পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১৫২
সিলেবাস
৪১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-১১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১৫২ প্রশ্ন

.
বৈষ্ণব কবিরা তাদের কাব্যে কয় রকমের রস পরিবেশন করেছেন?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ঘ) ৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫
ব্যাখ্যা

প্রাচীনকালের সাহিত্যতাত্ত্বিকদের মতে কতকগুলো 'রস' এ ভাগ করেছেন।
যেমন - করুণরস, বীররস ইত্যাদি।
বৈষ্ণব দের মতে সাধারণত রস পাঁচ প্রকার।
যথাঃ
- শান্ত
- দাস্য
- বাৎসল্য
- সখ্য
- মধুর।
উৎসঃ লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।

.
‘কীর্তিলতা’ গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) কাশীরাম দাস
  2. খ) কৃত্তিবাস
  3. গ) রামানন্দ ঘোষ
  4. ঘ) বিদ্যাপতি
সঠিক উত্তর:
ঘ) বিদ্যাপতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিদ্যাপতি
ব্যাখ্যা

মিথিলার রাজসভার কবি ছিলেন - বিদ্যাপতি। তিনি ছিলেন - পঞ্চদশ শতকের কবি।
- তিনি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করতেন।
তবে - সংস্কৃত ভাষায় তার রচিত একটি গ্রন্থ হচ্ছে - পুরুষপরীক্ষা।
বিদ্যাপতির এ-জাতীয় আরো কয়েকটি গ্রন্থ হচ্ছে -
- কীর্তিলতা, গঙ্গাবাক্যাবলী, বিভাগসার।

উৎসঃ লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ।

.
“যে সব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি” - বাঙলা ভাষা বিদ্বেষীদের উদ্দ্যশে করে কবি আবদুল হাকিম পঙক্তি কোন কাব্যে লিখেছেন?
  1. দূররে মজলিশ
  2. হানিফার লড়াই
  3. লালমোতি সয়ফুলমুলুক
  4. নূরনামা
সঠিক উত্তর:
নূরনামা
উত্তর
সঠিক উত্তর:
নূরনামা
ব্যাখ্যা

বাঙলা ভাষাকে যারা অবজ্ঞা করতো আবদুল হাকিম তাদের উপর ক্ষেপেছিলেন।
এসব পরগাছাদের নিন্দা করে তিনি লিখেছেন অমর পঙক্তি।
সে পঙক্তিগুলো আছে তার নূরনামা কাব্যগ্রন্থে।

''যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী
সে সব কাহার জন্ম নির্নয় ন জানি।
ন দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়,
নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়?
মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি,
দেশি ভাষা উপদেশ মনে হিত অতি।

উৎসঃ লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।

.
বাংলা সাহিত্যের কোন কবি বাংলা কবিতাকে মধ্যযুগ থেকে আধুনিক কালে নিয়ে আসেন?
  1. ক) মাইকেল মধুসূদন দত্ত
  2. খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. গ) ভারতচন্দ্র রায়গুণাকর
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
ক) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা

- মাইকেল মধুসূদন দত্ত বাঙলা কবিতাকে মধ্যযুগ থেকে নিয়ে আসেন আধুনিক কালে।
- তিনি চিরদিনের বাঙলা পয়ারকে নতুন রূপ দেন।
- মুক্তি দেন বাঙলা ছন্দকে, পয়ারকে করে তোলেন প্রবহমাণ।
- একে নির্ভর করে অনেক বিবর্তন ঘটেছে।

উৎসঃ লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।

.
নীলকরদের বীভৎস অত্যাচারে লাঞ্ছিত নীল চাষিদের দূরবস্থা অবলম্বনে রচিত নাটক "নীল-দর্পণ" কত সালে রচিত হয়?
  1. ক) ১৮৬০
  2. খ) ১৮৬১
  3. গ) ১৮৬৫
  4. ঘ) ১৮৫৭
সঠিক উত্তর:
ক) ১৮৬০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮৬০
ব্যাখ্যা

- নীলকর সাহেবদের বীভৎস অত্যাচারে লাঞ্ছিত নীল চাষিদের দূরবস্থা অবলম্বনে রচিত নাটক নীল-দর্পণ রচিত, প্রকাশিত ও মঞ্চস্থ হয় ১৮৬০ সালে।
- নীল-দর্পণ নাটকের কাহিনী মেহেরপুর অঞ্চলের, দীনবন্ধু ঢাকায় অবস্থানকালে এটি রচনা করেন।
- নাটকটি প্রথম প্রকাশ হয় - ঢাকার বাংলা প্রেস থেকে এবং প্রথম মঞ্চস্থও হয় ঢাকাতে। তাই এটিকে বাংলাদেশের নাটক বলা হয়।
- প্রথম প্রকাশের সময় দীনবন্ধুর নাম ছিল না। 'নীলকর-বিষধর-দংশন-কাতর-প্রজানিকর-ক্ষেমঙ্কর-কেনচিৎ পথিকেনাভি প্রণীতম' এইভাবে গ্রন্থাকারের নাম গুপ্ত রাখা হয়।
- নীল-দর্পণ মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেছিলেন। অনুবাদের নাম - Nil Darpan or The Indigo Planting Mirror যা ১৮৬১ সালে প্রকাশিত হয়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার প্রথম সংকলন কোনটি?
  1. ক) গল্পগুচ্ছ
  2. খ) রবীন্দ্রগ্রন্থাবলী
  3. গ) কাব্যগ্রন্থাবলী
  4. ঘ) সঞ্চয়িতা
সঠিক উত্তর:
গ) কাব্যগ্রন্থাবলী
উত্তর
সঠিক উত্তর:
গ) কাব্যগ্রন্থাবলী
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার প্রথম সংকলন বের হয়েছিল যখন তার বয়স মাত্র পঁয়ত্রিশ বছর বয়স (১৮৯৬)।
- এ-সংকলন ছাপা হয়েছিলো তার বিভিন্ন বইয়ের অনেকগুলো কবিতা।
- এটির নাম ছিলো কাব্যগ্রন্থাবলী
- এরপর হতে থাকে তার লেখার অনেক অনেক সংকলন।
- তার প্রথম গল্প সংকলন - গল্পগুচ্ছ; এর প্রথম খন্ড প্রকাশিত হয় ১৯০০ সালে।

উৎসঃ লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।

.
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?
  1. ক) গণদেবতা
  2. খ) চৈতালী ঘূর্ণি
  3. গ) জলসাঘর
  4. ঘ) কালিন্দী
সঠিক উত্তর:
খ) চৈতালী ঘূর্ণি
উত্তর
সঠিক উত্তর:
খ) চৈতালী ঘূর্ণি
ব্যাখ্যা

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক ছিলেন।
- তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
তাঁর রচিত উপন্যাসঃ
- চৈতালী ঘূর্ণি (প্রথম উপন্যাস),
- ধাত্রীদেবতা,
- কালিন্দী,
- গণদেবতা,
- পঞ্চগ্রাম,
- কবি,
- হাঁসুলি বাঁকের উপকথা,
- একটি কালো মেয়ের কথা (সর্বশেষ উপন্যাস ও বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস)।
তার রচিত গল্পগ্রন্থঃ
- রসকলি,
- বেদেনী,
- ডাকহরকরা,
- তারিণী মাঝি ইত্যাদি।
নাটকঃ
- দ্বীপান্তর,
- পথের ডাক,
- দুই পুরুষ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
'ইয়ং বেঙ্গল গোষ্ঠীর' মুখপত্র হিসেবে পরিচিত কোন পত্রিকা?
  1. ক) কল্লোল
  2. খ) জ্ঞানাঙ্কুর
  3. গ) জ্ঞানান্বেষণ
  4. ঘ) ব্রাহ্মণসেবধি
সঠিক উত্তর:
গ) জ্ঞানান্বেষণ
উত্তর
সঠিক উত্তর:
গ) জ্ঞানান্বেষণ
ব্যাখ্যা

ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মুখপত্র হিসেবে পরিচিত 'জ্ঞানান্বেষণ' পত্রিকা।
- এর সম্পাদক ছিলেন - দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। এটি প্রথম প্রকাশিত হয় - ১৮৩১ সালে।

- ব্রাহ্মণসেবধি' পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়।
- 'কল্লোল' পত্রিকার সম্পাদক- দীনেশরঞ্জন দাশ। এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৩ সালে।

