পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
পরীক্ষা - ৭ ---------------- পার্ট – ১: বাংলা সাহিত্য টপিকসমূহ: ১. মধ্য-যুগের সাহিত্য ধারা; ২. মধ্যযুগের প্রধান প্রধান লেখক ও তাঁদের সাহিত্য কর্ম; ৩. বাংলা গদ্যের উৎপত্তি ও বিকাশ; ৪. বাংলা নাটকের উৎপত্তি ও বিকাশ; ৫. বাংলা সাহিত্যের আধুনিক যুগের বিভিন্ন সাহিত্য কর্মের চরিত্র। উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট – ২: গাণিতিক যুক্তি: টপিকসমূহ: বীজগণিত: [i) বীজগাণিতিক সূত্রাবলি ও এর প্রয়োগ, বহুপদী উৎপাদক ও এর বিশ্লেষণ; ii) সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা।] সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
'আধ্যাত্মিকা' উপন্যাসের লেখক কে?
  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. প্যারীচাঁদ মিত্র
  4. মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
• 'আধ্যাত্মিকা' উপন্যাসের লেখক - প্যারীচাঁদ মিত্র।

প্যারীচাঁদ মিত্র:

- ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় তাঁর জন্ম।
- তিনি ছিলেন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী।
- তাঁর ছদ্মনাম “টেকচাঁদ ঠাকুর”।
- ১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতিমান শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে থেকে শিক্ষা সম্পন্ন করেন।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
- আলালের ঘরের দুলাল,
- মদ খাওয়া বড় দায়,
- জাত থাকার কি উপায়,
- আধ্যাত্মিকা। 

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'রক্তাক্ত প্রান্তর' নাটকে জোহরা বেগমের স্বামীর নাম কী?
  1. দনুবাবু
  2. ইব্রাহিম কার্দি
  3. নজিবউদ্দৌলা
  4. কার ফরমার
ব্যাখ্যা
রক্তাক্ত প্রান্তর:
- এটি মুনীর চৌধুরী রচিত প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক।
- পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে তিন অঙ্ক বিশিষ্ট নাটক।
- ইতিহাস থেকে তিনি কাহিনি গ্রহণ করেননি, গ্রহণ করেছেন কায়কোবাদের 'মহাশ্মশান' গ্রন্থ থেকে।
- 'রক্তাক্ত প্রান্তর' ঐতিহাসিক নাটক নয়, ইতিহাস-আশ্রিত নাটক।
- এর চরিত্রগুলোর মধ্যে বিখ্যাত চরিত্র গুলো হচ্ছে ইব্রাহীম কার্দি, জোহরা, সুজাউদ্দৌলা, নজীবউদ্দৌলা, আবদালি প্রমুখ।
- নাটকে ইব্রাহীম কার্দির স্ত্রী জোহরা বেগম। 
- নাটকের একটি জনপ্রিয় উক্তি ‘মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়।’।  

মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

মুনীর চৌধুরীর অন্যান্য নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- দণ্ডকারণ্য,
- পলাশী ব্যারাক ও অন্যান্য।

অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
.
‘হরি দত্তের গীত যত লোপ পাইল কালে।’ এটি কার রচনা?
  1. বিপ্রদাস পিপিলাই
  2. বিজয়গুপ্ত
  3. কানাহরি দত্ত
  4. কৃত্তিবাস ওঝা
ব্যাখ্যা

• পঞ্চদশ শতকের শেষভাগের কবি বিজয়গুপ্ত আদিকবি হিসেবে হরিদত্তের কথা উল্লেখ করে বলেছেন-
- হরিদত্তের গীত যত লুপ্ত হৈল কালে।

