পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
পরীক্ষা - ৪: বিষয়ের নাম: গাণিতিক যুক্তি - সম্পূর্ণ সিলেবাস [৫০ নম্বর] উৎস: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?
  1. ৯০
  2. ৯৫
  3. ৭০
  4. ৮০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

ক এর ৪০% + ৪২ = ক
⇒ ০.৪ক + ৪২ = ক
⇒ ক - ০.৪ক = ৪২
⇒ ০.৬ক = ৪২
⇒ ক = ৪২/০.৬
∴ ক = ৭০
.
যদি loga400 = 4 হলে a এর মান কত?
  1. - 2√5
  2. 5√5
  3. √5
  4. 2√5
ব্যাখ্যা
প্রশ্ন: যদি loga400 = 4 হলে a এর মান কত?

সমাধান:
loga400 = 4
⇒ a4 = 400
⇒ a4 = (2√5)4
∴ a = 2√5
.
২৫ থেকে ৯৯ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?
  1. ৬৫
  2. ৬৪
  3. ৬৩
  4. ৬২
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ থেকে ৯৯ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?

সমাধান:
২৫ থেকে ৯৯ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা ৯৭
২৫ থেকে ৯৯ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ২৯

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি = (৯৭ + ২৯) = ১২৬
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = ১২৬/২ = ৬৩
.
যদি a = 16 এবং b = 3 হলে নিচের কোনটি মূলদ?
  1. √(a + b)
  2. √(a - b)
  3. (√a)/b
  4. √ab
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a = 16 এবং b = 3 হলে নিচের কোনটি মূলদ?

সমাধান:
√(a + b) = √(16 + 3) = √19 (অমূলদ)
√(a - b) = √16 - 3 = √13 (অমূলদ)
(√a)/b = (√16)/3 = 4/3 (মূলদ)
√ab = √16 × 3 = √48 (অমূলদ)
.
যদি a + 2b = 4 এবং a/b = 2 হয়, তবে a = কত?
  1. 1
  2. 2
  3. 0
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + 2b = 4 এবং a/b = 2 হয়, তবে a = কত?

সমাধান:
দেওয়া আছে,
a/b = 2
বা, a = 2b 
∴ b = a/2

এখন,
a + 2(a/2) = 4
বা, a + a = 4
বা, 2a = 4
∴ a = 2
.
কোন সংখ্যার শতকরা ৬৫ ভাগ ঐ সংখ্যার চার পঞ্চমাংশ অপেক্ষা ২১ কম। সংখ্যাটি কত?
  1. ১৩০
  2. ১২০
  3. ১৪০
  4. ১৬০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার শতকরা ৬৫ ভাগ ঐ সংখ্যার চার পঞ্চমাংশ অপেক্ষা ২১ কম। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি ক 

প্রশ্নমতে,
(৪ক/৫) - ক এর ৬৫% = ২১
বা, ৪ক/৫ - ৬৫ক/১০০ = ২১
বা, (৮০ক - ৬৫ক)/১০০ = ২১
বা, ১৫ক/১০০ = ২১
বা, ১৫ক = ২১০০
বা, ক = ২১০০/১৫
∴ ক = ১৪০

∴ সংখ্যাটি ১৪০
.
6/13, 5/12, 3/8 এবং 11/24 এর মধ্যে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
  1. 6/13
  2. 5/12
  3. 3/8
  4. 11/24
ব্যাখ্যা
প্রশ্ন: 6/13, 5/12, 3/8 এবং 11/24 এর মধ্যে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?

সমাধান:
এখানে, 6/13 = 0.461
5/12 = 0.417
3/8 = 0.375
11/24 = 0.458
.
সমীকরণে x এর মান কত?
  1. ab
  2. ab/(a + b)
  3. (a + b)/ab
  4. ab/(a - b)
ব্যাখ্যা
প্রশ্ন: সমীকরণে x এর মান কত?

