পরীক্ষা আর্কাইভ

NTRCA ফুল মডেল টেস্ট

পরীক্ষাNTRCA ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ১০, ২০ ও ৩০ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA ফুল মডেল টেস্ট

NTRCA ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৪৭ প্রশ্ন

.
'হিমালয়' কোন ধরনের বিশেষ্যের উদাহরণ?
  1. গুণ-বিশেষ্য
  2. বস্তু-বিশেষ্য
  3. জাতি-বিশেষ্য
  4. নাম-বিশেষ্য
সঠিক উত্তর:
নাম-বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
নাম-বিশেষ্য
ব্যাখ্যা
নাম-বিশেষ্য:
- ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়।
ব্যক্তিনাম:
- হাবিব, সজল, লতা, শম্পা।
স্থাননাম:
- ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা।
কালনাম:
- সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান।
সৃষ্টিনাম:
- গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা।

অন্যদিকে:
বস্তু-বিশেষ্য:
- কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু-বিশেষ্য বলে।
 যেমন:
- ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।
 
জাতি-বিশেষ্য:
- জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত।
- এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়।
 যেমন:
- মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি ।
 
গুণ-বিশেষ্য:
- গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ-বিশেষ্য বলে।
 যেমন:
- সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'Hand book' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. কারিগর
  2. হাতকড়া
  3. কারুকলা
  4. সারগ্রন্থ
সঠিক উত্তর:
সারগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
সারগ্রন্থ
ব্যাখ্যা
• 'Hand book' এর বাংলা পরিভাষা - সারগ্রন্থ

অন্যদিকে,
- 'Handicraftsman' এর বাংলা পরিভাষা - কারিগর।
- 'Handcuff' এর বাংলা পরিভাষা - হাতকড়া।
- 'Handicraft' এর বাংলা পরিভাষা - কারুকলা।
 
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
.
‘গো+আদি = গবাদি’ কোন সূত্রে সিদ্ধ সন্ধি?
  1. ও + অন্য স্বর = আব্ + স্বর
  2. ও + অন্য স্বর = অব্ + স্বর
  3. ঔ + অন্য স্বর = অব্ + স্বর
  4. ও + অন্য স্বর = আব্স্ব + র
সঠিক উত্তর:
ও + অন্য স্বর = অব্ + স্বর
উত্তর
সঠিক উত্তর:
ও + অন্য স্বর = অব্ + স্বর
ব্যাখ্যা
স্বরসন্ধি: 
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।
→ এ + অন্য স্বর = অয়্‌ + স্বর। যেমন- শে + অন = শয়ন, 
→ ঐ + অন্য স্বর = আয়্‌ + স্বর। যেমন- নৈ + অক = নায়ক, 
ও + অন্য স্বর = অব্+ স্বর। যেমন- গো + আদি = গবাদি
→ ঔ + অন্য স্বর = আব্ + স্বর। যেমন- নৌ + ইক = নাবিক।
 
- কিছু স্বরসন্ধি সূত্র অনুসরণ করে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।
যেমন:
- কুল+অটা = কুলটা (সূত্র অনুসারে কুলাটা হওয়ার কথা)।
- গো+অক্ষ = গবাক্ষ (সূত্র অনুসারে গবক্ষ হওয়ার কথা) ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
তালব্য বর্ণ কোনগুলো?
  1. ফ, ভ
  2. ছ, শ
  3. ল, স
  4. ত, ধ
সঠিক উত্তর:
ছ, শ
উত্তর
সঠিক উত্তর:
ছ, শ
ব্যাখ্যা
তালব্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভে ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে।
- চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের চ, , জ, ঝ, তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
 
অন্যদিকে:
- ফ, ভ - ওষ্ঠ্য ব্যঞ্জন। 
- ল, স - দন্তমূলীয় ব্যঞ্জন।
- ত, ধ - দন্ত্য ব্যঞ্জন।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'নাক' কোন ধরনের শব্দ?
  1. তৎসম
  2. বিদেশি
  3. দেশি
  4. তদ্ভব
সঠিক উত্তর:
তদ্ভব
উত্তর
সঠিক উত্তর:
তদ্ভব
ব্যাখ্যা
• নাক - তদ্ভব শব্দ।
 
বাংলা ভাষার শব্দভাণ্ডার:
- উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা:
১. তৎসম,
২. তদ্ভব,
৩. দেশি ও
৪. বিদেশি।
- এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণিকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণিকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়।
 
তদ্ভব শব্দ: 
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। 
যথা: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি 'রণ' শব্দের সমার্থক শব্দ?
  1. নৃপ
  2. সমর
  3. রাজ্ঞী
  4. বিভাবরী
সঠিক উত্তর:
সমর
উত্তর
সঠিক উত্তর:
সমর
ব্যাখ্যা
• 'রণ' শব্দের সমার্থক শব্দ - সমর

'যুদ্ধ' শব্দের সমার্থক শব্দ:
- লড়াই, সংঘর্ষ, সংগ্রাম, সমর, যুদ্ধবিগ্রহ, রণ, সংঘাত।
 
অন্যদিকে:
'রাজা' শব্দের সমার্থক শব্দ:
- নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ্, নৃপেন্দ্র, নরপতি, ভূপতি, ভূপাল।
 
