পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
পরীক্ষা- ৪ আরাকান রাজসভার কবি, নাথ সাহিত্য, বাউল পদাবলী, লোকগীতি ও ময়মনসিংহ গীতিকা, আধুনিক যুগের সূচনা (লেকচার ৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১] · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে ?
  1. দৌলত উজির
  2. দৌলত কাজী
  3. আলাওল
  4. দোনা গাজী
সঠিক উত্তর:
দৌলত কাজী
উত্তর
সঠিক উত্তর:
দৌলত কাজী
ব্যাখ্যা

⇒ আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি ছিলেন দৌলত কাজী। তার রচিত গ্রন্থের নাম 'সতীময়না ও লোরচন্দ্রানী'।
- তিনি সেটি অনুবাদ করেছেন হিন্দি কবি মিয়া সাধন এ-র 'মৈনাসত' গ্রন্থ থেকে।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
চন্দ্রাবতী কী?
  1. নাটক
  2. কাব্য
  3. পদাবলী 
  4. উপন্যাস
সঠিক উত্তর:
কাব্য
উত্তর
সঠিক উত্তর:
কাব্য
ব্যাখ্যা

⇒ 'চন্দ্রাবতী' কোরেশি মাগন ঠাকুর এ-র কাব্য।
- ভদ্রাবতী নগরের  রাজপুত্র বীরভান, মন্ত্রীপুত্র সুতের সহায়তায় কীভাবে সরন্দীপ রাজকন্যা চন্দ্রাবতীকে লাভ করেছিলেন তা এ-ই কাব্যে বর্ণিত হয়েছে।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?
  1. ইউসুফ জোলেখা
  2. জঙ্গনামা
  3. পদ্মাবতী 
  4. ময়মনসিংহ গীতিকা 
সঠিক উত্তর:
ময়মনসিংহ গীতিকা 
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ গীতিকা 
ব্যাখ্যা

⇒ পুঁথি সাহিত্য আরবি, উর্দু, ফারসি, হিন্দি ভাষার মিশ্রণে রচিত এক বিশেষ শ্রেণির বাংলা সাহিত্য। এ সাহিত্যের রচয়িতা এবং পাঠক উভয়েই ছিলেন মুসলমান।
- বিষয়বস্তু অনুসারে পুঁথি সাহিত্যকে কয়েকভাগে ভাগ করা যায়।
১) প্রণয়োপাখ্যান জাতীয় কাব্যঃ ইউসুফ জোলেখা, পদ্মাবতী। 
২) যুদ্ধ সম্পর্কিত: জঙ্গনামা, আমীর হামজা, সোনাভান।
৩) পীর পাঁচালি: গাজী কালু চম্পাবতী,  সত্যপীরের পুঁথি।

অন্যদিকে ময়মনসিংহ গীতিকা ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
মহুয়া পালার রচয়িতা-
  1. দ্বিজ মাধব
  2. দ্বিজ ঈশান
  3. দ্বিজ কানাই
  4. দ্বিজ বংশী
সঠিক উত্তর:
দ্বিজ কানাই
উত্তর
সঠিক উত্তর:
দ্বিজ কানাই
ব্যাখ্যা

⇒ মহুয়া' পালার রচয়িতা দ্বিজ কানাই।
- কমলা' পালার রচয়িতা দ্বিজ ঈশান।

অন্যদিকে দ্বিজ মাধব এবং দ্বিজ বংশীদাস মঙ্গলকাব্যের রচয়িতা।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
কবিওয়ালা ও শায়েরের উদ্ভব-
  1. সতেরো শতকের শেষার্ধ ও আঠারো শতকের প্রথমার্ধে
  2. আঠারো শতকের মাঝামাঝি
  3. আঠারো শতকের শেষার্ধ থেকে উনিশ শতকের প্রথমার্ধে
  4. উনিশ শতকের মাঝামাঝি 
সঠিক উত্তর:
আঠারো শতকের শেষার্ধ থেকে উনিশ শতকের প্রথমার্ধে
উত্তর
সঠিক উত্তর:
আঠারো শতকের শেষার্ধ থেকে উনিশ শতকের প্রথমার্ধে
ব্যাখ্যা

