পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর। আর্কাইভে টপিকগুলোর নাম পাবেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
'শবপোড়া' শব্দটিতে কী দোষ দেখা যায়?
  1. ক) বাহুল্য দোষ
  2. খ) উপমার ভুল প্রয়োগ
  3. গ) গুরুচণ্ডালী দোষ
  4. ঘ) বাগধারার রদবদল
সঠিক উত্তর:
গ) গুরুচণ্ডালী দোষ
উত্তর
সঠিক উত্তর:
গ) গুরুচণ্ডালী দোষ
ব্যাখ্যা
তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের প্রয়োগ বাক্যকে গুরুচণ্ডালী দোষে দুষ্ট করে। এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়। গরুর গাড়ি, শবদাহ, মড়াপোড়া, প্রভৃতি স্থলে যথাক্রমে গরুর শকট, শবপোড়া, মড়াদাহ প্রভৃতির ব্যবহার গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
.
একাধিক উপসর্গযোগে গঠিত শব্দ-
  1. ক) অতিশয়
  2. খ) প্রবেশ
  3. গ) নিরপরাধ
  4. ঘ) আকার
সঠিক উত্তর:
গ) নিরপরাধ
উত্তর
সঠিক উত্তর:
গ) নিরপরাধ
ব্যাখ্যা
নিরপরাধ শব্দে নির, অপ দুটি তৎসম উপসর্গ রয়েছে। বাকিগুলোতে একটি করে উপসর্গ আছে।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'অপরের লেখা চুরি করে নিজ নামে চালায়' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ক) অকৃতদার
  2. খ) অপরিণামদর্শী
  3. গ) কুম্ভীলক
  4. ঘ) অবিমৃষ্যকারী
সঠিক উত্তর:
গ) কুম্ভীলক
উত্তর
সঠিক উত্তর:
গ) কুম্ভীলক
ব্যাখ্যা
'যে অপরের লেখা চুরি করে নিজ নামে চালায়' এর এক কথায় প্রকাশ হবে- কুম্ভীলক। 'যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে' অবিমৃষ্যকারী। যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না- অপরিণামদর্শী। যে পুরুষ বিয়ে করে নি- অকৃতদার।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
কোন বাগধারাটির অর্থ 'নির্লজ্জ'?
  1. ক) ঠোঁট কাটা
  2. খ) এলাহি কাণ্ড
  3. গ) কান কাটা
  4. ঘ) জিলাপির প্যাঁচ
সঠিক উত্তর:
গ) কান কাটা
উত্তর
সঠিক উত্তর:
গ) কান কাটা
ব্যাখ্যা
কান কাটা বাগধারাটির অর্থ নির্লজ্জ, বেহায়া। এলাহি কাণ্ড অর্থ বিরাট আয়োজন, জিলাপির প্যাঁচ অর্থ কুটিলতা, ঠোঁটকাটা অর্থ স্পষ্টভাষী বা স্পষ্টবাদী।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
বিভক্তির ন্যায় কাজ করে কোনটি?
  1. ক) অভিশ্রুতি
  2. খ) উপসর্গ
  3. গ) নাম প্রকৃতি
  4. ঘ) অনুসর্গ
সঠিক উত্তর:
ঘ) অনুসর্গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনুসর্গ
ব্যাখ্যা
বাংলা ভাষায় যেসব অব্যয় শব্দ কখনও স্বাধীন পদরূপে আবার কখনও শব্দ বিভক্তিরূপে ব্যবহৃত হয় তাদেরকে অনুসর্গ বলে। অনুসর্গ বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। এর অপর নাম কর্মপ্রবচনীয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
বাক্যের মৌলিক উপাদান কোনটি?
  1. ক) বর্ণ
  2. খ) ধ্বনি
  3. গ) শব্দ
  4. ঘ) প্রত্যয়
সঠিক উত্তর:
গ) শব্দ
উত্তর
সঠিক উত্তর:
গ) শব্দ
ব্যাখ্যা
বাক্যের মৌলিক উপাদান শব্দ এবং ভাষার মূল উপকরণ বাক্য।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
.
উপসর্গযুক্ত শব্দ কোনটি?
  1. ক) পঙ্কজ
  2. খ) জ্বালাতন
  3. গ) মাচান
  4. ঘ) কদবেল
সঠিক উত্তর:
ঘ) কদবেল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কদবেল
ব্যাখ্যা
'কদ' বাংলা উপসর্গ। এখানে কদবেল উপসর্গযুক্ত শব্দ। আর পঙ্কজ সমাস গঠিত শব্দ।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'প্রতিকার করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ক) অনুসন্ধিৎসা
  2. খ) অপচিকীর্ষা
  3. গ) প্রতিচিকীর্ষা
  4. ঘ) অনুচিকীর্ষা
সঠিক উত্তর:
গ) প্রতিচিকীর্ষা
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রতিচিকীর্ষা
ব্যাখ্যা