কানাহরি দত্ত:
- মনসামঙ্গল কাব্যধারার আদি কবি হচ্ছেন কানাহরি দত্ত।
- কানাহরি দত্তের নাম পাওয়া যায় বিজয় গুপ্তের পদ্মাপুরণ বা মনসামঙ্গলে। তাতে একটি পঙক্তি আছে; ‘হরি দত্তের গীত যত লোপ পাইল কালে।’
- কানাহরি দত্তের রচনা রোপ পাওয়ায় এর উদাহরণ পাওয়া যায় না।
- বিজয় গুপ্তের পদ্মাপুরাণ বর্তমানে মনসামঙ্গলের প্রান্ত প্রাচীনতম পুথি।
- কানাহরি দত্তের সময়কাল : আশুতোষ ভট্টাচার্যের মতে বিজয় গুপ্তের সময় শতাব্দী পূর্বে, অর্থাৎ ১৩৯৪ বঙ্গাব্দ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
নিচের কোনটি ‘পথের পাঁচালী’ উপন্যাসের চরিত্র নয়?
  1. দুর্গা
  2. সর্বজয়া
  3. ইন্দির ঠাকরুন
  4. বনমালী
ব্যাখ্যা
'পথের পাঁচালী' উপন্যাস:
- ‘পথের পাঁচালী‘ উপন্যাসটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- লেখকের বর্ণনাগুণে উপন্যাসটিতে পল্লীবাংলার নৈসর্গিক সৌন্দর্য জীবন্ত হয়ে উঠেছে।
- অপরাজিত (১৯৩১) হলো পথের পাঁচালীর দ্বিতীয় খণ্ড।
- উপন্যাসের প্রধান চরিত্র গুলো হলো: অপু, দুর্গা, ইন্দির ঠাকরুন, হরিহর, সর্বজয়া প্রমুখ।

অন্যদিকে, 
- 'বনমালী' হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত 'হাঁসুলী বাঁকের উপকথা' উপন্যাসের চরিত্র।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্ম।
- ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১) মাঘ প্রবাসীতে প্রথম গল্প ‘উপেক্ষিতা’ প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণের সাহিত্যিক জীবন শুরু হয়। 
- বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণই সর্বাপেক্ষা জনপ্রিয় সাহিত্যিকের মর্যাদা পেয়েছেন।
- হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে তিনি দীপক (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেন।

তাঁর রচিত গ্রন্থসমূহ হলো:
উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত, 
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- ইছামতী,
- দৃষ্টি প্রদীপ, 
- বিপিনের সংসার, 
- চাঁদের পাহাড়, 
- দম্পতি ইত্যাদি।

ছোটগল্প:
- মেঘমল্লার, 
- মৌরীফুল, 
- যাত্রাবদল, 
- কিন্নরদল ইত্যাদি। 

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়িা।
.
x4 + 4 এর উৎপাদক কোনটি?
  1. x2 + x - 2
  2. x2 - 2x + 1
  3. x2 - x - 2
  4. x2 - 2x + 2
ব্যাখ্যা
প্রশ্ন: x4 + 4 এর উৎপাদক কোনটি? 

সমাধান: 
x4 + 4
= (x2)2 + 2x2.2 + 22 - 4x2
= (x2 + 2)2 - (2x)2
= (x2 + 2x + 2) (x2 - 2x + 2)
.
x + y = 8 ও x - y = 2 হলে x ও y এর মান কত?
  1. 5, 2
  2. 8, 3
  3. 5, 4
  4. 5, 3
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 8 ও x - y = 2 হলে x ও y এর মান কত?

সমাধান:
x + y =8..................(1)
x - y = 2.................(2)

(1) + (2) ⇒
x + y + x - y = 8 + 2
2x = 10
x = 5

(1) ⇒
x + y = 8
5 + y = 8
y = 8 - 5
y = 3

x ও y এর মান যথাক্রমে 5, 3
.
x2 - 2ax + (a + b)(a - b) এর উৎপাদক-
  1. a - b
  2. - x - a - b
  3. x - a
  4. x - a - b
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 2ax + (a + b)(a - b) এর উৎপাদক- 

সমাধান: 
x2 - 2ax + (a + b)(a - b)
= x2 - 2ax + a2 - b2
= (x - a)2 - b2
= (x - a + b)(x - a - b)
.
2x + 5y = 7 এবং xy = 5, তাহলে (5/x) + (2/y) = ?
  1. 1/5
  2. 2/5
  3. 7/3
  4. 7/5
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 5y = 7 এবং xy = 5, তাহলে (5/x) + (2/y) = ?

