পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
Exam 4 Topic: (Part - II) 1. Learner and Learning: (Part 2) - Piaget's and Bruner's theories of cognitive development; - Insightful learning theories and their applications; - Child and adolescent physiological and psychological needs and characteristics of child and adolescentscent Needs) Source: Class - 3, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১] · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
Observation, experience, perspective - these are important aspects of which theory of learning? (প্রত্যক্ষণ, অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি - এগুলো শিখনের কোন মতবাদের গুরুত্বপূর্ণ দিক? )
  1. Connectivism (সংযোজনবাদ)
  2. Classical conditioning (চিরায়ত সাপেক্ষীকরণ)
  3. Cognitivism (জ্ঞানবাদ)
  4. Pragmatism (প্রয়োগবাদ)
সঠিক উত্তর:
Cognitivism (জ্ঞানবাদ)
উত্তর
সঠিক উত্তর:
Cognitivism (জ্ঞানবাদ)
ব্যাখ্যা

জ্ঞানমূলক শিখন: প্রত্যক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ব্যক্তি বা প্রাণির তথ্য প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়ায় যে পরিবর্তন ঘটে তাকেই জ্ঞানমূলক শিখন বলে। ইন্দ্রিয়ের মাধ্যমে পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহের পদ্ধতিই হল জ্ঞানীয় প্রক্রিয়া।

Source: Journal of Experimental Psychology: Learning, Memory, and Cognition, APA
- স্কুল অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

.
According to which stage of Piaget's cognitive development theory does a child learn to use signals to express sensory-motor emotions? (পিঁয়াজের জ্ঞানবিকাশ তত্ত্বের কোন স্তর অনুযায়ী শিশু সংবেদন-সঞ্চালনমূলক আবেগ প্রকাশের ক্ষেত্রে সংকেত ব্যবহার করতে শেখে ?)
  1. Period of sensory-motor thinking (সংবেদন-সঞ্চালনমূলক চিন্তনের স্তর)
  2. Period of pre-operation (প্রাক-সক্রিয়তার স্তর)
  3. Period of concrete operation (নির্দিষ্ট/মূর্ত সক্রিয়তার স্তর)
  4. Period of formal operation (সংগঠিত/যৌক্তিক সক্রিয়তার স্তর)
সঠিক উত্তর:
Period of pre-operation (প্রাক-সক্রিয়তার স্তর)
উত্তর
সঠিক উত্তর:
Period of pre-operation (প্রাক-সক্রিয়তার স্তর)
ব্যাখ্যা

পিঁয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব অনুসারে, জ্ঞান বিকাশের শিশুর চারটি স্তর রয়েছে:

- সংবেদন-সঞ্চালন স্তর (জন্ম থেকে ২ বছর। এই স্তরে তারা বস্তু-স্থায়িত্ব (object permanence) সম্পর্কে ধারণা লাভ করে) 
- প্রাক-সক্রিয়তার স্তর (২-৭ বছর। এই স্তরে শিশুরা প্রতীক ব্যবহার করতে শুরু করে এবং ভাষা বিকাশে অগ্রগতি দেখায়।)
- মূর্ত সক্রিয়তার স্তর (৭-১১ বছর। এই স্তরে শিশুরা যৌক্তিক চিন্তা করতে শেখে, তবে সেটি বাস্তব বা মূর্ত জিনিসের উপর ভিত্তি করে হয়।)
- যৌক্তিক সক্রিয়তার স্তর (১১ বছর থেকে কৈশোর। এই স্তরে বিমূর্ত চিন্তা, জটিল সমস্যার সমাধান এবং প্রকল্পভিত্তিক যুক্তির ক্ষমতা বিকশিত হয়।)

উৎসঃ 
শিক্ষায় জ্ঞানবিকাশ তত্ত্ব, মুহাম্মদ নাজমুল হক ও সায়রা হোসেন।

.
The pattern of increasing change observed in children as a result of maturity and experience, is- (পরিণমন ও অভিজ্ঞতার ফলে শিশুর মাঝে ক্রমবর্ধমান পরিবর্তনের যে ধারা পরিলক্ষিত হয়, সেটাই-)
  1. Growth (বর্ধন)
  2. Psychology (মনস্তত্ত্ব)
  3. Emotion (আবেগ)
  4. Development (বিকাশ)
সঠিক উত্তর:
Development (বিকাশ)
উত্তর
সঠিক উত্তর:
Development (বিকাশ)
ব্যাখ্যা

শিশুর র্বধন ও বিকাশ কীঃ

বর্ধন
(Growth ) অপরিণত অবস্থা থেকে পূর্ণতা প্রাপ্তিকে বোঝায়। বর্ধন হচ্ছে পরিমাণগত পরিবর্তন। যখন দেহের কোনো একটি অংশের বা সমগ্র দেহের বৃদ্ধি ঘটে যার ফলে আকার আকৃতির পরিবর্তন হয় সেটাই বর্ধন।

বিকাশ (Development) হচ্ছে শিশুর গুণগত পরিবর্তন যা ধারাবাহিকভাবে চলতে থাকে এবং আচরণের মাধ্যমে প্রকাশ পায়। শিশু দীর্ঘদিন যাবৎ ক্রমান্বয়ে শুধু দৈর্ঘ্যে এবং ওজনে বাড়ে না সঙ্গে সঙ্গে তার অঙ্গপ্রত্যঙ্গ কিছু ক্ষমতাও অর্জন করে। এগুলোকেই বিকাশ বলা হয়ে থাকে।

Source: Gillespie, L., & Seibel, N. (2006). Self-regulation: A cornerstone of early childhood development, Young Children
- শিক্ষক বাতায়ন ।

.
Weight and height gain - assertiveness in behavior - memorizing poems, these are the developmental processes of the child, respectively:
(ওজন ও উচ্চতার বৃদ্ধি - আচরণে দৃঢ়তার মনোভাব - কবিতা মনে রাখা, এগুলো শিশুর বিকাশ প্রক্রিয়ায় যথাক্রমেঃ)
  1. Physiological - Emotional - Cognitive (জৈবিক - আবেগিক - জ্ঞানীয়)
  2. Emotional- Physiological - Cognitive (আবেগিক - জৈবিক - জ্ঞানীয়)
  3. Physiological - Cognitive - Emotional (জৈবিক - জ্ঞানীয় - আবেগিক)
  4. Cognitive - Emotional - social (জৈবিক - আবেগিক - সামাজিক প্রক্রিয়া)
সঠিক উত্তর:
Physiological - Emotional - Cognitive (জৈবিক - আবেগিক - জ্ঞানীয়)
উত্তর
সঠিক উত্তর:
Physiological - Emotional - Cognitive (জৈবিক - আবেগিক - জ্ঞানীয়)
ব্যাখ্যা
শিশুর বিকাশের সাধারণত ৩টি দিক রয়েছেঃ 

১। জৈবিক বিকাশ বলতে শারীরিক বৃদ্ধি, মোটর দক্ষতা এবং সংবেদী ক্ষমতার উন্নয়ন বোঝায়, যেমন হাঁটা ও ধরা।

২। আবেগিক বিকাশ হলো আবেগ বোঝা, অনুভব করা ও নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া, যা নিরাপত্তা ও অন্যের সাথে বন্ধন তৈরির মাধ্যমে বিকশিত হয়।

৩। জ্ঞানীয় বিকাশ হলো চিন্তা, বুদ্ধি ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি, যা শিশুর পরিবেশের সাথে মিথস্ক্রিয়া এবং শেখার মাধ্যমে ঘটে।