⇒ কবিওয়ালা ও শায়েরে উদ্ভব হয় আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
কবি গানের প্রথম কবি?
  1. হরু ঠাকুর
  2. কেষ্টা মুচি
  3. ভবানি বেনে 
  4. গোঁজলা গুঁই
সঠিক উত্তর:
গোঁজলা গুঁই
উত্তর
সঠিক উত্তর:
গোঁজলা গুঁই
ব্যাখ্যা

⇒ কবিগানের প্রথম কবি গোঁজলা গুঁই। উল্লেখযোগ্য কবিওয়ালা হলেন- হরু ঠাকুর, কেষ্টা মুচি, ভবানী বেনে, নিতাই বৈরাগী, রাম বসু, ভোলা ময়রা, এন্টনি ফিরিঙ্গি প্রমুখ।

​উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
"আমির হামজা" কাব্য রচনা করেন?
  1. ফকির গরীবুল্লাহ 
  2. শেখ ফয়জুল্লাহ
  3. দৌলত কাজী
  4. আলাওল
সঠিক উত্তর:
ফকির গরীবুল্লাহ 
উত্তর
সঠিক উত্তর:
ফকির গরীবুল্লাহ 
ব্যাখ্যা

⇒ 'আমির হামজা' কাব্যের প্রথমাংশ রচনা করেন ফকির গরীবুল্লাহ। এবং দ্বিতীয়াংশ রচনা করেন সৈয়দ হামজা।
- দৌলত কাজী রচনা করেন 'সতীময়না ও লোরচন্দ্রানী'।
অন্যদিকে আলাওল ও দোনা কাজী চৌধুরী রচনা করেন 'সয়ফুলমুলক বদিউজ্জামাল'।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
কবি ভারত চন্দ্র রায়গুণাকর মৃত্যুবরণ করেন?
  1. ১৭৬০
  2. ১৭৬১
  3. ১৭৬২
  4. ১৭৬৩
সঠিক উত্তর:
১৭৬০
উত্তর
সঠিক উত্তর:
১৭৬০
ব্যাখ্যা

⇒ কবি ভারত চন্দ্র রায় গুণাকর  ১৭১২ সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যু বরণ করেন  ১৭৬০ সালে।

তার কিছু বিখ্যাত উক্তি-
→ কড়িতে বাঘের দুধ মিলে
→ হাভাতে যদ্যপি যায়,  সাগর শুকায়ে যায়।
→ বাপে না জিজ্ঞাসে মায়ে না সম্ভাষে যদি দেখে লক্ষ্মীছাড়া।
→ মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
→ যতন নহিলে নাহি মিলায়ে রতন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
লৌকিক কাহিনির প্রথম রচয়িতা-
  1. দোনা গাজী
  2. দৌলত উজির
  3. দৌলত কাজি
  4. ফকির গরীবুল্লাহ 
সঠিক উত্তর:
দৌলত কাজি
উত্তর
সঠিক উত্তর:
দৌলত কাজি
ব্যাখ্যা

⇒ লৌকিক কাহিনির আদি রচয়িতা দৌলত কাজী। 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্য লৌকিক কাহিনি নিয়ে রচিত।
- দোনা গাজী চৌধুরীর অনূদিত বইয়ের নাম ' সয়ফুলমুলুক-বদিউজ্জামাল'।
- ফকীর গরীবুল্লাহ পুঁথি সাহিত্যের আদি কবি তার রচিত বইয়ের নাম ' ইউসুফ জোলেখা, সোনাভান, জঙ্গনামা'।

​উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১০.
ভারতচন্দ্র রায় গুণাকর কোন রাজার সভা কবি ছিলেন?
  1. হর্ষবর্ধন 
  2. লক্ষণসেন
  3. শিবসিংহ
  4. কৃষ্ণচন্দ্র
সঠিক উত্তর:
কৃষ্ণচন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণচন্দ্র
ব্যাখ্যা

