পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 00 mins
মোট প্রশ্ন৪০
সিলেবাস
পার্ট-১) ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড, নওয়াব ফয়জুন্নেসা, নবীনচন্দ্র সেন, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, নীলিমা ইব্রাহিম, প্রমথ চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, ফররুখ আহমদ, বদরুদ্দীন ওমর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বন্দে আলী মিয়া, বিজন ভট্টাচার্য, বিষ্ণু দে, বিহারীলাল চক্রবর্তী, বুদ্ধদেব বসু, মানোএল দা আস্‌সুম্পসাঁউ, মাইকেল মধুসূদন দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, মামুনুর রশিদ, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ নজিবর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক, রবীন্দ্রনাথ ঠাকুর। পার্ট-২) সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
'প্রথমা' কাব্যের রচয়িতা কে?
  1. ক) প্রেমেন্দ্র মিত্র
  2. খ) বিষ্ণু দে
  3. গ) বুদ্ধদেব বসু
  4. ঘ) বিহারীলাল
ব্যাখ্যা
'প্রথমা' কাব্যের রচয়িতা প্রেমেন্দ্র মিত্র।
এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- সম্রাট, ফেরারী ফৌজ, সাগর থেকে ফেরা, হরিণ চিতা চিল, কখনো মেঘ ইত্যাদি। পাক, মিছিল, উপনয়ন, আগামী কাল, প্রতিশোধ ইত্যাদি তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'হে অরণ্য কথা কও' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) গল্পগ্রন্থ
  3. গ) ভ্রমণকাহিনী
  4. ঘ) নাটক
ব্যাখ্যা
হে অরণ্য কথা কও, অভিযাত্রিক, বনে-পাহাড়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ভ্রমণকাহিনী।
তাঁর রচিত উপন্যাস- পথের পাঁচালী, অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, বিপিনের সংসার, দেবযান, ইছামতি, অশনিসংকেত ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'অরণ্য গোধূলি' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) বুদ্ধদেব বসু
  3. গ) বন্দে আলী মিয়া
  4. ঘ) মীর মশাররফ
ব্যাখ্যা
বসন্ত জাগ্রত দ্বারে, শেষ লগ্ন, অরণ্য গোধূলি, নীড়ভ্রষ্ট ইত্যাদি উপন্যাসের রচয়িতা বন্দে আলী মিয়া। মসনদ তাঁর রচিত নাটক।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'পাখির বাসা' ফররুখ আহমদ রচিত একটি-
  1. ক) শিশুতোষ
  2. খ) কাব্যগ্রন্থ
  3. গ) কাহিনীকাব্য
  4. ঘ) উপন্যাস
ব্যাখ্যা
ফরুক আহমদ 'মুসলিম রেনেসাঁর কবি' বা 'মুসলিম পুনর্জাগরণবাদী কবি' হিসেবে পরিচিত।
তাঁর শিশুতোষ গ্রন্থগুলো হলো- পাখির বাসা, হরফের ছড়া, চাঁদের আসর, ছড়ার আসর, ফুলের জলসা ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'পথের পাঁচালী' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) বন্দে আলী মিয়া
  3. গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ৩ খণ্ডে রচিত শ্রেষ্ঠ উপন্যাস।
এছাড়াও তাঁর রচিত অন্যান্য উপন্যাস- অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, বিপিনের সংসার, দেবযান, ইছামতি, অশনি সংকেত ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'মুহূর্তের কবিতা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) প্রমথ চৌধুরী
  2. খ) ফররুখ আহমদ
  3. গ) প্রেমেন্দ্র মিত্র
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদ। তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি।