'রানি' শব্দের সমার্থক শব্দ:
- মহিষী, সম্রাজ্ঞী, বেগম, রাজ্ঞী, রাজপত্নী।
 
'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।
.
'দুর্ভিক্ষ' কোন সমাস?
  1. বহুব্রীহি সমাস
  2. তৎপুরুষ সমাস
  3. অব্যয়ীভাব সমাস
  4. কর্মধারয় সমাস
সঠিক উত্তর:
অব্যয়ীভাব সমাস
উত্তর
সঠিক উত্তর:
অব্যয়ীভাব সমাস
ব্যাখ্যা
অব্যয়ীভাব সমাস:
- পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
- অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যেমন:
- অতিক্রান্ত (উৎ) অর্থে: বেলাকে অতিক্রান্ত = উদ্বেল,
- শৃঙ্খলাকে অতিক্রান্ত =  উচ্ছৃঙ্খল,
- অনতিক্রম্যতা (যথা) অর্থে:  রীতিকে অতিক্রম না করে = যথারীতি,
- সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য,
- ভিক্ষার অভাব = দুর্ভিক্ষ ইত্যাদি। 
 
উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
Kill ______________ goose that lays __________ golden eggs.
  1. the, no article
  2. the, the
  3. a, the
  4. the, a
সঠিক উত্তর:
the, the
উত্তর
সঠিক উত্তর:
the, the
ব্যাখ্যা
 • প্রশ্নে প্রদত্ত বাক্যটি একটি proverb. 

 • Kill the goose that lays the golden eggs.
English meaning: to destroy something that makes a lot of money for you.
বাংলা অর্থ করলে দাঁড়ায়, বর্তমানের চাহিদা মেটাতে গিয়ে ভবিষ্যতের সুফল নস্যাৎ করা।

• যেহেতু এটি একটি proverb সেহেতু, Appropriate proverb এর নিয়মানুযায়ী উভয় শূন্যস্থানেই ’the’বসবে।
.
If you study hard, you ____________ your exams with flying colors.
  1. will pass
  2. would pass
  3. would have passed
  4. have passed
সঠিক উত্তর:
will pass
উত্তর
সঠিক উত্তর:
will pass
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত Sentence টি  একটি 1st Conditionals sentence এর উদাহরণ।

একটি Conditional sentence  এ দুটি অংশ থাকে।
1. Condition বা শর্ত  2. Consequence বা ফলাফল। 

এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)

• এটি 1st Conditional হওয়ায় পরের অংশ Future tense এ হবে।
অর্থাৎ, শূন্যস্থানে will pass হবে।

Complete sentence: If you study hard, you will pass your exams with flying colors.
১০.
Make it negative: We must obey our parents.
  1. We cannot but obey our parents.
  2. We cannot but obeying our parents.
  3. We cannot be but obeying our parents.
  4. We could not but obey our parents.
সঠিক উত্তর:
We cannot but obey our parents.
উত্তর
সঠিক উত্তর:
We cannot but obey our parents.
ব্যাখ্যা
• Affirmative sentence এ must থাকলে negative করার সময় must এর পরিবর্তে cannot but/ cannot help বসে।

Example:
Affirmative: We must obey our parents.
Negative: We can not but obey our parents.

Cannot help / Cannot but = না করে না পারা।

• Can't but এরপর verb এর base form বসে।
Example: We cannot but yield to our fortune.

• কিন্তু,
Can't help এরপর verb + ing হয়।
Example: He cannot help telling a lie.
১১.
I'm looking forward __________ the concert next weekend with my friends.
  1. to attended
  2. to attend
  3. to attending
  4. attending
সঠিক উত্তর:
to attending
উত্তর
সঠিক উত্তর:
to attending
ব্যাখ্যা
• কোনো বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, worth ইত্যাদি শব্দ সমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়। 
- অর্থাৎ with a view to + Verb+ ing.

• যেহেতু প্রদত্ত প্রশ্নে look forward to আছে, তাই  এরপর verb এর সাথে ing যুক্ত হবে।
Complete sentence: I'm looking forward to attending the concert next weekend with my friends.
১২.
It is high time we ____________ our technology to stay competitive in the market.
  1. upgrading
  2. upgrade
  3. to upgrade
  4. upgraded
সঠিক উত্তর:
upgraded
উত্তর
সঠিক উত্তর:
upgraded
ব্যাখ্যা
• It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
Example: It is high time to stop corruption.

• It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
- It is high time we left the place.
- It is high time we stopped corruption.
- It is high time he changed his bad habits.

এখানে It is high time এরপর subject আছে তাই verb টি past tense এ হবে।

Complete sentence: It is high time we upgraded our technology to stay competitive in the market.

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
১৩.
I don't mind _________ a little extra time to make sure everything is done correctly.
  1. spending
  2. to spend
  3. spent
  4. spend
সঠিক উত্তর:
spending
উত্তর
সঠিক উত্তর:
spending
ব্যাখ্যা
•  Mind, worth, can not help, with a view to, get used to, would you mind এবং যেকোনো preposition এর পর verb থাকলে উক্ত verb এর present form + ing যুক্ত হয়ে থাকে।
 
• Mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- mind এর পরে verb এর মূল form এর সাথে 'ing' যোগ করতে হয়।
- Structure: Subject + mind + verb+ ing + object.
 