এই তিনটি দিক একসঙ্গে শিশুর সুস্থ ও সামগ্রিক বিকাশে অপরিহার্য।


উৎস:
Thompson, R. A. (1998). Early sociopersonality development. In W. Damon & N. Eisenberg (Eds.). Handbook of child psychology: Vol. 3: Social emotional, and personality development, New York, NY: Wiley.
ওপেন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Gestalt psychologists use the term __________to describe how animals use their intellect to understand the relationships between different parts of a whole situation.
(গেস্টল্ট মনোবিদরা __________ কথাটি ব্যবহার করে প্রাণী কীভাবে বুদ্ধির প্রয়োগের দ্বারা সমগ্র পরিস্থিতির বিভিন্ন অংশের মধ্যে সম্বন্ধ উপলব্ধি করে তা বোঝাতে চেয়েছেন।)
  1. generalization (সাধারণীকরণ)
  2. perspective (পরিপ্রেক্ষিত)
  3. insight (অন্তদৃষ্টি )
  4. analysis (বিশ্লেষণ)
সঠিক উত্তর:
insight (অন্তদৃষ্টি )
উত্তর
সঠিক উত্তর:
insight (অন্তদৃষ্টি )
ব্যাখ্যা
গেস্টল্টবাদীদের মতে -  শিখন কোন যান্ত্রিক প্রক্রিয়া নয়। শিখন একটি সামগ্রিক প্রক্রিয়া। প্রাণি যখন কোন সমস্যার সম্মুখীন হয়, তখন এর অন্তর্গত উদ্দীপকগুলোর প্রতি বিচ্ছিন্নভাবে অন্ধভাবে সাড়া দেয় না। বরং প্রাণি প্রথমে সমস্ত পরিস্থিতিকে সামগ্রিকভাবে অনুধাবন করার চেষ্টা করে সমস্যার সমাধান করার চেষ্টা করে। প্রাণির মাঝে এই সমস্যা সমাধানের উপলব্ধিটা হঠাৎ করে আসে যাকে বলা হয় অন্তর্দৃষ্টি (insight)। প্রাণি এই অন্তর্দৃষ্টির সাহায্যে সামগ্রিকভাবে সমস্যাটি অনুধাবন করে তার প্রতি প্রতিক্রিয়া করে বা সমস্যার সমাধান করে।

Source:
​সুশীল রায়, শিক্ষা মনোবিদ্যা (১৯৯৯), ৮ম সংস্করণ 
মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ - বি এড কারিকুলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়
.
The term 'schema' is related to which theory of learning? ('Schema' শব্দটি কোন শিখনতত্ত্বের সাথে সম্পর্কিত?)
  1. gestalt theory (গেস্টল্ট তত্ত্ব)
  2. cognitive theory (জ্ঞানীয় বিকাশ তত্ত্ব)
  3. conditioning theory (সাপেক্ষীকরণ তত্ত্ব)
  4. connectivism theory (সংযোগবাদ তত্ত্ব)
সঠিক উত্তর:
cognitive theory (জ্ঞানীয় বিকাশ তত্ত্ব)
উত্তর
সঠিক উত্তর:
cognitive theory (জ্ঞানীয় বিকাশ তত্ত্ব)
ব্যাখ্যা
পিঁয়াজের মতে, মানুষ সহজাতভাবে দুটি বৈশিষ্ট্য নিয়ে জন্মায়-

(i) বংশগতভাবে প্রাপ্ত কিছু জৈবিক প্রতিক্রিয়া এবং
(ii) স্বতঃস্ফূর্ত সক্রিয়তা দ্বারা পরিবেশের সঙ্গে অভিযোজন করে। অর্থাৎ ইন্দ্রিয়ানুভূতিকে অর্থপূর্ণ করে তোলে।  একেই পিঁয়াজে বলেছেন স্কিমা (Schema)।
সুতরাং, স্কিমা হল কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন। শিশু যত বড়ো হয় তার স্কিমা তত সম্প্রসারি হতে থাকে এবং জীবনব্যাপী সম্প্রসারিত হয়।

এর উদাহরণ হলো, যখন একটি শিশু প্রথম একটি কুকুর দেখে, তখন তার "কুকুর" সম্পর্কে একটি স্কিমা তৈরি হয়। পরবর্তীতে অন্য কুকুর দেখে সে সেই স্কিমাটিকে ব্যবহার করতে পারে। যখন সে একটি বিড়াল দেখে, তখন বিড়ালটিকেও কুকুর ভেবে ভুল করতে পারে; এই নতুন তথ্যের সাথে বিদ্যমান স্কিমাটি খাপ না খেলে তাকে নতুন তথ্য গ্রহণ করতে বা স্কিমাটি সংশোধন করতে হয়। 

​Source: 
এম এড প্রোগ্রাম, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
At what age does attraction to the opposite sex begin? (বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভূত হয় কোন বয়সে?)
  1. Early puberty (প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তিকালে)
  2. Late childhood (শৈশবের শেষভাগে)
  3. Middle age (মধ্য বয়সে)
  4. Adolescence (বয়ঃসন্ধিক্ষণে)
সঠিক উত্তর:
Adolescence (বয়ঃসন্ধিক্ষণে)
উত্তর
সঠিক উত্তর:
Adolescence (বয়ঃসন্ধিক্ষণে)
ব্যাখ্যা
বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েরা যৌন ক্ষমতা অর্জন করে। দেহের আকষ্মিক পরিবর্তন তার মনোজগতের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই, কিশোর-কিশোরীদের মনে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়। এ সময়ের মানসিক পরিবর্তনগুলো হলোঃ 
• অজানাকে জানার আগ্রহ তৈরি হয়।
• আকষ্মিক শারীরিক পরিবর্তনের কারণে দ্বিধা-দ্বন্দ্ব ও লজ্জা কাজ করে।
• বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভূত হয়। 
• স্বাধীনভাবে চলাফেরার আকাঙ্খা তৈরি হয়।
• আপনজনদের কাছে-ভালোবাসা ও গুরুত্ব পাওয়ার তীব্র ইচ্ছা জন্মে।
• সহজেই আবেগতাড়িত হয়।
• মানসিক পরিপক্কতা হতে শুরু করে।

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Attaining the physical ability to walk between 12-15 months is a developmental task at what level of a child? (১২-১৫ মাসের মধ্যে হাঁটতে পারার শারীরিক যোগ্যতা অর্জন, শিশুর কোন স্তরের বিকাশমূলক কাজ?)
  1. early childhood (প্রারম্ভিক শৈশবের)
  2. early childhood (মধ্য শৈশবের)
  3. late childhood (প্রান্তিক শৈশবের)
  4. childhood (শৈশবের)
সঠিক উত্তর:
early childhood (প্রারম্ভিক শৈশবের)
উত্তর
সঠিক উত্তর:
early childhood (প্রারম্ভিক শৈশবের)
ব্যাখ্যা
অতি শৈশব ও প্রারম্ভিক শৈশবের বিকাশমূলক কাজ: 

১। হাঁটতে শেখা: বেশিরভাগ শিশুই ১২-১৫ মাসের মধ্যে হাঁটতে পারার শারীরিক যোগ্যতা অর্জন করে।
২। শক্ত খাদ্য গ্রহণ করতে শেখা: দুই বছর বয়সের মধ্যে শিশুর পরিপাক ব্যবস্থা শক্ত খাবার হজম করার ক্ষমতা অর্জন
করে। এছাড়া দুধ খাওয়া বন্ধ করে তারা দুধের বদলে পরিপূরক খাবার গ্রহণ করার ক্ষমতা অর্জন করে।পূরক খাবার গ্রহণ করার ক্ষমতা অর্জন করে।

ওপেন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
.
At which stage of Piaget's cognitive development does the child have no sense of object permanence? (Piaget এর জ্ঞানীয় বিকাশের কোন স্তরে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে শিশুর কোনো বোধ থাকে না?)
  1. Period of concrete operation (নির্দিষ্ট/মূর্ত সক্রিয়তার স্তর)
  2. Period of sensory-motor thinking (সংবেদন-সঞ্চালনমূলক চিন্তনের স্তর)
  3. Period of pre-operation (প্রাক-সক্রিয়তার স্তর)
  4. Period of formal operation (সংগঠিত/যৌক্তিক সক্রিয়তার স্তর)
সঠিক উত্তর:
Period of sensory-motor thinking (সংবেদন-সঞ্চালনমূলক চিন্তনের স্তর)
উত্তর
সঠিক উত্তর:
Period of sensory-motor thinking (সংবেদন-সঞ্চালনমূলক চিন্তনের স্তর)
ব্যাখ্যা
Period of sensory-motor thinking (সংবেদন-সঞ্চালনমূলক চিন্তনের স্তর)

এই স্তরে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে শিশুর কোনো বোধ থাকে না। শিশুরা এই সময় বয়স্কদের ভাষা ও চিন্তার দ্বারা প্রভাবিত বস্তুজগৎ সম্পর্কে জ্ঞান আয়ত্ত করতে পারে না। বস্তু সম্পর্কিত অভিজ্ঞতা শিশুর একান্তই নিজস্ব। কোনো বস্তু শিশুর দৃষ্টিসীমার মধ্যে আছে কিনা সে বিষয়ে শিশুর স্পষ্ট ধারণার অভাব দেখা যায়। একে পিঁয়াজে বস্তু স্থায়িত্ব (Object Performance) বলে উল্লেখ করেছেন।

