ব্যাখ্যা
অপশনে হাইড্রোমিটারের স্থলে হাইগ্রোমিটার হওয়ার কথা ছিল।
টাইপিং জনিত ভুল থাকার কারণে প্রশ্নটি বাতিল করা হয়েছে।
সঠিক উত্তর- ক) ও গ)
• তাপ:
- তাপ শক্তির একটি রূপ।
- তাই শক্তি তথা কাজের এককই তাপের একক।
- তাপের এস আই একক জুল (J)।
- এক সময় তাপ পরিমাপের জন্য একক ধরা হতো ক্যালরি।
- তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালরিমিটার।
• আরো কিছু পরিমাপক যন্ত্র:
- সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র হলো- ফ্যাদোমিটার।
- আর্দ্রতা পরিমাপক যন্ত্র - হাইগ্রোমিটার।
- দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র - ল্যাকটোমিটার।
- ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম - সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম - রিখটার স্কেল।
- বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্ৰ - ব্যারোমিটার।
- উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র - ট্যাকোমিটার।
- আটিয়াল ও রক্তের চাপ মাপক যন্ত্র - স্ফিগমেমোমিটার।
- উচ্চতা পরিমাপক যন্ত্র - অ্যালটিমিটার।
উৎস:
১. পদার্থ বিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।