পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins১০২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০৪
সিলেবাস
৪৫তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট- ৯ বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১০৪ প্রশ্ন

.
'যামিনী' শব্দটির প্রতিশব্দ কোনটি?
  1. ক) সমুদ্র
  2. খ) সিংহ
  3. গ) বিদ্যুৎ
  4. ঘ) রাত
সঠিক উত্তর:
ঘ) রাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাত
ব্যাখ্যা
'যামিনী' শব্দটির প্রতিশব্দ- 'রাত'।

'রাত' এর প্রতিশব্দ/ সমার্থক শব্দ:
- রাত্তির
- রাতি
- নিশি
- নিশা
- নিশীথ
- রজনী
- যামিনী
- যামবতী
- যামী
- যামিকা
- শমনী
- শর্বরী
- বিভাবরী
- নিশীথিনী
- নিশুতি
- তামসী
- অসুরা
- অন্ধিকা

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'Legation' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) আইনত
  2. খ) বৈধ
  3. গ) বন্ধক
  4. ঘ) রাষ্ট্রপ্রতিনিধিগণ
সঠিক উত্তর:
ঘ) রাষ্ট্রপ্রতিনিধিগণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাষ্ট্রপ্রতিনিধিগণ
ব্যাখ্যা
'Legation' এর বাংলা পরিভাষা- 'রাষ্ট্রপ্রতিনিধিগণ'। 

তাছাড়া, 
'Legally' এর বাংলা পরিভাষা- 'আইনত' 
'Legitimate' এর বাংলা পরিভাষা- 'বৈধ'
'Pledge' এর বাংলা পরিভাষা- 'বন্ধক'

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি। 
.
'রমনা পার্কে' গল্পটি কে রচনা করেছেন?
  1. ক) আবদুল গাফফার চৌধুরী
  2. খ) শামসুর রাহমান
  3. গ) নীলিমা ইব্রাহীম
  4. ঘ) সেলিনা হোসেন
সঠিক উত্তর:
গ) নীলিমা ইব্রাহীম
উত্তর
সঠিক উত্তর:
গ) নীলিমা ইব্রাহীম
ব্যাখ্যা
'রমনা পার্কে' গল্পটি রচনা করেছেন- 'নীলিমা ইব্রাহীম'। 

নীলিমা ইব্রাহিম 
- নীলিমা ইব্রাহিমের ১৯২১ সালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় জন্মগ্রহণ করেন।  
- তিনি মূলত শিক্ষাবিদ হিসেবে পরিচিত। 
- তিনি বেশকিছু উল্লেখযোগ্য গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেছেন।
-  বহু জাতীয় ও আন্তর্জাতিক সমাজকল্যাণ ও নারী-উন্নয়সংস্থা এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সঙ্গে যু্ক্ত ছিলেন 

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- বিশ শতকের মেয়ে 
- এক পথ দুই বাঁক 
- কেয়াবন সঞ্চারিণী 
- বহ্নিবলয়। 

তাঁর রচিত নাটক: 
- দুয়ে দুয়ে চার 
- যে অরণ্যে আলো নেই 
- রোদ জ্বলা বিকেল 
- সূর্যাস্তের পর

কথানাট্য
- আমি বীরাঙ্গনা বলছি (২ খন্ড)

ছোটগল্প
রমনা পার্কে

আত্মজীবনী
- বিন্দু-বিসর্গ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) তপসি- ছোটো মাছ বিশেষ।
  2. খ) তপস্বী- যে তপস্যা করে।
  3. গ) দীনেশ- সূর্য
  4. ঘ) দৃপ্ত- বলিষ্ঠ
সঠিক উত্তর:
গ) দীনেশ- সূর্য
উত্তর
সঠিক উত্তর:
গ) দীনেশ- সূর্য
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
দীনেশ শব্দের অর্থ- 'গরিবের ত্রাতা'।

তবে, দিনেশ শব্দের অর্থ- 'সূর্য'। 

সুতরাং, অপশন গ) ভুল।
অন্যান্য অপশনে প্রদত্ত শব্দ সমূহের অর্থ সঠিক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
সারমর্ম বা সারাংশ লেখার সময়ে উদাহরণ, উদ্ধৃতি, পরিসংখ্যান, তথ্য-উপাত্ত ইত্যাদি-
  1. ক) গ্রহনীয়
  2. খ) প্রাসঙ্গিক
  3. গ) বর্জনীয়
  4. ঘ) যৌক্তিক
সঠিক উত্তর:
গ) বর্জনীয়
উত্তর
সঠিক উত্তর:
গ) বর্জনীয়
ব্যাখ্যা
সারমর্ম বা সারাংশ লেখার সময়ে উদাহরণ, উদ্ধৃতি, পরিসংখ্যান, তথ্য-উপাত্ত ইত্যাদি- 'বর্জনীয়'।  

• সারাংশ ও সারমর্ম লেখার কিছু নিয়ম হলো:

ক. প্রদত্ত রচনার বিবরণ ও ভাবকে অনুসরণ করে সারাংশ ও সারমর্ম লিখতে হয়।
খ. অনধিক চার বাক্য বা চল্লিশ শব্দের মধ্যে সারাংশ ও সারমর্ম সীমিত রাখা দরকার।
গ. প্রদত্ত রচনার মূল কথা যাতে সারাংশ ও সারমর্মে বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হয়।
ঘ. সারমর্ম বা সারাংশ লেখার সময়ে উদাহরণ, উদ্ধৃতি, পরিসংখ্যান, তথ্য-উপাত্ত ইত্যাদি পুরোপুরি বাদ দিতে হয়।
ত. সারাংশ ও সারমর্মের ভাষায় কোনো ধরনের কাব্যধর্মিতা রাখা যায় না। ভাষা হতে হয় দ্ব্যর্থহীন ও আবেগবর্জিত।
চ. সারাংশ ও সারমর্মে পুনরাবৃত্তি পুরোপুরি বর্জনীয়। সারাংশে প্রত্যক্ষ উক্তি বর্জন করতে হবে। 
ছ. সারাংশ বা সারমর্ম লেখার সময়ে নিজস্ব বক্তব্য, মন্তব্য বা মত প্রকাশের কোনো সুযোগ নেই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'তুমি অপরাধী অতএব শাস্তি পেতে হবে।'- বাক্যটিতে কোন ধরনের যোজক এর প্রয়োগ ঘটেছে?
  1. ক) বিকল্প যোজক
  2. খ) বিরোধ যোজক
  3. গ) কারণ যোজক
  4. ঘ) সাপেক্ষ যোজক
সঠিক উত্তর:
গ) কারণ যোজক
উত্তর
সঠিক উত্তর:
গ) কারণ যোজক
ব্যাখ্যা
'তুমি অপরাধী অতএব শাস্তি পেতে হবে।'- বাক্যটিতে 'কারণ যোজক' এর প্রয়োগ ঘটেছে। 

• কারণ যোজক:
এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ।
যেমন: বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।
'তুমি অপরাধী অতএব শাস্তি পেতে হবে।'

• সাপেক্ষ যোজক:
এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়।
যেমন: যত পড়ছি, ততই নতুন করে জানছি।

• বিকল্প যোজক:
এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে।
যেমন: চা না-হয় কফি খান।

• বিরোধ যোজক:
এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে। যেমন: তাকে আসতে বললাম, তবু এলো না ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'বিলাসী' গল্পটির রচয়িতা কে?
  1. ক) আবু ইসহাক
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
'বিলাসী' গল্পটির রচয়িতা- 'শরৎচন্দ্র চট্টোপাধ্যায়'। 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 
- ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁঁর প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত ছোটগল্প: 
- মহেশ,
- বিলাসী,
- সতী, 
- মামলার ফল ইত্যাদি। 

তাঁর রচিত বিখ্যাত উপন্যাস :
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পন্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয় ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
যৌতুক প্রথা নিয়ে রচিত রবীন্দ্রনাথের একটি প্রসিদ্ধ ছোটগল্পের নাম-
  1. ক) ছুটি
  2. খ) দেনাপাওনা
  3. গ) অপরিচিতা
  4. ঘ) পোস্টমাস্টার
সঠিক উত্তর:
খ) দেনাপাওনা
উত্তর
সঠিক উত্তর:
খ) দেনাপাওনা
ব্যাখ্যা
যৌতুক প্রথা নিয়ে রচিত রবীন্দ্রনাথের একটি প্রসিদ্ধ ছোটগল্পের নাম- 'দেনাপাওনা'

⇒ দেনাপাওনা:
- রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে ‘দেনাপাওনা’ গল্পটি সংকলিত হয়েছে। 
- ‘দেনাপাওনা’ গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত সংবেদনশীল দৃষ্টিভঙ্গিতে সমাজের প্রচলিত যৌতুক প্রথার মর্মান্তিক রূপ উপস্থাপন করেছেন।
- যৌতুক প্রথার বিরুদ্ধে নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং ভিন্ন মত গড়ে তুলতে গল্পটি সহায়ক।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অতিপ্রাকৃতিক গল্প:
- ক্ষুধিত পাষাণ
- নিশীতে
- মণিহার
- কঙ্কাল

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধুনিক মনস্তত্ব নিয়ে ছোটগল্প: 
- রবিবার
- শেষকথা
- ল্যাবরেটরি।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাজসমস্যামূলক ছোটগল্প: 
- দেনাপাওনা
- রামকানাইয়ের নির্বুদ্ধিতা
- যজ্ঞেশ্বরের যজ্ঞ
- অনধিকার প্রবেশ।


উৎস: বাংলা সাহিত্য নবম-দশম শ্রেণি ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া। 
.
যে ছন্দে যুগ্মধ্বনি সর্বদা বিশ্লিষ্ট ভঙ্গিতে উচ্চারিত হয়ে দুমাত্রার মর্যাদা পায় এবং অযুগ্মধ্বনি একমাত্রা বলে গণনা করা হয় তাকে কী বলে?
  1. ক) স্বরবৃত্ত
  2. খ) মাত্রাবৃত্ত
  3. গ) অক্ষরবৃত্ত
  4. ঘ) অমিত্রাক্ষর
সঠিক উত্তর:
খ) মাত্রাবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) মাত্রাবৃত্ত
ব্যাখ্যা
'মাত্রাবৃত্ত' ছন্দ 
- যে ছন্দে যুগ্মধ্বনি সর্বদা বিশ্লিষ্ট ভঙ্গিতে উচ্চারিত হয়ে দুমাত্রার মাত্রার মর্যাদা পায়
এবং অযুগ্মধ্বনি একমাত্রা বলে গণনা করা হয় তাকে 'মাত্রাবৃত্ত' ছন্দ বলে।
- মাত্রাবৃত্ত ছন্দ ধ্বনি প্রধান।
- মাত্রাবৃত্ত ছন্দে ছয় মাত্রার পর্বই প্রধান।
তবে, চার, পাঁচ, সাত, আট মাত্রার পর্বও এ ছন্দে পাওয়া যায়। 
যেমন-
'সোনার পাখি ছিল/ সোনার খাঁচাটিতে, (৭ + ৭)
বনের পাখি ছিল/ বনে।' (৭ + ২), 
----------- রবীন্দ্রনাথ ঠাকুর। 

• মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ঠ্য:
- একই শব্দের অন্তর্গত যুক্তব্যঞ্জনের পূর্বস্বর দীর্ঘ বা দ্বিমাত্রিক।
- হলন্ত অক্ষর বা বদ্ধাক্ষরের দীর্ঘ বা দ্বিমাত্রিক।
- অনুস্বর ও বিসর্গের পূর্ববর্তী স্বর দীর্ঘ।
- যৌগিক স্বরান্ত অক্ষর ( যেমন- ঐ, ঔ) দ্বিমাত্রিক।
- অবশিষ্ট সমস্ত স্বর হ্রস্ব বা একমাত্রিক। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
'কবিতায় আর নতুন কি লিখব।
যখন বুকের রক্তে
লিখেছি একটি নাম বাংলাদেশ।'- উদ্ধৃতাংশটির রচয়িতা কে?
  1. ক) অতুলপ্রসাদ সেন
  2. খ) মোহাম্মদ মনিরুজ্জামান
  3. গ) মাহবুব আলম চৌধুরী
  4. ঘ) আসাদ চৌধুরী
সঠিক উত্তর:
খ) মোহাম্মদ মনিরুজ্জামান
উত্তর
সঠিক উত্তর:
খ) মোহাম্মদ মনিরুজ্জামান
ব্যাখ্যা
'কবিতায় আর নতুন কি লিখব।
যখন বুকের রক্তে
লিখেছি একটি নাম বাংলাদেশ।'- উদ্ধৃতাংশটির রচয়িতা 'মোহাম্মদ মনিরুজ্জামান'।
- লাইনটি মোহাম্মদ মনিরুজ্জামান এর 'শহীদ স্মরণে' কবিতা থেকে সংকলিত। 

শহীদ স্মরণে
মোহাম্মদ মনিরুজ্জামান

কবিতায় আর কি লিখব?
যখন বুকের রক্তে লিখেছি
একটি নাম
বাংলাদেশ।
গানে আর ভিন্ন কি সুরের ব্যঞ্জনা?
যখন হানাদারবধ সংগীতে
ঘৃণার প্রবল মন্ত্রে জাগ্রত
স্বদেশের তরুণ হাতে
নিত্য বেজেছে অবিরাম
মেশিনগান, মর্টার, গ্রেনেড।

কবিতায় কি লিখব?
যখন আসাদ
মনিরামপুরেরর প্রবল শ্যামল
হৃদয়ের তপ্ত রুধিরে করেছে রঞ্জিত
সারা বাংলায় আজ উড্ডীন
সেই রক্তাক্ত পতাকা।
আসাদের মৃত্যুতে আমি
অশ্রুহীন; অশোক; কেননা
নয়ন কেবল বজ্রবর্ষী; কেননা
আমার বৃদ্ধ পিতার শরীরে
এখন পশুদের প্রহারের
চিহ্ণ; কেননা আমার বৃদ্ধা মাতার
কণ্ঠে নেই আর্ত হাহাকার, নেই
অভিসম্পাত- কেবল
দুর্মর ঘৃণার আগুন; কোন
সান্ত্বনা বাক্য নয়, নয় কোন
বিমর্ষ বিলাপ; তাঁকে বলি নি
'তোমার ছেলে আসল ফিরে
হাজার ছেলে হয়ে
আর কেঁদো না মা'; কেননা
মা তো কাঁদে না;
মার চোখে নেই অশ্রু, কেবল
অনলজ্বালা, দু চোখে তাঁর
শত্রুহননের আহ্বান।

আসদের রক্তধারায় মহৎ
কবিতার, সব মহাকাব্যের,
আদি অনাদি আবেগ-
বাংলাদেশ-জাগ্রত।
আমি কবিতায় নতুন আর
কি বলব? যখন মতিউর
করাচীর খাঁচা ছিঁড়ে ছুটে গেল
মহাশূন্যে টি-৩৩ বিমানের দুর্দম পাখায় তার স্বপ্নের
স্বধীন স্বদেশ মনে করে-
ফেলে তার মাহিন তুহিন মিলি
সর্বস্ব সম্পদ; পরম আশ্চর্য এক
কবিতার ইন্দ্রজাল স্রষ্টা হল-
তার অধিক কবিতা আর
কোন বঙ্গভাষী কবে লিখেছে কোথায়?