Source:
শিক্ষায় জ্ঞানবিকাশ তত্ত্ব, মুহাম্মদ নাজমুল হক ও সায়রা হোসেন
১০.
The hormone____________ works to cause physical and mental changes in boys during adolescence (বয়ঃসন্ধিকালে ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য __________ হরমোন কাজ করে।)
  1. estrogen
  2. testosterone
  3. progesterone
  4. progesterone and estrogen
সঠিক উত্তর:
testosterone
উত্তর
সঠিক উত্তর:
testosterone
ব্যাখ্যা
বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন দুটি এবং ছেলের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য টেস্টোস্টেরন হরমোন কাজ করে।

উৎসঃ 
শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১১.
Which of the following activities should be allowed for children during adolescence? (বয়ঃসন্ধিকালে শিশুদের জন্য নিচের কোন কাজটির সুযোগ রাখা উচিত?)
  1. In addition to engaging in creative activities, playing sports regularly (সৃজনশীল কাজে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা)
  2. counseling on reproductive health, nutrition, mental and social issues (প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, মানসিক ও সামাজিক বিষয়ে কাউন্সেলিং)
  3. arrange for regular health check-ups (নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা)
  4. all (সবগুলো)
সঠিক উত্তর:
all (সবগুলো)
উত্তর
সঠিক উত্তর:
all (সবগুলো)
ব্যাখ্যা
বয়ঃসন্ধিকালে প্রতিষ্ঠানের ভূমিকা হিসেবে শিশুদেরকে বয়ঃসন্ধিকালীন সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পুষ্টিকর খাবার খাওয়া এবং প্রজননতন্ত্রের সংক্রমণ ও যৌনরোগ সম্পর্কে জানা ও প্রতিরোধ করার বিষয়টিকে জানানো জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, মানসিক ও সামাজিক বিষয়ে কাউন্সেলিং-এর ব্যবস্থাও রাখা যেতে পারে এবং সৃজনশীল কাজে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করার ব্যবস্থা রাখা যেতে পারে।

উৎসঃ
ওপেন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১২.
Who is the pioneer of 'cognitive development theory'? (বৌদ্ধিক বিকাশ তত্ত্বের আগ্রনায়ক কে?)
  1. B. F. Skinner
  2. Lev Vygotsky
  3. Jerome Bruner
  4. David Asubel
সঠিক উত্তর:
Jerome Bruner
উত্তর
সঠিক উত্তর:
Jerome Bruner
ব্যাখ্যা
আমেরিকান মনোবিজ্ঞানী Jerome Bruner বৌদ্ধিক বিকাশ তত্ত্বের আগ্রনায়ক. 
১৩.
Children at this level use their body language to express something - which level of Bruner's learning theory does this apply to? (শিশুরা এ স্তরে কোনো কিছু প্রকাশ করার উদ্দেশ্যে সে তার আকার ইঙ্গিত বা ইশারাকে ব্যবহার করে - ব্রুনারের শিখন তত্ত্বের কোন স্তরের জন্য এটি প্রযোজ্য?)
  1. Enactive representation (সক্রিয়তাভিত্তিক প্রতিনিধিত্ব)
  2. Iconic representation (আইকনিক প্রতিনিধিত্ব)
  3. Symbolic representation (সাংকেতিক প্রতিনিধিত্ব)
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
Enactive representation (সক্রিয়তাভিত্তিক প্রতিনিধিত্ব)
উত্তর
সঠিক উত্তর:
Enactive representation (সক্রিয়তাভিত্তিক প্রতিনিধিত্ব)
ব্যাখ্যা
ব্রুনারের তত্ত্বে ৩টি ধাপ রয়েছেঃ
১. সক্রিয়তাভিত্তিক প্রতিনিধিত্ব ( প্রাথমিক পর্যায়ের এই অভিজ্ঞতাকে দৈহিক সক্রিয়তা ভিত্তিক সংকেতের মাধ্যমে  স্থায়ি স্মৃতিতে সংরক্ষিত হয়। শিশুরা এ স্তরে কোনো কিছু প্রকাশ করার উদ্দেশ্যে সে তার আকার ইঙ্গিত বা ইশারাকে ব্যবহার করে।) 
২. আইকনিক প্রতিনিধিত্ব (শিশু তার চারপাশের জগতে দৃশ্যমান যা কিছু আছে, যা তার মনে আনন্দ দান করে বা ভীতি প্রদান করে, তা সে তার নিজের মধ্যে সংরক্ষণ করে এবং সেটা একান্তই সে তার নিজস্বভাবে তৈরি কোনো প্রতীক বা মডেলের বা চিত্রকল্পের মাধ্যমে প্রকাশ করে দেখায়।)
৩. সাংকেতিক প্রতিনিধিত্ব (সাংকেতিক প্রতিনিধিত্ব মূলত ভাষাভিত্তিক ও বিমূর্ত প্রকৃতির।) 

উৎসঃ
শিখন ও শিখনযাচাই, ব্যাচেলর অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 
১৪.
How many levels are there in Bruner's learning theory? (ব্রুনারের শিখন তত্ত্বের স্তর কয়টি?)
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
ব্রুনারের শিখন তত্ত্বের স্তর কয়টি ৩টি।

শিক্ষক বাতায়ন
১৫.
How many levels are there in Piaget's theory? (Piaget এর তত্ত্বের স্তর কয়টি?)
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
Piaget এর তত্ত্বের স্তর 4টি। 
পিঁয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব অনুসারে, জ্ঞান বিকাশের শিশুর চারটি স্তর রয়েছে:

- সংবেদন-সঞ্চালন স্তর (জন্ম থেকে ২ বছর। এই স্তরে তারা বস্তু-স্থায়িত্ব (object permanence) সম্পর্কে ধারণা লাভ করে) 
- প্রাক-সক্রিয়তার স্তর (২-৭ বছর। এই স্তরে শিশুরা প্রতীক ব্যবহার করতে শুরু করে এবং ভাষা বিকাশে অগ্রগতি দেখায়।)
- মূর্ত সক্রিয়তার স্তর (৭-১১ বছর। এই স্তরে শিশুরা যৌক্তিক চিন্তা করতে শেখে, তবে সেটি বাস্তব বা মূর্ত জিনিসের উপর ভিত্তি করে হয়।)
- যৌক্তিক সক্রিয়তার স্তর (১১ বছর থেকে কৈশোর। এই স্তরে বিমূর্ত চিন্তা, জটিল সমস্যার সমাধান এবং প্রকল্পভিত্তিক যুক্তির ক্ষমতা বিকশিত হয়।)

উৎসঃ 
শিক্ষায় জ্ঞানবিকাশ তত্ত্ব, মুহাম্মদ নাজমুল হক ও সায়রা হোসেন
১৬.
What is Jerome Bruner's learning theory's another name? (Jerome Bruner এর শিখন তত্ত্বের আরেক নাম কী?)
  1. naturalism (প্রকৃতিবাদ)
  2. idealism (ভাববাদ)
  3. pragmatism (প্রয়োগবাদ)
  4. constructivism (গঠনবাদ)
সঠিক উত্তর:
constructivism (গঠনবাদ)
উত্তর
সঠিক উত্তর:
constructivism (গঠনবাদ)
ব্যাখ্যা
জেরোম ব্রুনারের শিখন তত্ত্বে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে তাদের নিজস্ব জ্ঞান ও বোধগম্যতা তৈরি করে, যা গঠনবাদী শিখন নামে পরিচিত। 