প্রতিকার করার ইচ্ছা- প্রতিচিকীর্ষা। অনুকরণ করার ইচ্ছা- অনুচিকীর্ষা, অপকার করার ইচ্ছা- অপচিকীর্ষা এবং অনুসন্ধান করার ইচ্ছা- অনুসন্ধিৎসা।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'তাসের দেশ' বাগধারাটির অর্থ কি?
  1. ক) অসম্ভব বস্তু
  2. খ) ক্ষণস্থায়ী বস্তু
  3. গ) ভণ্ড সাধু
  4. ঘ) অর্থের কুপ্রভাব
সঠিক উত্তর:
খ) ক্ষণস্থায়ী বস্তু
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্ষণস্থায়ী বস্তু
ব্যাখ্যা
'তাসের দেশ' বাগধারাটির অর্থ ক্ষণস্থায়ী বস্তু, 'তামার বিষ' বাগধারাটির অর্থ অর্থের কুপ্রভাব, বাঘের দুধ/চোখ বাগধারাটির অর্থ দুঃসাধ্য বস্তু। বিড়াল তপস্বী ও বক ধার্মিক বাগধারা দুটির অর্থ ভণ্ড সাধু।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
১০.
'সীমার মাঝে অসীম তুমি।' বাক্যটিতে 'মাঝে'- অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) সর্বত্র
  2. খ) ব্যাপ্তি
  3. গ) মধ্যে
  4. ঘ) নৈকট্য
সঠিক উত্তর:
গ) মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
গ) মধ্যে
ব্যাখ্যা
'সীমার মাঝে অসীম তুমি' বাক্যটিতে 'মাঝে' মধ্যে অর্থে ব্যবহৃত হয়েছে। 'এ দেশের মাঝে একদিন সব ছিল।' বাক্যটিতে 'মাঝে' একদেশিক অর্থে ব্যবহৃত হয়েছে। 'নিমেষ মাঝেই সব শেষ' বাক্যটিতে ক্ষণকাল অর্থে মাঝে ব্যবহৃত হয়েছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১১.
'যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যে হয়' এটি কোন বাক্য?
  1. ক) সরল বাক্য
  2. খ) আশ্রিত খণ্ডবাক্য
  3. গ) জটিল বাক্য
  4. ঘ) যৌগিক বাক্য
সঠিক উত্তর:
গ) জটিল বাক্য
উত্তর
সঠিক উত্তর:
গ) জটিল বাক্য
ব্যাখ্যা
যে বাক্যে একটি প্রধান খন্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যথা- যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যে হয়; যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
১২.
'যা নিবারণ করা কষ্টকর'- এক কথায় প্রকাশ হবে-
  1. ক) দুর্জয়
  2. খ) অনিবার্য
  3. গ) দুর্লভ
  4. ঘ) দুর্নিবার
সঠিক উত্তর:
ঘ) দুর্নিবার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুর্নিবার
ব্যাখ্যা
'যা নিবারণ করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ হবে- দুর্নিবার। 'কোনোভাবেই যা নিবারণ করা যায় না'- অনিবার্য। যা কষ্টে জয় করা যায়- দুর্জয়। যা কষ্টে লাভ করা যায়- দুর্লভ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
১৩.
'নির্জীব' অর্থে বাগধারা কোনটি?
  1. ক) মগের মুল্লুক
  2. খ) কাঠের পুতুল
  3. গ) ননীর পুতুল
  4. ঘ) গোঁফ খেজুরে
সঠিক উত্তর:
খ) কাঠের পুতুল
উত্তর
সঠিক উত্তর:
খ) কাঠের পুতুল
ব্যাখ্যা
কাঠের পুতুল বাগধারাটির অর্থ নির্জীব বা অসার। ননীর পুতুল বাগধারাটির অর্থ শ্রমবিমুখ। গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ নিতান্ত অলস। মগের মল্লুক বাগধারাটির অর্থ অরাজক দেশ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
১৪.
নিচের কোনটি অনুসর্গ?
  1. ক) হেতু
  2. খ) পাতি
  3. গ) নিম
  4. ঘ) আম
সঠিক উত্তর:
ক) হেতু
উত্তর
সঠিক উত্তর:
ক) হেতু
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত কিছু অনুসর্গ হলো- প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্যে, জন্য, পর্যন্ত, তরে, পানে, নামে, মতো, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, কর্তৃক, হতে, থেকে, চেয়ে, ভিতর, ভেতর ইত্যাদি। অপরদিকে আম আরবি উপসর্গ, পাতি বাংলা উপসর্গ এবং নিম ফারসি উপসর্গ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৫.
'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ'- বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে এ কথা উল্লেখ আছে?
  1. ক) ২
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
