The coffee is so hot that I cannot drink it. (Make it Simple.)
ক
The coffee is too hot for me to drink.
খ
The coffee is too hot to drink.
গ
The coffee is too hot to drink it.
ঘ
The coffee is so hot for me to drink it.
সঠিক উত্তর: ক
The coffee is too hot for me to drink.
উত্তর
সঠিক উত্তর: ক
The coffee is too hot for me to drink.
ক
ব্যাখ্যা
• So + adjective + that যুক্ত বাক্যের দুইটি clause এ ভিন্ন ভিন্ন subject থাকলে, simple করার সময় নিম্নোক্ত structure প্রযোজ্য হয় - - প্রথমে Subject বসে + auxiliary verb বসে। - এরপর too +adjective + for + object ( that এর পরের Word টির object)বসে। - এরপরে infinitive বসে এবং তারপরে আর object হবেনা.
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - The Coffee is too hot for me to drink.
২.
Identify the word which is always singular.
ক
Poultry
খ
Vermin
গ
Spectacles
ঘ
Luggage
সঠিক উত্তর: ঘ
Luggage
উত্তর
সঠিক উত্তর: ঘ
Luggage
ঘ
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Luggage - (মালপত্র; লাগেজ) is always singular.
• Poultry (হাঁসমুরগি), Vermin (অনিষ্টকর জীবজন্তু) হচ্ছে Collective noun. - এগুলো দেখতে singular হলেও plural noun হিসেবে ব্যবহৃত হয়। - আরো কিছু word যেগুলো সবসময় plural হয়- Cattle (গবাদিপশু),, People (ব্যক্তিবর্গ), Gentry (রাজনবর্গের পরবর্তী অভিজাত সম্প্রদায়)।
• ইংরেজি গ্রামারে কিছু কিছু noun আছে যেগুলোর কোনো singular form হয় না অর্থাৎ they always remains plural. - এমন কিছু উদাহরণ হচ্ছে - Bellows, Spectacles, stairs, goods, scissors ইত্যাদি।
Source: Cambridge Dictionary.
৩.
The Bengali meaning of the word 'Efficacy' is -
ক
অবিসংবাদী
খ
সন্ধি
গ
কার্যক্ষমতা।
ঘ
সঙ্গতিপূর্ণ ।
সঠিক উত্তর: গ
কার্যক্ষমতা।
উত্তর
সঠিক উত্তর: গ
কার্যক্ষমতা।
গ
ব্যাখ্যা
• Efficacy (Noun) English Meaning: The quality of being effective; effectiveness. Bangla Meaning: কার্যক্ষমতা।
• Other Forms: - Efficacious (adjective) (ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় না) ঈপ্সিত ফল দিতে সক্ষম। - Efficaciously (adverb). - Efficacy [noun] [Uncountable noun] ফলপ্রসূতা।
Example Sentence: 1. They recently ran a series of tests to measure the efficacy of the drug. 2. Vaccines exist, but their efficacy against aerosolized plague is unknown.
Source: Live MCQ lecture.
৪.
He couldn’t _______ the test as he missed the registration deadline.
ক
go in to
খ
go in for
গ
go in
ঘ
go in with
সঠিক উত্তর: খ
go in for
উত্তর
সঠিক উত্তর: খ
go in for
খ
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - go in for - Complete Sentence: He couldn’t go in for the test as he missed the registration deadline. - Bangla Meaning: সে নিবন্ধনের সময়সীমা মিস করায় পরীক্ষায় অংশ নিতে পারেনি।
• go in for বা go in for something (Phrasal verb) English Meaning: to take an exam or enter a competition Bangla Meaning: পরীক্ষা দেওয়া বা প্রতিযোগিতায় নামা। - প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে I could not go _____ for the examination due to rain দ্বারা বৃষ্টির কারনে পরীক্ষা দিতে পারিনি এমন বোঝানো হয়েছে। - যেহেতু বাক্যে পরীক্ষা বা প্রতিযোগিতার কথা উল্লেখ করা হয়েছে তাই শূন্যস্থানে in বসেছে।
• আবার, go in for বা go in for something (Phrasal verb) English Meaning: to have something as an interest or a hobby Bangla Meaning: কোনোকিছুতে শখ থাকা; কোনোকিছুকে শখের পেশা হিসেবে গ্রহণ করা। - She doesn't go in for team sports.
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৫.
Choose the correct sentence.
ক
Math is the only subject that seems shy to me.
খ
Math is the only subject that seems spoiled to me.
গ
Math is the only subject that seems greek to me.
ঘ
Math is the only subject that seems nutshell to me.
সঠিক উত্তর: গ
Math is the only subject that seems greek to me.
উত্তর
সঠিক উত্তর: গ
Math is the only subject that seems greek to me.
গ
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - Math is the only subject that seems greek to me.
• It’s all Greek to me / Greek and Latin English Meaning: a way of saying that one does not understand something that is said or written/ extremely difficult Bangla Meaning: দুর্বোধ্য / যা বলা বা লেখা হয়েছে তা বুঝা যায় না
Ex. Sentence: What he says is all greek to me. Bangla Meaning: সে যা বলে তার সবই আমার কাছে দুর্বোধ্য।
Source: Live MCQ Lecture.
৬.
The captain, along with his team members, ___________ for the victory.
