পরীক্ষা আর্কাইভ

সিনিয়র অফিসার নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)

পরীক্ষাসিনিয়র অফিসার নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
পরীক্ষা - ৭ টপিক কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (সম্পূর্ণ সিলেবাস) [মার্কস-৩০]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সিনিয়র অফিসার নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)

সিনিয়র অফিসার নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ) · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
A flip-flop is used mainly for -
  1. Arithmetic operations
  2. Data storage
  3. Data transmission
  4. Signal amplification
ব্যাখ্যা

• সঠিক উত্তর: খ) Data storage.

একটি ফ্লিপ-ফ্লপ (Flip-Flop) হলো ডিজিটাল ইলেকট্রনিক্সে ব্যবহৃত একটি মৌলিক সার্কিট, যা ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। এটি এক প্রকার বাইস্টেবল মাল্টিভাইব্রেটর, যার দুটি স্থিতিশীল অবস্থা থাকে: ‘০’ এবং ‘১’। ফলে এটি একটি বিট (bit) তথ্য সংরক্ষণ করতে পারে। ফ্লিপ-ফ্লপ ব্যবহার করা হয় রেজিস্টার, কাউন্টার, মেমরি ইউনিট ইত্যাদিতে, যেখানে অল্প সময়ের জন্য ডেটা ধরে রাখার প্রয়োজন হয়। এটি ক্লক সিগন্যাল দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ নির্দিষ্ট সময়ে ডেটা পরিবর্তন বা সংরক্ষণ করে। তাই ফ্লিপ-ফ্লপকে ডিজিটাল সিস্টেমে ডেটা সংরক্ষণের মূল উপাদান হিসেবে গণ্য করা হয়।

ফ্লিপ-ফ্লপ:
- ফ্লিপ-ফ্লপ হলো লজিক গেইট দিয়ে তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী, যা এক বিট তথ্য ধারণ করতে পারে।
- প্রতিটি ফ্লিপ-ফ্লপে এক বা একাধিক ইনপুটের জন্য দুটি আউটপুট পাওয়া যায়।
- ফ্লিপ-ফ্লপ মূলত সিঙ্গেল বিট নিয়ে কাজ করে।
- ফ্লিপ-ফ্লপ মূলত মাল্টিপল বিট নিয়ে কাজ করতে পারেনা।
- এটি এক বিট 0 অথবা 1 হতে পারে।
- এজন্য ফ্লিপ-ফ্লপকে বাই স্ট্যাবল মাল্টি ভাইব্রেটর বলা হয়।

ফ্লিপ ফ্লপের ব্যবহার:
১. বিভিন্ন রেজিস্টার তৈরিতে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়।
২. সিকোয়েন্সিয়াল সার্কিটে মেমরি উপাদান হিসেবে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়।
৩. ডিজিটাল ঘড়ি, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন ইত্যাদিতে ফ্লিপ-ফ্লপ ব্যবহৃত হয়।

অন্যদিকে, 
বাকি তিনটি অপশন ফ্লিপ-ফ্লপের বৈশিষ্ট্য নয়। 

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।

.
The ASCII code is primarily used for representing -
  1. Colors
  2. Images
  3. Text characters 
  4. Numbers only
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: গ) Text characters.

ASCII (American Standard Code for Information Interchange) হলো একটি মানক কোড, যা কম্পিউটারে অক্ষর, সংখ্যা, বিরামচিহ্ন ও নিয়ন্ত্রণ চিহ্ন উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়। এটি প্রতিটি অক্ষরকে একটি নির্দিষ্ট সংখ্যাগত মান (০ থেকে ১২৭) প্রদান করে, যাতে কম্পিউটার সহজে টেক্সট বুঝতে ও প্রক্রিয়াকরণ করতে পারে। উদাহরণস্বরূপ, বড় হাতের ‘A’-এর ASCII মান ৬৫ এবং ছোট হাতের ‘a’-এর মান ৯৭। ASCII মূলত টেক্সট ক্যারেক্টার প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়, ছবির বা রঙের তথ্য সংরক্ষণের জন্য নয়। এটি আধুনিক ইউনিকোড সিস্টেমের ভিত্তি হিসেবেও কাজ করেছে।

ASCII কোড: 
- ASCII শব্দের পূর্ণরূপ হলো American Standard Code for Information Interchange.
- 1963 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউড (ANSI-American National Standards Institute) কর্তৃক ASCII কোডটি আবিষ্কৃত হয়।
- এটি বহুল ব্যবহৃত একটি 7 বিটের কোড, যার দ্বারা 27 বা 128টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরো কতকগুলো বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।
- এটি ASCII-7 কোড নামে পরিচিত, যার বাম দিকের 3টি বিটকে জোন এবং ডান দিকের 4টি বিটকে সংখ্যাসূচক বিট হিসেবে বিবেচনা করা হয়। যেমন- B অক্ষরটির ASCII-7 কোড হলো: B = 1000010
- ASCII-7 কোডের সর্ব বামে একটি প্যারিটি বিট যোগ করলে ASCII-8 কোড তৈরি হয়।
- ASCII-8 কোডের মাধ্যমে 28 বা 256টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরো কতকগুলো বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।
- ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে এ ধরনের কোড বেশি জনপ্রিয় এবং বিভিন্ন ধরনের কম্পিউটার বিশেষ করে মিনি ও মাইক্রোকম্পিউটারে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
The NAND gate is equivalent to which combination of gates?
  1. AND gate followed by NOT gate
  2. XOR gate followed by NOT gate
  3. NOR gate followed by NOT gate
  4. OR gate followed by NOT gate
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: ক) AND gate followed by NOT gate.

NAND গেট হলো একটি সংযুক্ত লজিক গেট, যা আসলে একটি AND গেটের পরে একটি NOT গেট যুক্ত করে তৈরি করা হয়। AND গেট দুই বা ততোধিক ইনপুটের মানকে গুণ করে (লজিক্যাল AND অপারেশন) এবং ফলাফল দেয় ১ শুধুমাত্র তখনই যখন সব ইনপুট ১ হয়। কিন্তু যখন এই AND গেটের আউটপুটের উপর একটি NOT গেট প্রয়োগ করা হয়, তখন আউটপুটটি উল্টে যায়। অর্থাৎ, NAND গেটের আউটপুট ০ হয় শুধুমাত্র তখনই যখন সব ইনপুট ১ হয়; অন্য সব ক্ষেত্রে এটি ১ দেয়। তাই NAND গেটকে “NOT-AND” গেটও বলা হয়।

যৌগিক গেইট:
- এ গেইটগুলো এক বা একাধিক মৌলিক পেইটের সমন্বয়ে তৈরি হয়।
এগুলো হলো:

১. ন্যান্ড গেইট (NAND Gate):
- AND গেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।

২. নর পেইট (NOR Gate):
- OR পেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।

৩. এক্স-অর (X-OR Gate):
- অর, অ্যান্ড কিংবা নট গেইট দিয়ে এ গেইট তৈরি করা যায়।

৪. এক্স-নর গেইট (X-NOR Gate):
- এক্স-অর গেইটের সাথে NOT পেইট মিলিয়ে তৈরি হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি, উন্মুক্ত বিশববিদ্যালয়।

.
Which company developed Mac OS?
  1. Google
  2. IBM
  3. Microsoft
  4. Apple Inc.
ব্যাখ্যা

• সঠিক উত্তর: ঘ) Apple Inc.

