পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins
মোট প্রশ্ন১৪২
সিলেবাস
২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট (প্রতি ১০ দিনে একটা করে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৪২ প্রশ্ন

.
'তোহফা' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) সাবিরিদ খান
  2. খ) আলাওল
  3. গ) মাগন ঠাকুর
  4. ঘ) জৈনুদ্দীন
সঠিক উত্তর:
খ) আলাওল
উত্তর
সঠিক উত্তর:
খ) আলাওল
ব্যাখ্যা
'তোহফা' গ্রন্থের রচয়িতা আলাওল। এই পর্যন্ত আলাওলের সাতটি কাব্যগ্রন্থের সন্ধান পাওয়া যায়। তাঁর অন্যান্য গ্রন্থগুলো হলো- পদ্মাবতী, সয়ফুলমুলক বদিউজ্জামাল, সপ্তপয়কর, সিকান্দারনামা, তোহফা বা তত্ত্বোপদেশ, রাগতালনামা এবং দৌলত কাজীর অসমাপ্ত গ্রন্থ সতীময়না-লোর-চন্দ্রানী।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৮টি
সঠিক উত্তর:
খ) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬টি
ব্যাখ্যা
চর্যাপদের প্রবাদ বাক্য ৬টি। এগুলো হলো-
১. আপনা মাংসেঁ হরিণা বৈরী (৬নং পদ, ভুসুকুপা)।
২. হাতের কঙ্কন মা লোউ দাপন (৩২নং পদ, সরহপা)।
৩. হাড়ীত ভাত নাহি নিতি আবেশী‌ (৩৩নং পদ, ঢেণ্ডণপা)।
৪. দুহিল দুধু কি বেন্টে সামায় (৩৩নং পদ, ঢেণ্ডণ পা)।
৫. বর সুন গোহালী কিমু দুঠ্য বলন্দেঁ (৩৯নং পদ, সরহ পা)।
৬. আন চাহন্তে আন বিনধা (৪৪নং পদ, কঙ্কণপা)।
উৎস: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
চর্যাপদে ভুসুকুপা রচিত পদ সংখ্যা কয়টি?
  1. ক) ১৩
  2. খ) ৮
  3. গ) ৭
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা
চর্যাপদের পদ সংখ্যার বিচারে দ্বিতীয় প্রধান কবি ভুসুকুপা। তাঁর রচিত পদ সংখ্যা ৮টি।
সবচেয়ে বেশি পদ রচনা করেছেন - কাহ্নপা (১৩টি)।
উৎস: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
ড. মুহাম্মদ এনামুল হক রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি?
  1. ক) ব্যাকরণ মঞ্জুরী
  2. খ) আধুনিক বাংলা ব্যাকরণ
  3. গ) সহজ বাংলা ব্যাকরণ
  4. ঘ) ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ
সঠিক উত্তর:
ক) ব্যাকরণ মঞ্জুরী
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্যাকরণ মঞ্জুরী
ব্যাখ্যা
মুহাম্মদ এনামুল হক রচিত গ্রন্থ- ব্যাকরণ মঞ্জুরী,
জগদীশচন্দ্র ঘােষ রচিত গ্রন্থ- ‘আধুনিক বাংলা ব্যাকরণ',
সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত - ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ'।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডঃ. সৌমিত্র শেখর।
.
‘আমি বিজয় দেখেছি' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) বদরুদ্দীন ওমর
  2. খ) এম. আর. আখতার মুকুল
  3. গ) মাসুদা ভাট্টি
  4. ঘ) মেজর রফিকুল ইসলাম
সঠিক উত্তর:
খ) এম. আর. আখতার মুকুল
উত্তর
সঠিক উত্তর:
খ) এম. আর. আখতার মুকুল
ব্যাখ্যা
এম. আর. আখতার মুকুল রচিত বিখ্যাত গ্রন্থ - ‘আমি বিজয় দেখেছি (১৯৮৫)। এটি তাঁর আত্মকাহিনী ভিত্তিক রচনা। বইটি সরাসরি আত্মজীবনী না হলেও মুক্তিযুদ্ধকে ঘিরে আবর্তিত তাঁর জীবন কথা। এতে সমাহার ঘটেছে অনেক প্রামাণ্য ঘটনার।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডঃ. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
‘রঙিন বেলুন' গ্রন্থের লেখকের নাম-
  1. ক) হাসান হাফিজুর রহমান
  2. খ) গােলাম সারওয়ার
  3. গ) সেলিনা হােসেন
  4. ঘ) আবদুল গাফফার চৌধুরী
সঠিক উত্তর:
খ) গােলাম সারওয়ার
উত্তর
সঠিক উত্তর:
খ) গােলাম সারওয়ার
ব্যাখ্যা
গােলাম সারওয়ার (১৯৪৩-২০১৮) বাংলাদেশের একজন স্বনামধন্য সাংবাদিক ও কলাম লেখক। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
তার প্রকাশিত ছড়াগ্রন্থ- ‘রঙিন বেলুন' এবং প্রবন্ধ সংকলন- ‘সম্পাদকের জবানবন্দি', 'অমিয় গরল', ‘আমার যত কথা', 'স্বপ্ন বেঁচে থাক'।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'নিশিকাব্য' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) নির্মলেন্দু গুণ
  2. খ) হুমায়ুন আজাদ
  3. গ) হুমায়ুন আহমেদ
  4. ঘ) আহমদ ছফা
সঠিক উত্তর:
গ) হুমায়ুন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) হুমায়ুন আহমেদ
ব্যাখ্যা

কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত কয়েকটি বিখ্যাত উপন্যাস -
নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, নীল অপরাজিতা, এই সব দিনরাত্রি, ময়ুরাক্ষী, মহাপুরুষ, নিশিকাব্য, সম্রাট ইত্যাদি।
তার রচিত বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস - জোছনা ও জননীর গল্প, আগুনের পরশমনি, অনিল বাগচীর একদিন ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডঃ. সৌমিত্র শেখর

.
ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি?
  1. ক) বাংলা প্রকাশ
  2. খ) সংবাদ
  3. গ) ঢাকা প্রকাশ
  4. ঘ) আজকের কাগজ
সঠিক উত্তর:
গ) ঢাকা প্রকাশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ঢাকা প্রকাশ
ব্যাখ্যা
‘ঢাকা প্রকাশ' ঢাকা থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা। ১৮৬১ সালের ৭ মার্চ প্রথম প্রকাশিত হয়। প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার। প্রতি বৃস্পতিবার বাবুবাজারের 'বাঙ্গলা যন্ত্র' থেকে প্রকাশিত হতাে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডঃ. সৌমিত্র শেখর
.
‘মধুসূদন' নিচের যে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র-
  1. ক) গৃহদাহ
  2. খ) যােগাযােগ
  3. গ) শর্মিষ্ঠা
  4. ঘ) নৌকাডুবি
সঠিক উত্তর:
খ) যােগাযােগ
উত্তর
সঠিক উত্তর:
খ) যােগাযােগ
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের 'যােগাযােগ' (১৯২৯) উপন্যাসের চরিত্র- মধুসূদন ও কুমুদিনী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডঃ. সৌমিত্র শেখর
১০.
'জীবন আমার বােন' কার রচনা-
  1. ক) নির্মলেন্দু গুণ
  2. খ) মাহমুদুল হক
  3. গ) শওকত আলী
  4. ঘ) শামসুর রাহমান
সঠিক উত্তর:
খ) মাহমুদুল হক
উত্তর
সঠিক উত্তর:
খ) মাহমুদুল হক
ব্যাখ্যা
মাহমুদুল হক রচিত উপন্যাস - 'জীবন আমার বােন', 'কালাে বরফ', 'অনুর পাঠশালা' ইত্যাদি।
'জীবন আমার বােন' উপন্যাসের অধিকাংশ পরিসরজুড়ে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগের সমাজ ও রাজনৈতিক উত্তেজনার বর্ণনা ও বিশ্লেষণ রয়েছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডঃ. সৌমিত্র শেখর
১১.
'প্রদোষে প্রাকৃতজন' গ্রন্থটির রচয়িতা-
  1. ক) রিজিয়া রহমান
  2. খ) শহীদুল্লা কায়সার
  3. গ) শওকত আলী
  4. ঘ) শওকত ওসমান
সঠিক উত্তর:
গ) শওকত আলী
উত্তর
সঠিক উত্তর:
গ) শওকত আলী
ব্যাখ্যা
শওকত আলীর ঐতিহাসিক উপন্যাস 'প্রদোষে প্রাকৃতজন' (১৯৮৪)।
এর পটভূমি দ্বাদশ শতকের প্রথম ভাগের বাংলা। ১২০৪ সালে তুর্কি সেনাপতি বখতিয়ার খিলজি লক্ষ্মণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাতের পটভূমিতে উপন্যাসটি রচিত হয়েছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডঃ. সৌমিত্র শেখর
১২.
'বিরহ বিলাপ' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) মীর মশাররফ হোসেন
  2. খ) গোলাম মোস্তফা
  3. গ) জসীমউদ্দীন
  4. ঘ) কায়কোবাদ
সঠিক উত্তর:
ঘ) কায়কোবাদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কায়কোবাদ
ব্যাখ্যা
'বিরহ বিলাপ' কাব্যগ্রন্থের রচয়িতা কায়কোবাদ। এটি তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ।
এছাড়াও তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ- বিরহ বিলাপ, কুসুম কানন, অশ্রুমালা, শিব মন্দির, মহররম শরীফ, অমিয় ধারা, প্রেমের বাণী, প্রেম পারিজাত, মন্দাকিনী ধারা ইত্যাদি।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৩.
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম-
  1. ক) বিদ্রোহী
  2. খ) পদ্মগোখরা
  3. গ) বাউণ্ডুলের আত্মকাহিনী
  4. ঘ) মুক্তি
সঠিক উত্তর:
ঘ) মুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুক্তি
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত-
কবিতা- মুক্তি,
গল্প - বাউন্ডুলের আত্মকাহিনী
গল্পগ্রন্থ- ব্যথার দান,
কাব্যগ্রন্থ- অগ্নি-বীণা,
উপন্যাস- বাঁধন হারা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডঃ. সৌমিত্র শেখর

১৪.
'হারানো অর্কিড' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) আবুল ফজল
  2. খ) বুদ্ধদেব বসু
  3. গ) অমিয় চক্রবর্তী
  4. ঘ) জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
গ) অমিয় চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
গ) অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা
'হারানো অর্কিড' কাব্যগ্রন্থের রচয়িতা অমিয় চক্রবর্তীর।
তাঁর রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ - কবিতাবলী।
এছাড়াও তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ- উপহার, খসড়া, একমুঠো, মাটির দেয়াল, পারাপার, পুষ্পিত ইমেজ, অনিঃশেষ ইত্যাদি।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৫.
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-
  1. ক) কবিকাহিনী
  2. খ) বনফুল
  3. গ) আকাশ প্রদীপ
  4. ঘ) ভগ্নহৃদয়
সঠিক উত্তর:
ক) কবিকাহিনী
উত্তর
সঠিক উত্তর:
ক) কবিকাহিনী
ব্যাখ্যা

রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত/প্রকাশিত গ্রন্থ - কবিকাহিনী (১৮৭৮)।
বনফুল (১৮৮০) দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ তবে ১৮৭৬ সালে বনফুল কাব্যের দুটি কবিতা পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।

১৬.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) সবিশেয
  2. খ) স্ববিশেষ
  3. গ) স্ববিশেস
  4. ঘ) সবিশেষ
সঠিক উত্তর:
ঘ) সবিশেষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবিশেষ
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি হচ্ছে সবিশেষ। যার অর্থ অতিশয়, অসাধারণ, বৈশিষ্ট্যপূর্ণ ইত্যাদি।
১৭.
নিচের কোনটি তদ্ভব শব্দ?
  1. ক) নক্ষত্র
  2. খ) চাঁদ
  3. গ) গগন
  4. ঘ) সূর্য
সঠিক উত্তর:
খ) চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
খ) চাঁদ
ব্যাখ্যা

সূর্য, নক্ষত্র,‌গগন ইত্যাদি - তৎসম শব্দ।
চাঁদ - তদ্ভব শব্দ। এটি সংস্কৃত চন্দ্র থেকে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে।
আরো কিছু তদ্ভব শব্দ - হাত, তামার, মোট, সুড়ং, পুঁথি, আফিম, বোতল, ষোল, বাছা, ভাত, বৌ, ঘর, চাকা, কাজ, তুমি, লুন, থাম ইত্যাদি।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

১৮.
'শ্রমী' শব্দটির সঠিক প্রকৃতি - প্রত্যয় কী?
  1. ক) √শ্রম + ইন
  2. খ) √শ্রম্‌ + ইন
  3. গ) √শ্রম্‌ + ইন্‌
  4. ঘ) √শ্রম্‌ + ঈ
সঠিক উত্তর:
গ) √শ্রম্‌ + ইন্‌
উত্তর
সঠিক উত্তর:
গ) √শ্রম্‌ + ইন্‌
ব্যাখ্যা

ইন্‌ প্রত্যয় যুক্ত শব্দে (ইন্‌) = ঈ - কার হয়।
যেমন - √শ্রম্‌ + ইন্‌ = শ্রমী।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