ক
have congratulated
খ
was congratulated
গ
have been congratulated
ঘ
was been congratulated
সঠিক উত্তর: খ
was congratulated
উত্তর
সঠিক উত্তর: খ
was congratulated
খ
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - - Complete sentence: The captain, along with his team members, was congratulated for the victory. - Bangla Meaning: অধিনায়ক তার দলসহ বিজয়ের জন্য অভিনন্দিত হয়েছিল।
• With, together with, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোন noun বা pronoun যুক্ত হলে এর পূর্ববর্তী noun বা pronoun অর্থাৎ subject অনুযায়ী verb হয়। - প্রদত্ত প্রশ্নের দুটি subject ‘The captain’ এবং ‘the his team members’ along with দ্বারা যুক্ত হয়েছে। - তাই verb টি প্রথম subject অনুযায়ী হবে অর্থাৎ singular হবে। - এখানে "the captain" singular, তাই was ব্যবহার হয়েছে।
• More examples: - My brother, as well as my cousins, is planning to visit us next week. - The teacher, accompanied by her students, is visiting the science fair today. - The manager, in addition to his assistants, has reviewed the project thoroughly. - The dog, together with its puppies, was playing in the garden. - The bride, along with her family, is preparing for the wedding ceremony. - The president, accompanied by his advisors, is expected to make an announcement soon.
৭.
It is found nowhere but in Bangladesh. (Make it affirmative)
ক
It is found only in Bangladesh.
খ
It is alone found in Bangladesh.
গ
None but only it is found in Bangladesh.
ঘ
It is found everywhre but in Bangladesh.
সঠিক উত্তর: ক
It is found only in Bangladesh.
উত্তর
সঠিক উত্তর: ক
It is found only in Bangladesh.
ক
ব্যাখ্যা
• Transformation এর নিয়মানুযায়ী, - Negative এ Nowhere but থাকলে Affirmative এ only বসবে। - এবং এটা স্থানকে Modify করবে।
সুতরাং, Negative: It is found nowhere but in Bangladesh. Affirmative: It is found only in Bangladesh.
৮.
If I had more time, I _______ to play the piano.
ক
would have learnt
খ
could have learn
গ
may learn
ঘ
might learn
সঠিক উত্তর: ঘ
might learn
উত্তর
সঠিক উত্তর: ঘ
might learn
ঘ
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - If I had more time, I might learn to play the piano.
• If + simple past + would/could/might + base form of the verb = 2nd Conditional. - Second Conditional এর নিয়মানুযায়ী - - If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে। - প্রশ্নোক্ত বাক্যের - if যুক্ত clause এ if + simple past (had) এসেছে তাই এরপরের অংশে might + base form of the verb(learn) হয়েছে।
• Conditional Sentence এর সাধারণ structure হলো: • If + simple past + would/could/might + base form of the verb = 2nd Conditional. • If + past perfect +would have + past participle. = 3rd Conditional. • If + simple present + will/shall + base form of the verb = 1st conditional.
৯.
Choose the correct sentence:
ক
They waited until we had been finished eating.
খ
They waited until we have had finished eating.
গ
They waited until we had finished eating.
ঘ
They waited until we finishes eating.
সঠিক উত্তর: গ
They waited until we had finished eating.
উত্তর
সঠিক উত্তর: গ
They waited until we had finished eating.
গ
ব্যাখ্যা
• When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ। • যেমন: - They waited until we had finished eating. - এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।
• আবার, - We played until it got dark. - এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।
• অন্যদিকে, - Till/unlill যুক্ত বাক্যের প্রথম clause টি future indefinite হলে , till/until এর পরের clause টি present indefinite হয়। - Will you wait until I am ready?
১০.
He refused to partake ____the unethical activities of the group.
ক
at
খ
to
গ
in
ঘ
on
সঠিক উত্তর: গ
in
উত্তর
সঠিক উত্তর: গ
in
গ
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -in. - Complete sentence: He refused to partake in the unethical activities of the group. - Bangla meaning: তিনি দলের অনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানান।
• partake (verb) English Meaning: to take part in or experience something along with others. Bangla Meaning: অংশগ্রহণ করা।
• Partake in (to become involved with or take part in something) - "কোথাও অংশগ্রহণ করা" - বোঝাতে partake এরপর preposition 'in' বসে। - Example: She was happy to partake in the festivities.
অন্যদিকে, • Partake of (to eat or drink) - অর্থাৎ, খাবার বা পান করার ক্ষেত্রে partake এরপর of ব্যবহৃত হয়। - উদাহরণ - Would you care to partake of a little wine with us?
Source: Cambridge Dictionary.
Source: Cambridge Dictionary.
১১.
Synonym of the word 'Embellish' is -
ক
Simplify
খ
Blemish
গ
Decorate
ঘ
Disfigure
সঠিক উত্তর: গ
Decorate
উত্তর
সঠিক উত্তর: গ
Decorate
গ
ব্যাখ্যা
• Embellish (verb transitive)
English Meaning: To make something more beautiful or interesting by additions or details. Bangla Meaning: (with) সুন্দর করা; অলংকৃত করা; চুমকি বসানো।
Other Forms: - Embellishment [noun] [Uncountable noun] অলংকরণ।
Example Sentence: 1. Add fresh flowers or small tree ornaments to embellish the wreath for a party. 2. He is free to embellish the image of his mother.
Source: live MCQ Lecture.
১২.