Mac OS হলো অ্যাপল ইনকর্পোরেটেড (Apple Inc.) কর্তৃক তৈরি একটি অপারেটিং সিস্টেম, যা মূলত তাদের নিজস্ব কম্পিউটার সিরিজ Macintosh (Mac)-এ ব্যবহৃত হয়। ১৯৮৪ সালে প্রথম Mac OS চালু করা হয়, যা সেই সময়ে একটি গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (GUI)-ভিত্তিক অপারেটিং সিস্টেম হিসেবে বিপ্লব ঘটায়। পরবর্তীতে এটি Mac OS X, তারপর macOS নামে পরিচিত হয়। এই সিস্টেমটি ব্যবহারকারীদের সহজ, দ্রুত ও নিরাপদ কম্পিউটিং অভিজ্ঞতা দেয়। এটি Apple-এর অন্যান্য পণ্য যেমন iPhone, iPad এবং iCloud-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত, যা একটি সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করে।

অপারেটিং সিস্টেম: 
কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।

অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-
অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System),
২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating Sysatem)।

- বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম
Linux,Unix,MS-DOS, PC DOS, CP/M, ইত্যাদি।

- চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম
Windows 95/98/Xp/2000/7, Mac OS, ইত্যাদি।

উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।

.
The main purpose of system software is to -
  1. Design websites
  2. Play games
  3. Manage hardware and run applications
  4. Create documents
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: গ) Manage hardware and run applications.

System software হলো এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার রিসোর্সগুলো পরিচালনা করে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাতে সহায়তা করে। এটি ব্যবহারকারী ও হার্ডওয়্যারের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে। System software-এর মধ্যে প্রধানত অপারেটিং সিস্টেম (যেমন Windows, Linux, macOS), ড্রাইভার, ইউটিলিটি প্রোগ্রাম ইত্যাদি অন্তর্ভুক্ত। এগুলো কম্পিউটারের মেমোরি, প্রসেসর, ইনপুট-আউটপুট ডিভাইস এবং ফাইল ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করে। System software ছাড়া কোনো অ্যাপ্লিকেশন সঠিকভাবে কাজ করতে পারে না, তাই এটি কম্পিউটার পরিচালনার মূল ভিত্তি।
 
 সফটওয়্যার:
সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে।
সফটওয়‍্যারের উদাহরণগুলো হলো: DOS, Windows, MS Office, Adobe Photoshop, Vedio Player, ইত্যাদি ।

• সিস্টেম সফটওয়‍্যার:
এটি কম্পিউটারের হার্ডওয়‍্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে। সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে।
উদাহরণ:-
- Windows OS (windows 8, 7, 10),
- Mac OS,
- Android,
- Anti virus (Avast, quick heal, Kaspersky),
- Computer language translators,
- Linux OS, UNIX, SUN Solaris DCompiler,
- Disk cleaner,
- Disk compression/File compression,
- Backup utility software,
- Network management software.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
What is the main purpose of firmware?
  1. To connect to the Internet
  2. To control hardware operations
  3. To edit user data
  4. To display graphics
ব্যাখ্যা

• সঠিক উত্তর: খ) To control hardware operations.

ফার্মওয়্যার (Firmware) হলো এক ধরনের বিশেষ সফটওয়্যার যা কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রের হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে। এটি সাধারণত যন্ত্রের রোম (ROM) বা ফ্ল্যাশ মেমোরিতে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। ফার্মওয়্যার হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে, যাতে সিস্টেম সঠিকভাবে চালু হতে পারে এবং বিভিন্ন উপাদান পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে। উদাহরণস্বরূপ, কম্পিউটারের BIOS বা মোবাইলের অপারেটিং সিস্টেম চালুর আগে ফার্মওয়্যার হার্ডওয়্যার প্রস্তুত করে। তাই এর মূল উদ্দেশ্য হলো যন্ত্রের কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করা।

ফার্মওয়্যার:
- কম্পিউটার তৈরির সময় তাকে পরিচালনা করার জন্য স্থায়ীভাবে রাখা দরকার এমন সব নির্দেশ কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানি স্থায়ীভাবে কম্পিউটারে সংরক্ষণ করে দেয় যাকে ফার্মওয়‍্যার বলে।
- এটি একটি স্থায়ী সফটওয়্যার।
- ফার্মওয়‍্যার প্রোগ্রামসমূহ ব্যবহার করা যায় তবে মুছে ফেলা যায় না বা কোন রকম পরিবর্তন করা যায় না।
- কম্পিউটারে বিদ্যুৎ সংযাগ দেয়ার পর ফার্মওয়‍্যার প্রোগ্রাম সর্বাগ্রে সক্রিয় হয়ে অন্যান্য সফটওয়্যারকে কার্যপোযোগী করার জন্য প্রধান মেমোরিতে লোড করে।
যেমন: ROM, BIOS একটি ফার্মওয়‍্যার। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
Which of the following is an example of a cloud backup service?
  1. Google Drive
  2. Microsoft Word
  3. Adobe Photoshop
  4. VLC Media Player
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো ক) Google Drive.

Google Drive হলো একটি জনপ্রিয় ক্লাউড ব্যাকআপ সার্ভিস, যেখানে ব্যবহারকারীরা তাদের ফাইল, ছবি, ডকুমেন্ট বা ভিডিও অনলাইনে সংরক্ষণ করতে পারেন। এটি গুগলের সার্ভারে ডেটা সেভ করে রাখে, ফলে কম্পিউটার বা মোবাইল নষ্ট হলেও তথ্য নিরাপদ থাকে। ব্যবহারকারীরা যেকোনো ইন্টারনেট সংযুক্ত ডিভাইস থেকে ফাইলগুলোতে প্রবেশ করতে পারেন। এটি ডেটা শেয়ারিং, রিয়েল-টাইম সহযোগিতা এবং স্বয়ংক্রিয় সিঙ্ক্রোনাইজেশনের সুবিধা দেয়। অপরদিকে Microsoft Word, Adobe Photoshop ও VLC Media Player হলো সফটওয়্যার অ্যাপ্লিকেশন, কিন্তু তারা ক্লাউড ব্যাকআপ সুবিধা প্রদান করে না। তাই সঠিক উত্তর Google Drive.

• Backup and Recovery Tool:
পুনরায় dataগুলো রিকভার করতে অর্থাৎ ইউটিলিটি সফটওয়‍্যার এর টুল ডাটা ব্যাকআপ রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডাটা ব্যাকআপ রাখার বিভিন্ন রকম টুল হল:
Google drive, Dropbox, Microsoft one drive ইত্যাদি।

• বর্তমান সময়ের জনপ্রিয় অপারেটিং সিস্টেম হলো-
- DOS,
- WINDOWS,
- UNIX,
- LINUX,
- Mac OS, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
Which of the following is an example of a hybrid computer?
  1. Typewriter
  2. ATM machine
  3. Desktop PC
  4. Calculator
ব্যাখ্যা

• উত্তর: খ) ATM machine.

হাইব্রিড কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার, যেখানে অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের উভয় বৈশিষ্ট্য বিদ্যমান। এটি দ্রুত ডেটা প্রক্রিয়াকরণ করতে পারে এবং একই সঙ্গে সুনির্দিষ্ট হিসাবও সম্পাদন করতে সক্ষম। ATM (Automated Teller Machine) একটি হাইব্রিড কম্পিউটারের উদাহরণ, কারণ এটি অ্যানালগ সেন্সর ও যান্ত্রিক অংশের মাধ্যমে কার্ড পড়ে, টাকা গণনা করে এবং ডিজিটাল অংশের মাধ্যমে তথ্য যাচাই, হিসাব ও লেনদেন সম্পন্ন করে। অর্থাৎ, এতে তথ্যের রূপান্তর ও প্রক্রিয়াকরণ উভয় ধরণের কাজ একসঙ্গে হয়, যা হাইব্রিড কম্পিউটারের মূল বৈশিষ্ট্য।

কার্যাবলি অনুযায়ী কম্পিউটার ৪ প্রকার। 
১. মিনি কম্পিউটার:
- মিনি কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার, যার কাজের গতি ও ক্ষমতা  তুলনামূলক কম ।
- এগুলো সাধারণত ছোট ও মাঝারি প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। 
- উদাহরণ হলো: IBM S/34, IBM S/36, PDP 11, NCR S/9290 ইত্যাদি।

২. মেইনফ্রেম কম্পিউটার:
- সাধারণত সুপার কম্পিউটারের চেয়ে কম শক্তিশালী।
- এ ধরনের কম্পিউটার বড় বড় অফিস, শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ও গবেষণা কেন্দ্রে ব্যবহৃত হয়।
- মেইনফ্রেম কম্পিউটার একসাথে অনেক ব্যবহারকারীর কাজ করতে পারে এবং জটিল ও বিশাল তথ্য সহজে প্রক্রিয়াকরণ করতে পারে। 
- উদাহরণ: IBM 4300, UNIVAC 1100, CYBER 170.