১৯.
'লিচু' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) হিন্দি
  2. খ) ফারসি
  3. গ) চিনা
  4. ঘ) জাপানি
সঠিক উত্তর:
গ) চিনা
উত্তর
সঠিক উত্তর:
গ) চিনা
ব্যাখ্যা

লিচু' চিনা ভাষা থেকে আগত শব্দ।
এছাড়াও আরও কিছু চিনা শব্দ - চা, চিনি, সাম্পান, লিচু, লুচি।
উৎস: নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২০.
যে ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি সেগুলোকে বলে -
  1. ক) মহাপ্রাণ ধ্বনি
  2. খ) ঘোষ ধ্বনি
  3. গ) উষ্মধ্বনি
  4. ঘ) অন্তঃস্থ ধ্বনি
সঠিক উত্তর:
গ) উষ্মধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
গ) উষ্মধ্বনি
ব্যাখ্যা

শ, ষ, স, হ - এ চারটি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি।
এগুলোকে বলা হয় উষ্মধ্বনি বা শিশধ্বনি। এ বর্ণগুলোকে বলা হয় উষ্মবর্ণ
উৎস: নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

২১.
'তন্বী' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) তনু + বী
  2. খ) তনু + ঈ
  3. গ) তনু + নী
  4. ঘ) তন্ + ঈ
সঠিক উত্তর:
খ) তনু + ঈ
উত্তর
সঠিক উত্তর:
খ) তনু + ঈ
ব্যাখ্যা

উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার ও ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন -
উ + অ = ব + অ (সু + অল্প = স্বল্প)
উ + আ = ব + আ (সু + আগত = স্বাগত)
উ + ঈ = ব + ঈ (তনু + ঈ = তন্বী)
উ + এ = ব + এ (অনু + এষণ = অন্বেষণ)
উৎস: নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

২২.
নিচের কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
  1. ক) দর্শনমাত্র
  2. খ) কালসাপ
  3. গ) অনুতাপ
  4. ঘ) প্রতিপক্ষ
সঠিক উত্তর:
গ) অনুতাপ
উত্তর
সঠিক উত্তর:
গ) অনুতাপ
ব্যাখ্যা

প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে প্রাদি সমাস বলে।
যেমন - প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন;
পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ;
অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ ইত্যাদি।

দর্শনমাত্র ও কালসাপ - নিত্যসমাস এবং প্রতিপক্ষ - অব্যয়ীভাব সমাস।

উৎস: নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

২৩.
কোন শব্দটিতে অপ-প্রয়োগ ঘটেছে?
  1. ক) একত্র
  2. খ) ফলশ্রুতি
  3. গ) অধীন
  4. ঘ) নির্ভরশীলতা
সঠিক উত্তর:
ঘ) নির্ভরশীলতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নির্ভরশীলতা
ব্যাখ্যা

নির্ভরশীলতা শব্দটিতে অপ-প্রয়োগ ঘটেছে।
এর শুদ্ধরূপ হবে- নির্ভরশীল।
উৎস: বাংলা একাডেমী ব্যবহারিক ব্যাকরণ।

২৪.
'বামেতর' শব্দের অর্থ-
  1. ক) বামচোখ
  2. খ) ইতর
  3. গ) বামদিক
  4. ঘ) ডান
সঠিক উত্তর:
ঘ) ডান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডান
ব্যাখ্যা

বামেতর (বিশেষণ):
অর্থ - ডান; ডাহিন; দক্ষিণ
কবিতায় ব্যবহারঃ প্রমীলার বামেতর নয়ন নাচিল - মাইকেল মধুসূদন দত্ত।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

২৫.
'রত্নাকর' শব্দটি নিচের কোন শব্দের সমার্থক?
  1. ক) স্রোতস্বিনী
  2. খ) ভুজঙ্গ
  3. গ) নিশাকর
  4. ঘ) জলধি
সঠিক উত্তর:
ঘ) জলধি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জলধি
ব্যাখ্যা

সমুদ্র শব্দের প্রতিশব্দঃ
অর্ণব, জলধি, রত্নাকর, জলনিধি, পারাবার, বারিধি, সাগর, সিন্ধু ইত্যাদি।
অন্যান্য শব্দগুলোর সমার্থক শব্দঃ
স্রোতস্বিনী - নদী
ভুজুঙ্গ - সর্প
নিশাকর - চাঁদ
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

২৬.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়।
  2. খ) দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়।
  3. গ) দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
  4. ঘ) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
সঠিক উত্তর:
ঘ) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
ব্যাখ্যা

বিশেষ্য পদের সঙ্গে পুনরায় বিশেষ্যবাচক ‘তা' প্রত্যয় যুক্ত করলে শব্দ অশুদ্ধ হয়।
যেমন - সৌজন্য, দৈন্য, দারিদ্র্য, আলস্য ইত্যাদি বিশেষ্য পদ।
এগুলোর সাথে পুনরায় বিশেষ্যবাচক 'তা' যােগ করে সৌজন্যতা, দৈন্যতা, দারিদ্রতা, আলস্যতা করলে তা অপপ্রয়োগ জনিত অশুদ্ধ হবে।
এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরঃ ঘ) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।

২৭.
'Pilgrim's Progress' is a kind of-
  1. ক) Alliteration
  2. খ) Satire
  3. গ) Black Comedy
  4. ঘ) Allegory
সঠিক উত্তর:
ঘ) Allegory
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Allegory
ব্যাখ্যা
Allegory: A literary form in which one story is told in the guise of another story. In other words, an allegory is a story of double meanings.
Its author comments upon some persons or events of his age under disguised names.
Bunyan's ''Pilgrim's Progress'' is a well known allegory in prose which deals with Christian notion of a soul's salvation.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
২৮.
What is the duration of 'The Romantic Period'?
  1. ক) 1660-1785
  2. খ) 1798-1832
  3. গ) 1832-1901
  4. ঘ) 1901-1939
সঠিক উত্তর:
খ) 1798-1832
উত্তর
সঠিক উত্তর:
খ) 1798-1832
ব্যাখ্যা
1660-1785: The Renaissance Period
1798-1832: The Romantic Period
1832-1901: The Victorian Period
1901-1939: The Modern Period
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
২৯.
The character 'Brutus' is from-
  1. ক) Julius Caesar
  2. খ) Hamlet
  3. গ) In Memoriam
  4. ঘ) Heart of Darkness
সঠিক উত্তর:
ক) Julius Caesar
উত্তর
সঠিক উত্তর:
ক) Julius Caesar
ব্যাখ্যা
Marcus Brutus, Roman general, one of the conspirators in Shakespeare’s Julius Caesar.
Though he is Caesar’s friend and a man of honour, Brutus joins in the conspiracy against Caesar’s life, convincing himself that Caesar’s death is for the greater good of Rome.
Source: Britannica
৩০.
Which one is not correct about Dramatic Monologue?
  1. ক) It's a kind of lyric poem
  2. খ) A single speaker speaks throughout the poem
  3. গ) The speaker speaks to someone who remains silent
  4. ঘ) In Memoriam' is an example of Dramatic Monologue
সঠিক উত্তর:
ঘ) In Memoriam' is an example of Dramatic Monologue
উত্তর
সঠিক উত্তর:
ঘ) In Memoriam' is an example of Dramatic Monologue
ব্যাখ্যা
Dramatic Monologue: A kind of lyric poem in which a single speaker expresses his thoughts and feelings to a silent listener.
Its common features are:
-A single speaker speaks throughout the poem
-The speaker speaks to someone who remains silent
-It concentrates on the speaker and reveals his character and mindset.
Robert Browning's ''My Last Duchess'', ''Andrea del Sarto'', ''Fra Lippo Lippi'' ; Tennyson's ''Ulysses'' are some of the best known dramatic monologues.
'In Memoriam' is an Elegy written by Tennyson.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৩১.
Which one is a character from Iliad?
  1. ক) Montague
  2. খ) Kurtz
  3. গ) Hector
  4. ঘ) Donna Julia
সঠিক উত্তর:
গ) Hector
উত্তর
সঠিক উত্তর:
গ) Hector
ব্যাখ্যা
Hector, in Greek legend, the eldest son of the Trojan king Priam and his queen Hecuba.
He was the husband of Andromache and the chief warrior of the Trojan army.
In Homer’s Iliad, he is represented as an ideal warrior and the mainstay of Troy.
Source: Britannica
৩২.
''There are two tragedies in life. One is to lose your heart's desire. The other is to gain it.''
Who said the aforementioned lines?
  1. ক) G. B. Shaw
  2. খ) Samuel Butler
  3. গ) William Blake
  4. ঘ) Shakespeare
সঠিক উত্তর:
ক) G. B. Shaw
উত্তর
সঠিক উত্তর:
ক) G. B. Shaw
ব্যাখ্যা
There are two tragedies in life. One is to lose your heart's desire. The other is to gain it.
- George Bernard Shaw, Man and Superman.
Source: Britannica
৩৩.
Who wrote “The Rainbow”?
  1. ক) D. H Lawrence
  2. খ) P. B. Shelley
  3. গ) S. T. Coleridge
  4. ঘ) G. B. Shaw
সঠিক উত্তর:
ক) D. H Lawrence
উত্তর
সঠিক উত্তর:
ক) D. H Lawrence
ব্যাখ্যা
D.H. Lawrence, in full David Herbert Lawrence was an English author of novels, short stories, poems, plays, essays, travel books, and letters.
His novels Sons and Lovers (1913), The Rainbow (1915) and Women in Love (1920) made him one of the most influential English writers of the 20th century.
He also wrote - The White Peacock, Lady Chatterley's Lover, Kangaroo etc.
Source: Britannica
৩৪.
''Charity begins at home, and justice begins next door'' - is a famous quote by-
  1. ক) P. B. Shelley
  2. খ) Charles Dickens
  3. গ) Francis Bacon
  4. ঘ) Christopher Marlowe
সঠিক উত্তর:
খ) Charles Dickens
উত্তর
সঠিক উত্তর:
খ) Charles Dickens
ব্যাখ্যা
Charles Dickens, in full Charles John Huffam Dickens, (born February 7, 1812, Portsmouth, Hampshire, England—died June 9, 1870, Gad’s Hill, near Chatham, Kent), English novelist, generally considered the greatest of the Victorian era.
His famous quote - Charity begins at home, and justice begins next door.
Source: Britannica
৩৫.
‘University Wits’ appeared in which period?
  1. ক) Elizabethan Period
  2. খ) The Middle English Period
  3. গ) Jacobean Period
  4. ঘ) Caroline Age
সঠিক উত্তর:
ক) Elizabethan Period
উত্তর
সঠিক উত্তর:
ক) Elizabethan Period
ব্যাখ্যা
University wits are a group of young dramatists who wrote and performed in London towards the end of the 16th century during the Elizabethan Period.
They are called university wits because they were the witty students of Cambridge or Oxford.
Thomas Kyd, John Lyly, Robert Greene, George Peele, Christopher Marlowe and Thomas Nashe are university wits.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৩৬.
The play ‘Mrs. Warren’s Profession’ is written by-
  1. ক) G.B. Shaw
  2. খ) Robert Browning
  3. গ) Alfred Lord Tennyson
  4. ঘ) John Keats
সঠিক উত্তর:
ক) G.B. Shaw
উত্তর
সঠিক উত্তর:
ক) G.B. Shaw
ব্যাখ্যা
George Bernard Shaw (1856-1950): Irish comic dramatist, literary critic, and socialist propagandist, winner of the Nobel Prize for Literature in 1925.
Famous plays of G.B. Shaw are-
Pygmalion, Mrs. Warren’s Profession, Arms and the Man, Heartbreak House, Caesar and Cleopatra, Man and Superman, The Doctor’s Dilemma, St. Joan of Arc etc.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman and Britannica
৩৭.
What a wonderful animal it was! What type of part of speech is ‘what’?
  1. ক) Noun
  2. খ) Pronoun
  3. গ) Adjective
  4. ঘ) Adverb
সঠিক উত্তর:
গ) Adjective
উত্তর
সঠিক উত্তর:
গ) Adjective
ব্যাখ্যা
Here What is modifying the noun phrase- a wonderful animal. So, it is an Adjective.
৩৮.
The jury delivered the verdict yesterday. What type of noun is ‘jury’?
  1. ক) Common
  2. খ) Collective
  3. গ) Material
  4. ঘ) Abstract
সঠিক উত্তর:
খ) Collective
উত্তর
সঠিক উত্তর:
খ) Collective
ব্যাখ্যা
Jury অর্থ বিচারকমণ্ডলী, যা একটি সমষ্টিকে বুঝায়, তাই এটা Collective Noun.
৩৯.
Which word is in plural form?
  1. ক) bacterium
  2. খ) bacteria
  3. গ) bacteri
  4. ঘ) bacterias
সঠিক উত্তর:
খ) bacteria
উত্তর
সঠিক উত্তর:
খ) bacteria
ব্যাখ্যা
The plural of bacterium is bacteria.
৪০.
I prefer reading ____ writing.
  1. ক) than
  2. খ) then
  3. গ) to
  4. ঘ) from
সঠিক উত্তর:
গ) to
উত্তর
সঠিক উত্তর:
গ) to
ব্যাখ্যা
prefer এরপর সাধারণত দুটি gerund থাকে এবং মাঝখানে to বসে, যদিও বাংলায় চিন্তা করলে ‘চেয়ে’ অর্থে than হওয়ার কথা।
৪১.
At present cricket is the most popular game in our country. (Make it Positive).
  1. ক) At present no other game in our country is as popular as cricket.
  2. খ) At present very few games in our country are as popular as cricket.
  3. গ) At present cricket is more popular than any other game in our country.
  4. ঘ) At present no other games in our country are as popular as cricket.
সঠিক উত্তর:
ক) At present no other game in our country is as popular as cricket.
উত্তর
সঠিক উত্তর:
ক) At present no other game in our country is as popular as cricket.
ব্যাখ্যা