আমি কোন শহীদের স্মরণে লিখব?
বয়ান্ন, বাষট্টি, উনসত্তর, একাত্তর;
বাংলার লক্ষ লক্ষ আসাদ মতিউর আজ
বুকের শোণিতে উর্বর করেছে এই
প্রগাঢ় শ্যামল।
শহীদের পূণ্য রক্তে সাত কোটি
বাঙালির প্রাণের আবেগ আজ
পুষ্পিত সৌরভ। বাংলার নগর, বন্দর
গঞ্জ, বাষট্টি হাজার গ্রাম
ধ্বংস্তুপের থেকে সাত কোটি ফুল
হয়ে ফোটে। প্রাণময় মহৎ কবিতা
আর কোথাও দেখি না এর চেয়ে।
শব্দভূক পদ্যব্যবসায়ী ভীরু বঙ্গজ পুঙ্গব সব
এই মহাকাব্যের কাননে খোঁজে
নতুন বিস্ময়। কলমের সাথে আজ
কবির দুর্জয় হাতে নির্ভুল স্টেনগান কথা বলে।
কবিতায় আর নতুন কি লিখব।
যখন বুকের রক্তে
লিখেছি একটি নাম বাংলাদেশ।

উৎস: 'শহীদ স্মরণে' কবিতা- মোহম্মদ মনিরুজ্জামান।
১১.
The word, 'Seismic' is related with-
  1. ক) Plants
  2. খ) Earthquake
  3. গ) Naval
  4. ঘ) Animals
সঠিক উত্তর:
খ) Earthquake
উত্তর
সঠিক উত্তর:
খ) Earthquake
ব্যাখ্যা
• 'Seismic': (Adjective)

- The word, 'Seismic' is connected with or caused by earthquakes; Related to or caused by an earthquake or other vibration of the Earth.
- Bangla Meaning: ভূকম্পনঘটিত।

Synonyms: Tectonic (গঠন/কাঠামো সংশ্লিষ্ট), Quaky (কম্পমান), Quivering (কম্পমান), Movement (আন্দোলন, বা নড়াচড়া করে এমন), Vibrational (কম্পনীয়)।
Antonyms: Ethereal (বায়বীয়), Vaporous(বাষ্পীয়), Motionless (গতিহীন), Solid (কঠোর), Airy (বায়বীয়)।

Other Forms:
1. Seismograph (noun) ভূমিকম্পের শক্তি, স্থায়িত্ব ও দূরত্ব মাপার যন্ত্রবিশেষ; ভূকম্পলিখ।
2. seismology (noun) [uncountable noun] ভূকম্পদবিদ্যা।
3. seismologist (noun) ভূকম্পবিদ।

Source: Live MCQ lecture.
১২.
What is the antonym of the word 'Capricious'?
  1. ক) Dishonest
  2. খ) Faithful
  3. গ) Stable
  4. ঘ) Expert
সঠিক উত্তর:
গ) Stable
উত্তর
সঠিক উত্তর:
গ) Stable
ব্যাখ্যা
• Capricious (Adjective)

English Meaning: Likely to change, or reacting to a sudden desire or new idea.
Bangla Meaning: খেয়ালি; চপল; লোলচিত্ত; অস্থিরমতি।

Synonyms: Fickle (দৃঢ়ভাবে অনুগত নয় এমন), Inconstant (অস্থিরচিত্ত), Variable (পরিবর্তনশীল), Fluctuating (ওঠানামা করা), Temperamental (সংবেদনশীল)। 
Antonyms: Stable (সহজে পরিবর্তনীয় নয়), Consistent (সঙ্গতিপূর্ণ), Settled (স্থির), Steady (দৃঢ়), Unvarying (অপরিবর্তনীয়)।

Other Forms:
Capriciously (adjective) খেয়ালখুশিমতো; মর্জিমাফিক।

Example Sentence: 
1. We have had very capricious weather lately
2. The court ruled that the punishment was arbitrary and capricious.

অন্য অপশন গুলোর মধ্যে - 
- Faithful (বিশ্বস্ত)
- Dishonest (অসৎ)
-  Expert (বিশেষজ্ঞ বা দক্ষ ব্যক্তি

Source: Live MCQ Lecture.
১৩.
Choose the synonym of the word 'Prodigal'-
  1. ক) Wasteful
  2. খ) Thrifty
  3. গ) Intelligent
  4. ঘ) Fool
সঠিক উত্তর:
ক) Wasteful
উত্তর
সঠিক উত্তর:
ক) Wasteful
ব্যাখ্যা
Prodigal (adjective)

English Meaning: Spending money or resources freely and recklessly; wastefully extravagant.
Bangla Meaning: অতিব্যয়ী; অপব্যয়ী; অপচেতা; বজ্রপদ; অকৃপণ; মুক্তহন্ত: a prodigal administration; prodigal habits.
(খ্রিস্টের বাণীতে দৃষ্টান্তরূপে উল্লেখিত) অপব্যয়ী ও অপরিণামদর্শী ব্যক্তি; যাকে তার কার্যকলাপের জন্য পরে অনুশোচনা করতে হর; অমিতব্যয়ী পুত্র।

Synonyms: Wasteful (অপচয়ী), Extravagant (অপচয়কর), Spendthrift (অমিতব্যয়ী বা অপব্যয়ী লোক), Waster (অমিতব্যয়ী), Spendthrift (খরুচে)।
Antonyms: Thrifty (মিতব্যয়ী), Parsimonious (ব্যয়কুণ্ঠ; কৃপণ), Mean (সংকীর্ণমনা), Miserly (কৃপন), Tight-fisted (ব্যয়কুন্ঠ)।

Other Forms: (noun) [Countable noun] অপব্যয়ী/অমিতব্যয়ী (ব্যক্তি)।
- Prodigally [প্রডিগালি] (adverb) অপব্যয়পূর্বক, মুক্তহস্তে ইত্যাদি।
- Prodigality [প্রডিগ্যালাটি] (noun) [Uncountable noun] (সদর্থে) অকৃপণতা; মুক্তহস্ততা; (কদর্থে) অতিব্যয়িতা; অমিতব্যয়; অপব্যয়: the prodigality of the sea.

Example Sentence: 
1. Go hard on those sugar farmers, or should I say, go hard on that prodigal federal government.
2. The million-dollar lottery winner was such a prodigal that his windfall was exhausted after only a few years.

অন্য অপশন গুলোর মধ্যে -
• Intelligent (adjective) বুদ্ধিমান; মেধাবী; বিচক্ষণ; ধীমান
• Fool (noun) বোকা; মুঢ়; মূর্খ; হাবা; ভ্যাবা।

Source: Live MCQ Lecture.
১৪.
The rose smells sweet. (Make it passive)
  1. ক) The rose smelt sweet.
  2. খ) The rose is sweet as it is smelt.
  3. গ) The rose is sweet when it smelt.
  4. ঘ) The rose is smelt sweet.
সঠিক উত্তর:
ঘ) The rose is smelt sweet.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The rose is smelt sweet.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যটি একটি Quasi sentence. 
- যে sentence গঠনে active কিন্তু অর্থে passive বা অন্যের দ্বারা সংঘটিত হয় এমন বোঝায় বোঝায়, তাকে Quasi sentence বলে।

• এই ধরনের sentence কে দুই ভাবে passive করা যায় -

1) Active voice এর subject টিই passive voice এর subject হিসাবে বসে + tense অনুযায়ী auxiliary verb বসে + adjective টি বসে + when + প্রথম subject অনুযায়ী it/they বসে + আবারো tense অনুযায়ী auxiliary verb + মূল verb এর past participle.
যেমনঃ 
The rose smells sweet. 
-The rose is sweet when it is smelt.

2) Active এর এর subject টিই passive voice এর subject হিসাবে বসে + tense অনুযায়ী auxiliary verb বসে + মূল verb এর past participle + adjective টি বসে।
যেমন: The rose is smelt sweet.

• যেহেতু,অপশনে  The rose is smelt sweet - বাক্যটি রয়েছে, তাই এটিই সঠিক উত্তর।
১৫.
Though I tried hard, I failed in English. (Make it simple)
  1. ক) In spite my trying hard, I failed in English.
  2. খ) In spite of my trying hard yet I failed in English.
  3. গ) Despite of my trying hard, I failed in English.
  4. ঘ) Despite my trying hard, I failed in English.
সঠিক উত্তর:
ঘ) Despite my trying hard, I failed in English.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Despite my trying hard, I failed in English.
ব্যাখ্যা
• Though/Although যুক্ত Complex sentence কে simple form এ রূপান্তর করার নিয়ম:
- Though/Although এর স্থানে in spite of /Despite ব্যবহার + am/is/are/was/were এর স্থানে being অথবা has/have/had এর স্থানে having অথবা main verb+ ing ব্যবহার হবে + বাকি অংশ + ২য় clause.

Example:
Complex: Though I tried hard, I failed in English.
Simple: Despite my trying hard, I failed in English.
১৬.
I said to Akash, “May you keep well”. (Make it indirect)
  1. ক) I wished Akash that he might keep well.
  2. খ) I prayed to Akash that he must have to keep well.
  3. গ) I wished Akash that he may have to keep well.
  4. ঘ) I prayed Akash that he must keep well.
সঠিক উত্তর:
ক) I wished Akash that he might keep well.
উত্তর
সঠিক উত্তর:
ক) I wished Akash that he might keep well.
ব্যাখ্যা
Optative sentence এর indirect speech করার নিয়ম - 
- Reporting verb এর said এর পরিবর্তে wished/prayed বসে
- Inverted Comma উঠে গিয়ে that বসে
- reported speech এর subject বসে
- may/ might বসে 
- reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত অংশ হয়।

Structure: subject + wish/pray + that + Reported speech এর subject + may/might + মূল verb থেকে শেষ পর্যন্ত।
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - I wished Akash that he might keep well.
১৭.
'Animal Farm' was written by the author of -
  1. The Jungle Book
  2. The Adventures of Tom Sawyer
  3. Nineteen Eighty-Four
  4. Lord Jim
সঠিক উত্তর:
Nineteen Eighty-Four
উত্তর
সঠিক উত্তর:
Nineteen Eighty-Four
ব্যাখ্যা
• প্রশ্নে জানতে চাওয়া হয়েছে - অপশনে উল্লিখিত কোন সাহিত্যকর্মের লেখক 'Animal Farm' এরও লেখক।
- অর্থাৎ, নিচের অপশন গুলোর মধ্যে এমন কোন একটা সাহিত্যকর্ম আছে যেটির লেখক এবং'Animal Farm'-এর লেখক একই ব্যক্তি।
• 'Animal Farm' -এর লেখক হলেন George Orwell.

• প্রশ্নে উল্লেখিত অপশ্ন গুলোর মধ্যে - 
ক) The Jungle Book -এর লেখক Rudyard Kipling.
খ) The Adventures of Tom Sawyer-এর লেখক Mark Twain.
গ) Nineteen Eighty Four-এর লেখক George Orwell
ঘ) Lord Jim -এর লেখক Joseph Conrad.

- সুতরাং, দেখা যাচ্ছে - 'Animal Farm' এবং 'Nineteen Eighty-Four' হল দুটো উপন্যাসের নাম এবং দুটোরই লেখক George Orwell.
- তাই, সঠিক উত্তর - Nineteen Eighty-Four.
..........................................................................

• George Orwell, Modern Period এর একজন সুপরিচিত লেখক।
- 'Eric Arthur Blair' was the real name of  George Orwell.
- তিনি একাধারে English novelist, essayist, and critic.
- তিনি তাঁর 'Animal Farm' এবং Nineteen Eighty-four নামক novel এর জন্য বিশেষভাবে পরিচিত।

• George Orwell's Animal Farm is a - Political allegory.
• It is also the best example of a novelette.
- Animal Farm is a political allegory about revolution and power.
-Through the tale of a group of farm animals who overthrow the owner of the farm, Animal Farm explores themes of totalitarianism, the corruption of ideals, and the power of language. 

• George Orwell's Notable Works - 
- A Clergyman’s Daughter
- A Hanging
- Animal Farm
- Burmese Days
- Coming Up for Air
- Down and Out in Paris and London
- Homage to Catalonia
- Keep the Aspidistra Flying
- Nineteen Eighty-four
- Shooting an Elephant
- Such, Such Were the Joys
- The Lion and the Unicorn
- The Road to Wigan Pier, etc.

Source: Britannica.
১৮.
His house is like a barn. Here 'like' is used as a/an -
  1. ক) Verb
  2. খ) Adverb
  3. গ) Pronoun
  4. ঘ) Preposition
সঠিক উত্তর:
ঘ) Preposition
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Preposition
ব্যাখ্যা
 • His house is like a barn.  Here 'like' is used as a - preposition.

•  Like এমন একটি শব্দ যা pronoun ব্যাতীত বাকি সকল parts of speech হিসাবেই ব্যবহৃত হতে পারে।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে like একটি preposition হিসেবে ব্যবহৃত হয়েছে।
- in the manner of: similarly to
- or having the characteristics of : similar to - ইত্যাদি বোঝানোর ক্ষেত্রে like preposition হিসাবে ব্যবহৃত হয়।
- যেমন:
1)He lives like a miser.
2) He lives like a king.
• সুতরাং, প্রশ্ন প্রদত্ত বাক্যে like একটি preposition - কারন যেহেতু এখানে like দ্বারা দুইজনের মধ্যে similarity নির্দেশ করা হয়েছে৷
১৯.
Seven years have passed since I met you last. Here ‘since’ is-
  1. ক) Adverb
  2. খ) Noun
  3. গ) Conjunction
  4. ঘ) Preposition
সঠিক উত্তর:
গ) Conjunction
উত্তর
সঠিক উত্তর:
গ) Conjunction
ব্যাখ্যা
• Seven years have passed since I met you last. Here ‘since’ is - Conjunction

• কিছু কিছু শব্দ যেমন, before, after, since, for, while etc. Preposition এবং Conjunction উভয় ভাবেই ব্যবহৃত হতে পারে।
- since যদি দুইটি Clause কে যুক্ত হতে সাহায্য করে তবে তা Conjunction হবে।
- প্রশ্নে উল্লেখিত বাক্যে since দুইটি clause কে যুক্ত করায় এটি conjunction.

অন্যদিকে,
- Since (followed by a noun), Preposition হিসেবে বিবেচ্য হবে।
- যেমন: It has been raining since morning.
- Here since is used as a preposition as it is followed by morning (noun).
২০.
We walked through the forest. Here 'walked' is a/an -
  1. ক) Linking verb
  2. খ) Finite verb
  3. গ) Intransitive verb
  4. ঘ) Causative verb
অনির্ধারিত
ব্যাখ্যা
• We walked through the forest. Here 'walked' is a - Finite verb.

• A finite verb is a verb that has a subject and shows tense.
- Finite verbs are not gerunds, infinitives or participles, which are classified as non-finite verbs.
- Tense এর গঠন অনুসারে যে verb বসে, সেটিই Finite Verb.
- প্রশ্নে উল্লেখিত verb, waiting এর subject আছে এবং এটি tense show করছে, তাই এটি finite verb.

আবার, 

• ‘Intransitive Verb’ হল এমন Verb যার object নেই।
এখানে walked - verb এর কোন object নেই। তাই এটি Intransitive verb.

অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
২১.
Identify the correct sentence.
  1. ক) I want such boy
  2. খ) Half a loaf is better than no loaf.
  3. গ) How an ideal village it is.
  4. ঘ) It is quite difficult a job.
সঠিক উত্তর:
খ) Half a loaf is better than no loaf.
উত্তর
সঠিক উত্তর:
খ) Half a loaf is better than no loaf.
ব্যাখ্যা
• Both, all, such, half, many, quite প্রভৃতি কোন Noun কে Modify করলে সাধারণত এদের পরে Noun টির সাথে article বসে।
- সাধারণত both / all এর সাথে the বসে। 
- এবং such, half, many, quite এর সাতে a /an বসে।
- আর As, so, too, how ইত্যাদি Adverb কোন Adjective কে Modify করলে এবং Adjective এর পর কোন Noun থাকলে ঐ Noun এর আগে a/an বসে।

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্য - Half a loaf is better than no loaf.

• অন্যদিকে, 
- I gave him a four and a half taka এর শুদ্ধ বাক্য - I want such a boy
- How an ideal village it is এর শুদ্ধ বাক্য How ideal a village it is.
-  It is quite difficult a job এর শুদ্ধ রূপ হবে - It is a quite difficult job.
২২.
What is the adjective form of 'Skeptic'?
  1. ক) Skeptic
  2. খ) Skeptical
  3. গ) Skepticism
  4. ঘ) Skepticity
সঠিক উত্তর:
খ) Skeptical
উত্তর
সঠিক উত্তর:
খ) Skeptical
ব্যাখ্যা
• Skeptic (noun)
- এর adjective form হচ্ছে - Skeptical.

• Skeptic (noun)
English Meaning: A person who doubts the truth or value of an idea or belief.
Bangla Meaning: যে ব্যক্তি কোনো দাবি, তত্ত্ব ইত্যাদির সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে; যে ব্যক্তি ধর্মের সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে, সংশয়াত্মা, সংশয়ান, সংশয়বাদী।

• Other Forms:
- Skeptical (adjective) সন্দেহপ্রবণ; সংশয়বাদী; সন্দিগ্ধচিত্ত।
- Skeptically (adverb) সংশয়ের সঙ্গে; সন্ধিগ্ধভাবে।
- Skepticism (noun) সন্ধিগ্ধচিত্ততা; সংশয়বাদ।

Source: Live MCQ Lecture.
২৩.
We all need to be _______ our own professions when they fail in moral ways.
  1. ক) repentant of
  2. খ) repentant to
  3. গ) repentant at
  4. ঘ) repentant on
সঠিক উত্তর:
ক) repentant of
উত্তর
সঠিক উত্তর:
ক) repentant of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - repentant of.
- Complete Sentence: We all need to be repentant of our own professions when they fail in moral ways.

