পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 00 mins
মোট প্রশ্ন৫৪
সিলেবাস
পার্ট-১) শওকত আলী, শওকত ওসমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শহীদ কাদরী, শহীদুল্লা কায়সার, শামসুজ্জামান খান, শামসুদ্দীন আবুল কালাম, শামসুর রাহমান, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যেন সেন, সত্যেন্দ্রনাথ দত্ত, সমর সেন, সরদার জয়েন উদ্দিন, সানাউল হক, সিকান্দার আবু জাফর, সিরাজুল ইসলাম চৌধুরী, স্বর্ণকুমারী দেবী, সোমেন চন্দ, হরপ্রসাদ শাস্ত্রী, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, সুধীন্দ্রনাথ দত্ত, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সুফিয়া কামাল, সেলিনা হোসেন, সেলিম আল দীন, সৈয়দ আলী আহসান, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, সৈয়দ ওয়ালীউল্লাহ, সৈয়দ মুজতবা আলী, সৈয়দ শামসুল হক। [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] পার্ট-২) রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি- সরল ক্ষেত্র ও ঘনবস্তু। [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৫৪ প্রশ্ন

.
'ব্যাঙের সমুদ্র দেখা' শিশুতোষ সাহিত্যের রচয়িতা কে?
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) সুকুমার রায়
  4. ঘ) শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা
আবোলতাবোল, হ-য-ব-র-ল, পাগলা দাশু, বহুরূপী, ব্যাঙের সমুদ্র দেখা, খাইখাই, ইত্যাদি সুকুমার রায়ের শিশুতোষ সাহিত্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'কাঞ্চনমালা' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) শওকত আলী
  2. খ) হরপ্রসাদ শাস্ত্রী
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) স্বর্ণকুমারী দেবী
ব্যাখ্যা
'কাঞ্চনমালা' ও 'বেণের মেয়ে' উপন্যাসের রচয়িতা- হরপ্রসাদ শাস্ত্রী। তাঁর রচিত অন্যান্য গ্রন্থ- হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা, প্রাচীন বাংলার গৌরব, মেঘদূত ব্যাখ্যা, ভারত মহিলা, বাঙ্গালা ব্যাকরণ ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'নীলাম্বর ও পীতাম্বর' চরিত্রের স্রষ্টা কে?
  1. ক) সৈয়দ শামসুল হক
  2. খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) সেলিনা হোসেন
  4. ঘ) শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বিরাজবৌ। এই উপন্যাসের চরিত্র নীলাম্বর ও পীতাম্বর দুই ভাই। নীলাম্বর বুদ্ধিহীন অথচ পরোপকারী। উপার্জন করেন না শুধু প্রচুর গাঁজা খান। পীতাম্বর সংসারী মানুষ। তিনি নিজের উপার্জন নষ্ট না করে পৈতৃক সম্পত্তি দুভাগ করে বাড়ির মাঝে পাঁচিল তুলে দিলেন। এই দুই ভাইয়ের কাহিনী নিয়ে উপন্যাসটি রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
'কোথাও কোনো ক্রন্দন নেই' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) শহীদ কাদরী
  3. গ) সত্যেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) শামসুল হক
ব্যাখ্যা
শহীদ কাদরী রচিত কাব্যগ্রন্থগুলো হলো- উত্তরাধিকার (প্রথম), তোমাকে অভিবাদন প্রিয়তমা, কোথাও কোনো ক্রন্দন নেই, আমার চুম্বনগুলো পৌঁছে দাও।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'কাঞ্চনগ্রাম' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) শামসুদ্দিন আবুল কালাম
  2. খ) হরপ্রসাদ শাস্ত্রী
  3. গ) শহীদুল্লাহ কায়সার
  4. ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
'কাঞ্চনগ্রাম' উপন্যাসের রচয়িতা- শামসুদ্দিন আবুল কালাম। তাঁর রচিত অন্যান্য উপন্যাস- জায়জঙ্গল, দুই মহল, আলমনগরের উপকথা, কাশবনের কন্যা, নবান্ন, জায়জঙ্গল, সমুদ্রবাসর ও কাঞ্চনমালা ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
শামসুজ্জামান খান কোন প্রতিষ্ঠানের মহাপরিচালক ছিলেন?
  1. ক) বাংলাদেশ শিল্পকলা একাডেমী
  2. খ) জাতীয় জাদুঘর
  3. গ) বাংলা একাডেমি
  4. ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
শামসুজ্জামান খান ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী, জাতীয় জাদুঘর এবং বাংলা একাডেমির মহাপরিচালক। তাঁর রচিত শিশু সাহিত্য- 'দুনিয়া মাতানো বিশ্বকাপ'। রম্যরচনা- ঢাকাই রঙ্গরসিকতা, গ্রামবাংলার রঙ্গরসিকতা, গ্রামবাংলার রঙ্গ গল্প। প্রবন্ধগ্রন্থ- নানা প্রসঙ্গ, গণসঙ্গতি, মাটি থেকে মহীরুহ, বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা, ফোকলোরচর্চা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'মাটি আর অশ্রু' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) সৈয়দ শামসুল হক
