পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৭ এপ্রিল, ২০২০সময়25 minutes
মোট প্রশ্ন৭০
সিলেবাস
বাংলাদেশ ডাক বিভাগ মেইল অপারেটর ২০১৯ এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৭ এপ্রিল, ২০২০ · ৭০ প্রশ্ন

.
শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত?
  1. ক) যশোর
  2. খ) গোপালগঞ্জ
  3. গ) ফরিদপুর
  4. ঘ) খুলনা
ব্যাখ্যা
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্ববধায়নে নির্মিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোরে অবস্থিত।
Source:bhtpa.gov.bd
.
২০১৮ সালের রাশিয়া ফুটবল বিশ্বকাপের মাসকটের নাম কী ছিল?
  1. ক) মিশুক
  2. খ) পান্ডা
  3. গ) জাবিভাকা
  4. ঘ) নারুহিতা
ব্যাখ্যা
Zabivaka was the official mascot of the 2018 FIFA World Cup, which was held in Russia.
Source:The Daily Star
২০২২ সালে অনুষ্ঠিতব্য ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল আসর কাতারে অনুষ্ঠিত হবে।
.
ইন্টারনেট কত সালে চালু হয়?
  1. ক) ১০৮১
  2. খ) ১৯৭০
  3. গ) ১৯৬০
  4. ঘ) ১৯৬৯
ব্যাখ্যা
Advanced Research Project Agency Network (ARPANET) দিয়ে ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
.
বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কী?
  1. ক) আইবিএম -৩৬০ সিরিজ
  2. খ) আইবিএম -১৬২০
  3. গ) আইবিএম -১৬০০ সিরিজ
  4. ঘ) আইবিএম -৪৩০০ সিরিজ
ব্যাখ্যা
পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা-তে ১৯৬৪ সালে স্থাপিত হয় বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রথম কম্পিউটার। এটি ছিল আইবিএম (International Business Machines - IBM) কোম্পানির 1620 সিরিজের একটি মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer)।
উৎসঃ বাংলাপিডিয়া
.
বাংলাদেশের প্রথম পারমাণবিক কেন্দ্রের ইউনিট কয়টি?
  1. ক) ১
  2. খ) ৪
  3. গ) ৩
  4. ঘ) ২
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম পারমাণবিক কেন্দ্রের ইউনিট ২ টি। দুই ইউনিটের এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।
উৎসঃ বিবিসি বাংলা
.
ভিওআইপি কী?
  1. ক) ভয়েস ওভার ইন্টারনেট প্রোগ্রাম
  2. খ) ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
  3. গ) ভয়েস ওভার ইন্ট্রানেট প্রটোকল
  4. ঘ) ভিডি ও ওভার ইন্টারনেট প্রটোকল
ব্যাখ্যা
VoIP - Voice Over Internet Protocol
.
CPU কে কত ভাগে ভাগ করা যায়?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
কম্পিউটার ব্রেইন বা মস্তিস্ক বলতে CPU কে বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চলকে বুঝায়। কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU তে। এটিই সবকিছুর নিয়ন্ত্রক। ALU (Arithmetic Logic Unit), Control Unit এবং Memory/Register এ তিনটি প্রধান অংশ নিয়ে CPU গঠিত হয়।
Source: Britannica
.
MRT এর পূর্ণরুপ কী?
  1. ক) Massive Rapid Transit.
  2. খ) Mass Rapid Transit .
  3. গ) Mass Rapid Transport .
  4. ঘ) Mass Road Transit.
ব্যাখ্যা
MRT এর পূর্ণরুপ হলো- Mass Rapid Transit .
Source:dtca.portal.gov.bd
.
রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি কত মেগাওয়াট?
  1. ক) ১৩৭০
  2. খ) ১৩২০
  3. গ) ১২৭০
  4. ঘ) ১২২০
ব্যাখ্যা