• Repentant for/of:
- English meaning - feeling sorry for something that you have done
- Repentant for - অনুতপ্ত - He should be repentant for his misdeeds.
২৪.
"Captain Bluntschli" is a character from G.B Shaw's which play?
  1. ক) Arms and the Man
  2. খ) Man and Super Man
  3. গ) Farewell to Arms
  4. ঘ) Pygmalion
সঠিক উত্তর:
ক) Arms and the Man
উত্তর
সঠিক উত্তর:
ক) Arms and the Man
ব্যাখ্যা
• 'Captain Bluntschli is a character from George Bernerd Shaw's - Arms and the Man.
- Arms and the Man ia a Famous Comedy Drama by - George Bernard Shaw.
- এই drama এর title টি সরাসরি Roman Poet Virgil এর Aeneid থেকে নেয়া যেখানে যুদ্ধকে glorify করা হয়েছে। 
-তেমনি ভাবে Arms and the Man drama টিতে, indirectly Serbo-Bulgarian war এর প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়।

• Arms and the Man এর অন্যান্য চরিত্র সমূহ - 
- Raina Petkoff
- Major Siergius Saranoff
- Major Paul Petkoff,
- Catherine Petkoff
- Louka
- Nicola

• George Bernard Shaw (1856-1950):
- Irish comic dramatist, literary critic, and socialist propagandist.
- George Bernard Shaw is considered to be the greatest modern English dramatist.
- The Nobel Prize in Literature 1925 was awarded to George Bernard Shaw.

• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion,
- Mrs. Warren's Profession,
- Arms and the Man,
- Heartbreak House,
- Caesar and Cleopatra,
- Man and Superman,
- The Doctor's Dilemma,
- St. Joan of Arc etc.

Source: Britannica and Enotes.com
২৫.
Who wrote the symbolic short story 'The Metamorphosis'?
  1. ক) Ezra Pound
  2. খ) Alice Munro
  3. গ) Franz Kafka
  4. ঘ) Edgar Alan Poe
সঠিক উত্তর:
গ) Franz Kafka
উত্তর
সঠিক উত্তর:
গ) Franz Kafka
ব্যাখ্যা
• The Metamorphosis, symbolic story by Austrian writer Franz Kafka.
- এটি ১৯১৫ সালে সর্বপ্রথম German language এ Die Verwandlung নামে প্রকাশিত হয়।
- The opening sentence of The Metamorphosis has become one of the most famous in Western literature: “As Gregor Samsa awoke one morning from uneasy dreams, he found himself transformed in his bed into a gigantic insect.”

• Franz Kafka was a novelist, short story writer and an existentialist.

• তাঁর উল্লেখ্য সাহিত্য কর্ম -
- The Metamorphosis
- The Trial
- The Castle
- Amerika

Source: Britannica.
২৬.
দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার বর্গের পার্থক্য সর্বদা কত দ্বারা বিভাজ্য?
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
ঘ) ৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার বর্গের পার্থক্য সর্বদা কত দ্বারা বিভাজ্য?

সমাধান: 
ধরি 
১ম বিজোড় সংখ্যা = (2x + 1)
২য় বিজোড় সংখ্যা = (2x + 3)

এখন,
(2x + 3)2 - (2x + 1)2
= (2x + 3 + 2x + 1) (2x + 3 - 2x - 1)
= (4x + 4)(2)
= 8 (x + 1) ; যা 8 দ্বারা বিভাজ্য।
২৭.
১ থেকে ২২৫ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/২৫
  2. খ) ১/১৫
  3. গ) ১/৪৫
  4. ঘ) ১/২২৫
সঠিক উত্তর:
খ) ১/১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২২৫ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
১ থেকে ২২৫ পর্যন্ত মোট সংখ্যা ২২৫টি।
পূর্ণ বর্গসংখ্যার অনুকূলে নমুনাবিন্দুগুলো হলো {১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬, ২২৫}
মোট অনুকূল নমুনাবিন্দু = ১৫টি

আমরা জানি,
বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা = অনুকূল ঘটনা/মোট ঘটনা
= ১৫/২২৫
= ১/১৫
২৮.
3 × nP4 = nP5 হলে n এর মান কত?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
সঠিক উত্তর:
গ) 7
উত্তর
সঠিক উত্তর:
গ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: 3 × nP4 = nP5 হলে n এর মান কত?

সমাধান: 
3 × nP4 = nP5
⇒ 3 × n!/(n - 4)! = n!/(n - 5)!
⇒ 3 × n!/(n - 4)(n - 5)! = n!/(n - 5)!
⇒ 3/(n - 4)  = 1
⇒ n - 4 = 3
∴ n = 7
২৯.
ঘণ্টায় ৬০ কি.মি. গতিতে চলমান ৯৫ মি. লম্বা একটি ট্রেন ৫৫ মি. লম্বা একটি ব্রিজকে কত সময়ে অতিক্রম করবে?
  1. ক) ৬ সেকেন্ড
  2. খ) ৯ সেকেন্ড
  3. গ) ১৮ সেকেন্ড
  4. ঘ) ৩ সেকেন্ড
সঠিক উত্তর:
খ) ৯ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৬০ কি.মি. গতিতে চলমান ৯৫ মি. লম্বা একটি ট্রেন ৫৫ মি. লম্বা একটি ব্রিজকে কত সময়ে অতিক্রম করবে?

সমাধান:
এখানে,
ব্রিজটি অতিক্রম করতে হলে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।
∴ মোট দৈর্ঘ্য = (৯৫ + ৫৫) মিটার = ১৫০ মিটার

৬০০০০ মি. যায় ৩৬০০ সেকেন্ডে
১ মি যায় ৩৬০০/৬০০০০ সেকেন্ডে
∴ ১৫০ মিটার যায় (৩৬০০ × ১৫০)/৬০০০০ সেকেন্ডে
= ৯ সেকেন্ড
৩০.
2a3 + 3a2 + 3a - 8 এর একটি উৎপাদক নিচের কোনটি?
  1. ক) a - 1
  2. খ) a - 2
  3. গ) a - 3
  4. ঘ) a - 4
সঠিক উত্তর:
ক) a - 1
উত্তর
সঠিক উত্তর:
ক) a - 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2a3 + 3a2 + 3a - 8 এর একটি উৎপাদক নিচের কোনটি? 

সমাধান: 
f(a) = 2a3 + 3a2 + 3a - 8 
f(1) = 2 × 13 + 3 × 12 + 3 × 1 - 8 
      = 2 + 3 + 3 - 8
      = 8 - 8
       = 0
(a - 1), f(a) এর একটি উৎপাদক
৩১.
একটি বৃত্তের ব্যাস 72 সে.মি এবং বৃত্তচাপটি কেন্দ্রে উৎপন্ন কোণ 100° হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?
  1. ক) 40π
  2. খ) 10π
  3. গ) 20π
  4. ঘ) 30π
সঠিক উত্তর:
গ) 20π
উত্তর
সঠিক উত্তর:
গ) 20π
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 72 সে.মি এবং বৃত্তচাপটি কেন্দ্রে উৎপন্ন কোণ 100° হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
বৃত্তের ব্যাস = 72 সে.মি.
∴ বৃত্তের ব্যাসার্ধ , r = 72/2 = 36 সে.মি.

বৃত্তচাপের দৈর্ঘ্য = S
কেন্দ্রে উৎপন্ন কোণ, θ = 100°

আমরা জানি,
S = πrθ/180°
বা, S = (π × 36 × 100°)/180°
∴ S = 20π

∴ বৃত্তচাপের দৈর্ঘ্য = 20π
৩২.
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) √2
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
প্রশ্ন:
 
সমাধান:
2(log2log√ee2)
= 2{log2log√e(√e)4}
= 2{log2(4log√e√e}
= 2log2(4 × 1)
= 2log24
= 2log222
= (2 × 2)log22
= 4 × 1
= 4
৩৩.
একটি সমান্তর ধারার ৭ম পদের ৭ গুণ এবং ১১ম তম পদের ১১ গুণ পরস্পর সমান হলে ধারাটির ১৮তম পদটি কত?
  1. ক) ১
  2. খ) ০
  3. গ) ২
  4. ঘ) - ১
সঠিক উত্তর:
খ) ০
উত্তর
সঠিক উত্তর:
খ) ০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার ৭ম পদের ৭ গুণ এবং ১১ম তম পদের ১১ গুণ পরস্পর সমান হলে ধারাটির ১৮তম পদটি কত?

সমাধান:
ধারাটির প্রথম পদ = a
সাধারণ অন্তর = d

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d

∴ ৭ম পদ = a + 6d
∴ ১১তম পদ = a + 10d
১৮ তম পদ = a + 17d

প্রশ্নমতে,
7 × (a + 6d) = 11 × (a + 10d)
বা, 7a + 42d = 11a + 110d
বা, 11a - 7a = 42d - 110d
বা, 4a = - 68d
বা, a = - 17d
বা, a + 17d = 0

∴ ১৮ তম পদ = 0
৩৪.
হলে x এর মান কত?
  1. ক) 41
  2. খ) 31
  3. গ) 21
  4. ঘ) 51
সঠিক উত্তর:
খ) 31
উত্তর
সঠিক উত্তর:
খ) 31
ব্যাখ্যা
প্রশ্ন: হলে x এর মান কত?

সমাধান:
{(2x + 3)/5} + 2 = (x - 1)/2
বা, (2x + 3)/5 - (x - 1)/2 = - 2
বা, (4x + 6 - 5x + 5)/10 = - 2
বা, - x + 11 = - 20
বা, - x = - 20 - 11
∴ x = 31
৩৫.
x2 - 9x + 14 < 0 অসমতাটির সমাধান কোনটি?
  1. ক) 9 < x < 14
  2. খ) 7 < x < 9
  3. গ) 2 < x < 7
  4. ঘ) 5 < x < 7
সঠিক উত্তর:
গ) 2 < x < 7
উত্তর
সঠিক উত্তর:
গ) 2 < x < 7
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 9x + 14 < 0 অসমতাটির সমাধান কোনটি? 

সমাধান:

x2 - 9x + 14 < 0
x2 - 7x - 2x + 14 < 0
(x - 2)(x - 7) < 0

অসমতাটি সত্য হবে যদি x - 2 > 0 এবং x - 7 < 0 হয়।
x - 2 > 0
বা, x > 2
x - 7 < 0
বা, x < 7
x > 2 এবং x < 7 অর্থাৎ x এর মান 2 এর চেয়ে বড় এবং 7 এর চেয়ে ছোট হবে।
অসমতাটি সত্য হবে যদি 2 < x < 7 হয়।
অসমতাটির সমাধানঃ 2 < x < 7

আবার,
অসমতাটি সত্য হবে যদি x - 2 < 0 এবং x - 7 > 0 হয়।
x - 2 < 0
বা, x < 2

x - 7> 0
বা, x > 7
x < 2 এবং x > 7 অর্থাৎ  2 এর চেয়ে ছোট এবং7  এর চেয়ে বড় এমন সংখ্যা পাওয়া অসম্ভব।
সুতরাং অসমতাটির সমাধানঃ 2 < x < 7
৩৬.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং উচ্চতা 22 মি. হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গমি.?
  1. ক) 363 বর্গমি.
  2. খ) 181.5 বর্গমি.
  3. গ) 726 বর্গমি.
  4. ঘ) 336 বর্গমি.
সঠিক উত্তর:
ক) 363 বর্গমি.
উত্তর
সঠিক উত্তর:
ক) 363 বর্গমি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং উচ্চতা 22 মি. হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গমি.?

সমাধান: 
দেওয়া আছে,
সামান্তরিকের উচ্চতা = 22 মিটার
 সামান্তরিকের ভূমি = 22 এর 3/4 = 33/2 মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (33/2) × 22
= 363 বর্গমি.
৩৭.
a + b = 7 এবং ab = 12 হলে এর মান কত?
  1. ক) 74
  2. খ) 100
  3. গ) 72
  4. ঘ) 50
সঠিক উত্তর:
ঘ) 50
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 50
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 7 এবং ab = 12 হলে এর মান কত?

সমাধান: 
a + b = 7
ab = 12



প্রদত্ত রাশি =
= 288 × {(b2 + a2)/a2b2}
= 288 × {(a + b)2 - 2ab}/(ab)2}
= 288 × {(7)2 - 2.12}/(12)2}
= 288 × (25/144)
= 50
৩৮.
১ থেকে ৩৮ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ক) ১৬
  2. খ) ২০
  3. গ) ২৪
  4. ঘ) ২২
সঠিক উত্তর:
খ) ২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৩৮ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান: 
১ থেকে ৩৮ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো : ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪, ২৮,৩২,৩৬
এখানে
n  = ৯
∴ মধ্যক =  (n + ১)/২ তম পদ
= (৯ + ১)/২ তম পদ
= ৫ তম পদ 
= ২০
৩৯.
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (UNDP) রচিত বইয়ের নাম -
  1. ক) United Nations Development Programming.
  2. খ) United Nations Developing Program.
  3. গ) United Nations Development Programme.
  4. ঘ) United National Development Programmed.
সঠিক উত্তর:
গ) United Nations Development Programme.
উত্তর
সঠিক উত্তর:
গ) United Nations Development Programme.
ব্যাখ্যা
- UNDP-এর ইতিহাসের উপর ভিত্তি করে রচিত বইয়ের নাম- United Nations Development programme.

• জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী:
- প্রধানের পদবি-- প্রশাসক।
- UNDP  মানব উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করে আসছে- ১৭০ টি দেশ ও অঞ্চলে।
- UNDP-এর সদর দপ্তর-  নিউইয়র্ক।
-  প্রকাশকাল- ২০০৬ সাল।
- প্রতিষ্ঠাকাল- ১৯৬৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
- তহবিলটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (UNDP) অন্তর্ভুক্ত করা হয়েছিল-- ১৯৬৬ সালে।
- UNDP মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে - ১৯৯০ সাল থেকে।
- প্রথম প্রশাসক-- হফম্যান।

উৎস: UNDP অফিসিয়াল ওয়েবসাইট।
৪০.
শেনজেন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
  1. ক) ১৯৮৭ সালে ডেনমার্কে
  2. খ) ১৯৮৫ সালে লুক্সেমবার্গে
  3. গ) ১৯৮৪ সালে বেলজিয়ামে
  4. ঘ) ১৯৮৬ সালে ফ্রান্সে
সঠিক উত্তর:
খ) ১৯৮৫ সালে লুক্সেমবার্গে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮৫ সালে লুক্সেমবার্গে
ব্যাখ্যা
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় - ১৪ জুন ১৯৮৫ সালে লুক্সেমবার্গে।

• শেনজেন চুক্তি:
- এই চুক্তির বিষয়বস্তু ছিল ইউরোপের বিভিন্ন দেশসমূহের ইউরোপীয় অঞ্চলে এক ভিসা বা ভিসামুক্ত চলাচল।
- ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয় ৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে এবং এটি কার্যকর হয় ১ লা নভেম্বর ১৯৯৩ সালে।
- এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহে একক মুদ্রা ইউরো চালু হয়।
- প্রথমে এই চুক্তি স্বাক্ষর করেছিল ৫টি দেশ (France, Germany, Belgium, Luxemburg, and the Netherlands).
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ২০ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে।
- ২৭তম দেশ হিসেবে শেনজেনভুক্ত দেশের তালিকায় যুক্ত হয় - ক্রোয়েশিয়া ।

উৎস: EU ওয়েবসাইট।
৪১.
'মোনালিসা' বিশ্বের কোন জাদুঘরে প্রদর্শিত আছে?
  1. ক) ভ্যাটিকান, ইতালি
  2. খ) ল্যুভর, ফ্রান্স
  3. গ) কায়রো, মিশর
  4. ঘ) লন্ডন, ইংল্যান্ড
সঠিক উত্তর:
খ) ল্যুভর, ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
খ) ল্যুভর, ফ্রান্স
ব্যাখ্যা
- লুভর জাদুঘরে 'মোনালিসা' প্রদর্শিত ও সংরক্ষিত রয়েছে। 

• মোনালিসা:

-  বিশ্বখ্যাত ' মোনালিসা' চিত্রটির চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি।
- অনেক গবেষকদের মতে, ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে তিনি এ ছবিটি এঁকেছিলেন।
- ১৮২১ সালে নেপোলিয়নের মৃত্যুর পর ছবিটি উপহার দেওয়া হয় ল্যুভর জাদুঘরকে।
• সেই থেকে শিল্পকর্মটি ফ্রান্সের ল্যুভর জাদুঘরে সংরক্ষিত আছে।
• ল্যুভর জাদুঘরের তথ্যমতে প্রায় ৮০% পর্যটক শুধু মোনালিসার চিত্রটি দেখার জন্য আসে।
• ছবিটি আঁকতে তার প্রায় চারবছর সময় লাগে।
• মোনালিসার এই ছবিটির মূল্য নির্ধারণ করা হয় প্রায় ৮৩০ মিলিয়ন ডলার। যা প্রায় ৫ হাজার ৭১২ কোটি টাকার সমান।

উৎস: ব্রিটানিকা এবং প্রথম আলো পত্রিকা নিউজ।
৪২.
রুয়ান্ডায় ক্ষমতার লড়াইয়ে লিপ্ত দুটি প্রধান উপজাতির একটি হলো টুটসি, প্রতিপক্ষের নাম কী?
  1. ক) জুলু
  2. খ) জিটু
  3. গ) হুটু
  4. ঘ) জিও
সঠিক উত্তর:
গ) হুটু
উত্তর
সঠিক উত্তর:
গ) হুটু
ব্যাখ্যা

- রুয়ান্ডায় ক্ষমতার লড়াইয়ে লিপ্ত দুটি প্রধান উপজাতির একটি হলো টুটসি, প্রতিপক্ষের নাম হুটু।

• জনগোষ্ঠী:

 - হুটু ও টুটসি জনগোষ্ঠী ১৯৯৪ সালের ভয়াবহ  দাঙ্গা ও গৃহযুদ্ধের কারণে সারা বিশ্বে বেশি পরিচিত লাভ করে।
- হুটু বা আবাহুটু  জাতিগোষ্ঠী  আফ্রিকার গ্রেট লেক এলাকায় বসবাস করে এবং টুট্‌সি মধ্য আফ্রিকার রুয়ান্ডা ও বুরুন্ডি তে বাস করে।
- রুয়ান্ডা গণহত্যা সংঘটিত হয় ১৯৯৪ সালের ৭ এপ্রিল থেকে ১৫ জুলাইয়ের মধ্যে।
- ১০০ দিনের মধ্যে দেশটির হুটু সম্প্রদায়ের মানুষ আট লাখ মানুষকে হত্যা করে।
- তাদের বড় অংশই ছিল সংখ্যালঘু টুটসি সম্প্রদায়।
- হিউমান রাইট্‌স ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৪ সালে রুয়ান্ডার গণহত্যায় টুট্‌সিদের ৭৭% মানুষকে মেরে ফেলা হয়েছিল।

উৎস: রুয়ান্ডা হিস্টোরি এবং বিবিসি নিউজ [লিঙ্ক.লিঙ্ক.link]

৪৩.
আণবিক শীত বলতে বুঝায় -
  1. ক) আণবিক নিরস্ত্রীকরণ
  2. খ) বোমা নিরস্ত্রীকরণ
  3. গ) আণবিক যুদ্ধপূর্ব শীত হাওয়া
  4. ঘ) যুদ্ধ পরবর্তী সর্বাত্মক অন্ধকার
সঠিক উত্তর:
ঘ) যুদ্ধ পরবর্তী সর্বাত্মক অন্ধকার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুদ্ধ পরবর্তী সর্বাত্মক অন্ধকার
ব্যাখ্যা

- আণবিক শীত বা পারমাণবিক শীত বলতে যুদ্ধ পরবর্তী সর্বাত্মক অন্ধকারকে বুঝানো হয়েছে।

• নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীত ভলকানিক উইন্টারের মতোই। খুব শক্তিশালী আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছাই ও বস্তুকণা তৈরি হয় যা বায়ুমণ্ডলে ভাসতে থাকে ও সূর্যালোক প্রতিফলিত করে বাইরের দিকে পাঠিয়ে দেয়। ফলে পৃথিবী ঠাণ্ডা হয়ে আসে। ইতিহাস থেকে দেখা যায় এসব ভলকানিক উইন্টার কয়েক বছর অব্যহত ছিল। এমনকি পৃথিবীতে মানুষের আগমনের আগে প্রাণীজগতের বিলুপ্তির পেছনে কিছুটা হলেও এসব ভলকানিক উইন্টারের হাত ছিলো। এটি পৃথিবীকে সম্ভবত কয়েকশ বছর পর্যন্ত ঠাণ্ডা করে রাখতো।

অনেকটা এই ধরনেরই হবে নিউক্লিয়ার উইন্টার। তবে এখানে বায়ুমণ্ডলে ভাসমান ছাইগুলো হবে রেডিওঅ্যাকটিভ।

• পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে কয়েক বছরের জন্য সূর্যের আলো থেকে বঞ্চিত হবে পৃথিবী। ফলে অন্ধকারে ঢেকে যাবে পৃথিবী। এতে বন্ধ হয়ে যাবে জীবন ধারণের অপরিহার্য একটি প্রক্রিয়া, সালোকসংশ্লেষণ। বেশিরভাগ উদ্ভিদ মারা যাবে নিউক্লিয়ার উইন্টারে। আমাদের মানব প্রজাতিটিও বিলুপ্ত হয়ে যাবার সমূহ সম্ভাবনা আছে।

সূত্র: ফক্সনিউজ

৪৪.
'কোঙ্কন উপকূল' কোথায় অবস্থিত?
  1. ক) থাইল্যান্ড
  2. খ) চীন
  3. গ) ভারত
  4. ঘ) মিয়ানমার
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
- 'কোঙ্কন উপকূল' ভারতের মহারাষ্ট্রে অবস্থিত।

 • উপকূল:
- মহারাষ্ট্রের উপকূলীয় জেলাগুলি নিয়ে গঠিত প্রশাসনিক উপবিভাগকে কোঙ্কণ বলা হয়।
- কোঙ্কণের অধিবাসীদেরকে কোঙ্কণী ডাকা হয়। 
- কোঙ্কনের বন্দরগুলি প্রাচীন গ্রীক ও মিশরীয়দের কাছে এবং আরব ব্যবসায়ীদের কাছে অতি পরিচিত ছিল।
- মশলার ব্যবসা 'কোঙ্কণ' এলাকার প্রাচীন হিন্দু রাজ্যে সমৃদ্ধি এনেছিল।

উৎস: ব্রিটানিকা এবং আনন্দ বাজার পত্রিকা।
৪৫.
'ইনভিজিবল ম্যান' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) জাস্টিন ট্রুডো
  2. খ) বারাক ওবামা
  3. গ) টমাস হবস
  4. ঘ) কমলা হ্যারিস
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• ইনভিজিবল ম্যান:

- র‌্যল্ফ এলিসন-এর প্রথম উপন্যাস ‘ইনভিজিবল ম্যান।
- বইটিতে অজ্ঞাত এক যুবকের গল্প বলা হয়।
- বেনামি সে যুবক নিজেই উত্তম পুরুষ হয়ে গল্পের বিবরণ দিয়ে যায়, কীভাবে কলেজ জীবনে তারুণ্য থেকে পরবর্তী সময়ে ১৯৩০ সালে হারলমে একটি  রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র হয়ে ওঠেন।
- ইনভিজিবল ম্যান ১৯৫৩ সালে ন্যাশনাল বুক এওয়ার্ডও অর্জন করে।
- আমেরিকান সাহিত্যে এলিসনকে বিশ শতকের অন্যতম প্রধান উপন্যাসিক হিসাবে প্রতিষ্ঠিত করে।

অন্যদিকে,
- দ্য ইনভিজিবল ম্যান গ্রন্থের রচয়িতা এইচ. জি. ওয়েলস।

উৎস: ব্রিটানিকা ও যুগান্তর পত্রিকা নিউজ।


৪৬.
NASDAQ কোন দেশের পুঁজিবাজারের সাথে সম্পর্কিত?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জাপান
  4. ঘ) কানাডা
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- NASDAQ মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের সাথে সম্পর্কিত।

• NASDAQ:
- NASDAQ এর পূর্ণরূপ - National Association of Securities Dealers Automated Quotations.
- যুক্তরাষ্ট্রের  National Association of Securities Dealers (NASD) ১৯৭১ সালে নাসড্যাক প্রতিষ্ঠা করে।
- ১৯৭১ এর ৮ ফেব্রুয়ারি ন্যাসড্যাক এর কার্যক্রম শুরু হয়।
- ন্যাসড্যাক স্টক পৃথিবীর চতুর্থ বৃহত্তম শেয়ার বাজার।
- নাসড্যাক ও অ্যামেরিকান স্টক এক্সচেঞ্জ একত্রীকরণের ফলে ১৯৯৮ সালে  ন্যাসড্যাক-অ্যামেক্স মার্কেট গ্রুপ প্রতিষ্ঠিত হয়।

উৎস: নাসডেক ওয়েবসাইট।[লিঙ্ক]
৪৭.
চীনকে মোকাবিলায় বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদারিত্ব (PGII) প্রকল্প গ্রহণ করে -
  1. ক) D-8
  2. খ) G-7
  3. গ) G-8
  4. ঘ) G-20
সঠিক উত্তর:
খ) G-7
উত্তর
সঠিক উত্তর:
খ) G-7
ব্যাখ্যা
-  চীনকে মোকাবিলায় বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদ্বারিত্ব (PGII) প্রকল্প গ্রহণ করে - G7.  

• G7:
- ( G7 বা গ্রুপ অফ সেভেন) হল বিশ্বের সাতটি বৃহত্তম অর্থনীতির দেশসমূহের সমন্বয়ে গঠিত একটি সংস্থা।
- দেশগুলো হলো:
- Canada (কানাডা),
- France (ফ্রান্স),
- Germany (জার্মানি),
- Italy (ইতালি),
- Japan (জাপান),
- The United Kingdom(যুক্তরাজ্য) 
- The United States (যুক্তরাষ্ট্র).
- ৪৯তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ১৯-২১ মে জাপানের হিরোশিমা শহরে অনুষ্ঠিত হবে।


উৎস: বিবিসি & জি-৭ ওয়েবসাইট।
৪৮.
কোনটি 'ICRC' অফিসিয়াল ভাষা নয়?
  1. ক) আরবি
  2. খ) ইংরেজি
  3. গ) স্প্যানিশ
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
ঘ) তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তুর্কি
ব্যাখ্যা
 'ICRC' অফিসিয়াল ভাষা নয় - তুর্কি।

• International Committee of the Red Cross:
- প্রতিষ্ঠাকাল - ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সাল।
- প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড।
- সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
-  Red Cross - পূর্ণরূপ "International Committee of the Red Cross ‘’ (ICRC) এবং এটি ‘The International Red Cross and Red Crescent Movement’ নামেও পরিচিত।
- প্রতিষ্ঠাতা -  জিন হেনরি ডুনান্ট, সুইজারল্যান্ড।
- রেডক্রস মুসলিম বিশ্বে “রেড ক্রিসেন্ট” নামে পরিচিত। 
- রেডক্রসের প্রতীক ৩টি। যথা - রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও রেড ক্রিস্টাল।
- হেনরি ডুনান্টের জন্মদিন “৮ মে” - কে “আন্তর্জাতিক রেডক্রস দিবস” হিসাবে পালন করা হয়।
- রেডক্রস এ পর্যন্ত তিনবার নোবেল পুরস্কার লাভ করে। ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে রেডক্রস যা একক সংগঠন বা সংস্থা হিসাবে সর্বোচ্চ।
- অফিসিয়াল ভাষা - ৪টি (ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ ও আরবি)।

উৎস: রেড ক্রসের ওয়েবসাইট।
৪৯.
'Statistical Review of World Energy-2022' রিপোর্ট অনুযায়ী  খনিজ তেল উত্তোলনে শীর্ষদেশ কোনটি?
  1. ক) রাশিয়া
  2. খ) সৌদি আরব
  3. গ) কানাডা
  4. ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
 Statistical Review of World Energy-২০২২ রিপোর্ট অনুযায়ী ২০২১ সালে বিশ্বে দৈনিক গড় তেলের উৎপাদনে:
- প্রথম : যুক্তরাষ্ট্র (১৬৫৮৫ হাজার ব্যারেল)।
- দ্বিতীয় : সৌদি আরব (১০৯৫৪ হাজার ব্যারেল)।
- তৃতীয় : রাশিয়া (১০৯৪৪ হাজার ব্যারেল)।
- চতুর্থ : কানাডা৯৫৪২৯ হাজার ব্যারেল)।

উৎস: Statistical Review of World Energy-2022.
৫০.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব- পশ্চিম দ্বন্ধের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল?
  1. ক) কমিন্টার্ন
  2. খ) কমেকন
  3. গ) কমিনফর্ম
  4. ঘ) কলিম্পোন
সঠিক উত্তর:
খ) কমেকন
উত্তর
সঠিক উত্তর:
খ) কমেকন
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব- পশ্চিম দ্বন্ধের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোট - কমেকন।

• COMECON:
- COMECON এর পূর্ণরূপ Council for Mutual Economic Assistance.
- সোভিয়েত ব্লকের অন্তর্গত পূর্ব ইউরোপীয় দেশগুলির অর্থনৈতিক উন্নয়নের সুবিধার্থে এবং সমন্বয় করার জন্য ১৯৪৯ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত সংস্থা। 
- প্রতিষ্ঠাতা দেশ -পোল্যান্ড এবং সোভিয়েত ইউনিয়ন।
- পরবর্তীতে পূর্ব জার্মানি , আলবেনিয়া, উত্তর কোরিয়া, উত্তর ভিয়েতনাম সদস্য হিসেবে যোগদান করে।
- সংগঠনটি ১৯৪৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টিকে ছিল।

উৎস: ব্রিটানিকা।
৫১.
কোনটি নারীর বিরুদ্ধে বৈষম্যের অবসান সম্পর্কিত সনদ?
  1. ক) UNIFEM
  2. খ) UNFPA
  3. গ) CEDAW 
  4. ঘ) ICERD
সঠিক উত্তর:
গ) CEDAW 
উত্তর
সঠিক উত্তর:
গ) CEDAW 
ব্যাখ্যা
• নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও):
- ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ ও
জারী করে।
- ১৯৮১ সালের ৩রা সেপ্টেম্বর থেকে এ সনদ কার্যকর হয়।
- বাংলাদেশ ১৯৮৪ সালে সিডও সনদ সাক্ষর ও অনুমোদন করেন।
- বাংলাদেশ সাক্ষরের সময় সনদের অনুঃ ২ ও ১৩ (ক) ও অনুঃ ১৬ (১) (গ) (চ) সংরক্ষণ রেখেছিল।
- পরবর্তীতে ২ এবং ১৬ (১) (গ) সংরক্ষিত রেখে বাকী অনুচ্ছেদগুলো থেকে সংরক্ষণ তুলে নেয়া হয়।
- এই সনদে মোট ৩০টি অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদগুলোর মধ্যে ৩-১৬ পর্যন্ত মোট ১৪টি নারীর অধিকার
সংক্রান্ত এবং বাকীগুলো এর কর্মপন্থা ও দায়িত্ব সংক্রান্ত। 

উৎস: CEDAW South Asia[link]
৫২.
প্রস্তাবিত ‘কটন রুট’ এর প্রবর্তক কোন দেশ?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) কানাডা
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
ক) ভারত
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারত
ব্যাখ্যা
- প্রস্তাবিত ‘কটন রুট’ এর প্রবর্তক - ভারত।

• কটন রুট:

- ভারতের ওডিশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ‘ভারত ও ভারত মহাসাগর, সমুদ্রপথে বাণিজ্য এবং সভ্যতার পরম্পরার সম্পর্কের বিনির্মাণ’ শীর্ষক এক সম্মেলনে ‘কটন রুটের’ নতুন ধারণাটি তুলে ধরা হয়।
- চীনের ‘সিল্ক রোড’ অর্থনৈতিক কৌশলের বিপরীতেই এই নতুন কর্মপরিকল্পনা শুরু করেছে তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারত।
- প্রাচীন যুগে ভারত মহাসাগরকে কেন্দ্র করে উপমহাদেশে যে বয়ন শিল্পের বিকাশ ঘটেছিল।
- দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতীয় সংস্কৃতির বিকাশ ঘটেছিল যে পথ ধরে তাই নয়াদিল্লীর কটন রুট প্রস্তাব।