- নিয়মানুযায়ী সম্পূর্ন বাক্য - I don't mind spending a little extra time to make sure everything is done correctly.
১৪.
The verb form of the word 'friend' -
  1. Befriend
  2. Friended
  3. Friendship
  4. Friending
সঠিক উত্তর:
Befriend
উত্তর
সঠিক উত্তর:
Befriend
ব্যাখ্যা
• Friend:
English meaning: a person who you know well and who you like a lot, but who is usually not a member of your family
Bangla meaning: বন্ধু; বান্ধব; সখা; সুহৃদ; মিত্র; বয়স্য।

Options,
Befriend: Verb.
Friending: gerund or present participle
Friendship: noun
Friended: Adjective

The verb form of the word 'friend' is- befriend.


Source: Cambridge, Collins, Accessible Dictionary.
১৫.
Choose the plural form of 'Index'.
  1. Indexes
  2. Indices
  3. Indexs
  4. Both A & B
সঠিক উত্তর:
Both A & B
উত্তর
সঠিক উত্তর:
Both A & B
ব্যাখ্যা
• Index: [Singular form]
Plural form: Indices, Indexes.

• আরও কিছু Singular-plural:
Singular: Radius - Plural: Radii
Singular: Crisis - Plural: Crises
Singular: Thesis - Plural: Theses
Singular: Medium - Plural: Media
Singular: Agendum Plural: Agenda
Singular: Datum - Plural: Data
Singular: Bacterium - Plural: Bacteria
Singular: Focus - Plural: Foci
১৬.
Identify the feminine one.
  1. Hart
  2. Colt
  3. Stag
  4. Nun
সঠিক উত্তর:
Nun
উত্তর
সঠিক উত্তর:
Nun
ব্যাখ্যা
• Nun:
Meaning: মঠবাসিনী; সন্ন্যাসিনী।
Masculine form: Monk, Friar.

Options,
• Hart হচ্ছে masculine gender (পুরুষ হরিণ)।
- এর feminine gender হবে Roe.

• Colt (অশ্বশাবক) - Masculine gender
এর feminine gender Filly (বাচ্চা ঘোটকী)

• Stag (পুরুষ হরিণ) - Hind (মাদি হরিণ; হরিণী)।
১৭.
Select the correct tag question: Simi never missed her class, _____?
  1. didn't she
  2. did she
  3. hasn't she
  4. does she
সঠিক উত্তর:
did she
উত্তর
সঠিক উত্তর:
did she
ব্যাখ্যা
• Tag question করার নিয়ম:
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে। আবার statement negative হলে tag question positive হবে।
- Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Negative হওয়ায় Tag question Affirmative হবে।
- বাক্যটি Past indefinite tense হওয়ায় Tag question এর ক্ষেত্রে did she হবে।

Complete Sentence: Simi never missed her class, did she?
১৮.
It is many years since I __________ on a vacation.
  1. went
  2. had gone
  3. have gone
  4. goes
সঠিক উত্তর:
went
উত্তর
সঠিক উত্তর:
went
ব্যাখ্যা
• Since এর প্রথম অংশ Present Indefinite/ Present Perfect Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয়। 
- আবার Since এর প্রথম অংশ Past Indefinite Tense হলে পরের অংশ Past Perfect Tense হয়।

• Present Indefinite + since + Past Indefinite Tense.
- সেই অনুসারে সঠিক বাক্য - It is many years since I went on a vacation.
- যেহেতু since এর আগে Present Indefinite, তাই পরের অংশে Past Indefinite Tense হবে। 
 
• সেই অনুসারে অন্য অপশনগুলো ভুল। 
১৯.
Would that I __________ all your wishes and make your dreams come true.
  1. would fulfill
  2. fulfill
  3. may fulfill
  4. could fulfill
সঠিক উত্তর:
could fulfill
উত্তর
সঠিক উত্তর:
could fulfill
ব্যাখ্যা
• Sentence এর শুরুতে Would that  থাকলে subject এরপর could বসাতে হয় এবং এরপর verb এর present form হয়।
- প্রশ্নে উল্লেখিত বাক্যটি Would that দিয়ে শুরু হয়েছে এবং এরপর subject হিসেবে 'I' আছে।
- তাই নিয়মানুযায়ী এরপর could বসাতে হবে এবং তারপর verb এর present form হবে
- অবাস্তব ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশে Would that ব্যবহৃত হয়। 

Example sentence:
- Would that I could fulfill all your wishes and make your dreams come true.
- Would that I could go to college. 
- Would that I could buy the latest car.
- Would that I could be a child again!

Source: Advanced Learners by Chowdhury & Hossain.
২০.
Writing letters to your loved ones now and then is one of the best ways to keep in touch. Here the underlined part is -
  1. Gerundial phrase
  2. Adjective phrase
  3. Participle phrase
  4. Phrase preposition
সঠিক উত্তর:
Gerundial phrase
উত্তর
সঠিক উত্তর:
Gerundial phrase
ব্যাখ্যা
Writing letters to your loved ones now and then is one of the best ways to keep in touch. Here the underlined part is - Gerundial phrase.
 
• Gerundial Phrase:
- Verb+ing + Extension যদি Noun (Subject/ Object) এর কাজ করে তবে তাকে Gerundial Phrase বলে।
-  Verb+ing – noun এর কাজ করলে সেটা Gerund হয়।
- আর Gerund এর সাথে Object বা Modifier থাকলে Gerundial Phrase হয়।
 
যেমন:
- Walking in the morning is good for health.
- Helping the poor is a great virtue.
- Stop telling lies.
- Cycling on the hill tracks is not easy.
 
