পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
বাংলা ব্যাকরণ - (৩৫ নম্বর): সমাস, পদ প্রকরণ, কাল, উপসর্গ, বাক্য, বানান ও বাক্য শুদ্ধি, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ এবং বাগধারা ও প্রবাদ প্রবচন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
নিম্নের কোন শব্দটি সঠিক?
  1. ক) ক্রিত্তিবাস
  2. খ) কৃত্বিবাস
  3. গ) কৃত্তিবাস
  4. ঘ) ক্রিত্তিবাশ
সঠিক উত্তর:
গ) কৃত্তিবাস
উত্তর
সঠিক উত্তর:
গ) কৃত্তিবাস
ব্যাখ্যা

কৃত্তিবাস হিন্দুদের দেবতা মহাদেব; শিব; যিনি বাঘের ছাল পরিধান করেন।
বাংলা ভাষায় রামায়ণ রচনাকারী কবি (কৃত্তিবাস নাম তার)
উৎস: বাংলা একাডেমি অভিধান

.
‘দুর্নিরীক্ষ্য’ শব্দের অর্থ কি?
  1. ক) যা অনুধাবন করা কঠিন
  2. খ) যা বুঝানো কঠিন
  3. গ) যা দেখা কঠিন
  4. ঘ) যা নির্ধারণ করা কঠিন
সঠিক উত্তর:
গ) যা দেখা কঠিন
উত্তর
সঠিক উত্তর:
গ) যা দেখা কঠিন
ব্যাখ্যা

দুর্নিরীক্ষ্য (বিশেষণ):
১. নিরীক্ষণ করা কষ্টকর এমন;
২. ভালভাবে দেখা কঠিন এমন (আপনাকে মধ্যাহ্ন তপনের মতো দুর্নিরীক্ষ্য বলিয়া বোধ হইত-রবীন্দ্রনাথ ঠাকুর)।
(তৎসম বা সংস্কৃত) দুঃ+নিরীক্ষ্য ।

উৎস: বাংলা একাডেমি অভিধান

.
‘বরখেলাপ’ শব্দে ‘বর’ উপসর্গটি দ্বারা কি বুঝানো হয়েছে?
  1. ক) সহ
  2. খ) ব্যতীত
  3. গ) ছাড়া
  4. ঘ) বাইরে
সঠিক উত্তর:
ঘ) বাইরে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাইরে
ব্যাখ্যা

বর ফারসি উপসর্গ
বর দ্বারা বাইরে বুঝানো হয়েছে। 
যেমন বরখেলাপ,বদনাম
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ডঃ সৌমিত্র শেখর।

.
‘খয়ের’ শব্দটি কোন দেশীয় উপসর্গ?
  1. ক) উর্দু
  2. খ) হিন্দি
  3. গ) আরবি
  4. ঘ) ফারসি
সঠিক উত্তর:
গ) আরবি
উত্তর
সঠিক উত্তর:
গ) আরবি
ব্যাখ্যা

কয়েকটি বিদেশি উপসর্গ নিম্নরূপ 
হিন্দি/উর্দু - হর।
আরবি - আম, খাস, লা, গর, খয়ের 
ফারসি - কার, কদ, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ডঃ সৌমিত্র শেখর।

.
‘আলুনি’ শব্দটি কোন সমাসের অন্তর্গত?
  1. ক) অব্যয়ীভাব
  2. খ) তৎপুরুষ
  3. গ) কর্মধারয়
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
ক) অব্যয়ীভাব
উত্তর
সঠিক উত্তর:
ক) অব্যয়ীভাব
ব্যাখ্যা

যে সমাসে পূর্বপদ অব্যয় থাকে, উত্তরপদে সাধারনত বিশেষ্য থাকে এবং অব্যয়ের অর্থ সাধারনত প্রধান হয়ে দেখায় তাকে অব্যয়ীভাব সমাস বলে। 
সাধারণত অব্যয়ীভাবে বীপ্সা, সামীপ্য, অনতিক্রম, অভাব, পর্যন্ত, অতিক্রান্ত, বরোধ, যোগ্যতা,সাদৃস্য, পশ্চাৎ প্রভৃতি অর্থে থাকে।
আলুনি = লুনের (লবণেরে) অভাব।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ডঃ সৌমিত্র শেখর।

.
পদ বিবেচনায় শব্দকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
ঘ) ৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮
ব্যাখ্যা

পদ বিবেচনায় শব্দ কে ৮ টি শ্রেনিতে ভাগ করা হয়।
যথা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরন ও নির্মিত নবম-দশম শ্রেণি।