৩. সুপার কম্পিউটার:
- সুপার কম্পিউটার হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল এবং দ্রুতগতির কম্পিউটার।
- এই ধরনের কম্পিউটার সাধারণত গবেষণাগার, আবহাওয়া বিশ্লেষণ, সামরিক গবেষণা, পরমাণু পরীক্ষা ইত্যাদির মতো কাজের জন্য ব্যবহৃত হয়। 
- বাংলাদেশের বিসিসি-তে একটি সুপার কম্পিউটার রয়েছে। 
- উদাহরণ: CYBER-205 (যুক্তরাষ্ট্র), SuperSXII (জাপান)।

৪. হাইব্রিড কম্পিউটার:
- হাইব্রিড কম্পিউটার হলো একটি বিশেষ ধরণের কম্পিউটার, যা ডিজিটাল এবং অ্যানালগ কম্পিউটারের সংমিশ্রণে তৈরি।
- এটি অ্যানালগ অংশের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এবং ডিজিটাল অংশের মাধ্যমে সেই তথ্য প্রক্রিয়া করে ফলাফল প্রদান করে।
- হাইব্রিড কম্পিউটার সাধারণত হাসপাতাল, নভোযান, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ও আবহাওয়া পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হয়।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।

.
Which compression format uses lossless data compression?
  1. MP4
  2. JPG
  3. MP3
  4. ZIP
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: ঘ) ZIP.

ZIP হলো একটি lossless data compression ফরম্যাট, অর্থাৎ এতে ডেটা সংকুচিত করার পরও মূল তথ্যের কোনো ক্ষতি হয় না। এই পদ্ধতিতে ফাইলের আকার ছোট করা হয়, কিন্তু পুনরায় আনজিপ করলে তা আগের অবস্থায় ফিরে আসে। সাধারণত ZIP ব্যবহার করা হয় ডকুমেন্ট, সফটওয়্যার, ছবি বা ডেটা ফাইল একত্রে সংরক্ষণ ও স্থানান্তরের জন্য। অন্যদিকে MP3, MP4 ও JPG হলো lossy compression ফরম্যাট, যেখানে ডেটার কিছু অংশ বাদ দেওয়া হয় আকার কমানোর জন্য। তাই ডেটার মান কিছুটা কমে যায়। ZIP ফরম্যাট তথ্য সংরক্ষণে নির্ভুলতা ও পূর্ণতা বজায় রাখে।

File Compression Programs:
-বেশিরভাগ অপারেটিং সিস্টেমে ফাইল কম্প্রেস (compress) এবং আনকম্প্রেস (uncompressed) করার জন্য বিভিন্ন রকমের টুল ব্যবহার করা হয়।
-ফাইলের আকার (size) কমানোর জন্য এই টুল গুলো ব্যবহার করা হয়।

কিছু compression টুল এর উদাহরণ হল:
- WinZip,
- WINRAR,
- 7-ZIP,
- PeaZip, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০.
Which of the following is not a spreadsheet software?
  1. Adobe Illustrator
  2. Microsoft Excel
  3. LibreOffice Calc
  4. Google Sheets
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: ক) Adobe Illustrator.

স্প্রেডশীট সফটওয়্যার হলো এমন একটি প্রোগ্রাম যা ব্যবহারকারীদের সারি ও কলামে ডেটা সংগঠিত, হিসাব-নিকাশ ও বিশ্লেষণ করার সুযোগ দেয়। উদাহরণস্বরূপ, Microsoft Excel, LibreOffice Calc, এবং Google Sheets স্প্রেডশীট সফটওয়্যার হিসাবে ব্যবহৃত হয়। এগুলো ব্যবহার করে ব্যবহারকারী সূত্র, চার্ট, গ্রাফ এবং বিভিন্ন ফর্মুলার মাধ্যমে ডেটা প্রক্রিয়াকরণ করতে পারে। অন্যদিকে, Adobe Illustrator একটি গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, যা মূলত ভেক্টর গ্রাফিক্স তৈরি ও সম্পাদনার জন্য ব্যবহৃত হয়। তাই এটি স্প্রেডশীট সফটওয়্যার নয়।

• অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার:
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
১। Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms-Word, Word Note, Mac write, ইত্যাদি।
২। Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro,ইত্যাদি।
৩। Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access, ইত্যাদি।
৪। Internet browser: Google chrome, Firefox, Opera mini, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম।

১১.
Which technology was primarily used in second-generation computers?
  1. Microprocessors
  2. Integrated circuits
  3. Transistors
  4. Vacuum tubes
ব্যাখ্যা

• দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলিতে প্রধানত ট্রানজিস্টর (Transistors) প্রযুক্তি ব্যবহার করা হতো। ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহারের ফলে কম্পিউটারগুলো ছোট, দ্রুত এবং কম শক্তি খরচকারী হয়ে ওঠে। এছাড়াও, ট্রানজিস্টর কম তাপ উৎপন্ন করত এবং ভ্যাকুয়াম টিউবের মতো বারবার ব্যর্থ হত না। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলোতে প্রায় ১৯৫৬ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত ট্রানজিস্টরের সাহায্যে প্রোগ্রামিং এবং ডেটা প্রসেসিং করা হতো। এই সময়ে Assembly Language এবং High-level Programming Languages ব্যবহার করা শুরু হয়, যা কম্পিউটার পরিচালনাকে আরও সহজ এবং দক্ষ করে তুলেছিল। ফলে, ট্রানজিস্টর প্রযুক্তি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের মূল ভিত্তি।

সঠিক উত্তর: গ) Transistors.

- প্রথম প্রজন্ম – এসময় ভ্যাকুয়াম টিউব এর ব্যবহার শুরু হয়।
- দ্বিতীয় প্রজন্ম – এসময় ভ্যাকুয়ামের পরিবর্তে  ট্রানজিস্টর  এর ব্যবহার শুরু হয়। ফলে যন্ত্রপাতির আকার তুলনামূলক ভাবে ছোট হয়ে যায়।
- তৃতীয় প্রজন্ম – এসময় আইসি(IC: Integrated Circuit) বা সমন্বিত সার্কিটের ব্যবহার  শুরু হয়। 
- চতুর্থ প্রজন্ম – এসময় VLSI (Very Large Scale Integration) চিপের ব্যাপক ব্যবহার ও অভাবনীয় উন্নয়ন এবং বিকাশ সাধন হয়। 
- পঞ্চম প্রজন্ম-  এসময়  Artificial Intelligence (AI), ULSI, Robotics ইত্যাদির ব্যাপক উন্নয়ন ঘটে। 

তথ্যসূত্র: 
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি -১ ; ৯ম ও ১০ম শ্রেণী (ভোকেশনাল)।

১২.
A modem is classified as which type of device?
  1. Storage device
  2. Output device
  3. Input device
  4. Input/Output (I/O) device
ব্যাখ্যা

• একটি মোডেম (Modem) হলো এমন একটি ডিভাইস যা ডিজিটাল ডেটাকে এনালগ সিগনালে এবং এনালগ সিগনালকে আবার ডিজিটাল ডেটায় রূপান্তরিত করে। এটি মূলত কম্পিউটার এবং ইন্টারনেট বা ফোন লাইন-এর মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। মোডেম ব্যবহার করে একটি কম্পিউটার ডেটা পাঠাতে (input) এবং গ্রহণ করতে (output) সক্ষম হয়। তাই মোডেমকে শুধুমাত্র ইনপুট বা আউটপুট ডিভাইস হিসেবে দেখা যায় না। এটি উভয় কাজ সম্পাদন করে, অর্থাৎ ডেটা প্রেরণ ও গ্রহণ উভয়েই সহায়ক। এজন্য মোডেমকে Input/Output (I/O) ডিভাইস হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

সঠিক উত্তর: ঘ) Input/Output (I/O) device.

