পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪৪
সিলেবাস
বিষয়: গাণিতিক যুক্তি (সম্পূর্ণ সিলেবাস) উৎস: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বোর্ড বই। --------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ১০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৪৪ প্রশ্ন

.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √৭/২
  2. √৫
  3. √৩/৬
  4. √৩৬/৫
সঠিক উত্তর:
√৩৬/৫
উত্তর
সঠিক উত্তর:
√৩৬/৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা: যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাই মূলদ সংখ্যা। অর্থাৎ, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, সে সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। যেখানে p এবং q উভয়ই পূর্ণসংখ্যা এবং q শূন্য নয় এমন সংখ্যা।

এখানে,
√৭/২ ; একটি অমূলদ সংখ্যা। [√৭ পূর্ণ সংখ্যা নয়]
√৫ ; একটি অমূলদ সংখ্যা। [√৫ পূর্ণ সংখ্যা নয়]
√৩/৬ ; একটি অমূলদ সংখ্যা। [√৩ পূর্ণ সংখ্যা নয়]

√৩৬/৫ = ৬/৫ ; একটি মূলদ সংখ্যা। [সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এবং ৬ ও ৫ উভয়ই পূর্ণ সংখ্যা]
.
  1. 46√4
  2. 34√5
  3. 68
  4. 42√5
সঠিক উত্তর:
34√5
উত্তর
সঠিক উত্তর:
34√5
ব্যাখ্যা
প্রশ্ন:
 

সমাধান:
.
∣x + 2∣ ≤ 6 অসমতাটির সমাধান কোনটি?
  1. - 8 ≥ x ≥ 4
  2. - 12 < x < 8
  3. - 6 < x < 4
  4. - 8 ≤ x ≤ 4
সঠিক উত্তর:
- 8 ≤ x ≤ 4
উত্তর
সঠিক উত্তর:
- 8 ≤ x ≤ 4
ব্যাখ্যা
প্রশ্ন: ∣x + 2∣ ≤ 6 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
⇒ ∣x + 2∣ ≤ 6
⇒  - 6 ≤ x + 2 ≤ 6
⇒ - 6 - 2 ≤ x + 2 - 2 ≤ 6 - 2
⇒ - 8 ≤ x ≤ 4
.
রিতুর বয়স টিপুর বয়সের ৫ গুণ। টিপুর বর্তমান বয়স ৫ বছর। যখন রিতুর বয়স টিপুর বয়সের দ্বিগুণ হবে তখন রিতুর বয়স কত হবে?
  1. ৪০ বছর
  2. ২৮ বছর
  3. ৩২ বছর
  4. ৩৫ বছর
সঠিক উত্তর:
৪০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রিতুর বয়স টিপুর বয়সের ৫ গুণ। টিপুর বর্তমান বয়স ৫ বছর। যখন রিতুর বয়স টিপুর বয়সের দ্বিগুণ হবে তখন রিতুর বয়স কত হবে?

সমাধান:
টিপুর বর্তমান বয়স ৫ বছর হলে রিতুর বর্তমান বয়স = ৫ × ৫ = ২৫ বছর।
ধরি, ক বছর পরে রিতুর বয়স টিপুর বয়সের দ্বিগুণ হবে।

প্রশ্নমতে,
২ × (৫ + ক) = ২৫ + ক
⇒ ১০ + ২ক = ২৫ + ক
⇒ ২ক - ক = ২৫ - ১০
∴ ক = ১৫

সুতরাং, যখন রিতুর বয়স টিপুর বয়সের দ্বিগুণ হবে, তখন রিতুর বয়স হবে ২৫ + ১৫ = ৪০ বছর
.
দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৪৭৬। একটি সংখ্যা ৩৪ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ২৬
  2. ৩২
  3. ২৮
  4. ২৪
সঠিক উত্তর:
২৮
উত্তর
সঠিক উত্তর:
২৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৪৭৬। একটি সংখ্যা ৩৪ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
অপর সংখ্যাটি = ক

আমরা জানি,
গ.সা.গু × ল.সা.গু = একটি সংখ্যা × অপর সংখ্যা
⇒ ২ × ৪৭৬ = ৩৪ × অপর সংখ্যা
∴ অপর সংখ্যা = (২ × ৪৭৬)/৩৪
= ২৮
.
(4a + 6b)2 + 2(4a + 6b)(3b - 4a) + (3b - 4a)2 = কত?
  1. 81b2
  2. 81b3
  3. 91a2
  4. 100ab2
সঠিক উত্তর:
81b2
উত্তর
সঠিক উত্তর:
81b2
ব্যাখ্যা
প্রশ্ন: (4a + 6b)2 + 2(4a + 6b)(3b - 4a) + (3b - 4a)2 = কত?