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের বাগেরহাট জেলার রামপালে অবস্থিত একটি প্রস্তাবিত কয়লাভিত্তক তাপবিদ্যুৎ কেন্দ্র। রামপালে ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানির সঙ্গে যৌথভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (BPDB), ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকল্প হাতে নিয়েছে। বিদ্যুৎ প্রকল্পটি নির্মিত হবে সুন্দরবনের থেকে ১৪ কিলোমিটার উত্তরে।
উৎসঃবিবিসি
১০.
জি -৭ এর ৪২ তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জাপান
  4. ঘ) রামিয়া
ব্যাখ্যা
জি -৭ এর ৪২ তম শীর্ষ সম্মেলন জাপানের কাশিকো আইল্যান্ডে অনুষ্ঠিত হয়।
Source:NBCNews
১১.
বাংলাদেশের সংবিধান গণপরিষদ উত্থাপিত হয় ১৯৭২ সালের-
  1. ক) ১০ অক্টোবর
  2. খ) ১২ অক্টোবর
  3. গ) ১৪ ডিসেম্বর
  4. ঘ) ১৬ ডিসেম্বর
ব্যাখ্যা
গণপরিষদে সংবিধান ১৯৭২ সালের ১২ অক্টোবর উত্থাপিত হয় ও আলোচনা শেষে ৪ নভেম্বর তা গৃহীত হয়। ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বরে তা বলবৎ হয়।
উৎসঃ বাংলাপিডিয়া
১২.
বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় কোথায় ?
  1. ক) ঢাকা
  2. খ) কলকাতা
  3. গ) ফ্রাঙ্কফুর্ট
  4. ঘ) মাদ্রিদ
ব্যাখ্যা
Frankfurt Book Fair is the world's largest fair for books.
Source: indiatimes.com
১৩.
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন?
  1. ক) শেখ হাসিনা
  2. খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  3. গ) তাজউদ্দীন আহমদ
  4. ঘ) শেরে বাংলা এ কে ফজলুল হক
ব্যাখ্যা
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
Source:bffwt.gov.bd
১৪.
বাংলাদেশের কোন পণ্য সর্বপ্রথম ভৌগোলিক নির্দেশক (জি.আই ) সনদ পায়?
  1. ক) ইলিশ মাছ
  2. খ) জামদানি শাড়ি
  3. গ) পাট পণ্য
  4. ঘ) আম
ব্যাখ্যা
বিশ্বব্যাপী জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি প্রদান করে আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা (World Intellectual Property Organisation-WIPO). এ প্রক্রিয়ায় প্রথমে ওয়াইআইপিও অনুমোদিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান (বাংলাদেশে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর-ডিপিডিটি) জিআই সনদ প্রকাশ করে। পরবর্তীতে ওয়াইআইপিও চূড়ান্ত অনুমোদন দেয়। বাংলাদেশে প্রথম জিআই পণ্য হিসেবে ২০১৬ সালে জামদানি শাড়ি, ২০১৭ সালে ইলিশ এবং ২০১৯ সালে ক্ষীরসাপাত বা হিনসাগর আম স্বীকৃতি পায়। (সূত্রঃ ওয়াইআইপিও এবং ডিপিডিটি ওয়েবসাইট)
১৫.
মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং -এ ব্যবহৃত হয়?
  1. ক) Control Unit
  2. খ) Register Array
  3. গ) Accumulator
  4. ঘ) ALU
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসরের ALU ( Arithmetic Logic Unit ) অংশটি ডাটা প্রসেসিং এ ব্যবহৃত হয়। ALU কে কম্পিউটারের গণনা শাখা বলা হয়। মূলত কম্পিউটারের প্রসেসর নামে একটি বৈদ্যুতিক যন্ত্রাংশ থাকে, যার একটি অংশ ALU ।
Source: Britannica
১৬.
১৪ -তম G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) জাপান
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) কানাডা
  4. ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা

১৪তম (২০১৯) - জাপান
১৫তম (২১-২২ নভেম্বর, ২০২০) - সৌদি আরব
১৬তম (২০২১) - ইটালি
১৭তম (২০২২) - ভারত

১৭.
বাংলাদেশ প্রথম লোহার খনি আবিস্কৃত হয় কোথায়?
  1. ক) নওগাঁ
  2. খ) পাবনা
  3. গ) দিনাজপুর
  4. ঘ) বান্দরবান
ব্যাখ্যা
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দেশের প্রথম লোহার খনির সন্ধান মিলেছে। উপজেলার ইসবপুর গ্রামে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এ খনির সন্ধান পেয়েছে। জিএসবি জানিয়েছে, খনিটিতে উন্নত মানের লোহার আকরিক (ম্যাগনেটাইট) রয়েছে।
উৎসঃ প্রথম আলো
১৮.
কোন দেশের মন্ত্রিসভার অর্ধেক সদস্যই নারী?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) তিউনিশিয়া
  4. ঘ) আর্জেন্টিনা
ব্যাখ্যা
South Africa’s cabinet is now 50% women for the first time ever. French President Emmanuel Macron joined in by appointing 17 women to his cabinet of 35 ministers in 2017.
Source: World Economic Forum
১৯.
'গায়ক' এর সন্ধি -বিচ্ছেদ কোনটি?
  1. ক) গা + ওক
  2. খ) গা + অক
  3. গ) গা + অক
  4. ঘ) গৈ + অক
ব্যাখ্যা
এ/ঐ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’ এবং ‘ঐ’ এর জায়গায় ‘আয়’ হয়। যেমনঃ 'গায়ক' এর সন্ধি -বিচ্ছেদ “গৈ + অক”।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২০.
'কুলি' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. ক) কামিন
  2. খ) কামিনী
  3. গ) কুলিনী
  4. ঘ) কুলিন
ব্যাখ্যা
কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কামিন যার অর্থ নারী কুলি।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
২১.
'ন্যাকামিটা এখন রাখো' বাক্যে 'ন্যাকামি' শব্দের সঙ্গে 'টা' যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করে?
  1. ক) নিরর্থকতা
  2. খ) সার্থকতা
  3. গ) ব্যর্থকতা
  4. ঘ) ভিন্নার্থকতা
ব্যাখ্যা
'ন্যাকামিটা এখন রাখো' বাক্যে 'ন্যাকামি' শব্দের সঙ্গে পদাশ্রিত নির্দেশক হিসেবে 'টা' যুক্ত হয়ে নিরর্থকতা প্রকাশ করে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২২.
'শৈশব' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) শিশু + ষ্ণ
  2. খ) শিশু + জ্ঞ্য
  3. গ) শিশু + শষ
  4. ঘ) শৈ + শষ
ব্যাখ্যা
'শৈশব' এর প্রকৃতি ও প্রত্যয় শিশু + (অ)ষ্ণ, এখানে ই এর স্থলে ঐ হবে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২৩.
'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এক কথায় কী হবে?
  1. ক) ইতিহাসবেত্তা
  2. খ) ঐতিহাসিক
  3. গ) ইতিহাস স্রষ্ট্রা
  4. ঘ) ইতিহাস রচয়িতা
ব্যাখ্যা
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা।
ইতিহাস রচনা করেন যিনি = ঐতিহাসিক
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী এবং বাংলা একাডেমী।
২৪.
কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকে বিদায়ানুষ্ঠানে যে শ্রদ্ধার্ঘ্য পত্র দেয়া হয়, তাকে কী বলে?
  1. ক) বিদায় পত্র
  2. খ) মান পত্র
  3. গ) শ্রদ্ধাঞ্জলি
  4. ঘ) সম্মানপত্র
ব্যাখ্যা
কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকে বিদায় অনুষ্ঠানে যে শ্রদ্ধার্ঘ্য পত্র দেওয়া হয়, তাকে মানপত্র বলে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২৫.
'ফুলকুমারী' সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
  1. ক) ফুলের ন্যায় কুমারী
  2. খ) কুমারী ফুলের ন্যায়
  3. গ) ফুল রুপ কুমারী
  4. ঘ) কুমারী ফুল
ব্যাখ্যা
