পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes১৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৮
সিলেবাস
বিন্যাস ও সমাবেশ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
15 সদস্য বিশিষ্ট একটি ক্রিকেট দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যায়?
  1. ক) 210
  2. খ) 90
  3. গ) 102
  4. ঘ) 105
সঠিক উত্তর:
ক) 210
উত্তর
সঠিক উত্তর:
ক) 210
ব্যাখ্যা
15 জন থেকে 1 জন নির্বাচন করা যায়
= 15C1 ভাবে
= 15 ভাবে

বাকি থাকে 14 জন। এই 14 জন থেকে সহ-অধিনায়ক নির্বাচন করা যায়
= 14C1 ভাবে 
= 14 ভাবে

দল থেকে দুইজনকে নির্বাচন করতে হবে। 

অতএব, দল গঠনের সংখ্যা
= 15C1 × 14C1
= 15 × 14
= 210
.
THESIS শব্দটির অক্ষরগুলো থেকে প্রতিবারে 4 টি অক্ষর নিয়ে মোট কত ভাবে সমাবেশ সংখ্যা পাওয়া যায়?
  1. ক) 9
  2. খ) 10
  3. গ) 11
  4. ঘ) 12
সঠিক উত্তর:
গ) 11
উত্তর
সঠিক উত্তর:
গ) 11
ব্যাখ্যা
THESIS শব্দটিতে  মোট 6টি অক্ষর আছে যার মধ্যে 2 টা S 
প্রদত্ত শব্দটিতে ভিন্ন ভিন্ন পাঁচটি বর্ণ আছে। যথা - T, H, E, S, I

∴ 4 টি অক্ষরই ভিন্ন এক্ষেত্রে সমাবেশ সংখ্যা
= 5C4
= 5

দুইটি একই বা অভিন্ন বর্ণ(SS) অক্ষর থেকে দুইটাই নিলে, আমরা পাই 2C2
অন্য চারটি ভিন্ন ভিন্ন বর্ণ(T, H, E, I) থেকে দুইটি নিলে, আমরা পাই 4C2

অতএব, 2টি অভিন্ন ও 2টি ভিন্ন এক্ষেত্রে সমাবেশ সংখ্যা
= 2C2 × 4C2
= 6

মোট সমাবেশ সংখ্যা
= (5 + 6)
= 11
.
9 টি বই থেকে 4 টি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2 টি বই সর্বদা অন্তর্ভুক্ত থাকবে?
  1. ক) 84
  2. খ) 42
  3. গ) 36
  4. ঘ) 21
সঠিক উত্তর:
ঘ) 21
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 21
ব্যাখ্যা
9 টি বই থেকে 4 টি বই বাছাই করা যায় যেখানে 2 টি বই সর্বদা অন্তর্ভুক্ত থাকবে
= 9 - 2C4 - 2
= 7C2
= 7!/(2!5!)
= 6 × 7/2
= 21
.
10 জন খেলোয়ারকে সমান সংখ্যক দুইটি দলে কতভাবে বিভক্ত করা যায়?
  1. ক) 20
  2. খ) 66
  3. গ) 112
  4. ঘ) 252
সঠিক উত্তর:
ঘ) 252
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 252
ব্যাখ্যা
দুইটি দলে বিভক্ত করার উপায়
= (2 × 5)!/(5!)2
= 10!/(5!)2
= 10!/(5!5!)
= 5!(6 × 7 × 8 × 9 × 10)/(5!5!)
= 6 × 7 × 8 × 9 × 10/(2 × 3 × 4 × 5)
= 252
.
4 জন বালক ও 6 জন বালিকার মধ্য থেকে 4 সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করতে হবে যাতে 1 জন নির্দিষ্ট বালিকা সর্বদাই উপস্থিত থাকে। কত প্রকারে ঐ কমিটি গঠন করা যেতে পারে?
  1. 84
  2. 120
  3. 132
  4. 145
সঠিক উত্তর:
84
উত্তর
সঠিক উত্তর:
84
ব্যাখ্যা
1 জন নির্দিষ্ট বালিকা সর্বদাই উপস্থিত থাকে।
অবশিষ্ট থাকে = 6 - 1 = 5