সমাধান:
ধরি,
4a + 6b = x
এবং, 3b - 4a = y

∴ প্রদত্ত রাশি = x2 + 2xy + y2
= (x + y)2
= (4a + 6b + 3b - 4a)2
=(9b)2
= 81b2
.
একটি সামন্তরিক ABCD এর ∠B ও ∠D পরস্পর বিপরীত এবং ∠B এর মান 68° হলে, ∠A + ∠C এর মান কত ?
  1. 228°
  2. 224°
  3. 240°
  4. 220°
সঠিক উত্তর:
224°
উত্তর
সঠিক উত্তর:
224°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামন্তরিক ABCD এর ∠B ও ∠D পরস্পর বিপরীত এবং ∠B এর মান 68° হলে, ∠A + ∠C এর মান কত ?

সমাধান:


আমরা জানি,
সামন্তরিকের পাশাপাশি দুটি কোণের সমষ্টি 180° হয়
∠A + ∠B = 180°
⇒ ∠A = 180°- ∠B
⇒ ∠A = 180°- 68°
∴ ∠A = 112°

যেহেতু সামন্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান
∴ ∠A = ∠C
∴ ∠C = 112°

∴ ∠A + ∠C = 112° + 112°
= 224°
.
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
  1. ৯৯৯৯
  2. ৮৯৮৮
  3. ৭৯৯৯
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?

সমাধান:
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০

পার্থক্য = ৯৯৯৯ - ১০০০
= ৮৯৯৯
.
p3 + q3 = 72, p + q = 6 হলে, pq = কত?
  1. 14
  2. 8
  3. 10
  4. 12
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: p3 + q3 = 72, p + q = 6 হলে, pq = কত?

সমাধান:
p3 + q3 = (p + q)3 - {3pq × (p + q)}
⇒ 72 = 63 - (3pq × 6)
⇒ 72 = 216 - 18pq
⇒ 18pq = 216 - 72
⇒ pq = 144/18
∴ pq = 8
১০.
০, ২, ৮, ৩, ৯, ৭ সংখ্যাগুলো একবার ব্যবহারে করে তিন অঙ্কবিশিষ্ট কয়টি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যবে?
  1. ১১০টি
  2. ১২০টি
  3. ৯০টি
  4. ১০০টি
সঠিক উত্তর:
১০০টি
উত্তর
সঠিক উত্তর:
১০০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ২, ৮, ৩, ৯, ৭ সংখ্যাগুলো একবার ব্যবহারে করে তিন অঙ্কবিশিষ্ট কয়টি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যবে?

সমাধান:
প্রথম সংখ্যা ০ ব্যাতিত অন্য কোনো সংখ্যা হতে হবে।
তাহলে বাকি ৫ টি সংখ্যা থেকে ১ টি সাজানোর সম্ভাবনা = P = ৫

প্রথম স্থান পূরণের পর বাকি ৫ টি অঙ্কথেকে ২ টি স্থান পূরণ করা যাবে = P = ২০ উপায়ে।

∴ মোট সংখ্যা গঠন করা যাবে = ৫ × ২০ = ১০০টি
১১.
x এর মান কত হলে 3(4x + 7) = - (x + 31) হবে?
  1. 3
  2. - 4
  3. 5
  4. - 6
সঠিক উত্তর:
- 4
উত্তর
সঠিক উত্তর:
- 4
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান কত হলে 3(4x + 7) = - (x + 31) হবে?

সমাধান:
3(4x + 7) = - (x + 31)
বা, 12x + 21 = - x - 31
বা, 12x + x = - 31 - 21
বা, 13x = - 52
বা, x = - 52/13
∴ x = - 4
১২.
A = {x : x2 + 7x - 18 = 0} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে?
  1. {- 9, 2}
  2. {- 8, 4}
  3. {- 2, - 9}
  4. {3, 6}
সঠিক উত্তর:
{- 9, 2}
উত্তর
সঠিক উত্তর:
{- 9, 2}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x2 + 7x - 18 = 0} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে?

সমাধান:
এখানে,
x2 + 7x - 18 = 0
⇒ x2 + 9x - 2x - 18 = 0
⇒ x(x + 9) - 2(x + 9) = 0
⇒ (x + 9)(x - 2) = 0

হয় x + 9 = 0 অথবা x - 2 = 0
∴ x = - 9 অথবা 2

∴ A = {- 9, 2}
১৩.
- 5 - 1 + 3 + 7 + 11 + ................ ধারাটির 15 তম পদের সমষ্টি কত?
  1. 320
  2. 680
  3. 450
  4. 345
সঠিক উত্তর:
345
উত্তর
সঠিক উত্তর:
345
ব্যাখ্যা
প্রশ্ন: - 5 - 1 + 3 + 7 + 11 + ................ ধারাটির 15 তম পদের সমষ্টি কত?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা যার,
প্রথম পদ, a = - 5
সাধারন অন্তর, d = - 1 + 5 = 4

আমরা জানি,
n পদের সমষ্টি, Sn = (n/2) × {2a + (n - 1)d}
15 তম পদের সমষ্টি, S15 = (15/2) × {2(- 5) + (15 - 1)4}
= (15/2) × {- 10 + 56}
= (15/2) × (46)
= 15 × 23
= 345
১৪.
৯০ এর মৌলিক উৎপাদকগুলোর প্রচুরক কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ এর মৌলিক উৎপাদকগুলোর প্রচুরক কত?

