পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
বিন্যাস ও সমাবেশ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
0! = ?
  1. ক) 0
  2. খ) -1
  3. গ) 1
  4. ঘ) মান নাই
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা

npn = n!
বা, n!/(n - n)! = n!
বা, n!/0! = n!
বা, 0! × n! = n!
বা, 0! = n!/n!
= 1

.
5, 6, 7, 8 দ্বারা গঠিত 7000 এর চেয়ে ছোট সংখ্যা কতটি?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 12
  4. ঘ) 24
সঠিক উত্তর:
গ) 12
উত্তর
সঠিক উত্তর:
গ) 12
ব্যাখ্যা

7000 এর চেয়ে ছোট সংখ্যা গঠন করতে হলে ১ম অংকটি 5 অথবা 6 দ্বারা পূর্ণ করতে হবে যা 2p1 = 2 উপায়ে সম্পন্ন করা যায়।
অবশিষ্ট 3টি অংক 3! = 6 উপায়ে পূর্ণ করা যায়
∴ 7000 থেকে ছোট সংখ্যা = 2 × 6
= 12 টি

.
6 টি মুদ্রা 5 টি দান বক্সে কতভাবে ফেলা যায়?
  1. ক) 65
  2. খ) 56
  3. গ) 64
  4. ঘ) 55
সঠিক উত্তর:
খ) 56
উত্তর
সঠিক উত্তর:
খ) 56
ব্যাখ্যা

১ম মুদ্রাটি 5 টি দান বাক্সের যেকোনটিতে ফেলা যায় যা 5 উপায়ে হয়।
অনুরুপে ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ প্রতিটি মুদ্রা 5 উপায়ে ফেলা যায়
∴ মুদ্রা দান বাক্সে ফেলার মোট উপায় = 5 × 5 × 5 × 5 × 5 × 5
= 56

.
5 জন লোক একটি গোল টেবিলে কতভাবে আসন গ্রহন করতে পারে?
  1. ক) 12
  2. খ) 24
  3. গ) 16
  4. ঘ) 8
সঠিক উত্তর:
খ) 24
উত্তর
সঠিক উত্তর:
খ) 24
ব্যাখ্যা
গোল টেবিলের আসন গ্রহনের উপায় হিসাব করতে প্রথমে একজনকে একটি আসনে স্থির ধরতে হয় সেক্ষেত্রে অবশিষ্ট 4 জন লোক 4! = 24 উপায়ে আসন গ্রহন করতে পারে।
.
6 টি ভিন্ন ধরনের পাথর কত রকমে একটি ব্যান্ডে লাগিয়ে হার (নেকলেস) তৈরি করা যায়?
  1. ক) 50
  2. খ) 55
  3. গ) 60
  4. ঘ) 65
সঠিক উত্তর:
গ) 60
উত্তর
সঠিক উত্তর:
গ) 60
ব্যাখ্যা

হার তৈরির ক্ষেত্রে চক্র বিন্যাস হয় অর্থাৎ একটি স্থির ধরতে হয়।
আবার বামার্বত এবং ডানাবর্ত একই হয় বিধায় প্রকৃত হার এর সংখ্যা চক্র বিন্যাস এর অর্ধেক হবে।
∴ হার এর সংখ্যা = (6 - 1)!/2
= 5!/2
= 120/2
= 60

.
IMMEDIATE শব্দের বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কত?
  1. ক) 9!
  2. খ) 9!/(3 × 2!)
  3. গ) 9!/6!
  4. ঘ) 9!/(2!2!2!)
সঠিক উত্তর:
ঘ) 9!/(2!2!2!)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 9!/(2!2!2!)
ব্যাখ্যা

IMMEDIATE শব্দটিতে মোট 9 টি অক্ষর আছে যাদের 2 টি I, 2 টি M, 2 টি E বাকীগুলো ভিন্ন ভিন্ন।
সুতরাং সবগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা = 9!/(2!2!2!)

.
52 জন ছাত্রকে সমান সংখ্যক চারটি দলে কতভাবে বিভক্ত করা যায়?
  1. ক) 52!/4!
  2. খ) 52!/13!
  3. গ) 52!/(13!)4
  4. ঘ) 52!/(4!)13
সঠিক উত্তর:
গ) 52!/(13!)4
উত্তর
সঠিক উত্তর:
গ) 52!/(13!)4
ব্যাখ্যা

52 জনকে 4 টি সমান সংখ্যক দলে ভাগ করা যায় = 52!/(13!)4 উপায়ে

.
GEOMETRY শব্দের বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যেন প্রথমে ও শেষে E থাকে?
  1. ক) 40320
  2. খ) 720
  3. গ) 5040
  4. ঘ) 2520
সঠিক উত্তর:
খ) 720
উত্তর
সঠিক উত্তর:
খ) 720
ব্যাখ্যা
GEOMETRY শব্দে মোট ৪ টি অক্ষর আছে যাদের মধ্যে 2 টি E এবং বাকীগুলো ভিন্ন ভিন্ন।
প্রথমে এবং শেষে E নির্দিষ্ট রাখলে অবশিষ্ট 6 টি বর্ণ সাজানো যায় 6! = 720 উপায়ে।
.
ncn - r = ?
  1. ক) npr
  2. খ) npn - r
  3. গ) ncr
  4. ঘ) n!/(n - r)!
সঠিক উত্তর:
গ) ncr
উত্তর
সঠিক উত্তর:
গ) ncr
ব্যাখ্যা

ncn - r = n!/(n - r)!(n - n + r)!
= n!/(n - r)!r!
ncr

১০.
nc5 = nc7 হলে n = ?
  1. ক) 9
  2. খ) 10
  3. গ) 11
  4. ঘ) 12
সঠিক উত্তর:
ঘ) 12
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 12
ব্যাখ্যা

nc5 = ncn - 5
nc5 = nc7
বা, ncn - 5 = nc7
বা, n - 5 = 7
বা, n = 7 + 5
∴ n = 12

১১.
ALGEBRA শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার 3 টি বর্ণ নিয়ে গঠিত শব্দ সংখ্যা কত?
  1. ক) 130
  2. খ) 135
  3. গ) 140
  4. ঘ) 145
সঠিক উত্তর:
খ) 135
উত্তর
সঠিক উত্তর:
খ) 135
ব্যাখ্যা

ALGEBRA শব্দটিতে 7 টি বর্ণ রয়েছে যার মধ্যে 2 টি A এবং বাকীগুলো ভিন্ন ভিন্ন।
প্রতিবার 3 টি বর্ণ নিয়ে বিন্যাস এর ক্ষেত্রে-
(i) 2 টি A এবং 1 টি ভিন্ন বর্ণ
(ii) সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন
(i) এর ক্ষেত্রে বিন্যাস সংখ্যা = 1 × 5c1 × 3!/2! = 15
(ii) এর ক্ষেত্রে বিন্যাস সংখ্যা = 6p3 = 120
∴ সাজানোর মোট উপায় = 15 + 120 = 135

১২.
13 বাহুবিশিষ্ট একটি বহুভুজের কতগুলো কর্ণ আছে?
  1. ক) 65
  2. খ) 78
  3. গ) 13
  4. ঘ) 156
সঠিক উত্তর:
ক) 65
উত্তর
সঠিক উত্তর:
ক) 65
ব্যাখ্যা

13 বাহুবিশিষ্ট বহুভুজের 13 টি কৌণিক বিন্দু আছে।
2 টি কৌণিক বিন্দুর সমাবেশ হতে একটি রেখা পাওয়া যায়
∴ মোট রেখার সংখ্যা = 13c2 = 78 যাদের মধ্যে 13 টি বহুভূজের বাহু।
∴ কর্ণের সংখ্যা = 78 - 13 = 65

১৩.
7 জন পুরুষ এবং 4 জন মহিলার মধ্যে থেকে মোট 4 জন নিয়ে কত উপায়ে কমিটি গঠন করা যায় যেখানে পুরুষ সংখ্যাগরিষ্ঠ থাকবে?
  1. ক) 330
  2. খ) 840
  3. গ) 140
  4. ঘ) 7920
সঠিক উত্তর:
গ) 140
উত্তর
সঠিক উত্তর:
গ) 140
ব্যাখ্যা

4 জন এর কমিটি গঠন করতে হলে 3 জন পুরুষ এবং 1 জন মহিলা সদস্য থাকতে হবে।
সুতরাং কমিটি গঠনের উপায় = 7c3 × 4c1
= 35 × 4
= 140

১৪.
একটি সভা শেষে প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করে। মোট করমর্দন সংখ্যা 66 হলে কতজন লোক সভায় উপস্থিত ছিল?
  1. ক) 11
  2. খ) 12
  3. গ) 13
  4. ঘ) 33
সঠিক উত্তর:
খ) 12
উত্তর
সঠিক উত্তর:
খ) 12
ব্যাখ্যা

ধরি,
সভায় মোট লোকছিল = n, 2 জন এর সমাবেশ হতে 1 টি করমর্দন সংগঠিত হয়।
∴ মোট করমর্দন nc2 = 66
বা, {(n)(n - 1)}/2! = 66
বা, (n2 - n)/2 = 66
বা, n2 - n = 132
বা, n2 - n - 132 = 0
বা, n2 - 12n + 11n - 132 = 0
বা, n(n - 12) + 11(n - 12) = 0
বা, (n - 12)(n + 11) = 0
∴ n = 12

১৫.
TRIANGLE শব্দটির অক্ষরগুলো থেকে প্রতিবার 3 টি অক্ষর নিয়ে কত উপায়ে বাছাই করা যায়?
  1. ক) 336
  2. খ) 56
  3. গ) 40320
  4. ঘ) 6720
সঠিক উত্তর:
খ) 56
উত্তর
সঠিক উত্তর:
খ) 56
ব্যাখ্যা

TRIANGLE শব্দটিতে 8 টি ভিন্ন ভিন্ন বর্ণ রয়েছে
∴ 3 টি অক্ষর নিয়ে বাছাই করার উপায় = 8c3
= 56

১৬.
5 জন ব্যক্তি হতে 3 সদ্যসের একটি কমিটি কত উপায়ে গঠন করা যায় যাতে একজন নির্দিষ্ট ব্যক্তি সবসময় উক্ত কমিটিতে থাকে?
  1. ক) 5
  2. খ) 7
  3. গ) 6
  4. ঘ) 8
সঠিক উত্তর:
গ) 6
উত্তর
সঠিক উত্তর:
গ) 6
ব্যাখ্যা

প্রশ্নের শর্তানুসারে কমিটি গঠনের উপায় = (5 - 1)c(3 - 1)
= 4c2
= 6

১৭.
AKUDAMA শব্দের অক্ষরগুলো থেকে প্রতিবার 4 টি করে অক্ষর কতভাবে বাছাই করা যায়?
  1. ক) 13
  2. খ) 14
  3. গ) 15
  4. ঘ) 16
সঠিক উত্তর:
গ) 15
উত্তর
সঠিক উত্তর:
গ) 15
ব্যাখ্যা

AKUDAMA শব্দটিতে 3 টি A নিয়ে মোট 7 টি অক্ষর আছে।
প্রতিবার 4 টি অক্ষর বাছাই এর ক্ষেত্রে -
(i) 3 টি A অন্য একটি ভিন্ন
(ii) 2 টি A, 2 টি ভিন্ন
(iii) সবগুলো ভিন্ন ভিন্ন হবে
∴ বাছাই এর উপায় = 4c1 + 4c2 + 5c4
= 4 + 6 + 5
= 15