পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১০৪
সিলেবাস
৪৩তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-১১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১০৪ প্রশ্ন

.
‘কাহ্নপা’ চরিত্রটি পাওয়া যায় নিচের কোন সাহিত্যকর্মে?
  1. চর্যাপদ
  2. শ্রীকৃষ্ণকীর্তন
  3. নীল ময়ূরের যৌবন
  4. কাঁটাতারে প্রজাপতি
ব্যাখ্যা
সেলিনা হোসেন রচিত 'নীল ময়ূরের যৌবন' একটি জীবনীমূলক উপন্যাস।
- এর প্রকাশকাল - ১৯৮৩ সাল।
- এই উপন্যাসের বৃহৎ ক্যানভাস জুড়ে আছেন প্রাচীন যুগের কবিগণ। এই কবিগণ বাংলা ভাষার প্রাচীনতম রূপ ব্যবহার করে তাঁদের গীত রচনা করেছেন।
- সেলিনা হোসেন উপন্যাসের বিষয় নির্বাচন করতে গিয়ে এমন মহান কবিদের নির্বাচন করেছেন যাঁদেরকে তিনি উপন্যাসে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।
- উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র - কাহ্নপা
- কাহ্নপাকে গুরুত্ব দিতে গিয়েই অন্যান্য চরিত্র এসেছে স্বাভাবিকভাবেই। তাঁরাও কবি। তাঁদের দানও অসামান্য।
অন্যান্য চরিত্র: ডোম্বী, দেশাখ, শবরী, ভুসুকু আর কুক্কুরী পা।

সেলিনা হোসেন রচিত অন্যান্য উপন্যাস:
- হাঙ্গর নদী গ্রেনেড
- জলোচ্ছাস
- পোকামাকড়ের ঘড়বসতি
- নিরন্তর ঘন্টাধ্বনি
- কালকেতু ও ফুল্লুরা
- যুদ্ধ
- কাঠকয়লার ছবি ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও প্রথম আলো আর্কাইভ।

উল্লেখ্য, কাহ্নপা চর্যাপদের কবি।
.
মহাভারতের প্রথম বাংলা অনুবাদের নাম কী ছিলো?
  1. ভারতনাট্যম
  2. ছুটিখানী মহাভারত
  3. বিজয়পান্ডবকথা
  4. শ্রীরামপাঁচালী
ব্যাখ্যা

মহাভারত সংস্কৃত ভাষায় রচিত ক্লাসিক মহাকাব্য।
মূল রচয়িতা - কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব।
- প্রথম বাংলায় অনুবাদ করেন - কবীন্দ্র পরমেশ্বর।
- তিনি পরাগল খাঁর উৎসাহে প্রথম অনুবাদ করেছিলেন বলে এর নাম - পরাগলী মহাভারত।
- অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর অনুবাদকৃত গ্রন্থটির নাম দিয়েছিলেন - বিজয়পান্ডবকথা অথবা ভারতপাঁচালী।

উল্লেখ্য,
- কবীন্দ্র পরমেশ্বরের পর শ্রীকর নন্দী মহাভারত অনুবাদ করেন (ছুটি খানী মহাভারত)
- মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক - কাশীরাম দাস।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
বাইবেলের কাহিনী অবলম্বন করে প্রথম বাংলা উপন্যাস রচনার কৃতিত্ব কার?
  1. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  2. মধুসূদন মজুমদার
  3. সত্যেন সেন
  4. মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা

বাংলাদেশের বাংলা সাহিত্যে সত্যেন সেনই প্রথম ব্যক্তিত্ব যিনি বাইবেলের কোনো কাহিনীকে আশ্রয় করে উপন্যাস রচনা করেছেন।
- বাইবেলের 'বুক অব দ্যা প্রফেট: যেরেমিয়া খন্ড' অবলম্বনে 'অভিশপ্ত নগরী' (১৯৬৭) উপন্যাস রচনা করেন।
- অভিশপ্ত নগরীর দ্বিতীয় খণ্ড হিসাবে পরিকল্পিত 'পাপের সন্তান' (১৯৬৯) শুধু সত্যেন সেনের নয়, বাংলা সাহিত্যেরও অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
- পাপের সন্তান - উপন্যাসের জন্য লেখক আদমজি পুরস্কার লাভ করেন। 
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে তার রচিত যে গ্রন্থটি উৎসর্গ করেছিলেন সেটি কী ধরনের গ্রন্থ?
  1. নাটক
  2. কাব্য
  3. কাব্যনাট্য
  4. গীতিনাট্য
ব্যাখ্যা

- কাজী নজরুল ইসলাম যখন জেলে বসে অনশন করেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গীতিনাট্য ‘বসন্ত’ (১৯২৩) উৎসর্গ করে অনশন ভঙ্গ করার আহ্বান জানান।
- অন্যদিকে কাজী নজরুল ইসলাম তাঁর কবিতার সংকলন ‘সঞ্চিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
নিচের কোনটি মহাকাব্যিক উপন্যাস?
  1. বিষাদ-সিন্ধু
  2. চোখের বালি
  3. পুতুল নাচের ইতিকথা
  4. মৃত্যু-ক্ষুধা
ব্যাখ্যা

যে উপন্যাসের ব্যাপ্তি ও পরিধি মহাকাব্যের মতো বিশাল ও ব্যাপক, যে উপন্যাসে ভাষা ও দ্বন্দ্বে মহাকাব্যের ব্যঞ্জনা থাকে তাকে মহাকাব্যিক উপন্যাস বলে।
যেমন :
- বিষাদ-সিন্ধু
- ঢোঁড়াই চরিত মানস
 -গোরা
- সংশপ্তক
উৎস : সাহিত্য বিষয়ক সাময়িকী।

.
‘এই গৃহ এই সন্ন্যাস’ গ্রন্থের রচয়িতা কে?
  1. শহীদ কাদরী
  2. মহাদেব সাহা
  3. নির্মলেন্দু গুণ
  4. রফিক আজাদ
ব্যাখ্যা

কবি মহাদেব সাহার প্রথম কাব্য এই গৃহ এই সন্ন্যাস। এটি ১৯৭২ সালে প্রকাশিত হয়।
তাঁর অন্যান্য কাব্য হলো :
- মানব এসেছি কাছে
- কী সুন্দর অন্ধ
- তোমার পায়ের শব্দ
- ফুল কই শুধুই অস্ত্রের উল্লাস
- আমি ছিন্নভিন্ন
- তোমার জন্য অন্ত্যর্মিল
- ভুলি নাই তোমাকে রুমাল
- অন্তহীন নৃত্যের মহড়া
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
"এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল
নারী দিল তাহে রূপ-রস-সূধা-গন্ধ সুনির্মল।"
- কার রচিত পংক্তি?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম
  3. সুকান্ত ভট্টাচার্য
  4. সুফিয়া কামাল
ব্যাখ্যা

''সাম্যের গান গাই-
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!

বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা কিছু এল পাপ তাপ বেদনা অশ্রুবারি,
অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী।
নরক কুন্ড বলিয়া তোমা’ করে নারী হেয় জ্ঞান?

তারে বল, আদি-পাপ নারী নহে, সে যে নর শয়তান।
অথবা পাপ যে-শয়তান যে-নর নহে নারী নহে,
ক্লীব সে, তাই নর ও নারীতে সমান মিশিয়া রহে।
এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল
নারী দিল তাহে রূপ-রস-সূধা-গন্ধ সুনির্মল।''

- নারী (সাম্যবাদী)
- কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলালের কাব্যগুলো হলো :
- অগ্নি-বীণা
- বিষের বাঁশী
- সাম্যবাদী
- চক্রবাক
- সিন্ধু-হিন্দোল
- ভাঙার গান
- প্রলয় শিখা
- চিত্তনামা

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা কবিতা।

.
বঁধু শব্দের অর্থ কী?
  1. স্ত্রী
  2. বন্ধু
  3. ভ্রাতা
  4. বোন
ব্যাখ্যা
বঁধু (বিশেষ্য):
অর্থ - বন্ধু, প্রণয়ী, প্রিয়।
[বঁধু = স. বন্ধু > ]

অন্যদিকে,
বধূ বিশেষ্য): (স্ত্রীলিঙ্গ)
১. পত্নী; স্ত্রী; বনিতা।
২. নতুন বৌ; কনে; নব বিবাহিতা (স্ত্রীলিঙ্গ) ছেলে বা তৎস্থানীয়ের পত্নী।
৩. কুলবালা (গৃহবধূ)।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
‘স্বাগত’ শব্দে কয়টি উপসর্গ আছে?
  1. একটিও না
  2. একটি
  3. দুইটি
  4. তিনটি
ব্যাখ্যা

সু + আগত = স্বাগত
সুতরাং স্বাগত শব্দে দুটি উপসর্গ রয়েছে। সু এবং আ
উৎস : আধুনিক বাংলা বানান অভিধান

১০.
‘জন্মান্ধ’ কোন সমাস নিষ্পন্ন শব্দ?
  1. দ্বিগু
  2. বহুব্রীহি
  3. তৎপুরুষ
  4. কর্মধারয়
ব্যাখ্যা

পূর্বপদে পঞ্চমী বিভক্তি (হইতে, থেকে, চেয়ে) লোপ পেয়ে যে সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে।
যেমন-
- খাঁচা থেকে ছাড়া = খাঁচাছাড়া
- বিলাত থেকে ফেরত = বিলাতফেরত
তেমনিভাবে,
- জন্ম থেকে অন্ধ = জন্মান্ধ

উৎস : মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯)

১১.
নিচের কোন শব্দে অপপ্রয়োগ ঘটেছে?
  1. অহোরাত্র
  2. সুকেশা
  3. সখ্য
  4. মৌনতা
ব্যাখ্যা
মৌনতা শব্দের শুদ্ধরূপ হবে ‘মৌন’

