পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
পরীক্ষা - ৭৪ --------------- রিভিশন পরীক্ষা - ১০ টপিক: পরীক্ষা - ৬৮ থেকে ৭৩ পর্যন্ত ৬টি পরীক্ষার সকল টপিক
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
প্রশান্ত মহাসাগরের সর্বাপেক্ষা গভীর খাতের নাম কী? 
  1. সুন্ডা খাত
  2. পোর্টোরিকো খাত
  3. মারিয়ানা খাত
  4. টাস্কারোরা
সঠিক উত্তর:
মারিয়ানা খাত
উত্তর
সঠিক উত্তর:
মারিয়ানা খাত
ব্যাখ্যা
গভীর সমুদ্রখাত (Deep Oceanic Trench): 

• সমুদ্রের তলদেশে মাঝে মাঝে যে সুগভীর খাত থাকে সেগুলোকে গভীর সমুদ্র খাত বলে। 
• এদের গভীরতা সমুদ্র পৃষ্ঠ থেকে ৫,৪০০ মিটারের অধিক।
• আগ্নেয়গিরি ও ভূমিকম্পপ্রবণ অঞ্চলে সমুদ্রখাত বেশি দেখতে পাওয়া যায়।
• মহাসাগরগুলোর মধ্যে প্রশান্তমহাসাগরে গভীর সমুদ্রখাতের সংখ্যা অধিক। 
• প্রশান্ত মহাসাগরের 'মারিয়ানা খাত (Mariana Trench)' পৃথিবীর সর্বাপেক্ষা গভীর খাত।  
• এর গভীরতা ১০,৮৬০ মিটার  বা ১০.৮৬ কিলোমিটার বা ৫৯৪০ ফ্যাদম। (১ ফ্যাদম = প্রায় ৬ ফুট)।

- অপরদিকে,
• আটলান্টিক মহাসাগরের গভীরতম খাতের মধ্যে অন্যতম হলো- পোর্টোরিকো খাত (৮,৫৩৮ মিটার)।
• ভারত মহাসাগরের সুন্ডা খাত (৭,৩০৩ মিটার) বিশেষভাবে উল্লেখযোগ্য।

তথ্যসূত্র: ভূগোল ১ম পত্র, এইসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
পৃথিবীর সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ কোনটি? 
  1. সুপিরিয়র হ্রদ
  2. কাস্পিয়ান সাগর
  3. গ্রেট লেকস
  4. আসাল হ্রদ
সঠিক উত্তর:
আসাল হ্রদ
উত্তর
সঠিক উত্তর:
আসাল হ্রদ
ব্যাখ্যা
আসাল হ্রদ:

• আসাল হ্রদের অবস্থান: জিবুতি। 
• বিশেষ বৈশিষ্ট্য: এটি পৃথিবীর সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ।
• এটি সমুদ্র সমতলের ১৫৭ মিটার (৫১৫ ফুট) নীচে অবস্থিত যা আফ্রিকার নিম্নতম বিন্দু।  
• জিবুতির রাজধানী থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে আফ্রিকার সবচেয়ে শুষ্ক ও উষ্ণ অঞ্চলে 'আসাল হ্রদ অবস্থিত। 

অপরদিকে,
• সুপিরিয়র হ্রদ: 
- অবস্থান: যুক্তরাষ্ট্র - কানাডা; 
- এটি বিশ্বের বৃহত্তম সুপেয় পানির হ্রদ।

• গ্রেট লেকস: 
- অবস্থান: যুক্তরাষ্ট্র - কানাডা।
- যুক্তরাষ্ট্র ও কানাডায় অবাস্থত ৫টি লেককে একত্রে গ্রেট লেকস বলে, এগুলো হলো - সুপিরিয়র, হিউরন, মিসিগান, ইরি ও অন্টারিও। 

• কাস্পিয়ান সাগর: 
- অবস্থান: আজারবাইজান, রাশিয়া, কাজাখস্তান, তুর্কিমেনিস্তান, ইরান। 
- এটি বিশ্বের বৃহত্তম হ্রদ।
- এটি লবণাক্ত পানির হ্রদ।
- দৈর্ঘ্য: ১১৯৯ কিলোমিটার।
- এটি মূলত ভূ-বেষ্টিত সাগর।

তথ্যসূত্র: ব্রিটিনিকা।
.
'নিশিথ সূর্যের দেশ' হিসেবে পরিচিত কোন দেশ?
  1. নরওয়ে
  2. জাপান
  3. ফিনল্যান্ড
  4. কানাডা 
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা
'নিশিথ সূর্যের দেশ':