মুহূর্তের কবিতা তাঁর সনেট সংকলন, নৌফেল ও হাতেম তাঁর রচিত কাব্যনাট্য এবং হাতেম তায়ী কাহিনীকাব্য। নতুন লেখা, সিন্দাবাদ, হাবেদা মরুর কাহিনী, সিরাজাম মুনীরা তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'মৌরীফুল' গল্পের রচয়িতা কে?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) মানিক বন্দ্যোপাধ্যায়
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্পগ্রন্থ- মেঘমল্লার, মৌরিফুল, যাত্রাবদল, মুখোশ ও মুখশ্রী, কিন্নরদল, বেণীগির ফুলবাড়ি, পুইমাচা ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা এবং লাইভ এমসিকিউ লেকচার।
.
'আঞ্চলিক ভাষার অভিধান' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) মোতাহার হোসেন চৌধুরী
  4. ঘ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
ভাষা ও সাহিত্য, বাঙ্গালা ব্যাকরণ, বাংলা সাহিত্যের কথা, বাংলা সাহিত্যের ইতিহাস, বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত, আঞ্চলিক ভাষার অভিধান ও বুদ্ধিস্ট মিস্টিক সংস ইত্যাদি ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ রচিত গবেষণামূলক গ্রন্থ। আমাদের সমস্যা, বাংলা আদব কী তারিখ এগুলো তাঁর প্রবন্ধগ্রন্থ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
'ওরা আছে বলেই' নাটকের রচয়িতা কে?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) প্রেমেন্দ্র মিত্র
  3. গ) মামুন রশিদ
  4. ঘ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
ওরা আছে বলেই, গিনিপিগি, ওরা কদম আলী, মে দিবস, ইবলিশ, এখানে নোঙর, পাথর, সমতট, লেবেদফ ইত্যাদি নাটকের রচয়িতা মামুনুর রশিদ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
১০.
'প্রবোধ চন্দ্রিকা' গ্রন্থের রচয়িতা-
  1. ক) মোজাম্মেল হক
  2. খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  3. গ) মোতাহার হোসেন
  4. ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ- বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি, প্রবোধ চন্দ্রিকা ও বেদান্ত চন্দ্রিকা। তিনি ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন। তাঁর রচিত গ্রন্থ ছিল ৫ টি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
১১.
কোনো শ্রেণিতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯৪ জন বাংলায় এবং ৮০ জন গণিতে পাশ করেছে। ৭৫ জন উভয় বিষয়ে পাশ করলে কত জন উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ক) ১ জন
  2. খ) ২ জন
  3. গ) ৩ জন
  4. ঘ) ৪ জন
ব্যাখ্যা
উভয় বিষয়ে পাশ করে = ৭৫ জন।
শুধু বাংলায় পাশ করে = (৯৪-৭৫) = ১৯ জন।
শুধু গণিতে পাশ করে = (৮০-৭৫) = ৫ জন।
মোট পাশ করে = (৭৫+১৯+৫) = ৯৯ জন।
সুতরাং উভয় বিষয়ে ফেল করে = (১০০-৯৯) = ১জন।
১২.
একটা থলেতে ৪ টা লাল, ৫ টা সাদা ও ৬ টা কালো বল আছে। দৈবভাবে একটা বল নেয়া হলো। বলটি লাল হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৪/১৫
  2. খ) ১/৩
  3. গ) ৩/৫
  4. ঘ) ২/৫
ব্যাখ্যা
থলেতে মোট বলের সংখ্যা ১৫টি। দৈবভাবে একটা বল নেওয়া হলে ১৫ টি বলের যেকোনো একটি আসতে পারে। সুতরাং সমগ্র সম্ভাব্য ফলাফল = ১৫.
এখানে, লাল বলের অনুকূল ফলাফল = ৪।
সুতরাং লাল বলের অনুকূল ফলাফল = লাল বলের অনুকূল ফলাফল/সমগ্র সম্ভাব্য ফলাফল।
= ৪/১৫.
১৩.
কোন একজন পরীক্ষার্থীকে 10 টি প্রশ্নের মধ্যে 6 টি প্রশ্নের উত্তর দিতে হবে। কত প্রকারে সে প্রশ্নগুলি উত্তর করতে পারবে?
  1. ক) 120
  2. খ) 210
  3. গ) 180
  4. ঘ) 140
ব্যাখ্যা