মৌন (বিশেষ্য): নীরবতা
শব্দটির সাথে আলাদাভাবে 'তা' যুক্ত করলে ভুল প্রয়োগ হবে।

- অহোরাত্র, সুকেশা ও সখ্য - শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১২.
'প্রথম প্রথম কাজে নেমে সবাই ভিরমি খায়।' - এটি কী ধরনের বাক্য?
  1. সরল
  2. যৌগিক
  3. জটিল
  4. মিশ্র
ব্যাখ্যা

জটিল ও যৌগিক বাক্য থেকে সরল বাক্য রূপান্তর করার সময় অসমাপিকা ক্রিয়ার ব্যবহার করা হয়।
প্রশ্নে উল্লিখিত বাক্যটি সরল বাক্য।
এর জটিল রূপ: পয়লা পয়লা/প্রথম প্রথম যারা কাজে নামে তারা সবাই ভিরমি খায়।

১৩.
‘কোকিল’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. কাকপুষ্ট
  2. কলকণ্ঠ
  3. মধুসখা
  4. শকুন্ত
ব্যাখ্যা

শকুন্ত (বিশেষ্য) = ভাস পক্ষী; শকুনি।
অন্যদিকে,
কোকিলের প্রতিশব্দ হলো :
- কাকপুষ্ট
- কলকণ্ঠ
- পরপুষ্ট
- পিক
- পরভৃত
- বসন্তদূত
- অন্যপুষ্ট
- মধুস্বর
- মুধুসখা

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই (২০১৯) ও বাংলা একাডেমি অভিধান।

১৪.
নিচের কোন ব্যাক্যটি শুদ্ধ?
  1. একের লাঠি দশের বোঝা।
  2. বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হইয়াছে।
  3. তুমি নির্দোষী নও।
  4. তার সৌজন্যবোধ আমাকে অভিভূত করেছে।
ব্যাখ্যা

ঘ) তে প্রদত্ত বাক্যটি শুদ্ধ।
বাক্যগুলো নিম্নরূপে লিখলে শুদ্ধ হবে :
- দশের লাঠি একের বোঝা
- বৃক্ষটি মূলসহ উৎপাটিত হইয়াছে
- তুমি নির্দোষ নও

১৫.
নিচের কোন শব্দটি স্বরসন্ধির নিয়ম অনুসারে গঠিত হয় নি?
  1. গবেষণা
  2. অন্বেষণ
  3. গবাদি
  4. শুদ্ধোদন
ব্যাখ্যা

অনু + এষণ = অন্বেষণ [উ + এ = ব + এ]
গো + এষণা = গবেষণা [ও + এ = অব্‌ + এ]
গো + আদি = গবাদি [ও + আ = অব্‌ + আ]

অন্যদিকে,
শুদ্ধোধন একটি নিপাতনে সিদ্ধ স্বরস্বন্ধির উদাহরণ।
শুদ্ধ + ওদন = শুদ্ধোধন।

আরো কয়েকটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি হলো:
- প্রৌঢ় = প্র + ঊঢ়
- কুলটা = কুল + অটা
- গবাক্ষ = গো + অক্ষ
- মার্তন্ড = মার্ত + অন্ড
- অন্যান্য = অন্য + অন্য

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই (২০১৯)

১৬.
Choose the word opposite in meaning to “Insidious”-
  1. Subtle
  2. Equivocal
  3. Straightforward
  4. Ambiguous
ব্যাখ্যা

Insidious (adj):
Meaning: causing harm in a way that is gradual or not easily noticed.
Bengali Meaning: সূক্ষ ও ধ্বংসাত্মক, ছলনাপূর্ণ
Synonym:
- treacherous, subtle, ambiguous, equivocal, crafty
Antonym:
- straightforward, innocuous
Source: Oxford Learner’s Dictionaries and Bangla Academy Dictionary

১৭.
Which “no” is a noun?
  1. It was no easy task persuading her.
  2. He received a firm no in reply.
  3. No smoking please.
  4. No, I am not going.
ব্যাখ্যা

No শব্দটি adverb, determiner, এবং noun হিসেবে ব্যবহৃত হতে পারে।
১ম অপশনে ব্যবহৃত No শব্দটি determiner হিসেবে ব্যবহৃত হয়েছে।
এরকম ক্ষেত্রে যা উল্লেখ করা হয়েছে তার বিপরীত অর্থ বোঝাতে no ব্যবহার করা হয়। এখানে easy শব্দটার determiner হিসেবে no বসানো হয়েছে এবং তার ফলে easy-এর বিপরীত অর্থ প্রকাশ পেয়েছে।
২য় অপশনে ব্যবহৃত No শব্দটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
কারণ এটি এই বাক্যের object হিসেবে ব্যবহৃত হয়েছে। receive-verbটিকে কী দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর হিসেবে no শব্দটি পাই। তাই, এটি noun এবং object।
৩য় অপশনে ব্যবহৃত No শব্দটি determiner হিসেবে ব্যবহৃত হয়েছে।
৪র্থ অপশনে ব্যবহৃত No শব্দটি adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।

তাই, He received a firm no in reply সঠিক উত্তর ।

Source: Oxford and Merriam-Webster Dictionary

১৮.
“Drag someone through the mud” means-
  1. To interrupt
  2. Carefully explain something to someone
  3. Criticize someone publicly
  4. To leave a situation when you want to
ব্যাখ্যা

Drag someone or something through the mud (Phrase):
Meaning: Slander or criticize someone or something publicly.
বাংলা অর্থ - প্রকাশ্য কোনো কিছুর বা কারোর সমালোচনা করা।
Ex: In the last few days my good name has been dragged through the mud.

Source: Oxford Dictionary.

১৯.
What is the function of paragraph introducers?
  1. To present examples or details
  2. To establish the topic focus of the paragraph
  3. To provide a smooth transition between different sets of ideas
  4. To conclude the ideas
ব্যাখ্যা
Paragraph introducer/Topic Sentence-এর কাজ হল Paragraph-এর মূল বিষয় (topic focus)-কে তুলে ধরা।
২০.
Given the complexity of the task, they did a good job”. Here the underlined word is a/an-
  1. Adverb
  2. Adjective
  3. Preposition
  4. Verb
ব্যাখ্যা

বাক্যের অর্থ: কাজটির জটিলতার কথা বিবেচনা করে বলা যায় যে, তারা ভাল করেছে।
Meaning: taking into account.
Given শব্দটি considering/ in the light of অর্থে ব্যবহৃত হয়েছে। তাই, এটি preposition।
Source: Oxfordlearnersdictionaries.com

২১.
Which ‘but’ is a pronoun?
  1. Nobody but has his fault.
  2. Who knows but that she may succeed.
  3. Get there but fast.
  4. This letter is nothing but an insult.
ব্যাখ্যা

In 1st sentence, 'but' is a pronoun.
এতে 'that not : who not' অর্থে but ব্যবহৃত হয়েছে।

অন্যান্য বাক্যের মধ্যে,
- দ্বিতীয় ও তৃতীয় বাক্যে 'but' adverb হিসাবে ব্যবহৃত হয়েছে।
- চতুর্থ বাক্যে 'but' preposition হিসাবে ব্যবহৃত হয়েছে।

Source: Merriam-Webster Dictionary

২২.
“He dreads going out alone”. Here 'going' is a/an-
  1. Present participle
  2. Adjective
  3. Bare infinitive
  4. Gerund
ব্যাখ্যা
কিছু Verb-এর পরে gerund বসানো বাধ্যতামূলক।
যেমন: keep, help, enjoy, dread, consider ইত্যাদি।
তাই এখানে সঠিক উত্তর হয়েছে - Gerund.
২৩.
Which one is the correct sentence?
  1. We have enough money to meet our needs.
  2. We have enough to money to look at our needs.
  3. We have enough money to address to our needs.
  4. We have enough money to respond with our needs.
ব্যাখ্যা

চাহিদা পূরণ করা অর্থে বা meet somebody’s needs ব্যবহার করা হয়।
Meaning: to fulfil, satisfy or achieve
Source: Cambridge Dictionary

২৪.
‘I heard him sing a lovely song’. In this sentence 'sing' is a/an-
  1. Infinitive
  2. Gerund
  3. Participle
  4. Verbal noun
ব্যাখ্যা

let, bid, make, see, hear, ইত্যাদি-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে থাকে।
তাই, sing verb-টি to-বিহীন infinitive form।
সুতরাং, সঠিক উত্তর infinitive।

২৫.
Let’s discuss _____ the matter.
  1. about
  2. of
  3. over
  4. no preposition
ব্যাখ্যা
Enter, reach, lack, approach, discuss ইত্যাদি শব্দগুলোর পরে preposition বসে না।
২৬.
'For more information concerning the program contact Simi'. Here 'concerning' is a/an-
  1. Gerund
  2. Apposition
  3. Preposition
  4. Conjunction
ব্যাখ্যা

Concerning (Preposition):
Meaning: On the subject of or in connection with; about.
বাংলা অর্থ - বিষয়ে বা সমন্ধে

বাক্যের বাংলা অর্থ - অনূষ্ঠান সম্বন্ধে কোন তথ্য জানতে হলে সিমির সাথে যোগাযোগ করো।

২৭.
He went there on ___ foot.
  1. a
  2. the
  3. an
  4. no article
ব্যাখ্যা

Phrase-ব্যবহৃত কোন কোন singular common noun-এর পূর্বে article বসে না।
যেমন: go on foot, learn by heart, take offence ইত্যাদি।

২৮.
When you have a cold, you sneeze a lot. In this sentence the verb 'sneeze' is-
  1. Intransitive
  2. Transitive
  3. Causative
  4. Defective
ব্যাখ্যা

Arrive (Intransitive Verb)
- যে Verb-গুলোর সাথে কোন direct object থাকে না তাকে Intransitive Verb বলে। এরকম কিছু Verb হল arrive, die, sneeze, sit ইত্যাদি ।
- কারণ এই Verb গুলোকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারি না। তাই, এদের সাথে কোন object বসে না।
- উপরে উল্লিখিত বাক্যে বলা হয়েছে যে তোমার যখন ঠাণ্ডা লাগে, তুমি হাঁচি দাও। ‘কী’ বা ‘কাকে’ দিয়ে এই হাঁচি দেওয়া Verb-কে আমরা প্রশ্ন করতে পারি না।
তাই, সঠিক উত্তর হল Intransitive Verb।

২৯.
What is the part of the letter that includes the address and date at the top?
  1. Greeting
  2. Heading
  3. Body
  4. Closing
ব্যাখ্যা
Heading-এ ঠিকানা ও তারিখ লেখা থাকে।
৩০.
Objective Correlative is -
  1. a mode od expression in which the writer's personal life remains absent.
  2. an image that suggests a particular emotion associated with it.
  3. a figure of speech in which two contradictory words are put together.
  4. the name of one thing is used for another thing to which it is related.
ব্যাখ্যা

Objective Correlative:
An image that suggests a particular emotion associated with it.
For example, the sentence, "He is a Meer Zafar" evokes in the mind of the readers a sense that 'He' is a betrayer.
It is because 'betrayal' is associate with the name of Meer Zafar who betrayed Nawab Siraj-ud Daula.
So, Meer Zafar is an objective correlative for betrayal.