• এটি দুটো গুরুত্বপূর্ণ কাজ করে: 

১) Modulation (আউটপুট):
- কম্পিউটার থেকে প্রাপ্ত ডিজিটাল সিগনালকে(০,১) অ্যানালগ সিগনালে রূপান্তর করে (টেলিফোন লাইনের মাধ্যমে  বা ফাইবার অপটিক ক্যাবল এর মাধ্যমে পাঠানোর জন্য।)।
- আবার সিম কার্ড সম্বলিত মডেমে ডিজিটাল সিগন্যাল কে সেলুলার সিগন্যালে রুপান্তর করা হয়।

২) Demodulation (ইনপুট):
- টেলিফোন লাইন/ফাইবার অপটিক বা সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে প্রাপ্ত অ্যানালগ সিগনালকে আবার ডিজিটাল সিগনালে রূপান্তর করে যাতে কম্পিউটার সেটি বুঝতে পারে। 
- ইনপুট ও অউটপুট উভয় ধরনের কাজ করতে পারে বলে মডেম কে বলা হয় I/O (Input/Output) ডিভাইস।

তথ্যসূত্র: 
-    মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
-   "Computer Fundamentals" by P.K. Sinha.

১৩.
What is the correct file extension for Python files?
  1. .pyt 
  2. .pt
  3. .python
  4. .py
ব্যাখ্যা

• Python প্রোগ্রামের ফাইল সংরক্ষণের জন্য সঠিক ফাইল এক্সটেনশন হলো .py। এটি হলো Python ইন্টারপ্রেটার দ্বারা স্বীকৃত স্ট্যান্ডার্ড এক্সটেনশন। যখন কোনো প্রোগ্রামার একটি Python স্ক্রিপ্ট লিখে এবং .py এক্সটেনশন সহ সংরক্ষণ করে, তখন সেই ফাইলটি সরাসরি Python ইন্টারপ্রেটার দিয়ে চালানো যায়। অন্য কোনো এক্সটেনশন যেমন .pyt, .pt, বা .python Python ইন্টারপ্রেটার দ্বারা স্বীকৃত নয় এবং সরাসরি রান করা সম্ভব নয়। তাই Python প্রোগ্রাম লেখার সময় .py ব্যবহার করা বাধ্যতামূলক এবং এটি Python ফাইল শনাক্ত করার সহজ ও প্রচলিত পদ্ধতি।

সঠিক উত্তর: ঘ) .py

• পাইথন:
- পাইথন একটি জনপ্রিয় হাই-লেভেল, অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা।
- এটি ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং, এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে ব্যবহৃত হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী গিডো ভ্যান রসাম (Guido van Rossum) এই ভাষাটি তৈরি করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সহজ ও সংক্ষিপ্ত, তবে এর সমৃদ্ধ স্ট্যান্ডার্ড লাইব্রেরি রয়েছে যা প্রোগ্রামিংকে আরও সহজ করে তোলে।
- দ্রুত সফটওয়্যার উন্নয়নের জন্য পাইথন বিশেষভাবে জনপ্রিয়।
- গুগল, নাসা, ফেসবুক, ইন্সটাগ্রামসহ বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো পাইথন ব্যবহার করে।
- ২০১৮ সালে এটি IEEE-এর সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- পাইথন বিভিন্ন প্ল্যাটফর্মে সমানভাবে কার্যকর, যেমন ক্লাউড-ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন, ডেটা সায়েন্স, অটোমেশন, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)।

• ডেটা টাইপ:
- int (ইন্টিজার): পূর্ণসংখ্যা বোঝায়, যেমন 5। এটি কোনো দশমিক বা ভগ্নাংশ ছাড়া সংখ্যা ধারণ করে।
- float (ফ্লোট): দশমিক সংখ্যা বোঝায়, যেমন 5.0।
- str (স্ট্রিং): টেক্সট বা অক্ষরের মান ধারণ করে, যেমন '5' বা "Hello"।
- bool (বুলিয়ান): সত্য (True) বা মিথ্যা (False) মান প্রকাশ করতে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ মাহবুবুর রহমান।

১৪.
Which port on the motherboard is used to connect storage devices like SSDs and HDDs?
  1. PCIe
  2. SATA
  3. USB
  4. HDMI
ব্যাখ্যা

• Motherboard-এ স্টোরেজ ডিভাইস যেমন SSD বা HDD সংযুক্ত করার জন্য যে পোর্ট ব্যবহার করা হয় তা হলো SATA (Serial ATA) পোর্ট। SATA পোর্টের মাধ্যমে হার্ড ডিস্ক বা সলিড-স্টেট ড্রাইভের সঙ্গে মাদারবোর্ড সংযুক্ত করা হয়, যা ডেটা স্থানান্তর এবং পাওয়ার সাপ্লাই উভয়ই সরবরাহ করে। এটি একটি দ্রুত এবং নির্ভরযোগ্য সংযোগ, যা আধুনিক কম্পিউটার সিস্টেমে স্টোরেজ ডিভাইস ব্যবহারের জন্য সবচেয়ে সাধারণ পদ্ধতি। PCIe সাধারণত গ্রাফিক্স কার্ড বা NVMe SSD-এর জন্য ব্যবহৃত হয়, USB বহুমুখী পেরিফেরাল সংযোগের জন্য, আর HDMI ভিডিও আউটপুটের জন্য ব্যবহৃত হয়। তাই SSD এবং HDD সংযোগের জন্য সঠিক উত্তর হলো SATA.

সঠিক উত্তর: খ) SATA

• মাদারবোর্ড (Motherboard):
- মাদারবোর্ড হচ্ছে একটি কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে সংযুক্ত থাকে।
- সাধারণত, এটি কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থল হিসেবে ব্যবহৃত হয়।
- কম্পিউটারের প্রসেসর, যা কম্পিউটারের "ব্রেইন" হিসেবে পরিচিত, তা মাদারবোর্ডের মধ্যেই অবস্থান করে।
- মাদারবোর্ডকে সিস্টেম বোর্ড বা মেইনবোর্ড হিসেবেও পরিচিত।
- মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের বিভিন্ন ডিভাইস যেমন কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লপি ডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি সংযোগ করার ব্যবস্থা থাকে।
- কম্পিউটারে যেকোনো যন্ত্রাংশ স্থাপন করা হোক না কেন, প্রতিটি তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদারবোর্ডের সাথে সংযুক্ত হয়। তাই মাদারবোর্ড হলো কম্পিউটারের কেন্দ্রীয় সার্কিট বোর্ড।

• মাদারবোর্ড এর ব্র্যান্ড:
- Intel,
- GIGABYTE,
- ASUS,
- MSI ইত্যাদি।

• মাদারবোর্ডের স্লট:
1. AGP slot,
2. RAM slot,
3. PCI slot, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৫.
Which of the following is true about UEFI compared to BIOS?
  1. UEFI is stored on RAM
  2. BIOS supports secure boot
  3. UEFI provides a graphical interface and faster boot
  4. UEFI cannot handle drives larger than 2TB
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: গ) UEFI provides a graphical interface and faster boot.