Comparative / Superlative কে Positive করতে হলে চারটি কাজ করতে হয়:
1. Subject- Predicate হয়, Predicate - Subject হয়
2. Affirmative -Negative হয়, Negative Affirmative হয়
3. Degree change হয়
4. Indicator (the/ than--> so...as, as...as) Change হয়
Structure: One of the ছাড়া শুধু Superlative Degree থাকলে :- No other+ Predicate অংশের Noun+ Verb+ as/ so + Positive Degree+ as + Subject

৪২.
Years of malnutrition and depravation made them look older. (Make it passive)
  1. ক) They were made to be looked older by years of malnutrition and deprivation.
  2. খ) They made to be looked older by years of malnutrition and deprivation.
  3. গ) They were made look older by years of malnutrition and deprivation.
  4. ঘ) They were made to look older by years of malnutrition and deprivation.
সঠিক উত্তর:
ঘ) They were made to look older by years of malnutrition and deprivation.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) They were made to look older by years of malnutrition and deprivation.
ব্যাখ্যা
Make এর পর Bare Infinitive (উহ্য to) Active Voice এ হলেও, Passive Voice এ to যোগ করতে হয়। আর একই Clause এর মধ্যে দুইবার Passive হয় না।
৪৩.
A number of students ___ present. Fill in the gaps with appropriate verb.
  1. ক) was
  2. খ) were
  3. গ) has
  4. ঘ) has been
সঠিক উত্তর:
খ) were
উত্তর
সঠিক উত্তর:
খ) were
ব্যাখ্যা
A number of = কিছু সংখ্যক, এর পর Noun ও Verb plural হয়। তবে The number of এর পর Noun plural হয়, কিন্তু Verb Singular হয়।
৪৪.
Choose the correctly spelt word-
  1. ক) Leltenant
  2. খ) Comittee
  3. গ) Diarrhoea
  4. ঘ) Accellerate
সঠিক উত্তর:
গ) Diarrhoea
উত্তর
সঠিক উত্তর:
গ) Diarrhoea
ব্যাখ্যা
Correct Spelling of the words:
Lieutenant, Committee, Diarrhoea (British), Accelerate
American : Diarrhea
৪৫.
What is the noun of extend?
  1. ক) extention
  2. খ) extension
  3. গ) extensive
  4. ঘ) extendness
সঠিক উত্তর:
খ) extension
উত্তর
সঠিক উত্তর:
খ) extension
ব্যাখ্যা
No explanation added.
৪৬.
The synonym of assist is -
  1. ক) aid
  2. খ) impede
  3. গ) hinder
  4. ঘ) protect
সঠিক উত্তর:
ক) aid
উত্তর
সঠিক উত্তর:
ক) aid
ব্যাখ্যা
assist = সাহায্য করা
aid = সাহায্য করা
impede = বাধা দেওয়া
hinder = বাধা দেওয়া
protect = রক্ষা করা
৪৭.
Seldom is not synonymous to
  1. ক) hardly
  2. খ) scarcely
  3. গ) rarely
  4. ঘ) definitely
সঠিক উত্তর:
ঘ) definitely
উত্তর
সঠিক উত্তর:
ঘ) definitely
ব্যাখ্যা
seldom, hardly, scarcely, rarely = কদাচিৎ
definitely = নিশ্চিতভাবে
৪৮.
logx1/8 = -3 হলে, x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 8
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা

দেওয়া আছে,
logx1/8 = -3
বা, x-3 = 1/8
বা, x-3 = 1/23
বা, x-3 = 2-3
∴ x = 2

৪৯.
কোন লঘিষ্ট সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফলটি ১২, ১৮, ২৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৮৯
  2. খ) ৭০
  3. গ) ১৭০
  4. ঘ) ১৪২
সঠিক উত্তর:
খ) ৭০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭০
ব্যাখ্যা

১২, ১৮, ২৪ - এর ল.সা.গু = ৭২।
∴ ৭২ - ২ = ৭০ এর সাথে ২ যোগ করলে যোগফল ৭২ হবে।
যা, ১২, ১৮, ২৪ দ্বারা বিভাজ্য।

৫০.
একটি কলমের ক্রয়মূল্য ১০টাকা। ২৫% লাভে এর বিক্রয়মূল্য কত হবে?
  1. ক) ২৫ টাকা
  2. খ) ১২.৫ টাকা
  3. গ) ১৭ টাকা
  4. ঘ) ১২ টাকা
সঠিক উত্তর:
খ) ১২.৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২.৫ টাকা
ব্যাখ্যা

কলমের ক্রয়মূল্য = ১০ টাকা
২৫% লাভে বিক্রয়মূল্য = ১০ × ১.২৫ = ১২.৫ টাকা।

৫১.
কোন আসল ২০ বছরে সুদে-আসলে দ্বিগুণ হলে, কত বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
  1. ক) ২৫
  2. খ) ৩০
  3. গ) ৪০
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
গ) ৪০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০
ব্যাখ্যা

ধরি,
আসল = ১০০ টাকা।
প্রথম অবস্থায় সুদাসল ২০০ টাকা; ∴ সুদ = ২০০ - ১০০ = ১০০ টাকা।
দ্বিতীয় অবস্থায় সুদাসল ৩০০ টাকা; ∴ সুদ = ৩০০ - ১০০ = ২০০ টাকা।
এখন,
১০০ টাকা সুদ হয় ২০ বছরে।
∴ ২০০ টাকা সুদ হয় = ২০ × ২ = ৪০ বছরে।

৫২.
দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৭। প্রতিটি সংখ্যার সাথে ৪ যোগ করলে অনুপাতটি দাঁড়ায় ৩ : ৫। ছোট সংখ্যাটি কত?
  1. ক) ৩২
  2. খ) ৫৬
  3. গ) ৩৬
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
ক) ৩২
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩২
ব্যাখ্যা

সংখ্যা দুটি ৪x ও ৭x।
প্রতিটির সাথে ৪ যোগ করা হলে সংখ্যা দুটি হয়, ৪x + ৪ ও ৭x + ৪।
প্রশ্নমতে,
৪x + ৪ : ৭x + ৪ = ৩ : ৫
⇒ (৪x + ৪)/(৭x + ৪) = ৩/৫
⇒ ২০x + ২০ = ২১ x + ১২
⇒ x = ৮
∴ ছোট সংখ্যাটি, ৪x = ৪ × ৮ = ৩২

৫৩.
১/২, ৩/৪ এর শতকরা কত হবে?
  1. ক) ১৫০%
  2. খ) ৭৫%
  3. গ) ৬৬.৬৭%
  4. ঘ) ৩৩.৩৩%
সঠিক উত্তর:
গ) ৬৬.৬৭%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৬.৬৭%
ব্যাখ্যা

প্রশ্ন অনুসারে, (১/২ × ১০০) ⁄ (৩/৪)
= ১/২ × ১০০ × ৪/৩
= ২০০/৩
= ৬৬.৬৭

৫৪.
x% হার সুদে ২৫x টাকার ৫ বছরের সুদ ১৫x টাকা হলে x = ?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ২১
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা

x%হারে ২৫x টাকার ৫ বছরের সুদ,
= ২৫x × x/১০০ × ৫
= ৫x/৪
প্রশ্নমতে,
৫x/৪ = ১৫x
⇒ ৫x = ৬০x
⇒ x = ১২

৫৫.
a2 - 3a + 1 = 0 হলে, a3 + 1/a3 এর মান কত?
  1. ক) 12
  2. খ) 18
  3. গ) 21
  4. ঘ) 27
সঠিক উত্তর:
খ) 18
উত্তর
সঠিক উত্তর:
খ) 18
ব্যাখ্যা

দেওয়া আছে,
a2 - 3a + 1 = 0
বা, a - 3 + 1/a = 0 [a দ্বারা ভাগ করে]
বা, a + 1/a = 3

আমরা জানি,
(a + 1/a)3 = a3 + 1/a3 + 3.a.1/a (a + 1/a)
বা, 33 = a3 + 1/a3 + 3.3
বা, a3 + 1/a3 = 27 - 9
                    = 18

৫৬.
2x - 21-x = 0 হলে, x এর মান কত?
  1. ক) -2
  2. খ) -1/2
  3. গ) 1/2
  4. ঘ) 2
সঠিক উত্তর:
গ) 1/2
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/2
ব্যাখ্যা

2x - 21-x = 0
বা, 2x = 21-x
বা, x = 1 - x
বা, 2x = 1
বা, x = 1/2

৫৭.
5 + 9 + 13 + 17 + ………. ধারাটির কততম পদ 205?
  1. ক) 32
  2. খ) 50
  3. গ) 42
  4. ঘ) 51
সঠিক উত্তর:
ঘ) 51
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 51
ব্যাখ্যা

ধারাটির ১ম পদ (a) = 5
এবং, সাধারণ অন্তর (d) = 9 - 5 = 4
প্রশ্নমতে,
a + (n - 1)d = 205
বা, 5 + (n - 1)4 = 205
বা, 4 (n - 1) = 200
বা, n - 1 = 50
বা, n = 51
∴ ধারাটির 51-তম পদ 205।

৫৮.
CORONA শব্দটির বর্ণোগুলোকে একত্রে নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা COVID শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে গঠিত বিন্যাস সংখ্যার কতগুণ?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
খ) 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 3
ব্যাখ্যা

CORONA শব্দটিতে 6টি বর্ণ আছে যাদের মধ্যে আবার 2টি O।
∴ সবগুলো বর্ণ একত্রে নিয়ে গঠিত বিন্যাস = 6!/2! = 360
COVID শব্দটিতে 5টি ভিন্ন ভিন্ন বর্ণ আছে।
∴ এর বিন্যাস = 5! = 120
∴ 360/120 = 3

৫৯.
(x - y, 3) = (0, x + 2y) হলে (x, y) = ?
  1. ক) (1, 1)
  2. খ) (3, -1)
  3. গ) (- 1, -1)
  4. ঘ) (-3, 1)
সঠিক উত্তর:
ক) (1, 1)
উত্তর
সঠিক উত্তর:
ক) (1, 1)
ব্যাখ্যা

দেওয়া আছে,
(x - y, 3) = (0, x + 2y)
∴ x - y = 0 এবং x + 2y = 3
এখন,
x - y = 0
∴ x = y
তাহলে, x + 2y = 3
∴ y + 2y = 3 [x = y বসিয়ে]
বা, 3y = 3
বা, y = 1
যেহেতু x = y
∴ (x, y) = (1, 1)

৬০.
x2 > 3 এবং x3 < 10 হলে x  এর মান নিচের কোনটি?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
সঠিক উত্তর:
গ) 2
উত্তর
সঠিক উত্তর:
গ) 2
ব্যাখ্যা
x = 2 হলেই কেবল অসমতা দুটি সত্য হয় যা অন্যান্য মানের ক্ষেত্রে হয় না।
৬১.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ মি. ও কর্ণ ১৩ মি. হলে এর পরিসীমা কত?
  1. ক) ৩০
  2. খ) ৩৪
  3. গ) ৩৬
  4. ঘ) ৪২
সঠিক উত্তর:
খ) ৩৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৪
ব্যাখ্যা


ABCD - আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য BC = AD = 12 মি.
কর্ণ AC = 13 মি.
এখন,
ΔABC -এ
অতিভুজ AC = 13 মি. ও ভূমি BC = 12 মি.
∴ পীথাগোরাসের উপপাদ্য অনুসারে,
AC2 = BC2 + AB2
AB2 = AC2 - BC2
AB2 = 169 - 144
AB = √25
AB = 5
অর্থ্যাৎ, ত্রিভুজের লম্ব = আয়তক্ষেত্রের প্রস্থ = 5 মি.
∴ আয়তক্ষেত্রের পরিসীমা = 2 (দৈর্ঘ্য + প্রস্থ) মি.
= 2 (12 + 5) মি.
= 34 মি.