⇒ ভারতচন্দ্র রায় গুণাকর (১৭১২-১৭৬০) নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। 
- লক্ষণসেনের সভাকবি ছিলেন 'গীতগোবিন্দের' কবি জয়দেব।
- কবিকণ্ঠহার বিদ্যাপতি ছিলেন মহারাজা শিবসিংহের সভাকবি।

​উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১১.
আলাওলের মৌলিক রচনা কোনটি?
  1. তোহফা
  2. সেকান্দরনামা
  3. সপ্তপয়কর
  4. পদাবলি
সঠিক উত্তর:
পদাবলি
উত্তর
সঠিক উত্তর:
পদাবলি
ব্যাখ্যা

⇒ আলাওল মৌলিক কিছু পদাবলি রচনা করেছেন। 
- আলাওল তোহফা কাব্যটি ইউসুফ গদা এ-র 'তোহফা তুন নেসায়েহ' থেকে অনুবাদ করেছেন।
- 'সিকান্দারনামা' অনুবাদ করেছেন ফারসি কবি নিজামীর 'সিকান্দারনামা থেকে।
- 'সপ্তপয়কর' অনুবাদ করেছেন নিজামীর 'হপ্তপয়কর' থেকে।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১২.
'সপ্তপয়কর' গ্রন্থের মূল লেখক কে?
  1. অজ্ঞাত
  2. নিজামী গঞ্জবী
  3. ইউসুফ গদা
  4. মৌলিক রচনা
সঠিক উত্তর:
নিজামী গঞ্জবী
উত্তর
সঠিক উত্তর:
নিজামী গঞ্জবী
ব্যাখ্যা

⇒ আলাওল 'সপ্তপয়কর' গ্রন্থটি অনুবাদ করেছেন নিজামী গঞ্জবী এর 'হপ্তপয়কর' গ্রন্থ থেকে।
- ইউসুফ গদা এর ' তোহফা তুন নেসায়েহ' থেকে আলাওল অনুবাদ করেন ' তোহফা' কাব্যটি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১৩.
'তোহফা' গ্রন্থের মূল লেখক কে?
  1. মৌলিক রচনা
  2. অজ্ঞাত
  3. ইউসুফ গদা
  4. নিজামী গঞ্জবী
সঠিক উত্তর:
ইউসুফ গদা
উত্তর
সঠিক উত্তর:
ইউসুফ গদা
ব্যাখ্যা

⇒ আলাওল 'তোহফা' কাব্যটি অনুবাদ করেন ইউসুফ গদা এ-র 'তোহফা তুন নেসায়েহ' থেকে।
- সিকান্দারনামা' অনুবাদ করেন নিজামী গঞ্জবী এ-র ' সিকান্দারনামা থেকে।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১৪.
নাথ সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
  1. শুকুর মাহমুদ
  2. ফকির গরীবুল্লাহ 
  3. শেখ ফয়জুল্লাহ 
  4. ভবানী দাস ভীম
সঠিক উত্তর:
শেখ ফয়জুল্লাহ 
উত্তর
সঠিক উত্তর:
শেখ ফয়জুল্লাহ 
ব্যাখ্যা

⇒ নাথ সাহিত্যের শ্রেষ্ঠ কবি  শেখ ফয়জুল্লাহ। তার রচিত গ্রন্থের নাম ' গোরক্ষ বিজয়'।
- ফকির গরীবুল্লাহ পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ কবি। তার রচিত কাব্য ' ইউসুফ জোলেখা ' সোনাভান',  জঙ্গনামা', আমির হামজা'। 
- শেখ ফয়জুল্লাহ মর্সিয়া সাহিত্যের আদি কবি। তার রচির গ্রন্থ ' জয়নবের চৌতিশা'।
- শুকুর মাহমুদ নাথ গীতিকার কবি তার রচিত গ্রন্থ গোপীচন্দ্রের সন্যাস। তবে তিনি নাথ সাহিত্যের শ্রেষ্ঠ কবি নন। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১৫.
কমলা পালাটির রচয়িতা কে?
  1. দ্বিজ কানাই
  2. দ্বিজ ঈশান
  3. দ্বিজ মাধব 
  4. দ্বিজ বংশী
সঠিক উত্তর:
দ্বিজ ঈশান
উত্তর
সঠিক উত্তর:
দ্বিজ ঈশান
ব্যাখ্যা