সমাধান:
x/a + x/b = 1
বা, (bx + ax)/ab = 1
বা, x(a + b) = ab
∴ x = ab/(a + b)
.
সুমন ৬০ টাকায় একটি পণ্য বিক্রি করায় কিছু টাকা ক্ষতি হয়। যদি সে পণাটি ১৪৭ টাকায় বিক্রি করত তাহলে তার পূর্বের ক্ষতির দ্বিগুণ লাভ হত। পণ্যটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ৮৮ টাকা
  2. ৮৯ টাকা
  3. ৯১ টাকা
  4. ৯৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুমন ৬০ টাকায় একটি পণ্য বিক্রি করায় কিছু টাকা ক্ষতি হয়। যদি সে পণাটি ১৪৭ টাকায় বিক্রি করত তাহলে তার পূর্বের ক্ষতির দ্বিগুণ লাভ হত। পণ্যটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান:
ধরি, পণ্যটির ক্রয়মূল্য = ক টাকা
তাহলে, ৬০ টাকা বিক্রয়ে ক্ষতি হয় = ক - ৬০ টাকা
এবং, ১৪৭ টাকা বিক্রয়ে লাভ হয় = ১৪৭ - ক টাকা

প্রশ্নমতে,
২(ক - ৬০) = ১৪৭ - ক
বা, ২ক - ১২০ = ১৪৭ - ক
বা, ২ক + ক = ১৪৭ + ১২০
বা, ৩ক = ২৬৭
বা, ক = ২৬৭/৩
বা, ক = ৮৯

∴  পণ্যটির ক্রয়মূল্য = ৮৯ টাকা
১০.
log2 log√aa2 = ?
  1. 0
  2. 1
  3. 2
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: log2 log√aa2 = ?

সমাধান:
log2 log√aa2 
= log2 log√a(√a)4
= log2 (4 log√a√a)
= log2 (4 × 1)
= log4
= log2 22
= 2 log2 2
= 2 . 1
= 2

১১.
5 + 8 + 11 + 14 + …… ধারাটির কত তম পদ 305?
  1. 99 তম পদ
  2. 102 তম পদ
  3. 100 তম পদ
  4. 101 তম পদ
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 8 + 11 + 14 + …… ধারাটির কত তম পদ 305?

সমাধান: 
এখানে,
ধারাটির প্রথম পদ a = 5,
সাধারণ অন্তর d = 8 - 5 = 3

ধরি, n তম পদ = 305

আমরা জানি, n তম পদ = a + (n - 1) d
বা, 5 + (n - 1) 3 = 305
বা, 5 + 3n - 3 = 305
বা, 3n = 305 - 2
বা, 3n = 303
বা, n = 101

∴ ধারাটির 101 তম পদ 305 হবে।
১২.
কোন শ্রেণির ২৪ জন ছাত্রের গড় বয়স ১৪ বছর। যদি একজন শ্রেণিশিক্ষকের বয়স তাদের বয়সের সাথে যোগ করা হয় তবে বয়সের গড় এক বছর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত?
  1. ৩৫ বছর
  2. ৩৯ বছর
  3. ৪০ বছর
  4. ৪৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শ্রেণির ২৪ জন ছাত্রের গড় বয়স ১৪ বছর। যদি একজন শ্রেণিশিক্ষকের বয়স তাদের বয়সের সাথে যোগ করা হয় তবে বয়সের গড় এক বছর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত?

সমাধান:
শ্রেণির ২৪ জন ছাত্রের গড় বয়স ১৪ বছর।
∴ শ্রেণির ২৪ জন ছাত্রের মোট বয়স = (২৪ × ১৪) বছর
= ৩৩৬ বছর

আবার, একজন শ্রেণিশিক্ষকের বয়স তাদের বয়সের সাথে যোগ করা হলে তবে বয়সের গড় এক বছর বৃদ্ধি পায়।
(২৪ + ১) বা ২৫ জনের গড় বয়স (১৪ + ১) বা ১৫ বছর
∴ ২৫ জনের মোট বয়স = (২৫ × ১৫) বছর
= ৩৭৫ বছর

শিক্ষকের বয়স = (৩৭৫ - ২২৬) বছর = ৩৯ বছর।
১৩.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের বিয়োগফল 2√5 হলে ঐ সংখ্যার ঘন ও ঘন-এর গুণাত্মক বিপরীতের বিয়োগফল কত হবে?
  1. 34√5
  2. 40√5
  3. 46√5
  4. 48√5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের বিয়োগফল 2√5 হলে ঐ সংখ্যার ঘন ও ঘন-এর গুণাত্মক বিপরীতের বিয়োগফল কত হবে?