অতএব, 4 জন বালক ও 5 জন বালিকার মধ্য থেকে 3 সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করতে হবে।
উপকমিটি গঠন করার উপায়
= (4 + 5)C3
= 9C3
= 9!/(3!6!)
= 6!(7 × 8 × 9)/(6! × 2 × 3)
= 84
.
8 টি জিনিসের মধ্যে 3 টি এক জাতীয় ও বাকিগুলো ভিন্ন ভিন্ন। ঐ জিনিসগুলো থেকে প্রতিবারে 5 টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?
  1. ক) 20
  2. খ) 26
  3. গ) 36
  4. ঘ) 45
অনির্ধারিত
ব্যাখ্যা
বাছাই করার উপায়
= ∑ n - pCr - i [ n = 7; p = 3; r = 5; i = 0, 1, 2, 3 ]
= 8 - 3C5 - 0 + 8 - 3C5 - 1 + 8 - 3C5 - 2 + 8 - 3C5 - 3
= 5C5 + 5C4 + 5C3 + 5C2
= 1 + 5 + 10 + 10
= 26

লাইভ পরীক্ষার প্রশ্নে 'প্রতিবারে 5টি করে বাছাই' করে এর স্থলে প্রতিবারে 4টি করে বাছাই' করার কথা বলা ছিলো।
উত্তর বাতিল করা হয়েছে।
.
nCr + nCr - 1 = ?
  1. ক) n + 1Cr
  2. খ) n - 1Cr
  3. গ) nCr + 1
  4. ঘ) n - 1Cr + 1
সঠিক উত্তর:
ক) n + 1Cr
উত্তর
সঠিক উত্তর:
ক) n + 1Cr
ব্যাখ্যা
nCr + nCr - 1 = n + 1Cr [ অনুসিদ্ধান্ত ]
.
তিনজন ব্যক্তি তাদের আসন কত উপায়ে পরিবর্তন করতে পারবে?
  1. ক) 3
  2. খ) 2
  3. গ) 5
  4. ঘ) 6
সঠিক উত্তর:
ঘ) 6
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 6
ব্যাখ্যা
তিনজন ব্যক্তি তাদের আসন 3! উপায়ে বা 6 উপায়ে পরিবর্তন করতে পারবে।
.
JSC শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 6
  4. ঘ) 12
সঠিক উত্তর:
গ) 6
উত্তর
সঠিক উত্তর:
গ) 6
ব্যাখ্যা
তিনটি বর্ণই ভিন্ন ভিন্ন। নির্ণেয় বিন্যাস সংখ্যা = 3! = 6
১০.
একটি দাবা প্রতিযোগিতায় 10 টি দল অংশগ্রহণ করলে, এককভাবে কতটি খেলা অনুষ্ঠিত হবে?
  1. ক) 15
  2. খ) 25
  3. গ) 20
  4. ঘ) 45
সঠিক উত্তর:
ঘ) 45
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 45
ব্যাখ্যা
প্রতিযোগিতায় দুইটি দল বাধ্যতামূলক। 
মোট খেলার সংখ্যা
= 10C2
= 45
১১.
একটি অফিসে 12 জন বসতে পারে। 13 জন ব্যক্তি কত উপায়ে অফিসে বসতে পারে?
  1. ক) 4
  2. খ) 12
  3. গ) 13
  4. ঘ) 26
সঠিক উত্তর:
গ) 13
উত্তর
সঠিক উত্তর:
গ) 13
ব্যাখ্যা
12 জন ধারণ ক্ষমতাবিশিষ্ট অফিসে 13 জন বসার উপায়
= 13C12
= 13!/12!
= 12! × 13/12!
= 13
১২.
2pCq = 2pCq + 2 হলে, q এর মান কত?
  1. ক) 2p - 1
  2. খ) p + 1
  3. গ) p - 1
  4. ঘ) 2p + 1
সঠিক উত্তর:
গ) p - 1
উত্তর
সঠিক উত্তর:
গ) p - 1
ব্যাখ্যা
2pCq = 2pCq + 2
⇒ 2p!/(q!(2p - q)! = 2p!/(q + 2)!(2p - q - 2)!
⇒ 1/(q!(2p - q)! = 1/(q + 2)!(2p - q - 2)!
⇒ q!(2p - q)! = (q + 2)!(2p - q - 2)!
⇒ q!(2p - q)(2p - q - 1)(2p - q - 2)! = (q + 2)(q + 1)q!(2p - q - 2)!
⇒ (2p - q)(2p - q - 1) = (q + 2)(q + 1)
⇒ q = p - 1