10 টি প্রশ্নের মধ্যে 6 টি প্রশ্নের উত্তর দেওয়ার সংখ্যা = 10C6
= 10!/{(10-4)!6!}
= (10×9×8×7×6!)/(4×3×2×1×6!)
= 10×9×8×7/24
= 210

১৪.
১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫১ এবং শেষের ৫টির গড় ৩৯। তাহলে পঞ্চম সংখ্যাটি কত?
  1. ক) ৬০
  2. খ) ৬২
  3. গ) ৬৩
  4. ঘ) ৬৪
ব্যাখ্যা

প্রথম ৪টি সংখ্যার যোগফল = ৪×৫১=২০৪
শেষের ৫টি সংখ্যার যোগফল = ৫×৩৯=১৯৫
সুতরাং পঞ্চম সংখ্যাটি হবে = ৪৬২-(২০৪+১৯৫)
= ৬৩

১৫.
কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩১১ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ২৩ অবশিষ্ট থাকে?
  1. ক) {২৪, ৩৮, ৪২, ৪৮, ৭২, ১৪৪, ২৮৮}
  2. খ) {২৫, ৩৫, ৪০, ৪৮, ৭২, ১৪৪, ২৮৮}
  3. গ) {২৪, ৩২, ৩৬, ৪৮, ৬২, ১৩৪, ২৭৮}
  4. ঘ) {২৪, ৩২, ৩৬, ৪৮, ৭২, ১৪৪, ২৮৮}
ব্যাখ্যা

৩১১-২৩ = ২৮৮
= ১×২৮৮, ২×১৪৪, ৩×৯৬, ৪×৭২, ৬×৪৮, ৮×৩৬, ৯×৩২, ১২×২৪, ১৬×১৮।
সুতরাং ২৩ অপেক্ষা বড় ২৮৮ এর উৎপাদকের সেট = {২৪, ৩২, ৩৬, ৪৮, ৭২, ১৪৪, ২৮৮}।

১৬.
তিনটি পোস্ট বক্সে 4 টি চিঠি কতভাবে ফেলা যায়?
  1. ক) 27
  2. খ) 729
  3. গ) 81
  4. ঘ) 243
ব্যাখ্যা

 4 টি চিঠি ফেলার উপায় = (পোস্ট বক্স)চিঠি
= 34
= 81

১৭.
একটি সংখ্যা ৬৬০ থেকে যত বড় ৭২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৬৭০
  2. খ) ৬৯০
  3. গ) ৭১০
  4. ঘ) ৭৩০
ব্যাখ্যা

নির্ণেয় সংখ্যাটি হবে ৬৬০ থেকে ৭২০ এর মধ্যবর্তী সংখ্যা অর্থাৎ তাদের গড়।
সুতরাং গড় = (৬৬০+৭২০)/২
= ১৩৮০/২
= ৬৯০

১৮.
'NARSINGDI' শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 90720
  2. খ) 80720
  3. গ) 45360
  4. ঘ) 70580
ব্যাখ্যা

'NARSINGDI' শব্দটির মোট 9টি বর্ণের মধ্যে 2টি N এবং 2টি I আছে। সুতরাং নির্ণেয় সাজানো সংখ্যা = 9!/(2!2!)
= (9×8×7×6×5×4×3×2×1)/(2×1×2×1)
= 90720

১৯.
30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যেকোনো একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুনিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 6/11
  2. খ) 3/5
  3. গ) 5/11
  4. ঘ) 4/7
ব্যাখ্যা
30 থেকে 40 পর্যন্ত গণনা করলে তাদের মধ্যে মোট 11 টি সংখ্যা আছে।
এদের মধ্যে মৌলিক সংখ্যা 31 ও 37 এবং 5 এর গুণিতক 30, 35 ও 40।
সুতরাং মৌলিক অথবা 5 এর গুণিতক হবে এমন সংখ্যা 5 টি (31, 37, 30, 35, 40)।
সুতরাং নির্ণেয় সম্ভাব্যতা = 5/11।
২০.
২০ জন শিক্ষার্থীর জীববিজ্ঞানে গড় নম্বর ৮০। এদের মধ্যে ১০ জন ছাত্রীর গড় নম্বর ৭০ হলে, ছাত্রদের গড় নম্বর কত?
  1. ক) ৯৫
  2. খ) ৯০
  3. গ) ৮৫
  4. ঘ) ৮০
ব্যাখ্যা

২০ জন শিক্ষার্থীর মোট নম্বর = ২০×৮০ = ১৬০০
১০ জন ছাত্রীর মোট নম্বর = ১০×৭০ = ৭০০
এবং ছাত্রদের মোট নম্বর = ১৬০০-৭০০ = ৯০০
সুতরাং ছাত্রদের গড় নম্বর = ৯০০/১০
= ৯০