সমাধান:
৯০ = ২ × ৩ × ৩ × ৫
এখানে ৩ আছে মোট দুইবার।
∴ ৯০ এর মৌলিক উৎপাদকগুলোর প্রচুরক = ৩
১৫.
"SUCCESS" শব্দটির বর্ণগুলোকে মোট কতভাবে সাজানো যাবে?
  1. 460
  2. 320
  3. 580
  4. 420
সঠিক উত্তর:
420
উত্তর
সঠিক উত্তর:
420
ব্যাখ্যা
প্রশ্ন: "SUCCESS" শব্দটির বর্ণগুলোকে মোট কতভাবে সাজানো যাবে?

সমাধান:
"SUCCESS" শব্দটির মোট 7টি বর্ণ রয়েছে।
এখানে, 'S' 3টি এবং 'C' 2টি।

∴ মোট সাজানোর সংখ্যা = 7!/​(3!×2!)
 = (7 × 6 × 5 × 4 × 3!)/​(3!×2!)
= 7 × 6 × 5 × 2
= 420
১৬.
A = {x ∈ N : 5x < 30} হলে, A এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 32
  2. 40
  3. 31
  4. 25
সঠিক উত্তর:
31
উত্তর
সঠিক উত্তর:
31
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 5x < 30} হলে, A এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
A = {x ∈ N : 5x < 30}
⇒ 5x < 30
⇒ x < 6
অর্থাৎ 6 এর চেয়ে ছোট সকল স্বাভাবিক সংখ্যা হলো A সেটের উপাদান।
∴ A = {1, 2, 3, 4, 5}

∴ A সেটের প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1 = 25 - 1 = 32 - 1 = 31
১৭.
নিহাল ১২ মিটার পথ যাওয়ার পরে ৯০° কোণে কত মিটার পথ অতিক্রম করলে তার প্রথম ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব ১৩ মিটার হবে?
  1. ৬ মিটার
  2. ৫ মিটার
  3. ১০ মিটার
  4. ৮ মিটার
সঠিক উত্তর:
৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: নিহাল ১২ মিটার পথ যাওয়ার পরে ৯০° কোণে কত মিটার পথ অতিক্রম করলে তার প্রথম ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব ১৩ মিটার হবে?

সমাধান:
এটি একটি সমকোণী ত্রিভুজ তৈরি করে,
যেখানে,
অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, অতিভুজ = ১৩ মিটার
প্রথম চলার পথ, ভূমি = ১২ মিটার

ধরি,
দ্বিতীয় চলার পথ, লম্ব = ”ক” মিটার

অতিভুজ = ভূমি + লম্ব
⇒ ১৩ = ১২ + ক
⇒ ১৬৯ = ১৪৪ + ক
⇒ ১৬৯ - ১৪৪ = ক
⇒ ক = ২৫
⇒ ক = √২৫
∴ ক = ৫

অর্থাৎ ১২ মিটার পথ যাওয়ার পরে ৯০° কোণে ৫ মিটার পথ অতিক্রম করলে প্রথম ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব ১৩ মিটার হবে।
১৮.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 10 এবং সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?
  1. 84
  2. 74
  3. 72
  4. 64
সঠিক উত্তর:
64
উত্তর
সঠিক উত্তর:
64
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 10 এবং সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একক স্থানীয় অংক = y
দশক স্থানীয় অংক = x

∴সংখ্যাটি = 10x + y

∴ x + y = 10 .........(i)

প্রশ্নমতে,
10x + y - 18 = 10y + x
বা, 9x - 9y = 18
∴ x - y = 2 .............(ii)

(i), (ii) নং যোগ করে পাই,
x + y + x - y = 10 + 2
2x = 12
x = 6

x এর মান (i) বসিয়ে পাই,
∴ y = 4

∴ সংখ্যাটি = 10x + y = 60 + 4 = 64
১৯.
একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৭০৪ বর্গমিটার এবং দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ১০ মিটার বেশি হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ১৪০ মিটার
  2. ১০৮ মিটার
  3. ১৬৪ মিটার
  4. ১৫২ মিটার
সঠিক উত্তর:
১০৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১০৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৭০৪ বর্গমিটার এবং দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ১০ মিটার বেশি হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তাকার জমির ক্ষেত্রফল = ৭০৪ বর্গমিটার
এবং প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষায় ১০ মিটার বেশি