১৩.
7 জন বালক ও 5 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়?
  1. ক) 210
  2. খ) 10
  3. গ) 31
  4. ঘ) 21
সঠিক উত্তর:
ক) 210
উত্তর
সঠিক উত্তর:
ক) 210
ব্যাখ্যা
7 জন বালক থেকে 2 জন বালক বেছে নেওয়ার উপায়
= 7C2
5 জন বালিকা থেকে 2 জন বালিকা বেছে নেওয়ার উপায়
= 5C2
7 জন বালক ও 5 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা বেছে নেওয়ার উপায়
= 7C2 × 5C2
= 7!/(2!5!) × 5!/(2!3!)
= 21 × 10 = 210
১৪.
AMERICA শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবারে 3 টি বর্ণ নিয়ে গঠিত ভিন্ন ভিন্ন শব্দ সংখ্যা কত হবে?
  1. ক) 120
  2. খ) 135
  3. গ) 240
  4. ঘ) 270
সঠিক উত্তর:
খ) 135
উত্তর
সঠিক উত্তর:
খ) 135
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটিতে A দুইবার আছে। 6 টি ভিন্ন ভিন্ন বর্ণ থেকে প্রতিবারে 3 টি বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা
= 6P3
= 120
আবার, 2 টি A কে 5 টি ভিন্ন ভিন্ন বর্ণের সাথে নিলে 3 টি বর্ণ নিয়ে গঠিত শব্দ সংখ্যা
= 3C2 × 5C1
= 3 × 5
= 15
মোট শব্দ সংখ্যা = 120 + 15 = 135
১৫.
প্রত্যেকটি অঙ্ক কেবল একবার নিয়ে 1, 2, 3, 4, 5, 6 অঙ্কগুলো দ্বারা তিন অঙ্কবিশিষ্ট কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যায়?
  1. ক) 60
  2. খ) 120
  3. গ) 160
  4. ঘ) 180
সঠিক উত্তর:
খ) 120
উত্তর
সঠিক উত্তর:
খ) 120
ব্যাখ্যা
যেহেতু অঙ্কগুলো ভিন্ন ভিন্ন
তাই ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যায়
= 6P3 টি
= 6!/3! টি 
= 120 টি 
১৬.
6 জন গণিত ও 4 জন পদার্থ বিজ্ঞান এর ছাত্র থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে। যাতে গণিতের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা থাকে। কত প্রকারে কমিটি গঠন করা যায়?
  1. ক) 90
  2. খ) 24
  3. গ) 114
  4. ঘ) 115
সঠিক উত্তর:
ঘ) 115
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 115
ব্যাখ্যা
কমিটি গঠনের উপায়
= 6C6 × 4C0 + 6C5 × 4C1 + 6C4 × 4C2
=(1 × 1) + (6 × 4) + (15 × 6)
= 1 + 24 + 90
= 115
১৭.
4 জন মহিলাসহ 10 জনের মধ্য থেকে 5 জনের একটি কমিটি কত উপায়ে গঠন করা যায়, যাতে কমপক্ষে একজন মহিলা থাকবে?
  1. ক) 360
  2. খ) 400
  3. গ) 246
  4. ঘ) 124
সঠিক উত্তর:
গ) 246
উত্তর
সঠিক উত্তর:
গ) 246
ব্যাখ্যা
কমিটি গঠনের উপায়
= 4C4 × 6C1 + 4C3 × 6C2 + 4C2 × 6C3 + 4C1 × 6C4
= 6 + 60 + 120 + 60
= 246
১৮.
Mathematics শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 4989600
  2. খ) 4979600
  3. গ) 4969600
  4. ঘ) 4959600
সঠিক উত্তর:
ক) 4989600
উত্তর
সঠিক উত্তর:
ক) 4989600
ব্যাখ্যা
Mathematics শব্দটিতে মোট 11 টি অক্ষর আছে। যার মধ্যে 2 টি M, 2 টি A ও 2 টি T
মোট বিন্যাস সংখ্যা = 11!/(2!2!2!) = 4989600