২১.
একটি তাসের প্যাকেট থেকে একটি তাস দৈবচয়িতভাবে উঠানো হলো। তাসটি হরতন বা রাজা হবার সম্ভাবনা কত?
  1. ক) ১৭/৫২
  2. খ) ৪/১৩
  3. গ) ১৫/৫২
  4. ঘ) ৩/১৩
ব্যাখ্যা

হরতন/মোট তাস + রাজা/মোট তাস
= ১৩/৫২ + ৩/৫২ [যেহেতু ১টি রাজা হরতনে নেয়া হয়েছে তাই অবশিষ্ট ৩ নিয়ে]
= ১৬/৫২
= ৪/১৩

২২.
যদি A = {a, b, c} হয়, তবে A এর অপ্রকৃত উপসেট কয়টি?
  1. ক) 9টি
  2. খ) 8টি
  3. গ) 7টি
  4. ঘ) 1টি
ব্যাখ্যা

A এর উপসেট সংখ্যা = 2n = 23 = 8 টি।
A এর প্রকৃত উপসেট সংখ্যা = 23 - 1 = 8-1 = 7 টি।
এবং A এর অপ্রকৃত উপসেট সংখ্যা = 1 টি।

২৩.
১১ জন লোকের গড় ওজন ৮০ কেজি। ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত হবে?
  1. ক) ৬৮ কেজি
  2. খ) ৭৫ কেজি
  3. গ) ৭৯ কেজি
  4. ঘ) ৭৭ কেজি
ব্যাখ্যা

১১ জনের মোট ওজন = ১১×৮০ = ৮৮০ কেজি।
১ জন চলে গেলে ১০ জনের মোট ওজন = (৮৮০-৯০) = ৭৯০ কেজি।
সুতরাং ১০ জনের গড় ওজন = ৭৯০/১০ = ৭৯ কেজি।

২৪.
যদি A = {3, 4, 5, 6, 7} এবং B = {5, 6, 7, 8, 10} হয়, তবে B-A = কত?
  1. ক) {3, 5}
  2. খ) {6, 10}
  3. গ) {4, 6}
  4. ঘ) {8, 10}
ব্যাখ্যা

B-A = {5, 6, 7, 8, 10} - {3, 4, 5, 6, 7}
= {8, 10}

২৫.
৮, ১২, ৫, ৬, ৭, ১০, ৯, ১১, ১৫, ১৪, ১১ উপাত্তগুলোর মধ্যক কত?
  1. ক) ৯
  2. খ) ১০
  3. গ) ১১
  4. ঘ) ১২
ব্যাখ্যা

আমরা জানি, পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো যেসকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক।
যদি উপাত্তের সংখ্যা n হয় এবং n যদি বিজোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে (n+1)/2 তম পদের মান।
সেক্ষেত্রে ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১১, ১২, ১৪, ১৫ উপাত্তগুলোর মধ্যক হবে = (১১+১)/২ = ৬ তম পদের মান।
সুতরাং উপাত্তগুলোর মধ্যক হবে = ১০।

২৬.
'CAUTIONS' শব্দটি হতে প্রতিবারে 4 টি করে অক্ষর নিয়ে কত প্রকারে সাজানো যাবে?
  1. ক) 1680
  2. খ) 3360
  3. গ) 6728
  4. ঘ) 2460
ব্যাখ্যা

'CAUTIONS' শব্দটিতে মোট বর্ণ সংখ্যা n = 8 টি এবং প্রতিবারে নিতে হবে 4 টি অক্ষর, r = 4,
সুতরাং বিন্যাস সংখ্যা = nPr = 8P4
= 8!/(8-4)!
= 8.7.6.5
= 1680.