সমাধান: 
দেওয়া আছে,
x - 1/x = 2√5

এখন, 
x3 - 1/x3 = (x - 1/x)3 + 3x . (1/x) (x - 1/x)
= (2√5)3 + 3 . (2√5)
= 40√5 + 6√2
= 46√5
১৪.
বৃত্তে অন্তঃলিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ মি. এবং দৈর্ঘ্য 5 মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. 6.5 মি.
  2. 5.5 মি.
  3. 11 মি.
  4. 13 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তে অন্তঃলিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ মি. এবং দৈর্ঘ্য 5 মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান:
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 60 বর্গ মি.
সুতরাং  প্রস্থ = 60/5 = 12 মি.

আয়তক্ষেত্রের কর্ণ = বৃত্তের ব্যাস
∴ বৃত্তের ব্যাস = √(122 + 52) = √169 = 13

সুতরাং, বৃত্তের ব্যাসার্ধ = 13/2 = 6.5 মি.
১৫.
একটি থলেতে ৪ টি লাল, ৫ টি সাদা ও ৬ টি নীল বল আছে। দৈবভাবে একটি বল তুলে নেওয়া হল। বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত?
  1. ২/৩
  2. ১/৫
  3. ৩/৫
  4. ৪/৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে ৪ টি লাল, ৫ টি সাদা ও ৬ টি নীল বল আছে। দৈবভাবে একটি বল তুলে নেওয়া হল। বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
থলেতে মোট বলের সংখ্যা = (৪ + ৫ + ৬) টি = ১৫ টি 
সুতরাং সমগ্র সম্ভাব্য ফলাফল = ১৫
নীল বলের সংখ্যা = ৬ টি 
সুতরাং নীল বলের অনুকুল ফলাফল = ৬

বলটি নীল হওয়ার সম্ভাবনা = নীল বলের অনুকুল ফলাফল/সমগ্র সম্ভাব্য ফলাফল = ৬/১৫ = ২/৫ 
∴ বলটি নীল না হওয়ার সম্ভাবনা = ১ - ২/৫
= (৫ - ২)/৫
= ৩/৫
১৬.
নাজমুল ও শিমুলের আয়ের অনুপাত ৪ : ৩। শিমুল ও মুকুলের আয়ের অনুপাত ৫ : ৪। নাজমুলের আয় ১২০ টাকা হলে, শিমুলের আয় কত টাকা?
  1. ৭২ টাকা
  2. ১২০ টাকা
  3. ৮০ টাকা
  4. ৯০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: নাজমুল ও শিমুলের আয়ের অনুপাত ৪ : ৩। শিমুল ও মুকুলের আয়ের অনুপাত ৫ : ৪। নাজমুলের আয় ১২০ টাকা হলে, শিমুলের আয় কত টাকা?

সমাধান: 
নাজমুল : শিমুল = ৪ : ৩ = ২০ : ১৫
শিমুল : মুকুল = ৫ : ৪ = ১৫ :  ১২ 
নাজমুল : শিমুল : মুকুল = ২০ : ১৫ : ১২

নাজমুলের আয় = ২০ক 
শিমুলের আয় = ১৫ক 
মুকুলের আয় = ১২ ক 

প্রশ্নমতে,
২০ক = ১২০
বা, ক = ১২০/২০
∴ ক = ৬

∴ শিমুলের আয় = ১৫ × ৬ = ৯০ টাকা
১৭.
|7x - 2| ≤ 11 অসমতার সমাধান নিচের কোনটি?
  1. - 9/7 ≥ x > 13/7
  2. - 9/7 < x ≤ 13/7
  3. - 9/7 ≤ x < 13/7
  4. - 9/7 ≤ x ≤ 13/7
ব্যাখ্যা
প্রশ্ন: |7x - 2| ≤ 11 অসমতার সমাধান নিচের কোনটি?