•  এখানে, 'Writing letters to your loved ones now and then' phrase টি বাক্যের subject বা noun এর কাজ করছে তাই এটি Gerundial Phrase.
২১.
Complete the proverb: Oh the times! ____________.
  1. Oh the manners
  2. Oh the place
  3. Oh the days
  4. Oh the life
সঠিক উত্তর:
Oh the manners
উত্তর
সঠিক উত্তর:
Oh the manners
ব্যাখ্যা
• Oh the times! Oh the manners.
Meaning: তেহি নো দিবসা গতাঃ বা সে রামও নেই সে অযোধ্যাও নেই।

আরও কিছু Proverb:
• Out of debt, out of danger. - কর্জ নাই, কষ্টও নাই।
• Diamond cuts diamond - রতনে রতন চিনে। 
• Cowards die many times before their death. - ভীতুরা মৃত্যু্র আগে বহুবার মরে।
• Easier said than done - বলা সহজ করা কঠিন।
• Cut your coat according to your cloth - আয় বুঝে ব্যয় কর।
• Easier said than done - বলা সহজ করা কঠিন।
• Homer sometimes nods.- মহত্তম ব্যক্তিরাও ছোটখাটো ভুলের ঊর্ধ্বে নন।

Source: Live MCQ Lecture.
২২.
একটি সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয়মূল্য ১৬০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। সাইকেলের ক্রয়মূল্য কত?
  1. ৬৫০০ টাকা
  2. ৭০০০ টাকা
  3. ৭৫০০ টাকা
  4. ৮০০০ টাকা
সঠিক উত্তর:
৮০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয়মূল্য ১৬০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। সাইকেলের ক্রয়মূল্য কত?
 
সমাধান:
১২% ক্ষতিতে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ১২) = ৮৮ টাকা
৮% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ৮ = ১০৮ টাকা।
 
∴ বিক্রয়মূল্যের বেশি = ১০৮ - ৮৮ = ২০ টাকা।
 
বিক্রয়মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা
∴ বিক্রয়মূল্য ১৬০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ১৬০০)/২০
= ৮০০০ টাকা
২৩.
দুইটি সংখ্যার যোগফল ৫৫। ছোট সংখাটির ৬ গুণ বড় সংখ্যাটির ৫ গুণের সমান হলে বড় সংখ্যাটি কত?
  1. ২৫
  2. ৩০
  3. ৩৫
  4. ৪০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল ৫৫। ছোট সংখাটির ৬ গুণ বড় সংখ্যাটির ৫ গুণের সমান হলে বড় সংখ্যাটি কত?
 
সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
তাহলে, বড় সংখ্যাটি = ৫৫ - ক
 
প্রশ্নমতে,
৬ক = ৫(৫৫ - ক)
বা, ৬ক = ২৭৫ - ৫ক
বা, ৬ক + ৫ক = ২৭৫
বা, ১১ক = ২৭৫
বা, ক =২৭৫/১১
∴ ক = ২৫
 
∴ বড় সংখ্যাটি= ৫৫ - ২৫ = ৩০
২৪.
93 × 812 ÷ 273 = 3?
  1. 5
  2. 4
  3. 7
  4. 6
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: 93 × 812 ÷ 273 = 3?
 
সমাধান:
ধরি,
93 × 812 ÷ 273 = 3a
⇒ (32)3 × (34)2 ÷ (33) = 3a
⇒ 36 × 38 ÷ 39 = 3a
⇒ 36 + 8 - 9 = 3a
⇒ 35 = 3a
∴ a = 5
২৫.
একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব ৮ সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?
  1. ৮ সে.মি.
  2. ১০ সে.মি.
  3. ১২ সে.মি.
  4. ১৪ সে.মি.
সঠিক উত্তর:
১২ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব ৮ সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?
 
সমাধান:
ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় থাকে ঐ ত্রিভুজের ভরকেন্দ্র বলে। 
∴ XE : EF = 2 : 1
⇒ 8 : EF = 2 : 1
⇒  8/EF = 2/1
⇒ 2EF = 8
⇒ EF = 4
 
∴  ত্রিভুজটির মধ্যমা XF = XE + EF = 8 + 4 = 12 সে.মি.
২৬.
4 + 7 + 10 + 13 + ................. ধারাটির কোন পদ 286?
  1. 93
  2. 94
  3. 95
  4. 96
সঠিক উত্তর:
95
উত্তর
সঠিক উত্তর:
95
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 7 + 10 + 13 + ................. ধারাটির কোন পদ 286?

সমাধান:
ধারাটির, ১ম পদ, a = 4
সাধারণ অন্তর, d = 7 - 4 = 3
n তম পদ = 286
 
আমরা জানি, n তম পদ = a + (n - 1)d
⇒ 286 = 4 + (n - 1) × 3
⇒  286 = 4 + 3n - 3
⇒ 3n = 286 - 1
⇒ n = 285/3
∴ n = 95
২৭.
একটি পুতুলের খুচরা মূল্য ৪০ টাকা। রুবিনা খুচরা মূল্যের উপর ২০% ছাড় পেল, ফলে পুতুল কিনতে তার মোট ১৬০ টাকা কম লাগলো। রুবিনা কয়টি পুতুল কিনেছিল?
  1. ১৫ টি
  2. ২০ টি
  3. ২৫ টি
  4. ৩০ টি
সঠিক উত্তর:
২০ টি
উত্তর
সঠিক উত্তর:
২০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পুতুলের খুচরা মূল্য ৪০ টাকা। রুবিনা খুচরা মূল্যের উপর ২০% ছাড় পেল, ফলে পুতুল কিনতে তার মোট ১৬০ টাকা কম লাগলো। রুবিনা কয়টি পুতুল কিনেছিল?
 
