১.
৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনায় কোন পদ্ধতিতে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়?
সঠিক উত্তর: গ
Computer Assisted Personal Interviewing (CAPI)
উত্তর

ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
জনশুমারি সম্পর্কিত সাধারণ তথ্য:
• জনশুমারি ও গৃহগণনার মাধ্যমে প্রতি দশ বছর অন্তর-অন্তর দেশে বসবাসকারী সকল ব্যক্তির আর্থ-সামাজিক ও জনমিতিক তথ্য-উপাত্ত প্রকাশ করা হয়।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে স্বাধীন বাংলাদেশে ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়।
- এরপর ১৯৮১ সালে দ্বিতীয় এবং পরবর্তীকালে প্রতি দশ বছরের পর্যাবৃত্তি অনুসরণপূর্বক নিয়মিত শুমারি অনুষ্ঠিত হয়ে আসছে।
• বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক দেশের ইতিহাসে প্রথমবারের মতো Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে ডিজিটাল ডিভাইস ট্যাবলেট ব্যবহার করে ১৫-২১ জুন, ২০২২ সময়সীমায় ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা সম্পন্ন করা হয়।
- এবারই প্রথম তথ্যপ্রযুক্তি নির্ভর CAPI পদ্ধতি অনুসরণপূর্বক তথ্য-উপাত্ত সংগ্রহের সকল প্রক্রিয়া সুসম্পন্ন করা হয়।
• জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্যসংগ্রহে মোডিফাইড ডি- ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
- এ পদ্ধতিতে খানার সদস্যগণকে শুমারি মুহূর্তে খানায় গণনার পাশাপাশি কর্তব্যরত ও ভ্রমণরত সদস্যকেও তাদের নিজ নিজ খানায় গণনাভুক্ত করা হয়।
• শুমারিতে Geographic Information System (GIS) ও Geocode সমন্বয়ে প্রস্তুতকৃত ডিজিটাল ম্যাপের মাধ্যমে সহজে ও সুনির্দিষ্টভাবে গণনা এলাকা চিহ্নিতপূর্বক ডিজিটাল ডিভাইস ট্যাবলেট ব্যবহার করে দেশের প্রতিটি খানা হতে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়।'
- Integrated Census Management System (ICMS) এর মাধ্যমে শুমারির যাবতীয় কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি সংগৃহীত তথ্য-উপাত্ত সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতে Tier IV Security সমৃদ্ধ ডাটা সেন্টার ব্যবহার করা হয়েছে।
উৎস:- জনশুমারি রিপোর্ট ২০২২।