UEFI (Unified Extensible Firmware Interface) হলো BIOS-এর আধুনিক বিকল্প, যা কম্পিউটারের বুটিং প্রক্রিয়াকে আরও উন্নত ও দ্রুত করে। এটি গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (GUI) এবং মাউস সমর্থন প্রদান করে, ফলে ব্যবহারকারীরা সহজে সেটিংস পরিবর্তন করতে পারে। UEFI বড় ডিস্ক (2TB-এর বেশি) সমর্থন করে এবং নিরাপদ বুটিং (Secure Boot) সক্ষম করতে পারে। তুলনায়, BIOS শুধুমাত্র টেক্সট-ভিত্তিক ইন্টারফেস এবং ধীর বুটিং প্রদান করে। UEFI আধুনিক হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের সঙ্গে ভালো সামঞ্জস্য বজায় রাখে, তাই এটি আগের BIOS-এর চেয়ে বেশি কার্যকর ও ব্যবহারবান্ধব।

• BIOS:
- BIOS এর পূর্ণরূপ হলো- Basic Input/Output System.
- কম্পিউটার Boot হওয়ার পরপরই যে প্রোগ্রামটি Run হয় সেটি হল BIOS.
- অর্থাৎ, BIOS এর প্রাথমিক কাজ হচ্ছে Boot process নিয়ন্ত্রণ করা।
- এটি System BIOS, ROM BIOS, PC BIOS হিসেবে পরিচিত।
- কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হল BIOS.
- BIOS মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়।

উৎস: ব্রিটানিকা।

১৬.
What is the main function of an interpreter?
  1. Converts high-level code into machine code all at once
  2. Executes code line by line
  3. Optimizes code for performance
  4. Stores code in memory
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: খ) Executes code line by line.

Interpreter একটি প্রোগ্রামিং টুল যা উচ্চ স্তরের কোডকে সরাসরি রান করে লাইন বাই লাইন। এটি পুরো প্রোগ্রাম একসাথে মেশিন কোডে রূপান্তর করে না, বরং প্রতিটি স্টেটমেন্ট পড়ে তাৎক্ষণিকভাবে কার্যকর করে। ফলে, কোড লিখে সঙ্গে সঙ্গে এর আউটপুট দেখা যায় এবং ডিবাগিং সহজ হয়। যদিও interpreter সাধারণত compiled প্রোগ্রামের তুলনায় ধীরে চলে, এটি শিক্ষার্থীদের এবং scripting ভাষার জন্য খুবই সুবিধাজনক। Python, Ruby, এবং JavaScript-এর মতো অনেক ভাষা interpreter ব্যবহার করে, যা কোডের দ্রুত পরীক্ষা এবং পরিবর্তন করতে সাহায্য করে।
 
• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
- তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা:

১. কম্পাইলার (Compiler):
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, তাকে কম্পাইলার বলে।
- কম্পাইলার চালনার জন্য বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয়।
- এখানকার এক্সিকিউশন ফাইল অত্যন্ত দ্রুততার সাথে এক্সিকিউট হয়ে থাকে।
- ফলে প্রোগ্রামিং প্রক্রিয়া অত্যন্ত দ্রুততর হয় এবং প্রোগ্রামারকে নিজ হাতে কোন অনুবাদকের কাজ করতে হয় না।
- সি ল্যাঙ্গুয়েজের জন্য Turbo C/C++, Codeblocks, Dev C, Borland C++ ইত্যাদি কম্পাইলার রয়েছে।

• কম্পাইলারের প্রধান কাজ:
- উৎস প্রোগ্রামকে অনুবাদ করে অবজেক্ট প্রোগ্রাম তৈরি করা।
- সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করা এবং সবগুলো ভুল একসাথে প্রদর্শন করা।
- প্রোগ্রামের সঙ্গে প্রয়োজনীয় রুটিন যোগ করা। রুটিন হলো প্রোগ্রামের ছোট অংশ যাতে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য নির্দেশ দেয়া থাকে।
- প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানানো ।

২. ইন্টারপ্রেটার (Interpreter):
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ভাষার উৎস প্রোগ্রামকে এক লাইন করে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে, তাকে ইন্টারপ্রেটার বলে।
- যেমন: জাভা, পাইথন।

৩. অ্যাসেম্বলার (Assembler):
- অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করার জন্য ব্যবহৃত অনুবাদককে অ্যাসেম্বলার বলা হয়।
- যেমন: GAS, GNU Assembler.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১৭.
Which of the following operations is performed by an ALU?
  1. Addition and subtraction
  2. Manage files
  3. Display graphics
  4. Internet data transfer
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: ক) Addition and subtraction.

ALU বা Arithmetic Logic Unit হলো একটি কম্পিউটারের কেন্দ্রীয় প্রসেসিং ইউনিটের (CPU) গুরুত্বপূর্ণ অংশ, যা অঙ্কগাণিতিক এবং যৌক্তিক কাজ সম্পন্ন করে। এটি মূলত যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং অন্যান্য অঙ্কগাণিতিক অপারেশন পরিচালনা করে। এছাড়াও, ALU যৌক্তিক অপারেশন যেমন AND, OR, NOT, XOR সম্পাদন করে। কম্পিউটারের ফাইল ব্যবস্থাপনা, গ্রাফিক্স প্রদর্শন বা ইন্টারনেট ডেটা স্থানান্তর ALU-এর কাজ নয়। বরং এগুলো CPU-এর অন্যান্য অংশ বা সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হয়। তাই Addition এবং Subtraction হলো ALU-এর মূল কার্যকলাপ।

• গাণিতিক যুক্তি অংশ:
- ALU এর পূর্ণরূপ হচ্ছে Arithmetic Logic Unit।
- ALU নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক এবং লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে।
- সাধারণত, গাণিতিক অপারেশনগুলো যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো যেমন তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি সম্পাদন করা হয়।
- ALU রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও করে।
- বর্তমানের মাইক্রোপ্রসেসরগুলোতে কাজের গতি বাড়ানোর জন্য একাধিক গাণিতিক যুক্তি অংশ ব্যবহার করা হয়।
- বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এই কার্যাবলি সম্পাদন করে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষণ করে রাখে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৮.
Where is MICR commonly used?
  1. Credit cards
  2. ID cards
  3. Bank cheques 
  4. ATM screens
ব্যাখ্যা

• সঠিক উত্তর: গ) Bank cheques.

MICR বা Magnetic Ink Character Recognition হলো একটি প্রযুক্তি যা ব্যাংকের চেক বা অন্যান্য আর্থিক নথিতে প্রিন্ট করা সংখ্যাকে দ্রুত ও সঠিকভাবে পড়তে সাহায্য করে। সাধারণত চেকের তলায় বিশেষ ধরনের চৌম্বকীয় মশাল দিয়ে লিখিত সংখ্যাগুলো থাকে, যা MICR রিডার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা যায়। এটি ব্যাংকের জন্য লেনদেনের গতি বৃদ্ধি করে এবং ভুল বা জালিয়াতি কমায়। MICR প্রযুক্তি মূলত ব্যাংক চেক-এ ব্যবহার করা হয়, কারণ এটি দ্রুত চেক প্রসেসিং এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করে। ক্রেডিট কার্ড, আইডি কার্ড বা এটিএম স্ক্রিনে সাধারণত এটি ব্যবহার হয় না।

MICR:
- MICR এর পূর্ণরূপ হচ্ছে Magnetic Ink Character Recognition/ Reader.
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- MICR এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে চেকের বৈধতা যাচাই করা যায়।
- এতে চুম্বকীয় কালি (Magnetic Ink) ব্যবহার করা হয়।
- এই চেক স্ক্যান করার সময় এর চুম্বকীয় ডিজিট, কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে পাঠ করে এবং ব্যবহারের জন্য সংরক্ষণ করে।

[সকল রিলায়েবল সোর্সেই MICR এর পূর্ণরূপ হিসাবে Magnetic Ink Character Recognition এর কথা বলা হয়েছে। তবে অপশনে Recognition না থেকে শুধু Reader দেওয়া থাকলে উত্তর হিসাবে Magnetic Ink Character Reader সঠিক উত্তর বলে বিবেচিত হবে]।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।

১৯.
Which type of memory is faster than cache memory?
  1. RAM
  2. CPU registers
  3. ROM
  4. Hard disk
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: খ) CPU registers.

