পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
বিষয়: গণিত টপিক: ১. দ্বি-ঘাত ও সরল সহ-সমীকরণ, ২. অসমতা, ৩. বীজগাণিতিক সরলীকরণ। -------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
m ঋণাত্মক(m < 0) এবং x < y হলে, নিচের কোনটি সঠিক?
  1. mx ≥ my
  2. mx > my
  3. mx < my
  4. mx ≤ my
সঠিক উত্তর:
mx > my
উত্তর
সঠিক উত্তর:
mx > my
ব্যাখ্যা
প্রশ্ন: m ঋণাত্মক(m < 0) এবং x < y হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান: 
x < y
mx > my [উভয়পক্ষকে m দ্বারা গুণ করে পাই]
.
(2x - 1)(x + 3) = 2x(x + 1) হলে, x এর মান কত?
  1. - 3
  2. - 1
  3. 2
  4. 1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: (2x - 1)(x + 3) = 2x(x + 1) হলে, x এর মান কত?

সমাধান: 
(2x - 1)(x + 3) = 2x(x + 1)
বা, 2x2 - x + 6x - 3 = 2x2 + 2x
বা, 2x2 - 2x2 + 5x - 2x = 3
বা, 3x = 3
বা, x = 3/3
∴ x = 1
.
(x + y, -1) = (5, x - y) হলে (x, y) এর মান কত?
  1. (2, 2)
  2. (2, - 3)
  3. (- 2, 3)
  4. (2, 3)
সঠিক উত্তর:
(2, 3)
উত্তর
সঠিক উত্তর:
(2, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: (x + y, -1) = (5, x - y) হলে (x, y) এর মান কত?

সমাধান:
x + y = 5 .......... (1)
x - y = - 1 ........... (2)

(1) ও (2) নং সমীকরণ যোগ করে পাই,
x + y + x - y = 5 - 1
বা, 2x = 4
∴ x = 2

(1) নং এ x এর মান বসাই,
y = 5 - 2
∴ y = 3

∴(x, y) = (2, 3)
.
(5x/6) + 3 = (x/3) + 10 হলে, x এর মান কত?
  1. 22/9
  2. 14
  3. 11/3
  4. 18
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা
প্রশ্ন: (5x/6) + 3 = (x/3) + 10 হলে, x এর মান কত?

সমাধান: 
(5x/6) + 3 = (x/3) + 10
বা, (5x + 18)/6 = (x + 30)/3
বা, 5x + 18 = 2x + 60
বা, 5x - 2x = 60 - 18
বা, 3x = 42
∴ x = 14
.
- x + 3 > - 5 হলে, নিচের কোনটি সঠিক?
  1. x < - 2
  2. x > 8
  3. x < 8
  4. x > - 2
সঠিক উত্তর:
x < 8
উত্তর
সঠিক উত্তর:
x < 8
ব্যাখ্যা
প্রশ্ন: - x + 3 > - 5 হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান: 
- x + 3 > - 5
বা, - x + 3 - 3 > - 5 - 3
বা, - x > - 8
∴ x < 8
.
6x2 - 7x - 4 = 0 সমীকরণের মূলদ্বয়ে প্রকৃতি কেমন?
  1. বাস্তব ও সমান
  2. অবাস্তব ও অসমান
  3. বাস্তব ও অসমান
  4. মূলদ ও অসমান
সঠিক উত্তর:
বাস্তব ও অসমান
উত্তর
সঠিক উত্তর:
বাস্তব ও অসমান
ব্যাখ্যা
প্রশ্ন: 6x2 - 7x - 4 = 0 সমীকরণের মূলদ্বয়ে প্রকৃতি কেমন?

সমাধান:
6x2 - 7x - 4 = 0 সমীকরণটির নিশ্চায়ক নির্ণয় করে পাই।

নিশ্চায়ক = (- 7)2 -  4 × 6 × (- 4)
= 49 + 96
= 145 > 0

যেহেতু নিশ্চায়ক ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাই মূলদ্বয় বাস্তব ও অসমান।

দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
2. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
3. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
4.  যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।
.
দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৭। অঙ্ক দুইটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি পাওয়া যায়, উহা প্রদত্ত সংখ্যা হতে ২৭ কম। সংখ্যাটি কত?
  1. ৩৪
  2. ৪৩
  3. ৫২
  4. ৬১
সঠিক উত্তর:
৫২
উত্তর
সঠিক উত্তর:
৫২
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৭। অঙ্ক দুইটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি পাওয়া যায়, উহা প্রদত্ত সংখ্যা হতে ২৭ কম। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
দশক স্থানীয় অঙ্ক = ক
একক স্থানীয় অঙ্ক = খ
∴ সংখ্যাটি = ১০ক + খ
এবং ক + খ = ৭.....(i)