ধরি,
প্রস্থ = ক মিটার
∴ দৈর্ঘ্য = (ক + ১০) মিটার

প্রশ্নমতে,
(ক + ১০) × ক = ৭০৪
⇒ ক + ১০ক - ৭০৪ = ০
⇒ ক + ৩২ক - ২২ক - ৭০৪ = ০
⇒ ক(ক + ৩২) - ২২(ক + ৩২) = ০
⇒ (ক + ৩২)(ক - ২২) = ০
হয়,
ক + ৩২ = ০
ক = - ৩২
[ ইহা গ্রহণ যোগ্য নয় ]

অথবা,
ক - ২২ = ০
∴ ক = ২২

অর্থাৎ প্রস্থ = ২২ মিটার
∴ দৈর্ঘ্য = (২২ + ১০) মিটার
= ৩২ মিটার

∴ আয়তাকার ক্ষেত্রেটির পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) একক
= ২ (৩২ + ২২) মিটার
= ২ × ৫৪ = ১০৮ মিটার
২০.
একটি গুণোত্তর ধারার প্রথম পদ 2 এবং চতুর্থ পদ 27/4 হলে, সাধারণ অনুপাত কত?
  1. 3/2
  2. 1/2
  3. 2/3
  4. 4/5
সঠিক উত্তর:
3/2
উত্তর
সঠিক উত্তর:
3/2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার প্রথম পদ 2 এবং চতুর্থ পদ 27/4 হলে, সাধারণ অনুপাত কত?

সমাধান:
ধরি,
সাধারন অনুপাত = r
প্রথম পদ, a = 2

আমরা জানি,
গুণোত্তর ধারার,
n তম পদ = arn - 1

∴ ৪র্থ পদ = 27/4
⇒ ar4-1 = 27/4
⇒ 2r3 = 27/4
⇒ r3 = 27/8 = (3/2)3
∴ r = 3/2
২১.
যদি (x + y, 6) = (8, x - y) হয়, তবে (x, y) এর মান কত?
  1. (4, - 3)
  2. (- 5, - 1)
  3. (7, 1)
  4. (6, 2)
সঠিক উত্তর:
(7, 1)
উত্তর
সঠিক উত্তর:
(7, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (x + y, 6) = (8, x - y) হয়, তবে (x, y) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, (x + y, 6) = (8, x - y)

ক্রমজোড়ের শর্তমতে,
x + y = 8 ...............(১)
এবং x - y = 6 ............(২)

(১) + (২) হতে পাই,
x + y + x - y = 8 + 6
⇒ 2x = 14
∴ x = 7

(১) নং হতে পাই,
7 + y = 8
⇒ y = 8 - 7 = 1

∴ (x, y) = (7, 1)
২২.
12 + 22 + 32 + .......... + 202 = কত?
  1. 2390
  2. 2740
  3. 2550
  4. 2870
সঠিক উত্তর:
2870
উত্তর
সঠিক উত্তর:
2870
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + .......... + 202 = কত?

সমাধান:
ধারারটির যোগফল = {n(n + 1)(2n + 1)}/6
= [{20(20 + 1){(2 × 20)+ 1}]/6 [দেওয়া আছে, n = 30]
= (20 × 21 × 41)/6
= 2870

∴ ধারাটির সমষ্টি 2870
২৩.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২০% হ্রাস করলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে শতকরা কত হ্রাস পাবে?
  1. ৪৪%
  2. ৩০%
  3. ৩৬%
  4. ৪০%
সঠিক উত্তর:
৩৬%
উত্তর
সঠিক উত্তর:
৩৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২০% হ্রাস করলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে শতকরা কত হ্রাস পাবে?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ক

এখন,
দৈর্ঘ্য ২০% হ্রাস করলে,
নতুন বাহুর দৈর্ঘ্য = ক - (ক এর ২০%) = ক - (ক/৫) = ৪ক/৫

∴ নতুন ক্ষেত্রফল = (৪ক/৫)

∴ ক্ষেত্রফল হ্রাস হবে = ক - (৪ক/৫) = ক - ০.৬৪ক = (১ - ০.৬৪)ক= ০.৩৬ক

∴ ক্ষেত্রফল শতকরা হ্রাস = (০.৩৬ক/ক) × ১০০%
= ৩৬%

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে ৩৬% হ্রাস পাবে
২৪.
একটি বৃত্তের ব্যাস 24 সে. মি. এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 120° কোণ উৎপন্ন করে। বৃত্তচাপের দৈর্ঘ্য কত?
  1. π
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 24 সে. মি. এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 120° কোণ উৎপন্ন করে। বৃত্তচাপের দৈর্ঘ্য কত?

