উত্তর
ব্যাখ্যা
• সঠিক উত্তর: খ) Data storage.
একটি ফ্লিপ-ফ্লপ (Flip-Flop) হলো ডিজিটাল ইলেকট্রনিক্সে ব্যবহৃত একটি মৌলিক সার্কিট, যা ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। এটি এক প্রকার বাইস্টেবল মাল্টিভাইব্রেটর, যার দুটি স্থিতিশীল অবস্থা থাকে: ‘০’ এবং ‘১’। ফলে এটি একটি বিট (bit) তথ্য সংরক্ষণ করতে পারে। ফ্লিপ-ফ্লপ ব্যবহার করা হয় রেজিস্টার, কাউন্টার, মেমরি ইউনিট ইত্যাদিতে, যেখানে অল্প সময়ের জন্য ডেটা ধরে রাখার প্রয়োজন হয়। এটি ক্লক সিগন্যাল দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ নির্দিষ্ট সময়ে ডেটা পরিবর্তন বা সংরক্ষণ করে। তাই ফ্লিপ-ফ্লপকে ডিজিটাল সিস্টেমে ডেটা সংরক্ষণের মূল উপাদান হিসেবে গণ্য করা হয়।
ফ্লিপ-ফ্লপ:
- ফ্লিপ-ফ্লপ হলো লজিক গেইট দিয়ে তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী, যা এক বিট তথ্য ধারণ করতে পারে।
- প্রতিটি ফ্লিপ-ফ্লপে এক বা একাধিক ইনপুটের জন্য দুটি আউটপুট পাওয়া যায়।
- ফ্লিপ-ফ্লপ মূলত সিঙ্গেল বিট নিয়ে কাজ করে।
- ফ্লিপ-ফ্লপ মূলত মাল্টিপল বিট নিয়ে কাজ করতে পারেনা।
- এটি এক বিট 0 অথবা 1 হতে পারে।
- এজন্য ফ্লিপ-ফ্লপকে বাই স্ট্যাবল মাল্টি ভাইব্রেটর বলা হয়।
ফ্লিপ ফ্লপের ব্যবহার:
১. বিভিন্ন রেজিস্টার তৈরিতে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়।
২. সিকোয়েন্সিয়াল সার্কিটে মেমরি উপাদান হিসেবে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়।
৩. ডিজিটাল ঘড়ি, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন ইত্যাদিতে ফ্লিপ-ফ্লপ ব্যবহৃত হয়।
অন্যদিকে,
বাকি তিনটি অপশন ফ্লিপ-ফ্লপের বৈশিষ্ট্য নয়।
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।