোগ রেখাদ্বারা কয়টি বিভিন্ন ত্রিভুজ গঠন করা যায়?
  1. ক) n(n - 1)(n - 2)/3
  2. খ) n(n - 1)(n - 2)/2
  3. গ) n(n - 1)(n - 2)/5
  4. ঘ) n(n - 1)(n - 2)/6
ব্যাখ্যা

বহুভুজের কৌণিক বিন্দু = n
3টি কৌণিক বিন্দুর সমাবেশ থেকে একটি ত্রিভুজ গঠিত হয়
∴ মোট ত্রিভুজ সংখ্যা = nc3
= n!/3!(n - 3)!
=n(n - 1)(n - 2)(n - 3)!/6(n - 3)!
= n(n -1)(n - 2)/6