'ফুলকুমারী' সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কুমারী ফুলের ন্যায়। এটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। এরুপ আরো হলোঃ সিংহপুরুষ - পুরুষ সিংহের ন্যায়। চন্দ্রমুখ - মুখ চন্দ্রের ন্যায়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৬.
মৌলিক ধাতুর অপর নাম কী?
  1. ক) নাম ধাতু
  2. খ) প্রযোজক ধাতু
  3. গ) সাধিত সাধু
  4. ঘ) সিদ্ধ ধাতু
ব্যাখ্যা
যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয় তাদেরকে মৌলিক বা সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু বলে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২৭.
'লাজুক' কোন ধরনের শব্দ?
  1. ক) মৌলিক
  2. খ) রুঢ়ি
  3. গ) যোগরুঢ়
  4. ঘ) যৌগিক
ব্যাখ্যা
বাংলা তদ্ধিত প্রত্যয় উক যোগে লাজুক শব্দটি গঠিত হয় যা একটি যৌগিক শব্দ।
উৎসঃ ভাষা-শিক্ষা--ড.হায়াৎ মামুদ
২৮.
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' এখানে 'কিংবা' কোন অব্যয়?
  1. ক) অনুকার অব্যয়
  2. খ) বিয়োজক অব্যয়
  3. গ) সমুচ্চয়ী অব্যয়
  4. ঘ) সংযোজক অব্যয়
ব্যাখ্যা
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' এখানে 'কিংবা' বিয়োজক অব্যয় । নতুবা, অথবা, বা, নয়তো এগুলোও বিয়োজক অব্যয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২৯.
'ঘোটকের গাড়ি' এটি কোন দোষে দুষ্ট?
  1. ক) গুরুচন্ডালী
  2. খ) বাহুল্য
  3. গ) দুর্বোধ্যতা
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
একই রচনায় সাধু ও চলিত ভাষার সংমিশ্রণ অসংগত ও অশুদ্ধ। ভাষারীতির এ অশিষ্ট প্রয়োগকে গুরুচণ্ডালী দোষ বলা হয়। সাধু ও চলিত ভাষার মিশ্রণ হওয়ায় এখানে 'ঘোটকের গাড়ি' গুরুচণ্ডালী দোষে দুষ্ট।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৩০.
কোন সাহিত্যিক ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহিদ হন?
  1. ক) জহির রায়হান
  2. খ) নিজাম উদ্দিন
  3. গ) অধ্যাপক গিয়াস উদ্দিন
  4. ঘ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
১৯৭১-এর মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুদিন আগে ১৪ ডিসেম্বর মুনীর চৌধুরী পাকবাহিনীর সহযোগীদের দ্বারা অপহৃত ও নিহত হন।
উৎসঃ বাংলাপিডিয়া
৩১.
সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কী?
  1. ক) নীল লোহিত
  2. খ) কালকূট
  3. গ) কালপেঁচা
  4. ঘ) চেনাকণ্ঠ
ব্যাখ্যা
নীল লোহিত, সনাতন পাঠক, নীল উপপাধ্যায় এগুলো সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম।
৩২.
'শত্রুকে দমন করে যে' - এক কথায় কী হবে?
  1. ক) শত্রুঘ্ন
  2. খ) অরিন্দম
  3. গ) শত্রুহস্ত
  4. ঘ) কৃতঘ্ন
ব্যাখ্যা
'শত্রুকে দমন করে যে' - অরিন্দম
শত্রুকে ধ্বংস করে যে - শত্রুঘ্ন
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৩৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) পিপিলিকা
  2. খ) পিপীলিকা
  3. গ) পীপিলিকা
  4. ঘ) পিপিলীকা
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে পিপীলিকা বানানটি শুদ্ধ ।
৩৪.
কোনটি যৌগিক শব্দ?
  1. ক) তৈল
  2. খ) রেশম
  3. গ) দৌহিত্র
  4. ঘ) মহাযাত্রা
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে দৌহিত্র শব্দটি যৌগিক শব্দ।
৩৫.
নিচের কোনটি বহুবচন বাচক শব্দ নয়?
  1. ক) গ্রাম
  2. খ) কুল
  3. গ) সভা
  4. ঘ) মঙ্গল
ব্যাখ্যা
গ্রাম, কুল, সভা ইত্যাদি বহুবচন বাচক শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৩৬.
Which of the following words can be used as a verb?
  1. ক) mister