সমাধান:
|7x - 2| ≤ 11
বা, - 11 ≤ 7x - 2 ≤ 11
বা, - 11 + 2 ≤ 7x - 2 + 2 ≤ 11 + 2
বা, - 9 ≤ 7x ≤ 13
বা, - 9/7 ≤ x ≤ 13/7
১৮.
একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৩ : ২। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের ২/৩ গুণ হয়। ভগ্নাংশটির লব কত?
  1. ১৮
  2. ১৬
  3. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৩ : ২। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের ২/৩ গুণ হয়। ভগ্নাংশটির লব কত? 

সমাধান: 
মনে করি, 
লব/হর = ২ক/৩ক

প্রশ্নানুসারে,
(২ক - ৬)/৩ক = (২/৩) × (২/৩)
বা, (২ক - ৬)/৩ক = ৪/৯
বা, ১২ক = ১৮ক - ৫৪
বা, ১৮ক - ১২ক = ৫৪
বা, ৬ক = ৫৪ 
∴ ক = ৯
লব = ২ক = ২ × ৯ = ১৮ 

∴ ভগ্নাংশটির লব = ১৮ । 
১৯.
- 6x + 6x2 - 3 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. অবাস্তব ও অসমান
  2. বাস্তব ও অসমান
  3. মূলদ ও অসমান
  4. বাস্তব ও সমান
ব্যাখ্যা
প্রশ্ন: - 6x + 6x2 - 3 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
- 6x + 6x2 - 3 = 0
নিশ্চায়ক = b2 - 4ac
= ( - 6)2 - 4 × 6 × (- 3)
= 36 + 72
= 108 > 0
যেহেতু, b2 - 4ac > 0 হলে মূলদ্বয় বাস্তব ও অসমান।


দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
2. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
3. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
4.  যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।
২০.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?
  1. 30 বর্গসে.মি.
  2. 15 বর্গসে.মি.
  3. 25 বর্গসে.মি.
  4. 75 বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?

সমাধান:
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ = 30°
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a = b = 10 সে.মি.

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absinθ
= (1/2) × 10 × 10 × sin30°
= (1/2) × 10 × 10 × (1/2)
= 25 বর্গসে.মি.
২১.
x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত?
  1. - 1
  2. 2
  3. 1
  4. - 2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত? 

সমাধান: 
x2 - x - 6 = 0
বা, x2 - 3x + 2x - 6 = 0
বা, x(x - 3) + 2(x - 3) = 0
বা, (x - 3)(x + 2) = 0

হয় 
x - 3 = 0
x = 3

অথবা  x + 2 = 0
x = - 2

 মূলদ্বয়ের যোগফল = 3 + (- 2)
= 3 - 2 = 1
২২.
6 টি কবিতার মধ্যে দুটি বিশেষ কবিতা একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. 360
  2. 240
  3. 120
  4. 140
ব্যাখ্যা
প্রশ্ন: 6 টি কবিতার মধ্যে দুটি বিশেষ কবিতা একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?

সমাধান:
2 টি বিশেষ কবিতা একত্রে রেখে অর্থাৎ দুটি কবিতাকে একটি মনে করলে মোট কবিতা সংখ্যা হয় 5 টি।

5 টি কবিতাকে নিজেদের মধ্যে সাজানোর উপায় = 5! = 120
2 টি বিশেষ কবিতাকে নিজেদের মধ্যে সাজানোর উপায় = 2! = 2

∴ মোট বিন্যাস সংখ্যা = 120 × 2 = 240
২৩.
যদি x4 - x2 + 1 = 0 হয়, তবে, √3(x6 + 1)/x3 = কত?
  1. 1
  2. √3
  3. 3√3
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x4 - x2 + 1 = 0 হয়, তবে, √3(x6 + 1)/x3 = কত?