সমাধান: 
(1/xy)(2x + 5y) = (1/5) × 7
⇒ (1/xy × 2x) + (1/xy × 5y)   = 7/5
⇒ 2/y + 5/x = 7/5
⇒ 5/x + 2/y = 7/5
.
6q2 - q - 15 এর একটি উৎপাদক 2q + 3 হলে, অপর উৎপাদকটি কত?
  1. 3q + 5
  2. 5q - 3
  3. 3q - 5
  4. 3q - 3
ব্যাখ্যা
প্রশ্ন: 6q2 - q - 15 এর একটি উৎপাদক 2q + 3 হলে, অপর উৎপাদকটি কত?

সমাধান:
6q2 - q - 15
= 6q2 + 9q - 10q - 15
= 3q(2q + 3) - 5(2q + 3)
= (2q + 3)(3q - 5)

∴ 6q2 - q - 15 এর একটি উৎপাদক 2q + 3 হলে, অপর উৎপাদকটি হবে 3q - 5.
১০.
x + y = √7 এবং y = x - √3 হলে xy এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = √7 এবং y = x - √3 হলে xy এর মান কত?

সমাধান:
x + y = √7
x - y = √3

xy= [(x + y)2 - (x - y)2]/4
⇒ xy = (7 - 3)/4
⇒ xy = 1
১১.
a - b এর উৎপাদক নিচের কোনটি?
  1. √a
  2. a + b
  3. √a + b
  4. √a + √b
ব্যাখ্যা
প্রশ্ন: a - b এর উৎপাদক নিচের কোনটি?

সমাধান: 
a - b
= (√a)2 - (√b)2
= (√a - √b) (√a + √b)
১২.
x2 - 5x + 6 < 0 এর সমাধান নিচের কোনটি?
  1. 1 < x < 3
  2. 0 < x < 5
  3. 2 < x < 5
  4. 2 < x < 3
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 5x + 6 < 0 এর সমাধান নিচের কোনটি?

সমাধান: 
x2 - 5x + 6 < 0
⇒ x2 - 3x - 2x + 6 < 0
⇒(x-3)(x-2) < 0
(x - 3)(x - 2) এর যে কোন একটি মান ঋণাত্মক হলে অসমতা টি সত্য হবে। 
x < 2 এবং x > 3 এর ক্ষেত্রে (x - 3)(x - 2) এর মান ধনাত্মক হয় এবং 2<x<3 এর ক্ষেত্রে (x - 3)(x - 2) এর মান ঋণাত্মক হয়।
∴ নির্ণেয় অসমতা = 2 < x < 3
১৩.
x2 + y2 = 8 এবং xy = 7 হলে (x + y)2 এর মান কত?
  1. 14
  2. 20
  3. 22
  4. 25
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + y2 = 8 এবং xy = 7 হলে (x + y)2 এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, x2 + y2 = 8 এবং xy = 7
আমরা জানি, (x + y)2 = x2 + y2 + 2xy
= 8 + 2 × 7
= 8 + 14
= 22
১৪.
2pq - p2 - q2 + r2 কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাওয়া যায়-
  1. r - p - q
  2. r + p + q
  3. r + p - q
  4. - r + p - q
ব্যাখ্যা
প্রশ্ন: 2pq - p2 - q2 + r2 কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাওয়া যায়- 

সমাধান: 
2pq - p2 - q2 + r2 
= r2 - (p2 - 2pq + q2)
= r2 - (p - q)2
= (r + p - q) (r - p + q)
১৫.
x + y = 7 এবং xy = 12 হলে x2 + y2 + 3xy = কত?
  1. 58
  2. 61
  3. 65
  4. 70
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 7 এবং xy = 12 হলে x2 + y2 + 3xy = কত?