  2. খ) master
  3. গ) mistress
  4. ঘ) Masstery
ব্যাখ্যা
এখানে 'Mister' শব্দটির অর্থ 'জনাব'; 'Master' শব্দটির অর্থ 'মালিক'; 'Mastery' শব্দটির অর্থ 'প্রভুত্ব'। Verb হিসেবে ব্যাবহার করলে 'Master' শব্দটির অর্থ হয় 'কর্তৃত্ব করা, দক্ষতা অর্জন করা'। Master- acquire complete knowledge or skill in (a subject, technique, or art);gain control of.
Source: Oxford
৩৭.
I will phone you when I ... the news.
  1. ক) am getting
  2. খ) get
  3. গ) will get
  4. ঘ) will be getting
ব্যাখ্যা
দুটি ভবিষ্যত ঘটনা যদি While, when, before, after, till দ্বারা যুক্ত হলে Conjuntion যুক্ত অংশে Present Indefinite Tense হয় যে কারণে শূন্যস্থানে get হবেএবং অপর অংশে Future Indefinte Tense হয় ।
৩৮.
I ____ to his house yesterday but could not meet you.
  1. ক) went
  2. খ) would go
  3. গ) have gone
  4. ঘ) was gone
ব্যাখ্যা
বাক্যে অতীত নির্দেশক শব্দ থাকলে Main Verb এর Past form হয়। Went হচ্ছে go এর past form ।
৩৯.
The correct passive form of '' I know him '' is -
  1. ক) He is known by me.
  2. খ) He was known to me.
  3. গ) He has been known by me.
  4. ঘ) He is known to me.
ব্যাখ্যা
Assertive Sentence কে Passive করতে হলে, প্রথমে Obj কে Sub করতে হবে + Tense অনুযায়ী auxiliary verb + Verb এর P.P form + by / to / with + sub কে obj । নিয়মানুযায়ী He is known to me হবে।
৪০.
The synonym of 'delude' is -
  1. ক) demand
  2. খ) permit
  3. গ) aggravate
  4. ঘ) deceive
ব্যাখ্যা
The synonym of 'delude' is “deceive, mislead, fool”.
Source: Oxford
৪১.
What is the meaning of the word 'stanch'?
  1. ক) To reinforce
  2. খ) Be weak
  3. গ) Smooth out
  4. ঘ) put an end to
ব্যাখ্যা
Staunch/stanch- প্রবাহ বন্ধ করা, রক্ত পড়া বন্ধ করা। Put an end to- শেষ করা।
Source: Bangla Academy Dictionary- English to Bangla
৪২.
Identify the correct passive form ____ Open the window.
  1. ক) The window should be opened
  2. খ) Let the window be opened.
  3. গ) Let the window be opened by you.
  4. ঘ) The window must be opened.
ব্যাখ্যা
An imperative sentence in the passive voice has the following form: Let + object + be + past participle. Source: englishgrammar.org
৪৩.
The meaning of 'soft soap' is -
  1. ক) flattery for self -motive
  2. খ) speaking ill of others
  3. গ) speaking highly of others
  4. ঘ) recognizing the good deed of others .
ব্যাখ্যা
Soft soap - persuasive flattery, flattery for self -motive.
Source: Oxford
৪৪.
The meaning of 'white elephant' is -
  1. ক) an elephant of white color
  2. খ) a black marketer
  3. গ) a very costly and troublesome possession
  4. ঘ) a hoarder
ব্যাখ্যা
White elephant - a possession that is useless or troublesome, especially one that is expensive to maintain or difficult to dispose of.
Source: Oxford
৪৫.
Translate into English : কেটলিতে পানি টগবগ করছে।'
  1. ক) The water is simmering in the kettle.
  2. খ) The water is rising high in the kettle .
  3. গ) The water is rising high in the kettle.
  4. ঘ) The kettle is overflowing.
ব্যাখ্যা
“Simmering” অর্থ -পানি টগবগ করে ফোটা । সুতরাং সঠিক Translation - The water is simmering in the kettle.
