একটি আয়তক্ষেত্রের পরিসীমা, ১৬ সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমার অর্ধেক। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য তার প্রস্থের ৫/৩ গুণ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
ক
৬০ সেমি
খ
১২০ সেমি
গ
১২০ বর্গসেমি
ঘ
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা, ১৬ সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমার অর্ধেক। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য তার প্রস্থের ৫/৩ গুণ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? সমাধান : মনেকরি, আয়তক্ষেত্রটির প্রস্থ = ৩x সেমি ∴ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ৩x × ৫/৩ সেমি = ৫x সেমি
দেয়া আছে, আয়তক্ষেত্রের পরিসীমা ১৬ সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমার অর্ধেক
সুতরাং , আয়তক্ষেত্রের পরিসীমা = ১/২ × বর্গক্ষেত্রের পরিসীমা বা, ২(৫x + ৩x )= (১/২) × ৪ × ১৬ বা, ১৬x = ৩২ বা, x = ২
∴ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ৫x সেমি = ৫ × ২ সেমি = ১০ সেমি
আয়তক্ষেত্রটির প্রস্থ = ৩x সেমি = ৩ × ২ সেমি = ৬ সেমি
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ১০ × ৬ বর্গসেমি = ৬০ বর্গসেমি
৬.
log2x = - 4 হলে x- 2 = ?
ক
256
খ
1/256
গ
128
ঘ
1/128
ব্যাখ্যা
প্রশ্ন: log2x = - 4 হলে x- 2 = ?
সমাধান : দেয়া আছে, log2x = - 4 বা, x = 2- 4 বা, x = 1/24 বা, x = 1/16
∴ x- 2 = ( 1/16 )- 2 = 162 = 256
৭.
x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক নিচের কোনটি?
ক
(x - y - 1)
খ
(x + y)
গ
(x + y + 1)
ঘ
(x + y - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক নিচের কোনটি?
∴ x2 - y2 + 2y - 1 এর দুটি উৎপাদক (x + y - 1) এবং (x - y + 1)
৮.
(a + b) , (a2 + b) , (a + b2) এর গ.সা.গু কত?
ক
1
খ
0
গ
(a + b)
ঘ
কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন : (a + b) , (a2 + b) , (a + b2) এর গ.সা.গু কত?
সমাধান : এখানে, ১ম রাশি = a + b ২য় রাশি = a2 + b ৩য় রাশি = a + b2
( a + b) , (a2 + b ) এবং ( a + b2) ; এই তিনটি রাশির 1 ছাড়া আর কোন সাধারণ উৎপাদক নেই । সুতরাং , এদের গ.সা.গু = 1
৯.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। একক স্থানীয় অঙ্ক ৪ হলে, মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত?
ক
৩৬
খ
২৭
গ
১৮
ঘ
৪২
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। একক স্থানীয় অঙ্ক ৪ হলে, মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত?
সমাধান: সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক = ৪ তাহলে, সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক = ৮ ∴ সংখ্যাটি = ১০ × ৮ + ৪ = ৮৪
∴ সংখ্যাটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে = ১০ × ৪ + ৮ = ৪৮ ∴ পার্থক্য = ৮৪ - ৪৮ = ৩৬
১০.
১৩ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে?
ক
৪টি
খ
৫টি
গ
৩টি
ঘ
৬টি
ব্যাখ্যা
প্রশ্ন : ১৩ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? ?
সমাধান: ১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। ১৩ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১৩ , ১৭ , ১৯ , ২৩ ও ২৯ মোট = ৫টি
মুসা এবং রবিউল একটি কাজ যথাক্রমে ১২ ও ১৮ দিনে করতে পারে । তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
ক
৩৬/১৩ দিনে
খ
৩৬/১১ দিনে
গ
৩৬/৫ দিনে
ঘ
৩৬/৭ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: মুসা এবং রবিউল একটি কাজ যথাক্রমে ১২ ও ১৮ দিনে করতে পারে । তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
সমাধান : মনে করি , সম্পূর্ণ কাজটি = ১ অংশ
মুসা ১২ দিনে করে = ১ অংশ ∴মুসা ১ দিনে করে = ১/১২ অংশ
রবিউল ১৮ দিনে করে = ১ অংশ ∴ রবিউল ১ দিনে করে = ১/১৮ অংশ
মুসা এবং রবিউল একত্রে ১ দিনে করে = (১/১২) + (১/১৮) অংশ = (৩ + ২)/৩৬ অংশ = ৫/৩৬ অংশ
মুসা এবং রবিউল ৫/৩৬ অংশ কাজ করে ১ দিনে মুসা এবং রবিউল ১ অংশ কাজ করে (১ × ৩৬)/৫ দিনে = ৩৬/৫ দিনে
১৪.
ax2+ bx + c = 0 একটি সমীকরণ এবং b2 - 4ac = 0 হলে, নিচের কোনটি সত্য?