  2. খ) সেলিম আল দীন
  3. গ) সিকান্দার আবু জাফর
  4. ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা
পূরবী, মাটি আর অশ্রু, জয়ের পথে, নবী কাহিনী, নতুন সকাল ইত্যাদি উপন্যাসের রচয়িতা সিকান্দার আবু জাফর। সিরাজউদ্দৌলা, শকুন্ত উপাখ্যান, মহাকবি আলাওল, মাকড়সা তাঁর রচিত নাটক এবং প্রসন্ন প্রহর, বৈরীবৃষ্টিতে, তিমিরান্তক, বৃশ্চিকলগ্ন, কবিতা ইত্যাদি তাঁর রচিত কবিতা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
বাংলা সাহিত্যের 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত-
  1. ক) সুধীন্দ্রনাথ দত্ত
  2. খ) শামসুল হক
  3. গ) সত্যেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) সমর সেন
ব্যাখ্যা
সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত। তাঁর রচিত কাব্যগ্রন্থ- সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, কুহু ও কেকা, তুলির লিখন, হোমশিখা, অভ্র-আবীর, হসন্তিকা, বেলা শেষের গান, বিদায় আরতি।‌ অনুবাদকাব্য- তীর্থ সলীল, তীর্থ রেণু, ফুলের ফসল, মণি মঞ্জুষা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'পদ্মিনী শঙ্খিনী' গ্রন্থের রচয়িতা-
  1. ক) সানাউল হক
  2. খ) হরপ্রসাদ শাস্ত্রী
  3. গ) সোমেন চন্দ
  4. ঘ) আলী আহসান
ব্যাখ্যা
বন্দর থেকে বন্দরে সানাউল হক রচিত রম্যরচনা। তাঁর রচিত অন্যান্য গ্রন্থ- পদ্মিনী শঙ্খিনী, প্রবাসে যখন, বিরাশির কবিতা, উত্তীর্ণ পঞ্চাশ, নদী ও মানুষের কবিতা, সম্ভবা অনন্যা, সূর্য অন্যতর, বিচূর্ণ আর্শিতে, একটি ইচ্ছা সহস্র পালে, কাল সমকাল ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০.
নিচের কোনটি উপন্যাস নয়?
  1. ক) গেরিলা ও বীরাঙ্গনা
  2. খ) নিরন্তর ঘন্টাধ্বনি
  3. গ) কাঁটাতারের প্রজাপতি
  4. ঘ) উৎস থেকে নিরন্তর
ব্যাখ্যা
'উৎস থেকে নিরন্তর' সেলিনা হোসেন রচিত একটি গল্প। জলবতী মেঘের বাতাস, পরজন্ম, মানুষটি, অনূঢ়া পূর্ণিমা, মতিজানের মেয়েরা ইত্যাদি তাঁর রচিত গল্প।
হাঙ্গর নদী গ্রেনেড, জলোচ্ছ্বাস, নীল ময়ূরের যৌবন, পোকা মাকড়ের ঘরবসতি, নিরন্তর ঘন্টাধ্বনি, আগষ্টের একরাত, খুন ও ভালোবাসা, কাঁটাতারের প্রজাপতি, গায়ত্রী সন্ধ্যা, অপেক্ষা, গেরিলা ও বীরাঙ্গনা, ঘুমকাতুরে ঈশ্বর, পূর্ণছবির মগ্নতা, ভালোবাসা প্রীতিলতা, কালকেতু ও ফুল্লরা ইত্যাদি তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা এবং লাইভ এমসিকিউ লেকচার।
১১.
কোনটি সেলিম আল দীনের নাটক নয়?
  1. ক) শকুন্তলা
  2. খ) স্বর্ণবোয়াল
  3. গ) হরগজ
  4. ঘ) হাতি ও তিমি
ব্যাখ্যা
'হাতি ও তিমি' সেলিম আল দীনের কাব্যগ্রন্থ। তাঁর রচিত নাটক- জন্ডিস ও বিবিধ বেলুন, সর্ব বিষয়ক গ্রন্থ ও অন্যান্য নাটক, মোনতাসির ফ্যান্টাসী, হাতহদাই, কেরামতমঙ্গল, শকুন্তলা, বাসন, যৈবতী কন্যার মন, কীর্তনখোলা, চাকা, হরগজ, প্রাচ্য, নিমজ্জন, ধাবমান, স্বর্ণবোয়াল, পুত্র, বনপাংশুল ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা এবং লাইভ এমসিকিউ লেকচার।
১২.
'পতঙ্গ পিঞ্জর' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) সেলিনা হোসেন
  2. খ) শওকত আলী
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) শওকত ওসমান
ব্যাখ্যা
চৌরসন্ধি, ক্রীতদাসের হাসি, সমাগম, রাজা উপাখ্যান, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, পতঙ্গ পিঞ্জর, রাজসাক্ষী, জলাঙ্গী, পুরাতন খঞ্জর, বনি আদম, জননী ইত্যাদি শওকত ওসমানের উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
'বিরতিহীন উৎসব' সৈয়দ শামসুল হকের একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) কাব্যগ্রন্থ
  3. গ) গল্পগ্রন্থ
  4. ঘ) কাব্যনাট্য
ব্যাখ্যা
একদা এক রাজ্যে, পরানের গহীন ভিতর, বিরতিহীন উৎসব, বৈশাখে রচিত পঙক্তিমালা, প্রতিধ্বনিগণ, ধ্বংসস্তূপে কবি ও নগর ইত্যাদি সৈয়দ শামসুল হকের কাব্যগ্রন্থ।
তাঁর রচিত কাব্যনাট্যগুলো হলো- পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নুরুলদীনের সারাজীবন, এখানে এখন, বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।