.
নিম্নের কোনটি বাংলা ব্যাকরণের পদ নয়?
  1. ক) ক্রিয়া
  2. খ) অব্যয়
  3. গ) যোজক
  4. ঘ) আবেগ।
সঠিক উত্তর:
খ) অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
খ) অব্যয়
ব্যাখ্যা

পদ বিবেচনায় শব্দ কে ৮ টি শ্রেনিতে ভাগ করা হয়
যথা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরন ও নির্মিত নবম-দশম শ্রেণি।

.
“তাড়াতাড়ি কাজ কোরো” বাক্যটি কোন কাল নির্দেশ করে?
  1. ক) নিত্য বর্তমান
  2. খ) নিত্য ভবিষ্যৎ
  3. গ) অনুজ্ঞা বর্তমান
  4. ঘ) অনুজ্ঞা ভবিষ্যৎ
সঠিক উত্তর:
ঘ) অনুজ্ঞা ভবিষ্যৎ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনুজ্ঞা ভবিষ্যৎ
ব্যাখ্যা

ক্রিয়ার কাল ৩ প্রকার।
- বর্তমান কাল,
- অতীত কাল,
- ভবিষ্যৎ কাল।

বর্তমান কাল ৪ প্রকার -
- সাধারন বর্তমান
- ঘটমান বর্তমান
- পুরাঘটিত বর্তমান
- অনুজ্ঞা বর্তমান

অতীত কাল ৪ প্রকার -
- সাধারন অতীত
- ঘটমান অতীত
- পুরাঘটিত অতীত
- নিত্য অতীত

ভবিষ্যৎ কাল ৪ প্রকার -
- সাধারন ভবিষ্যৎ
- ঘটমান ভবিষ্যৎ
- পুরাঘটিত ভবিষ্যৎ
- অনুজ্ঞা ভবিষ্যৎ

“তাড়াতাড়ি কাজ কোরো” বাক্যটি অনুজ্ঞা ভবিষ্যৎকাল নির্দেশ করে

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত নবম-দশম শ্রেণি।

.
বাক্যের মধ্যে একাধিক শব্দ গুচ্ছ যখন পদের ন্যায় আচরন করে তখন তাকে কি বলে?
  1. ক) শব্দ
  2. খ) বর্ণ
  3. গ) বর্গ
  4. ঘ) পদ
সঠিক উত্তর:
গ) বর্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) বর্গ
ব্যাখ্যা

বাক্যের মধ্যে একাধিক শব্দ গুচ্ছ যখন পদের ন্যায় আচরন করে তখন তাকে বর্গ বলে।

যেমন -
- সজল ও লতা বই পড়ে।”

এখানে ‘সজল ও লতা’ একটি বর্গ

উৎস: বাংলা ভাষার ব্যাকরন ও নির্মিত নবম-দশম শ্রেণি।

১০.
“চাঁদে বসে মা শিশু কে ছাদ দেখাচ্ছেন” বাক্যটিতে কোন গুণটি লোপ পেয়েছে?
  1. ক) আকাঙ্খা
  2. খ) আসক্তি
  3. গ) যোগ্যতা
  4. ঘ) আসত্তি
সঠিক উত্তর:
গ) যোগ্যতা
উত্তর
সঠিক উত্তর:
গ) যোগ্যতা
ব্যাখ্যা

বাক্যের গুণ ৩ টি।
যথা -
- আকাঙ্খা
- যোগ্যতা
- আসত্তি।

১. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য এক পদের পর অন্য পদের যে সংস্থাপন , বাক্য পূর্ন না হওয়া পর্যন্ত শ্রোতার যে না-মেটা কৌতূহল, তাকে বাক্যের আকাঙ্খা বলে।
২. বাক্যের পদগুলি অর্থের সঙ্গতিক্রমে পূর্বাপর সন্নিবিষ্ট করার নাম আসত্তি।
৩. বাক্যের অন্তর্গত পদসমূহের বিশ্বাসযোগ্য ভাব সম্মিলনের নাম যোগ্যতা ।

আলোচ্য বাক্যে বাক্যের অন্তর্গত পদসমূহের বিশ্বাসযোগ্য ভাবসম্মিলন লোপ পেয়েছে। তাই বাক্যটি যোগ্যতা হারিয়েছে।

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯ সংস্করণ)।

১১.
নিম্নের কোনটি অশুদ্ধ বাক্য?
  1. ক) এটা কাঁচা হাতের লেখা।
  2. খ) সে ক্রোধান্ধ হইয়াছে।
  3. গ) বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হইয়াছে।
  4. ঘ) জ্যোৎস্না রাত বড়ই মধুর।
সঠিক উত্তর:
গ) বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হইয়াছে।
উত্তর
সঠিক উত্তর:
গ) বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হইয়াছে।
ব্যাখ্যা