- Objectivity: A mode od expression in which the writer's personal life remains absent from his writting.
- Oxymoron: A figure of speech in which two contradictory words are put together.
- Metonymy: The name of one thing is used for another thing to which it is related.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman

৩১.
"Under Milk Wood" is a play written by -
  1. Dylon Thomas
  2. Wole Soyinka
  3. Henry Miller
  4. W. B Yeats
ব্যাখ্যা
Under Milk Wood, play for voices by Welsh poet Dylan Thomas, performed in 1953 and published in 1954.
- Originally written as a radio play, Under Milk Wood is sometimes presented as a staged drama.
- Richly imaginative in language and characterization and fertile in comic invention, the play evokes a day in the lives of the inhabitants of a small Welsh town.
Other works by the writer:
- The Map of Love
- Deaths and Entrances
Source: Britannica and An ABC of English Literature.
৩২.
Whose death has been portrayed in Aurther Miller’s tragedy “Death of Salesman”?
  1. Linda Loman
  2. Harry Loman
  3. Willy Loman
  4. Biff Loman
ব্যাখ্যা
Arthur Miller is an American playwright.
His famous works:
- Death of a Salesman,
- After the Fall,
- The Price,
- All My Sons,
- A View from the Bridge.

Willy Loman is the protagonist of this play and his misery and tragic death was portrayed in the play.
Other character:
- Happy Loman
- Biff Loman
- Linda Loman

Source: Britannica
৩৩.
"Murder in the Cathedral" is a/an -
  1. Play
  2. Poem
  3. Novel
  4. Epic
ব্যাখ্যা
- T.S Eliot born in USA but settled in England. He won the Nobel prize in 1948.
- T.S Eliot famous theory “Objective Co-relative".

- Murder in the Cathedral, poetic drama in two parts, with a prose sermon interlude, the most successful play by American English poet T.S. Eliot.
- The play was performed at Canterbury Cathedral in 1935 and published the same year.
- Set in December 1170, it is a modern miracle play on the martyrdom of St. Thomas Becket, archbishop of Canterbury.

His other works:
- The Waste Land (1922),
- Four Quartets,
- The Hollow Men,
- Ash Wednesday,
- Selected Essays
- The Cocktail Party
- The Family Reunion
- Prufrock and Other Observation

Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman and Britannica.
৩৪.
'Too True to Be Good' is a literary work of -
  1. Henry James
  2. Jonathan Swift
  3. George Bernard Shaw
  4. Edward Masefield
ব্যাখ্যা
George Bernard Shaw (1856-1950) is a writer of The Modern Period.

Works:
- Pygmalion (1913)
- Heartbreak House (1921)
- Saint Joan (1924)
- The Apple Cart (1929)
- Too True to Be Good (1932)

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৩৫.
Find the odd man out -
  1. William Makepeace Thackeray
  2. Metthew Arnold
  3. Oscar Wilde
  4. Oliver Goldsmith
ব্যাখ্যা
- Metthew Arnold, William Makepeace Thackeray and Oscar Wilde belonged to the Victorian Period.
On the other hand,
- Oliver Goldsmith was writer of 'The Age of Sensibility'. So he is odd man here.
His famous works:
- The Citizen of the World,
- The Vicar of the Wakefield,
- The Deserted Village,
- The good Natured Man,
- She Stoops to Conquer,
- The Traveller etc.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Encyclopedia of Britannica.
৩৬.
"Most musical of mourners, weep again!
Lament anew, Urania! He died"
- Who said these lines?
  1. Lord Byron
  2. P. B Shelly
  3. John Keats
  4. William Wordsworth
ব্যাখ্যা

"Most musical of mourners, weep again!
       Lament anew, Urania! He died,
       Who was the Sire of an immortal strain,
       Blind, old and lonely, when his country's pride,
       The priest, the slave and the liberticide,
       Trampled and mock'd with many a loathed rite
       Of lust and blood; he went, unterrified,
       Into the gulf of death; but his clear Sprite
Yet reigns o'er earth; the third among the sons of light."

Adonais: An Elegy on the Death of John Keats
BY PERCY BYSSHE SHELLEY

Percy Bysshe Shelley works:
- Ode to the West Wind
- Ozymandias
- Music, To a Skylark
- The Cloud
- The Mask of Anarchy

Source: Britannica.com and Poetryfoundation

৩৭.
'Octavia' is a character from which Shakespeare's work?
  1. King Lear
  2. Twelfth Night
  3. Antony and Cleopatra
  4. Troilus and Cressida
ব্যাখ্যা
Summary of Antony and Cleopatra:
- Mark Antony, one of the three rulers of the Roman Empire, spends his time in Egypt, living a life of decadence and conducting an affair with the country’s beautiful queen, Cleopatra.
- When a message arrives informing him that his wife, Fulvia, is dead and that Pompey is raising an army to rebel against the triumvirate, Antony decides to return to Rome.
- In Antony’s absence, Octavius Caesar and Lepidus, his fellow triumvirs, worry about Pompey’s increasing strength.
- Caesar condemns Antony for neglecting his duties as a statesman and military officer in order to live a decadent life by Cleopatra’s side.
- The news of his wife’s death and imminent battle pricks Antony’s sense of duty, and he feels compelled to return to Rome.
- Upon his arrival, he and Caesar quarrel, while Lepidus ineffectually tries to make peace. Realizing that an alliance is necessary to defeat Pompey, Antony and Caesar agree that Antony will marry Caesar’s sister, Octavia, who will solidify their loyalty to one another.
- Enobarbus, Antony’s closest friend, predicts to Caesar’s men that, despite the marriage, Antony will surely return to Cleopatra.

William Shakespeare's other Tragedies:
- Romeo and Juliet
- Julius Caesar
- Othello
- King Lear
- Macbeth
- Titus Andronicus
- Hamlet
- King John etc

Source: Shakespeare.com and Sparknotes
৩৮.
"Love looks not with the eyes, but with the mind,
And therefore is winged Cupid painted blind."
- These lines are taken from:
  1. Romeo and Juliet
  2. A Midsummer Night's Dream
  3. Othello
  4. The Tempest
ব্যাখ্যা

"Through Athens I am thought as fair as she.
But what of that? Demetrius thinks not so.
He will not know what all but he do know.
And as he errs, doting on Hermia’s eyes,
So I, admiring of his qualities.
Things base and vile, holding no quantity,
Love can transpose to form and dignity.
Love looks not with the eyes, but with the mind,
And therefore is winged Cupid painted blind."

A soliloquy of Helen
in Shakespeare's play "A Midsummer Night's Dream"
- Helena utters these lines as she comments on the irrational nature of love.
- They are extremely important to the play’s overall presentation of love as erratic, inexplicable, and exceptionally powerful (I.i.227–235).
- Distressed by the fact that her beloved Demetrius loves Hermia and not her, Helena says that though she is as beautiful as Hermia, Demetrius cannot see her beauty.

William Shakespeare was an English dramatist and poet of the sixteenth century.
- He was born on 23 April, 1564 AD and died on 23 April, 1616 AD.
- His Birth place: Stratford Avon.
- '1590-1616' is called the Shakespearean period.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman. and Sparknotes.