গ) ৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ৭ নং অনুচ্ছেদে সংবিধানের প্রাধান্য দেয়া হয়েছে। ৭(১) দফায় বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। ৬(২) নং দফায় বলা হয়েছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন। ২ নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, ২ক অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম, ৪ নং অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কে বলা হয়েছে।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
১৬.
প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে?
  1. ক) প্রধান বিচারপতি
  2. খ) স্পিকার
  3. গ) চিফ হুইপ
  4. ঘ) রাষ্ট্রপতি
সঠিক উত্তর:
ঘ) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার। তবে পঞ্চদশ সংশোধনীর পূর্বে প্রধান বিচারপতি পাঠ করাতেন। আর মাননীয় প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৭.
বাংলাদেশের গণপরিষদ কত সালে বিলুপ্ত হয়?
  1. ক) ৪ অক্টোবর, ১৯৭২
  2. খ) ১৪ ডিসেম্বর, ১৯৭২
  3. গ) ৪ নভেম্বর, ১৯৭২
  4. ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
সঠিক উত্তর:
ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয় ১০ এপ্রিল, ১৯৭২ সালে এবং স্বাধীন বাংলাদেশের সংবিধান কার্যকরের মাধ্যমে ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে বাংলাদেশের গণপরিষদ বিলুপ্ত হয়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৮.
মন্ত্রিপরিষদের সদস্য নয়-
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) স্পিকার
  3. গ) প্রতিমন্ত্রী
  4. ঘ) উপমন্ত্রী
সঠিক উত্তর:
খ) স্পিকার
উত্তর
সঠিক উত্তর:
খ) স্পিকার
ব্যাখ্যা
সংবিধানের অনুচ্ছেদ- ৫৫(১) অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি মন্ত্রিসভা থাকিবে এবং প্রধানমন্ত্রী ও সময়ে সময়ে তিনি যেরূপ স্থির করিবেন, সেইরূপ অন্যান্য মন্ত্রী লইয়া এই মন্ত্রিসভা গঠিত হইবে। অনুচ্ছেদ- ৫৬ (১) অনুযায়ী একজন প্রধানমন্ত্রী থাকিবেন এবং প্রধানমন্ত্রী যেরূপ নির্ধারণ করিবেন, সেইরূপ অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রি নিয়ে গঠিত হবে মন্ত্রিপরিষদ। আর স্পিকার হচ্ছে সংসদের নিরপেক্ষতার প্রতীক।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
১৯.
বর্তমানে সুপ্রিমকোর্টের বিচারপতিদের চাকরির বয়সসীমা কত?
  1. ক) ৬২
  2. খ) ৬৩
  3. গ) ৬৫
  4. ঘ) ৬৭
সঠিক উত্তর:
ঘ) ৬৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৭
ব্যাখ্যা
সংবিধান প্রণয়ন কালে বিচারপতিদের চাকরির বয়সসীমা ছিল ৬২ বছর। ১৯৭৮ সালে সংবিধান সংশোধন করে বিচারপতিদের চাকরির বয়সসীমা করা হয়- ৬৫ বছর এবং বর্তমানে সংবিধানের অনুচ্ছেদ-৯৬ অনুযায়ী সুপ্রিমকোর্টের বিচারপতিদের চাকরির বয়সসীমা ৬৭ বছর করা হয়।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
২০.
'স্বাধীনতার ঘোষণাপত্র' সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
  1. ক) চতুর্থ
  2. খ) পঞ্চম
  3. গ) ষষ্ঠ
  4. ঘ) সপ্তম
সঠিক উত্তর:
ঘ) সপ্তম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সপ্তম
ব্যাখ্যা
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে নতুন ৩টি তফসিল সংযোজন করা হয়। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারে জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের সংবিধানের সপ্তম তফসিলে সংযোজন করা হয়।
বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল আছে।
প্রথম তফসিল - অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
দ্বিতীয় তফসিল - রাষ্ট্রপতি নির্বাচন বর্তমানে বিলুপ্ত।
তৃতীয় তফসিল - শপথ ও ঘোষণা।