ক
মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ
খ
মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান
গ
মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ
ঘ
সমীকরণটির বাস্তব মূল নাই
ব্যাখ্যা
প্রশ্ন: ax2 + bx + c = 0 একটি সমীকরণ এবং b2 - 4ac = 0 হলে, নিচের কোনটি সত্য?
সমাধান: নিশ্চায়কের অবস্থাভেদে দ্বিঘাত সমীকরণে মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি (a, b, c মূলদ সংখ্যা): b2 - 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে। b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে। b2 - 4ac = 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে। b2 - 4ac < 0 অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই।
১৫.
একটি ক্লাসের ১২ জন ছাত্রের মধ্যে প্রথম ৭ জনের বয়সের গড় ১৩ বছর এবং শেষের ৭ জনের বয়সের গড় ১৫ বছর । মাঝের ২ জনের মোট বয়স ২৮ বছর হলে সার্বিক গড় কত ?
ক
১৪.২ বছর
খ
১৪ বছর
গ
১৪.৫ বছর
ঘ
১৩.৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন : একটি ক্লাসের ১২ জন ছাত্রের মধ্যে প্রথম ৭ জনের বয়সের গড় ১৩ বছর এবং শেষের ৭ জনের বয়সের গড় ১৫ বছর । মাঝের ২ জনের মোট বয়স ২৮ বছর হলে সার্বিক গড় কত ?
সমাধান : দেয়া আছে, প্রথম ৭ জনের বয়সের গড় ১৩ বছর ∴ প্রথম ৭ জনের মোট বয়স = ১৩ × ৭ বছর = ৯১ বছর
আবার, শেষের ৭ জনের বয়সের গড় ১৫ বছর ∴ শেষের ৭ জনের মোট বয়স = ১৫ × ৭ বছর = ১০৫ বছর
প্রথম ৭ জনের মোট বয়স + শেষের ৭ জনের মোট বয়স = ১২ জনের মোট বয়স + ৬ষ্ঠ ও ৭ম জনের মোট বয়স ∴ ১২ জনের মোট বয়স = প্রথম ৭ জনের মোট বয়স + শেষের ৭ জনের মোট বয়স - ৬ষ্ঠ ও ৭ম জনের মোট বয়স = ৯১ + ১০৫ - ২৮ বছর = ১৬৮ বছর
বেলায়েতের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। সূর্যের উন্নতি কোণ ৪৫° হলে, তার ছায়ার দৈর্ঘ্য কত?
ক
৫.৬ ফুট
খ
৫.৫ ফুট
গ
১০.১২ ফুট
ঘ
৫.৮ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: বেলায়েতের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। সূর্যের উন্নতি কোণ ৪৫° হলে, তার ছায়ার দৈর্ঘ্য কত?
সমাধান : দেয়া আছে, বেলায়েতের উচ্চতা , h = ৫ ফুট ৬ ইঞ্চি = ৫.৫ ফুট [ যেহেতু, ১২ ইঞ্চি = ফুট, সেহেতু ৬ ইঞ্চি = ১/২ বা .৫ ফুট ] মনে করি, তার ছায়ার দৈর্ঘ্য = s ফুট
এখন, h/s = tan ৪৫° [ লম্ব / ভূমি ] বা, h/s = ১ [ tan ৪৫° = ১ ] বা, s = h বা, s = ৫.৫ ফুট
২৫.