• নরওয়েকে 'নিশিথ সূর্যের দেশ' বলা হয়। 
• নরওয়ে উত্তর মেরুতে অবস্থিত হওয়ায় মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না। ফলে সবসময়ই আকাশ আলোকিত রাখে, অর্থাৎ এ সময় এখানে সূর্য কখনো সম্পূর্ণ অস্তমিত হয় না । 
• নরওয়ে'তে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সূর্য ওঠে না।  

- অপরদিকে,
• সাদা হাতির দেশ বলা হয় - থাইল্যান্ডকে। 
• সূর্যোদয়ের দেশ - জাপান। 
• ম্যাপল পাতার দেশ - কানাডা।  
• হাজার হ্রদের দেশ - ফিনল্যান্ড।  

তথ্যসূত্র: ব্রিটিনিকা।
.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এবং এর ক্ষেত্রফল ১১৫২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. ১৩৬ মিটার
  2. ১৪৪ মিটার
  3. ১৯৬ মিটার
  4. ২৫৬ মিটার
সঠিক উত্তর:
১৪৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৪৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এবং এর ক্ষেত্রফল ১১৫২ বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান:
ধরি,
বিস্তার = ক 
এবং দৈর্ঘ্য = ২ক

প্রশ্নমতে,
২ক × ক = ১১৫২
⇒ ২ক২ = ১১৫২
⇒ ক২ = ৫৭৬
∴ ক = ২৪
∴ দৈর্ঘ্য = ২ × ২৪ = ৪৮

সুতরাং, পরিসীমা = ২(দৈর্ঘ্য + বিস্তার)
= ২(৪৮ + ২৪)
= ১৪৪ মিটার
.
একটি রম্বসের কর্ণদ্বয় ২০ সে.মি. ও ১০ সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ৬০ বর্গ সে.মি.
  2. ১০০ বর্গ সে.মি.
  3. ৩০ বর্গ সে.মি.
  4. ২০০ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
১০০ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১০০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় ২০ সে.মি. ও ১০ সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ২০ × ১০ বর্গ সে.মি.
= ১০০ বর্গ সে.মি.
.
নিচের কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল?
  1. ২(দৈর্ঘ্য + প্রস্থ)
  2. ১/২(দৈর্ঘ্য × উচ্চতা)
  3. ২(দৈর্ঘ্য × প্রস্থ)
  4. ভূমি × উচ্চতা
সঠিক উত্তর:
ভূমি × উচ্চতা
উত্তর
সঠিক উত্তর:
ভূমি × উচ্চতা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল?

সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)

- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
.
Which prefix can be added to the word 'gratitude' to form its antonym?
  1. dis
  2. in
  3. en
  4. im
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• Gratitude (to somebody):
- অর্থ - কৃতজ্ঞতা।
- The prefix 'in' can be added to the word 'gratitude' to form its antonym.
- in + gratitude= ingratitude.

• Ingratitude:
- অকৃতজ্ঞতা; কৃতঘ্নতা; নিমকহারামি।

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
"A person unable to pay his debt" is a -
  1. poor
  2. bankrupt
  3. miser
  4. destitute
সঠিক উত্তর:
bankrupt
উত্তর
সঠিক উত্তর:
bankrupt
ব্যাখ্যা
• Bankrupt: 
English Meaning: unable to pay debts as they fall due in the usual course of business./unable to pay what you owe.
Bangla Meaning: আদালত কর্তৃক ঋণ পরিশোধে অসমর্থ বলে ঘোষিত ব্যক্তি, যার বিষয়সম্পত্তি তার পাওনাদারদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়; দেউলিয়া।

Example Sentence: 
He went bankrupt after only a year in business.
.
Which of the following cannot use the suffix '- ive'?
  1. decis-
  2. impress-
  3. commerc-
  4. conclus-
সঠিক উত্তর:
commerc-
উত্তর
সঠিক উত্তর:
commerc-
ব্যাখ্যা
• commerc- cannot use the suffix '- ive'. 

• Suffix:

- A suffix is a letter or group of letters, for example '-ly' or '- ness', which is added to the end of a word in order to form a different word, often of a different word class.
- For example, the suffix '-ly' is added to ' quick' to form 'quickly'.

• শব্দের শেষে কিছু suffix দেখে noun চেনা যায়।
যেমন-
tion (education), sion (confusion), age (marriage), ance (attendance), mony (matrimony), hood (childhood), ice (service), let (booklet), etc.