নিষিদ্ধ লোবান, এক মহিলার ছবি, অনুমপ দিন, সীমানা ছাড়িয়ে, নীল দংশন, দ্বিতীয় দিনের কাহিনী, আয়না বিবির পালা, স্তব্ধতার অনুবাদ, ত্রাহী, বৃষ্টি ও বিদ্রোহীগণ, 'দেয়ালের দেশ', 'খেলারাম খেলে যা', তুমি সেই তরবারী, মৃগয়ার কালখেপ ইত্যাদি সৈয়দ শামসুল হকের উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
১৪.
শওকত ওসমানের নাটক কোনটি?
  1. ক) পিঁজরাপোল
  2. খ) ক্রীতদাসের হাসি
  3. গ) তস্কর লস্কর
  4. ঘ) ঈশ্বরের প্রতিদ্বন্দী
ব্যাখ্যা
তস্কর নস্কর, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা, আমলার মামলা শওকত ওসমান রচিত নাটক।
চৌরসন্ধি, ক্রীতদাসের হাসি, সমাগম, রাজা উপাখ্যান, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, পতঙ্গ পিঞ্জর, রাজসাক্ষী, জলাঙ্গী, পুরাতন খঞ্জর, বনি আদম, জননী ইত্যাদি শওকত ওসমানের উপন্যাস।
ঈশ্বরের প্রতিদ্বন্দী, পিঁজরাপোল, জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি তাঁর রচিত গল্পগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
'পেশোয়ার থেকে তাসখন্দ' শহীদুল্লাহ কায়সার রচিত-
  1. ক) একটি ভ্রমণবৃত্তান্ত
  2. খ) একটি চলচ্চিত্র
  3. গ) একটি স্মৃতিকথা
  4. ঘ) একটি উপন্যাস
ব্যাখ্যা
রাজবন্দীর রোজনামচা (১৯৬২) শহীদুল্লাহ কায়সারের স্মৃতিকথা। 'পেশোয়ার থেকে তাসখন্দ' তাঁর ভ্রমণ বৃত্তান্তের নাম। সারেং বৌ ও সংশপ্তক তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
নিচের কোনটি শামসুদ্দীন আবুল কালামের উপন্যাস?
  1. ক) পথ জানা নেই
  2. খ) পুঁই ডালিমের কাব্য
  3. গ) দুই হৃদয়ের তীর
  4. ঘ) আলমনগরের উপকথা
ব্যাখ্যা
পুঁই ডালিমের কাব্য, অনেক দিনের আশা, ঢেউ, পথ জানা নেই, দুই হৃদয়ের তীর, শাহের বানু ইত্যাদি শামসুদ্দীন আবুল কালামের গল্পগ্রন্থ। কাঞ্চনমালা, সমুদ্রবাসর, কাশবনের কন্যা, জায়জঙ্গল, দুই মহল, আলমনগরের উপকথা ইত্যাদি তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
নিচের কোনটি নাটক নয়?
  1. ক) উজানে মৃত্যু
  2. খ) বহিপীর
  3. গ) তরঙ্গভঙ্গ
  4. ঘ) নয়নচারা
ব্যাখ্যা
নয়নচারা, দুই তীর, গল্পসমগ্র সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ছোটগল্প। বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানের মৃত্যু ইত্যাদি তাঁর রচিত নাটক এবং লালসালু, কাঁদো নদী কাঁদো ও চাঁদের অমাবস্যা তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা এবং লাইভ এমসিকিউ লেকচার।
১৮.
'চরকাঁকড়ার ডকুমেন্টারি' সেলিম আল দীন রচিত একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) নাটক
  3. গ) কাব্যগ্রন্থ
  4. ঘ) গল্পগ্রন্থ
ব্যাখ্যা
'চরকাঁকড়ার ডকুমেন্টারি' সেলিম আল দীন রচিত একটি নাটক। তাঁর রচিত কাব্যগ্রন্থ- কবি ও তিমি, উপন্যাস- অমৃত উপাখ্যান, গীতিনৃত্যনাট্য- স্বপ্ন রমণীগণ, ঊষা উৎসব। তাঁর রচিত অন্যান্য নাটক- জন্ডিস ও বিবিধ বেলুন, সর্ব বিষয়ক গ্রন্থ ও অন্যান্য নাটক, মোনতাসির ফ্যান্টাসী, কেরামতমঙ্গল, শকুন্তলা, বাসন, যৈবতী কন্যার মন, কীর্তনখোলা, চাকা, হরগজ, হাতহদাই, প্রাচ্য, এক্সপ্লোসিড ও মূল সমস্যা, নিমজ্জন, ধাবমান, স্বর্ণবোয়াল, পুত্র, বনপাংশুল ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
১৯.
'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' প্রবন্ধগ্রন্থের রচয়িতা-
  1. ক) শওকত ওসমান
  2. খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  3. গ) হরপ্রসাদ শাস্ত্রী
  4. ঘ) সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা
'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (আধুনিক যুগ) প্রবন্ধগ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান। তিনি মুহম্মদ আবদুল হাইয়ের সাথে একত্রে প্রকাশ করেন। অনেক আকাশ, একক সন্ধ্যায় বসন্ত, সহসা সচকিত, আমার প্রতিদিনের শব্দ, চাহার দরবেশ ও অন্যান্য কবিতা, সমুদ্রেই যাব, রজনীগন্ধা ইত্যাদি তাঁর রচিত কাব্যগ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা ও লাইভ এমসিকিউ লেকচার।
২০.
'খাইখাই' শিশুতোষ গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) শওকত ওসমান
  2. খ) সুকুমার রায়
  3. গ) সুফিয়া কামাল
  4. ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
আবোলতাবোল, হ-য-ব-র-ল, পাগলা দাশু, বহুরূপী, খাইখাই, ব্যাঙের সমুদ্র দেখা ইত্যাদি সুকান্ত ভট্টাচার্যের রচিত শিশুতোষ সাহিত্য। অতীতের কথা সুকুমার রায়ের কাব্য এবং হেসোরামের ডাইরী তাঁর রম্যরচনা।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