এ ধন-সম্পদ তোমার জন্য।'- এখানে 'জন্য' অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক
ব্যাপ্তি
খ
একদেশিক
গ
নিমিত্ত
ঘ
মাঝে
ব্যাখ্যা
• এ ধন-সম্পদ তোমার জন্য। - এখানে 'নিমিত্ত' অর্থে অনুসর্গটি ব্যবহৃত হয়েছে। --------------------- • অনুসর্গ: - যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কীত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে। যেমন- সে কাজ ছাড়া কিছুই বোঝে না।- এই বাক্যে 'ছাড়া' একটি অনুসর্গ।
কিছু অনুসর্গের ব্যবহার: • সীমার মাঝে অসীম তুমি। - 'মধ্যে' অর্থে অনুসর্গটি ব্যবহৃত হয়েছে। • এ ধন-সম্পদ তোমার জন্য। - 'নিমিত্তে' অর্থে অনুসর্গটি ব্যবহৃত হয়েছে। • এ দেশের মাঝে একদিন সব ছিল। - এখানে 'মাঝে' অনুসর্গটি 'একদেশিক' অর্থে' ব্যবহৃত হয়েছে। • আছ তুমি প্রভু, জগৎ মাঝারে। - 'মাঝারে' অনুসর্গটি 'ব্যাপ্তি' অর্থে ব্যবহৃত হয়েছে। • সীমার মাঝে অসীম তুমি। - এখানে 'মাঝে' অনুসর্গটি 'মধ্যে' অর্থে ব্যবহৃত হয়েছে। • নিমেষ মাঝেই সব শেষ। - 'মাঝে' অনুসর্গটি 'ক্ষণকাল' অর্থে ব্যবহৃত হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৬.
'Illegible' এর বাংলা পরিভাষা কোনটি?
ক
যোগ্য
খ
নিরক্ষর
গ
দুষ্পাঠ্য
ঘ
অযাচিত
ব্যাখ্যা
• 'Illegible' এর বাংলা পরিভাষা- দুষ্পাঠ্য।
অন্য অপশনে, • 'Eligible' এর বাংলা পরিভাষা- যোগ্য, • 'Illiterate' এর বাংলা পরিভাষা- নিরক্ষর, • 'Hypothesis' এর বাংলা পরিভাষা- অনুমান।
উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা, Accessible Dictionary.
২৭.
অপোগণ্ড' শব্দের অর্থ-
ক
অযোগ্য
খ
অল্পবয়স্ক
গ
অপদার্থ
ঘ
সবগুলো
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধান অনুসারে, 'অপোগণ্ড' (বিশেষ্য) শব্দের অর্থ- - অপদার্থ, - অল্পবয়স্ক; - নাবালক, - অযোগ্য ইত্যাদি।
আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ: • চয়ন- সংকলন, • শশাঙ্ক- চাঁদ, • পেটোয়া- অনুগত, • হরিৎ- সবুজ, • রাতুল- লাল, • অয়ন- পথ, • ইত্তেফাক- সম্প্রীতি।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৮.
মিতুর গল্পের বই পড়া হয়েছে।'- বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
ক
কর্তৃবাচ্য
খ
কর্মবাচ্য
গ
ভাববাচ্য
ঘ
কর্ম-কর্তৃবাচ্য
ব্যাখ্যা
• 'মিতুর গল্পের বই পড়া হয়েছে।'- বাক্যটি ভাববাচ্যের উদাহরণ।
• বাচ্য: - বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বলা হয় 'বাচ্য'। - বাচ্য প্রধানত তিন প্রকার। যথা: (১) কর্তৃবাচ্য, (২) কর্মবাচ্য ও (৩) ভাববাচ্য।
• ভাববাচ্য: যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।
• মূল ক্রিয়ার সঙ্গে সহযোগী ক্রিয়ার সংযোগ ও বিভিন্ন অর্থে ভাববাচ্যের ক্রিয়া গঠিত হয়। যেমন - - এ ব্যাপারে আমাকে দায়ী করা চলে না। - এ রাস্তা আমার চেনা নেই। - তাঁর সেখানে যাওয়া হবে না। - তাঁর দ্বারা এ কাজটি করা হবে।
----------------------- কর্তৃবাচ্য: যে বাক্যে কর্তার অর্থ-প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়, তাকে কর্তৃবাচ্যের বাক্য বলে। যেমন- ছাত্ররা অঙ্ক করছে। - কর্তৃবাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয় । - কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি এবং কর্মে দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয়। যথা- শিক্ষক ছাত্রদের পড়ান। রোগী পথ্য সেবন করে।
কর্মবাচ্য: যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়, তাকে কর্মবাচ্য বলে। যেমন- শিকারি কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে। - কর্মবাচ্যে কর্মে প্রথমা, কর্তায় তৃতীয়া বিভক্তি ও দ্বারা দিয়া (দিয়ে), কর্তৃক অনুসর্গের ব্যবহার এবং ক্রিয়াপদ কর্মের অনুসারী হয়। যথা – আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয়। চোরটা ধরা পড়েছে। - কখনো কখনো কর্মে দ্বিতীয়া বিভক্তি হতে পারে। যথা- আসামিকে জরিমানা করা হয়েছে।
• কর্মকর্তৃবাচ্য: এছাড়াও বাংলায় আরো এক ধরনের প্রকাশভঙ্গির বাক্য দেখা যায়। এ ধরনের বাক্যের বাচ্যকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। - এ ধরনের বাক্যে কর্তাপদ উহ্য থাকে, তবে কর্মপদ থাকে। আর ওই কর্মপদই কর্তার কাজ করে। - অর্থাৎ, যে বাক্যে কর্তা থাকে না, কর্মই কর্তার কাজ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন: - কাজটা ভাল দেখায় না। - বাঁশি বাজে এ মধুর লগনে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৯.