⇒ কমলা' পালাটির রচয়িতা দ্বিজ ঈশান। মূল চরিত্র কমলার নামে পালাটির নামকরণ হয়।
- মহুয়া' পালার রচয়িতা দ্বিজ কানাই।
- দ্বিজ মাধব এবং দ্বিজ বংশীদাস দুজনেই মঙ্গলকাব্যের রচয়িতা। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১৬.
'দেওয়ানা মদিনা' কোন অঞ্চলের ঘটনা নিয়ে রচিত?
  1. বানিয়াচং
  2. ময়মনসিংহ 
  3. কিশোরগঞ্জ 
  4. নেত্রকোনা 
সঠিক উত্তর:
বানিয়াচং
উত্তর
সঠিক উত্তর:
বানিয়াচং
ব্যাখ্যা

⇒ বানিয়াচঙ্গের দেওয়ান সোনাফরের পুত্র আলাল দুলালের বিচিত্র জীবন এবং দুলাল ও মদিনার প্রেম কাহিনি এই পালার বিষয় বস্তু।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১৭.
'মলুয়া' পালার রচয়িতা কে?
  1. অজ্ঞাত
  2. মনসুর বয়াতি
  3. নয়ান চাঁদ
  4. চন্দ্রাবতী 
সঠিক উত্তর:
চন্দ্রাবতী 
উত্তর
সঠিক উত্তর:
চন্দ্রাবতী 
ব্যাখ্যা

⇒ 'মলুয়া' ও 'দস্যু কেনারাম' এ-ই দুটি পালা চন্দ্রাবতী রচনা করেন। 
- নয়ানচাঁদ ঘোষ রচনা করেন ' চন্দ্রাবতী ও জয়চন্দ্র' পালাটি।
- মনসুর বয়াতির পালার নাম ' দেওয়ানা মদিনা'। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১৮.
'দেওয়ানা ভাবনা' কে রচনা করেন?
  1. অজ্ঞাত
  2. মনসুর বয়াতি
  3. নয়ান চাঁদ ঘোষ
  4. কবি কঙ্ক
সঠিক উত্তর:
অজ্ঞাত
উত্তর
সঠিক উত্তর:
অজ্ঞাত
ব্যাখ্যা

⇒ দেওয়ানা ভাবনার রচয়িতা সম্পর্কে জানা যায়নি।
- দেওয়ানা মদিনা' পালাটির রচয়িতা মনসুর বয়াতি।
- নয়ানচাঁদ ঘোষ রচনা করেন ' কঙ্ক ও লীলা' এবং 'চন্দ্রাবতী ও জয়চন্দ্র' নামক পালা।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১৯.
কোনটি পূর্ববঙ্গ গীতিকা নয়?
  1. নিজাম ডাকাতের পালা
  2. ভেলুয়া
  3. কাফন চোরা
  4. কঙ্ক ও লীলা
সঠিক উত্তর:
কঙ্ক ও লীলা
উত্তর
সঠিক উত্তর:
কঙ্ক ও লীলা
ব্যাখ্যা

⇒ 'নিজাম ডাকাতের পালা, 'ভেলুয়া', 'কাফন চোরা' এগুলো পূর্ববঙ্গ গীতিকা।
- 'কঙ্ক ও লীলা' ময়মনসিংহ গীতিকার উল্লেখযোগ্য পালা।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

২০.
শাক্ত পদাবলির কবি রামপ্রসাদ কে 'কবিরঞ্জন' উপাধি দেন কে?
  1. নিজাম শাহ
  2. আলাউদ্দিন হুসেন শাহ 
  3. কৃষ্ণচন্দ্র
  4. লক্ষ্মণ সেন
সঠিক উত্তর:
কৃষ্ণচন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণচন্দ্র
ব্যাখ্যা