উৎস: প্রথম আলো ও দৈনিক জনকন্ঠ পত্রিকা রিপোর্ট ।
৫৩.
বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন -
  1. ক) ভ্লাদিমির লেনিন
  2. খ) স্ট্যালিন
  3. গ) কার্ল মার্কস
  4. ঘ) আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি
সঠিক উত্তর:
ক) ভ্লাদিমির লেনিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ভ্লাদিমির লেনিন
ব্যাখ্যা
• বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে - রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন - ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

অন্যদিকে,
• ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে - রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন - আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।

উৎস: হিস্টোরি ও ব্রিটানিকা.কম।
৫৪.
প্রথম আরব দেশ হিসেবে মঙ্গল গ্রহে মহাকাশযান প্রেরণ করে -
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) কাতার
  3. গ) ইরান
  4. ঘ) বাহরাইন
সঠিক উত্তর:
ক) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
ক) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
 • মহাকাশযান:
- ২০ জুলাই ২০২০ সালে বিশ্বের প্রথম মুসলিম ও আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত জাপানের তানেগামিশা উৎক্ষেপণকেন্দ্র থেকে মঙ্গলগ্রহের উদ্দেশ্যে মহাকাশযান উৎক্ষেপণ করে।
- ৯ ফেব্রুয়ারি ২০২১ সংযুক্ত আরব আমিরাত প্রেরিত ‘আমাল’ বা ‘হোপ মিশন’ নামের মহাকাশযান মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশ করতে সক্ষম হয়।
- ১০ ফেব্রুয়ারি মহাকাশযানটি মঙ্গলগ্রহের প্রথম ছবি প্রেরণ করে।
- সংযুক্ত আরব আমিরাত বিশ্বের পঞ্চম দেশ হিসেবে মঙ্গলগ্রহের কক্ষপথে মহাকাশযান প্রবেশ করাতে সক্ষম হয়।
- আমাল মিশনের উদ্দেশ্য মঙ্গলগ্রহের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে গবেষণা করা। মহাকাশযানটির ওজন ১.৩ টন।
- সংযুক্ত আরব আমিরাতের এই মঙ্গলগ্রহ অভিযানের বৈজ্ঞানিক দলের প্রধান হলেন সারাহ আল আমিরি। এই প্রকল্পে মার্কিন যুক্তরাষ্ট্র কারিগরি সহায়তা প্রদান করে।

উৎস: সিএনএন, ডয়েচভেলে এবং স্পেস ডটকম।
৫৫.
কৃত্রিম জিন আবিষ্কার করেন কে?
  1. ক) আলেকজান্ডার ফ্লেমিং
  2. খ) হরগোবিন্দ খোরানা
  3. গ) জোহান সেন
  4. ঘ) রবার্ট হুক
সঠিক উত্তর:
খ) হরগোবিন্দ খোরানা
উত্তর
সঠিক উত্তর:
খ) হরগোবিন্দ খোরানা
ব্যাখ্যা
ভারতীয় বিজ্ঞানী ড. হরগোবিন্দ খোরানা কৃত্রিম জিন সংশ্লেষণ করে ১৯৬৯ সালে নোবেল পুরস্কার পান।
জেনেটিক কোডের আবিষ্কারকও তিনি।
৫৬.
মাইট্রোকন্ড্রিয়ায় লিপিডের পরিমাণ -
  1. ক) ৭০-৭৩%
  2. খ) ৪৫-৪৭%
  3. গ) ২৫-৩০%
  4. ঘ) ২১-২৩%
সঠিক উত্তর:
গ) ২৫-৩০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫-৩০%
ব্যাখ্যা
- মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসন অঙ্গাণু। এজন্য একে কোষের পাওয়ার হাউজ বলা হয়।
- মাইটোকন্ড্রিয়ার ৭৩% প্রোটিন ও ২৫%-৩০% লিপিড এবং সামান্য পরিমাণে RNA, DNA, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে।
- আদি কোষ বা প্রাক কেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে। ব্যাকটেরিয়া একটি আদিকোষী জীব।

সূত্র: মাধ্যমিক জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি
৫৭.
নিচের কোনটি মৌলিক রাশি?
  1. ক) বিভব
  2. খ) তাপমাত্রা
  3. গ) বল
  4. ঘ) ত্বরণ
সঠিক উত্তর:
খ) তাপমাত্রা
উত্তর
সঠিক উত্তর:
খ) তাপমাত্রা
ব্যাখ্যা
মৌলিক রাশি:
কিছু কিছু মূল রাশি আছে, যেগুলো অন্য রাশির উপর নির্ভরশীল নয়। এসব রাশিগুলোকে মৌলিক রাশি বলা হয়।
- দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ- এই সাতটি রাশিকে মৌলিক রাশি বলে।
- রাশিগুলোকে পরিমাপ করতে অন্য কোন এককের উপর নির্ভর করতে হয় না।

যৌগিক বা লব্ধ রাশি: 
- যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল অর্থাৎ মৌলিক রাশি থেকে পাওয়া যায়, তাদেরকে লব্ধ রাশি বলা হয়।
- বেগ, ত্বরণ, কাজ, বল, তাপ, বিভব ইত্যাদি লব্ধ রাশির উদাহারণ।
- যে গুলো মৌলিক রাশি থেকে গঠিত হয়।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
ভেজা কাপড় রোদে শুকায় কোন প্রক্রিয়ায়?
  1. ক) বাষ্পীভবন
  2. খ) স্ফুটন
  3. গ) উর্ধ্বপাতন
  4. ঘ) ঘনীভবন
সঠিক উত্তর:
ক) বাষ্পীভবন
উত্তর
সঠিক উত্তর:
ক) বাষ্পীভবন
ব্যাখ্যা
• রোদের তাপে কাপড়ের পানি বাস্পে পরিণত হয়। ফলশ্রুতিতে কাপড় শুকিয়ে যায়।
- কোনো তরল পদার্থকে তাপ প্রদান করলে ঐ তরলের বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে।

যেমন: চায়ের কাপে গরম চা রাখলে ঐ গরম চা থেকে পানি বাষ্পাকারে উড়ে যায়। এটি বাষ্পীভবনের উদাহরণ।

• বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায়। 
বর্ষাকালে বাতাসের তাপমাত্রা বেশি হলেও আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে।
ফলে বাষ্পায়নের হার কমে যায়। 
অন্যদিকে, শীতকালে বাতাসের তাপমাত্রা কম হলেও আপেক্ষিক আর্দ্রতা কম থাকে। 
অর্থাৎ, বাতাস শুকনো থাকে ফলে জলকণার দ্রুত বাষ্পায়ন হয় এবং ভেজা কাপড় দ্রুত শুকায়।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি
৫৯.
নিচের কোনটি দ্বি-শর্করার উৎস?
  1. ক) মধু
  2. খ) চিনি
  3. গ) আলু
  4. ঘ) সবুজ শাক-সবজি
সঠিক উত্তর:
খ) চিনি
উত্তর
সঠিক উত্তর:
খ) চিনি
ব্যাখ্যা
শর্করা বা কার্বোহাইড্রেট:
শর্করাজাতীয় খাদ্য শরীরে কাজ করার শক্তি যোগায়। শর্করার মৌলিক উপাদান - কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন।

শর্করার শ্রেণিবিভাগ:
১. এক শর্করা (Monosaccharide):
- একটি মনোমার বিশিষ্ট শর্করা
উদাহরণ: - গ্লুকোজ
উৎস: মধু, ফুলের রস ইত্যাদি।

২. দ্বি-শর্করা (Disaccharide):
- দুইটি মনোমার বিশিষ্ট (ডাইমার) শর্করা।
উদাহরণ: সুক্রোজ, ল্যাকটোজ
উৎস: চিনি ও দুধ ইত্যাদি

৩. বহু শর্করা (Polysaccharide):
- বহু মনোমারবিশিষ্ট (পলিমার) শর্করা
উদাহরণ: - শ্বেতসার, গ্লাইকোজেন
উৎস: চাল, আটা, আলু, সবুজ শাক-সবজি ইত্যাদি

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬০.
কাচ তৈরির কাচামাল কোনটি?
  1. ক) সিলিকোন
  2. খ) সিলিকন
  3. গ) সিলোক্সেন
  4. ঘ) সিলিকন-ডাই-অক্সাইড
সঠিক উত্তর:
ঘ) সিলিকন-ডাই-অক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিলিকন-ডাই-অক্সাইড
ব্যাখ্যা
• কাচ তৈরির প্রধান উপাদান হচ্ছে বালু এবং বালুর প্রধান উপাদান হলো সিলিকা অর্থাৎ সিলিকন-ডাই-অক্সাইড

- কাচ স্বচ্ছ পদার্থ এবং এটি স্বচ্ছ বলেই এর মধ্য দিয়ে আলোকরশ্মি ভেদ করে চলে যেতে পারে।
- কাচ হচ্ছে মূলত সোডিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম সিলিকেট এর মিশ্রণ। 
- রাসয়নিকভাবে কাচ একটি ক্ষারীয় দ্বি-লবণ।  
- সোডিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম সিলিকেট এর মিশ্রণকে উত্তপ্ত করে সম্পূর্ণরূপে গলিয়ে শীতল করলে যে শক্ত, অনিয়তাকার স্বচ্ছ ও ভঙ্গুর কঠিন পদার্থ পাওয়া যায়, তাকে কাচ বলে। 

• সিলিকন (Silicon) হচ্ছে অর্ধপরিবাহী, যা ট্রানজিস্টারে সেমি-কন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয়।
• সিলিকোন (silicone) হল পলিসিলোক্সেন যা সিলোক্সেন এর পলিমার।

সূত্র: রসায়ন ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি মহাকাশের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয় কত সালে?
  1. ক) ২০১৭ সালে
  2. খ) ২০১৯ সালে
  3. গ) ২০২০ সালে
  4. ঘ) ২০২১ সালে
সঠিক উত্তর:
ঘ) ২০২১ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০২১ সালে
ব্যাখ্যা
- জেমস ওয়েব মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র বা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (ইংরেজি: James Webb Space Telescope বা JWST) মার্কিন মহাকাশ সংস্থা নাসা, কানাডীয় মহাকাশ সংস্থা ও ইউরোপীয় মহাকাশ সংস্থার যৌথ প্রচেষ্টায় নির্মিত একটি মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র।
- উৎক্ষেপণের তারিখ: ২৫শে ডিসেম্বর, ২০২১ ।
- ১০ বিলিয়ন ডলারের জেমস ওয়েব নামধারী স্পেস টেলিস্কোপটি ফ্রেঞ্চ গায়ানা থেকে ইউরোপিয়ান আরিয়ান রকেটে উৎক্ষেপণ করা হয়েছে।
- হাবল টেলিস্কোপ ছিল মহাকাশে ভাসমান প্রথম কোনো টেলিস্কোপ।

উৎস: NASA ওয়েবসাইট
৬২.
ফুসফুসের আবরণী পর্দার নাম -
  1. ক) অ্যালভিওলাস
  2. খ) পেরিঅস্টিয়াম
  3. গ) প্লুরা
  4. ঘ) মেনিনজিস
সঠিক উত্তর:
গ) প্লুরা
উত্তর
সঠিক উত্তর:
গ) প্লুরা
ব্যাখ্যা
• ফুসফুসের আবরণী পর্দার নাম - প্লুরা;
• ফুসফুসের গঠনগত ও কার্যগত একক হলো - অ্যালভিওলাস;
• হৃদপিন্ডের আবরণী পর্দার নাম - পেরিকার্ডিয়াম;
• অস্থির আবরণীর নাম - পেরিঅস্টিয়াম;
• মস্তিষ্ককে আবৃতকারী পর্দার নাম -  মেনিনজিস;
• খুলির হাড়ে থাকা আবরণ হলো পেরিক্রেনিয়াম;
• বৃক্কের আবরণকে বলা হয় - ক্যাপসুল।

সূত্র: জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি।
৬৩.
ভোল্ট কিসের একক হিসেবে ব্যবহৃত হয়?
  1. ক) তড়িৎ প্রবাহ
  2. খ) তড়িৎ ক্ষেত্র
  3. গ) তড়িৎ বিভব
  4. ঘ) তড়িৎ আধান
সঠিক উত্তর:
গ) তড়িৎ বিভব
উত্তর
সঠিক উত্তর:
গ) তড়িৎ বিভব
ব্যাখ্যা
• বিভব পার্থক্যের একক - ভোল্ট (V);
• চার্জ বা আধানের একক হচ্ছে - কুলম্ব (C).
• তড়িৎ প্রবাহের একক - এম্পিয়ার (A);
• পরিবাহিতার একক সিমেন্স (S);
• রোধের একক - ওহম (Ω);
• কম্পাঙ্কের একক - হার্জ (Hz).

উৎস: পদার্থ বিজ্ঞান, ৯ম- ১০ম শ্রেণি।
৬৪.
একটি পরমাণুর তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেক্ট্রন থাকতে পারে?
  1. ক) ৮টি
  2. খ) ১৬টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ৩৬টি
সঠিক উত্তর:
গ) ১৮টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮টি
ব্যাখ্যা
পরমাণুর কক্ষপথে 2n2 সংখ্যক ইলেকট্রন থাকে।
এখানে, n = কক্ষপথের সংখ্যা।

তাহলে, তৃতীয় কক্ষপথে থাকবে = ২ × 32 = 18টি ইলেকট্রন।

সূত্র: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৬৫.
TNT কী?
  1. ক) রাসায়নিক সার
  2. খ) কীটনাশক
  3. গ) বিস্ফোরক
  4. ঘ) ভাইরাস
সঠিক উত্তর:
গ) বিস্ফোরক
উত্তর
সঠিক উত্তর:
গ) বিস্ফোরক
ব্যাখ্যা
- TNT এর পূর্ণ নাম হচ্ছে Trinitrotoluene,
- আরো বিস্তারিত বললে ২, ৪, ৬ ট্রাইনাইট্রো টলুইন।

ব্যবহার:
- শক্তিশালী বিস্ফোরক রুপে; 
- হাত বোমায়;
- সেনাবাহিনীর Bomb Shell এবং জাহাজ ধ্বংসকারক  Torpedo প্রস্তুতকরণে;
- বিল্ডিং ও পাহাড় Amatol নামক বিস্ফোরক প্রস্তুতকরণে।

সূত্র- রসায়ন দ্বিতীয় পত্র, হাজারী ও নাগ, একাদশ - দ্বাদশ শ্রেণি।
৬৬.
প্রদত্ত ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে? 
৬, ১৩, ২৭, ৫৫, ১১১, _______
  1. ক) ২১৯
  2. খ) ২২১
  3. গ) ২২৩
  4. ঘ) ২২৫
সঠিক উত্তর:
গ) ২২৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ২২৩
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে? 
৬, ১৩, ২৭, ৫৫, ১১০, _______

সমাধান: 
১ম পদ = ৬ 
২য় পদ = ৬ × ২ + ১ = ১৩
৩য় পদ = ১৩ × ২ + ১ = ২৭
৪র্থ পদ = ২৭ × ২ + ১ = ৫৫
৫ম পদ = ৫৫ × ২ + ১ = ১১১
৬ষ্ঠ পদ =১১১ × ২ + ১ = ২২৩
৬৭.
ঘড়ির কাঁটার গতি ও সাইকেলের চাকার গতি dash ।
  1. ক) ঘুর্ণন গতি
  2. খ) সরলরৈখিক গতি
  3. গ) সরল স্পন্দন গতি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ঘুর্ণন গতি
উত্তর
সঠিক উত্তর:
ক) ঘুর্ণন গতি
ব্যাখ্যা
কোনো বস্তু নির্দ্দিষ্ট সময় পরপর একই দিক থেকে একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করলে যে গতি উৎপন্ন হয়
তাকে পর্যাবৃত্ত গতি বলে।
পর্যায় গতিসম্পন্ন বস্তু বা বস্তু কণার একই দিক থেকে নির্দিষ্ট বিন্দুটি অতিক্রম করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল
বলে।
পর্যাবৃত্ত গতি দু’ ধরণের। ঘুর্ণন গতি ও স্পন্দন গতি।
এই গতি বৃত্তাকার, উপবৃত্তাকার, সরল রৈখিকও হতে পারে। 

ঘড়ির কাঁটার গতি, সিলিং ফ্যানের গতি, সাইকেলের চাকার গতি সবগুলোই পর্যাবৃত্ত গতির উদাহরণ।
 
উৎস: এস এস সি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
পরীক্ষায় যারা পাস করেছে তাদের মধ্যে আসিফের অবস্থান উপর দিক থেকে ১৭তম এবং নিচের দিক থেকে ২৯ তম। ৫ জন পরীক্ষায় অংশ গ্রহণ করেনি এবং ৫ জন ফেল করেছে। শ্রেণিতে কতজন বালক ছিল?
  1. ক) ৪৫ জন
  2. খ) ৫০ জন
  3. গ) ৫৫ জন
  4. ঘ) ৬০ জন
সঠিক উত্তর:
গ) ৫৫ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: পরীক্ষায় যারা পাস করেছে তাদের মধ্যে আসিফের অবস্থান উপর দিক থেকে ১৭তম এবং  নিচের দিক থেকে ২৯ তম। ৫ জন পরীক্ষায় অংশ গ্রহণ করেনি এবং ৫ জন ফেল করেছে। শ্রেণিতে কতজন বালক ছিল?