২৭.
1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলি থেকে দ্বৈবচয়ন পদ্ধতিতে একটি সংখ্যা নেওয়া হলো। সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 10/11
  2. খ) 9/11
  3. গ) 3/11
  4. ঘ) 1/11
ব্যাখ্যা
1 থেকে 99 পর্যন্ত বর্গসংখ্যা 9 টি এবং মোট সংখ্যা 99 টি।
সুতরাং একটি সংখ্যা দৈবচয়ন করা হলে, বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা = 9/99 = 1/11।
২৮.
এক ব্যক্তির 5 জন বন্ধু আছে। সে কত প্রকারে এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারে?
  1. ক) 63
  2. খ) 64
  3. গ) 32
  4. ঘ) 31
ব্যাখ্যা

5 জন বন্ধুর মধ্য থেকে সমাবেশ গঠন করতে প্রত্যেক বন্ধুর জন্য দুইভাবে ব্যবস্থা করা যাবে- তাকে নিমন্ত্রণ করা অথবা বাদ দেওয়া।
যেহেতু প্রতি বন্ধুর যেকোনো ব্যবস্থার সাথে অবশিষ্ট প্রতিটি বন্ধুর যেকোনো ব্যবস্থা সংযোগ করা যায়।
অতএব 5 জন বন্ধুকে মোট 2×2×2×2×2 = 25 উপায়ে ব্যবস্থা করা যাবে।

কিন্তু এর মধ্যে একটি সমাবেশে সব বন্ধুই বাদ পড়ে গেছে যা গ্রহণযোগ্য নয়।

সুতরাং নির্ণেয় নিমন্ত্রণের সংখ্যা = 25 - 1
= 32 - 1
= 31

২৯.
3 জন ছাত্র ও 5 জন ছাত্রীকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যায় যেখানে 3 জন ছাত্র সর্বদা একত্রে থাকবে?
  1. ক) 5760
  2. খ) 4320
  3. গ) 2880
  4. ঘ) 2160
ব্যাখ্যা

3 জন ছাত্র সর্বদা একত্রে থাকবে বলে 3 জনকে 1 জন ধরতে হবে। তাহলে 1 ছাত্র জন ও 5 জন ছাত্রী মিলে মোট 6 জন হবে।
সুতরাং একত্রে রেখে বিন্যাস সংখ্যা = 6!×3! (যেহেতু 3 জন ছাত্রের নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা = 3!)
= 720 × 6
= 4320

৩০.
কোন একটি নির্দিষ্ট এলাকায় দেখা গেল ৬৫ জন প্রথম আলো, ৫০ জন ডেইলি স্টার এবং ৪০ জন ইত্তেফাক পত্রিকা পড়ে। এদের মধ্য হতে একজনকে দৈবভাবে নির্বাচন করলে তিনি প্রথম আলো পড়ার সম্ভাবনা কত?
  1. ক) ১২/১৭
  2. খ) ১৩/৩১
  3. গ) ১২/২৩
  4. ঘ) ১৫/২৯
ব্যাখ্যা
এখানে পত্রিকা পড়েন মোট = ৬৫+৫০+৪০ = ১৫৫ জন। প্রথম আলো পত্রিকা পড়েন = ৬৫ জন।
সুতরাং ঐ ব্যক্তি প্রথম আলো পত্রিকা পড়ার সম্ভাবনা = ৬৫/১৫৫ = ১৩/৩১
৩১.
একটি ত্রিদেশীয় ক্রিকেট খেলায় প্রত্যেকে অন্যদেশের সাথে একবার মাত্র খেলবে। মোট কয়টি খেলা অনুষ্ঠিত হবে?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা

মোট দল ৩টি এবং প্রত্যেকে অন্যদেশের সাথে একবার খেলবে সুতরাং মোট খেলা অনুষ্ঠিত হবে = 3C2 টি।
= 3!/{(3-1)!×2!} টি
= 6/2 টি
= 3 টি

৩২.
কোন সেট সব সেটের উপসেট?
  1. ক) ছেদ সেট
  2. খ) সার্বিক সেট
  3. গ) শূন্য সেট
  4. ঘ) অসীম সেট
ব্যাখ্যা
শূন্য সেট বা ফাঁকা সেট সকল সেটের উপসেট।
৩৩.
9 ব্যক্তির একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে 7 জনের বেশি এবং অন্যটিতে 4 জনের বেশি ধরে না। দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারবে?
  1. ক) 246
  2. খ) 256
  3. গ) 320
  4. ঘ) 380
ব্যাখ্যা