কম্পিউটারে CPU registers হলো মেমরির সেই ধাপ, যা cache memory-এর থেকেও দ্রুত। Registers সরাসরি CPU-এর অংশ এবং প্রক্রিয়াকরণের সময় ডেটা ও নির্দেশাবলী সংরক্ষণ করে রাখে। অন্যদিকে, RAM যদিও দ্রুত, তা CPU-এর সাথে registers-এর তুলনায় ধীর। ROM স্থায়ী তথ্য রাখে এবং শুধুমাত্র পড়ার জন্য ব্যবহৃত হয়, তাই এটি দ্রুততার দিক থেকে registers বা cache-এর সমান নয়। Hard disk হলো বহিরাগত বা স্থায়ী স্টোরেজ, যা অনেক ধীর। তাই, CPU registers হল এমন একটি মেমরি যা অতি দ্রুত ডেটা অ্যাক্সেস এবং প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়।

• ক্যাশ মেমরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরি ব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়।
- ক্যাশ মেমোরি র‍্যামের চেয়ে ছোট।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়।
- এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমোরি।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

২০.
The speed of a microprocessor is measured in:
  1. Hertz (Hz)
  2. Volts 
  3. Amperes
  4. Ohms
ব্যাখ্যা

• মাইক্রোপ্রসেসরের গতি সাধারণত হের্টজ (Hertz, Hz)-এ পরিমাপ করা হয়। মাইক্রোপ্রসেসর একটি কম্পিউটার চিপ যা নির্দেশনা কার্যকর করে এবং ডেটা প্রক্রিয়াকরণ করে। এর গতি বোঝায় কতবার এটি প্রতি সেকেন্ডে নির্দেশনা সম্পন্ন করতে পারে। উদাহরণস্বরূপ, ৩.০ গিগাহার্টজ (GHz) মাইক্রোপ্রসেসর প্রতি সেকেন্ডে ৩ বিলিয়ন চক্র সম্পন্ন করতে সক্ষম। হের্টজ, যা প্রতি সেকেন্ডে চক্রের সংখ্যা নির্দেশ করে, মাইক্রোপ্রসেসরের কার্যক্ষমতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে, ভোল্ট (Volts), অ্যাম্পিয়ার (Amperes) এবং ওহম (Ohms) বৈদ্যুতিক পরিমাপের একক, যা সরাসরি প্রসেসরের গতি নির্দেশ করে না। তাই মাইক্রোপ্রসেসরের স্পিড পরিমাপের সঠিক একক হলো হের্টজ।

সঠিক উত্তর: ক) Hertz (Hz).
 
• মাইক্রোপ্রসেসর:
- মাইক্রোপ্রসেসর হলো কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য ব্যবহৃত প্রধান হার্ডওয়্যার অংশ।
- এটি কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরের প্রতিষ্ঠাতা হলেন টেড হফ।
- মাইক্রোপ্রসেসর সিলিকনের তৈরি একটি VLSI - Very Large Scale Integration চিপ।
- মাইক্রোপ্রসেসরকে মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়।
- ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে, যা ছিল Intel 4004 নামের ৪ বিট মাইক্রোপ্রসেসর।
- মাইক্রোপ্রসেসরের নামকরণ বিটের সংখ্যা এর ওপর ভিত্তি করে করা হয়, যেমন: 4 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর, 64 বিট মাইক্রোপ্রসেসর ইত্যাদি।

উৎস:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২১.
Which term best describes software created and used by black hat hackers to compromise systems?
  1. Firmware update
  2. Malware
  3. Patch
  4. Security audit tool
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: খ) Malware.

ম্যালওয়্যার হলো সেই ধরনের সফটওয়্যার যা কোনও সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশ করে, ক্ষতি বা নিয়ন্ত্রণ গ্রহণের উদ্দেশ্যে তৈরি করা হয়। ব্ল্যাক হ্যাট হ্যাকাররা এটি ব্যবহার করে কম্পিউটার, নেটওয়ার্ক বা ডেটা চুরি, ধ্বংস বা ক্ষতি করতে পারে। ম্যালওয়্যারের মধ্যে ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান, র‌্যানসমওয়্যার ইত্যাদি অন্তর্ভুক্ত। এটি সাধারণ ব্যবহারকারীর অনুমতি ছাড়াই সিস্টেমে সংক্রমণ ঘটায় এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি বা লঙ্ঘন করতে পারে। অন্যদিকে, ফার্মওয়্যার আপডেট, প্যাচ বা সিকিউরিটি অডিট টুল সিস্টেমকে সুরক্ষিত রাখার জন্য ব্যবহৃত হয়। তাই ব্ল্যাক হ্যাট হ্যাকারদের জন্য ম্যালওয়্যারই মূল হাতিয়ার।
 
• সাধারণত হ্যাকার তিন ধরনের হয়। যথা-
১. হোয়াইট হ্যাট হ্যাকার:
- এই ধরনের হ্যাকার কোন অবৈধ কাজ করে না। এরা সিকিউরিটি বৃদ্ধি করতে হ্যাক করে।

২. ব্ল্যাক হ্যাট হ্যাকার:
- এ ধরনের হ্যাকাররা অবৈধ কাজ করে এবং ইনফরমেশন চুরি করে সাইবার অপরাধ করে থাকে।

৩. গ্রে হ্যাট হ্যাকার:
- এই ধরনের হ্যাকাররা অবৈধ ও বৈধ উভয় কাজই করে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. ব্রিটানিকা।

২২.
Which technology is often combined with VR to create more immersion?
  1. Cloud Storage
  2. Artificial Intelligence
  3. Augmented Reality
  4. Blockchain
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: গ) Augmented Reality.

ভার্চুয়াল রিয়েলিটি (VR) প্রযুক্তির সাথে অগমেন্টেড রিয়েলিটি (AR) প্রায়ই মিলিত হয়, যাতে ব্যবহারকারীরা আরও গভীর এবং বাস্তবসম্মত অভিজ্ঞতা পান। VR সম্পূর্ণভাবে একটি কম্পিউটার-সৃষ্ট ৩ডি পরিবেশ প্রদান করে, যেখানে ব্যবহারকারী ভার্চুয়াল বিশ্বের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে। AR প্রযুক্তি বাস্তব জগতের দৃশ্যের ওপর ডিজিটাল তথ্য ও অবজেক্ট Overlay করে, যা ব্যবহারকারীর দৃষ্টিশক্তি ও অভিজ্ঞতাকে বৃদ্ধি করে। যখন VR এবং AR একত্রে ব্যবহৃত হয়, তখন এটি মিশ্র বাস্তবতা (Mixed Reality) তৈরি করে, যা শিক্ষার, গেমিং বা শিল্পকর্মের ক্ষেত্রে অভিজ্ঞতাকে আরও immersive ও ইন্টারঅ্যাকটিভ করে তোলে।
 
• ভার্চুয়াল রিয়েলিটি:
- হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণকে ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়।
- প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৩.
Which of the following is a popular E-commerce platform?
  1. Canva
  2. Zoom
  3. WordPress
  4. Shopify
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: ঘ) Shopify.