সমাধান: 
দেয়া আছে, 
x + y = 7 
xy = 12 

x2 + y2 + 3xy = (x + y)2 - 2xy + 3xy 
= 72 + 12
= 49 + 12
= 61
১৬.
দুটি সংখ্যার বিয়োগফল 7 এবং গুণফল 60 হলে, বড় সংখ্যাটি কত?
  1. 8
  2. 10
  3. 12
  4. 14
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার বিয়োগফল 7 এবং গুণফল 60 হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
সংখ্যাদ্বয় x, y
∴ x - y = 7  এবং xy = 60
আমরা জানি, (x + y)2 = (x - y)2 + 4xy
= 72 + 4 × 60
= 289
∴ (x + y) = 17 

x - y + x + y = 7 + 17
⇒ 2x = 24 
⇒ x = 12
১৭.
যদি x2 + y2 + z2 = 2 এবং x + y + z = 3 হয়, তাহলে 2(xy + yz + zx) এর মান কত?
  1. 3
  2. 5
  3. 7
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x2 + y2 + z2 = 2 এবং x + y + z = 3 হয়, তাহলে 2(xy + yz + zx) এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, x2 + y2 + z2 = 6 এবং x + y + z = 2
আমরা জানি, (x + y + z)2 = x2 + y2 + z2 + 2xy + 2yz + 2zx
⇒ 2(xy + yz + zx) = (x + y + z)2 - (x2 + y2 + z2)
⇒  2(xy + yz + zx) = 32 - 2
= 9 - 2
= 7
১৮.
a এর কোন মানটি a - 2 = 2 - a সমীকরণটিকে সিদ্ধ করে? 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: a এর কোন মানটি a - 2 = 2 - a সমীকরণটিকে সিদ্ধ করে? 

সমাধান: 
a - 2 = 2 - a
⇒ a + a = 2 + 2 
⇒ 2a = 4 
⇒ a = 2
১৯.
(x - 7)(x + 5) < 0 অসমতাটির সমাধান কত?
  1. x < 7 অথবা x > - 5
  2. - 5 < x < 7
  3. x < 7 এবং x > 5
  4. - 5 > x > 7
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 7)(x + 5) < 0 অসমতাটির সমাধান কত?

সমাধান:
(x - 7)(x + 5) < 0
অসমতাটি সত্য হবে
যদি x - 7 < 0
⇒ x < 7

এবং x + 5 > 0
⇒ x > - 5

অর্থাৎ,  - 5 < x < 7 হয়।
২০.
দুইটি সংখ্যার গুণফল 120 ও তাদের বর্গের যোগফল 289। সংখ্যাদ্বয়ের অন্তর কত?
  1. 5
  2. 7
  3. 9
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল 120 ও তাদের বর্গের যোগফল 289। সংখ্যাদ্বয়ের অন্তর কত?

সমাধান:
ধরি,
 সংখ্যা দুটি x  ও  y 

প্রশ্নমতে,
x2 + y2 = 289 
xy = 120

আমরা জানি 
(x - y)2 = x2 + y2 - 2xy 
বা, (x - y)2 = 289 - (2 × 120)
বা, (x - y)2 = 289 - 240
বা, (x - y)2 = 49
বা, (x - y)2 = 72
∴ x - y = 7
২১.
m4 + m2 + 1 এর একটি উৎপাদক m2 + m + 1 হলে, অপর উৎপাদক -
  1. m + 1
  2. m2 - m - 1
  3. m2 - m + 1
  4. m2 - m
ব্যাখ্যা
প্রশ্ন: m4 + m2 + 1 এর একটি উৎপাদক m2 + m + 1 হলে, অপর উৎপাদক - 

সমাধান: 
m4 + m2 + 1
= (m2)2 + 2 × m2 ×1 + 12 - m2
= (m2 + 1)2 - m2
= (m2 + 1 + m)(m2 + 1 - m)
= (m2 + m + 1)(m2 - m + 1)
২২.
দুইটি সংখ্যার অনুপাত 2 : 5 এবং তাদের সমষ্টি 70 হলে সংখ্যাদ্বয়ের অন্তরফল কত?
  1. 25
  2. 30
  3. 34
  4. 40
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 2 : 5 এবং তাদের সমষ্টি 70 হলে সংখ্যাদ্বয়ের অন্তরফল কত?