অশুদ্ধ বাক্যের শুদ্ধ রূপটি হচ্ছে-
- বৃক্ষটি মূলসহ উৎপাটিত হইয়াছে।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১২.
‘উর্ধ্ব’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অধ্ব
  2. খ) অধ
  3. গ) অধঃ
  4. ঘ) অধো
সঠিক উত্তর:
খ) অধ
উত্তর
সঠিক উত্তর:
খ) অধ
ব্যাখ্যা

‘উর্ধ্ব’ শব্দের বিপরীত শব্দ অধ

উৎস: বাংলা ভাষার ব্যকরণ (নবম-দশম শ্রেণি)।

১৩.
‘পয়ঃ’ শব্দটি কিসের সমার্থক?
  1. ক) পানি
  2. খ) পাথর
  3. গ) পাখি
  4. ঘ) পৃথিবী
সঠিক উত্তর:
ক) পানি
উত্তর
সঠিক উত্তর:
ক) পানি
ব্যাখ্যা

পানি শব্দের সমার্থক শব্দগুলি হচ্ছে - জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ (নবম-দশম শ্রেণি)।

১৪.
নিম্নের কোন শব্দটি বাকিগুলো থেকে আলাদা?
  1. ক) দুহিতা
  2. খ) ললনা
  3. গ) ননিতা
  4. ঘ) অঙ্গনা
সঠিক উত্তর:
ক) দুহিতা
উত্তর
সঠিক উত্তর:
ক) দুহিতা
ব্যাখ্যা

নারী শব্দের সমার্থক শব্দগুলি হচ্ছে - ললনা, ননিতা, অঙ্গনা, মানবী, মহিলা, স্ত্রী, স্ত্রীলোক, মেয়ে।

অন্যদিকে কন্যা শব্দের সমার্থক শব্দগুলি হচ্ছে - দুহিতা, আত্মজা, নন্দিনী, তনয়া, পুত্রী, ঝি।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ (নবম-দশম শ্রেণি)।

১৫.
নিম্নের কোনটি পর্বত শব্দের সমার্থক নয়?
  1. ক) অদ্রী
  2. খ) ভূধর
  3. গ) দ্রুম
  4. ঘ) শৈল
সঠিক উত্তর:
গ) দ্রুম
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্রুম
ব্যাখ্যা

পর্বত শব্দের সমার্থক শব্দ গুলো হচ্ছে - পাহাড়, অদ্রী, ভূধর, শৈল, অচল।

অন্যদিকে বৃক্ষ শব্দের সমার্থক শব্দ গুলো হচ্ছে - গাছ, তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ (নবম-দশম শ্রেণি)।

১৬.
‘আটপৌরে’ শব্দটি কোন বাক্যের সংক্ষিপ্ত রূপ?
  1. ক) যা সারাদিন পরে থাকে।
  2. খ) যা সারাদিন ব্যবহার করা হয়।
  3. গ) আট বেলা পরে থাকা হয় যা।
  4. ঘ) গ্রামীন ব্যবহার্য জিনিস।
সঠিক উত্তর:
খ) যা সারাদিন ব্যবহার করা হয়।
উত্তর
সঠিক উত্তর:
খ) যা সারাদিন ব্যবহার করা হয়।
ব্যাখ্যা

যা সারাদিন ব্যবহার করা হয় - আটপৌরে
যা পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব
যা উড়ছে - উড্ডীয়মান
যা বর্ণনা করা যায় না - অবর্ণ্নীয়
উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা দ্বিতীয় পত্র (দ্বাদশ শ্রেণি)।

১৭.
‘নাছোড়বান্দা’ অর্থে কোন বাগ্‌ধারার ব্যবহার প্রযোজ্য?
  1. ক) চিনে জোঁক
  2. খ) চশমখোর
  3. গ) কলুর বলদ
  4. ঘ) খয়ের খাঁ
সঠিক উত্তর:
ক) চিনে জোঁক
উত্তর
সঠিক উত্তর:
ক) চিনে জোঁক
ব্যাখ্যা

চিনে জোঁক অর্থ নাছোড়বান্দা।
যেমন- লোকটি এ কাজটি পাওয়ার জন্য একেবারে চিনে জোঁকের মত লেগে আছে
এছাড়াও ‘কচ্ছপের কামড়’ বাগ্‌ধারাটিও নাছোরবান্দা অর্থে ব্যবহৃত হয়।

চশমখোর = বেহায়া,
কলুর বলদ = একটানা খাটুনি
খয়ের খাঁ = চাটুকার

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)।