সমাধান:
ব্যাস, 2r = 24 সে. মি.
কোণ, θ = 120°

আমরা জানি,
বৃত্তচাপের দৈর্ঘ্য = (θ​/360°) × 2πr
= (120°/360°) × π × 24
= (1/3) × π × 24
= 8π 

∴ বৃত্তচাপের দৈর্ঘ্য = 8π সে. মি.
২৫.
4x4 - 25x2 + 36 = কত?
  1. (x - 2)(x + 2)(2x - 3)(2x - 3)
  2. (x - 2)(x - 2)(2x + 3)(2x + 3)
  3. (x + 2)(x + 2)(2x + 3)(2x - 3)
  4. (x + 2)(x - 2)(2x + 3)(2x - 3)
সঠিক উত্তর:
(x + 2)(x - 2)(2x + 3)(2x - 3)
উত্তর
সঠিক উত্তর:
(x + 2)(x - 2)(2x + 3)(2x - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 4x4 - 25x2 + 36 = কত?

সমাধান:
দেওয়া আছে,
4x4 - 25x2 + 36
= (2x2)2 - 2. 2x2 . 6 + 62 - x2
= (2x2 - 6)2 - x2
= (2x2 - 6 + x)(2x2 - 6 - x)
= (2x2 + x - 6)(2x2 - x - 6 )
= (2x2 + 4x - 3x - 6)(2x2 - 4x + 3x - 6)
= {2x(x + 2) - 3(x + 2)}{2x(x - 2) + 3(x - 2)}
= (x + 2)(2x - 3)(x - 2)(2x + 3)
= (x + 2)(x - 2)(2x + 3)(2x - 3)
২৬.
একটি ত্রিভুজাকৃতির মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 13cm, 14cm এবং 15cm হলে, এর ক্ষেত্রফল কত?
  1. 85 cm2
  2. 79 cm2
  3. 89 cm2
  4. 84 cm2
সঠিক উত্তর:
84 cm2
উত্তর
সঠিক উত্তর:
84 cm2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতির মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 13cm, 14cm এবং 15cm হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান :
দেওয়া আছে,
ত্রিভুজাকৃতির মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে,
a = 13cm, b = 14cm এবং c = 15cm

∴ s = (a + b + c)/2 = (13 + 14 +15)/2
= 21

∴ ত্রিভুজাকৃতির মাঠের ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)}
= √{21(21 - 13)(21 - 14)(21 - 15)}
= √(21 × 8 × 7 × 6)
= √7056
= 84 cm2
২৭.
৮% হার মুনাফায় ১০০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত?
  1. ১০৬৪ টাকা
  2. ৬৪ টাকা
  3. ৭৪ টাকা
  4. ১৬৪ টাকা
সঠিক উত্তর:
৬৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৮% হার মুনাফায় ১০০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত?

সমাধান:
এখানে,
আসল, P = ১০০০০
সময়, n = ২ বছর,
মুনাফার হার, r = ৮%

আমরা জানি,
সরল মুনাফার ক্ষেত্রে,
মুনাফা = Pnr = ১০০০০ × ২ × (৮/১০০) = ১৬০০ টাকা

আবার,
চক্রবৃদ্ধি হারে,
চক্রবৃদ্ধি মূলধন = P(1 + r)n
= ১০০০০ × (১ + (৮/১০০))
= ১০০০০ × (১০৮/১০০) = ১১৬৬৪ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা = ১১৬৬৪ - ১০০০০ = ১৬৬৪ টাকা
∴ চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য = ১৬৬৪ - ১৬০০ = ৬৪ টাকা।
২৮.
একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে ১০ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল ৪০০০ বর্গমিটার হলে, মাঠের ক্ষেত্রফল কত?
  1. ৬৪০০ বর্গ মিটার
  2. ৭০০০ বর্গ মিটার
  3. ৮৫২৫ বর্গ মিটার
  4. ৮১০০ বর্গ মিটার
সঠিক উত্তর:
৮১০০ বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮১০০ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে ১০ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল ৪০০০ বর্গমিটার হলে, মাঠের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি
বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য = ক মিটার

∴ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (একবাহু) বর্গ একক
= (ক) বর্গ মিটার

∴ রাস্তা সহ বর্গাকার মাঠ এক বাহুর দৈর্ঘ্য = (ক+ ১০ + ১০) মিটার
= (ক + ২০) মিটার

রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (ক + ২০) বর্গ একক

প্রশ্নমতে,
(ক + ২০) - (ক) = ৪০০০
⇒ ক + ৪০ক + ৪০০ - ক = ৪০০০
⇒ ৪০ক + ৪০০ = ৪০০০
⇒ ৪০ক = ৩৬০০
⇒ ক = ৩৬০০/৪০
∴ ক = ৯০