চতুর্থ তফসিল -ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। পঞ্চম তফসিল - ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ।
ষষ্ঠ তফসিল - স্বাধীনতার ঘোষণা।
এবং সপ্তম তফসিল - স্বাধীনতার ঘোষণাপত্র।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
২১.
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
  1. ক) অনুচ্ছেদ-২১
  2. খ) অনুচ্ছেদ-২২
  3. গ) অনুচ্ছেদ-২৩
  4. ঘ) অনুচ্ছেদ-২৪
সঠিক উত্তর:
খ) অনুচ্ছেদ-২২
উত্তর
সঠিক উত্তর:
খ) অনুচ্ছেদ-২২
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে। আর ২১,২৩ ও ২৪ নং অনুচ্ছেদে যথাক্রমে বলা হয়েছে নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য, জাতীয় সংস্কৃতি এবং জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতির কথা।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
২২.
নিচের কোনটি সাংবিধানিক পদ?
  1. ক) চেয়ারম্যান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
  2. খ) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
  3. গ) চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
  4. ঘ) চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন
সঠিক উত্তর:
খ) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
উত্তর
সঠিক উত্তর:
খ) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
ব্যাখ্যা
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্যগণ, সংসদ সদস্য, নির্বাচন কমিশনার, সরকারি কর্মকমিশনের সদস্য, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ইত্যাদি সাংবিধানিক পদ। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সাংবিধানিক পদ নয়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাদেশের সংবিধান।
২৩.
'কৃষক ও শ্রমিকের মুক্তি' সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
  1. ক) ১৩
  2. খ) ১৪
  3. গ) ১৬
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
খ) ১৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ১৪ নং অনুচ্ছেদে 'কৃষক ও শ্রমিকের মুক্তি', ১৩ নং অনুচ্ছেদে 'মালিকানার নীতি', ১৬ নং অনুচ্ছেদে 'গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব' এবং ১৮ নং অনুচ্ছেদে 'জনস্বাস্থ্য ও নৈতিকতা' সম্পর্কে বলা হয়েছে।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
২৪.
জাতীয় সংসদে মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিলকে বলা হয়-
  1. ক) বেসরকারি বিল
  2. খ) অধ্যাদেশ
  3. গ) সরকারি বিল
  4. ঘ) আইন
সঠিক উত্তর:
গ) সরকারি বিল
উত্তর
সঠিক উত্তর:
গ) সরকারি বিল
ব্যাখ্যা
সংসদে মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিলকে সরকারি বিল বলে এবং বাকি সংসদ সদস্যদের দ্বারা উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলা হয়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
২৫.
ওরাকল কর্পোরেশন প্রতিষ্ঠা করেন-
  1. ক) স্টিভ জবস
  2. খ) ল্যারি এলিসন
  3. গ) বিল গেটস
  4. ঘ) রবার্ট গিবসন
সঠিক উত্তর:
খ) ল্যারি এলিসন
উত্তর
সঠিক উত্তর:
খ) ল্যারি এলিসন
ব্যাখ্যা
ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন। এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার রেডউড সিটিতে অবস্থিত। ওরাকলের প্রতিষ্ঠাতা হলেন ল্যারি এলিসন, বব মিনার ও এড ওয়াটিস। এটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৬ সালে স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক অ্যাপল প্রতিষ্ঠা করেন। ১৯৭৫ সালে বিল গেটস এবং তার বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
উৎসঃ সংশ্লিষ্ট কোম্পানির ওয়েবসাইট।
২৬.
ডিজিটাল ডাক ব্যবস্থার অন্যতম একটি মাধ্যম হলো-
  1. ক) টেলিকনফারেন্সিং
  2. খ) টুইটার