উৎসঃ
 ইন্টারন্যাশ্নাল এনস্লাইকোপিডিয়া অফ এডুকেশন
১৭.
According to education policy, the theory of _____________ helps in the selection of subjects in education. (শিক্ষানীতি অনুযায়ী শিক্ষাক্রমে বিষয় নির্বাচনে সাহায্য করে থাকে_______________)
  1. social constructivism (সামাজিক গঠনবাদ)
  2. cognitive development (বৌদ্ধিক বিকাশ তত্ত্ব)
  3. constructivism (গঠনবাদ)
  4. behaviorism (আচরণবাদ)
সঠিক উত্তর:
cognitive development (বৌদ্ধিক বিকাশ তত্ত্ব)
উত্তর
সঠিক উত্তর:
cognitive development (বৌদ্ধিক বিকাশ তত্ত্ব)
ব্যাখ্যা
শিশু একজন পূর্ণ বয়স্ক মানুষের সাথে থেকে প্রতিটি বিষয় সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করে থাকে তবে সেটি করে সে তার বয়স উপযোগী এবং ধারণ ক্ষমতা অনুযায়ী। সে জন্য বলা হয়ে থাকে, একজন শিশুকে সকল ধরনের শিক্ষা দেওয়া যায়, যদি সেটা তার বয়সানুযায়ী দেওয়া হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ‘পানি’ সম্পর্কিত অনেক তথ্য আছে, যেমন তরল পদার্থ হিসেবে পানি, জীবন ধারণের জন্য পানির অপরিহার্যতা, পানির গঠন, পানির বিশ্লেষণ, উৎকৃষ্ট দ্রাবক হিসেবে পানি, দূষিত পানি, বিশুদ্ধ পানি, সুপেয় পানি, পানি দূষিত হওয়ার কারণ, পানি বিশুদ্ধ করার উপায় ইত্যাদি বিষয়গুলোর সবই শিশু স্কুলে আসার পর শেখানো যেতে পারে। কিন্তু এর  পরিসর কোনো শ্রেণিতে কতটা হবে তা নির্ধারণে ব্রুনারের বিকাশ তত্ত্ব বহুলাংশে কার্যকর। অর্থাৎ শিক্ষানীতি অনুযায়ী শিক্ষাক্রমে বিষয় নির্বাচনে সাহায্য করে থাকে বৌদ্ধিক
বিকাশ তত্ত্ব। 

উৎসঃ
Learning and Assessment, এম। এড। প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৮.
Although human cognitive processes are a combination of many mental processes, their development occurs as a result of the mutual coordination of mental processes - who said that? ('মানুষের জ্ঞানমূলক প্রক্রিয়া বহু মানসিক প্রক্রিয়ার সমবায় হলেও, তার বিকাশ মানসিক প্রক্রিয়াগুলির পারস্পরিক সমন্বয়ের ফলেই ঘটে থাকে' - উক্তিটি কার?)
  1. Piaget
  2. Vygotsky
  3. Bruner
  4. Thorndike
সঠিক উত্তর:
Piaget
উত্তর
সঠিক উত্তর:
Piaget
ব্যাখ্যা

পিয়াজের মতে জ্ঞানমূলক প্রক্রিয়া বলতে সেইসব প্রক্রিয়াকে বোঝায় যা জ্ঞানার্জনে সহায়তা করে। স্মরণ করা, চিন্তা করা, ধারণা গঠন করা ইত্যাদি সবরকম মানসিক প্রক্রিয়াই জ্ঞানমূলক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। মানুষের জ্ঞানমূলক প্রক্রিয়া বহু মানসিক প্রক্রিয়ার সমবায় হলেও, তার বিকাশ মানসিক প্রক্রিয়াগুলির পারস্পরিক সমন্বয়ের ফলেই ঘটে থাকে। পিঁয়াজে তাই মানুষেরবিভিন্ন মানসিক প্রক্রিয়াগুলির বিকাশকে জ্ঞানমূলক বিকাশের বিভিন্ন মাত্রা হিসাবে দেখেছেন

উৎসঃ
​​Hergenhanh, B.R. & H Olson Matthew. 1997. An Introduction to Theories of Learning. Fifth Edition. New York
রায়, সুশীল, শিক্ষা মনোবিদ্যা (১৯৯৯)

১৯.
Gestalt is a ___________ word meaning shape, structure, design, or overall form. (গেস্টাল্ট একটি ___________ শব্দ যার অর্থ হল আকার, গঠন, নকশা বা সামগ্রিক রূপ।)
  1. Italian
  2. Latin
  3. French
  4. German
সঠিক উত্তর:
German
উত্তর
সঠিক উত্তর:
German
ব্যাখ্যা
গেস্টাল্ট একটি জার্মান শব্দ যার অর্থ হল আকার, গঠন, নকশা বা সামগ্রিক রূপ।

উৎসঃ
শিক্ষা মনোবিদ্যা, সুশীল রায় 
২০.
Adolescent changes are caused by hormones, which are released after the brain's ________ gland become active. (মস্তিষ্কের __________ গ্রন্থি সক্রিয় হওয়ার পরে হরমোন নিঃসৃত হয়, যা বয়ঃসন্ধিকালের পরিবর্তনের কারণ হয়।)
  1. hypothalamus and pineal
  2. hypothalamus and pituitary
  3. hypothalamus, pineal and pituitary
  4. hypothalamus
সঠিক উত্তর:
hypothalamus and pituitary
উত্তর
সঠিক উত্তর:
hypothalamus and pituitary
ব্যাখ্যা

বয়ঃসন্ধিতে মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ জিএনআরএইচ হরমোন ক্ষরণ শুরু করে এবং পিটুইটারি গ্রন্থির বাহিরের অংশ কাজ করা শুরু করে যা এলএইচ ও এফএসএইচ হরমোন ক্ষরণ করে, ও রক্তের মাধ্যমে তা প্রবাহিত হয়।
মূলত এই দুই গ্রন্থির ক্ষরণের কারণেই বয়ঃসন্ধিতে পরিবর্তন দেখা দেয়।

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

২১.
Which country was the psychologist Piaget a resident of? (মনোবিজ্ঞানী পিয়াজে কোন দেশের অধিবাসী ছিলেন?)
  1. New Zealand
  2. Switzerland
  3. England
  4. Russia
সঠিক উত্তর:
Switzerland
উত্তর
সঠিক উত্তর:
Switzerland
ব্যাখ্যা

প্রখ্যাত সুইস একজন মনস্তত্ত্ববিদ ছিলেন জঁ পিয়াজেঁ ।

উৎস: Encyclopedia Britannica

২২.
In which book did Jean Piaget first present his learning theory? (Jean Piaget প্রথম কোন বইতে তার শিখন তত্ত্ব উপস্থাপন করেন?)
  1. ''Active Learning of Child''
  2. ''Social Learning Theory''
  3. ''Education and Child''
  4. “The Psychology of the Child”
সঠিক উত্তর:
“The Psychology of the Child”
উত্তর
সঠিক উত্তর:
“The Psychology of the Child”
ব্যাখ্যা
প্রখ্যাত সুইস মনস্তত্ত্ববিদ জঁ পিয়াজেঁ (Jean Piaget-1896-1980) “The Psychology of the Child” গ্রন্থে শিশুর জ্ঞানীয় বিকাশ চারটি পর্যায়ে বিশ্লেষণ করেছেন।

উৎসঃ
শিক্ষক বাতায়ন
২৩.
According to the World Health Organization (WHO), which age limit is considered as adolescence ? (বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, কোন বয়সসীমাকে বয়ঃসন্ধিকাল হিসেবে বিবেচনা করা হয়?)
  1. 10-19
  2. 11-18
  3. 12-19
  4. 13-19
সঠিক উত্তর:
10-19
উত্তর
সঠিক উত্তর:
10-19
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুসারে, ১০ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত সময়কালকে কৈশোর বা বয়ঃসন্ধিকাল হিসেবে গণ্য করা হয়।
২৪.
The way a child's 'wisdom', or his or her skills in acquiring knowledge, changes as he or she grows is the subject of ___________ development. (শিশুর 'প্রজ্ঞা' অর্থাৎ তার জ্ঞান লাভ করার কৌশল বা দক্ষতা বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে পরিবর্তিত হয় তাই হল ___________ বিকাশের বিষয়বস্তু)
  1. cognitive (জ্ঞানমূলক)
  2. emotional (আবেগিয়)
  3. affective (অনুভূতিমূলক)
  4. constructivist (গঠনমূলক)
সঠিক উত্তর:
cognitive (জ্ঞানমূলক)
উত্তর
সঠিক উত্তর:
cognitive (জ্ঞানমূলক)
ব্যাখ্যা
শিশুর 'প্রজ্ঞা' অর্থাৎ তার জ্ঞান লাভ করার কৌশল বা দক্ষতা বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে পরিবর্তিত হয় তাই হল
জ্ঞানমূলক বিকাশের বিষয়বস্তু।