সমাধান:
x4 - x2 + 1 = 0
⇒ x4 + 1 = x2
⇒ (x4 + 1)/x2 = 1
⇒ x2 + 1/x2 = 1
⇒ (x + 1/x)2 - 2 . x . 1/x = 1
⇒ (x + 1/x)2 = 2 + 1
∴ x + (1/x) = √3

প্রদত্ত রাশি = √3(x6 + 1)/x3
= √3{x3 + (1/x3)}
= √3[{x + (1/x)}3 - 3 . x . (1/x) {x + (1/x)}]
= √3{(√3)3 - 3 . √3}
= √3(3√3 - 3√3)
= √3 × 0
= 0
২৪.
চিত্রে, ∠ABC = 57°, ∠LCN = 90° এবং AB || MC হলে, ∠MCL এর মান নিচের কোনটি?
  1. 67°
  2. 33°
  3. 57°
  4. 63°
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে, ∠ABC = 57°, ∠LCN = 90° এবং AB || MC হলে, ∠MCL এর মান নিচের কোনটি?


সমাধান:

∠ABC ও ∠MCL পরস্পর অনুরূপ কোণ। 
∴ ∠ABC = ∠MCL = 57°
২৫.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ১২ হলে মধ্যসমানুপাতিক কত?
  1. ১২
  2. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ১২ হলে মধ্যসমানুপাতিক কত?

সমাধান:  
এখানে, ১ম রাশি = ৩ এবং ৩য় রাশি = ১২

ধরি,
মধ্যসমানুপাতিক = ২য় রাশি

আমরা জানি,
১ম রাশি × ৩য় রাশি = (২য় রাশি) 
∴ ৩ × ১২ =  (২য় রাশি) 
বা, (২য় রাশি) = ৩৬ 
বা, (২য় রাশি) = (৬) 
∴ ২য় রাশি = ৬ 

∴ মধ্যসমানুপাতিক = ৬ 
২৬.
m - {m - m - (m - 1)} + 1 এর মান কত? 
  1. 2m + 1
  2. 2m
  3. m
  4. 2m + 2
ব্যাখ্যা
প্রশ্ন: m - {m - m - (m - 1)} + 1 এর মান কত? 

সমাধান: 
m - {m - m - (m - 1)} + 
= m - {m - m - m + 1)} + 1
= m - {- m + 1} + 1
= m + m - 1 + 1
= 2m
২৭.
দুই ব্যক্তি একটি কাজ একত্রে ১৬ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ২৪ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে?
  1. ২৪ দিন
  2. ৩৬ দিন
  3. ৪২ দিন
  4. ৪৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: দুই ব্যক্তি একটি কাজ একত্রে ১৬ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ২৪ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান:
২ জন একত্রে ১ দিনে করে ১/১৬ অংশ

প্রথম ব্যাক্তি ১ দিনে করে ১/২৪ অংশ
∴ ২য় ব্যক্তি ১ দিনে করে (১/১৬ - ১/২৪) অংশ
= (৩ - ২)/৪৮ অংশ
= ১/৪৮ অংশ 

∴ সম্পূর্ণ কাজ করতে ২য় ব্যক্তির ৪৮ দিন লাগবে।
২৮.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি-
  1. সূক্ষ্মকোণ
  2. সূক্ষ্মকোণ বা স্থূল কোণ
  3. স্থূল কোণ
  4. সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি-

সমাধান:
- একটি ত্রিভুজে ১টি সমকোণ থাকতে পারে।
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ। 
- ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় দুই সমকোণ।
- সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ বলে, অতিভূজের বিপরীত কোণ সমকোণ।
- সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহুই
২৯.
ক, খ ও গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে ক এর বেতন কত?
  1. ৩৩৩ টাকা
  2. ৭৭৭ টাকা
  3. ৬৬৬ টাকা
  4. ৫৫৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে ক এর বেতন কত?