সমাধান:
পাশকৃত বালকের সংখ্যা = ১৬ + ১ + ২৮ = ৪৫ জন 
শ্রেণিতে মোট বালক ছিল = ৪৫ + ৫ + ৫ = ৫৫ জন
৬৯.
যদি CLOCK দিয়ে 34235 বোঝায় এবং TIME দিয়ে 8679 বোঝায়, তাহলে MOLEK দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. ক) 79425
  2. খ) 72495
  3. গ) 72945
  4. ঘ) 74295
সঠিক উত্তর:
খ) 72495
উত্তর
সঠিক উত্তর:
খ) 72495
ব্যাখ্যা
প্রশ্ন: যদি CLOCK দিয়ে 34235 বোঝায় এবং TIME দিয়ে 8679 বোঝায়, তাহলে MOLEK দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান:
CLOCK -  34235
TIME - 867

MOLEK - 72495
৭০.
2 + x√3 = 1/(2 + √3) হলে, x এর মান কত? 
  1. ক) - 1
  2. খ) √3
  3. গ) 2
  4. ঘ) 0
সঠিক উত্তর:
ক) - 1
উত্তর
সঠিক উত্তর:
ক) - 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + x√3 = 1/(2 + √3) হলে, x এর মান কত? 

সমাধান: 
2 + x√3 = 1/(2 + √3) 
⇒ 2 + x√3 = (2 - √3)/(2 + √3)(2 - √3) 
⇒ 2 + x√3 = (2 - √3)/{22 - (√3)2}
⇒ 2 + x√3 = (2 - √3)/(4 - 3)
⇒ 2 + x√3 = 2 - √3
 x√3 = - √3
x = - 1
৭১.
প্রদত্ত চিত্রগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম?


সমাধান: 
১নং চিত্রে ২টি ডট বৃত্তের ভিতরে আছে। 
বাকিগুলোর মধ্যে ২টি ডট বৃত্তের ভিতরে অবস্থান করছে না। 
অপশন ক অর্থ্যাৎ ১ নং চিত্রটি ব্যতিক্রম হওয়ায় এটি সঠিক উত্তর।
৭২.
একটি বড় বাক্সের মধ্যে 3টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভিতর 4টি করে ছোট বক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?
  1. ক) 16টি
  2. খ) 17টি
  3. গ) 21টি
  4. ঘ) 24টি
সঠিক উত্তর:
ক) 16টি
উত্তর
সঠিক উত্তর:
ক) 16টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বড় বাক্সের মধ্যে 3টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভিতর 4টি করে ছোট বক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?

সমাধান:
বড় বাক্স = 1টি।
মাঝারি বাক্স = 3টি
এবং ছোট বাক্স =3 × 4 =12টি।
সুতরাং মোট বাক্স আছে = 1 + 3 + 12
= 16টি।
৭৩.
জাভেদ 5 কি.মি. উত্তরে সাইকেল চালায়, তারপরে পূর্ব দিকে ঘুরে এবং 4 কি.মি. সাইকেল চালায়, তারপরে দক্ষিণে ঘুরে 5 কি.মি. সাইকেল চালায়, তারপর তার ডানদিকে ঘুরে এবং 7 কি.মি. সাইকেল চালায়। যাত্রা শুরুর স্থান থেকে সে কোন দিকে অবস্থান করছে?
  1. ক) উত্তর দিকে
  2. খ) দক্ষিণ দিকে
  3. গ) পশ্চিম দিকে
  4. ঘ) পূর্ব দিকে
সঠিক উত্তর:
গ) পশ্চিম দিকে
উত্তর
সঠিক উত্তর:
গ) পশ্চিম দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: জাভেদ 5 কি.মি. উত্তরে সাইকেল চালায়, তারপরে পূর্ব দিকে ঘুরে এবং 4 কি.মি. সাইকেল চালায়, তারপরে দক্ষিণে ঘুরে 5 কি.মি. সাইকেল চালায়, তারপর তার ডানদিকে ঘুরে এবং 7 কি.মি. সাইকেল চালায়। যাত্রা শুরুর স্থান থেকে সে কোন দিকে অবস্থান করছে?

সমাধান:
যাত্রাশুরুর স্থান A এবং গন্তব্যস্থান E 
তথ্য অনুসারে চিত্র অঙ্কনের মাধ্যমে বুঝা যায় সে যাত্রাশুরুর স্থান থেকে পশ্চিম দিকে অবস্থান করছে।  

৭৪.
'সীমান্ত গান্ধী' নামে কে পরিচিত ছিলেন?
  1. ক) জিয়াউল হক
  2. খ) করমচাঁদ গান্ধী
  3. গ) ইন্দিরা গান্ধী
  4. ঘ) আব্দুল গাফফার খান
সঠিক উত্তর:
ঘ) আব্দুল গাফফার খান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আব্দুল গাফফার খান
ব্যাখ্যা

• গুরুত্বপূর্ণ ব্যাক্তি:
- ব্রিটিশ ভারতের অহিংস স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন খান আব্দুল গাফ্ফার খান
- আব্দুল গাফফার খান সীমান্ত গান্ধী নামে যিনি বেশী পরিচিত ছিলেন।
- উত্তর- পশ্চিম সীমান্ত প্রদেশে তার অহিংস স্বাধীনতা আন্দোলন ব্রিটিশ শাসকদের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল।
-  সীমান্তে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গা রোধে মহাত্মা গান্ধীর অহিংস নীতি প্রচার ও ধারণ করায় তাকে 'সীমান্ত গান্ধী' উপাধীতে ভূষিত করা হয়।

উৎস: বিবিসি নিউজ বাংলা এবং বিডিনিউজ২৪।

৭৫.
বাংলাদেশ রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
ক) ২টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২টি
ব্যাখ্যা
রেলওয়ে অঞ্চল ও বিভাগ
- রেলওয়ে অঞ্চল  ২টি: 
১.রেলওয়ে পূর্বাঞ্চল, 
২.রেলওয়ে পশ্চিমাঞ্চল,

 রেলওয়ে বিভাগ ৪টি:
১) কমলাপুর, ঢাকা।
২) পাহাড়তলী, চট্টগ্রাম।
৩) পাকশী, পাবনা।
৪) লালমনিরহাট। 

উৎস:বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।[লিঙ্ক]
৭৬.
'পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি'র কোন পূর্তি পালিত হয়েছে?
  1. ক) সুবর্ণ জয়ন্তী
  2. খ) রজত জয়ন্তী
  3. গ) হীরক জয়ন্তী
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) রজত জয়ন্তী
উত্তর
সঠিক উত্তর:
খ) রজত জয়ন্তী
ব্যাখ্যা
• পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি:
- ২ ডিসেম্বর ২০২২ সালে পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি হয়েছে।
- ২৫ বছর পূর্তিকে বলা হয়-  রজত জয়ন্তী (Silver Jubilee)।
- ১৯৯৭  বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চুক্তি।
- ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ‘পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়।
- চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং জনসংহতি সমিতির পক্ষে জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপনের পথ সুগম হয়।
- ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল ।
- চুক্তিতে বলা হয়েছে যে, উপজাতীয়দের ভূমি মালিকানা অধিকার নির্ধারিত হলে তাদের ভূমি ফিরিয়ে দেওয়া হবে।
- এ উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভূমির উপর মালিকানা নির্ধারণের জন্য ভূমি জরিপব্যবস্থা পরিচালিত হবে।

অন্যদিকে,
১। ২৫ বছর পূর্তিকে বলা হয় : রজত জয়ন্তী (Silver Jubilee)। 
২। ৫০ বছর পূর্তিকে বলা হয় : সুবর্ণ জয়ন্তী / স্বর্ণ জয়ন্তী (Golden Jubilee)।
৩। ৬০ বছর পূর্তিকে বলা হয় : হীরক জয়ন্তী (Diamond Jubilee)। 
৪। ৭৫ বছর পূর্তিকে বলা হয় : প্লাটিনাম জয়ন্তী (Platinum Jubilee)। 
৫। ১০০ বছর পূর্তিকে বলা হয় : শতবর্ষ (Centenary jubilee)। 
৬। ১৫০ বছর পূর্তিকে বলা হয় : সার্ধশত (Sesquicentennial)।
৭। ২০০ বছর পূর্তিকে বলা হয় : দ্বিশতবর্ষ (Bicentenary/ bicentennial)। 

উৎস : বাংলাপিডিয়া, ডিএমপি নিউজ এবং লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩।
৭৭.
বাংলাদেশে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম নৃ-গোষ্ঠী কোনটি?
  1. ক) চাকমা
  2. খ) সাঁওতাল
  3. গ) মারমা
  4. ঘ) খাসিয়া
সঠিক উত্তর:
ক) চাকমা
উত্তর
সঠিক উত্তর:
ক) চাকমা
ব্যাখ্যা

- বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী বাঙালি।
- বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নৃগোষ্ঠী চাকমা।
- বাংলাদেশের তৃতীয়  বৃহত্তম নৃগোষ্ঠী মারমা।

• ক্ষুদ্র নৃ-গোষ্ঠী:

- বাংলাদেশে বসবাসরত ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রয়েছে।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯।
- ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর সংখ্যা ৮ লাখ ২৫ হাজার ৪০৮।
- আর পুরুষের সংখ্যা ৮ লাখ ২৪ হাজার ৭৫১ জন।
- বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা।
- চাকমাদের সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ২৯৯।
- চাকমা জনগোষ্ঠী প্রধানত বসবাস করে - বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায়।
- বাংলাদেশের দ্বিতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা।
- মারমাদের সংখ্যা ২ লাখ ২৪ হাজার ২৬২।
- বাংলাদেশের তৃতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী ত্রিপুরা।
- ত্রিপুরাদের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৭৮।
- চতুর্থ স্থানে আছে সমতলের জাতিগোষ্ঠী সাঁওতাল।
- তাঁদের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৪৯ জন।

[প্রশ্নে শুধু 'বৃহত্তম নৃগোষ্ঠী' উল্লেখ থাকলে 'বাঙালি' উত্তর করতে হবে।
আর প্রশ্নে 'বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী' উল্লেখ 'থাকলে চাকমা'উত্তর করতে হবে।]

উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২ এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

৭৮.
কত সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়?
  1. ক) ১৯৯৯ সালে
  2. খ) ২০০০ সালে
  3. গ) ২০০১ সালে
  4. ঘ) ২০০২ সালে
সঠিক উত্তর:
গ) ২০০১ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০১ সালে
ব্যাখ্যা
 • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়:
- ২০০১ সনের ২৩ অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়।
- এই মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী ছিলেন রেদোয়ান আহমেদ।
- সর্বপ্রথম বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনে ৩ টি কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম আরম্ভ হয়।
- ২০০২ সালে বিআরটিবি ভবন, এলেনবাড়ী, তেজগাঁও-এ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স্থানান্তরিত হয়।
- পরবর্তীতে কাজের কলেবর ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় বর্তমান ঠিকানা সচিবালয় লিংক রোড, ঢাকার সরকারি পরিবহন পুলভবনের ৬ষ্ঠ ও ৭ম তলায়  ১০-১০- ২০০৬ তারিখ হতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এই মন্ত্রণালয়ের অধীন।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
৭৯.
চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে সুসংবদ্ধ গোষ্ঠী হিসেবে অভিহিত করেন -
  1. ক) অ্যালমন্ড ও পাওয়েল
  2. খ) এলান পটার
  3. গ) মাইরন উহনার
  4. ঘ) অধ্যাপক ফাইনার
সঠিক উত্তর:
খ) এলান পটার
উত্তর
সঠিক উত্তর:
খ) এলান পটার
ব্যাখ্যা
• চাপসৃষ্টিকারী গোষ্ঠী:
- এলান পটার - চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে সুসংবদ্ধ গোষ্ঠী হিসেবে অভিহিত করেন।

এছাড়াও,
 - অধ্যাপক অ্যালমন্ড ও পাওয়েল চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে এক ধরনের স্বার্থকামী গোষ্ঠী হিসেবে অভিহিত করেন।
- অধ্যাপক মাইরন উহনার চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে এক ধরনের স্বেচ্ছামূলক সংগঠিত গোষ্ঠী হিসেবে অভিহিত করেন।
- অধ্যাপক ফাইনার চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে লবি হিসেবে অভিহিত করেন।
-  আলফ্রেড গ্রজিয়ার মতে, “চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে, এমন এক সংগঠিত সামাজিক গোষ্ঠী; যা সরকারকে আনুষ্ঠানিক ভাবে নিয়ন্ত্রণের চেষ্টা না করে রাজনৈতিক কর্মকর্তাদের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে।”

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেনি এবং  এসএসএইচএল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০.
বঙ্গভঙ্গের পর দুই বাংলা পুনরায় একত্রিত হয় -
  1. ক) ১৯১০ সালের ১ এপ্রিল
  2. খ) ১৯১১ সালের ১ এপ্রিল
  3. গ) ১৯১২ সালের ১ এপ্রিল
  4. ঘ) ১৯১৩ সালের ১ এপ্রিল
সঠিক উত্তর:
গ) ১৯১২ সালের ১ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯১২ সালের ১ এপ্রিল
ব্যাখ্যা
- বঙ্গভঙ্গের পর দুই বাংলা পুনরায় একত্রিত হয় - ১৯১২ সালের ১ এপ্রিল।

• বঙ্গভঙ্গ রদ:

- ভারতের বড়লাট লর্ড কার্জন ১৯০৫ খ্রিস্টাব্দে ১৬ অক্টোবর বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করেন।
- এই বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। 
- বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়।
- কংগ্রেস ও হিন্দুরা বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করে এবং সহিংস আন্দোলন শুরু করে।
- ফলে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
- ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- এতে করে ১৯১২ সালের ১ এপ্রিল পুনরায় দুই বাংলা একত্রিত হয়।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৮১.
বঙ্গবন্ধু কবে জাতীয় সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন?
  1. ক) ২৮ জানুয়ারী, ১৯৭৫
  2. খ) ২৭ জানুয়ারী, ১৯৭৫
  3. গ) ২৬ জানুয়ারী, ১৯৭৫
  4. ঘ) ২৫ জানুয়ারী, ১৯৭৫
সঠিক উত্তর:
ঘ) ২৫ জানুয়ারী, ১৯৭৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫ জানুয়ারী, ১৯৭৫
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু:
- বিপ্লব' বলতে একটি ব্যবস্থার আমূল বা মৌলিক পরিবর্তন বোঝায়।
- ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় 'বাংলাদেশ বিপ্লব ৭১' হিসেবে চিহ্নিত।
- ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি দেশের আর্থ- সামাজিক ও রাষ্ট্র ব্যবস্থার সার্বিক পরিবর্তন করার উদ্দেশ্যে বঙ্গবন্ধু সংবিধানে চতুর্থ সংশোধনী আনেন।
- চতুর্থ সংশোধনী পাস করে বাংলাদেশে সংসদীয় পদ্ধতির বদলে রাষ্ট্রপতি পদ্ধতির সরকার (বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ) কায়েম হয় ২৫ জানুয়ারি
- বঙ্গবন্ধু একে 'সিস্টেম চেইঞ্জ' বা 'দ্বিতীয় বিপ্লব' হিসেবে অভিহিত করেন। 