Source:
​Bandura, A. (1977). Social learning theory. Englewood Cliffs, NJ: Prentice Hall.
স্কুল অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২৫.
According to ___________, 'Students must have real identification with the content of the lesson'. (____________ এর মতে 'শিক্ষণের বিষয়বস্তুর সঙ্গে শিক্ষার্থীর বাস্তব পরিচয় থাকতে হবে'।)
  1. Vygotsky
  2. Bruner
  3. John Dewey
  4. Pavlov
সঠিক উত্তর:
Bruner
উত্তর
সঠিক উত্তর:
Bruner
ব্যাখ্যা
Bruner এর মতে 'শিক্ষণের বিষয়বস্তুর সঙ্গে শিক্ষার্থীর বাস্তব পরিচয় থাকতে হবে'।

উৎসঃ
 ইন্টারন্যাশ্নাল এনস্লাইকোপিডিয়া অফ এডুকেশন
২৬.
Insight requires two types of mental processes: differentiation and___________ (অন্তর্দৃষ্টির জন্য দু-ধরনের মানসিক প্রক্রিয়া প্রয়োজন। যথা- পৃথক্করণ এবং ___________ )
  1. Generalization ( সামান্যীকরণ)
  2. Emotion (আবেগ)
  3. Perception (উপলব্ধি)
  4. Condition (সাপেক্ষণ)
সঠিক উত্তর:
Generalization ( সামান্যীকরণ)
উত্তর
সঠিক উত্তর:
Generalization ( সামান্যীকরণ)
ব্যাখ্যা
অন্তর্দৃষ্টির জন্য দু-ধরনের মানসিক প্রক্রিয়া প্রয়োজন। যথা- পৃথক্করণ এবং সামান্যীকরণ।

উৎসঃ
শিক্ষা মনোবিজ্ঞান, সুশীল রায় 
২৭.
Which statement is correct? (সঠিক বক্তব্য কোনটি?)
  1. The lower parts of the body develop first (দেহের নিচের দিকের অঙ্গগুলোর বিকাশ আগে হয়)
  2. They develop equally at all levels (সকল স্তরে সমান ভাবে বিকাশ ঘটে)
  3. The one whose physical development is greater will also develop his language more(যার শারীরিক বিকাশ বেশী হবে তার ভাষার বিকাশও বেশী হবে)
  4. The use of egocentric language occurs first and the use of social language occurs later. (আত্মকেন্দ্রিক ভাষার ব্যবহার আগে ও সামাজিক ভাষার ব্যবহার পরে হয়।)
সঠিক উত্তর:
The use of egocentric language occurs first and the use of social language occurs later. (আত্মকেন্দ্রিক ভাষার ব্যবহার আগে ও সামাজিক ভাষার ব্যবহার পরে হয়।)
উত্তর
সঠিক উত্তর:
The use of egocentric language occurs first and the use of social language occurs later. (আত্মকেন্দ্রিক ভাষার ব্যবহার আগে ও সামাজিক ভাষার ব্যবহার পরে হয়।)
ব্যাখ্যা
শিশুর শারীরিক বিকাশের উপর যত গবেষণা হয়েছে সেগুলো বিশ্লেষণ করলে শারীরিক বিকাশের কতগুলো বৈশিষ্ট্য দেখা যায়। এতে দেখা যায় শিশু কথা বলার আগে কলকূজন করে, হাঁটার আগে হামা দেয়, ভিতরের দাঁতের আগে সামনের দাঁত গজায়, সামাজিক ভাষা ব্যবহারের আগে আত্মকেন্দ্রিক ভাষা ব্যবহার করে এবং বিম র্ত চিন্তার আগে মূর্ত চিন্তার ক্ষমতা প্রাপ্ত হয়।

উৎসঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়  
২৮.
Jeremy Bruner was ______ psychologist. (জেরেমি ব্রুনার ছিলেন ______ মনোবিজ্ঞানী।)
  1. British
  2. German
  3. American
  4. French
সঠিক উত্তর:
American
উত্তর
সঠিক উত্তর:
American
ব্যাখ্যা

জেরেমি ব্রুনার ছিলেন একজন আমেরিকান মনোবিজ্ঞানী।

২৯.
What is the average height of a child at the age of six? (ছয় বছর বয়সে শিশুর গড় উচ্চতা কত?)
  1. 50 inches
  2. 46.6 inches
  3. 3 feet
  4. 2 feet
সঠিক উত্তর:
46.6 inches
উত্তর
সঠিক উত্তর:
46.6 inches
ব্যাখ্যা
Source:
Bangladesh Open University
৩০.
From which learning theory did the discovery learning method originate? (আবিষ্কারমূলক শিক্ষণ পদ্ধতির সূচনা হয়েছে কোন শিখন তত্ত্ব থেকে?)
  1. Bruner's cognitive development theory (ব্রুনারের জ্ঞানীয় বিকাশবাদ)
  2. Vygotsky's social constructivism (ভাইগটস্কির সামাজিক গঠনবাদ)
  3. Pavlov's behaviorism (প্যাভ্লভের আচরণবাদ)
  4. Skinner's operant conditioning (স্কিনারের করণবাদ)
সঠিক উত্তর:
Bruner's cognitive development theory (ব্রুনারের জ্ঞানীয় বিকাশবাদ)
উত্তর
সঠিক উত্তর:
Bruner's cognitive development theory (ব্রুনারের জ্ঞানীয় বিকাশবাদ)
ব্যাখ্যা
​আবিষ্কারমূলক শিক্ষণ পদ্ধতির সূচনা হয়েছে ব্রুনারের জ্ঞানীয় বিকাশবাদ থেকে। আবিষ্কারমূলক শিক্ষণ পদ্ধতির সুবিধা হলো শিক্ষার্থীরা একটি সমস্যা খুঁজে বের করে। তারা পূর্বে যা শিখেছে সেই আলোকে সমস্যার সমাধান করে। শিক্ষার্থীদের নিজস্ব ধারণা তৈরি হয়। তারা আত্মবিশ্বাসী হয়ে উঠে। তারা সমস্যা সমাধানে বারবার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে।

Source: এম এড প্রোগ্রাম, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩১.
Which is development? (কোনটি বিকাশ?) 
  1. Increase in weight (ওজনে বৃদ্ধি)
  2. Increase in height (উচ্চতায় বৃদ্ধি)
  3. Increase in size (আয়তনে বৃদ্ধি)
  4. Ability to write (লিখতে পারা)
সঠিক উত্তর:
Ability to write (লিখতে পারা)
উত্তর
সঠিক উত্তর:
Ability to write (লিখতে পারা)
ব্যাখ্যা

- বর্ধন হচ্ছে পরিমাণগত পরিবর্তন আর বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন। দেহ শুধু দৈর্ঘ্য প্রস্থ, ওজনে বাড়লে তা বর্ধন কিন্তু এর সাথে প্রতিটি অঙ্গের যে কার্যাবলি তা সম্পন্ন করতে পারা হল বিকাশের লক্ষণ।

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 

৩২.
 The main interaction of adolescents takes place in _______. (কিশোর-কিশোরীদের প্রধান মিথস্ক্রিয়াটি সম্পন্ন হয় _______।)
  1. religious institutions (ধর্মীয় প্রতিষ্ঠানে )
  2. educational institutions (শিক্ষা প্রতিষ্ঠানে)
  3. social programs (সামাজিক অনুষ্ঠানে)
  4. family program (পারিবারিক অনুষ্ঠানে)
সঠিক উত্তর:
educational institutions (শিক্ষা প্রতিষ্ঠানে)
উত্তর
সঠিক উত্তর:
educational institutions (শিক্ষা প্রতিষ্ঠানে)
ব্যাখ্যা

- মূলত কিশোর-কিশোরীদের প্রধান মিথস্ক্রিয়াটি সম্পন্ন হয় স্কুল বা কলেজ। একটি স্কুল এবং সেখানকার শিক্ষকমণ্ডলী তাদের জীবনে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে। এ বয়সে মা–বাবার চেয়ে তারা শিক্ষকদের প্রতি বেশি আকৃষ্ট থাকে।

Source: কিশোর বাতায়ন। 

৩৩.
According to Piaget's learning theory - thhe process by which an animal analyzes its environment, selects specific parts of it according to its needs, and reacts to them, bringing them under its control, is called ______________. 
(যে প্রক্রিয়ার দ্বারা প্রাণী তার পরিবেশ বিশ্লেষণ করে তার বিশেষ অংশকে প্রয়োজন অনুযায়ী নির্বাচন করে এবং তার প্রতি প্রতিক্রিয়া করে নিজের আয়ত্তে আনে, তাকে বলা হয় ____________ ।) 
  1. accomodation (সহযোজন) 
  2. addition (সংযোজন)
  3. adaption (অভিযোজন)
  4. assimilation (আত্তীকরণ)
সঠিক উত্তর:
assimilation (আত্তীকরণ)
উত্তর
সঠিক উত্তর:
assimilation (আত্তীকরণ)
ব্যাখ্যা