সমাধান:
৪০ টাকার পুতুলে ছাড় পায় ২০%
∴ একটি পুতুলে কম লাগবে = ৪০ এর ২০%
= ৪০ × (২০/১০০) = ৮ টাকা
 
এখন,
৮ টাকা কম লাগলে পুতুল কিনেছিল = ১ টি
∴ ১৬০ টাকা কম লাগলে পুতুল কিনেছিল = ১৬০/৮ টি
= ২০ টি
২৮.
a + b + c = 15 এবং ab + bc + ca = 71 হলে, a2 + b2 + c2 এর মান কত?
  1. 83
  2. 87
  3. 93
  4. 97
সঠিক উত্তর:
83
উত্তর
সঠিক উত্তর:
83
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 15 এবং ab + bc + ca = 71 হলে, a2 + b2 + c2 এর মান কত?

২৯.
বার্ষিক শতকরা ৫ টাকা হার সুদে ৯০০ টাকার ৪ বছরের সুদাসল কত?
  1. ৭৮০ টাকা
  2. ১০৮০ টাকা
  3. ৯২০ টাকা
  4. ১২৪০ টাকা
সঠিক উত্তর:
১০৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৫ টাকা হার সুদে ৯০০ টাকার ৪ বছরের সুদাসল কত? 
 
সমাধান:
আমরা জানি,
সুদ = (আসল × সুদের হার × সময়)/১০০
= (৯০০ × ৫ × ৪)/১০০
= ১৮০ টাকা
 
∴ সুদাসল = সুদ + আসল
= ১৮০ + ৯০০
= ১০৮০ টাকা
৩০.
একটি আয়তাকার ঘন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 15 মিটার, 12 মিটার ও 4 মিটার। এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. 456 বর্গ মিটার
  2. 576 বর্গ মিটার
  3. 652 বর্গ মিটার
  4. 694 বর্গ মিটার
সঠিক উত্তর:
576 বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
576 বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 15 মিটার, 12 মিটার ও 4 মিটার। এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি, দৈর্ঘ্য a = 15 মিটার, প্রস্থ b = 12 মিটার এবং উচ্চতা c = 4 মিটার
∴ পৃষ্ঠের ক্ষেত্রফল = 2 (ab + bc + ca) বর্গ একক
= 2 (15 × 12 + 12 × 4 + 4 × 15) বর্গ মিটার
= 2 (180 + 48 + 60) বর্গ মিটার
= 2 × 288 বর্গ মিটার
= 576 বর্গ মিটার
৩১.
একটি বাক্সে ১৪টি সবুজ বল, ৮ টি লাল বল এবং ১২ টি নীল বল আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলে, বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৬/১৭
  2. ২৩/৩৪
  3. ১১/১৭
  4. ৯/১৭
সঠিক উত্তর:
১১/১৭
উত্তর
সঠিক উত্তর:
১১/১৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে ১৪টি সবুজ বল, ৮ টি লাল বল এবং ১২ টি নীল বল আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলে, বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত?
 
সমাধান:
মোট বল আছে = ১৪ + ৮ + ১২ = ৩৪টি
নীল বল আছে = ১২ টি
 
∴ দৈবভাবে একটা বল নেওয়া হলে, বলটি নীল হওয়ার সম্ভাবনা = ১২/৩৪
= ৬/১৭

∴ দৈবভাবে একটা বল নেওয়া হলে, বলটি নীল না হওয়ার সম্ভাবনা = ১ - (১২/৩৪)
= (৩৪ - ১২)/৩৪
= ১১/১৭
৩২.
একটি লোহার পাতের দৈর্ঘ্য, প্রস্থ ও পুরুত্ব যথাক্রমে ৫ মিটার, ৩ মিটার ও ০.০২ মিটার। পানির তুলনায় লোহা ৬.৫ গুণ বেশি ভারি হলে লোহার পাতের ভর কত?
  1. ১৯৫০ কেজি
  2. ২০৫০ কেজি
  3. ২১৫০ কেজি
  4. ২২৫০ কেজি
সঠিক উত্তর:
১৯৫০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
১৯৫০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লোহার পাতের দৈর্ঘ্য, প্রস্থ ও পুরুত্ব যথাক্রমে ৫ মিটার, ৩ মিটার ও ০.০২ মিটার। পানির তুলনায় লোহা ৬.৫ গুণ বেশি ভারি হলে লোহার পাতের ভর কত?