৬২.
প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন কে?
  1. ক) আরিস্তারাকস
  2. খ) থেলিস
  3. গ) কোপার্নিকাস
  4. ঘ) গ্যালিলিও
সঠিক উত্তর:
ক) আরিস্তারাকস
উত্তর
সঠিক উত্তর:
ক) আরিস্তারাকস
ব্যাখ্যা
-প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন আরিস্তারাকস (310 BC)।
-থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন।
-১৫৪৩ সালে কোপার্নিকাস তার একটি বইয়ে সূর্যকেন্দ্রিক একটি সৌরজগতের ব্যাখ্যা দেন।
-কোপার্নিকাসের তত্ত্বটি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে পড়ে ছিলো, গ্যালিলিও (১৫৬৪-১৬৪২) সেটিকে সবার সামনে নিয়ে আসেন।
উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই।
৬৩.
বেরিবেরি রোগ হয় কিসের অভাবে?
  1. ক) ভিটামিন-সি
  2. খ) ভিটামিন-এ
  3. গ) ভিটামিন-ডি
  4. ঘ) ভিটামিন-বি১
সঠিক উত্তর:
ঘ) ভিটামিন-বি১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভিটামিন-বি১
ব্যাখ্যা
ভিটামিন-বি১ (B1) বা Thiamine (থিয়ামিন) এর অভাবে বেরিবেরি রোগ হয়।
এছাড়া ভিটামিন-সি (C) এর অভাবে স্কার্ভি;
ভিটামিন-ডি (D) এর অভাবে রিকেটস;
এবং ভিটামিন-এ (A) এর অভাবে রাতকানা রোগ হয়।
উৎসঃ জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি
৬৪.
একটি আবদ্ধ পাত্রে তরল পদার্থে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ পাত্রের সংলগ্ন গায়ে কীভাবে কাজ করবে?
  1. ক) লম্ব ভাবে
  2. খ) সমান্তরাল ভাবে
  3. গ) আড়াআড়ি ভাবে
  4. ঘ) তীর্যক ভাবে
সঠিক উত্তর:
ক) লম্ব ভাবে
উত্তর
সঠিক উত্তর:
ক) লম্ব ভাবে
ব্যাখ্যা
প্যাসকেলের সূত্রঃ
একটি আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করবে৷
উৎসঃ নবম-দশম শ্রেণী, পদার্থ বিজ্ঞান বই।
৬৫.
ভৌত জীববিজ্ঞান এর শাখা কোনটি?
  1. ক) জীবপরিসংখ্যানবিদ্যা
  2. খ) পরজীবীবিদ্যা
  3. গ) কীটতত্ত্ব
  4. ঘ) বাস্তুবিদ্যা
সঠিক উত্তর:
ঘ) বাস্তুবিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাস্তুবিদ্যা
ব্যাখ্যা
ফলিত জীববিজ্ঞান এর শাখা হলঃ
জীবাশ্মবিজ্ঞান, পরজীবীবিদ্যা, জীবপরিসংখ্যানবিদ্যা, মৎস্যবিজ্ঞান, কীটতত্ত্ব, অণুজীববিজ্ঞান, কৃষিবিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, জিনপ্রযুক্তি, প্রাণরসায়ন, ফার্মেসি ইত্যাদি।

অপরদিকে অঙ্গসংস্থান, শারীরবিদ্যা, জীবভূগোল, বাস্তুবিদ্যা, ভ্রূণবিদ্যা ইত্যাদি হল ভৌত জীববিজ্ঞানের শাখা।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৬.
কোন ইফেক্ট কাজে লাগিয়ে জন ফ্লেমিং ভ্যাকুয়াম টিউব তৈরি করেন?
  1. ক) আলফ্রেড ইফেক্ট
  2. খ) ডপলার ইফেক্ট
  3. গ) এডিসন ইফেক্ট
  4. ঘ) ফটো-ইলেক্ট্রিক ইফেক্ট
সঠিক উত্তর:
গ) এডিসন ইফেক্ট
উত্তর
সঠিক উত্তর:
গ) এডিসন ইফেক্ট
ব্যাখ্যা
১৯০৪ সালে জন ফ্লেমিং 'এডিসন ইফেক্ট' কাজে লাগিয়ে প্রথম দুই ইলেকট্রোডের একটি ভ্যাকুয়াম টিউব তৈরি করেন যেটা রেকটিফায়ার হিসেবে কাজ করতো অর্থাৎ পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহকে একদিকে প্রবাহিত করতো৷
এই ভ্যাকুয়াম টিউবটিকে ইলেকট্রনিকসের শুরু বিবেচনা করা যায়৷
উৎসঃ নবম-দশম শ্রেণী, পদার্থ বিজ্ঞান বই।
৬৭.
হৃৎপিন্ডের করোনারি ধমনিতে আংশিক অবরুদ্ধ অবস্থা শনাক্ত করা যায় কিসের মাধ্যমে?
  1. ক) ইটিটি
  2. খ) এনজিওগ্রাম
  3. গ) এন্ডোস্কোপি
  4. ঘ) সিটিস্ক্যান
সঠিক উত্তর:
ক) ইটিটি
উত্তর
সঠিক উত্তর:
ক) ইটিটি
ব্যাখ্যা
Exercise Tolerance Test এর সংক্ষিপ্ত রূপ হলো ইটিটি। ব্যায়াম বা অনুশীলন করার সময় ইসিজি করাকেই ইটিটি বলে। এটা করার ফলে রোগীর হৃৎপিন্ডের বৈদ্যুতিক সক্রিয়তা এবং স্পন্দনের হার এবং ছন্দময়তা দেখে হৃৎপিন্ডের করোনারি ধমনিতে আংশিক অবরুদ্ধ অবস্থা শনাক্ত করা যায়৷
উৎসঃ নবম-দশম শ্রেণী, পদার্থ বিজ্ঞান বই।
৬৮.
শব্দের কম্পাঙ্ক কত হলে আমরা শব্দ শুনতে পাই?
  1. ক) 20 kHz
  2. খ) 200 Hz
  3. গ) 20 Hz
  4. ঘ) উপরের সবকটি
সঠিক উত্তর:
ঘ) উপরের সবকটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবকটি
ব্যাখ্যা
শব্দের কম্পাঙ্ক যদি 20 Hz থেকে 20,000 Hz বা 20 kHz এর মাঝখানে থাকে তাহলে সেই শব্দ শোনা যায়৷
শব্দের কম্পাঙ্ক 20 Hz থেকে কম হলে সেটিকে শব্দেতর বা ইনফ্রাসাউন্ড এবং 20 kHz থেকে বেশি হলে সেটিকে শব্দোত্তর বা আলট্রাসাউন্ড বলে।
উৎসঃ নবম-দশম শ্রেণী, পদার্থ বিজ্ঞান বই।
৬৯.
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটি?
  1. ক) পত্ররন্ধ্র
  2. খ) ক্লোরোপ্লাস্ট
  3. গ) গ্রানামচক্র
  4. ঘ) পাতার মেসোফিল টিস্যু
সঠিক উত্তর:
ঘ) পাতার মেসোফিল টিস্যু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পাতার মেসোফিল টিস্যু
ব্যাখ্যা
পাতার মেসোফিল টিস্যু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান।
স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌছায় এবং স্ট্রোমা বা পত্ররন্ধের মাধ্যমে বায়ু থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে, যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছে।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭০.
নিচের কোন তথ্যটি সঠিক নয়?
  1. ক) গামা রশ্মিকে চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত করা যায়
  2. খ) আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস
  3. গ) বিটা কণা আসলে ইলেকট্রন
  4. ঘ) গামা রশ্মি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ
সঠিক উত্তর:
ক) গামা রশ্মিকে চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত করা যায়
উত্তর
সঠিক উত্তর:
ক) গামা রশ্মিকে চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত করা যায়
ব্যাখ্যা
একটি তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে যে তিনটি প্রধান রশ্মি বের হয় সেগুলো হচ্ছে -
আলফা, বিটা এবং গামা৷
আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস।
বিটা রশ্মি বা বিটা কণা আসলে ইলেকট্রন৷
গামা রশ্মি শক্তিশালী বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। কাজেই এর কোনো চার্জ নেই। এবং যেহেতু এর কোনো চার্জ নেই, তাই একে বিদ্যুৎ কিংবা চৌম্বক ক্ষেত্র দিয়ে প্রভাবিত করা যায় না৷
উৎসঃ নবম-দশম শ্রেণী, পদার্থ বিজ্ঞান বই।
৭১.
অননুমোদিত ফুড প্রিজারভেটিভ কোনটি?
  1. ক) ভিনেগার
  2. খ) বেনজোয়িক এসিড
  3. গ) সোডিয়াম বেনজোয়েট
  4. ঘ) ইথিলিন
সঠিক উত্তর:
ঘ) ইথিলিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইথিলিন
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত ফুড প্রিজারভেটিভ- ভিনেগার, বেনজোয়িক এসিড, সোডিয়াম বেনজোয়েট, লবণের দ্রবণ, চিনির দ্রবণ প্রভৃতি।
অননুমোদিত ফুড প্রিজারভেটিভ- ইথিলিন, অ্যাসিটিলিন ইত্যাদি।
উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই৷
৭২.
এদের মধ্যে কে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠার সাথে জড়িত?
  1. ক) ডগলাস এঙ্গেলবার্ড
  2. খ) ক্লিফোর্ড বেরি
  3. গ) স্টিভ ওজনিয়াক
  4. ঘ) উপরের সবাই
সঠিক উত্তর:
গ) স্টিভ ওজনিয়াক
উত্তর
সঠিক উত্তর:
গ) স্টিভ ওজনিয়াক
ব্যাখ্যা
স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক, রোনাল্ড ওয়েন মিলে ১৯৭৬ সালের ১লা এপ্রিল এপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন।
উৎসঃ নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই
৭৩.
কোনো ওয়েবসাইটে প্রবেশ করার জন্য কোন জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
  1. ক) মোবাইল টাওয়ার
  2. খ) ফাইবার অপটিক ক্যাবল
  3. গ) ইন্টারনেট সংযোগ
  4. ঘ) স্মার্টফোন
সঠিক উত্তর:
গ) ইন্টারনেট সংযোগ
উত্তর
সঠিক উত্তর:
গ) ইন্টারনেট সংযোগ
ব্যাখ্যা
একটি ওয়েবসাইটে প্রবেশ করার জন্য সবার আগে ইন্টারনেট সংযোগ আছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
কারণ ইন্টারনেট সংযোগ না থাকলে কম্পিউটার, স্মার্টফোন কোনোটিই কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না।
৭৪.
একই ডকুমেন্টকে অন্য ফাইল ফরম্যাটে অথবা ভিন্ন নামে সংরক্ষণ করার জন্য কোথায় ক্লিক করতে হয়?
  1. ক) Save As
  2. খ) Save
  3. গ) Open
  4. ঘ) New
সঠিক উত্তর:
ক) Save As
উত্তর
সঠিক উত্তর:
ক) Save As
ব্যাখ্যা
মাইক্রোসফট অফিস সফটওয়্যারে নতুন ডকুমেন্ট খুলতে New বাটনে ক্লিক করতে হয়। পূর্বে সংরক্ষিত ফাইল খুলতে Open বাটনে, ডকুমেন্টকে সংরক্ষণ করতে Save বাটন, একই ডকুমেন্টকে অন্য ফাইল ফরম্যাটে অথবা ভিন্ন নামে সংরক্ষণ করার জন্য Save As বাটনে ক্লিক করতে হয়।
৭৫.
আউটগোয়িং ই-মেইল পাঠানোর জন্য ব্যাবহৃত হয়-
  1. ক) SMTP
  2. খ) SATP
  3. গ) UMTS
  4. ঘ) HTTP
সঠিক উত্তর:
ক) SMTP
উত্তর
সঠিক উত্তর:
ক) SMTP
ব্যাখ্যা
SMTP এর পূর্ণরূপ হলো- Simple Mail Transfer Protocol।
যেসব মেইল বাইরে পাঠানো হয় সেগুলো কে বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়। আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই
৭৬.
শর্তসাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কী বলে?
  1. ক) ইনডেক্সিং
  2. খ) সর্টিং
  3. গ) কুয়েরি
  4. ঘ) মডিউল
সঠিক উত্তর:
গ) কুয়েরি
উত্তর
সঠিক উত্তর:
গ) কুয়েরি
ব্যাখ্যা
কুয়েরি হলো ডাটাবেজ থেকে রেকর্ড অনুসন্ধান ও উপস্থাপন৷
ডেটাবেজের অন্তর্গত টেবিলের বিপুল সংখ্যক ডেটার মধ্য থেকে কোন শর্ত বা বৈশিষ্ট্যের আলোকে নির্দিষ্ট কোন ডেটা বা রেকর্ড আলাদা করে প্রদর্শন করা বা ছাপানোকে কুয়েরি বলা হয়৷
QUEL, QBE, SQL ইত্যাদি কুয়েরি ল্যাঙ্গুয়েজ৷
৭৭.
এক্স-নর গেইটে কোন সম্পর্কটি সঠিক?
  1. ক) 0 + 1 = 1
  2. খ) 0 + 0 = 1
  3. গ) 1 + 0 = 1
  4. ঘ) ক এবং গ উভয়ই
সঠিক উত্তর:
খ) 0 + 0 = 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 0 + 0 = 1
ব্যাখ্যা
এক্স-নর গেইটের A ও B এর ইনপুট দুটি একই (অর্থাৎ দুটি ইনপুটই ১ অথবা দুটি ইনপুটই ০) রকম হলে এদের আউটপুট ১ হবে৷ ইনপুট দুটি ভিন্ন হলে ( অর্থাৎ, একটি ইনপুট ১, অন্যটি ০) আউটপুট ০ হয়৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান
৭৮.
সিস্টেম সফটওয়্যার সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়?
  1. ক) এটি কম্পিউটারের নিয়ন্ত্রক
  2. খ) এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও এপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা করে
  3. গ) সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায়
  4. ঘ) কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনা করে সিস্টেম সফটওয়্যার
সঠিক উত্তর:
গ) সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায়
ব্যাখ্যা
সিস্টেম সফটওয়্যারঃ এটি কম্পিউটারের নিয়ন্ত্রক৷ এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও এপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা করে৷ সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না৷
কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনা করে সিস্টেম সফটওয়্যার।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৭৯.
অটোক্যাড কী ধরনের কাজে ব্যবহার করা হয়?
  1. ক) ফটো সম্পাদনা
  2. খ) লেখালেখি করা
  3. গ) নকশা ও ডিজাইন করা
  4. ঘ) তথ্য সম্পাদনা করা
সঠিক উত্তর:
গ) নকশা ও ডিজাইন করা
উত্তর
সঠিক উত্তর:
গ) নকশা ও ডিজাইন করা
ব্যাখ্যা
রেখা বা লাইনের সাহায্যে নকশা বা ডিজাইনের কাজ করার জন্য ব্যবহারিক প্রোগ্রাম হলো ক্যাড৷ যতধরনের ক্যাড প্রোগ্রাম আছে, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো অটোক্যাড প্রোগ্রাম৷
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৮০.
নিচের কোনটি সংখ্যাপদ্ধতি নয়?
  1. ক) দশমিক
  2. খ) বাইনারি
  3. গ) বিসিডি
  4. ঘ) হেক্সাডেসিমেল
সঠিক উত্তর:
গ) বিসিডি
উত্তর
সঠিক উত্তর:
গ) বিসিডি
ব্যাখ্যা
দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের নত BCD (Binary Coded Decimal) কোনো সংখ্যাপদ্ধতি নয়৷ এটা আসলে দশমিক পদ্ধতি যার প্রতিটি অংক এর সমতুল্য বাইনারিতে এনকোড করা হয়৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান
৮১.
ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশন করাকে কী বলে?
  1. ক) ক্রিপ্টোগ্রাফী
  2. খ) সাইটোগ্রাফী
  3. গ) ইনফরমেটিক্স
  4. ঘ) সাইবারনেটিক্স
সঠিক উত্তর:
ক) ক্রিপ্টোগ্রাফী
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্রিপ্টোগ্রাফী
ব্যাখ্যা
ডেটা সিকিউরিটির জন্য ডেটাকে Encrypt করে পাঠানো হয়৷ পরে গন্তব্যে ডেটা Decrypt করে মেসেজ উদ্ধার করা হয়৷ ডেটাকে এনক্রিপশন ও ডিক্রিপশন করার বিষয়টিকে ক্রিপ্টোগ্রাফী Cryptography) বলে৷
৮২.
২০০৮ সালের জানুয়ারির এক তারিখ মঙ্গলবার হলে, ২০০৯ সালের পহেলা জানুয়ারি কী বার?
  1. ক) মঙ্গলবার
  2. খ) বুধবার
  3. গ) বৃহস্পতিবার
  4. ঘ) শনিবার
সঠিক উত্তর:
গ) বৃহস্পতিবার
উত্তর
সঠিক উত্তর:
গ) বৃহস্পতিবার
ব্যাখ্যা
লিপ ইয়ার বাদে বাকি সব বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়। লিপ ইয়ার হলে একদিন বাড়তি যোগ করতে হয়। সে মোতাবেক ২০০৮ সাল যেহেতু লিপ ইয়ার, তাই ২০০৮ সালের শেষ দিন হবে বুধবার৷ অর্থাৎ, ২০০৯ সালের প্রথম দিন তথা পহেলা জানুয়ারি হবে বৃহস্পতিবার।
৮৩.
X বক্সের টুকরাগুলো মিলে কোন আকার ধারণ করবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
৮৪.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) ভিটামিন এ
  2. খ) ভিটামিন বি
  3. গ) ভিটামিন ডি
  4. ঘ) ভিটামিন ই
সঠিক উত্তর:
খ) ভিটামিন বি
উত্তর
সঠিক উত্তর:
খ) ভিটামিন বি
ব্যাখ্যা
স্নেহে দ্রবণীয় ভিটামিনঃ ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই ও ভিটামিন কে। পানিতে দ্রবণীয় ভিটামিনঃ ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি৷
৮৫.
চিত্রটির সর্বমোট বর্গসংখ্যা কত?
  1. ক) ১৮
  2. খ) ২৪
  3. গ) ৩০
  4. ঘ) ৩১
সঠিক উত্তর:
গ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০
ব্যাখ্যা