 আত্তীকরণ (Assimilation): যে প্রক্রিয়ার দ্বারা প্রাণী তার পরিবেশ বিশ্লেষণ করে তার বিশেষ অংশকে প্রয়োজন অনুযায়ী নির্বাচন করে এবং তার প্রতি প্রতিক্রিয়া করে নিজের আয়ত্তে আনে, তাকে বলা হয় আত্তীকরণ। অর্থাৎ কোনো স্কিমার সংগঠনের মধ্যে নতুন তথ্য সংযোজন করে স্কিমার পরিবর্তন ঘটানো, যার ফলে স্কিমা সম্প্রসারিত হয়। পিঁয়াজে শিশুর খেলাকে আত্তীকরণ প্রক্রিয়া হিসেবে বিবেচনা করেছেন। এছাড়া, কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বা নতুন কোনো পরিস্থিতিতে কোনো মিল খুঁজে পেলে বা যেসব কাজে অত্যধিক প্রাক্ষোভিক গুরুত্ব থাকে, সেসব ক্ষেত্রে আত্তীকরণ (ii) সহযোজন কার্যকরী হয়।

Source:
APA PsycNET

৩৪.
Whose theory is the term 'scaffolding' associated with? ('scaffolding' শব্দটি কোন শিক্ষাবিদের তত্ত্বের সাথে জড়িত?)
  1. Pavlov
  2. Thordike
  3. Skinner
  4. Bruner
সঠিক উত্তর:
Bruner
উত্তর
সঠিক উত্তর:
Bruner
ব্যাখ্যা

Scaffolding  শব্দটি Bruner এর তত্ত্বের সাথে জড়িত। 

৩৫.
________ is the simplest and purest accomodation process. (_________ হল সবচেয়ে সহজ এবং শুদ্ধ সহযোজন প্রক্রিয়া।)
  1. imitation (অনুকরণ)
  2. precision (যথার্থতা) 
  3. naturalization (স্বাভাবিকীকরণ)
  4. observation (পর্যবেক্ষণ)
সঠিক উত্তর:
imitation (অনুকরণ)
উত্তর
সঠিক উত্তর:
imitation (অনুকরণ)
ব্যাখ্যা

 (Accommodation): যে প্রক্রিয়ায় প্রাণী পরিবেশের প্রভাবে নতুন অভিজ্ঞতাগুলি গ্রহণ করে তাকে বলা হয় সহযোজন। অর্থাৎ সহযোজন হল আচরণ পরিবর্তনের প্রক্রিয়া, যার দ্বারা স্কিমার মধ্যে প্রয়োজনমতো নতুন তথ্য বা চিন্তা যুক্ত করা যায়। অনুকরণ হল সবচেয়ে সহজ এবং শুদ্ধ সহযোজন প্রক্রিয়া।

উৎসঃ
শিক্ষা মনোবিজ্ঞান, সুশীল রায় 

৩৬.
Which of the following is not a need of adolescence? (নিচের কোনটি কৈশোরকালীন চাহিদা নয়?)
  1. sexual needs (যৌন চাহিদা) 
  2. ethical needs (নীতিবোধের চাহিদা) 
  3. philosophical needs (জীবন দর্শনের চাহিদা) 
  4. hunger needs (ক্ষুধা নিবারণের চাহিদা) 
সঠিক উত্তর:
hunger needs (ক্ষুধা নিবারণের চাহিদা) 
উত্তর
সঠিক উত্তর:
hunger needs (ক্ষুধা নিবারণের চাহিদা) 
ব্যাখ্যা

কৈশোর হল জীবনের একটি বিশেষ বয়সকাল। এই সময়ে ব্যস্তির মধ্যে নতুন নতুন পরিবর্তনের সঙ্গে বিভিন্ন চাহিদারও সৃষ্টি হয়। এই চাহিদাগুলিকে মনোবিদগণ বিভিন্ন ভাগে ভাগ করেন। এই বিভিন্ন প্রকার চাহিদাগুলি হল-যৌন চাহিদা, স্বাধীনতার চাহিদা, সামাজিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, নীতিবোধের চাহিদা, জীবন দর্শনের চাহিদা এবং দুঃসাহসিক অভিযানের চাহিদা।

উৎস: শিশুর বিকাশ ও শিখন আচরণ, পরিমার্জিত ডিপিএড, মডিউল ০২: শিক্ষার্থী উন্নয়ন

৩৭.
 All mental processes such as remembering, thinking, forming ideas, etc. are included in the __________ process. 
(স্মরণ করা, চিন্তা করা, ধারণা গঠন করা ইত্যাদি সবরকম মানসিক প্রক্রিয়াই __________ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত।) 
  1. behavioral (আচরণমূলক)
  2. insightful (অন্তর্দৃষ্টিমূলক) 
  3. analytical (বিশ্লেষণমূলক)
  4. cognitive (জ্ঞানমূলক)
সঠিক উত্তর:
cognitive (জ্ঞানমূলক)
উত্তর
সঠিক উত্তর:
cognitive (জ্ঞানমূলক)
ব্যাখ্যা

Cognitive development তত্ত্ব অনুযায়ী,  পিঁয়াজে মানুষের বিভিন্ন মানসিক প্রক্রিয়াগুলির বিকাশকে জ্ঞানমূলক বিকাশের বিভিন্ন মাত্রা হিসাবে দেখেছেন। স্মরণ করা, চিন্তা করা, ধারণা গঠন করা ইত্যাদি সবরকম মানসিক প্রক্রিয়াই জ্ঞানমূলক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত.  মানুষের জ্ঞানমূলক প্রক্রিয়া বহু মানসিক প্রক্রিয়ার সমবায় হলেও, তার বিকাশ মানসিক প্রক্রিয়াগুলির পারস্পরিক সমন্বয়ের ফলেই ঘটে থাকে। 

Source:
THE PIAGET THEORY OF COGNITIVE DEVELOPMENT :AN EDUCATIONAL IMPLICATIONS, The Educational Psychology

৩৮.
The National Child Policy of ______  defines children as those under the age of 18. 
( _______সালের জাতীয় শিশু নীতিতে ১৮ বছরের কম  বয়সী ছেলেমেয়েদের শিশু হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।)
  1. 2010
  2. 2011
  3. 2012
  4. 2013
সঠিক উত্তর:
2011
উত্তর
সঠিক উত্তর:
2011
ব্যাখ্যা

২০১১ সালের জাতীয় শিশু নীতিতে ১৮ বছরের কম বয়সী ছেলেমেয়েদের শিশু হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। 

৩৯.
Whose learning theory posits that 'learning is an active process in which learners construct new knowledge based on their current knowledge'?
(কার শেখার তত্ত্বটি বিশ্বাস করে যে 'শেখা একটি সক্রিয় প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীরা তাদের বর্তমান জ্ঞানের উপর ভিত্তি করে নতুন জ্ঞান তৈরি করে'?)
  1. Kohler
  2. Bruner
  3. Pavlov
  4. Piaget
সঠিক উত্তর:
Bruner
উত্তর
সঠিক উত্তর:
Bruner
ব্যাখ্যা

Bruner এর শেখার তত্ত্বটি বিশ্বাস করে যে শেখা একটি সক্রিয় প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীরা তাদের বর্তমান জ্ঞানের উপর ভিত্তি করে নতুন জ্ঞান তৈরি করে।

উৎসঃ 
Bruner, J. (1966). Toward the theory of instruction. Cambridge, MA: Harvard University Press 

৪০.
The role of the state in the health, education, and safety of adolescents is important in the national interest. What should the government do in this regard?
(জাতীয় স্বার্থে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ করনীয় কোনটি?) 
  1. teenager allowance (কিশোরভাতা)
  2. Open discussion (মুক্তালোচনা)   
  3. বিজ্ঞান মেলা (science fair)
  4. tree fair (বৃক্ষমেলা)
সঠিক উত্তর:
teenager allowance (কিশোরভাতা)
উত্তর
সঠিক উত্তর:
teenager allowance (কিশোরভাতা)
ব্যাখ্যা

- জাতীয় স্বার্থে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। বয়ঃসন্ধিকাল নিয়ে সরকারের সঠিক পরিকল্পনা, জীবনমুখী কারিকুলাম নির্ধারণ, অনুদান, প্রণোদনা, গঠনমূলক ব্যবস্থাপনা অতীব জরুরি।