সমাধান:
লোহার পাতের আয়তন = (৫ × ৩ × ০.০২) ঘন মি. = ০.৩ ঘন মি.
১ ঘনমিটার পানির আয়তন = ১০০০ লিটার
১ ঘনমিটার পানির ওজন = ১০০০ লিটার পানির ওজন = ১০০০ কেজি

যেহেতু, লোহা পানির তুলনায় ৬.৫ গুণ ভারি
১ ঘনমিটার লোহার ওজন = (৬.৫ × ১০০০) কেজি = ৭৫০০ কেজি
০.৩ ঘনমিটার লোহার ওজন = (৭৫০০ × ০.৩) কেজি = ১৯৫০ কেজি
৩৩.
একজন ছাত্রের প্রথম পরীক্ষার প্রাপ্ত নম্বর ৮৫। তৃতীয় পরীক্ষার পর তাঁর নম্বরের গড় ৮৭ থেকে ৮২ হলো। ২য় ও ৩য় পরীক্ষার ফলাফলের গড় কত?
  1. ৭৯
  2. ৮০.৫
  3. ৮১
  4. ৮১.৫
সঠিক উত্তর:
৮০.৫
উত্তর
সঠিক উত্তর:
৮০.৫
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্রের প্রথম পরীক্ষার প্রাপ্ত নম্বর ৮৫। তৃতীয় পরীক্ষার পর তাঁর নম্বরের গড় ৮৭ থেকে ৮২ হলো। ২য় ও ৩য় পরীক্ষার ফলাফলের গড় কত?

সমাধান:
 প্রথম ও দ্বিতীয় পরীক্ষার মোট নম্বর = ৮৭ × ২ = ১৭৪
তাহলে, দ্বিতীয় পরীক্ষার নম্বর = ১৭৪ - ৮৫ = ৮৯

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষার মোট নম্বর = ৮২ × ৩ = ২৪৬
∴ তৃতীয় পরীক্ষার নম্বর = ২৪৬ - ১৭৪ = ৭২

∴ দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষার ফলাফলের গড় = (৮৯ + ৭২)/২ =  ৮০.৫
৩৪.
α + β = 90° হলে, (1 - sin2α)(1 - cos2α) × (1 + cot2β)(1 + tan2β) এর মান কত?
  1. 1
  2. - 1
  3. 0
  4. 1/√2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: α + β = 90° হলে, (1 - sin2α)(1 - cos2α) × (1 + cot2β)(1 + tan2β) এর মান কত?

সমাধান:
(1 - sin2α)(1 - cos2α) × (1 + cot2β)(1 + tan2β) 
= (cos2α) (sin2α) × (cosec2β) (sec2β)
= cos2(90- β) ⋅ sin2α ⋅ cosec2β ⋅ sec2(90 - α)
= sin2β ⋅ cosec2β ⋅ sin2α ⋅ cosec2α
= 1
৩৫.
স্রোতের বিপরীতে কোনো ব্যক্তি সাঁতার কেটে ৪৫/৪ মিনিটে ১ কিলোমিটারের তিন-চতুর্থাংশ দূরত্ব অতিক্রম করে কিন্তু ফিরে আসতে তাঁর সময় লাগে ১৫/২ মিনিট। স্থির পানিতে তাঁর বেগ কত?
  1. ৪ কি.মি./ঘণ্টা
  2. ৫ কি.মি./ঘণ্টা
  3. ৬ কি.মি./ঘণ্টা
  4. ৭ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৫ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের বিপরীতে কোনো ব্যক্তি সাঁতার কেটে ৪৫/৪ মিনিটে ১ কিলোমিটারের তিন-চতুর্থাংশ দূরত্ব অতিক্রম করে কিন্তু ফিরে আসতে তাঁর সময় লাগে ১৫/২ মিনিট। স্থির পানিতে তাঁর বেগ কত?

সমাধান:
স্রোতের বিপরীতে তাঁর বেগ = (৩/৪) × (৪/৪৫) × ৬০ = ৪ কি.মি./ঘণ্টা
স্রোতের অনুকূলে তাঁর বেগ = (৩/৪) × (২/১৫) × ৬০ = ৬ কি.মি./ঘণ্টা

স্থির পানিতে তাঁর বেগ = (৪ + ৬)/২ কি.মি./ঘণ্টা
= ৫ কি.মি./ঘণ্টা
৩৬.
4x + 10y = - 2 এবং 3x - 2y = 8 হলে, (x, y) এর মান কত?
  1. (2, - 1)
  2. (1, 3)
  3. (1, - 4))
  4. (2, 3))
সঠিক উত্তর:
(2, - 1)
উত্তর
সঠিক উত্তর:
(2, - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 10y = - 2 এবং 3x - 2y = 8 হলে, (x, y) এর মান কত? 
 
সমাধান:
দেওয়া আছে, 
4x + 10y = - 2 …… (i)
 
3x - 2y = 8
বা, 15x - 10y = 40 ……(ii) [উভয়পক্ষকে 5 দ্বারা গুণ করে]
 
(i) নং ও (ii) নং কে যোগ করে পাই,
4x + 10y + 15x - 10y = - 2 + 40
বা, 19x = 38
বা, x = 38/19
∴ x = 2
 
x এর মান (i) নং এ বসিয়ে পাই,
(4 × 2) + 10y = - 2
বা, 8 + 10y = - 2
বা, 10y = - 2 - 8
বা, 10y = - 10
বা, y = - 10/10
∴ y = - 1
 
∴ (x, y) = (2, - 1)
৩৭.
একটি ঘড়ি ৩ মিনিটে ৫ সেকেন্ড এগিয়ে যায়। যদি সকাল ৭টার সময় ঘড়িটিতে সঠিক সময় সেট করা হয় তাহলে দুপুর ১টায় ঘড়িতে কয়টা দেখাবে?
  1. ১টা ০৫ মিনিট
  2. ১টা ০৭ মিনিট
  3. ১টা ০৮ মিনিট
  4. ১টা ১০ মিনিট
সঠিক উত্তর:
১টা ১০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
১টা ১০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ৩ মিনিটে ৫ সেকেন্ড এগিয়ে যায়। যদি সকাল ৭টার সময় ঘড়িটিতে সঠিক সময় সেট করা হয় তাহলে দুপুর ১টায় ঘড়িতে কয়টা দেখাবে?