Shopify একটি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম, যা ব্যবসায়ীদের তাদের পণ্য অনলাইনে বিক্রি করার সুযোগ দেয়। এটি ব্যবহারকারীদের জন্য সহজ ইন্টারফেস এবং বিভিন্ন টেমপ্লেট প্রদান করে, যার মাধ্যমে তারা নিজের অনলাইন স্টোর তৈরি, পরিচালনা ও কাস্টমাইজ করতে পারে। Shopify-এ পেমেন্ট গেটওয়ে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, শিপিং সেটআপ এবং মার্কেটিং টুলসসহ সব ধরনের ফিচার অন্তর্ভুক্ত থাকে। অন্যদিকে Canva মূলত গ্রাফিক ডিজাইন টুল, Zoom হলো ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার, এবং WordPress প্রধানত ব্লগিং ও ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্ম। তাই ই-কমার্সের ক্ষেত্রে Shopify সবচেয়ে জনপ্রিয়।

• ই-কমার্স:
- ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই-কমার্স বলা হয়।
- ই-বাণিজ্য একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় হয়ে থাকে।
- আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে।
- ই-কমার্সের কল্যাণে ঘরে বসেই কম্পিউটারের সাহায্যে ক্রেতারা সারা বিশ্বের বাজারজাতকারীদের পণ্য ও সেবা সার্চ করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী অর্ডার দিতে পারে।
- অর্ডার প্রদান ও পণ্য ডেলিভারী গ্রহণে স্বল্পতম সময় ব্যয় হয়।
- ইলেকট্রনিক কমার্স হচ্ছে ডিজিটাল ডাটা প্রসেসিং।

- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা-
১। ব্যবসা থেকে ব্যবসা (Business to Business B2B),
২। ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer B2C),
৩। ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business C2B) ও
৪। ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer C2C)।

উৎস: ইলেকট্রনিক কমার্স, এমবিএ প্রোগ্রাম।

২৪.
Which part of an email address identifies the mail server?
  1. Domain name
  2. Password
  3. @ symbol
  4. Username
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: ক) Domain name.

একটি ইমেইল ঠিকানায় যেমন username@example.com, এখানে ডোমেইন নাম (example.com) ইমেইল সার্ভারকে চিহ্নিত করে। ইমেইল পাঠানোর সময়, সার্ভারটি প্রথমে ডোমেইন নাম দেখে ঠিক কোন সার্ভারে মেসেজটি পৌঁছাতে হবে তা নির্ধারণ করে। অন্য অংশগুলো যেমন username হলো প্রাপকের অ্যাকাউন্ট শনাক্তকরণ, @ চিহ্ন শুধু বিভাজক হিসেবে ব্যবহৃত হয়, আর password নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়। তাই, মেইল ঠিকানার মধ্যে যে অংশটি সার্ভারকে নির্দেশ করে তা হলো ডোমেইন নাম, যা ইমেইল ট্রান্সমিশনের জন্য অপরিহার্য।

• ইমেইল:
- ১৯৭১ সালে রেমন্ড স্যামুয়েল টমলিসন ARPANET-এর মাধ্যমে ইলেকট্রনিক পত্রালাপ চালু করেন, যা ছিল প্রথম ইমেইল সিস্টেম।
- ইলেকট্রনিক মেইল (ই-মেইল) হলো এক ধরনের ডিজিটাল বার্তা বিনিময়ের পদ্ধতি, যেখানে একজন প্রেরক এক বা একাধিক প্রাপকের কাছে নির্ভরযোগ্যভাবে বার্তা পাঠাতে পারেন।
- ইমেইল ঠিকানায় @ চিহ্ন থাকা আবশ্যক।
- একটি ইমেইল ঠিকানা মূলত ইউজার আইডি এবং ডোমেইন নেম দ্বারা গঠিত।
- উদাহরণ: abc@def.com। এখানে @ চিহ্নের পূর্বের অংশটি ইউজার আইডি ও @ চিহ্নের পরের অংশটি ডোমেইন নেম নির্দেশ করে।
- ইমেইল আদান-প্রদানে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

• ইমেইলে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ অংশ:
- CC (Carbon Copy): একই ইমেইল একাধিক প্রাপকের কাছে পাঠানোর জন্য ব্যবহৃত হয়, যেখানে অন্য প্রাপকেরা দেখতে পান কে কে বার্তাটি পেয়েছেন।
- BCC (Blind Carbon Copy): একই ইমেইল একাধিক প্রাপকের কাছে পাঠানো হলেও, এক প্রাপক অন্যদের ইমেইল ঠিকানা দেখতে পান না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।

২৫.
Which notation is used to describe algorithm efficiency?
  1. Scientific notation
  2. Hexadecimal notation
  3. Big O notation 
  4. Binary notation
ব্যাখ্যা

• উত্তর: গ) Big O notation.

অ্যালগরিদমের কার্যকারিতা বা দক্ষতা বোঝাতে Big O notation ব্যবহার করা হয়। এটি অ্যালগরিদমের সময় জটিলতা (time complexity) এবং স্থান জটিলতা (space complexity) বিশ্লেষণ করতে সাহায্য করে। Big O notation মূলত ইনপুটের আকার বৃদ্ধির সাথে অ্যালগরিদম কত দ্রুত চলবে তা প্রকাশ করে। উদাহরণস্বরূপ, O(n) মানে ইনপুট n বাড়লে সময়ও প্রায় সমান হারে বাড়বে। এটি প্রায়ই worst-case বা average-case scenario বিশ্লেষণে ব্যবহৃত হয়। Scientific, hexadecimal বা binary notation অ্যালগরিদমের দক্ষতা বোঝাতে ব্যবহৃত হয় না। Big O notation অ্যালগরিদম ডিজাইন ও তুলনায় গুরুত্বপূর্ণ।
 
• অ্যালগরিদম:
- কোন একটি সমস্যা সমাধানের জন্য কতকগুলো ধাপ অনুসরণ করতে হয়।
- অ্যালগরিদম অর্থ ধাপে ধাপে সমস্যা সমাধান।
- যে পদ্ধতিতে ধাপে ধাপে অগ্রসর হয়ে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে অ্যালগরিদম বলা হয়।
- অ্যালগরিদম হচ্ছে একটি প্রোগ্রামের পরিকল্পনা ও যৌক্তিক বিন্যাসের লিখিত বর্ণনা।

• অ্যালগরিদমের বৈশিষ্ট্য:
১. অ্যালগরিদমে শূন্য, এক বা একাধিক ইনপুট থাকে।
২. কমপক্ষে একটি আউটপুট থাকে।
৩. প্রত্যেকটি ধাপ স্পষ্ট থাকে।
৪. অ্যালগরিদম সহজবোধ্য।
৫. নির্দিষ্ট সংখ্যক ধাপে সমস্যার সমাধান হয়।
৬. একে ব্যাপকভাবে প্রয়োগ করা সম্ভব।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৬.
Which of the following platforms is mainly for freelancers?
  1. Amazon
  2. LinkedIn
  3. Upwork
  4. Facebook
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: গ) Upwork.

Upwork হলো একটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম যা মূলত ফ্রিল্যান্সারদের জন্য তৈরি। এখানে বিভিন্ন দক্ষতা সম্পন্ন পেশাজীবী যেমন গ্রাফিক ডিজাইনার, লেখক, প্রোগ্রামার, মার্কেটিং বিশেষজ্ঞ ইত্যাদি তাদের সেবা অফার করতে পারে এবং বিশ্বব্যাপী ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারে। ক্লায়েন্টরা প্রোজেক্ট পোস্ট করে এবং ফ্রিল্যান্সাররা বিড করে বা প্রপোজাল পাঠায়। Upwork-এর মাধ্যমে ফ্রিল্যান্সাররা নিরাপদভাবে চুক্তি করতে পারে, পেমেন্ট গ্রহণ করতে পারে এবং কাজের অভিজ্ঞতা ও রেটিং অর্জন করতে পারে। অন্যদিকে, Amazon, LinkedIn বা Facebook প্রধানত ই-কমার্স, নেটওয়ার্কিং বা সামাজিক যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, ফ্রিল্যান্সারদের জন্য নয়।