Source: কিশোর বাতায়ন।

৪১.
'To make a child's learning effective, content must be included in the curriculum in accordance with his or her level of development' - according to which learning theory is this stated? ('শিশুর শিখনকে কার্যকারী করতে হলে তার জীবন বিকাশের স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয়বস্তু পাঠক্রমে অন্তর্ভুক্ত করতে হবে' - কোন শিখন তত্ত্ব অনুযায়ী এটি বলা হয়েছে?) 
  1. Social constructivism (সামাজিক গঠনবাদ)
  2. Classical conditioning (চিরায়ত সাপেক্ষণ)
  3. Pragmati sm(প্রয়োগবাদী তত্ত্ব)
  4. Cognitive development জ্ঞানীয় বিকাশ তত্ত্ব)  
সঠিক উত্তর:
Cognitive development জ্ঞানীয় বিকাশ তত্ত্ব)  
উত্তর
সঠিক উত্তর:
Cognitive development জ্ঞানীয় বিকাশ তত্ত্ব)  
ব্যাখ্যা

পিয়াজে শিক্ষার্থীদের সক্রিয় চিন্তনের মাধ্যমে জীবন বিকাশের কথা বলেছেন। এর থেকে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীকে সক্রিয় করার প্রয়োজনীয়তা উপলব্ধি করা
যায়। তাঁর তত্ত্ব থেকে এটা উপলব্ধি করা যায় যে, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীকে দৈহিকভাবে সক্রিয় করে তোলার ব্যাপারে মানসিক দিক থেকেও সক্রিয় করে তুলতে হবে। পিয়াজেঁর তত্ত্ব থেকে একথা প্রতিপন্ন হয় যে, শিশুর শিখনকে কার্যকারী করতে হলে তার জীবন বিকাশের স্তরের সঙ্গে সামঞ্জুস্যপূর্ণ বিষয়বস্তু পাঠক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। 

উৎসঃ
শিক্ষা মনোবিজ্ঞান, সুশীল রায়

৪২.
The principles of providing interactive care and stimulation in early childhood and childhood are: 
(শিশুর প্রারম্ভিক শৈশব ও শৈশবে পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ামূলক যত্ন ও উদ্দীপনা দেওয়ার মূলনীতি হলো:)
  1. Repeatedly every day (প্রতিদিন বারবার করা)
  2. Age-appropriate (বয়স অনুযায়ী করা)
  3. Safe and supportive environment (নিরাপদ ও সহায়ক পরিবেশে করা) 
  4. All (সব) 
সঠিক উত্তর:
All (সব) 
উত্তর
সঠিক উত্তর:
All (সব) 
ব্যাখ্যা

শিশুর প্রারম্ভিক শৈশব ও শৈশবে পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ামূলক যত্ন ও উদ্দীপনা দেওয়ার মূলনীতি হলো-

- প্রতিদিন বারবার করা
- বয়স অনুযায়ী করা
- নিরাপদ ও সহায়ক পরিবেশে করা 
- বিভিন্নভাবে  যাতে শিশু তার পঞ্চইন্দ্রিয় ও হাত-পা ব্যবহার করার সুযোগ পায়
- ছেলে-মেয়ে শিশুর সাথে সমানভাবে করা

Source:
শিশুর বিকাশ ও শিখন আচরণ, পরিমার্জিত ডিপিএড, মডিউল ০২: শিক্ষার্থী উন্নয়ন

৪৩.
Which of the following people supported the theory of 'insightful' learning? (নিচের কোন জন অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বকে সমর্থন করেছেন? ) 
  1. Max Wertheimer 
  2. Kurt Kofka
  3. Wolfgang Kohler
  4. All
সঠিক উত্তর:
All
উত্তর
সঠিক উত্তর:
All
ব্যাখ্যা

The main proponent and key figure associated with the theory of insightful learning is Wolfgang Köhler. He, along with other prominent psychologists like Max Wertheimer and Kurt Koffka, were founders of the Gestalt psychology school of thought, which emphasized the idea of "learning by insight" through sudden understanding rather than just trial and error.

source: ​​Hergenhanh, B.R. & H Olson Matthew. 1997. An Introduction to Theories of Learning. Fifth Edition. New York

৪৪.
According to Jean Piaget, humans are born with _______  innate characteristics. (পিঁয়াজের মতে, মানুষ সহজাতভাবে _______  টি বৈশিষ্ট্য নিয়ে জন্মায়)
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

- পিঁয়াজের মতে, মানুষ সহজাতভাবে দুটি বৈশিষ্ট্য নিয়ে জন্মায় (i) বংশগতভাবে প্রাপ্ত কিছু জৈবিক প্রতিক্রিয়া এবং (ii) স্বতঃস্ফূর্ত সক্রিয়তা যারদ্ব পরিবেশের সঙ্গে অভিযোজন করে। 

Source: এম এড প্রোগ্রাম, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৫.
Which of the following is a characteristic of adolescence? (নিচের কোনটি কৈশোরকালীন বৈশিষ্ট্য?)
  1. attraction towards people of the opposite sex decreases (বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ কমে যায়) 
  2. become less conscious about their own body, appearance, clothing, behavior, etc (নিজের শরীর, চেহারা, পোশাক, আচরণ ইত্যাদি সম্পর্কে কম সচেতন হয়ে পড়ে) 
  3. like to follow orders and instructions from adults, wants to move dependently (প্রাপ্তবয়স্কদের আদেশ এবং নির্দেশাবলী অনুসরণ করতে পছন্দ করে, নির্ভরশীলভাবে চলতে চায়।) 
  4. various feelings of like and dislike are felt and the desire for affection, love, affection, etc. is evident (নানা ধরনের ভালো লাগা না লাগা বোধ হয় এবং স্নেহ, প্রেম-প্রীতি, ভালোবাসা প্রভৃতির আকাঙ্খা প্রকট হয়) 
সঠিক উত্তর:
various feelings of like and dislike are felt and the desire for affection, love, affection, etc. is evident (নানা ধরনের ভালো লাগা না লাগা বোধ হয় এবং স্নেহ, প্রেম-প্রীতি, ভালোবাসা প্রভৃতির আকাঙ্খা প্রকট হয়) 
উত্তর
সঠিক উত্তর:
various feelings of like and dislike are felt and the desire for affection, love, affection, etc. is evident (নানা ধরনের ভালো লাগা না লাগা বোধ হয় এবং স্নেহ, প্রেম-প্রীতি, ভালোবাসা প্রভৃতির আকাঙ্খা প্রকট হয়) 
ব্যাখ্যা

মানসিক পরিবর্তনের দিক থেকে ছেলে ও মেয়েতে কিছু অমিল থাকলেও মিলটাই বেশি থাকে। সাধারণত যেসব মানসিক পরিবর্তন দেখা যায় সেগুলো হলো:

শারীরিক পরিবর্তনের ফলে কিশোর-কিশোরীদের মনে নানা কৌতূহল, প্রশ্ন ও দ্বিধা-দ্বন্দ  দেখা দেয় এবং মানসিক চাঞ্চল্য তৈরি হয়।
প্রাকৃতিকভাবে দেহে তৈরি হওয়া হরমোনের প্রভাবে যৌনতা বিষয়ক আকাশ কুসুম চিন্তা করবার প্রবণতা দেখা দেয়।
বিপরীত লিঙ্গের মানুষের প্রতি সহজাত কৌতূহল/আকর্ষণ তৈরি হয়।
মন-মেজাজ ঘন ঘন পরিবর্তিত হয়ে থাকে। কখনো অল্পেই খুশি হয়, কখনো বা তুচ্ছ কারণেই দুঃখ পায়।
লজ্জা-সংকোচ ও জড়তা বাড়ে, প্রায়ই একাকিত্বে ভোগে; নিজের একটা আলাদা অস্তিত্ব অনুভব করে।
কারো-বা অনেক বন্ধুবান্ধব থাকে। কোনো কোনো ক্ষেত্রে আত্মনির্ভরশীল হবার চেষ্টা করে।
নানা ধরনের ভালো লাগা না লাগা বোধ হয় এবং স্নেহ, প্রেম-প্রীতি, ভালোবাসা প্রভৃতির আকাঙ্খা প্রকট হয়।
বড়দের আদেশ, নির্দেশ মানতে ভালো লাগেনা, স্বাধীনভাবে চলাফেরা করতে চায়।
নিজেদের শরীর, চেহারা, পোশাক আশাক আচার-আচরণ ইত্যাদি বিষয়ে সচেতন হয়।
নিজের পছন্দ অপছন্দের উপর জোর দিতে চায়, বন্ধুদের মতামতকেই প্রধান্য দেয়।
অস্বাভাবিক দুচিন্তা, অনিদ্রায় ভোগা প্রভৃতি লক্ষণগুলো দেখা দেয়।
আত্মমর্যাদা বোধ প্রকট হয়। নিজের প্রধান্য বিস্তার, আত্মতৃপ্তি ও স্বীকৃতির জন্য ব্যাকুল হয়ে উঠে।
সবকিছুতেই সাহস ও বীরত্ব প্রদর্শন করতে চায়।
কোনো কিছু সৃষ্টি ও আবিষ্কারের মাধ্যমে প্রশংসা, দক্ষতা অর্জন ও মর্যাদা লাভের অনুভূতি তীব্র হয়।