∴ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (৯০) বর্গ একক
= ৮১০০ বর্গ মিটার
২৯.
মোহন, রনি এবং রাবির বয়সের অনুপাত ৫ : ৬ : ৭। তাদের বয়সের সমষ্টি ৭২ বছর হলে, রনি এবং রাবির বয়সের পার্থক্য কত?
  1. ৪ বছর
  2. ৬ বছর
  3. ১২ বছর
  4. ৮ বছর
সঠিক উত্তর:
৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মোহন, রনি এবং রাবির বয়সের অনুপাত ৫ : ৬ : ৭। তাদের বয়সের সমষ্টি ৭২ বছর হলে, রনি এবং রাবির বয়সের পার্থক্য কত?

সমাধান:
অনুপাতের যোগফল = ৫ + ৬ + ৭ = ১৮
তাহলে,
রনির বয়স = ৭২ × (৬/১৮) = ২৪ বছর
রাবির বয়স = ৭২ × (৭/১৮) = ২৮ বছর

∴ রাবির ও রনির বয়সের পার্থক্য = ২৮ - ২৪ বছর
= ৪ বছর
৩০.
একজন ব্যবসায়ী ৬০০টি কলম ৩০০০ টাকায় কিনে ৪৫০টি কলম ৩৬০০ টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত হবে?
  1. ৩৫%
  2. ৬০%
  3. ৫০%
  4. ৪৫%
সঠিক উত্তর:
৬০%
উত্তর
সঠিক উত্তর:
৬০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী ৬০০টি কলম ৩০০০ টাকায় কিনে ৪৫০টি কলম ৩৬০০ টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত হবে?

সমাধান:
১টি কলমের ক্রয় মূল্য = ৩০০০​/৬০০ = ৫ টাকা
এবং
১টি কলমের বিক্রয় মূল্য = ৩৬০০/৪৫০ ​= ৮টাকা

∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ৮ - ৫ = ৩ টাকা

৫ টাকায় লাভ হয় = ৩ টাকা
১ টাকায় লাভ হয় = ৩/৫ টাকা
১০০ টাকায় লাভ হয় = {(৩× ১০০)/৫} = ৬০  টাকা

∴ লাভ = ৬০%
৩১.
একজন দোকানদার ২০% ক্ষতিতে একটি পণ্য ১২০০ টাকায় বিক্রি করেন। তবে পণ্যের প্রকৃত ক্রয়মূল্য কত?
  1. ১৬৮০ টাকা
  2. ১৪৫০ টাকা
  3. ১৩০০ টাকা
  4. ১৫০০ টাকা
সঠিক উত্তর:
১৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ২০% ক্ষতিতে একটি পণ্য ১২০০ টাকায় বিক্রি করেন। তবে পণ্যের প্রকৃত ক্রয়মূল্য কত?

সমাধান:
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা

∴ বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ১২০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১২০০)/৮০ = ১৫০০ টাকা

∴ পণ্যের প্রকৃত ক্রয়মূল্য ১৫০০ টাকা
৩২.
একজন ব্যক্তি তার মোট সম্পদের ২০% দান করলেন, ৫০% বিনিয়োগ করলেন এবং অবশিষ্ট ৬০০০০ টাকা নিজের কাছে রাখলেন। তার মোট সম্পদ কত?
  1. ২০০০০০ টাকা
  2. ৪০০০০০ টাকা
  3. ২৫০০০০ টাকা
  4. ৩৮০০০০ টাকা
সঠিক উত্তর:
২০০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি তার মোট সম্পদের ২০% দান করলেন, ৫০% বিনিয়োগ করলেন এবং অবশিষ্ট ৬০০০০ টাকা নিজের কাছে রাখলেন। তার মোট সম্পদ কত?

সমাধান:
ধরি,
মোট সম্পদ = x টাকা

দান করলেন = x × (২০/১০০) = x/৫
বিনিয়োগ করলেন = x × (৫০/১০০) = x/২
অবশিষ্ট টাকা = ৬০০০০ টাকা

প্রশ্নমতে,
⇒ x - {(x/৫) + (x/২)} = ৬০০০০
⇒ x - (২x + ৫x)/১০ = ৬০০০০
⇒ x - (৭x)/১০ = ৬০০০০
⇒ (১০x - ৭x)/১০ = ৬০০০০
⇒ ৩x​/১০ = ৬০০০০
⇒ x = (৬০০০০ × ১০)/৩
⇒ x = ২০০০০০

