মানসিক পরিবর্তনের দিক থেকে ছেলে ও মেয়েতে কিছু অমিল থাকলেও মিলটাই বেশি থাকে। সাধারণত যেসব মানসিক পরিবর্তন দেখা যায় সেগুলো হলো:
শারীরিক পরিবর্তনের ফলে কিশোর-কিশোরীদের মনে নানা কৌতূহল, প্রশ্ন ও দ্বিধা-দ্বন্দ দেখা দেয় এবং মানসিক চাঞ্চল্য তৈরি হয়।
প্রাকৃতিকভাবে দেহে তৈরি হওয়া হরমোনের প্রভাবে যৌনতা বিষয়ক আকাশ কুসুম চিন্তা করবার প্রবণতা দেখা দেয়।
বিপরীত লিঙ্গের মানুষের প্রতি সহজাত কৌতূহল/আকর্ষণ তৈরি হয়।
মন-মেজাজ ঘন ঘন পরিবর্তিত হয়ে থাকে। কখনো অল্পেই খুশি হয়, কখনো বা তুচ্ছ কারণেই দুঃখ পায়।
লজ্জা-সংকোচ ও জড়তা বাড়ে, প্রায়ই একাকিত্বে ভোগে; নিজের একটা আলাদা অস্তিত্ব অনুভব করে।
কারো-বা অনেক বন্ধুবান্ধব থাকে। কোনো কোনো ক্ষেত্রে আত্মনির্ভরশীল হবার চেষ্টা করে।
নানা ধরনের ভালো লাগা না লাগা বোধ হয় এবং স্নেহ, প্রেম-প্রীতি, ভালোবাসা প্রভৃতির আকাঙ্খা প্রকট হয়।
বড়দের আদেশ, নির্দেশ মানতে ভালো লাগেনা, স্বাধীনভাবে চলাফেরা করতে চায়।
নিজেদের শরীর, চেহারা, পোশাক আশাক আচার-আচরণ ইত্যাদি বিষয়ে সচেতন হয়।
নিজের পছন্দ অপছন্দের উপর জোর দিতে চায়, বন্ধুদের মতামতকেই প্রধান্য দেয়।
অস্বাভাবিক দুচিন্তা, অনিদ্রায় ভোগা প্রভৃতি লক্ষণগুলো দেখা দেয়।
আত্মমর্যাদা বোধ প্রকট হয়। নিজের প্রধান্য বিস্তার, আত্মতৃপ্তি ও স্বীকৃতির জন্য ব্যাকুল হয়ে উঠে।
সবকিছুতেই সাহস ও বীরত্ব প্রদর্শন করতে চায়।
কোনো কিছু সৃষ্টি ও আবিষ্কারের মাধ্যমে প্রশংসা, দক্ষতা অর্জন ও মর্যাদা লাভের অনুভূতি তীব্র হয়।
উৎস: কিশোর বাতায়ন।