দলটির ভ্রমণ করার উপায় নিম্নে দেখান হলো-
প্রথম যানবাহন ------ দ্বিতীয় যানবাহন
(১) 7 -------------- 2
(২) 6 -------------- 3
(৩) 5 -------------- 4
সুতরাং ভ্রমণ করার উপায় = 9C7 + 9C6 + 9C5 = 9C2 + 9C3 + 9C4
= 36 + 84 + 126
= 246

৩৪.
একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. ক) ১/৬
  2. খ) ১/৩
  3. গ) ১/২
  4. ঘ) ৩/৪
ব্যাখ্যা
ছক্কা নিক্ষেপে সম্ভাব্য ফলাফল গুলো হচ্ছে- ১, ২, ৩, ৪, ৫, ৬।
এদের মধ্যে ২, ৪, ৬ এই তিনটি জোড় সংখ্যা।
এই তিনটির যেকোনো একটি আসলে জোড় সংখ্যা হবে অর্থাৎ জোড় সংখ্যার অনুকূল ফলাফল ৩ টি।
যেহেতু ফলাফলগুলো সমসম্ভাব্য, তাই জোড় সংখ্যা আসার সম্ভাবনা হবে = ৩/৬ = ১/২.
৩৫.
১২, ১৪, ১৬ এর গাণিতিক গড় ১৩, ১৫ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ক) ১৩
  2. খ) ১৪
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
১৩ + ১৫ + ক = ১২ + ১৪ + ১৬
বা, ক = ৪২-২৮
বা, ক = ১৪.
৩৬.
আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জুন মাসে ঢাকা শহরে ১৮ দিন বৃষ্টি হয়েছে। তাহলে ৮ জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/২
  2. খ) ৩/৫
  3. গ) ২/৫
  4. ঘ) ৪/৫
ব্যাখ্যা

যেহেতু জুন মাস ৩০ দিন এবং জুন মাসে ১৮ দিন বৃষ্টি হয়েছে।
তাহলে যেকোনো একটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ১৮/৩০
= ৩/৫
অতএব ৮ জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৩/৫.

৩৭.
একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ১৬
  2. খ) ১৮
  3. গ) ২০
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
মনে করি, সংখ্যাটি ক
সুতরাং ৩ক + ২ক = ৯০
বা, ৫ক = ৯০
বা, ক = ১৮
৩৮.
৮, ৭, ১২, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ৯, ৭, ৪, ১০, ৯, ১১, ৭ উপাত্তগুলোর প্রচুরক কত?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ৭
ব্যাখ্যা
কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার উপস্থাপিত হয়, সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক।
৮, ৭, ১২, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ৯, ৭, ৪, ১০, ৯, ১১, ৭ উপাত্তগুলোর মধ্যে ৭ সর্বাধিক ৪ বার আছে।
সুতরাং প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক = ৭।
৩৯.
৪০ জন লোকের এক দলে ৩৫ জন ইংরেজিতে কথা বলে ও ১০ জন বাংলায় কথা বলে। উভয় ভাষায় কথা বলে কতজন?
  1. ক) ৫ জন
  2. খ) ৭ জন
  3. গ) ৯ জন
  4. ঘ) ৮ জন
ব্যাখ্যা

উভয় ভাষায় কথা বলে = বাংলায় বলে + ইংরেজিতে বলে - মোট লোকজন
= ৩৫+১০-৪০
= ৫ জন।

৪০.
৫২ খানা তাসের প্যাকেটে ৪ টি টেক্কা আছে। নিরপেক্ষভাবে যেকোনো একখানা তাস টেনে টেক্কা না পাওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) ১/১৩
  2. খ) ২/১৩
  3. গ) ১২/১৩
  4. ঘ) ৮/১৩
ব্যাখ্যা

৫২ খানা তাসের প্যাকেটে ৪ টি টেক্কা আছে, সুতরাং নিরপেক্ষভাবে যেকোনো একখানা তাস টেনে টেক্কা পাওয়ার সম্ভাব্যতা = ৪/৫২ = ১/১৩।
সুতরাং নিরপেক্ষভাবে একখানা তাস টেনে টেক্কা না পাওয়ার সম্ভাব্যতা = ১-১/১৩
=১২/১৩.