উৎসঃ লাল নীল দীপাবলি ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
হুমায়ুন আজাদের মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ কোনটি?
  1. ক) কাফনে মোড়া অশ্রু বিন্দু
  2. খ) কতো নদী সরোবর
  3. গ) আব্বুকে মনে পড়ে
  4. ঘ) সব কিছু নষ্টদের অধিকারে যাবে
সঠিক উত্তর:
গ) আব্বুকে মনে পড়ে
উত্তর
সঠিক উত্তর:
গ) আব্বুকে মনে পড়ে
ব্যাখ্যা

হুমায়ুন আজাদের 'আব্বুকে মনে পড়ে' একটি মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস।
- এটি ১৯৮৯ সালে প্রকাশিত হয়।
তার রচিত কাব্যগ্রন্থঃ
- অলৌকিক স্টিমার,
- জ্বলো চিতাবাঘ,
- সব কিছু নষ্টদের অধিকারে যাবে,
- কাফনে মোড়া অশ্রুবিন্দু৷
তার উল্লেখযোগ্য উপন্যাস-
- ছাপ্পান্ন হাজার বর্গমাইল,
- পাক সার জমিন সাদ বাদ,
- সব কিছু ভেঙে পড়ে,
- কবি অথবা দন্ডিত পুরুষ৷
উপন্যাসঃ
- ছাপ্পান্ন হাজার বর্গমাইল,
- সব কিছু ভেঙে পড়ে,
- কবি অথবা দন্ডিত পুরুষ,
- পাক সার জমিন সাদ বাদ৷
কিশোর সাহিত্যঃ
- আব্বুকে মনে পড়ে,
- ফুলের গন্ধে ঘুম আসে না,
- বুক পকেটে জোনাকি পোকা ইত্যাদি

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১০.
কোন সাহিত্যক ‘অল্পদর্শী’ ছদ্মনামে পত্রিকায় সাপ্তাহিক কলাম লিখে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন?
  1. ক) আবু জাফর শামসুদ্দীন
  2. খ) শামসুদ্দীন আবুল কালাম
  3. গ) আবদুল মান্নান সৈয়দ
  4. ঘ) আবুল মনসুর আহমেদ
সঠিক উত্তর:
ক) আবু জাফর শামসুদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
ক) আবু জাফর শামসুদ্দীন
ব্যাখ্যা

আবু জাফর শামসুদ্দীন ছিলেন ধর্মনিরপেক্ষ, বাঙালি জাতীয়তাবাদ ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্বাসী একজন প্রগতিশীল লেখক।
- দৈনিক সোলতান পত্রিকায় সাবএডিটর হিসেবে আবু জাফরের কর্মজীবন শুরু হয়। পরে তিনি খুলনা, কলকাতা ও কটকে কিছুকাল সরকারি চাকরি করেন।
- এর পাশাপাশি তিনি আজাদ, ইত্তেফাক, পূর্বদেশ সংবাদ পত্রিকায় বিভিন্ন পদে চাকরি করেন।
- মৃত্যুর পূর্ব পর্যন্ত ‘অল্পদর্শী’ ছদ্মনামে দৈনিক সংবাদে ‘বৈহাসিকের পার্শ্বচিন্তা’ শীর্ষক সাপ্তাহিক কলাম লিখে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।
- এর আগে তিনি ১৯৬১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত বাংলা একাডেমীতে সহকারী অনুবাদকের পদে নিযুক্ত ছিলেন।

উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১১.
স্বৈরশাসনকে ব্যঙ্গ করে সেলিম আল দীন কোন নাটকটি রচনা করেন?
  1. ক) নিমজ্জন
  2. খ) মুনতাসীর ফ্যান্টাসি
  3. গ) জন্ডিস ও বিবিধ বেলুন
  4. ঘ) হরগজ
সঠিক উত্তর:
খ) মুনতাসীর ফ্যান্টাসি
উত্তর
সঠিক উত্তর:
খ) মুনতাসীর ফ্যান্টাসি
ব্যাখ্যা

সেলিম আল দীন বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার ও গবেষক।
- তিনি ফেনী জেলার সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি অন্যান্যদের সাথে 'ঢাকা থিয়েটার' ও 'বাংলাদেশ গ্রাম থিয়েটার' গড়ে তোলেন।

স্বৈরশাসনকে ব্যঙ্গ করে সেলিম আল দীন রচনা করেন ‘মুন্তাসীর ফ্যান্টাসী’ নাটকটি।
- হাস্যরসের মাধ্যমে তিনি দেখিয়েছেন সেনা ও স্বৈরশাসকেরা দেশের প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সঙ্গে শুভবোধ ও সংস্কৃতিকেও ধ্বংস করে৷

তাঁর রচিত বিখ্যাত কয়েকটি নাটকঃ
- কেরামতমঙ্গল,
- স্বর্ণবোয়াল,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- সর্ব বিষয়ক গ্রন্থ ও অন্যান্য নাটক,
- হাতহদাই,
- শকুন্তলা,
- বাসন,
- যৈবতী কন্যার মন,
- কীর্তনখোলা,
- চাকা,
- হরগজ,
- প্রাচ্য,
- নিমজ্জন,
- ধাবমান ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া

১২.
'মিলির হাতে স্টেনগান' গল্পটি আখতারুজ্জামান ইলিয়াসের কোন গ্রন্থের অন্তর্ভূক্ত?
  1. ক) অন্য ঘরে অন্য স্বর
  2. খ) জাল স্বপ্ন স্বপ্নের জাল
  3. গ) দুধেভাতে উৎপাত
  4. ঘ) দোজখের ওম
সঠিক উত্তর:
গ) দুধেভাতে উৎপাত
উত্তর
সঠিক উত্তর:
গ) দুধেভাতে উৎপাত
ব্যাখ্যা

আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থ সমূহঃ
- অন্য ঘরে অন্য স্বর
- খোঁয়ারি
- দুধেভাতে উৎপাত
- দোজখের ওম
- জাল স্বপ্ন স্বপ্নের জাল
এর মধ্যে ''দুধেভাতে উৎপাত'' গ্রন্থটিতে চারটি গল্প রয়েছে।
যথা -
- মিলির হাতে স্টেনগান
- দুধভাতে উৎপাত
- পায়ের নিচে জল
- দখল

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার, বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

১৩.
নিচের কোনটি জসীমউদদীন রচিত নাটক?
  1. ক) ডালিম কুমার
  2. খ) বোবা কাহিনী
  3. গ) পল্লীবধূ
  4. ঘ) রূপবতী
সঠিক উত্তর:
গ) পল্লীবধূ
উত্তর
সঠিক উত্তর:
গ) পল্লীবধূ
ব্যাখ্যা

কবি জসীমউদ্দীন একজন প্রখ্যাত বাঙালি কবি।
- ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম।
- পুরো নাম মোহাম্মদ জসীমউদ্দীন মোল্লা হলেও তিনি জসীমউদ্দীন নামেই পরিচিত।
- তিনি বাংলাদেশে পল্লীকবি হিসেবে পরিচিত।
তাঁর রচিত নাটক-
- পদ্মাপাড়,
- বেদের মেয়ে,
- মধুমালা,
- পল্লীবধূ,
- গ্রামের মায়া ইত্যাদি।

তাঁর রচিত কাব্যগ্রন্থ-
- বালুচর,
- রূপবতী,
- রাখালী,
- নকশী কাঁথার মাঠ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে,
- ভয়াবহ সেই দিনগুলিতে ইত্যাদি।