উৎস: sangbad.net.bd, যুগান্তর পত্রিকা রিপোর্ট।
৮২.
মেজর মীর শওকত আলী মুক্তিযুদ্ধে কত নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন?
  1. ক) ৫ নং সেক্টর
  2. খ) ৭ নং সেক্টর
  3. গ) ৮ নং সেক্টর
  4. ঘ) ৯ নং সেক্টর
সঠিক উত্তর:
ক) ৫ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ নং সেক্টর
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধ:
- মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে মোট ১১ টি সেক্টরে ও ৬৪ টি সাব-সেক্টরে ভাগ করা হয়েছিল।
- বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল এবং সিলেট জেলার অংশ বিশেষ নিয়ে ‘সেক্টর নং ৫‘ গঠিত হয় ।
- মেজর মীর শওকত আলী  ছিলেন ৫ নং সেক্টরের সেক্টর কমান্ডার।
- এই সেক্টরকে ৬টি সাব-সেক্টরে ভাগ করা হয়েছিল।

এছাড়াও,
- মুক্তিযুদ্ধে ৭ নং সেক্টরের সেক্টর কমান্ডার  ছিলেন -  নাজমুল হক, সুবেদার মেজর এ রব ও মেজর (পরে লে. কর্নেল) কাজী নুরুজ্জামান।
- মুক্তিযুদ্ধে ৮ নং সেক্টরে সেক্টর কামান্ডার ছিলেন - মেজর আবু ওসমান ও এম এ মঞ্জর।
- মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরের সেক্টর কমান্ডার  ছিলেন ছিলেন মেজর এম এ জলিল এবং মেজর জয়নাল আবেদীন।
- অতিরিক্ত দায়িত্বে ছিলেন মেজর এম এ মঞ্জুর। এই সেক্টরে ছিল ৩টি সাব-সেক্টর।

উৎস: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিবিসি বাংলা নিউজ রিপোর্ট।
৮৩.
পাটের তৈরি ঢেউটিন (জুটিন) আবিষ্কার করেন -
  1. ক) মাকসুদুল আলম
  2. খ) ইসমাইল হোসেন খান
  3. গ) ড. মোবারক আহমেদ খান
  4. ঘ) কুদরত-ই-খোদা
সঠিক উত্তর:
গ) ড. মোবারক আহমেদ খান
উত্তর
সঠিক উত্তর:
গ) ড. মোবারক আহমেদ খান
ব্যাখ্যা
 • আবিষ্কার:
 - বিশিষ্ট বিজ্ঞানী ড. মোবারক আহমেদ খান ২০০৮ সালে পাট থেকে ঢেউটিন তৈরির পদ্ধতি আবিষ্কার করেন।
- তার এই ঢেউটিন জুটিন নামে পরিচিত।
- তিনি পাট থেকে পলিথিন তৈরির পদ্ধতিও আবিষ্কার করেন যা সোনালী ব্যাগ নামে পরিচিত।

অন্যদিকে,
 - মাকসুদুল আলম বাংলাদেশের একজন প্রথিতযশা বিজ্ঞানী।
- তিনি ২০১০ সালে পাটের জীবন রহস্য উদ্ভাবন করেন।
-  তিনি পেঁপে, রাবার ও এক ধরনের ছত্রাকেরও জীবন রহস্য উদঘাটন করেন।
- ২০১৪ সালের ২০ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রে মারা যান।
- পাট থেকে সবুজ চা উদ্ভাবন করেন ইসমাইল হোসেন খান।

উৎস: বিবিসি বাংলা নিউজ।
 
৮৪.
'বুক বিল্ডিং' কোন বিষয়ের সাথে জড়িত?
  1. ক) পুঁজিবাজার
  2. খ) হাউজিং
  3. গ) প্রকাশনা
  4. ঘ) ব্যাংক
সঠিক উত্তর:
ক) পুঁজিবাজার
উত্তর
সঠিক উত্তর:
ক) পুঁজিবাজার
ব্যাখ্যা
- পুঁজিবাজারের সাথে বুক বিল্ডিং জড়িত।

• পুঁজিবাজার:
- পুঁজিবাজারের মন্দা পরিস্থিতিতে নিয়ন্ত্রনে নতুন বুক বিল্ডিং সিস্টেম  চালু করেছে ডিএসই।
- ২০১০ সালে পুঁজিবাজারের ধসের অন্যতম কারণ ছিল এই বুক বিল্ডিং সিস্টেম।
- পুঁজিবাজারের লোপাটকারিরা ২০০৯ সালে এই বুক বিল্ডিংকে কাজে লাগিয়ে ফায়দা নিয়েছিল।
- তাই সিদ্ধান্ত নিয়ে সেই সময়ে বুক বিল্ডিয়ের কার্যক্রম বন্ধ করে বিএসইসি।
- বাংলাদেশ সিকিউরিটজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কয়েক দফায় নতুন করে বুক বিল্ডিংয়ের সংস্কার করলেও তা বাজারের জন্য বর্তমানে প্রয়োগ উপযোগী নয়।

উৎস: জাগো নিউজ পত্রিকা রিপোর্ট।
৮৫.
বাংলাদেশে প্রথম মূল্য সংযোজন কর চালু হয় -
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৯১ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ১৯৯৩ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৯১ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯১ সালে
ব্যাখ্যা
- বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT- Value Added Tax, মূল্য সংযোজন কর) চালু হয় - ১ জুলাই, ১৯৯১ সালে।

• মূল্য সংযোজন কর:

- ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর।
- বাংলাদেশের প্রথম ভ্যাট (VAT- Value Added Tax, মূল্য সংযোজন কর) চালু হয়- ১ জুলাই, ১৯৯১ সালে।
- ভ্যাট থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।
- বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আয় আসে আয়কর থেকে।

উৎস: অর্থনীতি ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোস্তাফিজুর রহমান।
৮৬.
দেশের ইতিহাসে আপিল বিভাগে প্রথম নারী বিচারপতি -
  1. ক) নাজমুন নাহার কনা
  2. খ) মাহবুবা আফরিন সুলতানা
  3. গ) নাজমুন আরা সুলতানা
  4. ঘ) ইসরাত জাহান
সঠিক উত্তর:
গ) নাজমুন আরা সুলতানা
উত্তর
সঠিক উত্তর:
গ) নাজমুন আরা সুলতানা
ব্যাখ্যা
• নারী বিচারপতি:
- দেশের ইতিহাসে আপিল বিভাগে প্রথম নারী বিচারপতির নাম নাজমুন আরা সুলতানা
- হাইকোর্ট বিভাগেও প্রথম নারী বিচারপতি হওয়ার কৃতিত্ব তাঁরই।
- ২০০০ সালে নারীদের মধ্যে দেশে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি পদে উন্নীত হন তিনি।
- এরপর ২০১১ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হয়ে বর্তমানেও বিচারকাজ পরিচালনা করছেন।
- নাজমুন আরা সুলতানা ১৯৭২ সালে জেলা কোর্টে আইনজীবী হিসেবে প্রথম নাম লেখান।
- ১৯৭৫ সালে মুনসেফ হিসেবে বিচার বিভাগে যোগ দেন।
- ১৯৯০ সালে জেলা ও সেশন জজ পদে উন্নীত হন।
- বাংলাদেশের হাইকোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অন্য নারী বিচারপতিরা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি জিনাত আরা, বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং বিচারপতি কাশেফা হোসেন।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৮৭.
'ঋণ সালিশি বোর্ড' কোন আইনের অধীনে স্থাপিত হয়?
  1. ক) বেঙ্গল অ্যাক্ট ৫
  2. খ) বেঙ্গল অ্যাক্ট ৬
  3. গ) বেঙ্গল অ্যাক্ট ৭
  4. ঘ) বেঙ্গল অ্যাক্ট ৮
সঠিক উত্তর:
গ) বেঙ্গল অ্যাক্ট ৭
উত্তর
সঠিক উত্তর:
গ) বেঙ্গল অ্যাক্ট ৭
ব্যাখ্যা
১৯৩৬ সালে বেঙ্গল এগ্রিকালচারাল ডেটরস অ্যাক্ট (১৯৩৬-এর বেঙ্গল অ্যাক্ট ৭)-এর অধীনে ঋণ সালিশি বোর্ড স্থাপিত হয়।

• ঋণ সালিশি বোর্ড:

- বোর্ড অব ইকোনমিক ইনকোয়ারি কমিটির সুপারিশের ভিত্তিতে ১৯৩৫ সালের জুলাই মাসে বঙ্গীয় আইন পরিষদে খাজা নাজিমউদ্দীন একটি বিল উত্থাপন করেন।
- বিলটি বেঙ্গল এগ্রিকালচারাল ডেটরস অ্যাক্ট (১৯৩৬-এর বেঙ্গল অ্যাক্ট ৭) শিরোনামে ১৯৩৬ সালের এপ্রিলে আইন পরিষদে পাস হয়।
- আইনটি ঋণদাতা ও ঋণগ্রহীতা উভয়ের দ্বারা মনোনীত স্থানীয় প্রভাবশালী ও শিক্ষিত লোকদের মধ্য থেকে সদস্য নিয়ে ‘বোর্ড’ নামক ঋণবিষয়ক বেশ কয়টি সালিশি সভা স্থাপনের ব্যবস্থা করে দেয়।
- বোর্ডের দায়িত্ব ছিল দু পক্ষেরই কথা শুনে প্রধানত মহাজনদের কাছে ঋণগ্রস্ত কৃষকদের অনাদায়ী ঋণ আনুপাতিক হারে কমানো এবং এভাবে তাদের ওপর থেকে চাপ লাঘব করা।
- ১৯৪৪ সাল পর্যন্ত এসব বোর্ড সক্রিয় ছিলো।

এছাড়াও,
- ঋণ সালিশি বোর্ড কৃষকদের ঋণের বোঝা থেকে রক্ষা করলেও এর প্রভাবে বাংলার গ্রামীণ ঋণ বাজার দুর্বল হয়ে পড়ে।
- কারণ অনেক মহাজন তাদের ব্যবসা গুটিয়ে ফেলে।
- এতে করে কৃষি ঋণের অভাবে অনাবাদী জমির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পায়।
- এটিকে ১৯৪৩ সালের দুর্ভিক্ষের অন্যতম একটি কারণ হিসেবে অনেকে মনে করেন।
- ১৯৪৩ সালে বাংলায় সংঘটিত দুর্ভিক্ষ পঞ্চাশের মন্বন্তর নামে পরিচিত।
- বাংলা ১৩৫০ সালে এই দুর্ভিক্ষ সংঘটিত হওয়ায় একে পঞ্চাশের মন্বন্তর বলা হয়।
- এই দুর্ভিক্ষে প্রায় ৩০ লক্ষ মানুষ মারা যায়।
- এই দুর্ভিক্ষকে কেন্দ্র করে শেরে বাংলা এ কে ফজলুল হক বাংলার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

উৎস: বাংলাপিডিয়া।
৮৮.
প্রয়াত চিত্রপরিচালক তারেক মাসুদের 'জঙ্গীবাদ ও তার প্রভাব' সম্পর্কিত চলচ্চিত্রের নাম -
  1. ক) মাটির ময়না
  2. খ) অন্তর্যাত্রা
  3. গ) মুক্তির গান 
  4. ঘ) রানওয়ে
সঠিক উত্তর:
ঘ) রানওয়ে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রানওয়ে
ব্যাখ্যা

- প্রয়াত চিত্রপরিচালক তারেক মাসুদের 'জঙ্গীবাদ ও তার প্রভাব' সম্পর্কিত চলচ্চিত্রের নাম - রানওয়ে।

• চলচ্চিত্র:
- বাংলাদেশে স্বাধীন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক এবং গীতিকার হিসেবে সমাদৃত তারেক মাসুদ।
- শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আশফাক দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসির ভিডিও গ্রাহক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন।
- সবার কাছে মিশুক মুনীর নামেই বেশি পরিচিত ছিলেন তিনি।
- তিনি তার প্রতিটি কাজের মাধ্যমে একটি করে নতুন ধারার সূচনা করতে চেয়েছিলেন।
- তিনি চেয়েছিলেন তার ‘রানওয়ে’ চলচ্চিত্রটিকে বাংলাদেশের প্রতিটি প্রান্তের দর্শকদের দোড়গোড়ায় পৌঁছে দিতে।
- জঙ্গীবাদ, মৌলবাদ বিরোধী একটি রাজনৈতিক ছবি ‘রানওয়ে’ নিয়ে ভেবেছিলেন অন্য ভাবনা।
- ঢাকা কেন্দ্রীক চিন্তাচেতনাকে অগ্রাহ্য করে আর্থিক ঝুঁকির সম্ভাবনা থাকা পরও অবলীলায় নিজের তৈরি ছবি ‘রানওয়ে’কে বন্দরনগরীতে ২০১০ সালের ৪ অক্টোবরে মুক্তি দিয়েছিলেন।
- ২০০২ সালে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির ময়না’ মুক্তি পায়।
- ২০১১ সালের ১৩ অগস্ট মাসে কাগজের ফুল লোকেশন দেখতে গিয়ে ফিরে আসার সময় মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় মারা যান। 

তথ্যসূত্র: বাংলা নিউজ ডট কম এবং ইত্তেফাক পত্রিকা রিপোর্ট। 

৮৯.
১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তি কালে পাকিস্তান ও ভারতের মধ্যে নিরূপিত সীমারেখার নাম কী?
  1. ক) ৩৮ অক্ষরেখা
  2. খ) ম্যাকনামারা লাইন
  3. গ) বাংলাদেশ-ভারত সীমান্ত রেখা
  4. ঘ) র‍্যাডক্লিফ লাইন
সঠিক উত্তর:
ঘ) র‍্যাডক্লিফ লাইন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) র‍্যাডক্লিফ লাইন
ব্যাখ্যা
• র‌্যাডক্লিফ লাইন:
- ১৯৪৭ সালে উপমহাদেশের বিভক্তির সময় পাকিস্তান ও ভারতের মধ্যে নিরূপিত সীমারেখা-র‌্যাডক্লিফ লাইন। 
- স্যার সিরিল র‌্যাডক্লিফের নেতৃত্বে একটি কমিশন সীমানা চিহ্নিতকরণের কাজ সমাপ্ত করে ১৯৪৭ সালের ১৭ আগস্ট।
- তাঁর নামানুসারে চার লাখ ৫০ হাজার বর্গকিলোমিটার দৈর্ঘ্যের এই সীমান্তরেখার নাম হয় 'র‌্যাডক্লিফ লাইন'।
- তাকে কাগজে কলমে ব্রিটিশ শাসিত ভারতকে ভাগ করতে মাত্র পাঁচ সপ্তাহ সময় দেয়া হয়েছিলো।
- সীমানা নির্ধারণের ত্রুটির কারণে দুই দেশের মোট ১৬২টি ছিটমহলের অধিবাসী গৃহবন্দি অবস্থায় পড়ে যায়।
- এর মধ্যে বাংলাদেশ সীমানার মধ্যে ভারতের ছিটমহল রয়েছে ১১১টি, যার মোট ভূমির পরিমাণ ১৭ হাজার একর; আর ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল রয়েছে ৫১টি, যার ভূমির পরিমাণ প্রায় ১০ হাজার একর। 
- ব্রিটিশ শাসিত ভারতকে ভাগ করার জন্য পুরস্কার স্বরুপ দেশে ফিরে তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইট উপাধি পান।

উৎস: বি্বিসি বাংলা নিউজ এবং কালেরকন্ঠ পত্রিকা রিপোর্ট, বাংলাপিডিয়া।
৯০.
'Ryzen' প্রসেসর প্রস্তুতকারী প্রতিষ্ঠান -
  1. ক) Intel
  2. খ) TSMC
  3. গ) AMD
  4. ঘ) Qualcomm
সঠিক উত্তর:
গ) AMD
উত্তর
সঠিক উত্তর:
গ) AMD
ব্যাখ্যা
AMD
- AMD এর পূর্ণরূপ হচ্ছে Advanced Micro Devices.
- AMD বিশ্বের অন্যতম বৃহৎ প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান।
- Ryzen হচ্ছে AMD'র তৈরি জনপ্রিয় প্রসেসর।

সূত্র: AMD এর অফিসিয়াল ওয়েবসাইট [Link]
৯১.
(5A)16 এর বাইনারি মান -
  1. ক) 1011010
  2. খ) 1011011
  3. গ) 1010101
  4. ঘ) 1011110
সঠিক উত্তর:
ক) 1011010
উত্তর
সঠিক উত্তর:
ক) 1011010
ব্যাখ্যা
প্রশ্ন: (5A)16 এর বাইনারি মান -