'মায়া জানে না যে' এর এক কথায় প্রকাশ কী?
ক
যুধিষ্ঠির
খ
নৈয়ায়িক
গ
ঋত্বিক
ঘ
অমায়িক
ব্যাখ্যা
• 'মায়া জানে না যে' এর এক কথায় প্রকাশ: অমায়িক।
অন্য অপশনের এক কথায় প্রকাশ:
• ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি-ঋত্বিক। • যুদ্ধে স্থির থাকেন যিনি- যুধিষ্ঠির। • ন্যায় শাস্ত্র জানেন যিনি- নৈয়ায়িক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩০.
'কাঞ্চন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক
মুক্তা
খ
পাহাড়
গ
স্বর্ণ
ঘ
পাথর
ব্যাখ্যা
• 'স্বর্ণ’ শব্দের কিছু সমার্থক শব্দ: - কাঞ্চন, - হিরণ, - হেম, - সোনা, - সুবর্ণ, - কনক, - হিরণ্য।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
ক
দরুন
খ
এতদ্দ্বারা
গ
প্রতীতী
ঘ
কান্ডারি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'প্রতীতী' শব্দটির শুদ্ধ বানান- 'প্রতীতি'।
• 'প্রতীতি' শব্দের অর্থ: - জ্ঞান; বোধ; উপলব্ধি।
• আরো কিছু শুদ্ধ বানান: - পুষ্প, - ঋষভ, - স্বতঃপ্রণোদিত, - ভান্ডারি, - সূচি, - সদ্ব্যবহার।
• রূপতত্ত্ব: - রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। - এই আলোচনায় পদ প্রকরণ যেমন: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়। - বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া। - ক্রিয়ারকাল, বচন ও পুরুষ এ অংশে আলোচিত হয়। ----------------- অন্যদিকে, • অর্থতত্ত্ব: - ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়। অর্থতত্ত্বের আলোচ্য বিষয়: - বিপরীত শব্দ, - প্রতিশব্দ, - শব্দজোড়, - বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে ।
• ধ্বনিতত্ত্ব: - ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। - লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত। - ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।
• বাক্যতত্ত্ব: - বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়। - বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য। - বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়। - এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। - কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২১ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩৫.
নিচের কোন শব্দটি প্রত্যক্ষ উক্তিতে ব্যবহৃত হয়?
ক
সেই
খ
সেদিন
গ
ইহা
ঘ
তখন
ব্যাখ্যা
• 'ইহা'- প্রত্যক্ষ উক্তির শব্দ।
• প্রত্যক্ষ উক্তির বাক্যের সর্বনাম এবং কালসূচক শব্দের পরােক্ষ উক্তিতে নিম্নলিখিত পরিবর্তন সংঘটিত হয়।
• উক্তির প্রত্যক্ষ ও পরােক্ষ রূপ: প্রত্যক্ষ -------- পরোক্ষ। এখন - তখন। আগামীকাল - পরদিন । ইহা - তাহা। গতকাল - আগেরদিন। আজ - সেদিন। ওখানে - ঐখানে। গতকল্য - পূর্বদিন। এখানে - সেখানে। এই - সেই। --------------------- ⇒ বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে। উক্তি দুই প্রকার: প্রত্যক্ষ উক্তি ও পরােক্ষ উক্তি। যেমন: • প্রত্যক্ষ উক্তি: যে উক্তিতে বক্তার কথা সরাসরি উদ্ধৃত করা হয়, তাকে বলে প্রত্যক্ষ উক্তি। - যেমন: ছেলেটি বলেছিল, “আজ আমি অনেক পড়েছি।”- এটি প্রত্যক্ষ উক্তি।
• পরােক্ষ উক্তি: যে উক্তিতে বক্তার কথা অন্যের দ্বারা বর্ণিত হয়, তাকে বলে পরােক্ষ উক্তি। - যেমন: ছেলেটি বলেছিল যে, সেদিন সে অনেক পড়েছে।- এটি পরােক্ষ উক্তি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণি, (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
৩৬.