শিশুতোষ গ্রন্থঃ
- হাসু
- এক পয়সার বাঁশী
- ডালিমকুমার

উৎসঃ ‌লাইভ এমসিকিউ লেকচার, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৪.
শরৎচন্দ্রের 'বড়দিদি' উপন্যাসের বড়দিদি কে?
  1. ক) প্রমীলা
  2. খ) মাধবী
  3. গ) সাবিত্রী
  4. ঘ) রমা
সঠিক উত্তর:
খ) মাধবী
উত্তর
সঠিক উত্তর:
খ) মাধবী
ব্যাখ্যা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সাহিত্যকর্মের চরিত্রঃ
- বড়দিদি -- মাধবী (বড়দিদি), প্রমীলা, ব্রজরাজ, সুরেন্দ্রনাথ।
- শ্রীকান্ত -- শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষী, অন্নদাদি, অভয়া, রোহিণী, গুরুদেব, কমললতা।
- চরিত্রহীন -- সতীশ, সাবিত্রী, দিবাকর, কিরণময়ী।
- গৃহদাহ -- অচলা, মহিম, সুরেশ।
- দত্তা -- বিজয়া, নরেন, রাসবিহারী, বনমালী।
- দেবদাস -- দেবদাস, পার্বতী, চন্দ্রমূখী, চুনিলাল, ধর্মদাস।
- নিষ্কৃতি -- গিরিশ, রমেশ, সিদ্দেশ্বরী, শৈলজা।
- পথের দাবী -- সব্যসাচী
- পল্লীসমাজ -- রমা, রমেশ, বেণী, বলরাম।
- বিপ্রদাস -- বিপ্রদাস, দ্বিজদাস, বন্দনা।
- শেষ প্রশ্ন -- কমল।
উৎস: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৫.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন গ্রন্থটি কালিদাসের রচনা থেকে অনুবাদকৃত?
  1. ক) কথামালা
  2. খ) সীতার বনবাস
  3. গ) শকুন্তলা
  4. ঘ) বেতাল পঞ্চবিংশতি
সঠিক উত্তর:
গ) শকুন্তলা
উত্তর
সঠিক উত্তর:
গ) শকুন্তলা
ব্যাখ্যা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
অনুবাদ গ্রন্থঃ
- শকুন্তলা (কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম অনুসারে)
- জীবনচরিত (ইংরেজি বই অবলম্বনে)
- বেতালপঞ্চবিংশতি (হিন্দী থেকে)
- বাঙ্গলার ইতিহাস (মার্শম্যানের বই অনুসারে)
- সীতার বনবাস (রামায়ণ অনুসারে)
- ভ্রান্তিবিলাস (শেক্সপিয়রের কমেডি অব এররস অনুসারে) ইত্যাদি।
উৎসঃ লাল নীল দীপাবলী, হুমায়ুন আজাদ।

১৬.
ঋ, র, ষ - এর পরে মূর্ধন্য ‘ণ’ হয় - এই সূত্র অনুসারে গঠিত শব্দ কোনটি?
  1. ক) ব্রাহ্মণ
  2. খ) কৃপণ
  3. গ) হরিণ
  4. ঘ) ভীষণ
সঠিক উত্তর:
ঘ) ভীষণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভীষণ
ব্যাখ্যা

ঋ, র, ষ -এর পরে মূর্ধন্য ‘ণ’ হয়।
যেমন - ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।

ঋ, র, ষ -এর পরে স্বরধ্বনি, ষ, য়, ব, হ,ং এবং ক - বর্গীয় ও প - বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী 'ন' মূর্ধন্য 'ণ' হয়।
যেমনঃ কৃপণ (ঋ-কারের পরে প্‌, তার পরে ণ), হরিণ (র-এর পরে ণ,) এরূপ- রুক্সিণী, ব্রাহ্মণ ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণি)।

১৭.
ভাব বিশেষণ কত প্রকার?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
ঘ) ৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪
ব্যাখ্যা

যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাই ভাব বিশেষণ।
ভাব বিশেষণ চার প্রকার।
যথা-
১. ক্রিয়া বিশেষণ - যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে।
যেমনঃ ধীরে ধীরে বায়ু বয়।
২. বিশেষণের বিশেষণ - যে পদ নাম বিশেষণ বা ক্রিয়া বিশেষণ কে বিশেষিত করে, তাকে বিশেষণের বিশেষণ বলে।
যেমনঃ সামান্য একটু দুধ দাও।
৩. অব্যয়ের বিশেষণ - যে পদ অব্যয়পদ অথবা অব্যয় পদের অর্থকে বিশেষিত করে, তাকে অব্যয়ের বিশেষণ বলে।
যেমনঃ ধিক্‌ তারে শত ধিক্‌ নির্লজ্জ যে জন।
৪. বাক্যের বিশেষণ - কখনো কখনো কোন বিশেষণ পদ একটি সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করতে পারে, তখন তাকে বাক্যের বিশেষণ বলে।
যেমন - বাস্তবিকই আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি

১৮.
বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম কি?
  1. ক) আকাঙ্ক্ষা
  2. খ) আসত্তি
  3. গ) যোগ্যতা
  4. ঘ) কোনটিই নয়।
সঠিক উত্তর:
গ) যোগ্যতা
উত্তর
সঠিক উত্তর:
গ) যোগ্যতা
ব্যাখ্যা

বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা।
যেমন - বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়। - এটি একটি যোগ্যতাসম্পন্ন বাক্য।
কারণ, বাক্যটিতে পদসমূহের অর্থগত এবং ভাবগত সমন্বয় বিদ্যমান।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি।

১৯.
‘লাপাত্তা’ শব্দের আরবি ‘লা’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) সাধারণ
  2. খ) বিশেষ
  3. গ) অভাব
  4. ঘ) না
সঠিক উত্তর:
ঘ) না
উত্তর
সঠিক উত্তর:
ঘ) না
ব্যাখ্যা

উপসর্গঃ শব্দ বা ধাতুর পূর্বে কতিপয় সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থের পরিবর্তন,সম্প্রসারণ বা সংকোচন ঘটিয়ে থাকে।
এগুলোকে বলা হয় উপসর্গ।
উপসর্গ ৩ প্রকার।
সংস্কৃত
বাংলা
বিদেশি
বিদেশি উপসর্গঃ আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি - এসব ভাষার বহু শব্দ দীর্ধকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত রয়েছে।
এর সঙ্গে কিছু বিদেশী উপসর্গও রয়েছে।
আরবি উপসর্গ- আম্‌,খাস, লা, গর্‌।

লা
অর্থদ্যোতকতা - না।
উদাহরণ - লাজওয়াব, লাখেরাজ, লাওয়ারিশ, লাপাত্তা ইত্যাদি।
উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি

২০.
'মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে' - কী ধরণের বাক্য?
  1. ক) জটিল বাক্য
  2. খ) আশ্রিত খন্ডবাক্য
  3. গ) সরল বাক্য
  4. ঘ) যৌগিক বাক্য
সঠিক উত্তর:
গ) সরল বাক্য
উত্তর
সঠিক উত্তর:
গ) সরল বাক্য
ব্যাখ্যা

যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে।
যেমনঃ
- তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি।
- সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।
- আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি।

প্রশ্নে উল্লেখিত বাক্যটি একটি সরল বাক্য।
বাক্যটির যৌগিক রূপঃ মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে।
জটিল রূপঃ যদি মেঘ গর্জন করে, তাহলে ময়ূর নৃত্য করে।

উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই।

২১.
নিচের কোনটিতে বৃত্তি অর্থে 'ই/ঈ' তদ্ধিত প্রত্যয়যুক্ত হয় নি?
  1. ক) ডাক্তার - ডাক্তারি
  2. খ) জমিদার - জমিদারি
  3. গ) চাষ - চাষি
  4. ঘ) পোদ্দার - পোদ্দারি
সঠিক উত্তর:
খ) জমিদার - জমিদারি
উত্তর
সঠিক উত্তর:
খ) জমিদার - জমিদারি
ব্যাখ্যা

ই/ঈ প্রত্যয়ের ব্যবহারঃ
১. ভাব অর্থেঃ বাহাদুর + ই = বাহাদুরি; উমেদার - উমেদারি।
২. বৃত্তি বা ব্যবসায় অর্থেঃ ডাক্তার - ডাক্তারি; মোক্তার - মোক্তারি; পোদ্দার - পোদ্দারি, ব্যাপার - ব্যাপারি; চাষ - চাষি।
৩. মালিক অর্থেঃ জমিদার - জমিদারি; দোকান - দোকানি।
৪. জাত, আগত বা সম্বন্ধ বোঝাতেঃ ভাগলপুর - ভাগলপুরি, মাদ্রাজ - মাদ্রাজি, সরকার - সরকারি।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি

২২.
‘প্রাচ্য’ শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) সংকীর্ণ
  2. খ) পাশ্চাত্য
  3. গ) সম্মুখ
  4. ঘ) পূর্ব
সঠিক উত্তর:
খ) পাশ্চাত্য
উত্তর
সঠিক উত্তর:
খ) পাশ্চাত্য
ব্যাখ্যা