∴ মোট সম্পদ ২০০০০০ টাকা
৩৩.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 6 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 8 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. 18 মিটার
  2. 15 মিটার
  3. 14 মিটার
  4. 12 মিটার
সঠিক উত্তর:
15 মিটার
উত্তর
সঠিক উত্তর:
15 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 6 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 8 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি, সমান্তরাল বাহুদ্বয় x ও (x + 6) মিটার

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × h × (a + b)
= (1/2) × 8 × (x + x + 6) বর্গ মিটার

প্রশমতে,
⇒ (1/2) × 8 × (x + x + 6) = 96
⇒ 2x + 6 = 24
⇒ 2x = 24 - 6 = 18
⇒ x = 18/2
∴ x = 9

∴ বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য = 9 + 6 = 15 মিটার
৩৪.
তিনটি সংখ্যার অনুপাত ৬ : ৮ : ৯ এবং প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য ৪২ হলে দ্বিতীয় সংখ্যাটি কত?
  1. ১৩০
  2. ৯০
  3. ১১২
  4. ১২০
সঠিক উত্তর:
১১২
উত্তর
সঠিক উত্তর:
১১২
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ৬ : ৮ : ৯ এবং প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য ৪২ হলে দ্বিতীয় সংখ্যাটি কত?

সমাধান:
সংখ্যা তিনটির অনুপাত = ৬ : ৮ : ৯

ধরি,
সংখ্যা তিনটি যথাক্রমে ৬ক, ৮ক এবং ৯ক

প্রশ্নমতে,
৯ক – ৬ক = ৪২
বা, ৩ক = ৪২
বা, ক = ১৪

অতএব, দ্বিতীয় সংখ্যাটি = ৮ × ১৪ = ১১২
৩৫.
x = 10 হলে, log(x2 - 9) - log(x - 3) =?
  1. log13
  2. 0
  3. log23
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
log13
উত্তর
সঠিক উত্তর:
log13
ব্যাখ্যা
প্রশ্ন: x = 10 হলে, log(x2 - 9) - log(x - 3) =?

সমাধান:
দেওয়া আছে,
x = 10

প্রদত্ত রাশি,
⇒ log(x2 - 9) - log(x - 3)
⇒ log(102- 9) - log(10 - 3)
⇒ log(100 - 9)  - log7
⇒ log91 - log7
⇒ log(91/7​)
⇒ log13
৩৬.
যদি 4(x + y) = 64 এবং 6(x - y) = 7776 হয়, তাহলে x এর মান কত?
  1. 6
  2. 4
  3. 3
  4. 2
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 4(x + y) = 64 এবং 6(x - y) = 7776 হয়, তাহলে x এর মান কত?

সমাধান:
4(x + y) = 64 = 43
⇒ x + y = 3 ........................(1)

 6(x - y) = 7776 = 65
⇒ x - y = 5 .......................(2)

(1) + (2) হতে পাই,
⇒ x + y + x - y = 3 + 5 = 8
⇒ 2x = 8
⇒ x = 8/2 = 4
৩৭.
একটি ঘনক আকৃতির বাক্সের বাহুর দৈর্ঘ্য 12 মিটার হলে বাক্সের তলের মোট ক্ষেত্রফল কত?
  1. 660 বর্গমিটার
  2. 880 বর্গমিটার
  3. 864 বর্গমিটার
  4. 1200 বর্গমিটার
সঠিক উত্তর:
864 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
864 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনক আকৃতির বাক্সের বাহুর দৈর্ঘ্য 12 মিটার হলে বাক্সের তলের মোট ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
এক বাহুর দৈর্ঘ্য, a = 12 মিটার

∴ বাক্সের তলের মোট ক্ষেত্রফল = 6a2
= 6 × 122
= 6 × 144
= 864 বর্গমিটার
৩৮.
log5​(x + 1) - log5​(x - 3) = 1 সমীকরণের সমাধান নিচের কোনটি?
  1. 7
  2. 8
  3. 5
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: log5​(x + 1) - log5​(x - 3) = 1 সমীকরণের সমাধান নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
⇒ log5​(x + 1) - log5​(x - 3) = 1
⇒ log5{​(x + 1)/(x - 3​)} = 1
⇒ (x + 1)/(x - 3​) = 51
⇒ (x + 1)/(x - 3​) = 5
⇒ x + 1 = 5(x - 3)
⇒ x + 1 = 5x - 15 
⇒ 1 + 15 = 5x - x
⇒ 4x = 16
⇒ x = 16/4 = 4
∴ x = 4
৩৯.
৫৯° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি?
  1. ১২১°
  2. ১৩১°
  3. ৯০°
  4. ৩১°
সঠিক উত্তর:
১২১°
উত্তর
সঠিক উত্তর:
১২১°
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৯° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি?