সমাধান: 
সংখ্যা দুটি 2x, 5x 

2x + 5x = 70
⇒ 7x = 70
⇒ x = 10 

∴ সংখ্যাদ্বয়ের অন্তরফল = 5x - 2x
= 3x
= 3 × 10
= 30
২৩.
x + y = 6 হলে xy এর বৃহত্তম মান কত?
  1. 5
  2. 7
  3. 9
  4. 11
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 6 হলে xy এর বৃহত্তম মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 6
তাই,
x এর মান 1 হলে y এর মান 5 হয়।
∴ xy = 5
x এর মান 2 হলে y এর মান 4 হয়।
∴ xy = 8
x এর মান 3 হলে y এর মান 3 হয়।
∴ xy = 9
x এর মান 4 হলে y এর মান 2 হয়।
∴ xy = 8
x এর মান 5 হলে y এর মান 1 হয়।
∴ xy = 5
সুতরাং xy এর বৃহত্তম মান 9.
২৪.
xyz = 240 হলে নিম্নের কোনটি y এর মান হতে পারে না? 
  1. 0
  2. 1
  3. 12
  4. 20
ব্যাখ্যা
প্রশ্ন: xyz = 240 হলে নিম্নের কোনটি y এর মান হতে পারে না? 

সমাধান: 
দেওয়া আছে, 
 xyz = 240 
এখানে, 
y এর মান শূন্য (0) হতে পারে না, 
কারণ 0 হলে সেক্ষেত্রে সমীকরণের গুণফল হবে 0।
২৫.
x = √0.16 হলে, x এর মান- 
  1. 0.6
  2. 0.4
  3. 0.3
  4. 0.2
ব্যাখ্যা
প্রশ্ন: x = √0.16 হলে, x এর মান- 

সমাধান: 
x = √0.16
⇒ x = √(16/100)
∴ x = 4/10 = 0.4
২৬.
9x2 - 12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. 2
  2. 4
  3. 8
  4. 12
ব্যাখ্যা
প্রশ্ন: 9x2 - 12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

সমাধান:
9x2 - 12x
= (3x)2 - 2.3x.2 + 22 - 22
= (3x - 2)2 - 4

9x2 - 12x এর সাথে 4 যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। 
২৭.
x + √3 = 2 হলে x-1 =?
  1. 1/(2 + √3)
  2. 2 + √3
  3. 2√3
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: x + √3 = 2 হলে x-1 =?

সমাধান: 
x + √3 = 2
⇒ x = 2 - √3

x-1
= 1/x
= 1/(2 - √3)
= (2 + √3)/(2 - √3)(2 + √3)
= (2 + √3)/{22- (√3)2}
= (2 + √3)/(4 - 3)
= 2 + √3
২৮.
2x = 3y + 1 হলে, 4x - 6y = কত? 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: 2x = 3y + 1 হলে, 4x - 6y = কত? 

সমাধান: 
 2x = 3y + 1
⇒ 2x - 3y = 1
⇒ 2(2x - 3y) = 2
⇒ 4x - 6y = 2
২৯.
সমাধান করুন, |3 - x| > 7
  1. x < - 4 অথবা x > 10
  2. x < - 4 অথবা x > - 10
  3. x < - 4 অথবা x < 10
  4. x > - 4 অথবা x > 10
ব্যাখ্যা
প্রশ্ন: সমাধান করুন, |3 - x| > 7

সমাধান:
এখন, (3 - x) > 0 হলে প্রদত্ত অসমতা, 3 - x > 7
⇒ - x > 7 - 3
⇒  - x > 4
⇒ x < - 4   [ -1 দ্বারা গুণ করে ]

আবার, (3 - x) < 0 হলে প্রদত্ত অসমতা, - (3 - x ) > 7
⇒ 3 - x < - 7  [ -1 দ্বারা গুণ করে]
⇒ - x < - 7 - 3
⇒ - x < - 10
⇒ x > 10

∴ নির্ণেয় সমাধান: x < - 4 অথবা x > 10