প্রশ্নে প্রদত্ত বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ সমান। তাই চিত্রের উপরের সারির ঘরগুলোর পর্যায়ক্রমিক নাম্বার দিয়ে সেগুলোর বর্গের যোগফলই নির্ণেয় বর্গ সংখ্যা।
সুতরাং, ১ + ২ + ৩ + ৪২ = ১ + ৪ + ৯ + ১৬ = ৩০

৮৬.
করোনা মহামারী আসার পর সকল ধরণের পন্যের দাম বেড়ে গেলো ২৫% করে। কোনো একটি পরিবার যদি তাদের সারা মাসের খরচ আগের মতই রাখতে চায় তবে তাদেরকে কত শতাংশ খরচ কমাতে হবে?
  1. ক) ১৫%
  2. খ) ১৮%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
গ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০%
ব্যাখ্যা
মনে করি পণ্য/সেবার পূর্ব মূল্য ১০০ টাকা
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য ১২৫ টাকা
∴ ১২৫ টাকায় কমাতে হবে ২৫ টাকা
১০০ টাকায় কমাতে হবে (২৫×১০০)/১২৫ = ২০ টাকা
৮৭.
বেলাল বাড়ি থেকে বের হলো স্কুলে যাবে বলে। সে বাড়ি থেকে বের হয়ে উত্তর দিকে যাত্রা শুরু করলো৷ আট কি.মি. যাওয়ার পর সে বাঁ দিকে ঘুরে আরো ৬ কি.মি. যাওয়ার পর তার স্কুলে গেলো। তার বাড়ি থেকে স্কুলের সংক্ষিপ্ততম পথের দূরত্ব কতটুকু?
  1. ক) ৬ কি.মি.
  2. খ) ৯ কি.মি.
  3. গ) ১০ কি.মি.
  4. ঘ) ১২ কি.মি.
সঠিক উত্তর:
গ) ১০ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ কি.মি.
ব্যাখ্যা

অতিক্রান্ত দূরত্ব = AC
= √(82 + 62)
= 10 k.m.
৮৮.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) মাছগুলোর দাম কত?
  2. খ) এমন লজ্জাকর ব্যাপার ঘটবে তা কখনো চিন্তাও করি নি৷
  3. গ) শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধিশালী হইতে পারে৷
  4. ঘ) ইতিপূর্বে তার সাথে দেখা হয় নাই।
সঠিক উত্তর:
ঘ) ইতিপূর্বে তার সাথে দেখা হয় নাই।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইতিপূর্বে তার সাথে দেখা হয় নাই।
ব্যাখ্যা

শুদ্ধ বাক্যঃ মাছগুলোর দাম কত?
এমন লজ্জাকর ব্যাপার ঘটবে তা কখনো চিন্তাও করি নি৷
শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধিশালী হইতে পারে৷
ইতঃপূর্বে তার সঙ্গে দেখা হয় নি।

৮৯.
ছবিতে থাকা কোন চাকাটি সবচেয়ে বেশিবার ঘুরবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
সঠিক উত্তর:
খ) B
উত্তর
সঠিক উত্তর:
খ) B
ব্যাখ্যা
চিত্রে B চাকাটি সবচেয়ে ছোট তাই এটি সবচেয়ে দ্রুত ঘুরবে। কারণ, সে ক্ষেত্রে ছোটো চাকাটিকে বেশিবার ঘুরতে হবে বড় চাকাগুলোর সমান দূরত্ব অতিক্রম করতে হলে৷
৯০.
৬, ৯, ১২, ১৫, ১৮, ২৪, ২৮ - এই ধারার ব্যতিক্রম টি চিহ্নিত করুন৷
  1. ক) ৬
  2. খ) ৯
  3. গ) ১২
  4. ঘ) ২৮
সঠিক উত্তর:
ঘ) ২৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৮
ব্যাখ্যা
এই ধারায় ২৮ ছাড়া বাকি সবগুলো সংখ্যা ৩ এর গুণিতক(Multiple)।
৯১.
একটি চিড়িয়াখানায় মাথা গুণে দেখা গেলো উট আর উটপাখির ৮০ টি মাথা আছে। মোট পায়ের সংখ্যা ২০০ হলে সেই চিড়িয়াখানায় উটপাখির সংখ্যা কত?
  1. ক) ৫৪
  2. খ) ৬০
  3. গ) ৬৫
  4. ঘ) ৭২
সঠিক উত্তর:
খ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০
ব্যাখ্যা

ধরি, চিড়িয়াখানায় ক সংখ্যক উট এবং খ সংখ্যক উটপাখি আছে৷
তাহলে, ক + খ = ৮০……(১)
যেহেতু উটের পা চারটি করে এবং উটপাখির পা ২টি করে,
শর্তমতে, ৪ক + ২খ = ২০০ বা, ২ক + খ = ১০০……..(২)
(১) এবং (২) থেকে সমাধান করে পাই, ক = ২০, খ = ৬০।
অর্থাৎ, উটের সংখ্যা ২০ টি, উটপাখির সংখ্যা ৬০ টি।

