উত্তর
ব্যাখ্যা
- এর প্রকাশকাল - ১৯৮৩ সাল।
- এই উপন্যাসের বৃহৎ ক্যানভাস জুড়ে আছেন প্রাচীন যুগের কবিগণ। এই কবিগণ বাংলা ভাষার প্রাচীনতম রূপ ব্যবহার করে তাঁদের গীত রচনা করেছেন।
- সেলিনা হোসেন উপন্যাসের বিষয় নির্বাচন করতে গিয়ে এমন মহান কবিদের নির্বাচন করেছেন যাঁদেরকে তিনি উপন্যাসে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।
- উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র - কাহ্নপা।
- কাহ্নপাকে গুরুত্ব দিতে গিয়েই অন্যান্য চরিত্র এসেছে স্বাভাবিকভাবেই। তাঁরাও কবি। তাঁদের দানও অসামান্য।
অন্যান্য চরিত্র: ডোম্বী, দেশাখ, শবরী, ভুসুকু আর কুক্কুরী পা।
সেলিনা হোসেন রচিত অন্যান্য উপন্যাস:
- হাঙ্গর নদী গ্রেনেড
- জলোচ্ছাস
- পোকামাকড়ের ঘড়বসতি
- নিরন্তর ঘন্টাধ্বনি
- কালকেতু ও ফুল্লুরা
- যুদ্ধ
- কাঠকয়লার ছবি ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও প্রথম আলো আর্কাইভ।
উল্লেখ্য, কাহ্নপা চর্যাপদের কবি।