৩৯.
কোন অমূলদ সংখ্যা-
  1. √8/√2
  2. 5√16/8
  3. √27/3
  4. 3√125/5
ব্যাখ্যা

এখানে,
√27/3 = 3√3/3
= √3 যা অমূলদ সংখ্যা।

√8/√2 = 2
5√16/8 = 5/2
3√125/5 = 1
সুতরাং, এগুলো মূলদ সংখ্যা।

৪০.
এমন একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে ৩, ৬, ৯, ১২, ১৫ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ২ অবশিষ্ঠ থাকে।
  1. ১৭৮
  2. ১৮০
  3. ১৮১
  4. ১৮২
ব্যাখ্যা

৩, ৬, ৯, ১২, ১৫, এর ল.সা.গু. = ১৮০
∴ লঘষ্ঠি সংখ্যাটি = ১৮০ + ২
= ১৮২

৪১.
কোন মহল্লার জনসংখ্যার ৪৫% নারী, যদি ঐ মহল্লার পুরুষ সংখ্যা ২২০০ হয় তবে মোট জনসংখ্যা কত?
  1. ৪০০০
  2. ৪৫০০
  3. ৫০০০
  4. ৫৫০০
ব্যাখ্যা

ঐ মহল্লায় পুরুষ সংখ্যার = (১০০ - ৪৫)
= ৫৫%
∴ পুরুষ সংখ্যা ৫৫ জন হলে মোট জনসংখ্যা = ১০০ জন
∴ পুরুষ সংখ্যা ২২০০ জন হলে মোট জনসংখ্যা = (১০০ × ২২০০)/৫৫
= ৪,০০০ জন

৪২.
6x2 - 5x + 12 = 0 সমীকরণের মূলদ্বয়ের গুণফল-
  1. -2
  2. 2
  3. 0
  4. 3
ব্যাখ্যা

6x2 - 5x + 12 = 0
সমীকরণের a = 6,
b = -5,
c = 12
∴ মূলদ্বয়ের গুণফল = c/a
= 12/6
= 2

৪৩.
x < 0 এবং x2 < 4x হলে x = ?
  1. (-∞, 4)
  2. (4, ∞)
  3. (∞, -4]
  4. [4, ∞)
ব্যাখ্যা

x2 < 4x
বা, x2 - 4x < 0
বা, x(x - 4) < 0
∴ x < 0
∴ x - 4 > 0
বা, x > 4
∴ x = (4, ∞)

৪৪.
4x = 3y হলে (x + y)/(x - y) = ?
  1. -7
  2. -(1/7)
  3. 1/7
  4. 7
ব্যাখ্যা

4x = 3y
বা, x/y = 3/4
(x + y)/(x - y) = (3 + 4)/(3 - 4)
= 7/(-1)
= -7

৪৫.
3√(3√a-27) = ?
  1. a1/3
  2. 1/a3
  3. a3
  4. 0
ব্যাখ্যা

3√(3√a-27)
= (3√a-27)1/3
= {(a-27)1/3}1/3
= (a-27)1/9
= a-3
= 1/a3

৪৬.
৫ + ৯ + ১৩ +......... + ৮১ = ?
  1. ৮৫০
  2. ৮৫৫
  3. ৮৬০
  4. ৮৬৫
ব্যাখ্যা

a = ৫,
d = ৪
∴ n তম পদ = a + (n - ১)d
বা, ৮১ = ৫ + (n - ১)৪
বা, (n - ১)৪ = ৭৬
বা, (n - ১) = ১৯
∴ n = ২০
∴ সমষ্টি = n/২{২a + (n - ১)d}
= ২০/২ × {২ × ৫ + (২০ - ১)৪}
= ১০ × ৮৬
= ৮৬০

৪৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৫ : ১২ এবং কর্ণের দৈর্ঘ্য ৬৫ মিঃ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ১২০০ বর্গমিঃ
  2. ১৪০০ বর্গমিঃ
  3. ১৫৫০ বর্গমিঃ
  4. ১৫০০ বর্গমিঃ
ব্যাখ্যা


ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ১২a,
প্রস্থ = ৫a
∴ কর্ণ = √{(১২a)2 + (৫a)2}
= ১৩a
∴ ১৩a = ৬৫
বা, a = ৫
∴ ক্ষেত্রফল = ৫a × ১২a
= ৬০ × ৫
= ১৫০০

৪৮.
বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে-
  1. সমান দূরবর্তী
  2. অসমান দূরবর্তী
  3. শুন্য দূরবর্তী
  4. অসীম দূরবর্তী
ব্যাখ্যা
বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী।


৪৯.
একটি কোণকের ব্যাসার্ধ r, উচ্চতা h এবং হেলানো দৈর্ঘ্য l হলে কোণকের আয়তন-
  1. πr2h
  2. (4/3)πr2h
  3. 1/3πr2h
  4. πr(l + r)
ব্যাখ্যা

কোনকের আয়তন = 1/3πr2h

৫০.
A = {1, 2, 3}, B = Φ হলে P(A ∪ B) এর উপাদান সংখ্যা কত?
  1. 0
  2. 3
  3. 8
  4. 7
ব্যাখ্যা

A ∪ B = (1, 2, 3),
∴ n(A ∪ B) = 3
∴ P(A ∪ B) এর উপাদান = 23
= 8

৫১.
APPLE শব্দের অক্ষরগুলো কত উপায়ে পূর্নবিন্যাস করা যায়?
  1. 59
  2. 60
  3. 61
  4. 62
ব্যাখ্যা

APPLE শব্দে মোট অক্ষর 5টি যাদের 2টি P
∴ বিন্যাস সংখ্যা = 5!/2!
= 60
∴ পূর্নবিন্যাস করার উপায় = 60 - 1
= 59

৫২.
এক প্যাকেট তাস হতে দু’টি তাস তোলা হলো, তাস দু’টি ভিন্ন রংয়ের হওয়ার সম্ভাবনা কত?
  1. 25/51
  2. 26/51
  3. 28/51
  4. 29/51
ব্যাখ্যা

প্যাকেটে মোট তাস = 52
কালো তাস = 26
লাল তাস = 26
∴ তাস দু'টি ভিন্ন রংয়ের হওয়ার সম্ভাবনা = (26c1 × 26c1)/52c2
= (26 × 26)/1326
= 26/51

৫৩.
বায়ুমণ্ডলের কোন স্তরটি হেটারোস্ফিয়ার নামে পরিচিত?
  1. ট্রপোস্ফিয়ার
  2. স্ট্রাটোস্ফিয়ার
  3. মেসোস্ফিয়ার
  4. থার্মোস্ফিয়ার
ব্যাখ্যা

- বায়ুমণ্ডলের যে অংশে গ্যাসীয় সংযুক্তি সমসত্ত্বীয়ভাবে মোটামুটি স্থির থাকে, তাকে বলা হয় হোমোস্ফিয়ার।
- ট্রপোস্ফিয়ার, স্ট্র‍্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার- এ তিনটি হোমোস্ফিয়ারের অন্তর্ভুক্ত।

- হোমোস্ফিয়ারের ওপরে অর্থাৎ ৮৫ কি.মি. এর ওপরে বায়ুমণ্ডলের উপাদান গ্যাস-অণু ও আয়নের অসমসত্ত্ব মিশ্রণ দ্বারা হেটারোস্ফিয়ার গঠিত।
- হেটারোস্ফিয়ারে রয়েছে থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার।

সূত্র: উচ্চ মাধ্যমিক রসায়ন বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৫৪.
পৃথিবীর বর্তমান বয়স কত?
  1. ৫.৬ বিলিয়ন বছর
  2. ৩.২ বিলিয়ন বছর
  3. ৪.৬ বিলিয়ন বছর
  4. ২.৩ বিলিয়ন বছর
ব্যাখ্যা

- It is widely accepted by both geologists and astronomers that Earth is roughly 4.6 billion years old.
- This age has been obtained from the isotopic analysis of many meteorites as well as of soil and rock samples from the Moon by such dating methods as rubidium–strontium and uranium–lead.
সূত্র: Encyclopedia Britannica

এছাড়া মাধ্যমিক রসায়ন বোর্ড বইয়ে পৃথিবীর বয়স ৪.৫৪ বিলিয়িন বছর বলা হয়েছে।

৫৫.
মহাবিশ্বের সম্প্রসারণ সম্পর্কিত সূত্র প্রদান করেন কে?
  1. স্টিফেন হকিং
  2. এডুউন হাবল
  3. জি. লেমেটার
  4. জন হেস এবং ডি. কার্ল
ব্যাখ্যা

- ১৯২৯ সালে বিজ্ঞানী এডুইন হাবল তাঁর দীর্ঘ নয় বছরের পর্যবেক্ষণের ফলাফল পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হন যে, মহাবিশ্ব অত্যন্ত দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে।
- তাঁর এই সিদ্ধান্তকে তিনি একটি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন। এটি হাবলের সূত্র নামে পরিচিত।
সূত্রটি হলো-
- গ্যালাক্সিসমূহ নিজেরা এবং পৃথিবী হতে দ্রুতগতিতে দূরে সরে যাচ্ছে এবং গ্যালাক্সিগুলোর মধ্যে দূরত্ব যতো বেশি, পরস্পর থেকে দূরে সরে যাওয়ার বেগও তত বেশি।

সূত্র: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৫৬.
ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম উভয়ই বিদ্যমান- এই তত্ত্ব প্রথম প্রকাশিত হয় কত সালে?
  1. ১৯২৪ সালে
  2. ১৯২৬ সালে
  3. ১৯২৮ সালে
  4. ১৯৩০ সালে
ব্যাখ্যা

- বোর পরমাণু মডেলে ইলেকট্রনকে শুধু কণা হিসাবে বর্ণনা করা হয়েছে।
- ১৯২৪ সালে বিজ্ঞানী লুই ডি ব্রগলি মত প্রকাশ করেন যে, ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম আছে।
- লুই ডি ব্রগলির এ বক্তব্যকে ১৯২৬ সালে বিজ্ঞামী ই. স্রোডিঞ্জার আরও সংশোধন ও পরিমার্জন করেন।
সূত্র: উচ্চ মাধ্যমিক রসায়ন বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৫৭.
নিচের কোন মৌলটি রঙিন যৌগ গঠন করে?
  1. দস্তা
  2. সোডিয়াম
  3. স্ক্যান্ডেনিয়াম
  4. লোহা
ব্যাখ্যা

অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্য হলো-
- পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে।
- রঙিন যৌগ গঠন করে।
- জটিল যৌগ গঠন করে।
- প্রভাবকরূপে ক্রিয়া করে।
- প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে।
দস্তা, সোডিয়াম, স্ক্যান্ডেনিয়াম এবং লোহার মধ্যে একমাত্র লোহাই অবস্থান্তর মৌল।
সূত্র: উচ্চ মাধ্যমিক রসায়ন বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৫৮.
চৌম্বকক্ষেত্রের আন্তর্জাতিক একক কোনটি?
  1. টেসলা
  2. ক্যান্ডেলা
  3. নিউটন
  4. অ্যাম্পিয়ার
ব্যাখ্যা