২১.
'কুহু ও কেকা' কাব্যগ্রন্থের রচয়িতা‌ কে?
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) আলী আহসান
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) শামসুর রহমান
ব্যাখ্যা
সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত। তাঁর রচিত কাব্যগ্রন্থ- সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, কুহু ও কেকা, তুলির লিখন, হোমশিখা, অভ্র-আবীর, হসন্তিকা, বেলা শেষের গান, বিদায় আরতি।‌ অনুবাদকাব্য- তীর্থ সলীল, তীর্থ রেণু, ফুলের ফসল, মণি মঞ্জুষা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২.
'কেরামতমঙ্গল' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) সেলিম আল দীন
  2. খ) শওকত ওসমান
  3. গ) শামসুজ্জামান খান
  4. ঘ) সিরাজুল ইসলাম
ব্যাখ্যা
'কেরামতমঙ্গল' সেলিম আল দীন রচিত একটি নাটক। এছাড়াও তাঁর অন্যান্য নাটক হলো- জন্ডিস ও বিবিধ বেলুন, সর্ব বিষয়ক গ্রন্থ ও অন্যান্য নাটক, মোনতাসির ফ্যান্টাসী, শকুন্তলা, বাসন, যৈবতী কন্যার মন, কীর্তনখোলা, চাকা, হরগজ, হাতহদাই, প্রাচ্য, নিমজ্জন, ধাবমান, স্বর্ণবোয়াল, পুত্র, বনপাংশুল ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
২৩.
'চাচা কাহিনী' ছোটগল্পের রচয়িতা কে?
  1. ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) সৈয়দ মুজতবা আলী
  3. গ) ইসমাইল হোসেন সিরাজী
  4. ঘ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
চাচা কাহিনী ও টুনি মেম সৈয়দ মুজতবা আলী রচিত ছোটগল্প। পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, বড়বাবু, কত না অশ্রুজল এগুলো তাঁর রচিত রম্যরচনা। অবিশ্বাস্য, শবনম, শহর-ইয়ার, তুলনাহীন তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা এবং লাইভ এমসিকিউ লেকচার।
২৪.
নিচে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব?
  1. ক) 5, 6, 7
  2. খ) 3, 4, 7
  3. গ) 3, 5, 8
  4. ঘ) 2, 4, 8
ব্যাখ্যা
আমরা জানি, ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। এখানে একমাত্র 5+6 > 7 বাহু গুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব।
২৫.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ দুটির বিয়োগফল কত?
  1. ক) 120°
  2. খ) 60°
  3. গ) 240°
  4. ঘ) 0°
ব্যাখ্যা
আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°। সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ উভয় পাশে 180° - 60° = 120°। সুতরাং বহিঃস্থ কোণ দুটির বিয়োগফল = 120°-120° = 0°
২৬.
∠A = x° এবং ∠B হলো ∠A এর সম্পূরক কোণ। তাহলে ∠B = ?
  1. ক) 90° + x°
  2. খ) 180° + x°
  3. গ) 90° - x°
  4. ঘ) 180° - x°
ব্যাখ্যা
∠B যদি ∠A এর সম্পূরক কোণ হয়, তবে ∠A + ∠B = 180°
বা, x° + ∠B = 180°
বা, ∠B = 180° - x°
২৭.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 8° হলে এর ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. ক) 41°
  2. খ) 43°
  3. গ) 49°
  4. ঘ) 82°
ব্যাখ্যা
মনে করি, একটি কোণ ক তাহলে অপর কোণ 90-ক।
শর্তমতে, ক - (90-ক) = 8
বা, ক - 90 + ক = 8
বা, 2ক = 98
বা, ক = 49
সুতরাং অপর কোণ = 90-ক = 90-49 = 41°
২৮.
চিত্র অনুসারে, BF এর দৈর্ঘ্য কত?
  1. ক) 1
  2. খ) 5
  3. গ) √5
  4. ঘ) 13
ব্যাখ্যা
চিত্র অনুসারে, BE = DE = 3 সে.মি., EF = 2 সে.মি.।
চিত্রানুসারে, BEF একটি সমকোণী ত্রিভুজ কারণ ∠BFE = 90°। সুতরাং 32 = 22 + ক2
বা, ক2 = 9 - 4
বা, ক2 = 5
বা, ক = √5
২৯.
চিত্রানুসারে, ∠x এর মান কত?
  1. ক) 20°
  2. খ) 30°
  3. গ) 40°
  4. ঘ) 60°
ব্যাখ্যা
চিত্রানুসারে, 3x + 3x + x + 2x = 360°
Or, 9x = 360°
Or, x = 40°
৩০.
একটি বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে উহার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ৯ গুণ
  2. খ) ২৭ গুণ
  3. গ) ৮ গুণ
  4. ঘ) ১৬ গুণ
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস = 2r একক
বৃত্তের ব্যাসার্ধ = r একক
বৃত্তের ক্ষেত্রফল = πr2 বর্গ একক
3 গুণ বৃদ্ধি করলে, নতুন ব্যাস = 3.2r একক
= 6r একক
নতুন ব্যাসার্ধ = 6r/2 একক
= 3r একক
সুতরাং নতুন ক্ষেত্রফল = π(3r)2 বর্গ একক
= 9r2 বর্গ একক
= 9 × বৃত্তের ক্ষেত্রফল