নিচের কোন বাক্যে অলংকার আবেগ প্রকাশ পায়?
ক
দূর! এ কথা কি বলতে আছে?
খ
আহ্, কী চমৎকার দৃশ্য!
গ
আহা! বেচারার এত কষ্ট।
ঘ
ওগো, তোরা জয়ধ্বনি কর।
ব্যাখ্যা
'দূর ! এ কথা কি বলতে আছে?'- বাক্যটিতে 'অলংকার আবেগ এর প্রয়োগ ঘটেছে।
• আবেগ: - মনের নানা ভাব প্রকাশ করা হয় যেসকল শব্দ দিয়ে তাকে আবেগ বলে।
অলংকার আবেগ: - এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয় অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন- - দূর ! এ কথা কি বলতে আছে? - যাকগে, ওসব কথা থাক।
বিরক্তি আবেগ: এ ধরনের শব্দ অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন- ছি ছি! এরকম কথা মুখে মানায় না।
বিস্ময় আবেগ: এ ধরনের শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন- আরে! তুমি আবার কখন এলে? আহ, কী চমৎকার দৃশ্য !
সম্বোধন আবেগ: এ ধরনের শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন- ওগো, তোরা সব জয়ধ্বনি কর।
• করুণা আবেগ: - এ ধরনের শব্দ করুণা, মায়া, সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন: আহা! বেচারার কত কষ্ট।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৩৭.
ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয়-
ক
নামপদ
খ
ক্রিয়াপদ
গ
বিশেষ্য পদ
ঘ
বিশেষণ পদ
ব্যাখ্যা
• ক্রিয়ামুল বা ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় - ক্রিয়াপদ।
• ক্রিয়া: - বাক্যে উদ্দেশ্য বা কর্তা কী করে বা কর্তার কী ঘটে বা হয়, তা নির্দেশ করা হয় যে পদ দিয়ে তাকে ক্রিয়া বলে।
• ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়। যেমন - পড়্ + ই = পড়ি, পড়্ + এ = পড়ে, পড়্ + ছে = পড়ছে, পড়্ + বে = পড়বে
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩৮.
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে?
ক
১৬৭টি
খ
১৯৩টি
গ
২২৩টি
ঘ
২৬৭টি
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট: - ১৯৫৩ সালে মূলত ৪টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। - যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল 'নৌকা'। - নির্বাচনে মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিল 'হারিকেন'। - নির্বাচনে মোট আসন ছিল ৩০৯টি। - নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে। - ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হয়। - শেরে বাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
তথ্যসূত্র - স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, প্রথম খণ্ড এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৯.
ডাটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান নয় কোনটি?
ক
Source
খ
Medium
গ
Action
ঘ
Destination
ব্যাখ্যা
ডাটা কমিউনিকেশনের ধারণা: - এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটার আদান প্রদান বা তথ্যবিনিময়কে ডাটা কমিউনিকেশন বা ডাটা স্থানান্তর বলা হয়। - ১৯৬০ সালে সর্বপ্রথম একটি কেন্দ্রীয় কম্পিউটার ও দূরবর্তী টার্মিনালের মধ্যে ডাটা স্থানান্তর প্রক্রিয়ার প্রচলন শুরু হয়।
ডাটা কমিউনিকেশনের উপাদান: - Action ডাটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান নয়। - ডাটা কমিউনিকেশন সিস্টেমে মূলত ৬ টি উপাদান থাকে। যথা- ১। ডাটা বা তথ্য (Information), ২। ডাটার উৎস (Source), ৩। প্রেরক (Sender), ৪। মাধ্যম (Medium), ৫। প্রাপক (Receiver) ও ৬। গন্তব্য (Destination)।
তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
'অসলো' কোন দেশের রাজধানী?
ক
সুইডেন
খ
ফিনল্যান্ড
গ
ডেনমার্ক
ঘ
নরওয়ে
ব্যাখ্যা
নরওয়ে:
- নরওয়ে ইউরোপের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি। - দেশটির আয়তন .৩৮৪,৪৮৩ বর্গ কিমি। - এর রাজধানী: অসলো। - মুদ্রা: নরওয়েজিয়ান ক্রোন। - নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত নরওয়ে। - উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ায় মে থেকে জুলাই মাস পর্যন্ত এখানে সূর্য পুরোপুরি অস্তমিত হয় না।
তথ্যসূত্র - Britannica.com
৪১.
বঙ্গ জনপদের অংশ ছিল কোনটি?
ক
কুমিল্লা
খ
ফরিদপুর
গ
চট্টগ্রাম
ঘ
সিলেট
ব্যাখ্যা
বঙ্গ: - বঙ্গ একটি প্রাচীন জনপদ। - ঐতরেয় আরণ্যক গ্রন্থে একটি উপজাতির নাম হিসেবে বঙ্গের প্রথম উল্লেখ পাওয়া যায়। - ভাগীরথী ও পদ্মার স্রোত মধ্যবর্তী এলাকায় যে ত্রিভুজাকৃতি ব-দ্বীপ সৃষ্টি হয়েছে তাকেই বঙ্গদের অঞ্চল বলা হয়। - প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়। - একটি বিক্রমপুর বঙ্গ অন্যটি নাব্য বঙ্গ। - ঢাকা-ফরিদপুর-বরিশাল এলাকা নাব্য বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। - বাংলায় মুসলমান শাসনামলের প্রাথমিক পর্যায়ে 'বঙ্গ' বলে বাংলার দক্ষিণ ও দক্ষিণপূর্ব অংশকেই বুঝানো হতো। - মধ্যযুগের বিখ্যাত মুঘল ঐতিহাসিক আবুল ফজল রচিত আইন-ই-আকবরী গ্রন্থে পাওয়া যায় যে, বঙ্গদেশের উত্তরকালীন নাম বঙ্গাল ।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে কতজন মুক্তিযোদ্ধার খেতাব বহাল রয়েছে?
ক
৬৭২ জন
খ
৬৭৩ জন
গ
৬৭৪ জন
ঘ
৬৭৫ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব: - মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো: - সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন। - দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন। - তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন। - চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।
- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে। - স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য: - বীরশ্রেষ্ঠ : ৭জন। - বীর উত্তম: ৬৭ জন। - বীর বিক্রম: ১৭৪ জন। - বীর প্রতীক : ৪২৪ জন।
তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৪৩.
We enjoyed _________ good lunch by the lake, complete with sandwiches, fresh fruit, and iced tea.
ক
a
খ
an
গ
the
ঘ
Zero article
ব্যাখ্যা
• Article: - A, An & The কে article বলে। - এরা noun কে qualify করে। - Article দুই প্রকার। - যেমন: 1. Indefinite: A, An. 2. Definite: The.
• Article এর নিয়মানুযায়ী, - খাবারের(meals) এর পূর্বে a/an বসে না। - যেমন: I have breakfast at 8 a.m. • তবে খাবারের পূর্বে adjective বসলে a/an বসে। - যেমন: We enjoyed a good lunch by the lake, complete with sandwiches, fresh fruit, and iced tea.
Source: Advanced Learner’s by Chowdhury & Hossain
৪৪.
The word 'Bona fide' means -
ক
Real
খ
Prophecy
গ
Strange
ঘ
Smuggle
ব্যাখ্যা
• Bona fide (Latin word) English Meaning: real, legal or true; not false. Bangla Meaning: প্রকৃত; খাঁটি; আন্তরিক।
• Options, - Smuggle: চোরাচালান করা। - Real - বাস্তব; প্রকৃত; খাঁটি; আসল; অকৃত্রিম; নির্ভেজাল; সত্যিকার। - Prophecy: ভবিষ্যৎকথন; ভাবীকথন। - Strange - অজানিতপূর্ব, অশ্রুতপূর্ব, অদৃষ্টপূর্ব; যা আগে দেখা/শোনা/জানা যায়নি।
• অপশন বিবেচনা করে দেখা যায়, the meaning of the word 'Bona fide' is - Real.
Source: Bangla Academy Dictionary and Oxford Learners Dictionary.
৪৫.
The word 'Daunt' is -
ক
Noun
খ
Adjective
গ
Verb
ঘ
Adverb
ব্যাখ্যা
• Daunt: (verb-transitive) English Meaning: To make someone feel slightly frightened or worried about his or her ability to achieve something; to discourage. Bangla Meaning: নিরুৎসাহ/দমন করা: nothing daunted অদম্য নিঃশঙ্ক।
If he had taken the medicine, he ________ better by now.
ক
would felt
খ
have felt
গ
would feel
ঘ
would have felt
ব্যাখ্যা
• Third conditional এর নিয়মানুযায়ী - - Conditional sentence- এ Had + Sub + V3 + Ext. এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়। - তাই পরবর্তী clause এ - would/could/might + have + V3 + extension. ব্যবহৃত হয়। - তাই নিয়মানুযায়ী এখানে 'would have felt' বসবে।
Correct Sentence: If he had taken the medicine, he would have felt better by now.
৪৭.
Trust is inherent ________ a strong relationship.
ক
upon
খ
in
গ
after
ঘ
No preposition needed
ব্যাখ্যা
• Inherent in: Meaning: সহজাত। Example: The risks and challenges are inherent in any ambitious business venture.
• Appropriate preposition এর ক্ষেত্রে, - 'সহজাত' অর্থ বোঝাতে Inherent এর পরে in বসে। - তাই শূন্যস্থানে in বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Complete sentence: Trust is inherent in a strong relationship.
উল্লিখিত অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক।
Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
৪৮.
Choose the antonym of 'Futile'.
ক
Failed
খ
Barren
গ
Oust
ঘ
Productive
ব্যাখ্যা
• Futile: English Meaning: Achieving no result; not effective or successful. Bangla Meaning: (১) (কাজ) নিষ্ফল; বৃথা: a futile attempt. (২) (ব্যক্তি) অসার; অন্তঃসারশূন্য; শূন্যগর্ভ; অপদার্থ।
The catchy slogan began to ________ with the general public.
ক
catch on
খ
catch to
গ
catch of
ঘ
catch in
ব্যাখ্যা
• Catch on English Meaning: become popular. Bangla Meaning: জনপ্রিয় হওয়া।
Ex. Sentence: I wonder if the game will ever catch on with young people. Bangla Meaning: আমার মনে সংশয় জাগে যে এই খেলাটা কি কখনো তরুণদের কাছে জনপ্রিয়তা পাবে?
Complete sentence: The catchy slogan began to catch on with the general public.
Bnagla meaning: চটকদার স্লোগানটি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হতে শুরু করল।
অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক।
Source: Live MCQ Lecture.
৫০.
The subways were such a mess that people hated to ride them. The underlined part is -
ক
Adverbial clause of condition
খ
Adverbial clause of reason
গ
Adverbial clause of purpose
ঘ
Adverbial clause of result
ব্যাখ্যা
• The subways were such a mess that people hated to ride them. The underlined part is - Adverbial clause of result.
• Adverbial clause: - যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb,বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে। - Adverb এর মত এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়। - অর্থাৎ, Adverbial clause সবসময় সময়, স্থান, কাল, কারন, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।
• Adverbial clause of result: - এর দ্বারা verb সংঘটিত হবার ফলাফল বোঝায়। - Principal clause এর verb কে 'তাতে কী ঘটবে বা ঘটেছিল' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। - That, so-that, such ইত্যাদি দ্বার কোন clause শুরু হলে তা কোন কাজের ফলাফল ব্যক্ত করে। এই জাতীয় clause- কে Adverbial clause of result বলে।
• The subways were such a mess that people hated to ride them. - এখানে 'that people hated to ride them' হলো একটি ফলাফল, যার কারণ হলো 'The subways were such a mess'. - তাই এটি Adverbial clause of result.
৫১.
You need not _____ extra money on unnecessary gadgets.
ক
to spend
খ
spending
গ
spend
ঘ
spends
ব্যাখ্যা
• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না। - অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য সাথে। - এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।
• Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এর সাধারণ নাম semi-modal. - We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something: Example: - You needn’t take off your shoes. - You need not spend a lot of money on presents.
Complete sentence: You need not spend extra money on unnecessary gadgets.
৫২.
She reacted as if she ________ the news.
ক
had anticipated
খ
anticipated
গ
anticipates
ঘ
anticipating
ব্যাখ্যা
• As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite এবং be verb থাকলে সবসময় were হয়। Example: He behaves as though he owned the house. He speaks as if he were mad.