৯২.
Choose the incorrect spelling.
  1. ক) Ominous
  2. খ) Ambidexterous
  3. গ) Treacherous
  4. ঘ) Itinerary
সঠিক উত্তর:
খ) Ambidexterous
উত্তর
সঠিক উত্তর:
খ) Ambidexterous
ব্যাখ্যা
Ominous - অশুভ; অমঙ্গলজনক; giving the worrying impression that something bad is going to happen; threateningly inauspicious.
Ambidextrous - সব্যসাচী; able to use the right and left hands equally well.
Treacherous - বিশ্বাসঘাতক; guilty of or involving betrayal or deception.
Itinerary - ভ্রমণপথ; planned route
৯৩.
SCD, TEF, UGH, ____, WKL.
  1. ক) VJI
  2. খ) UJI
  3. গ) VIJ
  4. ঘ) IJT
সঠিক উত্তর:
গ) VIJ
উত্তর
সঠিক উত্তর:
গ) VIJ
ব্যাখ্যা
এখানে দুইটা আলফ্যাবেটিকাল ধারা আছে৷ এই সিরিজের প্রথমটি হচ্ছে প্রতি ত্রয়ীর প্রথম অক্ষরগুলো নিয়ে - S T U V W; এবং, এরপরের ধারাটি হচ্ছেঃ CD, EF, GH, IJ, KL.
৯৪.
৭, ১০, ৮, ১১, ৯, ১২……. এই ধারার পরের সংখ্যাটি হবে -
  1. ক) ৭
  2. খ) ১০
  3. গ) ১৩
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
খ) ১০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০
ব্যাখ্যা
এখানে দুইটি ধারা বিদ্যমান৷ প্রথম হচ্ছে বিজোড় অবস্থানের ধারা, এটি প্রত্যেকবার ১ করে বৃদ্ধি পাচ্ছে৷ জোড় অবস্থানের ধারাটিও প্রত্যেকবার এক করে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং, উত্তর হবে ১০।
৯৫.
বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের অধীনে বর্তমানে কতটি চিনিকল রয়েছে?
  1. ক) ১২টি
  2. খ) ১৪টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ১৭টি
সঠিক উত্তর:
গ) ১৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫টি
ব্যাখ্যা
বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের অধীনে বর্তমানে ১৫টি চিনিকল রয়েছে।
এদের বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ২.১ লক্ষ মেট্রিক টন। তবে দেশে বার্ষিক চিনির চাহিদা প্রায় ১৮ লক্ষ মেট্রিক টন।
(সূত্র: বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ওয়েবসাইট এবং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
৯৬.
বেপজা অর্থনৈতিক অঞ্চলের অবস্থান কোথায়?
  1. ক) হালিশহর
  2. খ) মিরসরাই
  3. গ) সাভার
  4. ঘ) আড়াইহাজার
সঠিক উত্তর:
খ) মিরসরাই
উত্তর
সঠিক উত্তর:
খ) মিরসরাই
ব্যাখ্যা
নির্মাণাধীন বেপজা অর্থনৈতিক অঞ্চলের অবস্থান চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায়।
এটির আয়তন প্রায় ১,১৫০ একর। এতে প্লটের সংখ্যা হবে ৬১৮টি। সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ৪.৫ বিলিয়ন ডলার। কর্মসংস্থান সৃষ্টি হবে আনুমানিক ৫ লক্ষ মানুষের।
(সূত্র: বেজা ওয়েবসাইট ও বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
৯৭.
বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন কে?
  1. ক) সেগুফতা বখত চৌধুরী
  2. খ) এ এন হামিদুল্লাহ
  3. গ) এম নুরুল ইসলাম
  4. ঘ) এ কে এন আহমেদ
সঠিক উত্তর:
খ) এ এন হামিদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) এ এন হামিদুল্লাহ
ব্যাখ্যা
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। এটি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যংকের গভর্নরবৃন্দ:
- প্রথম - এ এন হামিদুল্লাহ
- দ্বিতীয় – এ কে এন আহমেদ
- তৃতীয় – এম নুরুল ইসলাম
- চতুর্থ – সেগুফতা বখত চৌধুরী
- পঞ্চম – খোরশেদ আলম
- ষষ্ঠ – লুৎফর রহমান সরকার
- সপ্তম মোহাম্মদ ফরাসউদ্দিন
- অষ্টম – ড. ফখরুদ্দিন আহমেদ
- নবম – ড. সালেহউদ্দিন আহমেদ
- দশম – ড. আতিউর রহমান
- বর্তমান ও ১১তম - ড. ফজলে কবীর।
(সূত্র: বাংলাদেশ ব্যাংক)
৯৮.
নীল কমিশনের চেয়ারম্যান ছিলেন কে?
  1. ক) আর টেম্পল
  2. খ) রেভারেন্ড জে. সেল
  3. গ) ডব্লিউ এফ. ফারগুসন
  4. ঘ) ডব্লিউ এস. সিটনকার
সঠিক উত্তর:
ঘ) ডব্লিউ এস. সিটনকার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডব্লিউ এস. সিটনকার
ব্যাখ্যা
নীল বিদ্রোহের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার ১৮৬০ সালের ৩১শে মার্চ নীল কমিশন গঠন করে। নীল কমিশনের সদস্যবৃন্দ হলেন:
ডব্লিউ এস. সিটনকার - চেয়ারম্যান
আর টেম্পল - সরকারি প্রতিনিধি
রেভারেন্ড জে. সেল - মিশনারী প্রতিনিধি
ডব্লিউ এফ. ফারগুসন - নীলকরদের প্রতিনিধি
চন্দ্রমোহন চ্যাটার্জী - জমিদারদের প্রতিনিধি।
নীল কমিশনের সুপারিশের ভিত্তিতে ব্রিটিশ সরকার জোরপূর্বক নীলচাষ নিষিদ্ধ করে।
(সূত্র: বাংলাপিডিয়া)
৯৯.
কার নেতৃত্বে স্বরাজ পার্টি গঠিত হয়?
  1. ক) শেরে বাংলা একে ফজলুল হক
  2. খ) শ্যামাপ্রসাদ মুখার্জী
  3. গ) দেশবন্ধু চিত্তরঞ্জন দাস
  4. ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
সঠিক উত্তর:
গ) দেশবন্ধু চিত্তরঞ্জন দাস
উত্তর
সঠিক উত্তর:
গ) দেশবন্ধু চিত্তরঞ্জন দাস
ব্যাখ্যা
১৯১৯ সালের চেমসফোর্ড-মন্টেগু সংস্কার আইনের বিরুদ্ধে আন্দোলনের কর্মপন্থা বিষয়ে দ্বন্দ্বের জের ধরে কংগ্রেসের একাংশের সমর্থনে চিত্তরঞ্জন দাসের নেতৃত্ব ১৯২২ সালে স্বরাজ পার্টি গঠিত হয়।
এর সভাপতি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং সম্পাদক ছিলেন মতিলাল নেহরু। স্বরাজ পার্টি নিয়মতান্ত্রিক আন্দোলনের পক্ষপাতী ছিলো। এর বিরোধীরা আইন অমান্যের পক্ষপাতী ছিলো।
সুভাসচন্দ্র বসু, হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখ স্বরাজদলে যোগ দেন।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০০.
বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি গঠিত হয় কবে?
  1. ক) ১৯০৬ সালে
  2. খ) ১৯১১ সালে
  3. গ) ১৯১৯ সালে
  4. ঘ) ১৯২৬ সালে
সঠিক উত্তর:
খ) ১৯১১ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯১১ সালে
ব্যাখ্যা
বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী, মুহম্মদ শহীদুল্লাহ্, মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী, মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।
বাংলা সাহিত্যচর্চা, আরবি-ফারসি-উর্দু ভাষায় রচিত ধর্মশাস্ত্র ও ইতিহাসাদির অনুবাদ প্রকাশ, প্রাচীন বাংলা সাহিত্যের সংগ্রহ ও সংরক্ষণ, পীর-দরবেশদের জীবনী রচনা, মুসলমান সাহিত্যিকদের উৎসাহ প্রদান, হিন্দু-মুসলমানের মধ্যে সম্প্রীতি স্থাপন ইত্যাদি সাহিত্য সমিতির উদ্দেশ্য ছিল।
সমিতির উদ্যোগে মোট সাতটি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৪৩ সালের ৮-৯ মে সমিতির সপ্তম ও শেষ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা ও সাহিত্যিক নামে এর দুটি মুখপত্র ছিল।
(সূত্র: বাংলাপিডিয়া)
১০১.
মুজিনগর সরকার গঠিত হয় কবে?
  1. ক) ১০ এপ্রিল ১৯৭১
  2. খ) ১১ এপ্রিল ১৯৭১
  3. গ) ১৭ এপ্রিল ১৯৭১
  4. ঘ) ১৮ এপ্রিল ১৯৭১
সঠিক উত্তর:
ক) ১০ এপ্রিল ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়।
মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) ১৭ এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে।
এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।
অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন এম মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান এবং পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
১০২.
কোন উদ্দেশ্যে সংবিধানের প্রথম সংশোধনী গৃহিত হয়?
  1. ক) জরুরি অবস্থা ঘোষণা
  2. খ) যুদ্ধাপরাধীদের বিচার
  3. গ) ভারতকে বেরুবাড়ী হস্তান্তর
  4. ঘ) সংবিধানের মূলনীতিতে পরিবর্তন
সঠিক উত্তর:
খ) যুদ্ধাপরাধীদের বিচার
উত্তর
সঠিক উত্তর:
খ) যুদ্ধাপরাধীদের বিচার
ব্যাখ্যা
১৯৭৩ সালের ১৫ জুলাই সংবিধানের প্রথম সংশোধনী গৃহিত হয়। এটি উত্থাপন করেন তৎকালীন আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর। এর বিষয়বস্তু ছিলো যুদ্ধাপরাধীসহ গণবিরোধীদের বিচারের বিধান সন্নিবেশন।
এতে সংবিধানের ৪৭ নং অনুচ্ছেদে সংশোধন আনা হয় যেখানে ৪৭-ক নামে নতুন একটি অনুচ্ছেদ এবং ৪৭ নম্বর অনুচ্ছেদে একটি নতুন দফা যুক্ত করা হয়।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান এবং আইন মন্ত্রণালয়)
১০৩.
বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কবে?
  1. ক) ১১ই জানুয়ারি ১৯৭২
  2. খ) ১১ই ফেব্রুয়ারি ১৯৭২
  3. গ) ১১ই মার্চ ১৯৭২
  4. ঘ) ১১ই এপ্রিল ১৯৭২
সঠিক উত্তর:
ক) ১১ই জানুয়ারি ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১ই জানুয়ারি ১৯৭২
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ই জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন।
২৩শে মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়। ১১ই এপ্রিল তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেনকে আহবায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট সংবিধান রচনা কমিটি গঠন করা হয়।
এই কমিটি ১৭ই এপ্রিল তাদের প্রথম বৈঠকে বসে এবং ১২ই অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে। ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয়।
১৫ ডিসেম্বর গণপরিষদ সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন। তবে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেননি। সবশেষে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
(সূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
১০৪.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা সংসদে দলের বিপক্ষে ভোটদানের ফলে আসন শূন্য ঘোষিত হয়?
  1. ক) ৭০ নং
  2. খ) ৭১ নং
  3. গ) ৭৩ নং
  4. ঘ) ৭৮ নং
সঠিক উত্তর:
ক) ৭০ নং
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭০ নং
ব্যাখ্যা
সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ অনুসারে কোন ব্যক্তি কোন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে পরবর্তীতে ঐ দল থেকে পদত্যাগ বা সংসদে দলের বিপক্ষে ভোটদান করলে তার আসন শূন্য ঘোষিত হবে।
(সূত্র: বাংলাদেশ সংবিধান)
১০৫.
মুকুন্দপুরী কোন ফসলের জাত?
  1. ক) বেগুন
  2. খ) টমেটো
  3. গ) ভুট্টা
  4. ঘ) পেয়ারা
সঠিক উত্তর:
ঘ) পেয়ারা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পেয়ারা
ব্যাখ্যা
মুকুন্দপুরী, স্বরূপকাঠি, কাঞ্চননগর, কাজী, বারি পেয়ারা-২, বারি পেয়ারা-৩ ইত্যাদি পেয়ারার কতগুলো উন্নত জাত।
(সূত্র: কৃষিশিক্ষা : সপ্তম শ্রেণী)
১০৬.
বর্তমানে বাংলাদেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর হার কত শতাংশ?
  1. ক) ৬২.৩
  2. খ) ৬৩.৪
  3. গ) ৬৫.২
  4. ঘ) ৬১.৭
সঠিক উত্তর:
খ) ৬৩.৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৩.৪
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর হার ৬৩.৪ শতাংশ।
এর মধ্যে গ্রামাঞ্চলে এই হার ৬২.৭ শতাংশ এবং শহরাঞ্চলে ৬৪.৪ শতাংশ।
আধুনিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর হার ৬২.১ শতাংশ।
(সূত্র: SVRS Report-2019, বিবিএস ওয়েবসাইট)
১০৭.
মারমা ভাষায় গ্রাম প্রধানকে কী বলা হয়?
  1. ক) কারবারি
  2. খ) সংনি নকমা
  3. গ) মাজহী
  4. ঘ) রোয়াজা
সঠিক উত্তর:
ঘ) রোয়াজা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রোয়াজা
ব্যাখ্যা
মারমা সম্প্রদায় বান্দরবান জেলার বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত। এদের গ্রামগুলোকে বলা হয় রোয়া এবং গ্রামপ্রধানকে রোয়াজা বলা হয়। এরা নিজেরা গ্রামপ্রধান নির্বাচিত করে থাকে।
অন্যদিকে কারবারি হলো চাকমা গ্রাম প্রধান।
মাহজী সাঁওতাল গ্রাম প্রধান।
সংনি নকমা গারো গ্রাম প্রধান।
(সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী)
১০৮.
নিচের কোন খাতে সরকারের সর্বাধিক ব্যয় হয়?
  1. ক) সুদ পরিশোধ
  2. খ) ভর্তুকি ও প্রণোদনা