৩১.
একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সে.মি. হলে উহার ক্ষেত্রফল কত?
  1. ক) 63 বর্গ সে.মি.
  2. খ) 96 বর্গ সে.মি.
  3. গ) 36 বর্গ সে.মি.
  4. ঘ) 81 বর্গ সে.মি.
ব্যাখ্যা
আমরা জানি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a এবং ক্ষেত্রফল = 6a2
শর্তমতে, √3a = 4√3
বা, a = 4
সুতরাং ক্ষেত্রফল = 6 × 42
= 96 বর্গ সে.মি.
৩২.
একই চাপের উপর দণ্ডায়মান একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ 100° হলে বৃত্তস্থ কোণের মান কত?
  1. ক) 100°
  2. খ) 50°
  3. গ) 200°
  4. ঘ) 80°
ব্যাখ্যা
আমরা জানি, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাই একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ 100° হলে বৃত্তস্থ কোণের মান হবে 50°।
৩৩.
কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সে.মি. হলে এর আয়তন কত?
  1. ক) 256
  2. খ) 512
  3. গ) 128
  4. ঘ) 343
ব্যাখ্যা
মনে করি, ঘনকের ধার, a
সুতরাং ঘনকটির পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = √2a এবং আয়তন = a3
প্রশ্নানুসারে, √2a = 8√2
বা, a = 8
আমরা জানি, ঘনকটির আয়তন = 83
= 512
উৎসঃ গণিত, নবম-দশম শ্রেণি।
৩৪.
একটি বৃত্তের ব্যাসার্ধ ৪০% বৃদ্ধি করলে উহার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ক) ৪৪%
  2. খ) ৩৬%
  3. গ) ৯৬%
  4. ঘ) ৭৬%
ব্যাখ্যা