- চৌম্বকক্ষেত্রের আন্তর্জাতিক একক হলো টেসলা।
- দীপন তীব্রতার আন্তর্জাতিক একক হলো ক্যান্ডেলা।
- বলের আন্তর্জাতিক একক হলো নিউটন।
- বিদ্যুৎ প্রবাহের আন্তর্জাতিক একক হলো অ্যাম্পিয়ার।
সূত্র: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৫৯.
দূরবীক্ষণ যন্ত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়?
  1. উত্তল
  2. অবতল
  3. সমতল
  4. ক + খ
ব্যাখ্যা

উত্তল লেন্সের ব্যবহার:
১. উত্তল লেন্সকে আতশী কাঁচ হিসেবে ব্যবহার করা হয়।
২. উত্তল লেন্সের সাহায্যে আলোক রশ্মিকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করে আগুন জ্বালানোর কাজে ব্যবহৃত হয়।
৩. চশমা, ক্যামেরা, বিবর্ধক কাঁচ, অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র ইত্যাদিতে ব্যবহৃত হয়।
অবতল লেন্সের ব্যবহার:
১. চশমায় ব্যবহার করা হয়।
২. গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়।

উৎসঃ পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৬০.
স্নেহজাতীয় খাবার পরিপাকে সাহয্য করে নিচের কোনটি?
  1. ইনসুলিন
  2. পিত্তরস
  3. বিলিরুবিন
  4. গ্লুকাগন
ব্যাখ্যা
- মানুষের মধ্যচ্ছদার ঠিক নিচে পাকস্থলির ডানদিকে বিস্তৃত গাঢ় লালচে বর্ণের ত্রিকোণাকার ও পিত্তরস নিঃসরণকারী গ্রন্থিকে যকৃত বলা হয়। যকৃতের বেশির ভাগ অংশ দেহের ডানদিকে অবস্থিত।
- যকৃত মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি। একজন পূর্ণ বয়স্ক মানুষের যকৃতের ওজন প্রায় ১.৫-২.০ কেজি। এটি চারটি অসম্পূর্ণ খণ্ড নিয়ে বিভক্ত।
- ডান খণ্ডটি অপেক্ষাকৃত বড় এবং এই খণ্ডের নিচে পেয়ালার মতো পিত্তরস ধারণকারী একটি থলে থাকে, একে পিত্তথলি বলে। পিত্তথলি ৭-৮ সে.মি. লম্বা। পিত্তথলি থেকে পিত্ত ডিওডেনামে উন্মুক্ত হয়।
- পিত্তরস হলদে সবুজ বর্ণের একটি ক্ষার জাতীয় তরল পদার্থ। এতে শতকরা ৮০% পানি ও ২০% অন্যান্য রাসায়নিক উপাদান থাকে।
- পিত্তরস খাদ্যের অম্লভাব প্রশমিত করে এবং ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে৷
- পিত্তরস স্নেহ জাতীয় খাবার পরিপাক করে থাকে।

সুত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিদ্যা এবং মাধ্যমিক জীববিজ্ঞান বোর্ড বই।
৬১.
ডায়াবেটিস রোগের সাথে কোন গ্রন্থিটি জড়িত?
  1. অগ্ন্যাশয়
  2. প্যারাথাইরয়েড গ্রন্থি
  3. পিনিয়াল গ্রন্থি
  4. যকৃত
ব্যাখ্যা

- অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি। অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা অংশে উপস্থিত বিটা কোষ থেকে ক্ষরিত হয় ইনসুলিন।
- ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে। তাই বিটা কোষ কোনো কারণে ক্ষতিগ্রস্থ হলে ইনসুলিন নিঃসরণ কমে যায় এবং ফলশ্রুতিতে ডায়াবেটিস রোগ হয়ে থাকে।
সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৬২.
স্ট্রোক বলতে আসলে কী বোঝায়?
  1. হৃদপিণ্ডে রক্তক্ষরণ
  2. বৃক্কে প্রদাহ
  3. ফুসফুসের সংক্রমণ
  4. মস্তিষ্কে রক্তক্ষরণ
ব্যাখ্যা

- স্ট্রোক হলো মস্তিষ্কে রক্তক্ষরণ।
- বৃক্কে প্রদাহ হলো গ্লোমেরুলোনেফ্রাইটিস।
- ফুসফুসের সংক্রমণ হলো নিউমোনিয়া।
সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৬৩.
নিচের কোনটি ভারত ভিত্তিক ই-কমার্স সাইট?
  1. Flipkart
  2. Alibaba
  3. Amazon
  4. Taobao
ব্যাখ্যা
Amazon - যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সাইট
Alibaba ও Taobao - চীনভিত্তিক ই-কমার্স ওয়েবসাইট
Flipkart - ভারতের ই-কমার্স সাইট (বর্তমান মালিকানা - ওয়ালমার্টের)
৬৪.
মাইক্রোসফট অফিসের ব্যবহারের সময় কোনো অক্ষর বোল্ড করার ক্ষেত্রে নিচের কোন কমান্ড ব্যবহার করা হয়?
  1. Ctrl + S
  2. Ctrl + A
  3. Ctrl + X
  4. Ctrl + B
ব্যাখ্যা
Ctrl +B কী বোর্ড কমান্ড দিয়ে গুগল ডক এবং মাইক্রোসফট ওয়ার্ডে অক্ষর বোল্ড করা হয়।


উৎস: মাইক্রোসফট সাপোর্ট।
৬৫.
নিচের কোনটি ইমপ্যাক্ট প্রিন্টার?
  1. লেজার প্রিন্টার
  2. স্থির বৈদ্যুতিক প্রিন্টার
  3. ডট ম্যাট্রিক্স প্রিন্টার
  4. ইঙ্কজেট প্রিন্টার
ব্যাখ্যা
- ডট ম্যাট্রিক্স একটি ইমপ্যাক্ট প্রিন্টার।
অন্যদিকে,
- লেজার প্রিন্টার, স্থির বৈদ্যুতিক প্রিন্টার ও ইঙ্কজেট প্রিন্টার - নন ইমপ্যাক্ট প্রিন্টার।


উৎস: মাধ্যমিক তথ্য প্রযুক্তি বই (ভোকেশনাল)।
৬৬.
ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং সিস্টেম ভাড়া দেয় কোন ধরনের ক্লাউড সিস্টেমে?
  1. IaaS
  2. PaaS
  3. SaaS
  4. ক + গ
ব্যাখ্যা
ক্লাউড কী ধরনের সেবা দিচ্ছে , তার ভিত্তিতে ক্লাউড কে তিন ভাগে ভাগ করা যায় :

Infrastructure-as-a Service(IaaS) - ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং সিস্টেম ভাড়া দেয় ।
যেমন - অ্যামাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) ।

Platform-as-a -Service (PaaS) - এই পদ্ধতিতে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় প্ল্যাটফর্ম, যার উপর অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজাররা।
যেমন: গুগলের অ্যাপ ইঞ্জিনে ।

Software-as-a Service (SaaS) - সফটওয়্যার এজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেট সফটওয়্যার ব্যবহার করতে পারবেন ।
যেমন: গুগল ডকস।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি( মাহবুবুর রহমান) একাদশ-দ্বাদশ শ্রেণি
৬৭.
দশমিক সংখ্যায় 288 এর অক্টাল মান কত?
  1. 444
  2. 440
  3. 645
  4. 635
ব্যাখ্যা
(288)10 = (440)8

দশমিক সংখ্যাকে পর্যায়ক্রমে ৮ দিয়ে ভাগ করে ভাগশেষগুলোকে একত্র করে দশমিক সংখ্যাটির অকট্যাল সমকক্ষ সংখ্যা পাওয়া যায়।
আর দশমিক ভগ্ন্যাংশ অকটালে রূপান্তর করার জন্য গুণফল ০ না হওয়া পর্যন্ত সংখ্যাটিকে অনবরত ৮ দিয়ে গুণ করতে হবে।
৬৮.
স্ন্যাপচ্যাট কী?
  1. web browser সফটওয়্যার
  2. সার্চ ইঞ্জিন
  3. সামাজিক যোগাযোগ মাধ্যম
  4. একটি মেশিন
ব্যাখ্যা
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো - ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ইত্যাদি।
Internet Explorer, Google Chrome, Opera, Mozilla Firefox, Safari প্রভৃতি হল web browser সফটওয়্যার।
৬৯.

উপরের চিত্রটি দর্পণের বাম পার্শ্বে রাখলে প্রতিবিম্ব অপশনের কোনটি হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
In the mirror image,
• The right side of the object becomes the left side
• The left side of the object becomes the right side
• The top and bottom sides of the object remain unchanged
Hence answer figure 1 is correct.
৭০.
6 × 48 = 122 এবং 36 × 64 = 1612 হলে, 123 × 8 = ?
  1. 412
  2. 421
  3. 142
  4. 241
ব্যাখ্যা
(6 ÷ 3) × (48 ÷ 4) = 2  12 = 122 (ডানের সংখ্যা বামে ও বামের সংখ্যা ডানে বসিয়ে)
(36 ÷ 3) × (64 ÷ 4)= 12  16  = 1612 (ডানের সংখ্যা বামে ও বামের সংখ্যা ডানে বসিয়ে)
(123 ÷ 3) × (8 ÷ 4) = 41  2  = 241 (ডানের সংখ্যা বামে ও বামের সংখ্যা ডানে বসিয়ে)

সংখ্যাগত দক্ষতা (যৌক্তিক সংখ্যা)
৭১.
একটি রাশি অপর রাশির ৫২% হলে, রাশি দুটির অনুপাত কত?
  1. ৫০ : ৫২
  2. ১৩ : ২৫
  3. ১০০ : ২৬
  4. ২৫ : ২৬
ব্যাখ্যা
অপর রাশি ক হলে, একটি রাশি = ক এর ৫২% = ৫২ক/১০০ = ১৩ক/২৫
একটি রাশি / অপর রাশি = (১৩ক/২৫) ÷ ক = ১৩/২৫
একটি রাশি : অপর রাশি = ১৩ : ২৫