• As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if / as though এর পরে past perfect হয়। Example: She smiled at me as if she had known me for years.
Complete sentence: She reacted as if she had anticipated the news.
৫৩.
Alex works hard in order to succeed in life. (Compound)
ক
Alex worked hard and succeeded in life.
খ
Alex worked hard so that he could succeed in life.
গ
Alex wants to succeed in life therefore he works hard.
ঘ
Alex works hard and be successful in life.
ব্যাখ্যা
Simple: Alex works hard in order to succeed in life. Compound: Alex wants to succeed in life therefore he works hard. • Simple to compound এর সময়,
• to/in order to দ্বারা গঠিত বাক্যকে Simple to compound করার নিয়ম :
• এ ধরনের বাক্যে Compound Sentence এ ৩টি কাজ করতে হয়। যথা -
1. Clause গুলোর অবস্থান উল্টে যাবে। 2. Want to অতিরিক্ত যোগ করতে হবে। 3. to/in order to এর পরিবর্তে ‘And so/ therefore’ conjunction যোগ হবে।
Source: Live MCQ Lecture.
৫৪.
What kind of noun is 'Infancy'?
ক
Common noun
খ
Proper Noun
গ
Collective Noun
ঘ
Abstract noun
ব্যাখ্যা
• Infancy: বাল্যকাল। - Infancy শব্দটি Abstract form হবে কারণ এর কোনো বাহ্যিক অস্তিত্ব নেই ও ছোঁয়া যায় না।
• Abstract noun: - এটি হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে। - এর কোন বাহ্যিক অস্তিত্ব নেই ও ছোঁয়া যায় না। - গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না। - এটি শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।
৫৫.
Nahian was punished for telling lies. Here the underlined part is -
ক
Phrasal verb
খ
Model verb
গ
Participle
ঘ
Gerund
ব্যাখ্যা
Nahian was punished for telling lies. Here the underlined part is - Gerund.
• Gerund: - Verb+ing যদি Noun এর কাজ করে, তখন তাকে Gerund বলা হয়। - Verb+ing যদি একই সাথে Verb ও Noun এর কাজ করে, তখন তাকে Gerund বলা হয়। - Noun হলে সাধারণত বাংলা অর্থে আ-কার যোগ হয়। - যেমন- Swimming = সাঁতার কাটা, Walking = হাঁটা ইতাদি।
• Gerund (verb + ing) preposition-এর object রূপে ব্যবহৃত হতে পারে৷ - উপরের বাক্যটিতে telling একটি gerund কারণ এটি বাক্যে 'for' preposition-টির object হিসেবে বসেছে।
৫৬.
Which of the following can be used as both singular and plural?
ক
Memento
খ
Bacteria
গ
Genus
ঘ
Species
ব্যাখ্যা
• Species - can be used as both singular and plural.
• Species: Bangla meaning: প্রজাতি। Example: Over a hundred species of insect are found in this area.
• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো •'Genus' এর বহুবচন হল 'Genera' Genus - প্রাণী বা উদ্ভিদের গণ। • Bacterium (Singular) - উদ্ভিদের ক্ষুদ্রতম ও সরলতম (সাধারণত এককোষী) রূপভেদ, যা জল, বায়ু, মাটি এবং জীবিত ও মৃত প্রাণী ও উদ্ভিদের দেহে থাকে; এরা প্রাণীর জীবনধারণের জন্য অপরিহার্য এবং কখনো কখনো রোগের কারণস্বরূপ; ব্যাকটেরিয়া। - এর plural হচ্ছে - Bacteria. • Memento (singular) - স্মারকচিহ্ন; অভিজ্ঞান। - এর plural হচ্ছে - Mementos.
৫৭.
Translate the proverb: গুজব খুব দ্রুত ছড়ায়।
ক
Set a thief to catch a thief.
খ
Silence implies consent.
গ
Rumor is a great traveller.
ঘ
Seeing is believing.
ব্যাখ্যা
• Rumor is a great traveller Meaning: গুজব খুব দ্রুত ছড়ায়।
অন্যদিকে, • Seeing is believing. Meaning: নিজের চোখে যা দেখা যায় সেটাই সবচেয়ে সন্তোষজনক প্রমাণ।
• Set a thief to catch a thief. Meaning: অবৈধ কার্যকলাপ উদঘাটনের জন্য অবৈধ পদ্ধতি অবলম্বন করা। / কাটা দিয়ে কাটা তুলা।