১.
প্রশান্ত মহাসাগরের সর্বাপেক্ষা গভীর খাতের নাম কী?
ব্যাখ্যা
গভীর সমুদ্রখাত (Deep Oceanic Trench):
• সমুদ্রের তলদেশে মাঝে মাঝে যে সুগভীর খাত থাকে সেগুলোকে গভীর সমুদ্র খাত বলে।
• এদের গভীরতা সমুদ্র পৃষ্ঠ থেকে ৫,৪০০ মিটারের অধিক।
• আগ্নেয়গিরি ও ভূমিকম্পপ্রবণ অঞ্চলে সমুদ্রখাত বেশি দেখতে পাওয়া যায়।
• মহাসাগরগুলোর মধ্যে প্রশান্তমহাসাগরে গভীর সমুদ্রখাতের সংখ্যা অধিক।
• প্রশান্ত মহাসাগরের 'মারিয়ানা খাত (Mariana Trench)' পৃথিবীর সর্বাপেক্ষা গভীর খাত।
• এর গভীরতা ১০,৮৬০ মিটার বা ১০.৮৬ কিলোমিটার বা ৫৯৪০ ফ্যাদম। (১ ফ্যাদম = প্রায় ৬ ফুট)।
- অপরদিকে,
• আটলান্টিক মহাসাগরের গভীরতম খাতের মধ্যে অন্যতম হলো- পোর্টোরিকো খাত (৮,৫৩৮ মিটার)।
• ভারত মহাসাগরের সুন্ডা খাত (৭,৩০৩ মিটার) বিশেষভাবে উল্লেখযোগ্য।
তথ্যসূত্র: ভূগোল ১ম পত্র, এইসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।