সংখ্যাগত দক্ষতা (অনুমান ও তাৎক্ষণিক সমাধান)
৭২.
একটি ভারি সুষম রড ২৪ সেমি ব্যবধানে অবস্থিত দুইটি খুঁটির উপর আনুভূমিকভাবে স্থাপিত। যদি খুঁটিদ্বয়ের উপর চাপের অনুপাত ১ : ২ হয়, তবে রডের মধ্যবিন্দু থেকে খুঁটিটির অবস্থান কত?
  1. ৪ : ২০
  2. ১২ : ১২
  3. ২ : ২২
  4. ৮ : ১৬
ব্যাখ্যা
কগ হচ্ছে সুষম রডের দৈর্ঘ্য 
সুষম রডটির মধ্যবিন্দু কখ ও খগ কে ১ : ২ অনুপাতে অন্তর্বিভক্ত করে।
কখ/২ = খগ/১ = (কখ + খগ)/(২+১) = কগ/৩ = ২৪/৩ = ৮
 কখ/২ = ৮ সুতরাং, কখ = ১৬
 খগ/১ = ৮ সুতরাং, খগ = ৮

যান্ত্রিক দক্ষতা (সরল যন্ত্র সম্পর্কিত)
৭৩.
একজন লোক ১২ মিটার পূর্বদিকে যাওয়ার পর ৫ মিটার দক্ষিণে গেল। লোকটির আদি অবস্থান হতে শেষ অবস্থানের ন্যূনতম দূরত্ব কত?
  1. ১২
  2. ১৩
ব্যাখ্যা
লোকটির আদি অবস্থান হতে শেষ অবস্থানের ন্যূনতম দূরত্ব = √(১২ + ৫) = ১৩ মিটার।

[স্থানাঙ্ক সম্পর্ক (দিক ও দূরত্ব নির্ণয়) বিষয়ক]
৭৪.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. Accelerate
  2. Tsunami
  3. Supersede
  4. Mispell
ব্যাখ্যা
Mispell এর সঠিক বানান Misspell যার অর্থ বানান ভুল করা বা ভুল বানান করা।

[ Topic - বানান ও ভাষা ( শুদ্ধ বানান ও বাক্য গঠন) ]
৭৫.
নিচের কোন বাক্যটি সঠিক?
  1. Who do the work?
  2. Who does the work?
  3. I had had a meal before he came.
  4. উপরের সব
ব্যাখ্যা
Who do the work? এটি সঠিক কারণ Who plural(বহুবচন) হিসেবে ব্যবহৃত হয়েছে।
Who does the work? এটি সঠিক কারণ Who singular(একবচন) হিসেবে ব্যবহৃত হয়েছে।
I had had a meal before he came. এটি সঠিক কারণ before এর আগে past perfect ও before এর পড়ে past indefinite tense হয়।

[ Topic - বানান ও ভাষা ( ভুল শনাক্তকরণ) ]
৭৬.
পর্বত এর সমার্থক শব্দ কোনটি?
  1. নগ
  2. খগ
  3. অপ
  4. দৃক
ব্যাখ্যা
নগ (বিশেষ্য) = পাহাড়; পর্বত

খগ (বিশেষণ) = আকাশে গমনকারী; শূন্যে বিচরণকারী। 
খগ বিশেষ্য = পাখি, বায়ু, সূর্য; গ্রহ।

অপ (অব্যয়) = নিন্দা বিরোধ প্রতিকূল

দৃক, দৃক্ (বিশেষ্য) = চোখ; নয়ন। 

উৎস: বাংলা একাডেমি অভিধান।

[ Topic - বানান ও ভাষা ( সমার্থক ও বিপরীতার্থক শব্দ) ]
৭৭.
নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
অ,ঘ - আ,ঝ - ই,ঢ - ?
  1. ঈ,ভ
  2. ঈ,দ
  3. ঈ,ড
  4. ঈ,ধ
ব্যাখ্যা

অ,ঘ ⇒ স্বরবর্ণের প্রথম বর্ণ + ব্যঞ্জনবর্ণের প্রথম বর্গের চতুর্থ বর্ণ ।
আ,ঝ ⇒ স্বরবর্ণের দ্বিতীয় বর্ণ + ব্যঞ্জনবর্ণের দ্বিতীয় বর্গের চতুর্থ বর্ণ ।
ই,ঢ ⇒ স্বরবর্ণের তৃতীয় বর্ণ + ব্যঞ্জনবর্ণের তৃতীয় বর্গের চতুর্থ বর্ণ ।
সুতরাং, স্বরবর্ণের চতুর্থ বর্ণ + ব্যঞ্জনবর্ণের চতুর্থ বর্গের চতুর্থ বর্ণ = ঈ,ধ

[ Topic - বানান ও ভাষা ( বর্ণ সংক্রান্ত সামর্থ্য) ]
৭৮.
ষোল শতক শুরু হয়েছিল কত সালে?
  1. ১৫০০
  2. ১৫০১
  3. ১৬০০
  4. ১৬০১
ব্যাখ্যা
ষোল শতক শুরু হয়েছিল ১৫০১ সালে ও শেষ হয়েছিল ১৬০০ সালে।

[ সমস্যা সমাধান ( সময় - দিন, তারিখ, মাস, বছর) ]
৭৯.
কামাল সাহেব বাজার থেকে কিছু কলম কিনে নিয়ে আসলেন। তিনি কলমগুলো ৩ সন্তানের মধ্যে এমনভাবে বণ্টন করে দিলেন যেন প্রথম সন্তান ১/২ অংশ, দ্বিতীয় সন্তান ১/৪ অংশ পায় ও অবশিষ্ট ১২ টি কলম তৃতীয় সন্তানকে দিলেন। তিনি বাজার থেকে কতগুলো কলম কিনে নিয়ে এসেছিলেন?
  1. ১২
  2. ২৪
  3. ৩৬
  4. ৪৮
ব্যাখ্যা
ক - ১ক/২ - ১্ক/৪ = ১২
বা, ক(১ - ১/২ - ১/৪) = ১২
বা, ক/৪ = ১২
বা, ক = ৪৮

[ Topic - সমস্যা সমাধান (অন্যান্য গাণিতিক সমস্যা) ]
৮০.
ক ও খ একত্রে একটা কাজের এক-তৃতীয়াংশ ৪ দিনে করতে পারে। ক একা কাজটির এক-চতুর্থাংশ ৫ দিনে করতে পারে। খ একা কাজটির এক-পঞ্চমাংশ কতদিনে শেষ করতে পারবে?
  1. ১৫
  2. ৩০
ব্যাখ্যা
ক ও খ একত্রে একটা কাজের এক-তৃতীয়াংশ ৪ দিনে করতে পারে।
ক ও খ একত্রে সম্পূর্ণ কাজ (৪ × ৩) বা ১২ দিনে করতে পারে।
১২ দিনে করতে পারে ১ অংশ
ক ও খ একত্রে ১ দিনে করতে পারে ১/১২ অংশ।


ক একা কাজটির এক-চতুর্থাংশ ৫ দিনে করতে পারে।
ক একা সম্পূর্ণ কাজ (৫ × ৪) বা ২০ দিনে করতে পারে।
ক একা ২০ দিনে করতে পারে ১ অংশ
ক একা ১ দিনে করতে পারে ১/২০ অংশ।

সুতরাং, খ ১ দিনে করতে পারে কাজের (১/১২ - ১/২০) অংশ বা ১/৩০ অংশ।
খ ১/৩০ অংশ করতে পারে ১ দিনে
খ সম্পূর্ণ অংশ করতে পারে ৩০ দিনে.
খ কাজের ১/৫ অংশ করতে পারে ৩০/৫ দিনে বা ৬ দিনে।

[ Topic - সমস্যা সমাধান (সময় ও কাজ বিষয়ক সমস্যা) ]
৮১.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. দৈর্ঘ্য
  2. ভর
  3. সময়
  4. আয়তন
ব্যাখ্যা
দৈর্ঘ্য, সময় ও তাপমাত্রা মৌলিক রাশি কিন্তু আয়তন মৌলিক রাশি নয়।