  3. গ) ইলেকট্রনিক মেইল
  4. ঘ) মেসেঞ্জার
সঠিক উত্তর:
গ) ইলেকট্রনিক মেইল
উত্তর
সঠিক উত্তর:
গ) ইলেকট্রনিক মেইল
ব্যাখ্যা
ডিজিটাল ডাক ব্যবস্থার অন্যতম একটি উদাহরণ হলো- ইলেকট্রনিক মেইল যাকে সংক্ষেপে ই-মেইল বলা হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২৭.
অ্যাপল প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৭৫
  2. খ) ১৯৭৬
  3. গ) ১৯৭৭
  4. ঘ) ১৯৮০
সঠিক উত্তর:
খ) ১৯৭৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৬
ব্যাখ্যা
বহুজাতিক তথ্য প্রযুক্তি নির্মাণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাপল অন্যতম। ১৯৭৬ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত অ্যাপলের প্রতিষ্ঠাতা ছিলেন স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে অবস্থিত।
উৎসঃ অ্যাপলের ওয়েবসাইট।
২৮.
কাকে World Wide Web এর প্রতিষ্ঠাতা বলা হয়?
  1. ক) ভিনটন গ্রে সার্ফ
  2. খ) স্টিভ জবস
  3. গ) টিম বার্নার্স লি
  4. ঘ) বিল গেটস
সঠিক উত্তর:
গ) টিম বার্নার্স লি
উত্তর
সঠিক উত্তর:
গ) টিম বার্নার্স লি
ব্যাখ্যা
টিম বার্নার্স লিকে World Wide Web এর প্রতিষ্ঠাতা বলা হয়। ভিনটন গ্রে সার্ফকে ইন্টারনেটের জনক বলা হয়। স্টিভ জবস এপলের প্রতিষ্ঠাতা এবং বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।
উৎসঃ দৈনিক প্রথম আলো।
২৯.
নিচের কোনটি বাংলাদেশী ই-কমার্স সাইট?
  1. ক) Flipkart
  2. খ) Olx
  3. গ) Evaly
  4. ঘ) Als
সঠিক উত্তর:
গ) Evaly
উত্তর
সঠিক উত্তর:
গ) Evaly
ব্যাখ্যা
Evaly বাংলাদেশী ই-কমার্স সাইট। এর প্রতিষ্ঠাতা মোঃ রাসেল। Flipkart, Olx ভারতের জনপ্রিয় ই-কমার্স সাইট। Als কোনো ই-কমার্স সাইট নয়।
উৎসঃ সংশ্লিষ্ট কোম্পানির ওয়েবসাইট।
৩০.
ফেসবুকের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ম্যানলো পার্ক
  2. খ) কুপারটিনো
  3. গ) সানফ্রান্সিসকো
  4. ঘ) মাউন্ট ভিউ
সঠিক উত্তর:
ক) ম্যানলো পার্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) ম্যানলো পার্ক
ব্যাখ্যা
ফেসবুকের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ম্যানলো পার্কে, অ্যাপলের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে, টুইটারের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে এবং লিঙ্কডইনের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মাউন্ট ভিউতে অবস্থিত।
উৎসঃ ফেসবুকের ওয়েবসাইট।
৩১.
'রোবট সোফিয়া'র নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি?
  1. ক) হাঙ্ক রোবটিক্স
  2. খ) স্যাম রোবটিক্স
  3. গ) মাস্ক রোবটিক্স
  4. ঘ) হ্যানসন রোবটিক্স
সঠিক উত্তর:
ঘ) হ্যানসন রোবটিক্স
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হ্যানসন রোবটিক্স
ব্যাখ্যা
সোফিয়া হচ্ছে মানবাকৃতির কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সামাজিক যোগাযোগে সক্ষম নারী রোবট। এটি তৈরি করে হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স। ২০১৭ সালের অক্টোবর মাসে সৌদি আরব রোবট টিকে নাগরিকত্ব প্রদান করে। এটি একমাত্র রোবট যা কোন দেশের নাগরিকত্ব অর্জন করে। ২০১৭ সালের ৫ ডিসেম্বর রোবট সোফিয়া বাংলাদেশ সফরে এসেছিলেন।
উৎসঃ দৈনিক প্রথম আলো।
৩২.
নিচের কোনটি 'SIM'- এর পূর্ণরূপ?
  1. ক) Subscribing Identity Moduler
  2. খ) Subscriber Identification Module
  3. গ) Subscriber Identity Module
  4. ঘ) Subscribing Identifying Modules
সঠিক উত্তর:
গ) Subscriber Identity Module
উত্তর
সঠিক উত্তর:
গ) Subscriber Identity Module
ব্যাখ্যা
'SIM'- এর পূর্ণরূপ হলো Subscriber Identity Module। গ্রাহকদেরকে জিএসএম মোবাইল ফোনের সার্ভিস প্রোভাইডার একটি সিম কার্ড সরবরাহ করে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩৩.
পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনের ব্যবহার প্রথম শুরু করে-
  1. ক) উত্তর কোরিয়া
  2. খ) জাপান
  3. গ) দক্ষিণ কোরিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
গ) দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
৩ এপ্রিল ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন কোম্পানি মিলিত প্রচেষ্টায় পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনের ব্যবহার উদ্ভাবন করা হয়। এর মধ্যে কোয়ালকম কোম্পানি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে।
উৎসঃ দৈনিক পত্রিকা।
৩৪.
নারীকে ইঙ্গিত করে অপ্রীতিকর অঙ্গভঙ্গি করা, শিস দেওয়া প্রভৃতি নারী নির্যাতনের কোন ধরনের মধ্যে পড়ে?
  1. ক) সহিংসতা
  2. খ) বৈষম্য
  3. গ) নিরক্ষরতা
  4. ঘ) ইভটিজিং
সঠিক উত্তর:
ঘ) ইভটিজিং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইভটিজিং
ব্যাখ্যা
পুরুষ কর্তৃক নারী বা রমণীকে উত্যক্ত, বিরক্ত, জ্বালাতন বা পরিহাস করাকে ইভটিজিং বলে। নারীকে ইঙ্গিত করে অপ্রীতিকর অঙ্গভঙ্গি করা, শিস দেওয়া প্রভৃতি ইভটিজিং।
৩৫.
বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান বাধা কোনটি?
  1. ক) সৎ ও যোগ্য নেতার অভাব
  2. খ) অর্থ সম্পদের অভাব
  3. গ) জনগণের শিক্ষার অভাব
  4. ঘ) রাজনৈতিক অস্থিরতা
সঠিক উত্তর:
ঘ) রাজনৈতিক অস্থিরতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাজনৈতিক অস্থিরতা
ব্যাখ্যা
বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান বাধা রাজনৈতিক অস্থিরতা। রাজনৈতিক স্থিতিশীলতা সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য। রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে প্রশাসন ব্যাহত হয়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৩৬.
'সুশাসন মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করে, গণতন্ত্রকে শক্তিশালী করে, জনপ্রশাসনের স্বচ্ছতা এবং সক্ষমতাকে প্রবর্তন করে'- সংজ্ঞাটি কে দিয়েছেন?
  1. ক) বিশ্বব্যাংক
  2. খ) কফি আনান
  3. গ) ম্যাককরনী
  4. ঘ) ভিকে চোপড়া
সঠিক উত্তর:
খ) কফি আনান
উত্তর
সঠিক উত্তর:
খ) কফি আনান
ব্যাখ্যা
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছেন, সুশাসন মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করে, গণতন্ত্রকে শক্তিশালী করে, জনপ্রশাসনের স্বচ্ছতা এবং সক্ষমতাকে প্রবর্তন করে।'
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৩৭.
অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৭টি
সঠিক উত্তর:
গ) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬টি
ব্যাখ্যা
অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস হলো ৬টি। যথা- প্রথা, ধর্ম, বিচারকের রায়, ন্যায়বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা এবং আইনসভা। জন অস্টিনের মতে, আইনের উৎস একটি এবং তা হচ্ছে সার্বভৌমের আদেশ।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৩৮.
দেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য অত্যাবশ্যকীয় হলো-
  1. ক) জাতীয়করণ
  2. খ) গণতন্ত্র
  3. গ) জনগণের সম্পৃক্ততা
  4. ঘ) সুশাসন
সঠিক উত্তর:
ঘ) সুশাসন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুশাসন
ব্যাখ্যা
সুশাসন ও জাতীয় উন্নয়ন পরস্পর সম্পূরক। জাতীয় উন্নয়নে সুশাসনের উপস্থিতি সার্বিক উন্নয়নকে টেকসই উন্নয়নের রূপান্তরিত করে। তাই দেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য অত্যাবশ্যকীয় হলো সুশাসন।
৩৯.
যদি A = {1, 3, 9, 8, 6} হয়, তবে A এর প্রকৃত উপসেট কয়টি?
  1. ক) 32টি
  2. খ) 16টি
  3. গ) 31টি
  4. ঘ) 15টি
সঠিক উত্তর:
গ) 31টি
উত্তর
সঠিক উত্তর:
গ) 31টি
ব্যাখ্যা