এই ধরনের গণিত গুলো শর্টকাট নিয়মে করা যায়। যেমন- ৪০+৪০+(৪০×৪০/১০০)
= ৮০+১৬
= ৯৬

৩৫.
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার। এর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) 6.93 মিটার (প্রায়)
  2. খ) 5.63 মিটার (প্রায়)
  3. গ) 5.93 মিটার (প্রায়)
  4. ঘ) 6.83 মিটার (প্রায়)
ব্যাখ্যা
মনে করি, ঘনকটির ধার, a
সুতরাং এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a2 এবং কর্ণের দৈর্ঘ্য = √3a
প্রশ্নানুসারে, 6a2 = 96
বা, a2 = 16
বা, a = 4
আমরা জানি, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য = √3×4 মিটার
= 6.93 মিটার।
উৎসঃ গণিত, নবম-দশম শ্রেণি।
৩৬.
একটি চাকা ৪৪ কি.মি. পথ অতিক্রম করতে ১০০০ বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ কত?
  1. ক) ৭ মিটার
  2. খ) ১৪ মিটার
  3. গ) ২১ মিটার
  4. ঘ) ২৮ মিটার
ব্যাখ্যা

এখানে, ৪৪ = ৪৪ ×১০০০ মি.
আমরা জানি, পরিধি × ঘূর্ণন সংখ্যা = অতিক্রান্ত দূরত্ব
বা, 2πr × ১০০০ = ৪৪ ×১০০০
বা, 2πr = ৪৪
বা, r = ৪৪/2π
বা, r = ২২/π
বা, r = ২২/(২২/৭)
বা, r = ২২ × (৭/২২)
বা, r = ৭

৩৭.
একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 216 বর্গ সে.মি. হলে উহার আয়তন কত?
  1. ক) 125 ঘন সে.মি.
  2. খ) 216 ঘন সে.মি.
  3. গ) 343 ঘন সে.মি.
  4. ঘ) 512 ঘন সে.মি.
ব্যাখ্যা

আমরা জানি, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 6a2 এবং আয়তন = a3
প্রশ্নানুসারে, 6a2 = 216
বা, a2 = 36
বা, a = 6
সুতরাং আয়তন = 63
= 216 ঘন সে.মি.