প্রাচ্য শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ হচ্ছে পাশ্চাত্য।
প্রাচ্য শব্দের আরেকটি বিপরীত শব্দ হচ্ছে প্রতীচ্য।
গুরুত্বপূর্ণ প্রকৃতি প্রত্যয়ঃ
প্রশস্ত - সংকীর্ণ
নশ্বর - শ্বাশত
শত্রু - মিত্র
যোজক - প্রণালি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

২৩.
‘যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর।’ এখানে ‘হারায়’ কোন ধাতুর উদাহরণ?
  1. ক) নাম ধাতু
  2. খ) প্রযোজক ধাতু
  3. গ) কর্মবাচ্যের ধাতু
  4. ঘ) সংযোগ্মুলোক ধাতু
সঠিক উত্তর:
গ) কর্মবাচ্যের ধাতু
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্মবাচ্যের ধাতু
ব্যাখ্যা

কর্মবাচ্যের ধাতুঃ
মৌলিক ধাতুর সাথে 'আ' প্রত্যয় যোগে কর্ম্বাচ্যের ধাতু সাধিত হয়।
এটি বাক্য মধ্যস্ত কর্মপদের অনুসারী ক্রিয়ার ধাতু।
যেমনঃ দেখ্‌ + আ = দেখা;কাজটি ভালো দেখায় না।
হার্‌ + আ = হারা; যা কিছু হারায় গিন্নী বলেন কেষ্টা বেটায় চোর।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণী)।

২৪.
‘ঊনপাঁজুড়ে’ কোন ধরনের সমাসের উদাহরণ?
  1. ক) কর্মধারয় সমাস
  2. খ) নিত্য সমাস
  3. গ) অব্যয়ীভাব সমাস
  4. ঘ) বহুব্রীহি সমাস
সঠিক উত্তর:
ঘ) বহুব্রীহি সমাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বহুব্রীহি সমাস
ব্যাখ্যা

প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসঃ
যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয়যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস।
যেমন -
- এক দিকে চোখ যার = একচোখা (চোখ + আ)।
- ঘরের দিকে মুখ যার = ঘরমুখো (মুখ + ও)
এরকম,
- নি-খরচে, দোটানা, দোমনা, একগুঁয়ে, অকেজো, একঘরে, দোনলা, দোতলা, ঊনপাঁজুরে ইত্যাদি।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি

২৫.
নিচের কোন দুইটি বাগধারা সমার্থক অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) অকাল কুষ্মান্ড + অন্ধের ষষ্ঠি
  2. খ) অন্ধের ষষ্ঠি + অন্ধের নড়ি
  3. গ) তাল পাতার সেপাই + অকাল কুষ্মান্ড
  4. ঘ) অন্ধের ষষ্ঠি + অরণ্যে রোদন
সঠিক উত্তর:
খ) অন্ধের ষষ্ঠি + অন্ধের নড়ি
উত্তর
সঠিক উত্তর:
খ) অন্ধের ষষ্ঠি + অন্ধের নড়ি
ব্যাখ্যা

- অন্ধের ষষ্ঠি ও অন্ধের নড়ি বাগধারা দুইটির অর্থ একমাত্র সম্বল,
এছাড়া,
- অকাল কুষ্মান্ড বাগধারার অর্থ - অপদার্থ, অকেজো।
- তাল পাতার সেপাই - অতিশয় দুর্বল
- অরণ্য রোদন - বাগধারাটির অর্থ নিষ্ফল আবেদন।

সুত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণী)

২৬.
বলার আকাঙ্খা রয়েছে এমন -
  1. ক) বক্ষ্যমাণ
  2. খ) নীয়মান
  3. গ) অপসৃয়মাণ
  4. ঘ) কৃষ্যমাণ
সঠিক উত্তর:
ক) বক্ষ্যমাণ
উত্তর
সঠিক উত্তর:
ক) বক্ষ্যমাণ
ব্যাখ্যা

- যা বহন করা হচ্ছে = নীয়মান।
- বলার আকাঙ্খা রয়েছে এমন = বক্ষ্যমাণ।
- যা ক্রমশ দূরে সরে যাচ্ছে = অপসৃয়মাণ।
- যে আকৃষ্ট হচ্ছে = কৃষ্যমাণ।
- যা অনুভব করা হচ্ছে = অনুভূয়মান।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা একাডেমী অভিধান।

২৭.
‘আইন’ কোন বিদেশি ভাষা থেকে আগত বাংলা শব্দ?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) ফরাসি
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
খ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
খ) ফারসি
ব্যাখ্যা

ফারসি - আ’ঈন শব্দ থেকে বাংলা আইন শব্দটি এসেছে।

এছাড়াও বাংলা ভাষায় ব্যবহৃত কতিপয় ফারসি শব্দঃ
১. ধর্মসংক্রান্ত শব্দঃ
খোদা, গুনাহ, দোজখ, নামাজ, বেহেশত, ফেরেশতা, রোজা ইত্যাদি।
২. প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দঃ
কারখানা, চশমা, জবানবন্দি, তোশক, দফতর, দঊলত, নালিশ, বাদশাহ, বেগম, মেথর, রসদ ইত্যাদি।
৩. বিবিধঃ
আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান ও বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণির বোর্ড বই।

২৮.
বাংলা ব্যাকরণে কোন দুটি পদের ক্ষেত্রে কেবলমাত্র বচনভেদ ঘটে?
  1. ক) বিশেষ্য, বিশেষণ
  2. খ) বিশেষণ, সর্বনাম
  3. গ) বিশেষ্য, সর্বনাম
  4. ঘ) সর্বনাম, ক্রিয়া
সঠিক উত্তর:
গ) বিশেষ্য, সর্বনাম
উত্তর
সঠিক উত্তর:
গ) বিশেষ্য, সর্বনাম
ব্যাখ্যা

'বচন' ব্যাকরণের একটী পারিভাষিক শব্দ।
এর অর্থ সংখ্যার ধারনা।
ব্যাকরনের বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারনা প্রকাশের উপায়কে বচন বলে।

কেবলমাত্র বিশেষ্য ও সর্বনাম শব্দের বচনভেদ হয়। কোন কোন সময় টা, টি, খানা, খানি ইত্যাদি যোগ করে করে বিশেষ্যের একবচক নির্দেশ করা হয়।
যেমনঃ গরুটা, বাছুরটা, কলমটা ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৯.
Of the following periods, which one is also called the Age of Pope?
  1. ক) The Restoration Period
  2. খ) The Age of Sensibility
  3. গ) The Augustan Age
  4. ঘ) The Neoclassical Period
সঠিক উত্তর:
গ) The Augustan Age
উত্তর
সঠিক উত্তর:
গ) The Augustan Age
ব্যাখ্যা

The Augustan Age (1702-1745):
- This age is called the Augustan Age because the writers of this period imitated the style and elegance of the writers who wrote in Italy during the reign of Emperor Augustus (27 B.C.-14 A.D).
- This span of time is also called the Age of Pope because Alexander Pope was the best-known poet of the time.
- During these years England was ruled by Queen Anne (1702-14), George I (1714-27) and George II (1727-60).

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

৩০.
''The empty vessel makes the loudest sound.'' This line occurs in-
  1. ক) The Spanish Tragedy
  2. খ) The Jew of Malta
  3. গ) Henry V
  4. ঘ) Volpone
সঠিক উত্তর:
গ) Henry V
উত্তর
সঠিক উত্তর:
গ) Henry V
ব্যাখ্যা

Henry V, chronicle play in five acts by William Shakespeare. Henry V is the last in a sequence of four plays (the others being Richard II, Henry IV, Part 1, and Henry IV, Part 2) known collectively as the “second tetralogy,” treating major events in English history of the late 14th and early 15th centuries.
A famous quote of this play-
''The empty vessel makes the loudest sound.''
Source: britannica and SparksNotes

৩১.
"She walks in beauty, like the night
Of cloudless climes and starry skies."
Who wrote these lines?
  1. ক) Robert Browning
  2. খ) Lord Byron
  3. গ) Francis Bacon
  4. ঘ) William Shakespeare
সঠিক উত্তর:
খ) Lord Byron
উত্তর
সঠিক উত্তর:
খ) Lord Byron
ব্যাখ্যা

"She walks in beauty, like the night
Of cloudless climes and starry skies;
And all that’s best of dark and bright
Meet in her aspect and her eyes;
Thus mellowed to that tender light
Which heaven to gaudy day denies."