সমাধান:
আমরা জানি,
দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা (১৮০°) হলে , ঐ দুইটি কোণের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

∴ ৫৯° এর সম্পূরক কোণ = ১৮০° - ৫৯°
= ১২১°
৪০.
একজন লোকের চট্টগ্রাম হতে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা ৬/৭ এবং ঢাকা থেকে রংপুর ট্রেনে যাওয়ার সম্ভবনা ৫/৮। লোকটি ঢাকায় বাসে না যাওয়ার এবং রংপুর ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ৫/৫৬
  3. ২/৭
  4. ৪/৭
সঠিক উত্তর:
৫/৫৬
উত্তর
সঠিক উত্তর:
৫/৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোকের চট্টগ্রাম হতে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা ৬/৭ এবং ঢাকা থেকে রংপুর ট্রেনে যাওয়ার সম্ভবনা ৫/৮। লোকটি ঢাকায় বাসে না যাওয়ার এবং রংপুর ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
চট্টগ্রাম হতে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা ৬/৭
চট্টগ্রাম হতে ঢাকায় বাসে না যাওয়ার সম্ভাবনা ১ - (৬/৭) = ১/৭

ঢাকা থেকে রংপুর ট্রেনে যাওয়ার সম্ভবনা ৫/৮

∴ ঢাকায় বাসে না যাওয়ার এবং রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা (১/৭) × (৫/৮)
= ৫/৫৬
৪১.

PQ || SR, PQ = PR এবং∠PRQ = 65° হলে, ∠LRS এর মান নিচের কোনটি?
  1. 165°
  2. 25°
  3. 55°
  4. 65°
সঠিক উত্তর:
65°
উত্তর
সঠিক উত্তর:
65°
ব্যাখ্যা
প্রশ্ন:

PQ || SR, PQ = PR এবং∠PRQ = 65° হলে, ∠LRS এর মান নিচের কোনটি?

সমাধান:
সমাধান:
PQ = PR হলে
∠PRQ = ∠PQR = 65°
আবার,
PQ ।। SR, QL এদের ছেদক
∠PQR = ∠LRS পরস্পর অনুরূপ কোণ
∠PQR = ∠LRS = 65°
৪২.
52টি তাস থেকে একটি তাস টানা হলে তা টেক্কা না হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/13
  2. 1/2
  3. 12/13
  4. 3/4
সঠিক উত্তর:
12/13
উত্তর
সঠিক উত্তর:
12/13
ব্যাখ্যা
প্রশ্ন: 52টি তাস থেকে একটি তাস টানা হলে তা টেক্কা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
52টি তাসের মধ্যে টেক্কা থাকে 4টি।
টেক্কা হওয়ার সম্ভাবনা = 4/52 = 1/13

∴ টেক্কা না হওয়ার সম্ভাবনা = 1 - (1/13) = (13 - 1)/13 = 12/13
৪৩.
বেলনের ভূমির ব্যাসার্ধ 14 সে.মি হলে, বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ?
  1. 10 গুণ
  2. 4 গুণ
  3. 12 গুণ
  4. 7 গুণ
সঠিক উত্তর:
7 গুণ
উত্তর
সঠিক উত্তর:
7 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: বেলনের ভূমির ব্যাসার্ধ 14 সে.মি হলে, বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ?

সমাধান:
ব্যাসার্ধ r = 14 সে.মি,
উচ্চতা h হলে,

আমরা জানি,
বেলনের আয়তন, V = πr2h
এবং
বেলনের বক্রতলের ক্ষেত্রফল, A = 2πrh

∴ আয়তন/বক্রতলের ক্ষেত্রফল = (πr2h)/(2πrh)
= r/2
= 14/2
= 7

∴ বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের 7 গুণ।
৪৪.
3x2 - 6x + 3 = 0 সমীকরণের মূলদ্বয়ে প্রকৃতি কেমন?
  1. বাস্তব ও সমান
  2. মূলদ ও অসমান
  3. অবাস্তব ও অসমান
  4. বাস্তব ও অসমান
সঠিক উত্তর:
বাস্তব ও সমান
উত্তর
সঠিক উত্তর:
বাস্তব ও সমান
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 - 6x + 3 = 0 সমীকরণের মূলদ্বয়ে প্রকৃতি কেমন?

সমাধান:
3x2 - 6x + 3 = 0 সমীকরণটির নিশ্চায়ক নির্ণয় করে পাই।

নিশ্চায়ক = b2 - 4ac= (- 6)2 - (4 × 3 × 3)
= 36 - 36
= 0 

যেহেতু নিশ্চায়ক ধনাত্মক শূন্য। তাই মূলদ্বয় বাস্তব ও সমান।

দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
2. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
3. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
4. যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।