• suffix '- ive' যুক্ত শব্দগুলো:
decisive - নিশ্চায়ক; নিষ্পত্তিকারক; চূড়ান্ত।
impressive - মনের উপর গভীর ছাপ ফেলে এমন; হৃদয়গ্রাহী; চিত্তাকর্ষক।
conclusive - চূড়ান্ত; ফলাফল নিরূপণকারী; সমাপ্তিমূলক; সিদ্ধান্তমূলক।

Source: Accessible Dictionary by Bangla Academy, Cambridge Dictionary.
১০.
Which time frame is known as the 'Caroline Period' of English Literature?
  1. 1625-1647
  2. 1625-1649
  3. 1625-1651
  4. 1625-1653
সঠিক উত্তর:
1625-1649
উত্তর
সঠিক উত্তর:
1625-1649
ব্যাখ্যা
• 1625-1649-time frame is known as Caroline Period of English Literature.
- Caroline Age মুলত The Renaissance Period এর অন্তর্ভুক্ত একটি sub age.
- Caroline Age এর নামকরণ করা হয়েছিল রাজা Charles I এর নামানুসারে, যিনি ১৬২৫-৪৯ সাল পর্যন্ত ইংল্যান্ডে রাজত্ব করেছিলেন।

- The Renaissance Period এর ব্যাপ্তি কাল ছিল 160 বছর এবং চারটি ছোট যুগে বিভক্ত ছিল -
• Elizabethan Age (1558-1603)
• Jacobean Age (1603-1625)
• Caroline Age (1625-1649)
• Commonwealth Age (1649-1660)

- Caroline is derived from 'Carolus' - the Latin version of 'Charles'.
- এই সময়ে রাজার সাথে পার্লামেন্টের সংঘাত চলেছে তবু এই সময়ে শিল্প-সাহিত্যের যথেষ্ট বিকাশ ঘটেছে।
- The Caroline period saw the flourishing of the cavalier poets অর্থাৎ, এই যুগে Cavalier Poets নামক একদল কবির উত্থান হয়েছিল, who supported King Charles I during the civil war.

- A group of lyric poets associated with the Cavaliers are called Cavalier Poets.
- এছাড়া তাদেরকে Sons of Ben ও বলা হতো, কেননা তারা ছিলেন সাহিত্যিক Ben Jonson এর অনুগামী।
• এদের মধ্যে অন্যতম হলেন:
- Richard Lovelace
- Sir John Suckling
- Robert Herrick
- Thomas Carew
- Edmund Waller.
Their poems were trivial, gay, witty and often licentious.

• এছাড়াও John Donne, Henry Vaughan and Andrew Marvell - এই তিন Metaphysical Poets Jacobean Period এ তাদের সাহিত্য রচনা শুরু করেন এবং Caroline Age পর্যন্ত তা অব্যাহত রাখেন।

Source: An ABC of English of Literature by Dr M Mofizar Rahman.
১১.
খাঁটি বাংলা উপসর্গযোগে সৃষ্ট শব্দ কোনটি?
  1. অধিকার
  2. কদর্য
  3. অপমান
  4. দুদর্শা
সঠিক উত্তর:
কদর্য
উত্তর
সঠিক উত্তর:
কদর্য
ব্যাখ্যা
• বাংলা ‘কদ’ উপসর্গযোগে সৃষ্ট শব্দ - কদর্য

অন্যদিকে,
• সংস্কৃত ‘অধি’, ‘অপ’, ‘দুর’ উপসর্গযোগে সৃষ্ট শব্দ - অধিকার, অপমান, দুদর্শা।

বাংলা উপসর্গ:
বাংলা উপসর্গ মোট একুশটি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

তৎসম (সংস্কৃত) উপসর্গ:
- বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে।
- সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে।
- তৎসম উপসর্গ বিশটি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
‘প্রখরতা’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নম্র
  2. স্নিগ্ধতা
  3. পূর্ণ
  4. শ্লেথ
সঠিক উত্তর:
স্নিগ্ধতা
উত্তর
সঠিক উত্তর:
স্নিগ্ধতা
ব্যাখ্যা
• ‘প্রখরতা’ এর বিপরীতার্থক শব্দ - স্নিগ্ধতা

অন্যদিকে,
- ‘ত্বরিত’ এর বিপরীতার্থক শব্দ - শ্লেথ।
- ‘রিক্ত’ এর বিপরীতার্থক শব্দ - পূর্ণ।
- ‘ধৃষ্ট’ এর বিপরীতার্থক শব্দ - নম্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ১৯ সংস্করণ)।