She Walks in Beauty
By Lord Byron

৩২.
Of the following authors, who is a novelist?
  1. ক) Robert Browning
  2. খ) Mathew Arnold
  3. গ) James Joyce
  4. ঘ) Alfred Lord Tennyson
সঠিক উত্তর:
গ) James Joyce
উত্তর
সঠিক উত্তর:
গ) James Joyce
ব্যাখ্যা

- Robert Browning, Mathew Arnold and Alfred Lord Tennyson are famous English poets of the Victorian Period.
- James Joyce was an Irish novelist, short story writer, poet, teacher, and literary critic.
Source: Britannica and An ABC of English Literature - Dr M Mofizar Rahman

৩৩.
'Plain Tales from the Hills' is a collection of short stories by-
  1. ক) Rudyard Kipling
  2. খ) G. B. Shaw
  3. গ) Joseph Conrad
  4. ঘ) George Orwell
সঠিক উত্তর:
ক) Rudyard Kipling
উত্তর
সঠিক উত্তর:
ক) Rudyard Kipling
ব্যাখ্যা

Rudyard Kipling (1865-1936) is a Victorian writer.

Works:
- The Jungle Book (1894)
- Departmental Ditties (1886)
- Plain Tales from the Hills (1888)
- Soldiers Three (1890)
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

৩৪.
"Mephistopheles" in Doctor Faustus is a/an -
  1. ক) angel of God.
  2. খ) stranger in a desert.
  3. গ) devil’s intermediary.
  4. ঘ) an imaginary friend.
সঠিক উত্তর:
গ) devil’s intermediary.
উত্তর
সঠিক উত্তর:
গ) devil’s intermediary.
ব্যাখ্যা

Doctor Faustus, in full The Tragicall History of D. Faustus, tragedy in five acts by Christopher Marlowe, published in 1604 but first performed a decade or so earlier.
Marlowe’s play followed by only a few years the first translation into English of the medieval legend on which the play is based.

In Doctor Faustus Marlowe retells the story of Faust, the doctor-turned-necromancer, who makes a pact with the devil in order to obtain knowledge and power.
Both Doctor Faustus and Mephistopheles, who is the devil’s intermediary in the play, are subtly and powerfully portrayed.

Marlowe examines Faustus’s grandiose intellectual ambitions, revealing them as futile, self-destructive, and absurd.

Source: Britannica.com

৩৫.
Among the followings, which one is typically used in an invitation letter?
  1. ক) NB
  2. খ) Postscript
  3. গ) RSVP
  4. ঘ) The subscription
সঠিক উত্তর:
গ) RSVP
উত্তর
সঠিক উত্তর:
গ) RSVP
ব্যাখ্যা

RSVP = ''Please respond'' to require confirmation of an invitation letter. It is derived from the French phrase ''Répondez s'il vous plaît''.
Postscript = An additional remark at the end of a letter, after the signature and introduced by ‘PS’.
NB = Nota Bene; অর্থ হল Note well.

৩৬.
Which word is similar to ‘impede’?
  1. ক) help
  2. খ) advance
  3. গ) handicap
  4. ঘ) cooperate
সঠিক উত্তর:
গ) handicap
উত্তর
সঠিক উত্তর:
গ) handicap
ব্যাখ্যা

Impede (verb)
Meaning: Delay or prevent (someone or something) by obstructing them
Bengali Meaning: ব্যাঘাত করা
Synonym: hinder, obstruct, hamper, handicap.
Antonym: facilitate, advance, further, help
Source: Samsad Dictionary and Oxford Languages

৩৭.
Which word is the opposite in meaning of the word ‘earnest’?
  1. ক) serious
  2. খ) abstruse
  3. গ) apathetic
  4. ঘ) ardent
সঠিক উত্তর:
গ) apathetic
উত্তর
সঠিক উত্তর:
গ) apathetic
ব্যাখ্যা

earnest (adjective)
Bengali Meaning: (আন্তরিক)
Meaning: resulting from or showing sincere and intense conviction
Synonym: Serious, grave, solemn, sober, serious-minded
Antonym: frivolous, apathetic, half-hearted
Source: Oxford Languages

৩৮.
Identify the word which is spelt correctly:
  1. ক) Panaemonnium
  2. খ) Paendomioum
  3. গ) Pandemonium
  4. ঘ) pendamonium
সঠিক উত্তর:
গ) Pandemonium
উত্তর
সঠিক উত্তর:
গ) Pandemonium
ব্যাখ্যা

Pandemonium (noun)
Meaning: wild and noisy disorder or confusion
Synonyms: bedlam, chaos, mayhem, uproar, madness, havoc, turmoil
Antonym: Silence, peace
Source: Oxford Languages

৩৯.
'We sailed ashore.' The word 'ashore' in the sentence is a/an-
  1. ক) preposition
  2. খ) adverb
  3. গ) verb
  4. ঘ) adjective
সঠিক উত্তর:
খ) adverb
উত্তর
সঠিক উত্তর:
খ) adverb
ব্যাখ্যা
ব্যাখ্যা: adverbএর কাজ হল verb-কে modify করা। ashore শব্দটি sail verb-কে মডিফাই করেছে।
৪০.
Someone who is exuberant is -
  1. ক) Able to think properly
  2. খ) able to notice different things
  3. গ) always honest
  4. ঘ) full of energy
সঠিক উত্তর:
ঘ) full of energy
উত্তর
সঠিক উত্তর:
ঘ) full of energy
ব্যাখ্যা

exuberant (adj)
Bengali meaning: সমৃদ্ধ, উচ্ছ্বসিত
Meaning: full of energy, excitement, and cheerfulness.
Synonym: ebullient, buoyant, cheerful, sunny, jaunty
Antonym: gloomy, downcast, despondent
Source: Oxford Languages and Samsad Dictionary

৪১.
Identify the word which has a different meaning in plural form :
  1. ক) man
  2. খ) intention
  3. গ) custom
  4. ঘ) nature
সঠিক উত্তর:
গ) custom
উত্তর
সঠিক উত্তর:
গ) custom
ব্যাখ্যা

custom যখন singular থাকে তখন এর অর্থ হল রীতি। কিন্তু যখন customs লেখা হয় তখন এর অর্থ হয় শুল্কবিভাগ।
Customs ( noun)
Meaning: the official department that administers and collects the duties levied by a government on imported goods.
Source: Oxford langauges

৪২.
Identify the determiner in the following sentence: 'Play card or arrange for other amusement''
  1. ক) or
  2. খ) other
  3. গ) for
  4. ঘ) arrange
সঠিক উত্তর:
খ) other
উত্তর
সঠিক উত্তর:
খ) other
ব্যাখ্যা
ব্যাখ্যা: other হল একটি determiner। এটি amusement-কে নির্দেশ করে বুঝাচ্ছে।
৪৩.
Belated Happy Birthday to you! Here 'belated' is a -
  1. ক) past participle
  2. খ) present participle
  3. গ) verbal noun
  4. ঘ) gerundial infinitive
সঠিক উত্তর:
ক) past participle
উত্তর
সঠিক উত্তর:
ক) past participle
ব্যাখ্যা
belated শব্দটি ‘belate’ verb-এর past participle রূপ। এটি Birthday-কে মডিফাই করেছে।
৪৪.
The phrase 'at the advent of' means-
  1. ক) After the end of
  2. খ) At the arrival of
  3. গ) For the necessity of
  4. ঘ) At the point of death
সঠিক উত্তর:
খ) At the arrival of
উত্তর
সঠিক উত্তর:
খ) At the arrival of
ব্যাখ্যা

ব্যাখ্যা: 'at the arrival of' (Idiom)
Bengali Meaning: আগমনে
Example: False friends came at the advent of good days in a person’s life.
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain

৪৫.
I went into town to visit my friend. The underlined part of the sentence is a-
  1. ক) noun phrase
  2. খ) adverbial phrase
  3. গ) adjective phrase
  4. ঘ) participle phrase
সঠিক উত্তর:
খ) adverbial phrase
উত্তর
সঠিক উত্তর:
খ) adverbial phrase
ব্যাখ্যা
ব্যাখ্যা: আন্ডারলাইনকৃত অংশটি why-এর উত্তর দিচ্ছে। অর্থাৎ সে কেন শহরে গিয়েছিল তা প্রকাশ করছে। অর্থাৎ verb went-কে modify করছে।
আমরা জানি যে, How, why, where, when-এর উত্তর হিসেবে যা পাওয়া যায়, তাই adverb। তাই, এটি adverbial phrase।
৪৬.
‘She did not cheat on the test, for it was the wrong thing to do.' This is a-
  1. ক) compound sentence
  2. খ) complex sentence
  3. গ) simple sentence
  4. ঘ) interrogative sentence
সঠিক উত্তর:
ক) compound sentence
উত্তর
সঠিক উত্তর:
ক) compound sentence
ব্যাখ্যা
ব্যাখ্যা: এটি একটি compound sentence কারণ, এখানে দুটি Independent Clause যুক্ত হয়েছে for শব্দটি দ্বারা।
৪৭.
Fill in the blank: If you had started earlier, you ____ the bus.
  1. ক) caught
  2. খ) would be catching
  3. গ) would have caught
  4. ঘ) had caught
সঠিক উত্তর:
গ) would have caught
উত্তর
সঠিক উত্তর:
গ) would have caught
ব্যাখ্যা
ব্যাখ্যা: If Clause-টি Past perfect Tense-এ থাকলে পর অংশটির (Principal Clauseটি) Subject এর পরে might have/would have/could have বসে এবং মূল verb-টির past participle হয়।
৪৮.
After having my wisdom teeth out, I had a milkshake for dinner because I could not chew anything.
  1. ক) Principal Clause
  2. খ) Noun clause
  3. গ) adjective clause
  4. ঘ) adverb clause
সঠিক উত্তর:
ঘ) adverb clause
উত্তর
সঠিক উত্তর:
ঘ) adverb clause
ব্যাখ্যা
ব্যাখ্যা: এই আন্ডারলাইনকৃত Clause-টি আমি কেন মিল্কশেক খেয়েছিলাম তার ব্যাখ্যা দিচ্ছে। অর্থাৎ, Why-এর উত্তর দিচ্ছে।
আমরা জানি, How, When, why, where দিয়ে প্রশ্ন করে উত্তর হিসেবে যা পাওয়া যায় তাই হল adverb। তাই, এটি adverb clause।
৪৯.
Fill in the blank: You should not look_______ the poor people.
  1. ক) at
  2. খ) upon
  3. গ) down upon
  4. ঘ) over
সঠিক উত্তর:
গ) down upon
উত্তর
সঠিক উত্তর:
গ) down upon
ব্যাখ্যা

ব্যাখ্যা: বাক্যটির অর্থ: তোমার দরিদ্র মানুষকে ঘৃণা করা উচিত নয়।
Look down upon (phrasal verb)
Bengali Meaning: ঘৃণা করা
Source: Samsad Dictionary

৫০.
Fill in the blank : We have ___ good breakfast at 8 a.m.
  1. ক) one
  2. খ) the
  3. গ) a
  4. ঘ) no article
সঠিক উত্তর:
গ) a
উত্তর
সঠিক উত্তর:
গ) a
ব্যাখ্যা
ব্যাখ্যা: খাবারের (meals) পূর্বে a/an বসে না। কিন্ত যদি খাবারের (meals) পূর্বে কোন adjective থাকলে a/an বসে।
৫১.
'Do not near me' The word 'near' in this sentence is a/an-
  1. ক) preposition
  2. খ) adjective
  3. গ) verb
  4. ঘ) adverb
সঠিক উত্তর:
গ) verb
উত্তর
সঠিক উত্তর:
গ) verb
ব্যাখ্যা
বাক্যের অর্থ: আমার কাছে এসো না।
near এখানে Verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
৫২.
In which sentence is the word 'better' used as a noun?
  1. ক) Listen to what your betters say.
  2. খ) He has better knowledge of it.
  3. গ) She must better her condition.
  4. ঘ) Rimi sings better.
সঠিক উত্তর:
ক) Listen to what your betters say.
উত্তর
সঠিক উত্তর:
ক) Listen to what your betters say.
ব্যাখ্যা

ব্যাখ্যা: Better শব্দটি Noun, adjective, verb এবং adverb হিসেবে ব্যবহৃত হতে পারে।
প্রথম অপশনটিতে এটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ betters বলতে এখানে উন্নততর ব্যক্তিবর্গকে বোঝানো হয়েছে।
২য় অপশনটিতে এটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ এর পরে noun হিসেবে knowledge আছে। এবং better এখানে knowledgeকে মডিফাই করছে।
৩য় অপশনটিতে এটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
৪র্থ অপশনটিতে এটি adverb হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ এটি sing-কে modify করছে।