"Beauty is truth, truth beauty,' is a famous quotation by -
ক
John Milton
খ
William Shakespeare
গ
William Blake
ঘ
John Keats
সঠিক উত্তর: ঘ
John Keats
উত্তর
সঠিক উত্তর: ঘ
John Keats
ঘ
ব্যাখ্যা
• "Beauty is truth, truth beauty,' is a famous quotation by - John Keats. - অর্থাৎ সৌন্দর্য্যই সত্য, সত্য সুন্দর।
• উক্তিটি Romantic period এর বিখ্যাত লেখক John Keats রচিত 'Ode on a Grecian Urn' নামক কবিতা হতে উদ্ধৃত। - এটি একটি 5 stanza বিশিষ্ট কবিতা যেটি ১৮২০ সালে প্রকাশিত হয়। - একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের কথা উঠে এসেছে এই কবিতায়। - যার মাধ্যমে কবি, শিল্প, সৌন্দর্য আর সত্যের সম্পর্ক খুঁজে পেয়েছেন। - এই কবিতার শেষ দুই লাইন হচ্ছে - ‘Beauty is truth, truth beauty, —that is all Ye know on earth, and all ye need to know."
• এই কবিতার আরেকটি বিখ্যাত উক্তি - “Heard melodies are sweet, but those unheard, are sweeter”
• John Keats, an English Romantic lyric poet who devoted his short life to the perfection of poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend. - তিনি মাত্র ২৬ বছর বয়সে Tuberculosis রোগে আক্রান্ত হয়ে মারা যান। - ‘To Autumn’ তার শেষ বিখ্যাত কবিতা।
• John Keats এর Title গুলো হলো - - Poet of Beauty, - Poet of sensuousness, - A Death Hunted Poet, -The Youngest Poet of English Literature. - এছাড়া তিনি ছিলেন- Physician, surgeon, এবং Doctor. - John Keats তার Sense of Beauty এর জন্য বিখ্যাত। - তার সাহিত্যকর্মের মধ্যে আছে, sonnets, odes, and epics ইত্যাদি।
• John Keats's famous poems are - - Ode to Psyche, - Ode on Melancholy, - To Autumn, - Bright Star, - On First Looking into Chapman's Homer, - Lamia, - Hyperion, - The Eve of St, - La Belle Dame Sans Merci, etc.
Source: Britannica
১৩.
'The scientific study of the normal functions of living things' is called -
ক
Physiology
খ
Theology
গ
Psychology
ঘ
Philology
সঠিক উত্তর: ক
Physiology
উত্তর
সঠিক উত্তর: ক
Physiology
ক
ব্যাখ্যা
• Physiology English Meaning: The scientific study of the normal functions of living things. Bangla Meaning: প্রাণী ও উদ্ভিদবর্গের জীবনধারাসংক্রান্ত বিজ্ঞান; শারীরবৃত্ত।
• অন্যদিকে, • Philology (noun) English Meaning: the branch of knowledge that deals with the structure, historical development, and relationships of a language or languages/the study of language. Bangl Meaning: ভাষাবিজ্ঞান; ভাষাতত্ত্ব।
• Theology English Meaning: The study of the nature of God and religious belief. Bangla Meaning: ধর্মতত্ত্ব; ঈশ্বরের প্রকৃতি এবং ধর্মীয় বিশ্বাসের ভিত্তিসম্পর্কিত জ্ঞানশাখা।
• Psychology English Meaning: The study of the human mind. Bangla Meaning: মনোবিদ্যা; মনোবিজ্ঞান।
অন্যদিকে, - 'হাড় হাভাতে' বাগ্ধারার অর্থ - হতভাগ্য। - 'হাটে হাঁড়ি ভাঙা' বাগ্ধারার অর্থ - গোপন কথা প্রকাশ করা। - 'রাশভারি' বাগ্ধারার অর্থ - গম্ভীর প্রকৃতির।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৫.
'সাহিত্য সংক্রান্তি' পত্রিকার সম্পাদক কে?
ক
বিহারীলাল চক্রবর্তী
খ
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ
সুকুমার সেন
ঘ
মোহিতলাল মজুমদার
সঠিক উত্তর: ক
বিহারীলাল চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর: ক
বিহারীলাল চক্রবর্তী
ক
ব্যাখ্যা
• 'সাহিত্য সংক্রান্তি' পত্রিকার সম্পাদক - বিহারীলাল চক্রবর্তী।
বিহারীলাল চক্রবর্তী: - তিনি ১৮৩৫ সালে নিমতলা, কলকাতায় জন্মগ্রহণ করেন। - তিনি আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত। - তিনি বাংলা সাহিত্যের আধুনিক গীতিকবিতার স্রষ্টা। - রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'সারদা মঙ্গল' কাব্য পড়ে তাঁকে 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। - তাঁর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'সারদা মঙ্গল'। - তাঁর শেষ কাব্যগ্রন্থ 'সাধের আসন'। একে 'সারদা মঙ্গল' কাব্যের পরিশিষ্ট বলা হয়। - তিনি ১৮৯৪ সালের ২৪ মে মৃত্যুবরণ করেন।
তাঁর রচিত কাব্যগ্রন্থ: - স্বপ্নদর্শন, - সঙ্গীত শতক, - বন্ধু-বিয়োগ, - প্রেম প্রবাহিণী, - নিসর্গ সন্দর্শন, - বঙ্গসুন্দরী, - সারদা মঙ্গল, - সাধের আসন।
তাঁর সম্পাদিত অন্যান্য পত্রিকা: - পূর্ণিমা - অবোধ বন্ধু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৬.