৩৮.
দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ১১ মিটার। একটি বৃত্তের ব্যাসার্ধ ৬ মিটার হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. ক) ১৭ মিটার
  2. খ) ৫ মিটার
  3. গ) ১৩ মিটার
  4. ঘ) ৭ মিটার
ব্যাখ্যা
একটি বৃত্তের ব্যাসার্ধ + অপর বৃত্তের ব্যাসার্ধ = কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব (যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে)
বা, ৬ + অপর বৃত্তের ব্যাসার্ধ = ১১
বা, অপর বৃত্তের ব্যাসার্ধ = ১১ - ৬
সুতরাং অপর বৃত্তের ব্যাসার্ধ = ৫ মিটার।
৩৯.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) 15√2
  2. খ) 18√2
  3. গ) 20√2
  4. ঘ) 25√2
ব্যাখ্যা
আমরা জানি, সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= 125 × 5
= 625
শর্তমতে, a2 = 625 (যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল = বর্গক্ষেত্রের ক্ষেত্রফল)
বা, a = 25
সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a
= √2 × 25
= 25√2
৪০.
ABCD সামান্তরিকের BC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হল। ∠A = 80° হলে ∠DCE = কত?
  1. ক) 120°
  2. খ) 100°
  3. গ) 110°
  4. ঘ) 130°
ব্যাখ্যা
সামান্তরিকের বিপরীত কোণ গুলো সমান হয়। ∠A = 80° হলে ∠C = 80°. তাহলে, ∠BCD= 80° হলে ∠DCE = 180° - 80° = 100°
৪১.
একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 সে.মি. ও 6 সে.মি. হলে এর পরিসীমার অর্ধেক কত?
  1. ক) 12
  2. খ) 14
  3. গ) 24
  4. ঘ) 28
ব্যাখ্যা
আমরা জানি, সামান্তরিকের পরিসীমা = 2(a+b)
সুতরাং পরিসীমার অর্ধেক = a+b
= 8 + 6
= 14 সে.মি.
৪২.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 8 সে.মি. ও 9 সে.মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত সে.মি.?
  1. ক) 72 সে.মি.
  2. খ) 36 সে.মি.
  3. গ) 18 সে.মি.
  4. ঘ) 24 সে.মি.
ব্যাখ্যা

আমরা জানি, রম্বসের ক্ষেত্রফল = 1/2 × কর্ণদ্বয়ের গুণফল
= 1/2 × 8 × 9
= 36 বর্গ সে.মি.
শর্তমতে, a2 = 36 (যেহেতু রম্বসের ক্ষেত্রফল = বর্গক্ষেত্রের ক্ষেত্রফল)
বা, a = 6 সে.মি.
সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা = 4a
= 4 × 6
= 24 সে.মি.

৪৩.
চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোণও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয়-
  1. ক) আয়ত
  2. খ) ট্রাপিজিয়াম
  3. গ) রম্বস
  4. ঘ) সামান্তরিক
ব্যাখ্যা
যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোন কোণই সমকোণ নয় তাকে রম্বস বলে।
৪৪.
একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার এবং পরিধি ৮ মিটার হলে উহার বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত?
  1. ক) ৮ মিটার
  2. খ) ৪ মিটার
  3. গ) ৬ মিটার
  4. ঘ) ২ মিটার
ব্যাখ্যা

আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল = πr2 এবং পরিধি = 2πr
প্রশ্নানুসারে, πr2/2πr = ১৬/৮
বা, r = ২×২
বা, r = ৪
বা, ২r = ৮ (যেহেতু বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা)

৪৫.
একটি গোলকের ব্যাস 10 মিটার হলে উহার ক্ষেত্রফল কত?
  1. ক) 100π
  2. খ) 150π
  3. গ) 200π
  4. ঘ) 250π
ব্যাখ্যা

আমরা জানি, গোলকের ক্ষেত্রফল = 4 × বৃত্তের ক্ষেত্রফল
= 4πr2
= π (2r)2
= π (ব্যাস)2
= π (10)2
= 100π