সমাধান:
5 = 101
A = 1010

∴ (5A)16 = (1011010)2
৯২.
APN এর পূর্ণরূপ -
  1. ক) Automated Payment Network
  2. খ) Application Performance Optimization
  3. গ) Access Point Name
  4. ঘ) Advanced Protocol Network
সঠিক উত্তর:
গ) Access Point Name
উত্তর
সঠিক উত্তর:
গ) Access Point Name
ব্যাখ্যা
APN
- APN এর পূর্ণরূপ Access Point Name.
- APN এর সেলুলার নেটওয়ার্কের পথকে নির্দেশ করে।

সূত্র: Apple Inc. [Link]
৯৩.
কোনটি সঠিক URL?
  1. ক) www.abcd.com\home
  2. খ) www.abcd-com/home
  3. গ) www.abcd.com/home
  4. ঘ) www.abcd-com\home
সঠিক উত্তর:
গ) www.abcd.com/home
উত্তর
সঠিক উত্তর:
গ) www.abcd.com/home
ব্যাখ্যা
URL
- URL এর পূর্ণরূপ হলাে Uniform Resource Locator.
- ওয়েবসাইট বা পেইজের অ্যাড্রেসকে URL বলা হয়।
- পৃথিবীতে এক নামে একটিমাত্র ওয়েবসাইট থাকে।
- কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়।
- URL হচ্ছে ওয়েবসাইটের একক বা Unique ঠিকানা।

• https://www.abcd.com/home প্রদত্ত URL টির -
- https হচ্ছে প্রোটোকল,
- www.abcd.com হচ্ছে ওয়েব সার্ভারের নাম (ডোমেইন নেম)
- home হচ্ছে ডিরেক্টরি নাম (পাথ)

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৯৪.
ফ্লিপ-ফ্লপ ও লজিক গেইটের সমন্বয়ে গঠিত সার্কিট -
  1. ক) কাউন্টার
  2. খ) অ্যাডার
  3. গ) এনকোডার
  4. ঘ) ডিকোডার
সঠিক উত্তর:
ক) কাউন্টার
উত্তর
সঠিক উত্তর:
ক) কাউন্টার
ব্যাখ্যা
কাউন্টার
- কাউন্টার হলো এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিট যা এর মধ্যে প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা গুণতে পারে।
- এটি ফ্লিপ-ফ্লপ ও লজিক গেইটের সমন্বয়ে গঠিত।
- কাউন্টারের ইনপুট পালস্ (যাকে কাউন্ট পালস্ও বলে) ক্লক পালস্ বা অন্য কোন পালস্ হতে পারে।
- কাউন্ট নির্দিষ্ট সময় পরপর আসতে পারে বা অনিয়মিতভাবেও আসতে পারে। কাউন্টার বিভিন্ন সিকুয়েন্স বা ক্রম অনুসরণ করতে পারে তবে সবচেয়ে সরল ও সহজ সিকুয়েন্স হলো বাইনারি সিকুয়েন্স।
- যে কাউন্টার বাইনারি সিকুয়েন্স অনুসরণ করে তাকে বাইনারি কাউন্টার বলেন।
- একটি n বিট বাইনারি কাউন্টার হলো n টি ফ্লিপ-ফ্লপ এবং সংশ্লিষ্ট গেইট যা বাইনারি n বিট অর্থাৎ ০ থেকে ২n - 1 পর্যন্ত গণনার সিকুয়েন্সকে অনুসরণ করতে পারে।
- কাউন্টার সর্বাধিক যতটি সংখ্যা গুণতে পারে তাকে তার মডিউলাস বা মোড নাম্বার বলে। কোন কাউন্টারে n টি ফ্লিপ-ফ্লপ থাকলে তার মডিউলাস ২n.
- কোন কাউন্টারের ফ্লিপ-ফ্লপের সংখ্যা বৃদ্ধি করে মোড নাম্বার বা মডিউলাস বৃদ্ধি করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, একাদশ - দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯৫.
CPU এর অংশ নয় কোনটি?
  1. ক) Arithmetic Logic Unit
  2. খ) Control Unit
  3. গ) Memory Unit
  4. ঘ) Power Supply Unit
সঠিক উত্তর:
ঘ) Power Supply Unit
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Power Supply Unit
ব্যাখ্যা
সিপিইউ (CPU- Central Processing Unit) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ:
সিপিউ কম্পিউটার ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নির্দেশের ভিত্তিতে ডেটাকে প্রক্রিয়াজাত করে ফলাফল বা আউটপুট প্রদান করে থাকে ।

প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারের ভেতর থাকে প্রক্রিয়াকরণ ইউনিট।
কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।

সিপিইউ কম্পিউটারের মস্তিস্ক বা ব্রেইনস্বরূপ ।

কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল ।

সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত। যথা-
১. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit)
২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
৩. স্মৃতি অংশ (Memory Unit)

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা(বিবিএ প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৬.
A ও B দুটি রিলেশনাল টেবিল। একটি কী B টেবিলের জন্য ফরেন কী হলে, A টেবিলের জন্য কোন ধরনের কী হবে?
  1. ক) কম্পোজিট কী
  2. খ) ফরেন কী
  3. গ) প্রাইমারি কী
  4. ঘ) অলটারনেট কী
সঠিক উত্তর:
গ) প্রাইমারি কী
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রাইমারি কী
ব্যাখ্যা
কী ফিল্ড (Key):
সাধারণত কোন একটি অদ্বিতীয় ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড সনাক্তকরণ, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয় । এই ফিল্ডকে কী ফিল্ড বলে।

কী ফিল্ড প্রধানত তিন ধরনের হতে পারে। যথা-

১। প্রাইমারি কী (Primary Key)
২। কম্পোজিট প্রাইমারি কী (Composite Primary Key) 
৩। ফরেন কী (Foreign Key) 

প্রাইমারি কী: যে ফিল্ড কোন একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে (Unique) সনাক্ত করে তাকে প্রাইমারি কী বলে ।

কম্পোজিট প্রাইমারি কী: অনেক ক্ষেত্রে দু'টি ফিল্ডের সমন্বয়ে প্রাইমারি কী গঠন করা হয়ে থাকে যার সাহায্যে ঐ টেবিলের যে কোন রেকর্ডকে অদ্বিতীয়ভাবে (Unique) সনাক্ত করা যায়। এ ধরনের প্রাইমারি কী কম্পোজিট প্রাইমারি কী (Composite Primary key) নামে পরিচিত।

ফরেন কী: রিলেশনাল টেবিলের ক্ষেত্রে কোন একটি টেবিলের প্রাইমারি কী যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ঐ কী কে ফরেন কী বলে। ফরেন কীর সাহায্যে একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা হয়।

অলটারনেট কী :
কোন টেবিলের প্রাইমারি কী ব্যতিত অন্য কী গুলোকে অলটারনেট কী বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৯৭.
নদী প্রবাহের কোন পর্যায়ে স্রোতের গতিবেগ সর্বাধিক থাকে?
  1. ক) নিম্নগতি 
  2. খ) উর্ধ্বগতি
  3. গ) মধ্যগতি 
  4. ঘ) ধীরগতি
সঠিক উত্তর:
খ) উর্ধ্বগতি
উত্তর
সঠিক উত্তর:
খ) উর্ধ্বগতি
ব্যাখ্যা
• নদী প্রবাহ:
- পর্বতের উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর প্রবাহকে তিনভাগে ভাগ করা হয়।
এগুলো হলো:
- উর্ধ্বগতি, মধ্যগতি এবং নিম্নগতি।
- উর্ধ্বগতি হলো প্রাথমিক অবস্থা যেখানে ক্ষয় সাধন হলো প্রধান কাজ এবং এতে নদীর স্রোতের গতিবেগ সবচেয়ে বেশি থাকে।
- মধ্যগতি শুরু হয় যখন নদী সমভূমি দিয়ে প্রবাহিত হয়। এ সময় সঞ্চয় সাধন প্রধান কাজ। স্রোতের বেগ পূর্বের তুলনায় অনেক কমে যায়।
- সর্বশেষ হলো নিম্নগতি যেখানে স্রোতের বেগ একেবারেই কমে যায়।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী।
৯৮.
আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
  1. ক) সৌদি আরব
  2. খ) মিয়ানমার
  3. গ) জর্দান
  4. ঘ) ইয়েমেন
সঠিক উত্তর:
গ) জর্দান
উত্তর
সঠিক উত্তর:
গ) জর্দান
ব্যাখ্যা
আকাবা হলো আকাবা উপসাগরের তীরে অবস্থিত জর্দানের একমাত্র সমুদ্রবন্দর।

অন্যদিকে,
- আকিয়াব (বর্তমান নাম সিত্তে) ও ইয়াঙ্গুন : মিয়ানমারের সমুদ্র বন্দর।
- জেদ্দা ও দাম্মাম : সৌদি আরবের সমুদ্রবন্দর।
- এডেন ও হুদাইদাহ : ইয়েমেনের সমুদ্রবন্দর।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস।
৯৯.
ভূত্বক প্রধানত কোন দুটি উপাদান দ্বারা গঠিত?
  1. ক) অক্সিজেন ও নাইট্রোজেন
  2. খ) অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম
  3. গ) সিলিকন ও অক্সিজেন
  4. ঘ) লোহা ও নিকেল 
সঠিক উত্তর:
গ) সিলিকন ও অক্সিজেন
উত্তর
সঠিক উত্তর:
গ) সিলিকন ও অক্সিজেন
ব্যাখ্যা
ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তা ভূত্বক নামে পরিচিত। ভূত্বের গড় গভীরতা ২০ কিমি।
ভূত্বক গঠনকারী উপাদানসমূহের মধ্যে অক্সিজেন ও সিলিকন প্রধান। ভূত্বক গঠনকারী উপাদানসমূহ:

- অক্সিজেন: ৪৬.৬ ভাগ
- সিলিকন: ২৭.৭ ভাগ
- অ্যালুমিনিয়াম : ৮.১ ভাগ
- লোহা: ৫ ভাগ
- ক্যালসিয়াম: ৩.৬ ভাগ
- সোডিয়াম: ২.৮ ভাগ
- পটাশিয়াম: ২.৬ ভাগ
- ম্যাগনেসিয়াম: ২.১ ভাগ।

তথ্যসূত্র: স্পেস ওয়েবসাইট।
১০০.
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়শ্রেণী কোন যুগের ভূমিরূপ?
  1. ক) টারশিয়ারি
  2. খ) প্লাইস্টোনসিন
  3. গ) সাম্প্রতিককালের
  4. ঘ) নবোপলীয়
সঠিক উত্তর:
ক) টারশিয়ারি
উত্তর
সঠিক উত্তর:
ক) টারশিয়ারি
ব্যাখ্যা
ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশে তিন ধরনের ভূমিরূপ দেখা যায়।
এগুলো হলো:

- টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী
- প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
- প্লাবন সমভূমি।

- এদের মধ্যে সবচেয়ে পুরাতন ভূমিরূপ হলো টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী।
- আনুমানিক প্রায় ২০ লক্ষ বছর পূর্বে এগুলো গঠিত হয়।
- দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার এবং উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ প্রভৃতি জেলা জুড়ে টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী অবস্থিত। দেশের মোট আয়তনের প্রায় ২০ শতাংশ অঞ্চল টারশিয়ারি যুগে গঠিত।

- উত্তরাঞ্চলের বরেন্দ্রভূমি, টাঙ্গাইল-গাজীপুর-ময়মনসিংহ অঞ্চলের মধুপুর ও ভাওয়াল গড় এবং কুমিল্লার লালমাই পাহাড় হলো প্লাইস্টোসিনকালের ভূমিরূপ।

এ ব্যতীত দেশে সমগ্র অঞ্চল সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। দেশের মোট ভূমির প্রায় ৮০ শতাংশই সাম্প্রতিককালের প্লাবন ভূমিরূপ।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী।
১০১.
নিচের কোনটি স্থলবেষ্টিত রাষ্ট্র?
  1. ক) ভিয়েতনাম
  2. খ) কম্বোডিয়া
  3. গ) লাওস
  4. ঘ) মিয়ানমার
সঠিক উত্তর:
গ) লাওস
উত্তর
সঠিক উত্তর:
গ) লাওস
ব্যাখ্যা
উল্লিখিত দেশসমূহের মধ্যে লাওস একটি স্থলবেষ্টিত রাষ্ট্র।
পৃথিবীর স্থলবেষ্টিত রাষ্ট্রসমূহের মধ্যে রয়েছে:

এশিয়া:
- নেপাল, মঙ্গোলিয়া, আফগানিস্তান, ভুটান, কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান।

আফ্রিকা:
- ইথিওপিয়া, লেসোথ, জিম্বাবুয়ে, জায়ারে, নাইজার, চাঁদ, মালি, দক্ষিণ সুদান প্রভৃতি।

দক্ষিণ আমেরিকা:
- বলিভিয়া ও প্যারাগুয়ে।

ইউরোপ:
- সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, সার্বিয়া, বেলারুশ, কসোভো, চেক রিপাবলিক, ভ্যাটিকান সিটি, স্লোভাকিয়া, মলদোভা, উত্তর মেসিডোনিয়া, সানম্যারিনো, অ্যান্ডোরা, হাঙ্গেরি প্রভৃতি।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস।
১০২.
সুনাগরিক হওয়ার শিক্ষা দেয় কোন শাস্ত্র?
  1. ক) অর্থনীতি
  2. খ) লোক প্রশাসন
  3. গ) সমাজবিজ্ঞান
  4. ঘ) পৌরনীতি ও সুশাসন
সঠিক উত্তর:
ঘ) পৌরনীতি ও সুশাসন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পৌরনীতি ও সুশাসন
ব্যাখ্যা
• সুনাগরিক হওয়ার শিক্ষা:
- রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক থেকে কিভাবে সুনাগরিক হওয়া যায় সে সম্বন্ধে জ্ঞানলাভ করা যায় পৌরনীতি ও সুশাসন থেকে।
- একজন সুনাগরিক বুদ্ধিমত্তা, বিবেক ও আত্মসংযমের অধিকারী হওয়ায় রাষ্ট্রের প্রতি তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকে। সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ সম্পর্কে জ্ঞানলাভ করার জন্যও পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৩.
“কর্তব্য বলতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সর্বাঙ্গীন কল্যানের জন্য কোন কিছু করা বা না করার অধিকার বোঝায়।” – কে বলেছেন?
  1. ক) অধ্যাপক হ্যারল্ড লাস্কি
  2. খ) অধ্যাপক এ. ভি. ডাইসি
  3. গ) অধ্যাপক আর. জি. গেটেল
  4. ঘ) অধ্যাপক জেমস গার্নার
সঠিক উত্তর:
ক) অধ্যাপক হ্যারল্ড লাস্কি
উত্তর
সঠিক উত্তর:
ক) অধ্যাপক হ্যারল্ড লাস্কি
ব্যাখ্যা
 -কর্তব্যের ধারণা রাষ্ট্রের সদস্য হিসেবে প্রত্যেক নাগরিক তার জীবনকে পরিপূর্ণভাবে বিকাশের জন্য কতগুলো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক অধিকার ভোগ করে। এসব অধিকার ভোগের বিনিময়ে নাগরিকদের আবার রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য পালন করতে হয়।

- এ প্রসঙ্গে অধ্যাপক হ্যারল্ড লাস্কি বলেন, “কর্তব্য বলতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সর্বাঙ্গীন কল্যাণের জন্য কোন কিছু করা বা না করার অধিকারকে বোঝায়।”
- বস্তুত: কর্তব্য পালন ব্যতীত অধিকার ভোগের প্রত্যাশা করা যায় না। যেমন, আইন মেনে চলা নাগরিকের কর্তব্য।
এ কর্তব্য পালনের মাধ্যমে একজন নাগরিক তার নিজের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার প্রত্যাশা করতে পারে।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৪.
ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্র মূলত কোন আইন প্রয়োগ করে থাকে?
  1. ক) ফৌজদারি আইন
  2. খ) বেসরকারি আইন
  3. গ) আন্তর্জাতিক আইন
  4. ঘ) সাংবিধানিক আইন
সঠিক উত্তর:
ক) ফৌজদারি আইন
উত্তর
সঠিক উত্তর:
ক) ফৌজদারি আইন
ব্যাখ্যা
ফৌজদারি আইন:
- ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্র মূলত ফৌজদারি আইন প্রণয়ন ও প্রয়োগ করে থাকে।
- সমাজে আইন-শৃঙ্খলা রক্ষা, শান্তি বজায় রাখা, ব্যক্তির অধিকার নিশ্চিত করা এবং অপরাধীকে দন্ড দেয়ার জন্য ফৌজদারি আইন প্রয়োগ করা হয়। যেমন- পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইন, যৌতুক বিরোধী আইন।

তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।