৪৬.
Translate into English : 'আমি এটা না করে পারলাম না ।''
  1. ক) I could not help do it.
  2. খ) I could not help doing it.
  3. গ) I could not help to do it.
  4. ঘ) I could not but he did it.
ব্যাখ্যা
“Can't help” is used for saying that someone cannot stop themselves from doing something. Example: She couldn't help laughing when she saw it.
Source:Cambridge
৪৭.
The passive form of 'Do you know him?'' is -
  1. ক) Is he known by you?
  2. খ) Does he known by you?
  3. গ) Is he known to you?
  4. ঘ) Is he known with you?
ব্যাখ্যা
Interrogative Sentence কে Passive করার নিয়ম : Tense অনুযায়ী auxiliary verb (এখানে is হবে) + obj -কে sub (Him যখন সাবজেক্ট হবে তখন subject pronoun ‘he’ হবে) + verb এর p.p + bo /by +sub কে obj +?
৪৮.
Change the speech . 'What do you want?'' She asked him
  1. ক) She asked him what he wanted.
  2. খ) She asked him what he wants
  3. গ) She asks him what he wants .
  4. ঘ) She wanted him
ব্যাখ্যা
Reported speech এর বাচ্য পরিবর্তনের বেলায় Reported verb এর সাথে agree করবে এবং person ও tense সে অনুযায়ী পরিবর্তিত হয়।
৪৯.
The noun of the word 'believe' is -
  1. ক) belief
  2. খ) believable
  3. গ) believing
  4. ঘ) Believbly
ব্যাখ্যা
According to The Oxford 'Belief' is a noun.
৫০.
The passive form of 'You are to color this picture.'' is -
  1. ক) This picture has to be colored by you.
  2. খ) This picture is to be color by you.
  3. গ) This picture is to be colored by you.
  4. ঘ) This picture is being colored by you.
ব্যাখ্যা
Modal auxiliary যুক্ত Active Voice কে passive করতে হলে, এদের পরে be যুক্ত করতে হয়, তাই এখানে is to এর পর be যুক্ত হয়েছে এবং মূল verb এর p.p form হয়েছে। এবং বাকি অংশ পূর্বোল্লিখিত নিয়মানুযায়ী পরিবর্তিত হয়।
৫১.
Modern farms are much larger than ..... of former times.
  1. ক) that
  2. খ) those
  3. গ) this
  4. ঘ) These
ব্যাখ্যা
কোন sentence এ একই ধরনের Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে singular noun এর পরিবর্তে that of এবং plural noun এর পরিবর্তে those of ব্যবহৃত হয়। যেমনঃ Your advice is no different from that of the other friends. Modern farms are much larger than those of former times. Source: Cliffs TOEFL
৫২.
The prefix 'poly' in word 'polygamy'' expressed in the sense -
  1. ক) some
  2. খ) one
  3. গ) many
  4. ঘ) More
ব্যাখ্যা
Polygamy -অর্থ বহুবিবাহ। অপশন গুলোর মাঝে some -কিছু, one - এক, more- আরও এবং many - অনেক । বহুবিবাহ বুঝাতে তাই ''অনেক'' শব্দটি ব্যবহৃত হবে যা many শব্দ থেকে পাওয়া যায়।
৫৩.
The prefix 'mis' can be added to -
  1. ক) fool
  2. খ) fire
  3. গ) obey
  4. ঘ) personal
ব্যাখ্যা
The prefix 'mis' can be added to fire and form the word “misfire” which means “something went wrong”.
Source: Oxford
৫৪.
কোন ত্রিভুজের দুইটি কোণ ১০ ডিগ্রি এবং ৮০ ডিগ্রী হলে, ত্রিভুজটি হবে -
  1. ক) সূক্ষ্ণকোণ
  2. খ) সমকোণী
  3. গ) স্থুলকোণী
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় দুই সমকোণ। ত্রিভুজটির তৃতীয় কোণের পরিমাণ = ১৮০° - (১০°+৮০°) = ৯০°, অর্থাৎ ত্রিভুজটি সমকোণী ত্রিভূজ।

