পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
বাস্তব সংখ্যা, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) 0.099
  2. খ) 0.100
  3. গ) 9/100
  4. ঘ) 1/0.99
ব্যাখ্যা

এখানে, প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে -
ক) 0.099,
খ) 0.100, 
গ) 9/100 = 0.090
ঘ) 1/0.99 = 1.010

∴ 0.090 < 0.099 < 0.100 < 1.010
অর্থ্যাৎ, অপশন ঘ) 1/0.99 বৃহত্তম।

.
এক অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে এক অংকের বৃহত্তম সংখ্যার বিয়োগফল =?
  1. ক) -9
  2. খ) -8
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা

এক অংকের ক্ষুদ্রতম সংখ্যা = 1
এবং এক অংকের বৃহত্তম সংখ্যা = 9
∴ বিয়োগফল = 1 - 9
= -8

.
1/(x+1) = 0 হলে x এর মান -
  1. ক) -1
  2. খ) 0
  3. গ) ∞
  4. ঘ) অনির্ণেয়
ব্যাখ্যা

x এর মান ∞ হলে,
1/(∞+1)
= 1/∞
= 0

.
0.01/(0.1×0.1) = কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 0.01
  4. ঘ) 0.10
ব্যাখ্যা

0.01/(0.1×0.1)
= 0.01/0.01
= 1

.
√০.০৯ = কত?
  1. ক) ০.০০৩
  2. খ) -০.০০৩
  3. গ) ০.৩
  4. ঘ) -০.৩
ব্যাখ্যা

০.৩×০.৩ = ০.০৯
∴ √০.০৯
= √(০.৩×০.৩)
= √(০.৩)
= ০.৩

.
২/৫, ৩/৫, ২/৩ এর ল.সা.গু. কত?
  1. ক) ৬
  2. খ) ১/৬
  3. গ) ৩/৫
  4. ঘ) ৫/৩
ব্যাখ্যা

ল.সা.গু. = (লবগুলোর ল.সা.গু.)/(হরগুলোর গ.সা.গু.)
= ({২, ৩, ২} এর ল.সা.গু.)/({৫, ৫, ৩}এর গ.সা.গু.)
= ৬/১
= ৬

.
দু'টি সংখ্যার ল.সা.গু. ১২০ ও গ.সা.গু. ৩। একটি সংখ্যা ২৪ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ক) ১২
  2. খ) ১৫
  3. গ) ১৮
  4. ঘ) ২০
ব্যাখ্যা

অপর সংখ্যাটি a হলে,
২৪a = ১২০ × ৩
∴ a = (১২০ × ৩)/২৪
a = ১৫

.
একটি সৈন্যদলকে ৬, ৮ এবং ১০ সারিতে সাজানো যায়; আবার তাদেরকে বর্গাকারে সাজানো যায়। ঐ দলে কতজন সৈন্য আছে?
  1. ক) ৩,৭২১ জন
  2. খ) ৩,৬০০ জন
  3. গ) ৩,৩৬৪ জন
  4. ঘ) ৩,০২৫ জন
ব্যাখ্যা

৬, ৮, ১০ এর ল.সা.গু. = ১২০
আবার, ১২০ = (২ × ২) × ২ × ৩ × ৫
এখন, (২ × ২) (২ × ২) (৩ × ৩) (৫ × ৫)
= ৩৬০০ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা।
∴ সৈন্যসংখ্যা = ৩৬০০

.
কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৪ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ২৯ অবশিষ্ট থাকে?
  1. ক) ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
  2. খ) ৩৫, ৪০, ৬৫, ১১০, ৩১৫
  3. গ) ৩৫, ৪৫, ৭০, ১০৫, ৩১৫
  4. ঘ) ৩৫, ৪৫, ৬৩, ১১০, ৩১৫
ব্যাখ্যা

৩৪৪ - ২৯ = ৩১৫
এখন, ৩১৫ = ৩×৩×৫×৭
∴ ৩১৫ সংখ্যাটি ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য।

১০.
২০ গ্রাম ওজনের একটি গয়নায় সোনা ও তামার অনুপাত ৪ঃ১; গয়নাটিতে কি পরিমান সোনা মিশালে সোনা ও তামার অনুপাত ৬ঃ১ হবে?
  1. ক) ২ গ্রাম
  2. খ) ৪ গ্রাম
  3. গ) ৬ গ্রাম
  4. ঘ) ৮ গ্রাম
ব্যাখ্যা

গয়নায়, সোনা ও তামার অনুপাত = ৪ঃ১
∴ অনুপাতের সমষ্টি = ৫
∴ সোনার পরিমাণ = ২০×(৪/৫) = ১৬ গ্রাম,
তামার পরিমান = ৪ গ্রাম
ধরি,
নতুন a গ্রাম সোনা মিশাতে হবে,
∴ (১৬ + a)/৪ = ৬/১
বা, ১৬ + a = ২৪
∴ a = ৮

১১.
তিনটি সংখ্যার অনুপাত ৩ঃ৫ঃ৬ এবং ১ম দু'টি সংখ্যার বর্গের অন্তর ৪০০ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ক) ২০
  2. খ) ২৫
  3. গ) ৩০
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা তিনটি ৩a, ৫a, ৬a
∴ (৫a) - (৩a) = ৪০০
বা, ২৫a - ৯a = ৪০০
বা, ১৬a = ৪০০
বা, a = ২৫
∴ a = ৫
∴ বৃহত্তম সংখ্যাটি = ৬a
= ৬×৫
= ৩০

১২.
তিনটি বালককে কতগুলো চকোলেট ২ঃ৩ঃ৫ অনুপাতে ভাগ করে দিতে হলে ন্যূনতম কতগুলো চকোলেট প্রয়োজন?
  1. ক) ১০ টি
  2. খ) ২০ টি
  3. গ) ৩০ টি
  4. ঘ) ৪০ টি
ব্যাখ্যা

অনুপাত = ২ঃ৩ঃ৫
∴ অনুপাতের সমষ্টি = ২ + ৩ + ৫ = ১০

∴ ন্যূনতম ১০টি চকোলেট প্রয়োজন হবে।
১৩.
দু'টি সংখ্যার অনুপাত ২ঃ১ আবার তাদের সমষ্টি ও অন্তরফলের অনুপাত -
  1. ক) ১ঃ২
  2. খ) ২ঃ১
  3. গ) ১ঃ৩
  4. ঘ) ৩ঃ১
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা দু'টি ২a, a
∴ (২a + a)/(২a - a)
= ৩a/a
= ৩/১
= ৩ঃ১

১৪.
দু'টি সংখ্যার অনুপাত ৩ঃ৫ এবং তাদের গ.সা.গু. ৬ হলে, সংখ্যা দু'টির সমষ্টির বর্গমূল একটি -
  1. ক) স্বাভাবিক সংখ্যা
  2. খ) পূর্ণ সংখ্যা
  3. গ) মূলদ সংখ্যা
  4. ঘ) অমূলদ সংখ্যা
ব্যাখ্যা

সংখ্যা দু'টি যথাক্রমে = ৩×৬ এবং ৫×৬
অর্থ্যাৎ, ১৮ এবং ৩০।

∴ সমষ্টি = ১৮ + ৩০ = ৪৮
∴ সমষ্টির বর্গমূল = √৪৮
= ৪√৩ ; যা অমূলদ সংখ্যা

১৫.
0, 3, 12 এর গ. সা. গু = ?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 3
  4. ঘ) 12
ব্যাখ্যা

0 = 0 × 3,
3 = 3 × 1,
12 = 3 × 4
∴ গ. সা. গু = 3

১৬.
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যেন চিনি বাবদ ব্যায় বৃদ্ধি হল না। চিনি বাবদ খরচ শতকরা কত কমেছিল?
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা

২৫% বৃদ্ধিতে চিনির মূল্য = ১২৫ টাকা
বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য = (১০০×১০০)/১২৫ = ৮০ টাকা
∴ খরচ কমেছিলো = ১০০ - ৮০ = ২০%

১৭.
আলুর মূল্য ১০% কমে যাওয়ায় ৯০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল আলু বেশি পাওয়া যায়। প্রতি কেজি আলুর বর্তমান মূল্য কত?
  1. ক) ৮ টাকা
  2. খ) ৭ টাকা
  3. গ) ৯ টাকা
  4. ঘ) ১০ টাকা
ব্যাখ্যা

১০% কমে, পূর্বাপেক্ষা আলুর দাম কমে = (১০×৯০০)/১০০
= ৯০০ টাকা
অর্থাৎ ১০০ কেজি আলুর মূল্য = ৯০০ টাকা
∴ ১ কেজি আলুর মূল্য = ৯ টাকা

১৮.
কোন পরীক্ষায় ৫১% গণিতে এবং ৪২% বাংলায় ফেল করল। যদি উভয় বিষয়ে ১৮% ফেল করে থাকে তবে, কত শতাংশ শুধু গণিতে পাস করে?
  1. ক) ২৩%
  2. খ) ২৪%
  3. গ) ২৫%
  4. ঘ) ২৬%
ব্যাখ্যা

গণিতে ফেল করে ৫১%
∴ গণিতে পাশ করে = (১০০-৫১)
= ৪৯%
আবার, যে কোন একটি বিষয়ে ফেল করে = ৫১% + ৪২% - ১৮%
= ৭৫%
∴ উভয় বিষয়ে পাশ করে = ১০০ - ৭৫ = ২৫%
∴ শুধু গণিতে পাশ করে = ৪৯% - ২৫% = ২৪%

১৯.
একটি সংখ্যা থেকে সংখ্যাটির ২৫% বিয়োগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ১০০
  2. খ) ১১০
  3. গ) ১১৫
  4. ঘ) ১২০
ব্যাখ্যা

ধরি,
সংখ্যাটি x
∴ x - (২৫x/১০০) = ৯০
বা, ৭৫x/১০০ = ৯০
বা, x = (৯০×১০০)/৭৫
বা, x = ১২০

২০.
১৬০ এর ১৫% একটি সংখ্যার ২৫% অপেক্ষা ৭ কম হলে, সংখ্যাটি কত?
  1. ক) ১২৪
  2. খ) ১২০
  3. গ) ১১৫
  4. ঘ) ১০৫
ব্যাখ্যা

মনেকরি,
সংখ্যাটি a
∴ ১৬০ এর ১৫/১০০ = a এর ২৫/১০০ - ৭
বা, ২৪ = a/৪ - ৭
বা, ৯৬ = a - ২৮
∴ a = ৯৬ + ২৮
= ১২৪

২১.
একটি সংখ্যার ২০% যদি ২৮৮ এর সমান হয় তবে সংখ্যাটি-
  1. ক) ১৪০০
  2. খ) ১৪২০
  3. গ) ১৪৪০
  4. ঘ) ১৪৬০
ব্যাখ্যা

ধরি,
সংখ্যাটি = a
∴ ২০a/১০০ = ২৮৮
বা, a = (২৮৮×১০০)/২০
= ১৪৪০

২২.
বাৎসরিক ৮% সরল মুনাফায় ২৪০০ টাকার ৯ মাসের মুনাফা কত টাকা?
  1. ক) ১১৪ টাকা
  2. খ) ১২৪ টাকা
  3. গ) ১৩৪ টাকা
  4. ঘ) ১৪৪ টাকা
ব্যাখ্যা

১০০ টাকার ১২ মাসের মুনাফা ৮ টাকা
∴ ২৪০০ টাকার ৯ মাসের মুনাফা = (৮×২৪০০×৯)/(১০০×১২)
= ১৪৪ টাকা

২৩.
৪(১/৬)% হার সুদে কত সময়ে ১৯২ টাকার সুদ ৪৮ টাকা হবে?
  1. ক) ৬ বছর
  2. খ) ৫ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৩ বছর
ব্যাখ্যা

এখানে,
P = ১৯২,
r = ৪(১/৬)%
= ২৫/৬%
= ২৫/(৬×১০০) = ১/২৪,
I = ৪৮
∴ n = ?

∴ I = pnr
বা, n = I/pr = ৪৮/(১৯২×১/২৪)
= (৪৮×২৪)/১৯২
= ৬ বছর

২৪.
৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
  1. ক) ৮%
  2. খ) ৯%
  3. গ) ১০%
  4. ঘ) ১১%
ব্যাখ্যা

৫০০ টাকার ৪ বছরের সুদ = ২০০০ টাকার ১ বছরের সুদ
আবার ৬০০ টাকার ৫ বছরের সুদ = ৩০০০ টাকার ১ বছরের সুদ
∴ (২০০০ + ৩০০০) = ৫০০০ টাকা।;

৫০০০ টাকার ১ বছরের সুদ = ৫০০ টাকা
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (৫০০×১০০)/৫০০০
= ১০%