সমাধান:
ধরি,
ক এর বেতন ৭x টাকা,
খ এর বেতন ৫x টাকা
গ এর বেতন ৩x টাকা।

প্রশ্নমতে,
৫x - ৩x = ২২২
বা, ২x = ২২২
∴ x = ১১১

∴ ক এর বেতন = ৭ × ১১১ = ৭৭৭ টাকা
৩০.
যদি 2x + 3y = 7 এবং 5x - 2y = 8 হলে (x, y) এর মান কত?
  1. (2, 1)
  2. (1, 2)
  3. (3, 1)
  4. (2, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2x + 3y = 7 এবং 5x - 2y = 8 হলে (x, y) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
2x + 3y = 7 ................... (1)
5x - 2y = 8 .................... (2)

(1) × 2 + (2) × 3 হতে পাই,
4x + 6y = 14
15x - 6y = 24
19x = 38
⇒ x = 38/19
∴ x = 2

x এর মান (1) নং এ বসিয়ে পাই,
2 . 2 + 3y = 7
⇒ 3y = 7 - 4
⇒ 3y = 3
∴ y = 1

নির্ণেয় সমাধান (x, y) = (2, 1)
৩১.
একটি সমবৃত্তক বেলনের উচ্চতা 14 সে.মি.এবং ভূমির ব্যাস 16 সে.মি. হলে, এর আয়তন কত? 
  1. 2826 ঘন সে.মি.
  2. 2316 ঘন সে.মি.
  3. 2816 ঘন সে.মি.
  4. 1816 ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবৃত্তক বেলনের উচ্চতা 14 সে.মি.এবং ভূমির ব্যাস 16 সে.মি. হলে, এর আয়তন কত? 

সমাধান: 
সমবৃত্তক বেলনের উচ্চতা h  = 14 সে.মি.
 ভূমির ব্যাস 16 সে.মি. 
ভূমির ব্যাসার্ধ r = 16/2 = 8 সে.মি.

সমবৃত্তক বেলনের আয়তন  = πr2
 = (22/7) × 82 × 14
= (22/7) ×  64 × 14 
= 2816 ঘন সে.মি.
৩২.
একজন দোকান মালিক সাধারণত ৩০% লাভ রেখে জিনিস বিক্রি করেন। ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যের ১০% কমে জিনিস বিক্রি শুরু করেন। এতে তাঁর শতকরা লাভ কত?
  1. ১৭%
  2. ২০%
  3. ২১%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকান মালিক সাধারণত ৩০% লাভ রেখে জিনিস বিক্রি করেন। ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যের ১০% কমে জিনিস বিক্রি শুরু করেন। এতে তাঁর শতকরা লাভ কত?

সমাধান:
ক্রয়মূল্য ১০০ টাকা হলে
৩০% লাভে
বিক্রয়মূল্য = ১০০ + ৩০  টাকা = ১৩০ টাকা

বর্তমান মূল্যের ১০% কমে
বিক্রয়মূল্য  = ১৩০ - ১৩০ এর ১০%
= ১৩০ - ১৩
= ১১৭ টাকা

তাঁর শতকরা লাভ = (১১৭ - ১০০)% = ১৭%
৩৩.
একটি চাকার পরিধির অর্ধেক ৫ মিটার হলে ৪০০ মিটার যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ৪০ বার
  2. ৫০ বার
  3. ৬০ বার
  4. ৮০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধির অর্ধেক ৫ মিটার হলে ৪০০ মিটার যেতে চাকাটি কতবার ঘুরবে? 

সমাধান: 
চাকার পরিধির অর্ধেক ৫ মিটার হলে 
চাকার পরিধি = ৫ × ২ মিটার = ১০ মিটার 

চাকা প্রতিবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।
৪০০ মিটার যেতে চাকাটি ঘুরবে (৪০০/১০) বার
= ৪০ বার 
৩৪.
xy - y, x3y - xy, x2 - 2x + 1 রাশিগুলোর গ.সা.গু নির্ণয় করুন।
  1. xy
  2. x + 1
  3. xy(x2 - 1)
  4. x - 1
ব্যাখ্যা
প্রশ্ন: xy - y, x3y - xy, x2 - 2x + 1 রাশিগুলোর গ.সা.গু নির্ণয় করুন।

সমাধান: 
১ম রাশি = xy - y
= y(x - 1)

২য় রাশি = x3y - xy
= xy(x2 - 1)
= xy(x + 1)(x - 1)

৩য় রাশি = x2 - 2x + 1
= (x - 1)2
= (x - 1)(x - 1)

∴ নির্ণেয় গ.সা.গু = (x - 1)
৩৫.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৮ ফুট ও ১২ ফুট এবং ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল ৬০ বর্গফুট হলে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ৬ ফুট
  2. ৪ ফুট
  3. ৮ ফুট
  4. ৭ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৮ ফুট ও ১২ ফুট এবং ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল ৬০ বর্গফুট হলে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান: 
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
বা, ৬০ = (১/২) × (১২ + ৮) × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
বা, ৬০ = (১/২) × ২০ × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
বা, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব  = (৬০ × ২)/২০
∴ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = ৬ ফুট
৩৬.
√(3n) = 81 হলে n এর মান কত?
  1. 4
  2. 8
  3. 2
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন: √(3n) = 81 হলে n এর মান কত?

সমাধান: 
 √(3n) = 81
⇒ (3n)1/2 = 81 
⇒ 3n/2 = 34
⇒ n/2 = 4
∴ n = 8
৩৭.
১ থেকে ৩৫ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ১৮
  2. ১৬
  3. ১৫
  4. ১৫.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৩৫ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান: 
১ থেকে ৩৫ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো : ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ৩০, ৩৩
এখানে
n  = ১১

∴ মধ্যক =  (n + ১)/২ তম পদ
= (১১ + ১)/২ তম পদ
= ৬তম পদ 
= ১৮
৩৮.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?
  1. 18 গজ
  2. 16 গজ
  3. 14 গজ
  4. 13 গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা 
= (1/2) × ভূমি × 12
= 6 × ভূমি 

প্রশ্নমতে,
6 × ভূমি = 84
⇒ ভূমি = 84/6
∴ ভূমি = 14 গজ
৩৯.
A = {x ∈ N : x মৌলিক সংখ্যা এবং x < 15} হলে, P(A) এর উপাদান সংখ্যা কয়টি?
  1. 32 টি
  2. 48 টি
  3. 52 টি
  4. 64 টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : x মৌলিক সংখ্যা এবং x < 15} হলে, P(A) এর উপাদান সংখ্যা কয়টি?

সমাধান:
প্রদত্তশর্তে,
A সেটের উপাদানগুলো মৌলিক সংখ্যা হবে এবং 15 এর ছোট হবে।
অর্থাৎ, 15 এর থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোই হবে A এর উপাদান।
∴ A = {2, 3, 5, 7, 11, 13}

এখানে, 
n = 6
∴ P(A) = 2n = 26 = 64 টি
৪০.
বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৮০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সমষ্টি কত? 
  1. ৩২৮ টাকা
  2. ১৬৮ টাকা
  3. ১৬০ টাকা
  4. ২২৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৮০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সমষ্টি কত? 

সমাধান: 
এখানে,
আসল P = ৮০০
মুনাফার হার r = ১০% = ১০/১০০ = ১/১০
সময় n = ২ বছর 

সরল মুনাফা,
I = Pnr
I = (৮০০ × ২ × ১)/১০
= ১৬০ টাকা

চক্রবৃদ্ধি মূলধন,
C = P (১ + r)n
= ৮০০{১ + ১/১০)}
= ৮০০(১ + ০.১)
= ৮০০ × (১.১)২ 
= ৮০০ × ১.২১
= ৯৬৮
∴ চক্রবৃদ্ধি মুনাফা = ৯৬৮ - ৮০০ = ১৬৮  টাকা।

∴ চক্রবৃদ্ধি মুনাফা ও সরল-মুনাফার সমষ্টি = (১৬৮ + ১৬০) = ৩২৮ টাকা।