৫৫.
নীচের কোনটি মৌলিক সংখ্যা ?
  1. ক) ৯২
  2. খ) ৮৭
  3. গ) ৬৩
  4. ঘ) ৫৯
ব্যাখ্যা
একমাত্র ৫৯ কে ১ এবং ৫৯ ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাই ৫৯ সংখ্যাটি মৌলিক সংখ্যা।
৫৬.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয় । সংখ্যাটি কত?
  1. ক) ১৬
  2. খ) ১৭
  3. গ) ১৮
  4. ঘ) ২৪
ব্যাখ্যা

ধরি সংখ্যাটি ক
শর্তমতে, ৩ক + ২ক = ৯০
বা, ৫ক = ৯০
বা, ক = ১৮

৫৭.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে, কোণ তিনটিকে ডিগ্রীতে প্রকাশ করুন?
  1. ক) ৪৫°, ৬০°,৭৫°
  2. খ) ৩০°,৪০°,৫০°
  3. গ) ৪২° , ৫৬° , ৭০°
  4. ঘ) ৪৮° , ৬৪°, ৮০°
ব্যাখ্যা

অনুপাতগুলোর যোগফল = ৩+৪+৫ = ১২
একটি ত্রিভুজের তিনটি কোণের মান ১৮০°
সুতরাং কোণগুলোর মান = (৩/১২) X ১৮০° = ৪৫°
= (৪/১২) X ১৮০° = ৬০°
= (৫/১২) X ১৮০° = ৭৫°

৫৮.
একটি যোগে করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কত কোটি যোগ করতে পারবে?
  1. ক) ৫
  2. খ) ৪
  3. গ) ৩
  4. ঘ) ২
ব্যাখ্যা
১ সেকেন্ড =১০০০০০০০০০ ন্যানোসেকেন্ড । ৫০ ন্যানোসেকেন্ডে একটি অংক করা গেলে ১০০০০০০০০০ সেকেন্ডে অংক করা যায় ১০০০০০০০০০/৫০ = ২০০০০০০০ টি।
৫৯.
একটি ট্রেন ঘন্টায় ৮৪ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৮০০ মিটার দীর্ঘ একটি প্লার্টফর্ম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৯০০
  2. খ) ৭৫০
  3. গ) ৬০০
  4. ঘ) ৫০০
ব্যাখ্যা

ট্রেনের বেগ = ৮৪ কিঃ মিঃ/ঘন্টা
= (৮৪x১০০০)/৩৬০০ = ২৩.৩৩ মি/ সে
এখন,
১ সেকেন্ডে অতিক্রম করে ২৩.৩৩ মিঃ
৬০ সেকেন্ডে অতিক্রম করে ২৩.৩৩x৬০ = ১৪০০ মিঃ
এবার,
১৪০০ মিঃ = ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফরম দৈর্ঘ্য
১৪০০ মিঃ = ট্রেনের দৈর্ঘ্য +৮০০ মিঃ
∴ ট্রেনের দৈর্ঘ্য =( ১৪০০ - ৮০০ ) মিঃ = ৬০০ মিঃ

৬০.
ঘন্টায় ৪ কিমি গতি বৃদ্ধি করায় ৩২ কিমি পথ অতিক্রম করতে ৪ ঘন্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত কিমি ছিল?
  1. ক) ৮
  2. খ) ১২
  3. গ) ৭
  4. ঘ) ৪
ব্যাখ্যা
ধরি,
বৃদ্ধির পূর্বে গতি ছিল ঘন্টায় = x কিমি
বৃদ্ধির পর ঘন্টায় গতি = x+4 কিমি
ঘন্টায় x কিমি গতি হলে সময় লাগে = 32/x
ঘন্টায় x+4 কিমি গতি হলে সময় লাগে = 32/(x+4)
প্রশ্নমতে,
32/x - 32/(x+4) = 4
∴ x = 4
৬১.
a4 + 4 এর উৎপাদক কোনটি?
  1. ক) (a2+2a+2)(a2−2a+2)
  2. খ) (a2+2a−2)(a2−2a +2)
  3. গ) (a2−2a+2) (a2−2a+2)
  4. ঘ) (a2+2a+2) (a2+2a+2)
ব্যাখ্যা

a+ 4
= a+ 4a+ 4 − 4a2
= (a2+2)− 4a2
= (a2+2)− 22·a2
= (a2+2)− (2a)2
= ((a2+2) − 2a) ((a2+2) + 2a)
= (a2+2−2a) (a2+2+2a)
= (a2−2a+2) (a2+2a+2)