• ফ্রিল্যান্সিং:
- ফ্রিল্যান্সার হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করেন।
- একজন ফ্রিল্যান্সারের যেরকম রয়েছে কাজের ধরণ নির্ধারণের স্বাধীনতা, তেমনি রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা।
- ইন্টারনেটের কল্যাণে ফ্রিল্যান্সিং এখন একটি নির্দিষ্ট স্থানের সাথেও সম্পর্কযুক্ত নয়।
- কারো কাছে যদি ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার থাকে তাহলে সে যেকোন জায়গাতে বসেই ফ্রিল্যান্স ও আউটসোর্সিং এর কাজগুলো করতে পারেন।
- ওয়েবসাইট তৈরি, থ্রিডি এনিমেশন, গ্রাফিক্স ডিজাইন বা ছবি সম্পাদনা, ডেটা এন্ট্রি, লেখালেখি করা, কোন পণ্যের বাজার খুঁজে দেওয়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা, ডেটা বিশ্লেষণ করা ইত্যাদিসহ আরো অসংখ্য কাজ এই পদ্ধতিতে করা সম্ভব।
- বিশ্বব্যাপী আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে payoneer.com, odesk.com, freelancer.com, upwork.com, peopleperhour.com ইত্যাদি খুবই জনপ্রিয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

২৭.
HTML is primarily used for:
  1. Writing operating systems
  2. Designing databases 
  3. Creating server-side programs
  4. Structuring web page content
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: ঘ) Structuring web page content.

HTML (HyperText Markup Language) মূলত ওয়েব পেজের কন্টেন্ট গঠন করার জন্য ব্যবহৃত হয়। এটি ওয়েব পেজে টেক্সট, ছবি, লিঙ্ক, টেবিল, তালিকা ও অন্যান্য উপাদানকে সঠিকভাবে প্রদর্শন করার জন্য বিভিন্ন ট্যাগ ও এলিমেন্ট ব্যবহার করে। HTML নিজে কোনো প্রোগ্রামিং ভাষা নয়, বরং এটি একটি মার্কআপ ভাষা, যা ব্রাউজারকে বলে দেয় কোন অংশটি শিরোনাম, প্যারাগ্রাফ, তালিকা বা ছবি। ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টে HTML হলো মূল ভিত্তি, কারণ এর মাধ্যমে ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি হয়, পরে CSS ও JavaScript দিয়ে ডিজাইন এবং ফাংশনালিটি যোগ করা হয়।

• HTML: 
- ‘HTML’ এর পূর্ণরূপ HyperText Markup Language.
- HTML (HyperText Markup Language) হলো একটি সহজ ডাটা ফরম্যাট, যা প্ল্যাটফর্ম-নিরপেক্ষ হাইপারটেক্সট ডকুমেন্ট তৈরি করতে ব্যবহৃত হয়।
- এটি SGML ভিত্তিক একটি মার্কআপ ভাষা, যা বিভিন্ন তথ্য উপস্থাপনের জন্য উপযুক্ত।
- HTML ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে (WWW) ১৯৯০ সাল থেকে ব্যবহৃত হচ্ছে।
- HTML প্ল্যাটফর্ম-নিরপেক্ষ ওয়েবপেজ তৈরির জন্য আদর্শ ভাষা।
- HTML ওয়েবসাইট তৈরি ও তথ্য উপস্থাপনার অন্যতম প্রধান ভাষা, যা আজও ক্রমাগত উন্নত হচ্ছে।

উৎস: w3.org

২৮.
Which web browser is developed by Mozilla?
  1. Opera
  2. Safari
  3. Firefox
  4. Edge
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: গ) Firefox.

মোজিলা ফাউন্ডেশন দ্বারা উন্নত করা ফায়ারফক্স (Firefox) একটি জনপ্রিয় ও ওপেন-সোর্স ওয়েব ব্রাউজার। এটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০০২ সালে, এবং দ্রুতই ইন্টারনেটে নিরাপদ, দ্রুত এবং ব্যবহারবান্ধব ব্রাউজার হিসেবে পরিচিতি পায়। ফায়ারফক্স ব্যবহারকারীদের প্রাইভেসি রক্ষা, ট্র্যাকিং ব্লকিং, এবং বিভিন্ন এক্সটেনশন ও থিম ব্যবহার করার সুবিধা দেয়। এটি Windows, Mac, Linux এবং মোবাইল প্ল্যাটফর্মে পাওয়া যায়। ফায়ারফক্স নিয়মিত আপডেট পায়, যা নিরাপত্তা ও কার্যকারিতা বাড়ায়। মোজিলার উদ্দেশ্য হলো ইন্টারনেটকে সবের জন্য উন্মুক্ত ও নিরাপদ করা।

• ওয়েব ব্রাউজার:
- ওয়েব ব্রাউজার হলো একটি বিশেষ সফটওয়্যার, যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়।
- ওয়েব ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা যেতে পারে।
- যেমন - ক্রোম হলো প্রধান আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. দ্বারা প্রকাশিত একটি ইন্টারনেট ব্রাউজার।

কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম হলো -
- Google Chrome,
- Mozilla Firefox,
- Safari,
- Opera,
- Microsoft Edge,
- Maxthon,
- Brave,
- UC Browser.

উৎস: ব্রিটানিকা।

২৯.
Which type of relationship exists when one row in a table relates to many rows in another table?
  1. Self-join
  2. Many-to-many
  3. One-to-one
  4. One-to-many
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: ঘ) One-to-many.

একটি One-to-many সম্পর্ক তখন তৈরি হয় যখন একটি টেবিলের একটি রো (row) অন্য একটি টেবিলের অনেক রো এর সঙ্গে সম্পর্কিত থাকে। উদাহরণস্বরূপ, যদি একটি স্কুলের “শিক্ষক” টেবিল এবং “ছাত্র” টেবিল থাকে, তাহলে এক শিক্ষকের অনেক ছাত্র থাকতে পারে। এখানে শিক্ষকের রো একটি এবং ছাত্রদের রো অনেক, তাই এটি One-to-many সম্পর্ক। এই ধরনের সম্পর্ক সাধারণত প্রাইমারি কী (Primary Key) এবং ফরেন কী (Foreign Key) ব্যবহার করে টেবিলগুলোর মধ্যে সংজ্ঞায়িত করা হয়। এটি ডাটাবেস ডিজাইন এবং তথ্য সঠিকভাবে সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

• ডাটাবেজ: 
- ডাটাবেজ হলো সংগৃহীত ডাটা যা একই সময়ে ডাটা সংরক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে অনেক এ্যাপ্লিকেশন কিংবা নির্দিষ্ট কোন এ্যাপ্লিকেশনকে সেবা প্রদানের জন্য সংগঠিত হয়। 
- ডাটাবেজ হচ্ছে সেই সকল ডাটা বা তথ্যের সমষ্টি যাদের পরস্পরের মধ্যে সম্পর্ক রয়েছে। 
যেমন- ভোটার তালিকায় সংরক্ষিত ভোটারদের তথ্যসমূহ, কোন কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ফাইলের রেকর্ডসমূহ ইত্যাদি ডাটাবেজ ফাইলে সংরক্ষণ করা যায়।
অর্থাৎ ডাটাবেজ হচ্ছে ডাটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টি। 
- ডাটাবেজ এর ব্যবহার বর্তমানে কম্পিউটারের ব্যাপক প্রচলনের ফলে ব্যক্তিগত তথ্যাবলি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যাবলি, হিসাব-নিকাশ ইত্যাদি কম্পিউটারে ডাটাবেজ আকারে সংরক্ষণ করে রাখা হয় এবং সমস্ত ডাটাবেজ বিভিন্ন কাজে ব্যবহার করা যায়।

ডাটাবেজের বিভিন্ন উপাদান: 
- ডাটাবেজের বিভিন্ন উপাদানসমূহ হলো- 
১. ফিল্ড (Field), 
২. ডাটা (Data), 
৩. রেকর্ড (Record) ও
৪. ডাটা টেবিল (Data Table)। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।