A এর উপসেট সংখ্যা = 2n = 25 = 32 টি।
A এর প্রকৃত উপসেট সংখ্যা = 25 - 1
= 32-1
= 31 টি। এবং A এর অপ্রকৃত উপসেট সংখ্যা = 1টি।

৪০.
ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণ পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 5/26
  2. খ) 5/13
  3. গ) 3/26
  4. ঘ) 3/13
সঠিক উত্তর:
ক) 5/26
উত্তর
সঠিক উত্তর:
ক) 5/26
ব্যাখ্যা
ইংরেজিতে মোট বর্ণমালার সংখ্যা = 26 এবং স্বরবর্ণের সংখ্যা = 5।
সুতরাং একটি স্বরবর্ণ পাওয়ার সম্ভাবনা = 5/26।
৪১.
'RAIPURA' শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 1260
  2. খ) 2520
  3. গ) 1820
  4. ঘ) 2580
সঠিক উত্তর:
ক) 1260
উত্তর
সঠিক উত্তর:
ক) 1260
ব্যাখ্যা

'RAIPURA' শব্দটিতে মোট 7টি বর্ণ আছে এর মধ্যে 2টি A এবং 2টি R আছে। সুতরাং নির্ণেয় সাজানো সংখ্যা = 7!/(2!×2!)
= (7×6×5×4×3×2×1)/(2×1×2×1)
= 1260