২৫.
বার্ষিক ৬(১/৪)% হার সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে ৪০৯৬ টাকার ১(১/২) বছরের সুদ কত?
  1. ক) ৮১৭ টাকা
  2. খ) ৮২০ টাকা
  3. গ) ৮২৫ টাকা
  4. ঘ) ৮৩০ টাকা
ব্যাখ্যা

সুদাসল = আসল [১ + (হার/১০০)]২ × সময়
= ৪০৯৬ × [১ + {৬(১/৪)/১০০}]২ × ৩/২
= ৪০৯৬ × [১ + {২৫/(৪×১০০)}]
= ৪০৯৬ × (১ + ১/১৬)
= ৪০৯৬ × {(১৭×১৭×১৭)/(১৬×১৬×১৬)}
= ৪৯১৩
∴ সুদ = ৪৯১৩ - ৪০৯৬
= ৮১৭ টাকা।

২৬.
একটি শার্ট ১০% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৬৫০ টাকা
  2. খ) ৬৭৫ টাকা
  3. গ) ৭০০ টাকা
  4. ঘ) ৭৫০ টাকা
ব্যাখ্যা

ধরি,
ক্রয়মূল্য a টাকা
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ৯০a/১০০
১০% লাভে বিক্রয়মূল্য = ১১০a/১০০
∴ ১১০a/১০০ - ৯০a/১০০ = ১৩৫
বা, ২০a/১০০ = ১৩৫
বা, a/৫ = ১৩৫
∴ a = ৫×১৩৫ = ৬৭৫ টাকা

২৭.
একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হত?
  1. ক) ১৮৫
  2. খ) ১৯০
  3. গ) ১৯৫
  4. ঘ) ২০৫
ব্যাখ্যা

২০% লাভে,
বিক্রয় মূল্য ১২০ টাকায় ক্রয় মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১৮০ টাকায় ক্রয় মূল্য = (১৮০×১০০)/১২০
= ১৫০ টাকা
∴ ৩০% লাভে, বিক্রয়মূল্য = (১৩০×১৫০)/১০০
= ১৯৫ টাকা

২৮.
১০টি কমলার ক্রয়মূল্য ৮টি কমলার বিক্রয়মূল্যের সমান হলে লাভের হার কত?
  1. ক) ২০%
  2. খ) ২২%
  3. গ) ২৪%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা

ধরি,
১০টি কমলার ক্রয়মূল্য = ৮টি কমলার বিক্রয়মূল্য = a টাকা
∴ ১টি কমলার ক্রয়মূল্য = a/১০ টাকা
১টি কমলার বিক্রয়মূল্য = a/৮ টাকা
∴ লাভ = a/৮ - a/১০
= a/৪০ টাকা
∴ লাভের হার = ((a/৪০)×১০০)/(a/১০)
= (a×১০×১০০)/(৪০×a)
= ২৫%

২৯.
একটি ব্যবসায় ক, খ, গ এর মূলধন ৩২০০, ৪০০০, ৪৮০০ টাকা। ব্যবসায় ৩০০০ টাকা লাভ হলে, ক এর লাভের হার কত?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ২২%
  4. ঘ) ২৮%
ব্যাখ্যা

মূলধনের অনুপাত = ৩২০০ঃ৪০০০ঃ৪৮০০
= ৩২ঃ৪০ঃ৪৮
= ৪ঃ৫ঃ৬
অনুপাতের সমষ্টি = ৪ + ৫ + ৬ = ১৫
∴ ক এর লাভ ৩০০০ × (৪/১৫)
= ৮০০ টাকা
∴ লাভের হার = (৮০০×১০০)/৩২০০
= ২৫%

৩০.
এক ব্যক্তি ৯০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৪ মাস পর ৯৬৩ টাকায় বিক্রয় করল, তার বার্ষিক লাভের হার কত?
  1. ক) ২১%
  2. খ) ২২%
  3. গ) ২৩%
  4. ঘ) ২০%
ব্যাখ্যা

লাভ = ৯৬৩ - ৯০০
= ৬৩ টাকা
৯০০ টাকায় ৪ মাসে লাভ হয় = ৬৩ টাকা
∴ ১০০ টাকায় ১২ মাসে লাভ হয় = (৬৩×১০০×১২)/(৯০০×৪)
= ২১