কোনটি শুদ্ধ বানান?
ক
পুঙ্খানুপঙ্খ
খ
পুঙ্খানুপুঙ্খ
গ
পুংক্ষানুপুঙ্ক
ঘ
পুঙ্খানুপুক্ষ
সঠিক উত্তর: খ
পুঙ্খানুপুঙ্খ
উত্তর
সঠিক উত্তর: খ
পুঙ্খানুপুঙ্খ
খ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'পুঙ্খানুপুঙ্খ' - এটি একটি বিশেষণ পদ। - শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত। এর অর্থ: - তন্নতন্ন, - সূক্ষ্মাতিসূক্ষ্ম।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
'ধূর্ত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক
মূর্খ
খ
সাধু
গ
মলিন
ঘ
ভণ্ড
সঠিক উত্তর: খ
সাধু
উত্তর
সঠিক উত্তর: খ
সাধু
খ
ব্যাখ্যা
• 'ধূর্ত' এর বিপরীতার্থক শব্দ - সাধু।
অন্যদিকে, - 'নির্মল' এর বিপরীতার্থক শব্দ - মলিন। - 'পণ্ডিত' এর বিপরীতার্থক শব্দ - মূর্খ। - 'ভণ্ড' এর বিপরীতার্থক শব্দ - সাধু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
১৮.
কোন বাক্যটি অশুদ্ধ?
ক
সে এমন রূপবতী যেন অপ্সরা।
খ
হস্তীটি অপরিসীম স্থুল।
গ
মেয়েটি স্বয়ংবরা।
ঘ
কাপুরুষের মতো কথা বল কেন?
সঠিক উত্তর: খ
হস্তীটি অপরিসীম স্থুল।
উত্তর
সঠিক উত্তর: খ
হস্তীটি অপরিসীম স্থুল।
খ
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: হস্তীটি অপরিসীম স্থুল। শুদ্ধ বাক্য: হস্তীটি অত্যন্ত স্থূল।
অন্যদিকে, - মেয়েটি স্বয়ংবরা। - কাপুরুষের মতো কথা বল কেন? - সে এমন রূপবতী যেন অপ্সরা। বাক্যগুলোর প্রয়োগ শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯.
ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি হয়?
ক
চতুর্থী
খ
তৃতীয়া
গ
ষষ্ঠী
ঘ
খ ও গ
সঠিক উত্তর: ঘ
খ ও গ
উত্তর
সঠিক উত্তর: ঘ
খ ও গ
ঘ
ব্যাখ্যা
ভাববাচ্য: - যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে। ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়। - ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয়া বিভক্তি প্রযুক্ত হয়। যেমন: - আমার (কর্তায় ষষ্ঠী) খাওয়া হলো না। - আমাকে (কর্তায় দ্বিতীয়া) এখন যেতে হবে। - তোমার দ্বারা (কর্তায় তৃতীয়) এ কাজ হবে না।
বাচ্য: - বাক্যের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে। বাক্যের মধ্যে ক্রিয়ার ভূমিকা বদলে গিয়ে একই বক্তব্যের প্রকাশভঙ্গি আলাদা হয়ে যায়। - ক্রিয়া কখনো কর্তাকে অনুসরণ করে, ক্রিয়া কখনো কর্মকে অনুসরণ করে, আবার ক্রিয়াই কখনো বাক্যের মধ্যে মুখ্য হয়ে ওঠে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২০.
কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস?
ক
জ্বিন-পরি
খ
মাসি-পিসি
গ
ছোট-বড়
ঘ
মা-বাপ
সঠিক উত্তর: গ
ছোট-বড়
উত্তর
সঠিক উত্তর: গ
ছোট-বড়
গ
ব্যাখ্যা
বিপরীতার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস: যেমন: - জমা-খরচ, - আয়-ব্যয়, - ছোট-বড়, - লাভ-লোকসান ইত্যাদি।
অন্যদিকে, মিলনার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস: - মা-বাপ, - মাসি-পিসি, - জ্বিন-পরি, - চা-বিস্কুট ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২১.
'আপনা-আপনি' কোন সর্বনামের উদাহরণ?
ক
সংযােগজ্ঞাপক
খ
আত্মবাচক
গ
ব্যক্তিবাচক
ঘ
ব্যতিহারিক
সঠিক উত্তর: ঘ
ব্যতিহারিক
উত্তর
সঠিক উত্তর: ঘ
ব্যতিহারিক
ঘ
ব্যাখ্যা
সর্বনাম: - বিশেষ্যর পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম পদ বলে। - বাক্যে বিভিন্নরূপে সর্বনাম পদের ব্যবহার হয়। বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনামসমূহকে নিম্নলিখিত কয়েকটি যায়।
যেমন: → ব্যক্তি বা পুরুষবাচক: আমি, আমরা, তুমি, তােমরা, সে, তারা, তিনি, তাঁরা, এ, এরা। → আত্মবাচক: স্বয়ং, নিজে, খােদ, আপনি। → সামীপ্যবাচক: এ, এই, ইহারা, ইনি ইত্যাদি। → দূরত্ববাচক: ঐ, ঐসব, সব। সাকল্যবাচক : সব, সকল, সমুদয়, তাবৎ। → প্রশ্নবাচক: কে, কি, কী, কোন, কাহার, কার, কিসে। → অনির্দিষ্টতাজ্ঞাপক: কোন, কেহ, কেউ, কিছু। →ব্যতিহারিক: আপনা-আপনি, নিজে নিজে, পরস্পর ইত্যাদি। → সংযােগজ্ঞাপক: যে, যিনি, যারা, যারা, যাহারা ইত্যাদি। → অন্যাদিবাচক: অন্য, অপর, পর ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
২২.
কোন শব্দের 'অ' এর উচ্চারণ স্বাভাবিক?
ক
শপথ
খ
মৃগ
গ
মৌন
ঘ
অতনু
সঠিক উত্তর: ক
শপথ
উত্তর
সঠিক উত্তর: ক
শপথ
ক
ব্যাখ্যা
অ-এর উচ্চারণ দু রকম:
স্বাভাবিক (অ-এর মতো): - অজ (অজো), অকাল (অকাল্), কথা (কথা), শপথ (শপথ্) ক্ষণ (খন্), জঞ্জাল (জাল্), গয়না (গা), ঘর (ঘর্)।
সংবৃত বা পরিবর্তিত (ও-এর মতো): - অতি (ওতি), নদী (নোদি), অভিধান (ওভিধান), অতনু (অতোনু), সুমতি (সুমোতি), মৌন (মৌনো), মৃগ (মৃগো)।
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
২৩.
বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা কোন কারক?
ক
অপাদান কারক
খ
করণ কারক
গ
অধিকরণ কারক
ঘ
কর্ম কারক
সঠিক উত্তর: খ
করণ কারক
উত্তর
সঠিক উত্তর: খ
করণ কারক
খ
ব্যাখ্যা
করণ কারক: - 'করণ' শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। - বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা- ই করণ কারক। যেমন: - নীরা কলম দিয়ে লেখে। - জগতে কীর্তিমান হও সাধনায়। - এ সাবানে কাপড় কাচা চলবে না। - মহাতেজে পৃথিবী কম্পিত হইতেছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৫.
‘শিক্ষা ও মনুষ্যত্ব’ মোতাহের হোসেন চৌধুরী রচিত কোন ধরনের সাহিত্য?
ক
কাব্যগ্রন্থ
খ
প্রবন্ধ
গ
উপন্যাস
ঘ
ছোটগল্প
সঠিক উত্তর: খ
প্রবন্ধ
উত্তর
সঠিক উত্তর: খ
প্রবন্ধ
খ
ব্যাখ্যা
'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ: - 'সংস্কৃতি কথা' (১৯৫৮) মোতাহের হোসেন চৌধুরীর প্রধান প্রবন্ধগ্রন্থ। - ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি তাঁর ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধগ্রন্থ থেকে সংকলিত। - ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের উক্তি- ‘লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।’ - ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক শিক্ষার ব্যক্তিগত ও সামগ্রিক সুফল প্রত্যাশা করেছেন।
মোতাহের হোসেন চৌধুরী: - শিক্ষাবিদ, লেখক মোতাহের হোসেন চৌধুরীর জন্ম নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। - মোতাহের হোসেনের প্রবন্ধের গদ্যশৈলীতে প্রমথ চৌধুরীর এবং মননে রবীন্দ্রনাথের প্রভাব লক্ষ্য করা যায়। - তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। - ‘সংস্কৃতি কথা’ তাঁর রচিত প্রধান প্রবন্ধ গ্রন্থ। - 'সুখ' বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness গ্রন্থের এবং 'সভ্যতা' ক্লাইভ বেল-এর Civiliszation গ্রন্থের ভাবানুবাদ গ্রন্থ। - মুক্তবুদ্ধিচর্চার প্রবক্তা, উদার মানবতাবাদী ও মননশীল প্রবন্ধকার হিসেবে মোতাহের হোসেন চৌধুরীর বিশেষ খ্যাতি আছে।
তাঁর রচিত প্রবন্ধ: - আমাদের দৈন্য, - আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী, - মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২৬.
বাক্যের ভেতরে বিশেষভাবে ব্যাখ্যা করার প্রয়োজন হলে, কোন যতিচিহ্ন ব্যবহার করা হয়?
ক
ড্যাশ
খ
ত্রিবিন্দু
গ
বন্ধনী
ঘ
বিকল্পচিহ্ন
সঠিক উত্তর: গ
বন্ধনী
উত্তর
সঠিক উত্তর: গ
বন্ধনী
গ
ব্যাখ্যা
বন্ধনী: - অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কালনির্দেশের ক্ষেত্রে বন্ধনীর ব্যবহার হয়। - বাক্যে বিশেষ ব্যাখ্যা করার প্রয়োজন হলে বাক্যের ভেতর এর ব্যবহার হয়। - বন্ধনী তিন প্রকার: প্রথম বন্ধনী ( ), দ্বিতীয় বন্ধনী { } ও তৃতীয় বন্ধনী [ ]। যেমন: - তিনি বাংলা ভাষার বিবর্তন (চর্যাপদের সময় থেকে পরবর্তী) নিয়ে আলোচনা করবেন। - কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) 'বিদ্রোহী কবি' হিসেবে পরিচিত।
অন্যদিকে, ত্রিবিন্দু (...): - কোনো অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দুর ব্যবহার হয়। যেমন: - তিনি রেগে গিয়ে বললেন, “তার মানে তুমি একটা ...। - আমাদের ঐক্য বাইরের। ... এ ঐক্য জড় অকর্মক, সজীব সকর্মক নয়।
বিকল্পচিহ্ন: - একটির বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে বিকল্পচিহ্নের ব্যবহার হয়। - যেমন, শুদ্ধ/অশুদ্ধ চিহ্নিত করো ৷
ড্যাশ (-): - সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে-পরে ড্যাশ ব্যবহৃত হয়। যেমন: - বাংলাদেশ দল জয়লাভ করেছে – বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত। - ঐ লোকটি – যিনি গতকাল এসেছিলেন – তিনি আমার মামা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২৭.