উৎস: কিশোর বাতায়ন। 

৪৬.
What kind of development is it to get an idea about the surrounding environment by looking at and comparing pictures? (ছবি দেখে ও মিলিয়ে চারপাশের পরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া, এটি কোন ধরণের বিকাশ?)
  1. Social and emotional development (সামাজিক ও আবেগিক বিকাশ) 
  2. Physical and muscular function development (শারীরিক ও পেশির কার্যক্ষমতার বিকাশ) 
  3. Intellectual development (বুদ্ধিবৃত্তিক বিকাশ) 
  4. Language and communication development (ভাষা ও যোগাযোগের বিকাশ)
সঠিক উত্তর:
Intellectual development (বুদ্ধিবৃত্তিক বিকাশ) 
উত্তর
সঠিক উত্তর:
Intellectual development (বুদ্ধিবৃত্তিক বিকাশ) 
ব্যাখ্যা

শিশুর বিকাশের ক্ষেত্রসমূহ:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে শিশুদের বিকাশ ও প্রারম্ভিক শিখনের বিভিন্ন ক্ষেত্রের মানদন্ড নিরূপন করার জন্য ‘প্রারম্ভিক শিখন ও বিকাশের আদর্শিক মান ২০২০’ (Early Learning and Development standards, ২০২০) প্রণয়ন করেছে।  ELDS এ জন্ম থেকে আট বছর বয়স পর্যন্ত শিশুর বয়সভিত্তিক আচরণ ও কাজ করার ক্ষমতার ক্রমবিকাশকে নি¤œলিখিত চারটি ক্ষেত্রে ভাগ করা হয়েছে-
1. সামাজিক ও আবেগিক বিকাশ
2. শারীরিক ও পেশির কার্যক্ষমতার বিকাশ
3. ভাষা ও যোগাযোগের বিকাশ
4. বুদ্ধিবৃত্তিক বিকাশ

Source: শিশুর প্রারম্ভিক বিকাশের আদর্শিক মান (২০২০) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ শিশু একাডেমি ও ইউনিসেফ

৪৭.
According to whom - 'cognitive development of the individual occurs as a result of the interaction between the individual's own organization and environmental stimuli.'
(কার মতে, 'ব্যক্তির নিজস্ব সংগঠন ও পরিবেশের উদ্দীপনার মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে ব্যক্তিজীবনের জ্ঞানমূলক বিকাশ ঘটে থাকে।')
  1. B. F. Skinner 
  2. Jean Piaget 
  3. E. L. Thorndike
  4. Lev Vygotsky 
সঠিক উত্তর:
Jean Piaget 
উত্তর
সঠিক উত্তর:
Jean Piaget 
ব্যাখ্যা

সুইস চিন্তাবিদ জ্যাঁ পিয়াজেঁর মতে, মানুষের অভ্যন্তরীণ স্কিমটা হল ধারণা গঠনের ক্ষমতা। এটি আমাদের অনুভূতিকে অর্থপূর্ণ করে তোলে। তিনি এগুলিকে জ্ঞানের মূল উপাদান বলেছেন। তাঁর মতে, ব্যক্তির নিজস্ব সংগঠন ও পরিবেশের উদ্দীপনার মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে ব্যক্তিজীবনের জ্ঞানমূলক বিকাশ ঘটে থাকে।

Source:
THE PIAGET THEORY OF COGNITIVE DEVELOPMENT :AN EDUCATIONAL IMPLICATIONS, The Educational Psychology

৪৮.
The level of development of a child depends largely on his ______.  (শিশুর _______ উপর তার বিকাশের মাত্রা অনেকাংশে নির্ভর করে।)
  1. mother (মা)
  2. school (বিদ্যালয়) 
  3. environment (পরিবেশ)
  4. playground (খেলার মাঠ) 
সঠিক উত্তর:
environment (পরিবেশ)
উত্তর
সঠিক উত্তর:
environment (পরিবেশ)
ব্যাখ্যা

- বিকাশমূলক কাজ হচ্ছে ধাপে ধাপে শিশুদের নৈপূণ্য অর্জন। যেমন- ৫/৬ মাস বয়সে অন্যের সাহায্যে বসা, ৮ মাসে হামাগুঁড়ি দেওয়া এবং ১০/১১ মাসে ধরে হাঁটা। অর্থাৎ অন্যের সাহায্যে বসা থেকে ধাপে ধাপে ধরে ধরে দাঁড়ানো এবং হাঁটা। তবে শিশুর পরিবেশের উপর তার বিকাশের মাত্রা অনেকাংশে নির্ভর করে।

শিশু বর্ধন ও বিকাশ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৪৯.
According to the ‘Integrated Policy on Early Childhood Care and Development-2013’, early childhood is considered from the womb to the age of _______ years.
(‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতি-২০১৩’ অনুযায়ী প্রারম্ভিক শৈশবকাল গর্ভ থেকে শিশুর ______ বছর বয়স পর্যন্ত ধরা হয়।) 
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতি-২০১৩’ অনুযায়ী প্রারম্ভিক শৈশবকাল গর্ভ থেকে শিশুর আট বছর বয়স পর্যন্ত ধরা হয়। 

৫০.
In teaching-learning program, teacher will ________ to awaken 'insight' among students. 
(শিক্ষার্থীদের মাঝে 'অন্তর্দৃষ্টি' জাগিয়ে তোলার জন্য  শিখন-শিক্ষণ কার্যক্রমে শিক্ষক _________)
  1. Create a sense of reward or achievement among students (শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বা সাফল্যের অনুভূতি জাগিয়ে তুলবেন)
  2. Maintain consistency between different parts of the content (পাঠ্যবিষয়ের বিভিন্ন অংশের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করবেন) 
  3. Arrange the text from 'complex to simple' (পাঠ্যবিষয়কে 'জটিল থেকে সহজ' করে সাজাবেন)
  4. Give more emphasis on 'strengthening' ('বলবর্ধনের' উপর অধিক গুরুত্ব দিবেন) 
সঠিক উত্তর:
Maintain consistency between different parts of the content (পাঠ্যবিষয়ের বিভিন্ন অংশের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করবেন) 
উত্তর
সঠিক উত্তর:
Maintain consistency between different parts of the content (পাঠ্যবিষয়ের বিভিন্ন অংশের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করবেন) 
ব্যাখ্যা

শিক্ষার্থীদের শিখনের ক্ষেত্রে কৌশল উন্নয়নে গেস্টল্ট তত্ত্বের কিছু ভূমিকা হলঃ

১। শিক্ষক এমনভাবে পাঠ উপস্থাপন করবেন যাতে শিক্ষার্থী সমগ্র বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারে, 
২। শিক্ষার্থী শুধু পাঠ গ্রহণ না করে যেন তা বিশ্লেষণ ও তা নিয়ে প্রশ্ন করতে পারে এমনভাবে পাঠের বিষয়বস্তু সাজানোর ব্যবস্থা করবেন শিক্ষক,
৩। শিক্ষার্থীদের মাঝে 'অন্তর্দৃষ্টি' জাগিয়ে তোলার জন্য  শিখন-শিক্ষণ কার্যক্রমে পাঠ্যবিষয়ের বিভিন্ন অংশের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করবেন, 
৪। শিক্ষক পাঠের বিষয়বস্তুকে 'সমগ্র থেকে অংশ' অনুসারে বিন্যস্ত করবেন।  

Source:
Guberman, On Gestalt Theory Principles, researchgate.net