৬২.
১ + ২ + ৩ + .... + ৯৯ = কত?
  1. ক) ৫০০০
  2. খ) ৫০৫০
  3. গ) ৫১০০
  4. ঘ) ৪৯৫০
ব্যাখ্যা

n(n+1)/2
= (99 X 100)/2
= 4950

৬৩.
যদি (x-y, 3) = (0, x+2y) হয় ,তবে x এবং y এর মান কত?
  1. ক) (1,1)
  2. খ) (-1,-1)
  3. গ) (1,3)
  4. ঘ) (-1,-3)
ব্যাখ্যা
সমাধান করেও করা যাবে। অথবা, x এবং y এর মান বসিয়ে দেখুন।
৬৪.
একটি চাকার ব্যাস ৪.২ মিটার। চাকাটি ৩৩০ মিটার পথ অতিক্রম করতে, কত বার ঘুরবে?
  1. ক) ২০
  2. খ) ২৫
  3. গ) ৩০
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা

চাকার ব্যাস = ৪.২ মিটার; ব্যাসার্ধ = (৪.২/২)=২.১ মিটার 
একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে।
পরিধি = ২πr = ২ x π X ২.১ মিটার =১৩.১৮৮ মিঃ তাহলে চাকা ঘুরবে = (৩৩০/১৩.১৮৮) বার = ২৫ বার

৬৫.
একটি ঘনকে কয়টি সমকোণ থাকে?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ১৬
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
একটি ঘনকে আছে ৬ টি বর্গক্ষেত্র। প্রতিটি বর্গক্ষেত্র ৪ সমকোণ। তাহলে ঘনকের ২৪ টি সমকোণ আছে।
৬৬.
শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফার ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত টাকা?
  1. ক) ৩৯
  2. খ) ৪৫
  3. গ) ২৭০
  4. ঘ) ২৭৩
ব্যাখ্যা
১০০ টাকার ১ বছরের মুনাফা ৭ টাকা
৬৫০ টাকার ৬ বছরের মুনাফা (৬৫০X৭X৬)/১০০ = ২৭৩ টাকা।
৬৭.
6a2bc, 8ab2c, 6a2b2c এর ল.সা.গু কোনটি?
  1. ক) 48a2b2c2
  2. খ) 48 abc
  3. গ) 24a2b2c
  4. ঘ) 6abc
ব্যাখ্যা
8 এবং 6 এর ল.সা.গু হচ্ছে 24 এবং a, b, c এর সর্বোচ্চ ঘাতগুলো হচ্ছে a2, b2, c.
৬৮.
৭:৫ এবং ৮:৯ দুইটি অনুপাত হলে, এদের ধারাবাহিক অনুপাত -
  1. ক) ৫৬ : ৪০ : ৭২
  2. খ) ৫৬ : ৪০ : ৫৪
  3. গ) ৫৬ : ৪০ : ৬৩
  4. ঘ) ৫৬ : ৪০ : ৪৫
ব্যাখ্যা
৭ঃ৫ = ৫৬ঃ৪০ (৮ দ্বারা গুণ করে)
৮ঃ৯ = ৪০ঃ৪৫ (৫ দ্বারা গুণ করে)
ধারাবাহিক অনুপাত = ৫৬ঃ৪০ঃ৪৫
৬৯.
১ + ২ + ৩+ ৪ + ..... + ১৯ = কত?
  1. ক) ১৮০
  2. খ) ১৮৪
  3. গ) ১৮৮
  4. ঘ) ১৯০
ব্যাখ্যা

n(n+1)/2
= (19 X 20)/2
= 190

৭০.
একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত ১ : ২ : ৩ হলে, ত্রিভুজটি হবে -
  1. ক) সমবাহু
  2. খ) সুক্ষকোণী
  3. গ) স্থুলকোণী
  4. ঘ) সমকোণী
ব্যাখ্যা

ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩ হলে
১+২+৩ = ৬x
৬x= ১৮০°
x=৩০°
১ম দুইটি কোণ= যথাক্রমে ৩০° ও ৬০°
তৃতীয় কোণ=৯০°
আমরা জানি ত্রিভুজের একটি কোণ ৯০° হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে।