ব্যাখ্যা
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৪২ প্রশ্ন
কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত কয়েকটি বিখ্যাত উপন্যাস -
নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, নীল অপরাজিতা, এই সব দিনরাত্রি, ময়ুরাক্ষী, মহাপুরুষ, নিশিকাব্য, সম্রাট ইত্যাদি।
তার রচিত বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস - জোছনা ও জননীর গল্প, আগুনের পরশমনি, অনিল বাগচীর একদিন ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডঃ. সৌমিত্র শেখর
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত-
কবিতা- মুক্তি,
গল্প - বাউন্ডুলের আত্মকাহিনী
গল্পগ্রন্থ- ব্যথার দান,
কাব্যগ্রন্থ- অগ্নি-বীণা,
উপন্যাস- বাঁধন হারা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডঃ. সৌমিত্র শেখর
রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত/প্রকাশিত গ্রন্থ - কবিকাহিনী (১৮৭৮)।
বনফুল (১৮৮০) দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ তবে ১৮৭৬ সালে বনফুল কাব্যের দুটি কবিতা পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
সূর্য, নক্ষত্র,গগন ইত্যাদি - তৎসম শব্দ।
চাঁদ - তদ্ভব শব্দ। এটি সংস্কৃত চন্দ্র থেকে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে।
আরো কিছু তদ্ভব শব্দ - হাত, তামার, মোট, সুড়ং, পুঁথি, আফিম, বোতল, ষোল, বাছা, ভাত, বৌ, ঘর, চাকা, কাজ, তুমি, লুন, থাম ইত্যাদি।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।
ইন্ প্রত্যয় যুক্ত শব্দে (ইন্) = ঈ - কার হয়।
যেমন - √শ্রম্ + ইন্ = শ্রমী।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।
লিচু' চিনা ভাষা থেকে আগত শব্দ।
এছাড়াও আরও কিছু চিনা শব্দ - চা, চিনি, সাম্পান, লিচু, লুচি।
উৎস: নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
শ, ষ, স, হ - এ চারটি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি।
এগুলোকে বলা হয় উষ্মধ্বনি বা শিশধ্বনি। এ বর্ণগুলোকে বলা হয় উষ্মবর্ণ।
উৎস: নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।
উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার ও ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন -
উ + অ = ব + অ (সু + অল্প = স্বল্প)
উ + আ = ব + আ (সু + আগত = স্বাগত)
উ + ঈ = ব + ঈ (তনু + ঈ = তন্বী)
উ + এ = ব + এ (অনু + এষণ = অন্বেষণ)
উৎস: নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।
প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে প্রাদি সমাস বলে।
যেমন - প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন;
পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ;
অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ ইত্যাদি।
দর্শনমাত্র ও কালসাপ - নিত্যসমাস এবং প্রতিপক্ষ - অব্যয়ীভাব সমাস।
উৎস: নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।
নির্ভরশীলতা শব্দটিতে অপ-প্রয়োগ ঘটেছে।
এর শুদ্ধরূপ হবে- নির্ভরশীল।
উৎস: বাংলা একাডেমী ব্যবহারিক ব্যাকরণ।
বামেতর (বিশেষণ):
অর্থ - ডান; ডাহিন; দক্ষিণ
কবিতায় ব্যবহারঃ প্রমীলার বামেতর নয়ন নাচিল - মাইকেল মধুসূদন দত্ত।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
সমুদ্র শব্দের প্রতিশব্দঃ
অর্ণব, জলধি, রত্নাকর, জলনিধি, পারাবার, বারিধি, সাগর, সিন্ধু ইত্যাদি।
অন্যান্য শব্দগুলোর সমার্থক শব্দঃ
স্রোতস্বিনী - নদী
ভুজুঙ্গ - সর্প
নিশাকর - চাঁদ
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।
বিশেষ্য পদের সঙ্গে পুনরায় বিশেষ্যবাচক ‘তা' প্রত্যয় যুক্ত করলে শব্দ অশুদ্ধ হয়।
যেমন - সৌজন্য, দৈন্য, দারিদ্র্য, আলস্য ইত্যাদি বিশেষ্য পদ।
এগুলোর সাথে পুনরায় বিশেষ্যবাচক 'তা' যােগ করে সৌজন্যতা, দৈন্যতা, দারিদ্রতা, আলস্যতা করলে তা অপপ্রয়োগ জনিত অশুদ্ধ হবে।
এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরঃ ঘ) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
Comparative / Superlative কে Positive করতে হলে চারটি কাজ করতে হয়:
1. Subject- Predicate হয়, Predicate - Subject হয়
2. Affirmative -Negative হয়, Negative Affirmative হয়
3. Degree change হয়
4. Indicator (the/ than--> so...as, as...as) Change হয়
Structure: One of the ছাড়া শুধু Superlative Degree থাকলে :- No other+ Predicate অংশের Noun+ Verb+ as/ so + Positive Degree+ as + Subject
দেওয়া আছে,
logx1/8 = -3
বা, x-3 = 1/8
বা, x-3 = 1/23
বা, x-3 = 2-3
∴ x = 2
১২, ১৮, ২৪ - এর ল.সা.গু = ৭২।
∴ ৭২ - ২ = ৭০ এর সাথে ২ যোগ করলে যোগফল ৭২ হবে।
যা, ১২, ১৮, ২৪ দ্বারা বিভাজ্য।
কলমের ক্রয়মূল্য = ১০ টাকা
২৫% লাভে বিক্রয়মূল্য = ১০ × ১.২৫ = ১২.৫ টাকা।
ধরি,
আসল = ১০০ টাকা।
প্রথম অবস্থায় সুদাসল ২০০ টাকা; ∴ সুদ = ২০০ - ১০০ = ১০০ টাকা।
দ্বিতীয় অবস্থায় সুদাসল ৩০০ টাকা; ∴ সুদ = ৩০০ - ১০০ = ২০০ টাকা।
এখন,
১০০ টাকা সুদ হয় ২০ বছরে।
∴ ২০০ টাকা সুদ হয় = ২০ × ২ = ৪০ বছরে।
সংখ্যা দুটি ৪x ও ৭x।
প্রতিটির সাথে ৪ যোগ করা হলে সংখ্যা দুটি হয়, ৪x + ৪ ও ৭x + ৪।
প্রশ্নমতে,
৪x + ৪ : ৭x + ৪ = ৩ : ৫
⇒ (৪x + ৪)/(৭x + ৪) = ৩/৫
⇒ ২০x + ২০ = ২১ x + ১২
⇒ x = ৮
∴ ছোট সংখ্যাটি, ৪x = ৪ × ৮ = ৩২
প্রশ্ন অনুসারে, (১/২ × ১০০) ⁄ (৩/৪)
= ১/২ × ১০০ × ৪/৩
= ২০০/৩
= ৬৬.৬৭
x%হারে ২৫x টাকার ৫ বছরের সুদ,
= ২৫x × x/১০০ × ৫
= ৫x২/৪
প্রশ্নমতে,
৫x২/৪ = ১৫x
⇒ ৫x২ = ৬০x
⇒ x = ১২
দেওয়া আছে,
a2 - 3a + 1 = 0
বা, a - 3 + 1/a = 0 [a দ্বারা ভাগ করে]
বা, a + 1/a = 3
আমরা জানি,
(a + 1/a)3 = a3 + 1/a3 + 3.a.1/a (a + 1/a)
বা, 33 = a3 + 1/a3 + 3.3
বা, a3 + 1/a3 = 27 - 9
= 18
2x - 21-x = 0
বা, 2x = 21-x
বা, x = 1 - x
বা, 2x = 1
বা, x = 1/2
ধারাটির ১ম পদ (a) = 5
এবং, সাধারণ অন্তর (d) = 9 - 5 = 4
প্রশ্নমতে,
a + (n - 1)d = 205
বা, 5 + (n - 1)4 = 205
বা, 4 (n - 1) = 200
বা, n - 1 = 50
বা, n = 51
∴ ধারাটির 51-তম পদ 205।
CORONA শব্দটিতে 6টি বর্ণ আছে যাদের মধ্যে আবার 2টি O।
∴ সবগুলো বর্ণ একত্রে নিয়ে গঠিত বিন্যাস = 6!/2! = 360
COVID শব্দটিতে 5টি ভিন্ন ভিন্ন বর্ণ আছে।
∴ এর বিন্যাস = 5! = 120
∴ 360/120 = 3
দেওয়া আছে,
(x - y, 3) = (0, x + 2y)
∴ x - y = 0 এবং x + 2y = 3
এখন,
x - y = 0
∴ x = y
তাহলে, x + 2y = 3
∴ y + 2y = 3 [x = y বসিয়ে]
বা, 3y = 3
বা, y = 1
যেহেতু x = y
∴ (x, y) = (1, 1)
ABCD - আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য BC = AD = 12 মি.
কর্ণ AC = 13 মি.
এখন,
ΔABC -এ
অতিভুজ AC = 13 মি. ও ভূমি BC = 12 মি.
∴ পীথাগোরাসের উপপাদ্য অনুসারে,
AC2 = BC2 + AB2
AB2 = AC2 - BC2
AB2 = 169 - 144
AB = √25
AB = 5
অর্থ্যাৎ, ত্রিভুজের লম্ব = আয়তক্ষেত্রের প্রস্থ = 5 মি.
∴ আয়তক্ষেত্রের পরিসীমা = 2 (দৈর্ঘ্য + প্রস্থ) মি.
= 2 (12 + 5) মি.
= 34 মি.
প্রশ্নে প্রদত্ত বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ সমান। তাই চিত্রের উপরের সারির ঘরগুলোর পর্যায়ক্রমিক নাম্বার দিয়ে সেগুলোর বর্গের যোগফলই নির্ণেয় বর্গ সংখ্যা।
সুতরাং, ১২ + ২২ + ৩২ + ৪২ = ১ + ৪ + ৯ + ১৬ = ৩০
শুদ্ধ বাক্যঃ মাছগুলোর দাম কত?
এমন লজ্জাকর ব্যাপার ঘটবে তা কখনো চিন্তাও করি নি৷
শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধিশালী হইতে পারে৷
ইতঃপূর্বে তার সঙ্গে দেখা হয় নি।
ধরি, চিড়িয়াখানায় ক সংখ্যক উট এবং খ সংখ্যক উটপাখি আছে৷
তাহলে, ক + খ = ৮০……(১)
যেহেতু উটের পা চারটি করে এবং উটপাখির পা ২টি করে,
শর্তমতে, ৪ক + ২খ = ২০০ বা, ২ক + খ = ১০০……..(২)
(১) এবং (২) থেকে সমাধান করে পাই, ক = ২০, খ = ৬০।
অর্থাৎ, উটের সংখ্যা ২০ টি, উটপাখির সংখ্যা ৬০ টি।