  3. গ) সাহায্য মঞ্জুরি
  4. ঘ) বেতন ও ভাতা
সঠিক উত্তর:
ঘ) বেতন ও ভাতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বেতন ও ভাতা
ব্যাখ্যা
গত ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুন্নয়ন বা রাজস্ব খাতে মোট ব্যয়ের পরিমাণ ২,৯৫,২৮০ কোটি টাকা।
এরমধ্যে:
বেতন ও ভাতা - ৬১,১০৯ কোটি টাকা
সুদ পরিশোধ - ৫৭,৬৬৩ কোটি টাকা
সাহায্য মঞ্জুরি - ৫১,৫০০ কোটি টাকা
ভর্তুকি ও প্রণোদনা - ৩১,৯৮১ কোটি টাকা
(সূত্রঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
১০৯.
গত অর্থবছরে জাতীয় সঞ্চয়ের পরিমাণ জিডিপির কত শতাংশ ছিলো?
  1. ক) ২৫.৩ শতাংশ
  2. খ) ৩০.১ শতাংশ
  3. গ) ৩১.৮ শতাংশ
  4. ঘ) ২৩.৬ শতাংশ
সঠিক উত্তর:
খ) ৩০.১ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০.১ শতাংশ
ব্যাখ্যা
সদ্য সমাপ্ত ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের জাতীয় সঞ্চয়ের পরিমাণ ছিলো জিডিপির ৩০.১ শতাংশ। দেশজ সঞ্চয়ের পরিমাণ ২৫.৩ শতাংশ।
মোট বিনিয়োগের পরিমাণ জিডিপির ৩১.৮ শতাংশ। এর মধ্যে বেসরকারি বিনিয়োগ ২৩.৬ শতাংশ এবং সরকারি বিনিয়োগ ৮.১ শতাংশ।
(সূত্রঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
১১০.
করোনা মহামারী সংকট মোকাবেলায় সরকার গৃহিত আর্থিক প্রণোদনা ও প্যাকেজের পরিমাণ কত?
  1. ক) ৮২,৪৫০ কোটি টাকা
  2. খ) ১,০৩,৭৩০ কোটি টাকা
  3. গ) ১,২০,৯৫৩ কোটি টাকা
  4. ঘ) ১,২৭,২৫০ কোটি টাকা
সঠিক উত্তর:
গ) ১,২০,৯৫৩ কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১,২০,৯৫৩ কোটি টাকা
ব্যাখ্যা
বৈশ্বিক কোভিড-১৯ সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকার গৃহিত স্বাস্থ্য খাতে অতিরিক্ত ব্যয়, জরুরি মানবিক সহায়তা ও অর্থনীতি পুনরুদ্ধারের জন্যে সর্বমোট ১,২০,৯৫৩ কোটি টাকার প্রণোদনা ও প্যাকেজ ঘোষণা করে। যা জিডিপির প্রায় ৪.৩ শতাংশ।
(সূত্রঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০; পৃষ্ঠা নং - ৬)
১১১.
বর্তমানে একাদশ জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্যের সংখ্যা কতজন?
  1. ক) ১৭ জন
  2. খ) ১৯ জন
  3. গ) ২৩ জন
  4. ঘ) ২৬ জন
সঠিক উত্তর:
গ) ২৩ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৩ জন
ব্যাখ্যা
একাদশ জাতীয় সংসদে বর্তমানে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্যের সংখ্যা ২৩ জন। ৫০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য সহ মোট নারী সংসদ সদস্যের সংখ্যা ৭৩ জন।
(সূত্রঃ সংসদ সচিবালয় ওয়েবসাইট)
১১২.
আইসিডিডিআরবি এর বর্তমান নির্বাহী পরিচালক কে?
  1. ক) জন ডি ক্লেমেন্স
  2. খ) রিচার্ড ফাউসি
  3. গ) ড. তাহমিদ আহমেদ
  4. ঘ) ড. আবু ইউসুফ ফকির
সঠিক উত্তর:
গ) ড. তাহমিদ আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) ড. তাহমিদ আহমেদ
ব্যাখ্যা
প্রথমবারের মতো আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ এর নির্বাহী পরিচালক পদে কোন বাংলাদেশি নিয়োগ পেলেন।
আইসিডিডিআরবির বোর্ড অব ট্রাস্টিজ ড. তাহমিদ আহমেদ সংস্থাটির নতুন নির্বাহী পরিচালক পদে নিয়োগ লাভ করেন।
বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে তিনি নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
(সূত্রঃ প্রথম আলো)
১১৩.
নিচের কোন জেলাটি ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) নেত্রকোনা
  2. খ) জামালপুর
  3. গ) শেরপুর
  4. ঘ) কিশোরগঞ্জ
সঠিক উত্তর:
ঘ) কিশোরগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কিশোরগঞ্জ
ব্যাখ্যা
চারটি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত।
এগুলো হলো:
ময়মনসিংহ
নেত্রকোনা
শেরপুর এবং
জামালপুল।
অন্যদিকে কিশোরগঞ্জ জেলা বৃহত্তর ময়মনসিংহের অংশ হলেও ঢাকা বিভাগে রয়ে যায়। ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগের গেজেট প্রকাশিত হয়।
(সূত্র: ময়মনসিংহ বিভাগ ওয়েবসাইট)
১১৪.
বর্তমানে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম বয়স কত?
  1. ক) ২৫ বছর
  2. খ) ৩০ বছর
  3. গ) ৩২ বছর
  4. ঘ) ৩৫ বছর
সঠিক উত্তর:
ক) ২৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫ বছর
ব্যাখ্যা
সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স ২৫ বছর।
অন্যদিকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স ৩৫ বছর।
(সূত্র: বাংলাদেশ সংবিধান)
১১৫.
গণপ্রতিনিধিত্ব আদেশ জারি করা হয় কবে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৪ সালে
  4. ঘ) ১৯৭৬ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭২ সালে
ব্যাখ্যা
স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর গণপ্রতিনিধিত্ব আদেশ জারি করা হয়। এটি জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত প্রধান আইন।
এই আইনে মোট ৯৫টি ধারা রয়েছে। ২০১৮ সাল পর্যন্ত এই আইনে মোট ১৭ বার সংশোধনী আনা হয়।
(সূত্র: আইন মন্ত্রণালয় এবং দৈনিক কালেরকণ্ঠ)
১১৬.
কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের কততম ভাইস প্রেসিডেন্ট?
  1. ক) ৪৬তম
  2. খ) ৪৭তম
  3. গ) ৪৮তম
  4. ঘ) ৪৯তম
সঠিক উত্তর:
ঘ) ৪৯তম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৯তম
ব্যাখ্যা
কমলা দেবী হ্যারিস যুক্তরাষ্ট্রের ৪৯তম ভাইস প্রেসিডেন্ট। এছাড়া তিনি দেশটির প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম এশিয়ান-আমেরিকান মহিলা ভাইস প্রেসিডেন্ট।
কমলা হ্যারিসের মা ভারতীয় বংশোদ্ভূত এবং বাবা জ্যামাইকান বংশোদ্ভূত।
ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে মার্কিন সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
(সূত্রঃ ওয়াশিংটন পোস্ট)
১১৭.
আর্মেনিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. ক) ইলহান আলিয়েভ
  2. খ) নিকোল পাশিনিয়ান
  3. গ) আর্মেন সার্কিসিয়ান
  4. ঘ) ভিক্টর ইউশ্চেঙ্কো
সঠিক উত্তর:
খ) নিকোল পাশিনিয়ান
উত্তর
সঠিক উত্তর:
খ) নিকোল পাশিনিয়ান
ব্যাখ্যা
নিকোল পাশিনিয়ান – আর্মেনিয়ান প্রধানমন্ত্রী
আর্মেন সার্কিসিয়ান – আর্মেনিয়ান প্রেসিডেন্ট
ইলহান আলিয়েভ – আজারবাইজান প্রেসিডেন্ট
ভিক্টর ইউশ্চেঙ্কো – ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
১১৮.
নিচের কোন দেশটি ডি-৮ জোটের সদস্য নয়?
  1. ক) নাইজেরিয়া
  2. খ) বাংলাদেশ
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) ইরাক
সঠিক উত্তর:
ঘ) ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইরাক
ব্যাখ্যা
ডি-৮ হলো আটটি উন্নয়নশীল মুসলিম দেশের একটি অর্থনৈতিক জোট। এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
এর সদস্য দেশগুলো হলো:
তুরস্ক
বাংলাদেশ
পাকিস্তান
মিশর
নাইজেরিয়া
মালয়েশিয়া
ইন্দোনেশিয়া এবং
ইরান।
(সূত্র: ডি-৮ ওয়েবসাইট)
১১৯.
বিশ্বে খনিজ তেলের রিজার্ভে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) রাশিয়া
  2. খ) সৌদি আরব
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ভেনেজুয়েলা
সঠিক উত্তর:
ঘ) ভেনেজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভেনেজুয়েলা
ব্যাখ্যা
প্রথম – ভেনেজুয়েলা
দ্বিতীয় – সৌদি আরব
তৃতীয় – কানাডা
চতুর্থ – ইরান
পঞ্চম – ইরাক।
(সূত্র: ওয়ার্ল্ডমিটারস)
১২০.
আলবেনিয়ার রাজধানীর নাম কী?
  1. ক) সোফিয়া
  2. খ) স্কোপজি
  3. গ) তিরানা
  4. ঘ) তিবলিশি
সঠিক উত্তর:
গ) তিরানা
উত্তর
সঠিক উত্তর:
গ) তিরানা
ব্যাখ্যা
আলবেনিয়া – তিরানা
বুলগেরিয়া – সোফিয়া
উত্তর মেসিডোনিয়া – স্কোপজি
জর্জিয়া – তিবলিশি।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
১২১.
বোফোর্স কেলেঙ্কারির সাথে কার নাম জড়িত?
  1. ক) পারভেজ মোশাররফ
  2. খ) রাজীব গান্ধী
  3. গ) রেজা শাহ পাহলভী
  4. ঘ) রিচার্ড নিক্সন
সঠিক উত্তর:
খ) রাজীব গান্ধী
উত্তর
সঠিক উত্তর:
খ) রাজীব গান্ধী
ব্যাখ্যা
বোফোর্স কেলেঙ্কারির সাথে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীবগান্ধীর নাম জড়িত।
বোফোর্স হলো সুইডেনের একটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। ১৯৮৬ সালে ভারত সরকার এই কোম্পানির সাথে অস্ত্র ক্রয়ের চুক্তি সম্পাদন করে।
এই চুক্তি সম্পাদনে গান্ধী সরকারের বিরুদ্ধে ঘুষ গ্রহণ অভিযোগ উঠে। আর এটিই বোফোর্স কেলেঙ্কারি নামে পরিচিত। এই ঘটনায় রাজীব গান্ধীর রাজনৈতিক ক্যারিয়ারে ধ্বস নামে।
(সূত্র: ইন্ডিয়া টুডে)
১২২.
টেকসই উন্নয়ন অভিষ্টের লক্ষ্যমাত্রা কতটি?
  1. ক) ৮টি
  2. খ) ১২টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ১৭টি
সঠিক উত্তর:
ঘ) ১৭টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭টি
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি লক্ষ্য নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন লক্ষ্যস্থির করা হয়।
এসডিজির লক্ষ্যসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
(সূত্রঃ SDG ওয়েবসাইট)
১২৩.
বাংলাদেশ কত সালে IDA এর সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৮ এপ্রিল ১৯৭২
  2. খ) ১৭ আগস্ট ১৯৭২
  3. গ) ১ সেপ্টেম্বর ১৯৭২
  4. ঘ) ১২ জানুয়ারি ১৯৭৩
সঠিক উত্তর:
খ) ১৭ আগস্ট ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭ আগস্ট ১৯৭২
ব্যাখ্যা
বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট বিশ্বব্যাংক গ্রুপের IBRD ও IDA এবং IMF এর সদস্যপদ লাভ করে।
১৮ এপ্রিল ১৯৭২ বাংলাদেশ প্রথম কোন বৈশ্বিক সংস্থা হিসেবে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে।
(সূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট)
১২৪.
বায়োএনটেক কোন দেশের প্রতিষ্ঠান?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) জার্মানি
  4. ঘ) সুইডেন
সঠিক উত্তর:
গ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
গ) জার্মানি
ব্যাখ্যা
বায়োএনটেক জার্মানভিত্তিক একটি ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান।
২০০৮ সালে তুর্কি বংশোদ্ভূত মুসলিম দম্পতি উগুর সাহিন ও তার স্ত্রী ডা. ওজলেম টুরেসি মিলে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন।
প্রতিষ্ঠানটি সম্প্রতি মার্কিন কোম্পানি ফাইজারের সাথে BNT162 নামে কোভিড-১৯ এর একটি টিকা উদ্ভাবন করে।
যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে বায়োএনটেকের টিকার অনুমোদন প্রদান করে।
(সূত্র: বিবিসি বাংলা)
১২৫.
কততম CoP সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ক) CoP-20
  2. খ) CoP-21
  3. গ) CoP-22
  4. ঘ) CoP-23
সঠিক উত্তর:
খ) CoP-21
উত্তর
সঠিক উত্তর:
খ) CoP-21
ব্যাখ্যা
১২ ডিসেম্বর ২০১৫ প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘের CoP-21 জলবায়ু সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহিত হয়।
মোট ১৯৫টি দেশ/অঞ্চল ও সংস্থা চুক্তিটির অংশীদার। বাংলাদেশ ২২ এপ্রিল ২০১৬ এতে স্বাক্ষর করে এবং ২১ সেপ্টেম্বর ২০১৬ এটি অনুমোদন করে। চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।
যুক্তরাষ্ট্র চুক্তিটিতে স্বাক্ষর ও অনুমোদন করলেও ৪ নভেম্বর ২০২০ চুক্তি থেকে নিজেদের আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয়।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১২৬.
পূর্ব রোমান সাম্রাজ্য কি নামে পরিচিত ছিলো?
  1. ক) অটোমান সাম্রাজ্য
  2. খ) বাইজান্টাইন সাম্রাজ্য
  3. গ) ফিনিশীয় সাম্রাজ্য
  4. ঘ) প্রুশিয়া সাম্রাজ্য
সঠিক উত্তর:
খ) বাইজান্টাইন সাম্রাজ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) বাইজান্টাইন সাম্রাজ্য
ব্যাখ্যা
পূর্ব রোমান সাম্রাজ্য বাইজান্টাইন সাম্রাজ্য নামে পরিচিত। ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে ১৪৫৩ খ্রিস্টাব্দ পর্যন্ত বাজান্টাইন সাম্রাজ্য অস্তিত্বশীল ছিলো।