⇒ নদীয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রামপ্রসাদ কে 'কবিরঞ্জন' উপাধি দেন।
- দৌলত উজির বাহরাম খানকে পৃষ্ঠপোষকতা করেন জমিদার নিজাম শাহ।
- যশোরাজ খান, বিপ্রদাস এবং বিজয়গুপ্ত কে পৃষ্ঠপোষকতা করেন আলাউদ্দিন হুসেন শাহ।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

২১.
আরাকান রাজসভার কবি নন কে?
  1. আলাওল
  2. দৌলত কাজী
  3. দৌলত উজির
  4. কোরেশি মাগন 
সঠিক উত্তর:
দৌলত উজির
উত্তর
সঠিক উত্তর:
দৌলত উজির
ব্যাখ্যা

⇒ দৌলত উজির বাহরাম খান আরাকান রাজসভার কবি নন। তবে তিনি রোমান্টিক প্রণয়োপাখ্যান রচনা করেছেন।
আরাকান রাজসভার কবি হলেন,
আলাওল, মাগন ঠাকুর, দৌলত কাজী, মরদন প্রমুখ।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

২২.
সতীময়না লোর চন্দ্রাণী' কাব্য কে সম্পূর্ণ করেন?
  1. আলাওল
  2. দৌলত কাজী
  3. দৌলত উজির
  4. দোনা গাজী
সঠিক উত্তর:
আলাওল
উত্তর
সঠিক উত্তর:
আলাওল
ব্যাখ্যা

⇒ দৌলত কাজী 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যটি সম্পন্ন করে যেতে পারেন নি। তার অসমাপ্ত কাব্য শেষ করেন আলাওল।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

২৩.
নাথ সাহিত্যেকে কয় ভাগে ভাগ করা যায়?
  1. ২ ভাগে 
  2. ৩ ভাগে 
  3. ৪ ভাগে 
  4. ৫ ভাগে
সঠিক উত্তর:
২ ভাগে 
উত্তর
সঠিক উত্তর:
২ ভাগে 
ব্যাখ্যা

⇒ নাথ সাহিত্যকে ২ ভাগে ভাগ করা যায়।
১) মীন নাথ ও তার শিষ্য গোরক্ষনাথের কাহিনী
২) রাজা গোপীচন্দ্রের সন্যাস।
- শুকুর মাহমুদ রচিত কাব্যের নাম 'গোপীচন্দ্রের সন্যাস'।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

২৪.
নিচের কোন মুসলিম কবি নাথ সাহিত্যে রচনা করেন?
  1. শুকুর মাহমুদ
  2. ফকির গরীবুল্লাহ 
  3. সৈয়দ হামজা
  4. মুহম্মদ মুকীম
সঠিক উত্তর:
শুকুর মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
শুকুর মাহমুদ
ব্যাখ্যা

⇒ শুকুর মাহমুদ নাথ সাহিত্য রচনা করেছেন।
- তার রচিত গ্রন্থের নাম ' গোপীচন্দ্রের সন্ন্যাস'

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

২৫.
বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা কোন শতক থেকে?
  1. সতেরো
  2. আঠারো
  3. উনিশ
  4. বিশ
সঠিক উত্তর:
উনিশ
উত্তর
সঠিক উত্তর:
উনিশ
ব্যাখ্যা

⇒ বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা হয় ১৮০১ বা উনিশ শতক থেকে।
- যুগ সন্ধিক্ষন  (১৭৬০-১৮৬০)।

২৬.
নিচের কোনটি ময়মনসিংহ গীতিকা নয়?
  1. নিজাম ডাকাতের পালা
  2. রূপবতী 
  3. দেওয়ানা ভাবনা
  4. কঙ্ক ও লীলা
সঠিক উত্তর:
নিজাম ডাকাতের পালা
উত্তর
সঠিক উত্তর:
নিজাম ডাকাতের পালা
ব্যাখ্যা

⇒ নিজাম ডাকাতের পালা' পূর্ববঙ্গ গীতিকার অংশ।
- অন্যদিকে 'রূপবতী',  'দেওয়ানা ভাবনা', 'কঙ্ক ও লীলা' ময়মনসিংহ গীতিকার অংশ।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।