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে?
ক
২ মার্চ, ১৯৭০ সালে
খ
২৩ মার্চ, ১৯৭২ সালে
গ
২ মার্চ, ১৯৭১ সালে
ঘ
২৩ মার্চ, ১৯৭১ সালে
সঠিক উত্তর: গ
২ মার্চ, ১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর: গ
২ মার্চ, ১৯৭১ সালে
গ
ব্যাখ্যা
প্রথম পতাকার ইতিহাস: - ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার সমাবেশে তৎকালীন ঢাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিল। - গৃহীত হয় ৬ মার্চ। - সংবিধানের ৪ নং অনুচ্ছেদের জাতীয় পতাকার কথা বলা হয়েছে। - ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস। - মানচিত্র খচিত পতাকার নকশাকার: শিব নারায়ণ দাস (৬ জুন ১৯৭০)। - ২৩ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধুর বাসভবনে শেখ মুজিবুর রহমান প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা আনুষ্ঠানিক উত্তোলন করেন এবং একই দিনে সারা বাংলাদেশে। - বাংলাদেশের বাহিরে প্রথম উত্তোলন: কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারে। - জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত: ১০:৬ (৫:৩)।
উৎস: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।
২৮.
GCC এর সদস্যদেশ কয়টি?(নভেম্বর, ২০২৪)
ক
৫টি
খ
৬টি
গ
৯টি
ঘ
১১টি
সঠিক উত্তর: খ
৬টি
উত্তর
সঠিক উত্তর: খ
৬টি
খ
ব্যাখ্যা
GCC: - GCC এর পূর্ণরূপ Gulf Cooperation Council. - GCC হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট। - এটি ১৯৮১ সালে গঠিত হয়। - এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত। - সংস্থাটির বর্তমান মহাসচিব - H. E. Jasem Mohamed Al Budaiwi. - এর সদস্য সংখ্যা ৬টি। - এগুলো হলো, ১. সৌদি আরব। ২. সংযুক্ত আরব আমিরাত। ৩. কাতার। ৪. কুয়েত ৫. বাহরাইন। ৬. ওমান।
উৎস: GCC অফিসিয়াল ওয়েবসাইট।
২৯.
পৃথিবীকে প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেন কারা?
ক
অ্যাশেরীয়রা
খ
সুমেরীয়রা
গ
ক্যালডীয়রা
ঘ
ফিনিশীয়রা
সঠিক উত্তর: ক
অ্যাশেরীয়রা
উত্তর
সঠিক উত্তর: ক
অ্যাশেরীয়রা
ক
ব্যাখ্যা
অ্যাশেরীয় সভ্যতার অবদান: - তারা সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেন। - অ্যাশেরীয়রা বৃত্তকে ৩৬০ ডিগ্রী কোণে ভাগ করে।
অন্যদিকে, - সুমেরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান চাকা আবিষ্কার। - সপ্তাহকে সাত দিনে বিভক্ত করে ক্যালডীয়রা। - ফিনিশীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান বর্ণমালার উদ্ভাবন ও লিখন পদ্ধতির আবিষ্কার। তারা মিশর ও ব্যাবিলনের বর্ণমালা থেকে ২২টি ব্যঞ্জনবর্ণের সমন্বয়ে সহজ লিখন পদ্ধতি আবিষ্কার করে।
উৎস: ব্রিটানিকা এবং হিস্টরি.কম।
৩০.
'ইন্ডিগো কমিশন' গঠন করা হয় কত সালে?
ক
১৮৬২ সালে
খ
১৮৬১ সালে
গ
১৯৫৮ সালে
ঘ
১৯৬৩ সালে
সঠিক উত্তর: খ
১৮৬১ সালে
উত্তর
সঠিক উত্তর: খ
১৮৬১ সালে
খ
ব্যাখ্যা
নীল বিদ্রোহ: - ১৮৫৯ খ্রিস্টাব্দে ইংরেজ নীলকরদের সীমাহীন অত্যাচার শোষণ বঞ্চনার বিরুদ্ধে নীল চাষিরা যে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে তাই ইতিহাসে নীল বিদ্রোহ নামে খ্যাত। - এর নেতৃত্ব দিয়েছিল স্থানীয় পর্যায়ের সাধারণ কৃষকরা। - বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নেতা স্থানীয়ভাবে প্রতিরোধ সংগ্রাম পরিচালিত করে। এ আন্দোলনে যশোর অঞ্চলের কৃষকদের নেতৃত্ব দেন নবীন মাধব ও বেণী মাধব নামে দুই ভাই। হুগলিতে নেতৃত্ব দেন বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার এবং নদীয়ায় মেঘনা সর্দার। - এই নেতৃত্ব এতটাই শক্তিশালী এবং সুসংহত ছিল যে শেষ পর্যন্ত ইংরেজরা নতি স্বীকার করতে বাধ্য হয়। - ১৮৬১ খ্রিস্টাব্দে সরকার 'ইন্ডিগো কমিশন' বা 'নীল কমিশন' গঠন করে। - এই কমিশনের সুপারিশের ভিত্তিতে নীলচাষ করা, না করা কৃষকদের ইচ্ছার উপর ছেড়ে দেয়া হয় এবং ‘ইন্ডিগো কন্ট্রাক্টস অ্যাক্ট' বাতিল করা হয়। - নীল চাষীদের উপর অত্যাচারের কাহিনী নিয়ে রচিত গ্রন্থের নাম নীলদর্পণ (রচয়িতা: দীনবন্ধু মিত্র)।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১.
