পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
বিষয়: গণিত টপিক: ১. বৃত্ত ও বহুভুজ সংক্রান্ত সমাধান, ২. সেট ও ফাংশন, [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
যদি n(A ∪ B) = 61, n(A) = 30 এবং n(B) = 54 হয়, তাহলে n(A ∩ B) এর মান কত?
  1. 22
  2. 23
  3. 25
  4. 27
সঠিক উত্তর:
23
উত্তর
সঠিক উত্তর:
23
ব্যাখ্যা
প্রশ্ন: যদি n(A ∪ B) = 61, n(A) = 30 এবং n(B) = 54 হয়, তাহলে n(A ∩ B) এর মান কত? 

সমাধান: 
আমরা জানি, 
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B) 
বা, 61 = 30 + 54 - n(A ∩ B) 
বা, 61 = 84 - n(A ∩ B) 
বা, n(A ∩ B) = 84 - 61 
∴ n(A ∩ B) = 23
.
f(x) = x3 - 2x + 10 হলে f(0) কত?
  1. 2
  2. 0
  3. - 10
  4. 10
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x3 - 2x + 10 হলে f(0) কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
f(x) = x3 - 2x + 10 
∴ f(0) = (0)3 - 2 × 0 + 10 
= 0 - 0 + 10 
= 10 
.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৯০° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে?
  1. ৭৫°
  2. ৫০°
  3. ৬০°
  4. ৯০°
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৯০° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে? 

সমাধান: 
আমরা জানি, 
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি = ১৮০° 
একটি কোণ ৯০° হলে, 
অপর কোনটি হবে = (১৮০° - ৯০°) 
= ৯০° 

∴ বিপরীত কোণের পরিমাণ = ৯০°। 
.
একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কতজন ছাত্র উভয়টিই খেলে? 
  1. ৩ জন
  2. ৫ জন
  3. ৭ জন
  4. ১১ জন
সঠিক উত্তর:
৭ জন
উত্তর
সঠিক উত্তর:
৭ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কতজন ছাত্র উভয়টিই খেলে? 

সমাধান: 
শুধু ফুটবল খেলে না = (৩০ - ১৮ - ৫) জন 
= ৭ জন 

আবার, 
শুধু ক্রিকেট খেলে না = (৩০ - ১৪ - ৫) জন 
= ১১ জন 

∴ শুধু ফুটবল বা ক্রিকেট বা কোনো খেলাই খেলে না = (৭ + ১১ + ৫) জন 
= ২৩ জন 

∴ উভয় খেলা খেলে = (৩০ -২৩) জন 
= ৭ জন।
.
যদি f(x) = x3 + kx2 - 4x - 8 হয়, তাহলে k -এর কোন মানের জন্য f(- 2) = 0 হবে?
  1. 2
  2. - 2
  3. - 1/2
  4. 1/2
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি f(x) = x3 + kx2 - 4x - 8 হয়, তাহলে k -এর কোন মানের জন্য f(- 2) = 0 হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
f(x) = x3 + kx2 - 4x - 8
বা, f(- 2) = (- 2)3 + k (- 2)2 - 4(- 2) - 8 
বা, f(- 2) = - 8 + 4k + 8 - 8 
∴ f(- 2) = 4k - 8 

যেহেতু, 
f(- 2) = 0 
বা, 4k - 8 = 0 
বা, 4k = 8 
বা, k = 8 /4 
∴ k = 2
.
একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে? 
  1. ২ টি
  2. ৪ টি
  3. ৩ টি
  4. ৬ টি
সঠিক উত্তর:
২ টি
উত্তর
সঠিক উত্তর:
২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে? 

সমাধান: 
- একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম দুইটি বিন্দুতে ছেদ করতে পারে। 
কারণ, ত্রিভুজের বাহু অবশ্যই বৃত্তের দুটি বিন্দুতে ছেদ করলে উহা ছেদক হবে। 
- আবার, একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত সর্বোচ্চ ৬টি বিন্দুতে পরস্পরকে ছেদ করে। 
.
যদি f(x) = 2x - 1 হয়, এর বিপরীত ফাংশন নিচের কোনটি?
  1. (x - 1)/2
  2. (x + 2)/2
  3. (x + 1)/2
  4. (x - 2)/2
সঠিক উত্তর:
(x + 1)/2
উত্তর
সঠিক উত্তর:
(x + 1)/2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি f(x) = 2x - 1 হয়, এর বিপরীত ফাংশন নিচের কোনটি? 

সমাধান: 
ধরি,
y = f(x) = 2x - 1
or, y = 2x - 1
or, 2x = y + 1
or, x = (y + 1)/2

∴ y = f(x)
Or, f -1(y) = x 
or, f -1(y) = (y + 1)/2
∴ f -1(x) = (x + 1)/2
.
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 120° হলে এর বাহুর সংখ্যা কত?
  1. 4
  2. 6
  3. 8
  4. 12
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 120° হলে এর বাহুর সংখ্যা কত?

সমাধান: 
{(n - 2) × 180}/n = 120
বা, {(n - 2) × 3}/n = 2 
বা, 3n - 6 = 2n 
বা, 3n - 2n = 6
∴ n = 6 

∴ বহুভুজটির বাহুর সংখ্যা = 6 টি।
.
20 সে.মি. ব্যাস ও 8 সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. 28 সে.মি.
  2. 14 সে.মি.
  3. 18 সে.মি.
  4. 12 সে.মি.
সঠিক উত্তর:
18 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
18 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 20 সে.মি. ব্যাস ও 8 সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
আমরা জানি,
দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃত্ত দুইটির ব্যাসার্ধের যোগফলের সমান।
এখানে,
১ম বৃত্তের ব্যাসার্ধ = 20/2 = 10 সে.মি.
২য় বৃত্তের ব্যাসার্ধ = 8 সে. মি. 

∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = (10 + 8) সে.মি.
= 18 সে.মি.
১০.
১৭ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ১৫ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? 
  1. ১২ সে.মি.
  2. ১৬ সে.মি.
  3. ১৮ সে.মি.
  4. ২৪ সে.মি.
সঠিক উত্তর:
১৬ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১৭ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ১৫ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? 

সমাধান: 

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, 
OA = OD + AD২  
⇒ ১৭ = ১৫ + AD
⇒ AD = ২৮৯ - ২২৫
⇒ AD = ৬৪
∴ AD = ৮ সে.মি. 

∴ জ্যা, AB = (৮ × ২) সে.মি.
= ১৬ সে.মি.।
১১.
কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ- 
  1. স্থূল কোণ
  2. সমকোণ
  3. সূক্ষ্ম কোণ
  4. পূরক কোণ
সঠিক উত্তর:
সূক্ষ্ম কোণ
উত্তর
সঠিক উত্তর:
সূক্ষ্ম কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ- 

সমাধান: 
- সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক শীর্ষ বিন্দু দিয়ে যাবে। 
- কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। 
- কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ। 
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। 
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ গুলো পরস্পর সমান। 
- অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ। 
- বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসার্ধ সমানুপাতিক।
১২.
A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 5} হলে P(A) এর সদস্য সংখ্যা কত?
  1. 3
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 5} হলে P(A) এর সদস্য সংখ্যা কত?

সমাধান: 
দেওয়া আছে,
 A = {2, 3, 5} 
∴ P(A) এর উপাদান সংখ্যা = (2)3 
= 8 

উল্লেখ্য যে, 
n উপাদানবিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা = 2n
১৩.
বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে, বৃত্তের পরিধি কত? 
  1. 44 সে.মি.
  2. 22 সে.মি.
  3. 11 সে.মি.
  4. 88 সে.মি.
সঠিক উত্তর:
44 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
44 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে, বৃত্তের পরিধি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বৃত্তের ব্যাস = 14 সেন্টিমিটার
∴ বৃত্তের ব্যাসার্ধ, r = 14/2 = 7 সে.মি. 

আমরা জানি, 
বৃত্তের পরিধি = 2πr 

∴ প্রদত্ত বৃত্তের পরিধি = 2πr সেন্টিমিটার 
= 2 × (22/7) × 7 সেন্টিমিটার 
= 44 সেন্টিমিটার। 
১৪.
f(x) = (4x - 7)/(2x - 4) একটি ফাংশন হলে f(- 1/2) = কত? 
  1. 7/5
  2. - 7/5
  3. 9/5
  4. - 9/5
সঠিক উত্তর:
9/5
উত্তর
সঠিক উত্তর:
9/5
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = (4x - 7)/(2x - 4) একটি ফাংশন হলে f(- 1/2) = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
f(x) = (4x - 7)/(2x - 4)
∴ f(- 1/2) = {4(- 1/2) - 7}/{2(- 1/2) - 4} 
= (- 2 - 7) /( - 1 - 4) 
= - 9/- 5 
= 9/5
১৫.
একটি গাড়ীর চাকা মিনিটে ১২০ বার ঘোরে। চাকাটি এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? 
  1. ৩৬০°
  2. ৪৫০°
  3. ৫৪০°
  4. ৭২০°
সঠিক উত্তর:
৭২০°
উত্তর
সঠিক উত্তর:
৭২০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ীর চাকা মিনিটে ১২০ বার ঘোরে। চাকাটি এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? 

সমাধান: 
চাকাটি ৬০ সেকেন্ডে ঘুরে = ১২০ বার 
∴ চাকাটি ১ সেকেন্ডে ঘুরে = ১২০/৬০ বার 
= ২ বার 

১ বার ঘুরলে চাকাটি উৎপন্ন করে = ৩৬০° 
∴ ২ বার ঘুরলে চাকাটি উৎপন্ন করে = (৩৬০° × ২) 
= ৭২০° 

∴ চাকাটি এক সেকেন্ডে ঘুরবে =  ৭২০°। 
১৬.
সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫° হলে, এর বাহুর সংখ্যা কত?
  1. ১০
  2. ১২
  3. ১৬
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫° হলে, এর বাহুর সংখ্যা কত?

সমাধান: 
অন্তঃস্থ কোণ = (১৮০° - ৪৫°)
= ১৩৫°

ধরি, 
বাহুর সংখ্যা = n 

∴ {(n - ২) × ১৮০°/n} = ১৩৫° 
বা, {(n - ২) × ৪/n} = ৩
বা, ৪n - ৮ = ৩n 
বা, ৪n - ৩n = ৮ 
∴ n = ৮ 

∴ বাহুর সংখ্যা = ৮। 
১৭.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? 
  1. π : 4
  2. 2π : 1
  3. π : 2
  4. π : 1
সঠিক উত্তর:
π : 1
উত্তর
সঠিক উত্তর:
π : 1
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত- 

সমাধান: 
আমরা জানি, 
বৃত্তের পরিধি = 2πr এবং
ব্যাস = 2r
∴ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত = পরিধি : ব্যাস 
= 2πr : 2r 
= 2πr/2r
= π/1
= π : 1