সমাধান:
সকাল ৭টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সময়ের ব্যবধান = ৬ ঘণ্টা

এখন,
৩ মিনিটে এগিয়ে যায় = ৫ সেকেন্ড
১ মিনিটে এগিয়ে যায় = ৫/৩ সেকেন্ড
৩৬০ মিনিটে এগিয়ে যায় = (৫ × ৩৬০)/৩ সেকেন্ড
= ৬০০ সেকেন্ড
= ১০ মিনিট

∴ দুপুর ১টায় ঘড়িতে বাজবে ১টা ১০ মিনিট।
৩৮.
রনি ও মনিরের বয়সের অনুপাত যথাক্রমে ৫ : ৪। ৮ বছর পর মনিরের বয়স হবে ২৪ বছর। বর্তমানে রনির বয়স কত?
  1. ২৪ বছর
  2. ১৮ বছর
  3. ২০ বছর
  4. ২২ বছর
সঠিক উত্তর:
২০ বছর
উত্তর
সঠিক উত্তর:
২০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রনি ও মনিরের বয়সের অনুপাত যথাক্রমে ৫ : ৪। ৮ বছর পর মনিরের বয়স হবে ২৪ বছর। বর্তমানে রনির বয়স কত?

সমাধান:
ধরি,
রনির বয়স  ৫ক বং মনিরের বয়স ৪ক বছর
৮ বছর পর মনিরের বয়স হবে ৪ক + ৮ বছর

প্রশ্নমতে,
৪ক + ৮ = ২৪
⇒ ৪ক = ২৪ - ৮
⇒ ক = ১৬/৪
∴ ক = ৪

∴ রনির বর্তমান বয়স = ৫ × ৪ = ২০ বছর 
৩৯.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য ৩০ মিটার ও প্রস্থ ১২ মিটার। আরেকটি আয়তাকার হল ঘরের দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১৫ মিটার। সবচেয়ে বড় কোন আয়তনের কাঠের টুকরা দিয়ে উভয় ঘরের মেঝে পুরাপুরি ঢেকে ফেলা যাবে?
  1. ৫৬ বর্গ মিটার
  2. ৬৮ বর্গ মিটার
  3. ৬০ বর্গ মিটার
  4. ৭৪ বর্গ মিটার
সঠিক উত্তর:
৬০ বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬০ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য ৩০ মিটার ও প্রস্থ ১২ মিটার। আরেকটি আয়তাকার হল ঘরের দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১৫ মিটার। সবচেয়ে বড় কোন আয়তনের কাঠের টুকরা দিয়ে উভয় ঘরের মেঝে পুরাপুরি ঢেকে ফেলা যাবে?
 
সমাধান:
এখানে,
১ম ঘরের ক্ষেত্রফল = ৩০ × ১২ = ৩৬০ বর্গ মিটার
২য় ঘরের ক্ষেত্রফল = ২০ × ১৫ = ৩০০ বর্গ মিটার
 
৩০০ এবং ৩৬০ এর গ.সা.গু'ই হবে সবচেয়ে বড় আয়তনের কাঠের টুকরার দৈর্ঘ্য।
৩০০ এবং ৩৬০ এর গ.সা.গু = ৬০ বর্গ মিটার
৪০.
একটি পণ্যের নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ই ২০% লাভে বিক্রয় করে, ঐ পণ্যের নির্মাণ খরচ ৩০০ টাকা হলে খুচরা মূল্য কত?
  1. ৩৬৮ টাকা
  2. ৩৮৪ টাকা
  3. ৪৩২ টাকা
  4. ৫৬৮ টাকা
সঠিক উত্তর:
৪৩২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৩২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ই ২০% লাভে বিক্রয় করে, ঐ পণ্যের নির্মাণ খরচ ৩০০ টাকা হলে খুচরা মূল্য কত?
 
সমাধান:
নির্মাতার ২০% লাভে,
নির্মাণ খরচ ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
∴  নির্মাণ খরচ ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
∴  নির্মাণ খরচ ৩০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০/১০০) × ৩০০ টাকা
= ৩৬০ টাকা 
 
খুচরা বিক্রেতার ২০% লাভে,
ক্রয়মূল্য ৩৬০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০/১০০) × ৩৬০ টাকা
= ৪৩২ টাকা
৪১.
রক্ত কী দ্বারা গঠিত?
  1. রক্ত রস
  2. তরল কলা
  3. যোজক কলা
  4. রক্তরস ও রক্তকণিকা
সঠিক উত্তর:
রক্তরস ও রক্তকণিকা
উত্তর
সঠিক উত্তর:
রক্তরস ও রক্তকণিকা
ব্যাখ্যা
রক্ত:
- রক্ত এক ধরনের তরল যোজক কলা
- রক্তরস এবং কয়েক ধরনের রক্ত কণিকার সমন্বয়ে রক্ত গঠিত হয়
- মানুষ ও অন্যান্য মেরুদন্ডী প্রাণিদেহের রক্ত লাল রঙের হয়।
- লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামক লৌহঘটিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল হয়।
- হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে।