কুমিল্লা জেলার বিবিরবাজার সীমান্তের বিপরীতে ভারতের সীমান্ত কোনটি?
ক
শ্রীমন্তপুর
খ
ডাউকি
গ
কৃষ্ণনগর
ঘ
পেট্রাপোল
সঠিক উত্তর: ক
শ্রীমন্তপুর
উত্তর
সঠিক উত্তর: ক
শ্রীমন্তপুর
ক
ব্যাখ্যা
- কুমিল্লা জেলার বিবির বাজারের বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার শ্রীমন্তপুর। - সিলেটের তামাবিল স্থলবন্দর সংলগ্ন ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি স্থলবন্দর। - চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর সংলগ্ন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর স্থলবন্দর। - বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোর জেলার বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর পেট্রাপোল। - চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সংলগ্ন পশ্চিমবঙ্গের মোহাদিপুর স্থলবন্দর।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩২.
ওয়াটার'লু যুদ্ধে পরাজিত হয় -
ক
নেদারল্যান্ডস
খ
যুক্তরাজ্য
গ
ফ্রান্স
ঘ
সুইজারল্যান্ড
সঠিক উত্তর: গ
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর: গ
ফ্রান্স
গ
ব্যাখ্যা
ওয়াটার'লু যুদ্ধে পরাজিত হয় নেপোলিয়ান নেতৃত্বাধীন ফ্রান্স।
ওয়াটার'লু যুদ্ধ: - বিখ্যাত ওয়াটার লু যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত। - বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয় ১৮১৫ সালে। - ফ্রান্সের সাথে যুক্তরাজ্যের নেতৃত্বাধীন নেদারল্যান্ডস ও প্রুশিয়াসহ ৭ টি রাজ্যের জোটের যুদ্ধ হয়। - এই যুদ্ধে পরাজিত হন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট। - পরাজয়ের ফলে তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছে। - তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন। - ওয়াটার লু'র যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)।
উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৩৩.
কোনটি কোলেস্টেরল নয়?
ক
Glucagon
খ
HDL
গ
LDL
ঘ
Triglycerides
সঠিক উত্তর: ক
Glucagon
উত্তর
সঠিক উত্তর: ক
Glucagon
ক
ব্যাখ্যা
গ্লুকাগন কোলেস্টেরল নয়। এটি অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যানসের আলফা কোষ থেকে নিঃসৃত একধরনের হরমোন। গ্লুকাগন শরীরে অধিক পরিমাণে দেখা গেলে ডায়াবেটিস হতে পারে।
কোলেস্টেরল: - কোলেস্টেরল হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন একটি যৌগ। - এটি প্রাণী কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদান। - লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। - তিন প্রকার লিপোপ্রোটিন দেখা যায়। যথা: ১. HDL (High-Density Lipoprotein, or “good” cholesterol)-কে সাধারণত ভাল কোলেস্টেরল বলা হয়। এটি হৃদরোগের ঝুঁকি কমায়।
২. LDL (Low-Density Lipoprotein, or “bad” cholesterol)-কে খারাপ কোলেস্টেরল বলা হয়। - সাধারণত আমাদের রক্তে ৭০% LDL থাকে। ব্যক্তি বিশেষে এর পার্থক্য দেখা যায়।
৩. Triglycerides লিপোপ্রোটিন বা কোলেস্টেরল আমাদের খাদ্যে এবং শরীরে চর্বি হিসেবে থাকে।
উৎস: জীববিজ্ঞান(উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
৩৪.
কোনটি সবচেয়ে দ্রুত গতির মেমরি?
ক
মেগনেটিক ডিস্ক
খ
ক্যাশে মেমরি
গ
মেইন মেমরি
ঘ
রেজিস্টার
সঠিক উত্তর: ঘ
রেজিস্টার
উত্তর
সঠিক উত্তর: ঘ
রেজিস্টার
ঘ
ব্যাখ্যা
মেমরির ক্রম:
- পিরামিডের শীর্ষে অবস্থান করা রেজিস্টারের ধারণক্ষমতা কম হলেও এর গতি যেমন সবচেয়ে বেশি, খরচও তেমনি সবচেয়ে বেশি। - আবার পিরামিডের একদম পাদদেশে অবস্থিত অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দামও তুলনামূলক কম।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
কালাপানি অঞ্চলটি কোন দুইটি দেশের মধ্যে বিরোধপূর্ণ সীমানা?