৪৬.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 3√2 ফুট হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ ফুট?
  1. ক) 18 বর্গ ফুট
  2. খ) 9 বর্গ ফুট
  3. গ) 27 বর্গ ফুট
  4. ঘ) 3 বর্গ ফুট
ব্যাখ্যা
আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 1/2 × (কর্ণ)2 বর্গ একক
= 1/2 × (3√2)2 বর্গ ফুট
= 9 বর্গ ফুট।
৪৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 16 সে.মি. এবং প্রস্থ 12 সে.মি. হলে উহার সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) 196 বর্গ সে.মি.
  2. খ) 169 বর্গ সে.মি.
  3. গ) 144 বর্গ সে.মি.
  4. ঘ) 121 বর্গ সে.মি.
ব্যাখ্যা

আমরা জানি, আয়তক্ষেত্রের পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) = 2(16 + 12) সে.মি.
= 56 সে.মি.
শর্তমতে, 4a = 56 (যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা = বর্গক্ষেত্রের পরিসীমা)
বা, a = 14
বা, a2 = 196 বর্গ সে.মি.

৪৮.
কোনো চতুর্ভুজের চার কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত?
  1. ক) 120°
  2. খ) 125°
  3. গ) 135°
  4. ঘ) 150°
ব্যাখ্যা
আমরা জানি, চতুর্ভুজের চার কোণের সমষ্টি = 360°
সুতরাং বৃহত্তম কোণ = 3/8 × 360°
= 135°
৪৯.
একটি বাড়ি ২৪ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে ৭ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
  1. ক) ২৫ ফুট
  2. খ) ২৭ ফুট
  3. গ) ৩৬ ফুট
  4. ঘ) ৪১ ফুট
ব্যাখ্যা
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, 3:4:5, 5:12:13, 7:24:25, 9:40:41 ইত্যাদি উপায়ে সহজে উত্তর করা যায়।
৫০.
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 একক হলে উহার ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) 12√3 বর্গ একক
  2. খ) 14√3 বর্গ একক
  3. গ) 16√3 বর্গ একক
  4. ঘ) 18√3 বর্গ একক
ব্যাখ্যা
আমরা জানি, সমবাহু ত্রিভুজের পরিসীমা = 3a এবং ক্ষেত্রফল = (a/2)2 × √3
শর্তমতে, 3a = 24
বা, a = 8
সুতরাং ক্ষেত্রফল = (8/2)2 × √3
= 16√3 বর্গ একক
৫১.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ভূমির 5/6 অংশ, পরিসীমা 16 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) 10 বর্গমিটার
  2. খ) 12 বর্গমিটার
  3. গ) 14 বর্গমিটার
  4. ঘ) 16 বর্গমিটার
ব্যাখ্যা
সমান সমান বাহুঃভূমি = 5:6
সুতরাং 5x + 5x + 6x = 16
Or, 16x = 16
Or, x = 1
ত্রিভুজটির ক্ষেত্রফল = 6/4 × √{4(5)2 - 62}
= 6/4 × √(100-36)
= 6/4 × 8
= 12 বর্গমিটার
৫২.
একটি কুয়ার গভীরতা 14 মিটার এবং ব্যাস 28 মিটার। প্রতি ঘনমিটার 1 টাকা হিসেবে ঐ কুয়ার মাটি খনন করতে মোট কত টাকা খরচ হবে?
  1. ক) 8624
  2. খ) 8424
  3. গ) 8230
  4. ঘ) 8860
ব্যাখ্যা
এখানে, গভীরতা, h = 14 মিটার এবং ব্যাস r = (28÷2) মিটার = 14 মিটার।
সুতরাং ঐ কুয়ার আয়তন V = πr2h
= (22÷7)×(142)×14
= 44 × 196 ঘনমিটার
= 8624 ঘনমিটার
সুতরাং মোট খরচ = (1 × 8624) টাকা
= 8624 টাকা
৫৩.
চিত্রে y এর মান কোনটি?
  1. ক) 100°
  2. খ) 120°
  3. গ) 140°
  4. ঘ) 110°
ব্যাখ্যা
P + 60° = 180°
Or, P = 120° (যেহেতু P ও y অনুরূপ কোণ)
সুতরাং y = 120°
৫৪.
চিত্রে, ∠x এর মান কত?
  1. ক) 120°
  2. খ) 130°
  3. গ) 140°
  4. ঘ) 150°
ব্যাখ্যা
∠x = 60° + 90° (সমকোণ) [যেহেতু বহিঃস্থ কোণ = বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি]
= 150°