ইতালি, গ্রিস, তুরস্ক, উত্তর আফ্রিকা ও পূর্ব ভূমধ্যসাগর জুড়ে বাইজান্টাইন সাম্রাজ্যের বিস্তৃতি ছিলো।
তুর্কি ‍মুসলিমদের হাতে এই সাম্রাজ্যের পতন ঘটে। এর রাজধানী ছিলো কন্সন্টান্টিনোপল।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১২৭.
ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
  1. ক) চুয়াডাঙ্গা
  2. খ) দিনাজপুর
  3. গ) সাতক্ষীরা
  4. ঘ) চাপাই নবাবগঞ্জ
সঠিক উত্তর:
গ) সাতক্ষীরা
উত্তর
সঠিক উত্তর:
গ) সাতক্ষীরা
ব্যাখ্যা
ভোমরা স্থলবন্দর – সাতক্ষীরা
দর্শনা স্থলবন্দর – চুয়াডাঙ্গা
বিরল ও হিলি স্থলবন্দর – দিনাজপুর
সোনা মসজিদ স্থলবন্দর – চাপাই নবাবগঞ্জ।
(সূত্র: স্থলবন্দর কর্তৃপক্ষ)
১২৮.
নিচের কোনটি রূপান্তরিত শিলা?
  1. ক) চুনাপাথর
  2. খ) গ্রানাইট
  3. গ) গ্রাফাইট
  4. ঘ) রায়োলাইট
সঠিক উত্তর:
গ) গ্রাফাইট
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রাফাইট
ব্যাখ্যা
আগ্নেয় ও পাললিক শিলা অত্যধিক চাপ, তাপ ও রাসায়নিক ক্রিয়ায় পরিবর্তিত হয়ে যে নতুন রূপ ধারণ করে তাকে রূপান্তরিত শিলা বলে।
কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে, চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, বেলপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট ও গ্রানাইট নিসে পরিণত হয়।
অন্যদিকে গ্রানাইট অন্থঃজ আগ্নেয় শিলা এবং রায়োলাইট বহিঃস্থ আগ্নেয় শিলা। চুনাপাথর পাললিক শিলা।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি : পৃষ্ঠা: ৫০-৫১)
১২৯.
বাবেল মান্দেব প্রণালি কোন দুটিকে পৃথক করেছে?
  1. ক) স্পেন – মরক্কো
  2. খ) ইয়েমেন – জিবুতি
  3. গ) ইরান – ওমান
  4. ঘ) বোর্নিও – সুলায়েসি
সঠিক উত্তর:
খ) ইয়েমেন – জিবুতি
উত্তর
সঠিক উত্তর:
খ) ইয়েমেন – জিবুতি
ব্যাখ্যা
বাবেল মান্দেব প্রণালি ইয়েমেন (এশিয়া) থেকে জিবুতি ও ইরিত্রিয়া (আফ্রিকা) কে পৃথক করেছে। এটি এডেন উপসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে।
অন্যদিকে,
স্পেন ও মরক্কোকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালি।
ইরান ও ওমানকে পৃথক করেছে হরমুজ প্রণালি এবং
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুলায়েসি দ্বীপকে পৃথক করেছে মার্কাসার প্রণালি।
(সূত্র: ওয়ার্ল্ড এটলাস)
১৩০.
নিরক্ষীয় অঞ্চলে কোন প্রক্রিয়ায় সাধারণত বৃষ্টিপাত হয়?
  1. ক) পরিচলন
  2. খ) সাইক্লোনিক
  3. গ) শৈলোৎক্ষেপ
  4. ঘ) সংঘর্ষ
সঠিক উত্তর:
ক) পরিচলন
উত্তর
সঠিক উত্তর:
ক) পরিচলন
ব্যাখ্যা
নিরক্ষীয় অঞ্চলে পরিচলন প্রক্রিয়ায় সারাবছর বৃষ্টিপাত হয়।
পরিচলন প্রক্রিয়ায় দিনের বেলায় সূ্র্যকিরণের জন্যে পানি বাষ্পে পরিণত হয়ে সরাসরি উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে বৃষ্টিপাত ঘটায়।
নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগ অপেক্ষা জলভাগের বিস্তৃতি অধিক এবং এখানে সূর্য সর্বদা লম্বভাবে কিরণ দেওয়ায় এখানকার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সব সময় বেশি থাকে। ফলে এই হালকা জলীয়বাষ্প উপরে উঠে শীতল বায়ু সংস্পর্শে এসে নিরক্ষীয় অঞ্চলে সারাবছর বিকেল অথবা সন্ধ্যায় পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টি ঘটায়।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি)
১৩১.
নিচের কোনটি গ্রিনহাউজ গ্যাস নয়?
  1. ক) কার্বন ডাইঅক্সাইড
  2. খ) মিথেন
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) ওজন
সঠিক উত্তর:
গ) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
গ) নাইট্রোজেন
ব্যাখ্যা
যেসব গ্যাস ‍ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে তাদের গ্রিনহাউজ গ্যাস বলা হয়।
বিভিন্ন গ্রিনহাউজ গ্যাসের মধ্যে কার্বন ডাই-অক্সাইড, মিথেন ও জলীয়বাষ্প প্রধান।
এছাড়া নাইট্রাস অক্সাইড, ওজন, হ্যালোকার্বন জাতীয় গ্যাসও গ্রিনহাউজ গ্যাসের অন্তর্ভুক্ত।
এসব গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ শোষণ করে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে থাকে।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১৩২.
নিচের কোনটি স্থলবেষ্টিত রাষ্ট্র?
  1. ক) সার্বিয়া
  2. খ) বেলজিয়াম
  3. গ) কম্বোডিয়া
  4. ঘ) কুয়েত
সঠিক উত্তর:
ক) সার্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) সার্বিয়া
ব্যাখ্যা
উল্লিখিত অপশন সমূহের মধ্যে সার্বিয়া স্থলবেষ্টিত রাষ্ট্র।
অন্যদিকে বেলজিয়াম, কম্বোডিয়া ও কুয়েতের সমুদ্রতীর রয়েছে।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
১৩৩.
বাংলাদেশ পরিবেশ আন্দোলন প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৯২ সালে
  2. খ) ১৯৯৫ সালে
  3. গ) ২০০০ সালে
  4. ঘ) ২০০৩ সালে
সঠিক উত্তর:
গ) ২০০০ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০০ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ২০০০ সালের জুলাইয়ে প্রতিষ্ঠিত হয়।
একই বছরে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশের পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ফসল হিসেবে বাপা প্রতিষ্ঠিত হয়। বাপা বাংলাদেশের অন্যতম প্রধান পরিবেশ বিষয়ক সংস্থা।
এর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। বর্তমান সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল এবং সাধারণ সম্পাদক শরীফ জামিল।
(সূত্র: প্রথম আলো)
১৩৪.
কোন মৌসুমে সেচের চাহিদা সর্বাধিক থাকে?
  1. ক) আউশ
  2. খ) বোরো
  3. গ) রোপা আমন
  4. ঘ) বোনা আমন
সঠিক উত্তর:
খ) বোরো
উত্তর
সঠিক উত্তর:
খ) বোরো
ব্যাখ্যা
বাংলাদেশে আউশ, আমন ও বোরো তিন মৌসুমেই সেচের চাহিদা বিদ্যমান। তবে এর মধ্যে বোরো মৌসুমে সেচের চাহিদা সর্বাধিক থাকে।
২০১৯-২০২০ অর্থবছরে মোট সেচের আওতাধীন জমির লক্ষ্যমাত্রা ছিলো প্রায় ৫৬ লক্ষ হেক্টর।
(সূত্র: কৃষি তথ্য সার্ভিস)
১৩৫.
অপারেশন সি অ্যাঞ্জেল-২ পরিচালিত হয় কবে?
  1. ক) ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে
  2. খ) ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে
  3. গ) ১৯৯৮ সালের বন্যায়
  4. ঘ) ২০০৭ সালের সিডরে
সঠিক উত্তর:
ঘ) ২০০৭ সালের সিডরে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০৭ সালের সিডরে
ব্যাখ্যা
২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় সিডরের সময় উদ্ধার ও ত্রাণ তৎপরতার অংশ হিসেবে মার্কিন মেরিন কর্পস অপারেশন সি অ্যাঞ্জেল-২ পরিচালনা করে।
এতে মার্কিন রণতরী ইউএসএস তারাওয়া ও ইউএসএস কারসার্জ অংশ নেয়। এই অপারেশনে ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
এর আগে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের সময় মার্কিন মেরিন কর্পস অপারেশন সি অ্যাঞ্জেল-১ পরিচালনা করে।
(সূত্র: গ্লোবাল সিকিউরিটি সংস্থা ওয়েবসাইট)
১৩৬.
সুশাসনের জন্যে কোনটি আবশ্যক?
  1. ক) সিভিল সোসাইটি
  2. খ) প্রাইভেট সেক্টর
  3. গ) আইনের শাসন
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
UNDP সুশাসনের বিষয়ে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি সেক্টর এবং সুশীল সমাজের উপস্থিতির উপর গুরুত্ব আরোপ করে। সংস্থাটির মতে টেকসই মানব উন্নয়নের জন্যে বেসরকারি সেক্টর এবং সুশীল সমাজ গুরুত্বপূর্ণ। অন্যদিকে আইনের শাসন সুশাসনের অন্যতম প্রধান বিষয়।
(সূত্রঃ UNDP)
১৩৭.
কোন অধিকার ভঙ্গের ক্ষেত্রে কোন শাস্তি দেওয়া হয় না?
  1. ক) সামাজিক অধিকার
  2. খ) রাজনৈতিক অধিকার
  3. গ) নৈতিক অধিকার
  4. ঘ) অর্থনৈতিক অধিকার
সঠিক উত্তর:
গ) নৈতিক অধিকার
উত্তর
সঠিক উত্তর:
গ) নৈতিক অধিকার
ব্যাখ্যা
অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
অধিকার দুই প্রকার। যথা: নৈতিক অধিকার এবং আইনি অধিকার। নৈতিক অধিকার ভঙ্গকারীকে কোন শাস্তির মুখোমুখি হতে হয় না।
অন্যদিকে বিভিন্ন আইনি অধিকার যেমন: রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার ভঙ্গকারীকে বিচারের মুখোমুখি হতে হয়।
(সূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১৩৮.
কোন ধরনের চেতনা একটি জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে রাখে?
  1. ক) সামাজিক চেতনা
  2. খ) রাজনৈতিক চেতনা
  3. গ) জাতীয়তাবাদী চেতনা
  4. ঘ) ধর্মীয় চেতনা
সঠিক উত্তর:
গ) জাতীয়তাবাদী চেতনা
উত্তর
সঠিক উত্তর:
গ) জাতীয়তাবাদী চেতনা
ব্যাখ্যা
জাতীয়তা হচ্ছে এক ধরনের আধ্যাত্ম চেতনা ও মানসিক ধারণা। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্যের সূত্রে আবদ্ধ জনসমষ্টি যখন অন্য জনসমষ্টি থেকে নিজেদের আলাদা মনে করে তখন সেই জনসমষ্টিকে জাতীয়তা বলে।
জাতীয়তাবাদী চেতনাই একটি জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে রাখে।
(সূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেনী : প্রথমপত্র)
১৩৯.
কোনটি রাজনৈতিক মূল্যবোধ?
  1. ক) পরোপকারিতা
  2. খ) শ্রমের মর্যাদা
  3. গ) সত্যবাদিতা
  4. ঘ) পরমতসহিষ্ণুতা
সঠিক উত্তর:
ঘ) পরমতসহিষ্ণুতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পরমতসহিষ্ণুতা
ব্যাখ্যা
রাজনৈতিক মূল্যবোধ মানুষের রাজনৈতিক আচরণ ও কর্মকান্ডকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করে। পরমতসহিষ্ণুতা, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন, আইন মেনে চলা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক শৃঙ্খলাবোধ প্রভৃতি রাজনৈতিক মূল্যবোধের অন্তর্গত।
অন্যদিকে শ্রমের মর্যাদা হলো সামাজিক মূল্যবোধ, পরোপকারিতা ও সত্যবাদিতা প্রভৃতি নৈতিক মূল্যবোধ।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক)
১৪০.
নিচের কোনটি নৈতিক মূল্যবোধের উৎস?
  1. ক) সংখ্যাগরিষ্ঠের মতামত
  2. খ) সামাজিক প্রথা
  3. গ) নীতি ও ঔচিত্যবোধ
  4. ঘ) নির্বাহী আদেশ
সঠিক উত্তর:
গ) নীতি ও ঔচিত্যবোধ
উত্তর
সঠিক উত্তর:
গ) নীতি ও ঔচিত্যবোধ
ব্যাখ্যা
নীতি এবং ঔচিত্যবোধ থেকে নৈতিক মূল্যবোধ উৎসারিত। নৈতিক মূল্যবোধ হচ্ছে সে সব মনোভাব ও আচরণ যা মানুষ সব সময় ভালো, কল্যাণকর এবং অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তি অনুভব করে।
নৈতিক মূল্যবোধের প্রাথমিক উৎস হলো পরিবার। অন্যায় থেকে বিরত থাকা, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, দুঃস্থকে সহায়তা করা প্রভৃতি নৈতিক মূল্যবোধ।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক)
১৪১.
CEDAW সনদ গৃহিত হয় কত সালে?
  1. ক) ১৯৭১ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৯ সালে
  4. ঘ) ১৯৮৯ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৭৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৯ সালে
ব্যাখ্যা
নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রান্ত CEDAW (Convention on the Elimination of All Forms of Discrimination against Women) সনদ গৃহিত হয় ১৮ ডিসেম্বর ১৯৭৯ সালে।
এটি কার্যকর হয় ৩ সেপ্টেম্বর ১৯৮১ সালে। এই সনদে মোট ৩০টি ধারা রয়েছে।
(সূত্র: OHCHR ওয়েবসাইট)
১৪২.
সংবিধানের কোন অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার কথা বলা হয়েছে?
  1. ক) ৩৬ নং
  2. খ) ৩৭ নং
  3. গ) ৩৮ নং
  4. ঘ) ৩৯ নং
সঠিক উত্তর:
ঘ) ৩৯ নং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৯ নং
ব্যাখ্যা
সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেক এবং বাক স্বাধীনতার কথা বলা হয়েছে।
অন্যদিকে সংবিধানের ৩৬, ৩৭ এবং ৩৮ নং অনুচ্ছেদে যথাক্রমে চলাফেরা, সমাবেশ এবং সংগঠনের স্বাধীনতা বিবৃত করা হয়েছে।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)