রক্তকণিকা:
- মানুষের রক্তে ৩ ধরনের রক্তকণিকা রয়েছে। যথা- -
১. লোহিত রক্তকণিকা।
২. শ্বেত রক্তকণিকা।
৩. অনুচক্রিকা।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
ডিজিটাল কন্টেন্ট কী?
  1. ডিজিটাল ডাটা আকারে বিদ্যমান যে কোন কনটেন্ট
  2. তথ্য পুন:বিন্যাস
  3. তথ্য মূল্যায়ন
  4. তথ্য প্রবাহ
সঠিক উত্তর:
ডিজিটাল ডাটা আকারে বিদ্যমান যে কোন কনটেন্ট
উত্তর
সঠিক উত্তর:
ডিজিটাল ডাটা আকারে বিদ্যমান যে কোন কনটেন্ট
ব্যাখ্যা
ডিজিটাল ডাটা:

- ডিজিটাল ডাটা আকারে বিদ্যমান যে কোন কনটেন্টকে ডিজিটাল কন্টেন্ট বলা হয়।
- এটা ডিজিটাল মিডিয়া নামেও পরিচিত।
- টেক্সট যেমন ডিজিটাল কন্টেন্ট এর আওতায় পড়ে তেমনি অডিও-ভিডিও ফাইল, গ্রাফিক্স, এমনকি ইমেজও এর আওতায় পড়ে।
- কন্টেন্ট শিল্পে নিয়োজিত অনেক বিশেষজ্ঞ এই সংজ্ঞার সাথে কিছুটা দ্বিমত পোষণ করেন।
- তাঁরা মনে করেন, যে কোন তথ্যই ডিজিটাল কন্টেন্ট যদি সেটা ডিজিটাল আকারে পাবলিশ করার পর ডাউনলোড ও বিতরণযোগ্য হয়।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
নিউটনের গতির প্রথম সূত্র কোন রাশির ধারণা দেয়?
  1. ভরবেগ
  2. কাজ
  3. শক্তি
  4. জড়তা
সঠিক উত্তর:
জড়তা
উত্তর
সঠিক উত্তর:
জড়তা
ব্যাখ্যা
নিউটনের প্রথম সূত্র:
- বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে।
- নিউটনের প্রথম সূত্রটি বস্তুর জড়তা ও বলের গুণগত ধারণা দেয়।

জড়তা:
- জড়তা বস্তুর একটি ধর্ম, যে ধর্মের কারণে স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে গতিশীল থাকতে চায়।
- জড়তা দু'প্রকার। যথা-
• স্থিতি জড়তা।
• গতি জড়তা।

তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
ন্যাটোর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. বেলজিয়ামে
  2. যুক্তরাজ্যে
  3. যুক্তরাষ্ট্রে
  4. ফ্রান্সে
সঠিক উত্তর:
বেলজিয়ামে
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়ামে
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ১২টি দেশ।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৩২টি দেশ।
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ন্যাটোর সর্বশেষ সদস্য সুইডেন।
- ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে।
 
তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
৪৫.
ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় -
  1. মিজোরাম
  2. মণিপুর
  3. আসাম
  4. মেঘালয়
সঠিক উত্তর:
মণিপুর
উত্তর
সঠিক উত্তর:
মণিপুর
ব্যাখ্যা
সেভেন সিস্টার্স:
 
- সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই।
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলো হচ্ছে -আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড।
- ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল রাজ্য।
- ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।
 
তথ্যসূত্র - ওয়ার্ল্ড এটলাস।
৪৬.
প্রথমবারের মতো মানুষবিহীন বিমান বহনে সক্ষম রণতরী চালু করেছে কোন দেশ?
  1. চীন
  2. যুক্তরাজ্য
  3. রাশিয়া
  4. তুরস্ক
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা
টিসিজি আনাদোলু:
 
- ১০ এপ্রিল, ২০২৩ প্রথমবারের মতো মানুষবিহীন বিমান বহনে সক্ষম রণতরী চালু করেছে তুরস্ক।
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই প্রথমবারের মতো বিমানবাহী রণতরীটি চালু করল দেশটি।
- নৌ অভিযানে ড্রোনের সক্ষমতা বাড়াতেই তুরস্কের এ উদ্যোগ।
- উভচর রণতরীটির নাম 'টিসিজি আনাদোলু'।
- এটি ছোট রানওয়ে থেকে উড্ডয়নে সক্ষম হেলিকপ্টার ও যুদ্ধবিমান বহন করতে পারবে।
- রণতরীটির দৈর্ঘ্য ২৩২ মিটার এবং প্রস্থ ৩২ মিটার।
- এটি বিভিন্ন ধরনের যুদ্ধযানসহ ১ হাজার ৪০০ সেনা বহন করতে পারবে।
 
তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ১১ এপ্রিল ২০২৩।
৪৭.
বর্তমানে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
  1. ৬৫ জন
  2. ৬৬ জন
  3. ৬৭ জন
  4. ৬৮ জন
সঠিক উত্তর:
৬৭ জন
উত্তর
সঠিক উত্তর:
৬৭ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।
 
- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য:
- বীরশ্রেষ্ঠ : ৭জন।
- বীর উত্তম: ৬৭ জন।
- বীর বিক্রম: ১৭৪ জন।
- বীর প্রতীক : ৪২৪ জন।
 
তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।