[ Topic - ভাষাগত যৌক্তিক বিচার ( বৈসাদৃশ্য বিচার) ]
৮২.
১৯৭২ সালে সর্বপ্রথম কোন দেশটি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিলো?
  1. বার্বাডোস
  2. পূর্ব জার্মানি
  3. পোল্যান্ড
  4. সেনেগাল
ব্যাখ্যা
- ভুটান ও ভারতের পর বিশ্বের তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ হিসেবে ১৯৭২ সালের ১১ জানুয়ারি পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- একইদিন চতুর্থ দেশ হিসেবে বুলগেরিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- প্রথম মুসলিম দেশ হিসেবে মালয়েশিয়া ১৯৭২ সালের ৩১ জানুয়ারি এবং প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেনেগাল ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- প্রথম উত্তর আমেরিকান দেশ হিসেবে বার্বাডোস স্বীকৃতি দেয় ২০ জানুয়ারি ১৯৭২।
- পোল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১২ জানুয়ারি ১৯৭২।
- ১৯৭১ সালের ৬ ডিসেম্বর প্রথম দেশ হিসেবে ভুটান এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
(তথ্যসূত্রঃ নিউইর্য়ক টাইমস আর্কাইভস, বাংলাদেশ প্রতিদিন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়)
৮৩.
মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি?
  1. বীরশ্রেষ্ঠ
  2. বীরবিক্রম
  3. বীরউত্তম
  4. বীরপ্রতীক
ব্যাখ্যা
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।
এগুলো হলো:
- সর্বোচ্চ বীরত্বসূচক : বীরশ্রেষ্ঠ (৭ জন)
- দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বসূচক : বীরউত্তম (৬৮ জন)
- তৃতীয় সর্বোচ্চ বীরত্বসূচক : বীরবিক্রম (১৭৫ জন)
- চতুর্থ সর্বোচ্চ বীরত্বসূচক : বীরপ্রতীক (৪২৬ জন)।
- বঙ্গবন্ধু হত্যকাণ্ডের সাথে জড়িত থাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত ৬ জুন ২০২১ চারজনের বীরত্বসূচক খেতাব বাতিল করে।
এরা হলো:
- লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম)
- লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম)
- লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
- নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)।
- ফলে বর্তমানে মুক্তিযুদ্ধে অবদানের জন্যে বীরত্বসূচক পদকপ্রাপ্তের মোট সংখ্যা ৬৭২ জন।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং প্রথম আলো)
৮৪.
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কবে শহিদ হন?
  1. ৮ এপ্রিল ১৯৭১
  2. ১৮ এপ্রিল ১৯৭১
  3. ৫ মে ১৯৭১
  4. ২০ আগস্ট ১৯৭১
ব্যাখ্যা
- বীরশ্রেষ্ঠদের মধ্যে সবার আগে শহীদ হন ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। তিনি ১৯৭১ সালের ৮ এপ্রিল রাঙামাটি জেলার নানিয়ারচরের চিংড়ি খাল এলাকায় পাকবাহিনীর সাথে সম্মুখ ‍যুদ্ধে শহীদ হন।
মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের শাহাদাতের তারিখ:
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : ৮ এপ্রিল ১৯৭১
- সিপাহী মোস্তফা কামাল : ১৮ এপ্রিল ১৯৭১
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : ২০ আগস্ট ১৯৭১
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ : ৫ সেপ্টেম্বর ১৯৭১
- সিপাহী হামিদুর রহমান : ২৮ অক্টোবর ১৯৭১
- ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন : ১০ ডিসেম্বর ১৯৭১
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : ১৪ ডিসেম্বর ১৯৭১।
(তথ্যসূত্র: প্রথম আলো এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়)
৮৫.
বঙ্গবন্ধু কবে আতাউর রহমান খানের মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন?
  1. ১৯৫৬ সালের ৩১ আগস্ট
  2. ১৯৫৬ সালের ১৬ সেপ্টেম্বর
  3. ১৯৫৭ সালের ৩০ মে
  4. ১৯৫৭ সালে ১১ জুলাই
ব্যাখ্যা
- ১৯৫৬ সালের সেপ্টেম্বর মাসে পূর্ব পাকিস্তানে আতাউর রহমান খানের নেতৃত্বে কোয়ালিশন মন্ত্রিসভা গঠিত হয়।
- বঙ্গবন্ধু ১৬ সেপ্টেম্বর ১৯৫৬ এই মন্ত্রিসভায় শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও ভিলেজ এইড দপ্তরের মন্ত্রী হিসেবে যোগ দেন।
- কিন্তু ১৯৫৭ সালের ৩০ মে দলীয় কাজে মনোনিবেশের জন্যে স্বেচ্ছায় তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া এবং অসমাপ্ত আত্মজীবনী)
৮৬.
চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে মহিলা ও ৬৫ বছর উর্ধ্ব করদাতাদের করমুক্ত আয়ের সীমা কত টাকা?
  1. ৩ লক্ষ টাকা
  2. ৩.৫ লক্ষ টাকা
  3. ৪.০ লক্ষ টাকা
  4. ৪.৫ লক্ষ টাকা
ব্যাখ্যা
চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা:
- সাধারণ করদাতা : ৩ লক্ষ টাকা।
- মহিলা, ৬৫ বছর উর্ধ্ব এবং তৃতীয় লিঙ্গ : ৩.৫ লক্ষ টাকা।
- প্রতিবন্ধি করদাতা : ৪.৫ লক্ষ টাকা।
- যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা : ৪.৭৫ লক্ষ টাকা।
(তথ্যসূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)
৮৭.
২০২০-২০২১ অর্থবছরে রপ্তানি আয়ে দ্বিতীয় শীর্ষ পণ্য কোনটি?
  1. চামড়া ও চামড়াজাত পণ্য
  2. হোম টেক্সটাইল
  3. কৃষিপণ্য
  4. পাট ও পাটজাত পণ্য
ব্যাখ্যা
- ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ৩৮.৭৫৮ বিলিয়ন মার্কিন ডলার।
রপ্তানি আয়ে বিভিন্ন পণ্যের অবদান:
- প্রথম : তৈরি পোশাক (৩১.৪৫ বিলিয়ন ডলার)
- দ্বিতীয় : পাট ও পাটজাত পণ্য (১১৬১.৪৮ মিলিয়ন ডলার)
- তৃতীয় : হোম টেক্সটাইল (১১৩২ মিলিয়ন ডলার)
- চতুর্থ : কৃষিপণ্য (১০২৮.১৪ মিলিয়ন ডলার)
- পঞ্চম : চামড়া ও চামড়াজাত পণ্য (৯৪১.৬৭ মিলিয়ন ডলার)।
(তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট)
৮৮.
সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতিকে কত দিনের মধ্যে স্বাক্ষর করতে হয়?
  1. ০৭ দিন
  2. ১০ দিন
  3. ১২ দিন
  4. ১৫ দিন
ব্যাখ্যা
- বাংলাদেশের সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধনী সংক্রান্ত কোন বিল পাসের জন্যে সংসদের মোট সদস্য সংখ্যা অন্যূন দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি প্রয়োজন।
- বিল পাসের পর এতে রাষ্ট্রপতিকে ৭ দিনের মধ্যে স্বাক্ষর করতে হয়। এই সময়সীমার মধ্যে রাষ্ট্রপতি স্বাক্ষর না করলে রাষ্ট্রপতি বিলে স্বাক্ষর করেছেন বলে ধরে নেওয়া হয়।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ সংবিধান)
৮৯.
দেশের অবকাঠামো উন্নয়নে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগের জন্যে গঠিত তহবিল কোনটি?
  1. BIDF
  2. BDF
  3. BIDA
  4. BSEC
ব্যাখ্যা
- বাংলাদেশের বৈদেশিক ‍মুদ্রার রিজার্ভ দেশের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের লক্ষ্যে সরকার সম্প্রতি বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন ফান্ড বা Bangladesh Infrastructure Development Fund (BIDF) গঠন করেছে।
- গত ১৫ মার্চ ২০২১ এই তহবিলের উদ্বোধন করা হয়।
- এই তহবিল থেকে সর্বপ্রথম পায়রা বন্দর কর্তৃপক্ষকে ৫,৪১৭ কোটি টাকা ঋণ প্রদান করে
(তথ্যসূত্র: ডেইলি স্টার)
৯০.
ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইনস কোন দেশের বিমানসংস্থা?
  1. অস্ট্রেলিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. জার্মানি
  4. ফ্রান্স
ব্যাখ্যা
- ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইনস : মার্কিন যুক্তরাষ্ট্র
- কান্টাস এয়ারলাইন : অস্ট্রেলিয়া
- এয়ার ফ্রান্স : ফ্রান্স
- লুফথানসা : জার্মানি
(তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট)
৯১.
ব্রেটন উডস সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
  1. ১-১২ জুন ১৯৪৪
  2. ১-৫ জুলাই ১৯৪৪
  3. ১-২২ জুলাই ১৯৪৪
  4. ২-১৮ জুলাই ১৯৪৪
ব্যাখ্যা
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে অনুষ্ঠিত United Nations Monetary and Financial Conference ব্রেটন উডস সম্মেলন নামে পরিচিত।
- এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলো।
- ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে The International Bank for Reconstruction and Development (IBRD) এবং The International Monetary Fund (IMF) জন্ম লাভ করে। তাই এ দুটি প্রতিষ্ঠানকে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়।
(তথ্যসূত্রঃ WB ওয়েবসাইট)
৯২.
২০২১ সালের টেকসই উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ৯৪তম
  2. ১০৯তম
  3. ১১৩তম
  4. ১২৫তম
ব্যাখ্যা
- জাতিসংঘ সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন্স নেটওয়ার্ক প্রকাশিত টেকসই উন্নয়ন প্রতিবেদন-২০২১ অনুসারে:
- প্রথম : ফিনল্যান্ড
- বাংলাদেশের অবস্থান : ১০৯তম
- সর্বনিম্ন দেশ (১৬৫তম) : মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র।
(তথ্যসূত্র: এসডিজি ইনডেক্স ওয়েবসাইট)
৯৩.
World Economic Forum এর প্রতিষ্ঠাতা কে?
  1. পিটার ইজেন
  2. ক্লাউস সোয়েব
  3. পল রোমার
  4. র‌্যাগনার নাকর্স
ব্যাখ্যা
- World Economic Forum (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। এটির প্রতিষ্ঠাতা ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটির নাম ছিলো European Management Forum যা ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।
- WEF প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্বের সরকারি ও বেসরকারি অংশীদারদের মধ্যে সংলাপের আয়োজন করে থাকে।
- এটির প্রধান কার্যালয় জেনেভায় অবস্থিত।
- WEF ২০১৫ সালে সরকারি-বেসরকারি সহযোগিতা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- ২০২১ সালে সংস্থাটির প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী বা ৫০ বছর পালিত হচ্ছে।
(তথ্যসূত্র: WEF ওয়েবসাইট)
৯৪.
প্রথমবারের মতো অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়?
  1. ইংল্যান্ড
  2. ভারত
  3. নিউজিল্যান্ড
  4. ওয়েস্ট ইন্ডিজ
ব্যাখ্যা
- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রবর্তিত প্রথম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড।
- গত ১৮-২৩ জুন ২০২১ ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ড ভারতে আট উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
- আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে হলো আইসিসি প্রবর্তিত টেস্ট ক্রিকেটের বৈশ্বিক প্রতিযোগিতা। এতে বাংলাদেশসহ নয়টি দেশ দুইবছর শিডিউলে ছয়টি করে সিরিজ খেলে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হয়।
(তথ্যসূত্র: আইসিসি ওয়েবসাইট)
৯৫.
ইউনেস্কো ঘোষিত ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল-২০২১’ কোনটি?
  1. পুত্রজায়া
  2. হেলসিংকি
  3. তিবলিশি
  4. নুর সুলতান
ব্যাখ্যা
- ইউনেস্কোর উদ্যোগে ২০০১ সাল থেকে প্রতিবছর একটি শহরকে ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে ঘোষণা করা হচ্ছে।
ইউনেস্কো ঘোষিত ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’:
- ২০২১ সাল : তিবলিশি (জর্জিয়া)
- ২০২২ সাল : গোয়াদেলজারা (মেক্সিকো)
- ২০২০ সাল : কুয়ালালামপুর (মালয়েশিয়া)
- ২০০১ সাল (প্রথম) : মাদ্রিদ (স্পেন)।
(তথ্যসূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)
৯৬.
কোন প্রেক্ষাপটে ন্যাম গঠিত হয়?
  1. পুঁজিবাদের সম্প্রসারণ
  2. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  3. স্নায়ুযুদ্ধ
  4. পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে। এই দুই বলয় প্রবল মাত্রায় স্নায়ুযুদ্ধে লিপ্ত হয়।
- এরূপ পরিস্থিতিতে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট ব্রোজ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়ার আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের, ঘানার কওয়ামি নক্রুমা প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।
- এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে।
(তথ্যসূত্রঃ ন্যাম ওয়েবসাইট)
৯৭.
নিচের কোনটি ইউরোপীয় রেনেসাঁসের ফলাফল-
  1. রাজতন্ত্রের উত্থান
  2. চার্চের ক্ষমতা বৃদ্ধি
  3. মানবতাবাদের বিকাশ
  4. ধর্মের গুরুত্ব বেড়ে যাওয়া
ব্যাখ্যা
- রেনেসাঁস মানে হলো নবজাগরণ বা পুনর্জন্ম। প্রাচীন গ্রিক ও রোমান জ্ঞানবিজ্ঞান কে জানার গভীর আগ্রহ ও উৎসাহ সৃষ্টিই ‘রেনেসাঁস’ নামে পরিচিত।
- পঞ্চদশ শতকে অটোমানদের নিকট বাইজান্টিয়াম সাম্রাজ্যের পতন রেনেসাঁসকে তরান্বিত করে।
- ইতালির ফ্লোরেন্স শহর থেকে রেনেসাঁসের প্রথম সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে তা ইউরোপের অন্যান্য দেশে ছড়িযে পড়ে।
- রেনেসাঁসের ফলে ইউরোপের ধর্মকেন্দ্রিক যাজকতান্ত্রিক শাসনব্যবস্থার পতন ঘটে এবং মানবতাবাদ, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ, শিক্ষা প্রভৃতি গুরুত্ব লাভ করে।
- রেনেসাঁসকে ইউরোপের মধ্যযুগ ও আধুনিক যুগের মধ্যে সীমারেখা হিসেবে চিহ্নিত করা হয়।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৯৮.
The Climate Vulnerable Forum জোটের বর্তমান সভাপতি কে?
  1. পল কাগামে
  2. ওবেদ মোজেস
  3. শেখ হাসিনা
  4. রদ্রিগো দুদার্তে
ব্যাখ্যা
- The Climate Vulnerable Forum (CVF) জোটের বর্তমান সভাপতি বাংলাদেশ। ২০২০-২০২২ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জোটের নেতৃত্ব দিচ্ছেন।
- The Climate Vulnerable Forum হলো জলবায়ু পরিবর্তনের ফলে সর্বাধিক ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট।
- ২০০৯ সালে কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের প্রাক্কালে মালদ্বীপের উদ্যোগে এই জোট গঠিত হয়।
- এই জোটের বর্তমান সদস্য সংখ্যা ৪৮টি।
(সূত্র: Climate Vulnerable Forum ওয়েবসাইট)
৯৯.
SAFTA চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ১৯৯২ সালে
  2. ১৯৯৭ সালে
  3. ২০০৪ সালে
  4. ২০০৭ সালে
ব্যাখ্যা
- South Asian Free Trade Area (SAFTA) হলো দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি।
- এটি স্বাক্ষরিত হয় ২০০৪ সালের ৬ জানুয়ারি এবং কার্যকর হয় ২০০৬ সালের ১ জানুয়ারি।
- এই চুক্তির মূল লক্ষ্য হলো সদস্য রাষ্ট্রগুলোর মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যে শুল্কহার শূন্যে নামিয়ে আনা।
- সার্কভুক্ত আটটি দেশ এতে স্বাক্ষর করে।
(তথ্যসূত্রঃ সার্ক সচিবালয় ওয়েবসাইট)
১০০.
কোন স্থানের সময় নির্ধারণের ক্ষেত্রে কোন রেখাটি ব্যবহৃত হয়?
  1. অক্ষরেখা
  2. মেরুবৃত্তীয় রেখা
  3. দ্রাঘিমারেখা
  4. নিরক্ষরেখা
ব্যাখ্যা
- দ্রাঘিমারেখার উপর সূর্যের অবস্থানের ভিত্তিতে সময় নির্ধারণ করা হয়।
- পুরো পৃথিবীকে মোট ৩৬০ ডিগ্রি দ্রাঘিমারেখায় বিভক্ত করা হয়েছে।
- প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
- মূল মধ্যরেখা বা ০ ডিগ্রি দ্রাঘিমারেখাকে প্রমাণ সময় বিবেচনা করা হয়।
- মূল মধ্যরেখার পূর্বদিকে অবস্থিত অঞ্চলসমূহের ক্ষেত্রে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে ৪ মিনিট করে যোগ করে প্রমাণ সময় নির্ণয় করতে হয়।
- মূল মধ্যরেখার পশ্চিমদিকে অবস্থিত অঞ্চলসমূহের ক্ষেত্রে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে ৪ মিনিট করে সময় বিয়োগ করে প্রমাণ সময় নির্ণয় করতে হয়।
- ১৮০ ডিগ্রি দ্রাঘিমারেখা আন্তর্জাতিক তারিখ রেখা নামে পরিচিত যা প্রশান্ত মহসাগরের মধ্য দিয়ে অতিক্রম করেছে।
(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১০১.
চলাফেরার অধিকার কোন ধরনের অধিকার?
  1. সামাজিক অধিকার
  2. রাজনৈতিক অধিকার
  3. নৈতিক অধিকার
  4. সাংস্কৃতিক অধিকার
ব্যাখ্যা
- চলাফেরার অধিকার, ধর্ম চর্চার অধিকার, সম্পত্তি লাভের অধিকার, মত প্রকাশের অধিকার, আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভের অধিকার ইত্যাদি হলো সামাজিক অধিকার।
- এসব অধিকার আমরা সমাজে সুখে-শান্তিতে বসবাসের জন্যে ভোগ করে থাকি।
(তথ্যসূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেনী)
১০২.
সুশাসনের জন্যে আবশ্যক-
  1. একক জাতিসত্ত্বা
  2. অর্থনৈতিক উন্নয়ন
  3. কাম্য জনসংখ্যা
  4. ধর্মীয় মূল্যবোধ
ব্যাখ্যা
- সুশাসন প্রতিষ্ঠার জন্যে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, সুশীল সমাজ, মতপ্রকাশের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রভৃতি আবশ্যক।
- সুশাসনের ক্ষেত্রে একক জাতিসত্ত্বা, কাম্য জনসংখ্যা কিংবা ধর্মীয় মূল্যবোধ আবশ্যক নয়।
(তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
১০৩.
জনসাধারণের ইচ্ছা প্রকাশিত হয় কিসের মাধ্যমে?
  1. পার্লামেন্ট
  2. বিচারকের রায়
  3. জনমত
  4. সংবাদপত্র
ব্যাখ্যা
- সাধারণ অর্থে জনমত বলতে সংখ্যাগরিষ্ঠের মতামতকে বুঝায়। তবে প্রকৃত অর্থে জনমত হচ্ছে কল্যাণধর্মী বলিষ্ঠ, যুক্তিভিত্তিক ও সুষ্পষ্ট মতামত, যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে সক্ষম।
- জনমতের মাধ্যমে জনসাধারণের ইচ্ছা প্রকাশিত হয়।
- সভা-সমিতি, সংবাদপত্র, আইন পরিষদ, গণমাধ্যম, রাজনৈতিক দল, শিক্ষা-প্রতিষ্ঠান ইত্যাদি জনমত গঠনের বাহন হিসেবে কাজ করে।
(তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : একাদশ-দ্বাদশ শ্রেণী : মো. মোজাম্মেল হক)
১০৪.
নিচের কোনটি সামাজিক ও পারিবারিক জীবনে বিপর্যয় নিয়ে আসে?
  1. ভিনদেশী সংস্কৃতি
  2. মাদকাসক্তি
  3. রাজনীতি
  4. বিশ্বায়ন
ব্যাখ্যা
- মাদকাসক্ততার প্রভাবে পারিবারিক ও সামাজিক জীবনে চরম বিপর্যয় নেমে আসে। মাদকাসক্তরা অর্থের জন্যে নানা অপকর্মে লিপ্ত হয়। এতে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়।
- হতাশা, বেকারত্ব, অপসংস্কৃতি, মূল্যবোধ শিক্ষার অভাব প্রভৃতি কারণে যুব সমাজ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে।
- যুব সমাজের অবক্ষয়ের জন্যে অন্যতম দায়ী হলো মাদকাসক্তি।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)