প্রশ্নমতে,
১০ক + খ - ১০খ - ক = ২৭
বা, ৯ক - ৯খ = ২৭
বা, ৯(ক - খ) = ২৭
∴ ক - খ = ৩.......(ii)

(i), (ii) নং সমীকরণ যোগ করে পাই,
ক + খ + ক - খ = ৭ + ৩
বা, ২ক = ১০
বা, ক = ৫

ক এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই,
৫ + খ = ৭
খ = ৭ - ৫
খ = ২

∴ সংখ্যাটি = (১০ × ৫) + ২
= ৫০ + ২
= ৫২
.
Ιx - 3Ι < 2 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 3x + 1 < n হবে?
  1. m = 4, n = 12
  2. m = 3, n = 16
  3. m = 4, n = 16
  4. m = 3, n = 12
সঠিক উত্তর:
m = 4, n = 16
উত্তর
সঠিক উত্তর:
m = 4, n = 16
ব্যাখ্যা
প্রশ্ন: Ιx - 3Ι < 2 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 3x + 1 < n হবে?

সমাধান: 
Ιx - 3Ι < 2
বা, - 2 < x - 3 < 2
বা, - 2 + 3 < x - 3 + 3 < 2 + 3
বা, 1 < x < 5
বা, 3 < 3x < 15
বা, 3 + 1 < 3x + 1 < 15 + 1
∴ 4 < 3x + 1 < 16

∴ m = 4 এবং n = 16 হলে, m < 3x + 1 < n হবে।
.
2a2 - 3a + c = 0 সমীকরণের একটি মূল যদি - 3 হয়, তাহলে  c এর মান কত?
  1. - 27
  2. 27
  3. - 18
  4. - 15
সঠিক উত্তর:
- 27
উত্তর
সঠিক উত্তর:
- 27
ব্যাখ্যা
প্রশ্ন: 2a2 - 3a + c = 0 সমীকরণের একটি মূল যদি - 3 হয়, তাহলে  c এর মান কত?

সমাধান:
এখানে,
একটি মূল = - 3 
অর্থাৎ, a = - 3

এখন,
2a2 - 3a + c = 0
বা, 2(- 3)2 - 3 × (- 3) + c = 0
বা, 18 + 9 + c = 0
বা, 27 + c = 0
∴ c = - 27
১০.
x > y, y < z, z > x হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
  1. z > y > x
  2. z > x > y
  3. x > y > z
  4. x > z > y
সঠিক উত্তর:
z > x > y
উত্তর
সঠিক উত্তর:
z > x > y
ব্যাখ্যা
প্রশ্ন: x > y, y < z, z > x হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?

সমাধান: 
যেহেতু 
y < z এবং z > x
অর্থাৎ z এর মান x ও y থেকে বড়।

x > y
অর্থাৎ x এর মান y থেকে বড়।

তাই,
z > x > y
১১.
3x - 2 = 2x - 1 হলে, x এর মান কত?
  1. 1
  2. - 1
  3. 2
  4. 0
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 2 = 2x - 1 হলে, x এর মান কত?

সমাধান: 
3x - 2 = 2x - 1
বা, 3x - 2x = - 1 + 2
∴ x = 1
১২.
যদি 2x2 + px + 2 = 0 সমীকরণের মূলদ্বয় সমান হয় এবং p>0 হয় তাহলে p এর মান কত?
  1. 4
  2. 3
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2x2 + px + 2 = 0 সমীকরণের মূলদ্বয় সমান হয় এবং p>0 হয় তাহলে p এর মান কত?

সমাধান:
যেহেতু সমীকরণের মূলদ্বয় সমান তাই,
দ্বীঘাত সমীকরণের নিশ্চায়ক b2 = 4ac হবে।
∴ p2 = 4 × 2 × 2
∴ p = 4
১৩.
কোন সংখ্যার তিনগুণের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৯ বেশি হবে। সংখ্যাটি কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার তিনগুণের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৯ বেশি হবে। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
৩ক + ৩ = ক + ৯
বা, ৩ক - ক = ৯ - ৩
বা, ২ক = ৬
∴ ক = ৩
১৪.
5x + 3 ≤ 2x - 9 হলে, x এর মান কত?
  1. x ≤ 4
  2. x ≤ - 3
  3. x ≥ 4
  4. x ≤ - 4
সঠিক উত্তর:
x ≤ - 4
উত্তর
সঠিক উত্তর:
x ≤ - 4
ব্যাখ্যা
প্রশ্ন: 5x + 3 ≤ 2x - 9 হলে, x এর মান কত?

সমাধান: 
5x + 3 ≤ 2x - 9
বা, 5x + 3 - 2x ≤ 2x - 9 - 2x
বা, 3x + 3 ≤ - 9
বা, 3x + 3 - 3 ≤ - 9 - 3
বা, 3x ≤ - 12
∴ x ≤ - 4
১৫.
(x + 3)2 - (x - 4)2 এর সরলীকৃত মান কোনটি?
  1. x - 7
  2. 12x - 7
  3. 7x - 2
  4. 14x - 7
সঠিক উত্তর:
14x - 7
উত্তর
সঠিক উত্তর:
14x - 7
ব্যাখ্যা

প্রশ্ন: (x + 3)2 - (x - 4)2 এর সরলীকৃত মান কোনটি?

সমাধান: 
(x + 3)2 - (x - 4)2
= (x + 3 + x - 4)(x + 3 - x + 4)
= (2x - 1)(7)
= 14x - 7

১৬.
x + y = - 6 এবং 2x - y - 9 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
  1. (1, 7)
  2. (1, - 7)
  3. (- 1, - 7)
  4. (- 1, 7)
সঠিক উত্তর:
(1, - 7)
উত্তর
সঠিক উত্তর:
(1, - 7)
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = - 6 এবং 2x - y - 9 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?

সমাধান: 
দেওয়া আছে
x + y = - 6 ......................(1)
2x - y - 9 = 0
2x - y = 9..................(2)

(1) এবং (2) সমীকরণ দুটি যোগ করে পাই,
x + y + 2x - y= - 6 + 9
বা, 3x = 3
বা,  3x = 3
∴ x = 1

x- এর মান (1)  সমীকরণে বসিয়ে পাই,
1 + y = - 6
∴ y = - 7
সরলরেখা দুটি (1, - 7) বিন্দুতে ছেদ করে।
১৭.
একটি থলেতে ২৫ পয়সা, ১০ পয়সা এবং ৫ পয়সার মুদ্রা ৩ : ৪ : ৫ অনুপাতে আছে। যদি সবগুলো মিলিয়ে ২৮ টাকা হয়, তাহলে ৫ পয়সার মুদ্রা কয়টি?
  1. ৭৫টি
  2. ৪০টি
  3. ৬০টি
  4. ১০০টি
সঠিক উত্তর:
১০০টি
উত্তর
সঠিক উত্তর:
১০০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে ২৫ পয়সা, ১০ পয়সা এবং ৫ পয়সার মুদ্রা ৩ : ৪ : ৫ অনুপাতে আছে। যদি সবগুলো মিলিয়ে ২৮ টাকা হয়, তাহলে ৫ পয়সার মুদ্রা কয়টি?

সমাধান: 
ধরি,
২৫ পয়সার মুদ্রা = ৩ক টি
১০ পয়সার মুদ্রা = ৪ক টি
৫ পয়সার মুদ্রা = ৫ক টি

প্রশ্নমতে,
(৩ক × .২৫) + (৪ক × .১০) + (৫ক × .০৫) = ২৮
বা, ০.৭৫ক + ০.৪০ক + ০.২৫ক = ২৮
বা, ১.৪ক = ২৮
বা, ক = ২৮/১.৪
বা, ক = ২৮০/১৪
∴ ক = ২০

∴ ৫ পয়সার মুদ্রা = ৫ × ২০ = ১০০ টি।
১৮.
3x - 2 > 2x - 1 এর সমাধান সেট কোনটি?
  1. (1, ∞)
  2. [1, ∞)
  3. (- 1, ∞)
  4. (- 1, ∞]
সঠিক উত্তর:
(1, ∞)
উত্তর
সঠিক উত্তর:
(1, ∞)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 2 > 2x - 1 এর সমাধান সেট কোনটি?

সমাধান: 
3x - 2 > 2x - 1
বা, 3x - 2 - 2x > 2x - 1 - 2x
বা, x - 2 > - 1
বা, x - 2 + 2 > - 1 + 2
∴ x > 1

∴ নির্ণেয় সমাধান সেট = (1, ∞)
১৯.
  1. (x + 2)/(x - 3)
  2. (x + 1)/(x - 3)
  3. (x + 2)/(x + 1)
  4. (x + 1)/(x + 2)
সঠিক উত্তর:
(x + 1)/(x + 2)
উত্তর
সঠিক উত্তর:
(x + 1)/(x + 2)
ব্যাখ্যা
প্রশ্ন:
 

সমাধান: 
২০.
হিমেলের ওজন যদি 17 কেজি কমে যায় তবে তার ওজন আরিফের ওজনের অর্ধেক হয়ে যাবে। তাদের দুইজনের ওজনের যোগফল 140 কেজি হলে হিমেলের ওজন কত?
  1. 63 কেজি
  2. 48 কেজি
  3. 62 কেজি
  4. 58 কেজি
সঠিক উত্তর:
58 কেজি
উত্তর
সঠিক উত্তর:
58 কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: হিমেলের ওজন যদি 17 কেজি কমে যায় তবে তার ওজন আরিফের ওজনের অর্ধেক হয়ে যাবে। তাদের দুইজনের ওজনের যোগফল 140 কেজি হলে হিমেলের ওজন কত?

সমাধান: 
ধরি,
হিমেলের ওজন = ক কেজি।
তাহলে আরিফের ওজন = (১৪০ - ক) কেজি

প্রশ্নমতে,
ক - ১৭ = (১৪০ - ক)/২
বা, ২ক - ৩৪ = ১৪০ - ক
বা, ২ক + ক = ১৪০ + ৩৪
বা, ৩ক = ১৭৪
∴ ক = ৫৮

∴ হিমেলের ওজন  = ৫৮ কেজি
২১.
  1. x + 2
  2. 3x - 4
  3. 3x + 1
  4. x - 3
সঠিক উত্তর:
3x + 1
উত্তর
সঠিক উত্তর:
3x + 1
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান: 
২২.
x2 - 5x + 6 < 0 এর সমাধান কোনটি?
  1. 2 < x < 3
  2. 2 < x < - 3
  3. 2 > x > - 3
  4. - 3 > x > 2
সঠিক উত্তর:
2 < x < 3
উত্তর
সঠিক উত্তর:
2 < x < 3
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 5x + 6 < 0 এর সমাধান কোনটি?

সমাধান:
x2  - 5x + 6 < 0
বা, x2 - 3x - 2x + 6 < 0
বা, x(x - 3) - 2(x - 3) < 0
বা, (x - 3)(x - 2) < 0

উপরের গাণিতিক বাক্যটি সত্য হবে যদি যেকোন একটি উৎপাদক ঋণাত্বক বা শূন্য থেকে ছোট হয়।
< দ্বারা বুঝায় x এর মান 2 এবং 3 এর মাঝখানে।
অর্থাৎ 2 < x < 3
২৩.
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 2 ও - 4 হলে, সমীকরণটি -
  1. x2 - 2x + 8 = 0
  2. x2 - 2x - 8 = 0
  3. x2 + 2x - 8 = 0
  4. x2 + 2x + 8 = 0
সঠিক উত্তর:
x2 + 2x - 8 = 0
উত্তর
সঠিক উত্তর:
x2 + 2x - 8 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 2 ও - 4 হলে, সমীকরণটি - 

সমাধান: 
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 3 ও - 5 হলে, সমীকরণটি নিম্নরুপঃ
x2 - (মূলদ্বয়ের যোগফল)x + মূলদ্বয়ের গুণফল = 0 
বা, x2 - (2 - 4)x + (2 × - 4) = 0
বা, x2 + 2x - 8 = 0
∴ x2 + 2x - 8 = 0
২৪.
{1/(x - 1)} + {2/(x - 2)} = 3/(x - 3) হলে, x এর মান কত?
  1. 2/3
  2. 2/5
  3. 3/2
  4. 5/3
সঠিক উত্তর:
3/2
উত্তর
সঠিক উত্তর:
3/2
ব্যাখ্যা
প্রশ্ন: {1/(x - 1)} + {2/(x - 2)} = 3/(x - 3) হলে, x এর মান কত?

সমাধান: 

২৫.
Ιx - 2Ι ≤ 5 হলে, x এর সর্বোচ্চ মান কত?
  1. 3
  2. 7
  3. 5
  4. 8
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: Ιx - 2Ι ≤ 5 হলে, x এর সর্বোচ্চ মান কত?

সমাধান: 
Ιx - 2Ι ≤ 5
= - 5 ≤ x - 2 ≤ 5
= - 5 + 2 ≤ x - 2 + 2 ≤ 5 + 2
= - 3 ≤ x ≤ 7

∴ x এর সর্বোচ্চ মান 7