৪২.
যদি (x + y, 2x-y) = (5+y, 0) হয়, তবে x এবং y এর মান কত?
  1. ক) (1, 3)
  2. খ) (3, 6)
  3. গ) (5, 10)
  4. ঘ) (2, 4)
সঠিক উত্তর:
গ) (5, 10)
উত্তর
সঠিক উত্তর:
গ) (5, 10)
ব্যাখ্যা

দেওয়া আছে, (x + y, 2x-y) = (5+y, 0)
ক্রমজোড়ের শর্তমতে, x + y = 5+y ------- (1)
এবং 2x-y = 0 ------- (2)
সমীকরণ (1) হতে পাই, x = 5
এখন x এর মান সমীকরণ (2) এ বসাই, 2×5 - y = 0, or, y = 10. সুতরাং নির্ণেয় মান, (x,y) = (5, 10)।

৪৩.
8 জন বালক ও 6 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা নিয়ে সম্ভাব্য কতভাবে বাছাই করা যাবে?
  1. ক) 460
  2. খ) 420
  3. গ) 360
  4. ঘ) 380
সঠিক উত্তর:
খ) 420
উত্তর
সঠিক উত্তর:
খ) 420
ব্যাখ্যা

নির্ণেয় বাছাই সংখ্যা = 8C2 × 6C3
= 8! ÷ {(8-2)!×2!} × 6! ÷ {(6-2)!×2!}
= {(8×7×6!) ÷ (6!×2!)} × (6×5×4!) ÷ (4!×2!)
= (8×7÷2) × (6×5÷2)
= 28 × 15
= 420

৪৪.
একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. ক) ১/২
  2. খ) ১/৩
  3. গ) ১/৪
  4. ঘ) ১/৬
সঠিক উত্তর:
ক) ১/২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/২
ব্যাখ্যা
ছক্কা নিক্ষেপে সম্ভাব্য ফলাফল গুলো হচ্ছে- ১, ২, ৩, ৪, ৫, ৬। এদের মধ্যে ১, ৩, ৫ এই তিনটি বিজোড় সংখ্যা।
এই তিনটির যেকোনো একটি আসলে বিজোড় সংখ্যা হবে অর্থাৎ বিজোড় সংখ্যার অনুকূল ফলাফল ৩ টি।
যেহেতু ফলাফলগুলো সমসম্ভাব্য, তাই বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা হবে = ৩/৬ = ১/২.
৪৫.
6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
সঠিক উত্তর:
ঘ) 8
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8
ব্যাখ্যা

7 + 9 + x = 6 + 8 + 10
বা, x = 24 - 16
বা, x = 8

৪৬.
যদি A = {x : x²-5x+6 = 0} এবং B = {x : x²-11x+24 = 0} হয়, তবে A ∩ B = কত?
  1. ক) {3}
  2. খ) {5}
  3. গ) {4}
  4. ঘ) {2}
সঠিক উত্তর:
ক) {3}
উত্তর
সঠিক উত্তর:
ক) {3}
ব্যাখ্যা

এখানে, x²-5x+6 = 0
বা, x²-2x-3x+6 = 0
বা, x(x-2) - 3(x-2) = 0
বা, (x-2)(x-3) = 0
বা, x = 2, 3
সুতরাং A = {2, 3}

আবার, x²-11x+24 = 0
বা, x²-3x-8x+24 = 0
বা, x(x-3)-8(x-3) = 0
বা, (x-3)(x-8) = 0
বা, x = 3, 8
সুতরাং B = {3, 8}

এখন, A ∩ B = {2, 3} ∩ {3, 8}
= {3}

৪৭.
20 জন লোক প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করলে করমর্দনের সংখ্যা হবে-
  1. ক) 105
  2. খ) 120
  3. গ) 171
  4. ঘ) 190
সঠিক উত্তর:
ঘ) 190
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 190
ব্যাখ্যা

নির্ণয়ে করমর্দন সংখ্যা = 20C2
= 20! ÷ {(20-2)!×2!}
= (20×19×18!) ÷ (18!×2!)
= (20×19) ÷ 2
= 10×19
= 190

৪৮.
৫২ খানা তাসের প্যাকেট থেকে একটি তাস দৈবভাবে উঠানো হলো। তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/১৩
  2. খ) ৪/১৩
  3. গ) ১/২৬
  4. ঘ) ১/৫২
সঠিক উত্তর:
ক) ১/১৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/১৩
ব্যাখ্যা
৫২ খানা তাসের প্যাকেটে ৪ টি টেক্কা আছে, সুতরাং নিরপেক্ষভাবে যেকোনো একখানা তাস টেনে টেক্কা পাওয়ার সম্ভাব্যতা = ৪/৫২ = ১/১৩।