ক
ভারত - পাকিস্তান
খ
পাকিস্তান - নেপাল
গ
নেপাল - ভুটান
ঘ
নেপাল - ভারত
সঠিক উত্তর: ঘ
নেপাল - ভারত
উত্তর
সঠিক উত্তর: ঘ
নেপাল - ভারত
ঘ
ব্যাখ্যা
কালাপানি: - কালাপানি অঞ্চল ভারত ও নেপালের মধ্যকার বিতর্কিত একটি অঞ্চল যা উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত। - বর্তমানে এই অঞ্চল ভারত প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। - নেপাল ও ভারতের মধ্যে ১৬ হাজার কিলোমিটারের বেশি খোলা সীমান্ত রয়েছে। - তার মধ্যে বেশ কয়েকটি জায়গা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। - বিরোধের কেন্দ্রে থাকা ভূখণ্ডগুলোর মধ্যে কালাপানি, লিপুলেখ এবং সুস্তা অন্যতম। - নেপালের উত্তর-পশ্চিম অংশে এগুলো অবস্থিত।
উৎস: বিবিসি নিউজ।
৩৭.
দেশের সর্বশেষ আবিষ্কৃত কয়লা খনি কোনটি? (নভেম্বর, ২০২৪)
ক
দীঘিপাড়া
খ
জয়পুরহাট
গ
খালাসপীর
ঘ
বড়পুকুরিয়া
সঠিক উত্তর: ক
দীঘিপাড়া
উত্তর
সঠিক উত্তর: ক
দীঘিপাড়া
ক
ব্যাখ্যা
দেশের সর্বশেষ আবিষ্কৃত কয়লা খনি - দীঘিপাড়া, দিনাজপুর।
কয়লা ক্ষেত্র: - বাংলাদেশে আবিস্কৃত মোট কয়লা ক্ষেত্র ৫টি। - ১৯৬২ সালে জয়পুরহাট জেলার জামালগঞ্জে দেশের সর্বপ্রথম কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়। - গভীরতা বেশি হওয়ায় জামালগঞ্জ খনি থেকে এখনো কয়লা উত্তোলন শুরু হয়নি। - দেশে একমাত্র দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলিত হচ্ছে।
২০১৫ সালে ভারতের কয়টি ছিটমহল বাংলাদেশের অন্তর্গত হয়?
ক
১১১টি
খ
৫১টি
গ
১৬২টি
ঘ
৫৪টি
সঠিক উত্তর: ক
১১১টি
উত্তর
সঠিক উত্তর: ক
১১১টি
ক
ব্যাখ্যা
বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী ছিট্মহল বিনিময়: - ছিটমহল বিনিময় কার্যকর হয় ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে। - বাংলাদেশ ভারতের মধ্যে মোট ১৬২ টি ছিটমহল বিনিময় হয়। - বাংলাদেশের মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত। - ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত। - বাংলাদেশের ভাগে অন্তর্ভুক্ত ১৭,১৬০ একর জায়গা। - ভারতের ভাগে অন্তর্ভুক্ত ৭১১০ একর জায়গা।
উৎস: বাংলাপিডিয়া।
৩৯.
তিনটি সংখ্যার অনুপাত ১ : ২ : ৩ এবং এদের গ.সা.গু ১২ হলে, সংখ্যা তিনটি কত?
ক
১২, ২৪, ৩৬
খ
১১, ২২, ৩৩
গ
১২, ২৪, ৩২
ঘ
৫, ১০, ১৫
সঠিক উত্তর: ক
১২, ২৪, ৩৬
উত্তর
সঠিক উত্তর: ক
১২, ২৪, ৩৬
ক
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ১ : ২ : ৩ এবং এদের গ.সা.গু ১২ হলে, সংখ্যা তিনটি কত?
সমাধান: ধরি, সংখ্যা তিনটি ক, ২ক, ৩ক ∴ এদের গ.সা.গু = ক
শর্তমতে, ক = ১২
∴ সংখ্যা তিনটি ১২, ২৪, ৩৬
৪০.
একটি হোস্টেলে ১৫০ জনের ৪৫ দিনের খাবার ছিল। ১০ দিন পর ২৫ জন লোক হোস্টেল থেকে অন্যত্র চলে গেল। বাকি খাদ্যে আর কতদিন চলবে?
ক
২৯ দিন
খ
৩৭ দিন
গ
৪২ দিন
ঘ
৫৪ দিন
সঠিক উত্তর: গ
৪২ দিন
উত্তর
সঠিক উত্তর: গ
৪২ দিন
গ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি হোস্টেলে ১৫০ জনের ৪৫ দিনের খাবার ছিল। ১০ দিন পর ২৫ জন লোক হোস্টেল থেকে অন্যত্র চলে গেল। বাকি খাদ্যে আর কতদিন চলবে?
সমাধান: দিন বাকি আছে = ৪৫ - ১০ = ৩৫ দিন লোক বাকি আছে = ১৫০ - ২৫ = ১২৫ জন
১৫০ জন লোক খেতে পারে ৩৫ দিন ∴ ১ জন লোক খেতে পারে ১৫০ × ৩৫ দিন ∴ ১২৫ জন লোক খেতে পারে (১৫০ × ৩৫)/১২৫ দিন = ৪২ দিন
৪১.
যদি x - 1/x = √11 হয়, তাহলে x + 1/x এর মান কত?
ক
√7
খ
√15
গ
√12
ঘ
√13
সঠিক উত্তর: খ
√15
উত্তর
সঠিক উত্তর: খ
√15
খ
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x - 1/x = √11 হয়, তাহলে x + 1/x এর মান কত?