পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes১০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১১
সিলেবাস
পরীক্ষা – ১৫: টপিক: বর্গমূল, দিক-দূরত্ব নির্ণয়, যৌক্তিক সংখ্যা [Live Class – 20]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ২৫২ বেশি হলে সংখ্যাটি কত?
  1. ক) ১২
  2. খ) ১৪
  3. গ) ১৬
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ২৫২ বেশি হলে সংখ্যাটি কত?

সমাধান:
১৬ এর বর্গ = ১৬ = ২৫৬
১৬ এর বর্গমূল = √১৬ = ৪
∴ সংখ্যাটির বর্গ তার বর্গমূলের চেয়ে (২৫৬ - ৪) = ২৫২ বেশি।
∴ নির্ণেয় সংখ্যাটি ১৬

[এই ধরণের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে অপশন টেস্ট করে বের করলে তুলনামূলক কম সময়ে উত্তর বের করা যায়]
.
০.০০০০২৫ এর বর্গমূল কত?
  1. ক) ০.০৫
  2. খ) ০.০০০৫
  3. গ) ০.০০৫
  4. ঘ) ০.০০০০৫
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০০০২৫ এর বর্গমূল কত?

সমাধান: 
০.০০০০২৫ এর বর্গমূল = √০.০০০০২৫
= ০.০০৫
.
একটি শ্রেনিতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ঐ শ্রেণিতে ছাত্র সংখ্যা কতজন?
  1. ক) ৬৯ জন
  2. খ) ৭১ জন
  3. গ) ৮১ জন
  4. ঘ) ৯১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেনিতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ঐ শ্রেণিতে ছাত্র সংখ্যা কতজন?

সমাধান:
ছাত্র সংখ্যা = x
প্রত্যেকে টাকা প্রদান করে = x টাকা
মোট টাকা = (x . x) টাকা
= x টাকা

প্রশ্নমতে,
x = ৬৫৬১
বা, x = √৬৫৬১
∴ x = ৮১

∴ ছাত্র সংখ্যা = ৮১ জন
.
একটি বড় বাক্সে তিনটি বাক্স আছে। আবার প্রত্যেকটি ছোট বাক্সে আরও ছোট তিনটি করে বাক্স আছে। বড় বাক্সটিসহ মোট কতগুলো বাক্স আছে?
  1. ক) ১২ টি
  2. খ) ১৩ টি
  3. গ) ১৫ টি
  4. ঘ) ১৭ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বড় বাক্সে তিনটি বাক্স আছে। আবার প্রত্যেকটি ছোট বাক্সে আরও ছোট তিনটি করে বাক্স আছে। বড় বাক্সটিসহ মোট কতগুলো বাক্স আছে?

সমাধান:
বড় বাক্স আছে = ১টি
ছোট বাক্স আছে = ৩টি
ছোট বাক্সে আরো ছোট বাক্স আছে = ৩ × ৩ = ৯টি

∴ বড় বাক্সটিসহ মোট বাক্স আছে = (১ + ৩ + ৯) টি
= ১৩ টি
.

প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 82
  2. খ) 79
  3. গ) 96
  4. ঘ) 91
ব্যাখ্যা
প্রশ্ন:
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
১ম সারিতে, (1)3 + (2)3 + (3)3 = 36
২য় সারিতে, (4)3 + (1)3 + (2)3 = 73
একই ভাবে,
৩য় সারিতে, (3)3 + (0)3 + (4)3 = 91
.

অজানা সংখ্যাটি কত?
  1. ক) 46
  2. খ) 36
  3. গ) 56
  4. ঘ) 26
ব্যাখ্যা
প্রশ্ন:
অজানা সংখ্যাটি কত?

সমাধান:
১ নং বৃত্তে, (8 × 6) - (2 × 6) = 36
২ নং বৃত্তে, (7 × 8) - (5 × 2) = 46
৩ নং বৃত্তে, (7 × 10) - (4 × 6) = 46
.
কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ১৪৭০ কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) ২০
  2. খ) ২৫
  3. গ) ২৮
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ১৪৭০ কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান:
১৪৭০ = ২ × ৩ × ৫ × (৭ × ৭)
এখানে, ২, ৩ ও ৫  জোড়বিহীন সংখ্যা। 
তাই, ২ × ৩ × ৫ = ৩০ দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
.
A, B এর পশ্চিম দিকে এবং B, C এর পশ্চিম দিকে ও D, A  এর পূর্বদিকে অবস্থিত হলে D, C এর কোনদিকে অবস্থিত হবে?
  1. ক) পূর্ব
  2. খ) পশ্চিম
  3. গ) উত্তর
  4. ঘ) দক্ষিণ
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এর পশ্চিম দিকে এবং B, C এর পশ্চিম দিকে ও D, A  এর পূর্বদিকে অবস্থিত হলে D, C এর কোনদিকে অবস্থিত হবে?

সমাধান:
এখানে D এর অবস্থান স্পষ্ট নয়।
D, C এর আগে বা পরে যেকোন স্থানে বসতে পারে।

⇒ A > B > D > C
⇒ A > B > C > D

D, C এর আগে বসলে উত্তর হবে পশ্চিমদিক।
D, C এর পরে বসলে উত্তর হবে পূর্বদিক।

[অপশনে দ্বৈত থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
.

শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 221
  2. খ) 222
  3. গ) 223
  4. ঘ) 224
ব্যাখ্যা
প্রশ্ন:
শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
প্রদত্ত চিত্র হতে পাই,
(6 × 2) + 1 = 13
(13 × 2) + 1 = 27
(27 × 2) + 1 = 55
(55 × 2) + 1 = 111
(111 × 2) + 1 = 223

শূন্যস্থানে 223 বসবে।
১০.
কোনো বাগানে ১০২৪টি পেয়ারা গাছ আছে। দৈর্ঘ্য ও বিস্তারে উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ থাকলে প্রত্যেক সারিতে কতটি গাছ আছে?
  1. ক) ৩১ টি
  2. খ) ৩২ টি
  3. গ) ৩৩ টি
  4. ঘ) ৩৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বাগানে ১০২৪টি পেয়ারা গাছ আছে। দৈর্ঘ্য ও বিস্তারে উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ থাকলে প্রত্যেক সারিতে কতটি গাছ আছে? 

সমাধান:
যেহেতু, দৈর্ঘ্য  ও বিস্তারে উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ আছে।
তাই, ১০২৪ এর বর্গমূলই হচ্ছে প্রত্যেক সারির গাছের সংখ্যা।

∴ ১০২৪ এর বর্গমূল = √১০২৪
= ৩২
প্রত্যেক সারির গাছের সংখ্যা ৩২টি।
১১.
নিম্নের ক্রমটির পরবর্তী সংখ্যা কত?
5, 14, 40, 117, .............
  1. ক) 351
  2. খ) 347
  3. গ) 300
  4. ঘ) 290
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের ক্রমটির পরবর্তী সংখ্যা কত?
5, 14, 40, 117, .............

সমাধান:
3 দিয়ে গুণ করে ক্রমিক সংখ্যা বিয়োগ করল কাঙ্খিত সংখ্যাটি পাওয়া যায়।
২য় পদ, 14 = (5 × 3) - 1
৩য় পদ, 40 = (14 × 3) - 2
৪র্থ পদ, 117 = (40 × 3) - 3
৫ম পদ = (117 × 3) - 4 = 347