৫৩.
He said to me, ‘We should do our duty.’ (Direct -Indirect)
  1. ক) He said to me they should do their duty.
  2. খ) He said to me that we should do our duty.
  3. গ) He said to me that they should have done their duty.
  4. ঘ) He said to me that we should have done our duty.
সঠিক উত্তর:
খ) He said to me that we should do our duty.
উত্তর
সঠিক উত্তর:
খ) He said to me that we should do our duty.
ব্যাখ্যা
বাক্যের অর্থ: সে আমাকে বলল, “আমাদের উচিত আমাদের কর্তব্য পালন করা।” ‘We’ দ্বারা যদি বক্তা ও শ্রোতা উভয়কেই বুঝায় তাহলে Indirect speech-এ তার কোন পরিবর্তন হয় না।
এই বাক্যে we দ্বারা ‘He’ এবং ‘me’ দুজনকেই বোঝানো হয়েছে। তাই, আমরা ‘we কে they-তে রূপান্তর করব না।
৫৪.
কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) √১১
  2. খ) ৫/√১৫
  3. গ) √৩/√৪৮
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) √৩/√৪৮
উত্তর
সঠিক উত্তর:
গ) √৩/√৪৮
ব্যাখ্যা
√৩/√৪৮
= √৩/√(৩×১৬)
= √৩/৪√৩
= ১/৪ ; যা একটি মূলদ সংখ্যা।
৫৫.
২/৩, ৩/৫, ৪/৭, ৯/১৩ এই সংখ্যাগুলোর ল.সা.গু. কত?
  1. ক) ৩৬
  2. খ) ২৫
  3. গ) ১২/৪৫৫
  4. ঘ) ১/৩৬
সঠিক উত্তর:
ক) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬
ব্যাখ্যা
ভগ্নাংশের ল,সা,গু = লবগুলোর ল,সা,গু / হরগুলোর গ,সা,গু
= ৩৬/১
= ৩৬
৫৬.
৪৮ টাকায় এক ডজন কলা কিনে ২০% লাভে বিক্রি করলে ৫টি কলার বিক্রয়মূল্য কত?
  1. ক) ৪৮ টাকা
  2. খ) ২৫ টাকা
  3. গ) ৩০ টাকা
  4. ঘ) ২৪ টাকা
সঠিক উত্তর:
ঘ) ২৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪ টাকা
ব্যাখ্যা
২০% লাভে , ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ৪৮ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৪৮)/১০০ টাকা = ২৮৮/৫ টাকা
১২ টি কলার বিক্রয়মূল্য ২৮৮/৫ টাকা
৫টি কলার বিক্রয়মূল্য = (২৮৮ × ৫)/(১২ × ৫) টাকা = ২৪ টাকা
৫৭.
(a + b) = 18, (a - b) = 8 হলে, ab = কত?
  1. ক) 35
  2. খ) 65
  3. গ) 37
  4. ঘ) 85
সঠিক উত্তর:
খ) 65
উত্তর
সঠিক উত্তর:
খ) 65
ব্যাখ্যা
ab = {(a+b)/2}2 - {(a -b)/2}2 
= (18/2)2 - (8/2)2
= 65
৫৮.
1 - x2 ≥ 0 হলে কোনটি সঠিক?
  1. ক) x ≤ -1
  2. খ) x ≤ -1 অথবা x ≥ 1
  3. গ) -1 ≤ x ≤ 1
  4. ঘ) x ≥ 1
সঠিক উত্তর:
গ) -1 ≤ x ≤ 1
উত্তর
সঠিক উত্তর:
গ) -1 ≤ x ≤ 1
ব্যাখ্যা
1-x2 ≥ 0
বা, x2 ≤ 1
x > 1 হলে x2 > 1 হয়
আবার, x < -1 হলে, x2 > 1 হয়
সুতরাং -1 ≤ x ≤ 1 ; নির্ণেয় সমাধান।
৫৯.
3(x-y) = 27 এবং 3(x+y) = 243 হলে x এর মান কত?
  1. ক) 0
  2. খ) 2
  3. গ) 6
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
3(x-y) = 27
বা, 3(x-y) = 33
বা, x-y = 3
আবার, 3(x+y) = 243
বা, 3(x+y) = 35
বা, x+y = 5
∴ x = 4.
৬০.
log√3 27 = ?
  1. ক) 6
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) -4
সঠিক উত্তর:
ক) 6
উত্তর
সঠিক উত্তর:
ক) 6
ব্যাখ্যা
log√3 27 = log√3 (33)
= log√3 {(√3)2}3
= log√3 (√3)6
= 6log√3√3
= 6.1 = 6.
৬১.
একটি সমান্তর ধারার ৩য় পদ ২১ এবং ১৪তম পদ -২৩ হলে ধারাটির ৭ম পদ কত?
  1. ক) ২৯
  2. খ) -৪
  3. গ) ৫
  4. ঘ) ১৭
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা
সমান্তর ধারার ১ম পদ a এবং সাধারণ অন্তর d হলে,
৩য় পদ = a + 2d
১৪তম পদ = a + 13d
শর্তমতে,
a + 2d = 21
এবং a + 13d = -23
∴ 11d = -44
বা, d = -4
এবং a = 21 + 8 =29
৭ম পদ = a + 6d = ২৯ -২৪ = ৫
৬২.
একটি বৃত্তের একই চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ ৭০ ডিগ্রী হলে কেন্দ্রস্থ কোণ কত?
  1. ক) ১৪০ ডিগ্রী
  2. খ) ৩৫ ডিগ্রী
  3. গ) ৭০ ডিগ্রী
  4. ঘ) ৯০ ডিগ্রী
সঠিক উত্তর:
ক) ১৪০ ডিগ্রী
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৪০ ডিগ্রী
ব্যাখ্যা
বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
৬৩.
A = {x: x ∈ N, 5 ≤ x < 11} এবং B = {x: x মৌলিক সংখ্যা, x < 15} হলে, A∩B = কত?
  1. ক) {7, 9}
  2. খ) {5, 11}
  3. গ) {5, 7}
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) {5, 7}
উত্তর
সঠিক উত্তর:
গ) {5, 7}
ব্যাখ্যা
A = {5, 6, 7, 8, 9, 10}
B = {2, 3, 5, 7, 11, 13}
A∩B = {5, 6, 7, 8, 9, 10} ∩ {2, 3, 5, 7, 11, 13}
= {5, 7}
৬৪.
একটি তালায় ৩টি রিং আছে যাদের প্রত্যেকটিতে ৬টি করে অক্ষর আছে। তিনটি অক্ষরের কেবল একটি বিন্যাসের জন্য তালাটি খোলা গেলে কতগুলো বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে না?
  1. ক) ২১৫
  2. খ) ২৬৮
  3. গ) ২৫৪
  4. ঘ) ২১৬
সঠিক উত্তর:
ক) ২১৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১৫
ব্যাখ্যা
মোট বিন্যাস = ৬ × ৬ × ৬ = ২১৬
∴ (২১৬ - ১) বা, ২১৫ টি বিন্যাসের জন্য তালা খুলা যাবে না।
৬৫.
একটি ব্যাগে ৭টি লাল এবং ৫টি সাদা বল আছে। নিরপেক্ষভাবে ৩টি বল তোলা হলে ২টি লাল এবং একটি সাদা বল উঠার সম্ভবনা কত?
  1. ক) ১৪/৩৩
  2. খ) ৭/৪৪
  3. গ) ২১/৪৪
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ২১/৪৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১/৪৪
ব্যাখ্যা
মোট বল = ৭+৫ = ১২টি
১২টি থেকে ৩টি বল তোলা যাবে ১২C3 উপায়ে।
৭টি লাল বল থেকে ২টি লাল বল তোলা যায় C2 উপায়ে
৫টি সাদা বল থেকে ১টি সাদা বল তোলা যায় C1 উপায়ে।
∴ সম্ভবনা = (C2 × C1 )/১২C3
= ২১/৪৪
৬৬.
কোনটি DNA তে নেই?
  1. ক) এডিনিন
  2. খ) ইউরাসিল
  3. গ) গুয়ানিন
  4. ঘ) সাইটোসিন
সঠিক উত্তর:
খ) ইউরাসিল
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউরাসিল
ব্যাখ্যা

DNA এর রাসায়নিক গঠনে কয়েক ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে। পাঁচ কার্বনবিশিষ্ট ডিঅক্সিরাইবোস সুগার, অজৈব
ফসফেট এবং এডিনিন (Adenine), গুয়ানিন (Guanine), সাইটোসিন (Cytosins) এবং থায়ামিন (Thyamine) নাইট্রোজেন বেইস DNA এর প্রধান রাসায়নিক উপাদান।

অন্যদিকে, RNA এর নাইট্রোজেন বেইসে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল (Uracil) থাকে।

৬৭.
নেফ্রন কোনটির একক?
  1. ক) লিভারের
  2. খ) মস্তিষ্কের
  3. গ) বৃক্কের
  4. ঘ) ক ও গ উভয়ের
সঠিক উত্তর:
গ) বৃক্কের
উত্তর
সঠিক উত্তর:
গ) বৃক্কের
ব্যাখ্যা

মানুষের রেচন প্রক্রিয়াঃ
রেচন মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া, যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয়। দেহের এ সকল বর্জ্য পদার্থগুলো শরীরে কোন কারণে জমতে থাকলে নানা রকমের অসুখ দেখা দেয়, পরবর্তীতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। রেচন প্রক্রিয়ায় দেহের বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয়ে দেহ থেকে বের করে দিয়ে দেহের শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করে। শরীরের অতিরিক্ত পানি, লবণ, কার্বন ডাইঅক্সাইড ও জৈব পদার্থগুলো সাধারণত রেচনের মাধ্যমে বাইরে বের করে দেওয়া হয়। রেচন পদার্থ নিষ্কাশনের জন্য মানবদেহে সুনির্দিষ্ট অঙ্গ রয়েছে। যে সব অঙ্গ রেচন কাজে অংশ গ্রহণ করে তাদেরকে রেচন অঙ্গ বলা হয়। এটি রেচনতন্ত্র নামে পরিচিত। রেচনতন্ত্রের মাধ্যমে শতকরা ৮০% রেচন পদার্থ নিষ্কাশিত হয়। বাকি ২০% রেচন পদার্থ বিভিন্ন ক্রিয়াকর্মে উৎপন্ন ও বিভিন্ন অঙ্গের মাধ্যমে নিষ্কাশিত হয়। মানবদেহের রেচন অঙ্গের নাম বৃক্ক (Kidney)। আর বৃক্কের একক হলো নেফ্রন।

রেচন পদার্থঃ
রেচন পদার্থ বলতে মূলত নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থকে বোঝায়। রেচন পদার্থ মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে আসে।
এ সকল বিপাকীয় বর্জ্য পদার্থ নিম্নরূপ- নাইট্রোজেনঘটিত যৌগ অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ক্রিয়েটিনিন, কার্বনডাইঅক্সাইড, পিত্ত রঞ্জক, বিভিন্ন ধরনের লবণ এবং ঘাম ও পানি।

সুত্রঃ জীববিজ্ঞান, এসএসসি।

৬৮.
বস্তুর ভর সবচেয়ে কম হয় -
  1. ক) মেরু অঞ্চলে
  2. খ) পৃথিবীর কেন্দ্রে
  3. গ) বিষুবীয় অঞ্চলে
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

কোনো বস্তুর মধ্যকার পদার্থের মোট পরিমাণ হলো বস্তুর ভর। বস্তুর ভর মৌলিক বৈশিষ্ট্য। ভর স্থান ভেদে পরিবর্তন হয়না কিন্তু ওজন স্থানভেদে পরিবর্তিত হয়।

৬৯.
হিমোগ্লোবিন রক্তের কোন কণিকায় থাকে?
  1. ক) শ্বেত
  2. খ) লোহিত
  3. গ) অনুচক্রিকা
  4. ঘ) রক্তে থাকে না
সঠিক উত্তর:
খ) লোহিত
উত্তর
সঠিক উত্তর:
খ) লোহিত
ব্যাখ্যা

হিমোগ্লোবিন এক ধরনের রঞ্জক পদার্থ। লোহিত রক্ত কণিকায় এর উপস্থিতির কারণে রক্ত লাল দেখায়। রক্তে উপযুক্ত পরিমাণে হিমোগ্লোবিন না থাকলে রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা দেখা দেয়।
উৎসঃ জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি

৭০.
SARS-CoV-2 ভাইরাসটি প্রথম কত সালে চিহ্নিত হয়েছিল?
  1. ক) ১৯৬০
  2. খ) ১৯৯২
  3. গ) ২০১৯
  4. ঘ) ২০২০
সঠিক উত্তর:
গ) ২০১৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০১৯
ব্যাখ্যা

David Arthur John Tyrrell ১৯৬৫ সালে প্রথম মানবদেহে করোনা ভাইরাস সনাক্ত করেছিলেন।

কিন্তু, SARS-CoV-2 হচ্ছে COVID-19 যে করোনাভাইরাসটির কারণে হচ্ছে সেটার অফিশিয়াল নাম। এটা ২০১৯ সালের শেষের দিকে চিহ্নিত হয়েছিল।

WHO থেকেঃ

Official names have been announced for the virus responsible for COVID-19 (previously known as “2019 novel coronavirus”) and the disease it causes. The official names are:

Disease
coronavirus disease
(COVID-19)

Virus
severe acute respiratory syndrome coronavirus 2
(SARS-CoV-2)

COVID-19 is a disease caused by a new coronavirus called SARS-CoV-2. WHO first learned of this new virus on 31 December 2019, following a report of a cluster of cases of ‘viral pneumonia’ in Wuhan, People’s Republic of China.

৭১.
কোন এসিডের জলীয় দ্রবণকে সিরকা বলা হয়?
  1. ক) এসিটিক এসিড
  2. খ) ইথানয়িক এসিড
  3. গ) সালফিউরিক এসিড
  4. ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
ঘ) ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা

অ্যাসিটিক এসিড এর (CH3-COOH) 4- 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। আচার সংরক্ষণে ভিনেগার ব্যবহৃত হয়। মনে রাখা প্রয়োজন যে, এসিটিক এসিডকে ইথানয়িক এসিডও বলা হয়ে থাকে।

অনেক জায়গায় ৬-১০% দেয়া থাকে। এই ব্যাপারে,
- নবম দশম শ্রেণীর রসায়ন বইতে ৪-১০% দেয়া।
- ৬-১০% হলেও ভিনেগার হবে। তবে, এটা মনে রাখাতে হবে যে, ৪% হচ্ছে সর্বনিম্ন মাত্রা।
অর্থাৎ, ইথানয়িক এসিডের অন্তত ৪% জলীয় দ্রবণ হলেই তাকে ভিনেগার বলা হয়। ৪-১০% অধিক গ্রহণযোগ্য উত্তর।

এছাড়াও Harvard এর ডকুমেন্ট থেকে FDA এর সংজ্ঞা দেয়া হল -
The U.S. Food and Drug Administration requires vinegar to contain at least 4% acetic acid but may range up to 8% in commonly used vinegar.

৭২.
কোন প্রাণীটি Mollusca পর্বের অন্তর্গত নয়?
  1. ক) স্কুইড
  2. খ) ঝিনুক
  3. গ) কচ্ছপ
  4. ঘ) শামুক
সঠিক উত্তর:
গ) কচ্ছপ
উত্তর
সঠিক উত্তর:
গ) কচ্ছপ
ব্যাখ্যা

Mollusca (মোলাস্কা)
Mollusca শব্দটি ল্যাটিন শব্দ molluscus হতে এসেছে যার অর্থ কোমল বা নরম (soft)। ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম শব্দটি ব্যবহার করেন। মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের মধ্যে ঝিনুক, শামুক, অক্টোপাস, সেপিয়া, ললিগো ইত্যাদি সুপরিচিত। এরা অমেরুদণ্ডী প্রাণী। একেবারে সরল জীব থেকে অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে অত্যন্ত জটিল এবং আকৃতিগতভাবে প্রায় আণুবীক্ষণিক থেকে দৈত্যাকার স্কুইড এ দলের অন্তর্ভুক্ত। এ পর্বের প্রজাতি সংখ্যা প্রায় ৮৫,০০০; এর মধ্যে জীবিত প্রজাতির সংখ্যা প্রায় ৩৫,০০০।
অন্যদিকে, কচ্ছপ সরীসৃপ।

৭৩.
রক্তকণিকা-
  1. ক) প্লাজমাতে থাকে না।
  2. খ) সেরামে থাকে না।
  3. গ) প্লাজমা এবং সেরাম দুটিতেই থাকে।
  4. ঘ) প্লাজমা এবং সেরাম দুটিতেই থাকে না।
সঠিক উত্তর:
খ) সেরামে থাকে না।
উত্তর
সঠিক উত্তর:
খ) সেরামে থাকে না।
ব্যাখ্যা

রক্ত জমাট বাধার পর রক্তের জমাট অংশ থেকে যে হালকা হলুদ বা খড়ের রঙের মতো এক রকম স্বচ্ছ রস নিঃসৃত হয়, তাকে সিরাম বলে।
রক্তরস বা প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য হচ্ছে, রক্তরসে রক্তকণিকা থাকে কিন্তু সিরামে কোনো রক্তকণিকা থাকে না।

৭৪.
কোন রশ্মিটিতে কণা প্রবাহ এবং আধান নেই?
  1. ক) আলফা রশ্মি
  2. খ) বিটা রশ্মি
  3. গ) গামা রশ্মি
  4. ঘ) উপরের সবগুলোতেই কণা প্রবাহ ও আধান আছে
সঠিক উত্তর:
গ) গামা রশ্মি
উত্তর
সঠিক উত্তর:
গ) গামা রশ্মি
ব্যাখ্যা

ধনাত্মক আধান গ্রস্থ রশ্মিকে আলফা (α) রশ্মি, ঋণাত্মক আধান গ্রস্থ রশ্মিকে বিটা (β) রশ্মি এবং তড়িৎ নিরপেক্ষ রশ্মিকে গামা (γ) রশ্মি বলে।

মনে রাখুনঃ
১। আলফা ও বিটা রশ্মি হলো কণা প্রবাহ কিন্তু গামা রশ্মি হলো তাড়িতচৌম্বকীয় তরঙ্গ
২। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্যর চেয়ে অনেক কম। একে চোখে দেখা যায় না।

সুত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি।

৭৫.
পানি কি হিসেবে কাজ করতে পারে?
  1. ক) শুধু ক্ষারক হিসেবে
  2. খ) শুধু এসিড হিসেবে
  3. গ) এসিড-ক্ষারক উভয় হিসেবেই
  4. ঘ) এসিড-ক্ষারক উভয়ের কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) এসিড-ক্ষারক উভয় হিসেবেই
উত্তর
সঠিক উত্তর:
গ) এসিড-ক্ষারক উভয় হিসেবেই
ব্যাখ্যা

H2Oএমন একটি পদার্থ যা তীব্র এসিডের উপস্থিতিতে ক্ষারক হিসাবে এবং তীব্র ক্ষারকের উপস্থিতিতে এসিডরূপে আচরণ করছে।
এরূপ এসিড ও ক্ষারক উভয় আচরণকারী পদার্থকে উভধর্মী যৌগ বলে।

সুত্রঃ এইচএসসি, রসায়ন।

৭৬.
নিউক্লিয়ার বিক্রিয়া কত ধরনের হয়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা

নিউক্লিয়ার বিক্রিয়া দু‘ধরনের। যথা-
(১) নিউক্লিয়ার সংযোজন বা নিউক্লিয় ফিউশান
(২) নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয় ফিশান

৭৭.
বাতাসের আর্দ্রতা মাপতে ব্যবহৃত হয়-
  1. ক) হাইড্রোমিটার
  2. খ) পাইরোমিটার
  3. গ) হাইগ্রোমিটার
  4. ঘ) অ্যাটমোমিটার
সঠিক উত্তর:
গ) হাইগ্রোমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) হাইগ্রোমিটার
ব্যাখ্যা

হাইড্রোমিটার (Hydrometer) - তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব
অ্যাটমোমিটার (Atmometer) - বাষ্পীভবনের হার 
অডিওমিটার (Audiometer) - শ্রাব্যতা
ব্যারোমিটার (Barometer) - বায়ুচাপ 
বলোমিটার (Bolometer) - তড়িৎচুম্বকীয় বিকিরণ
ক্যালোরিমিটার (Calorimeter) - রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ
ক্রোনোমিটার (Chronometer) - সময়
গ্যালভানোমিটার (Galvanometer) - বিদ্যুৎ
হাইগ্রোমিটার (Hygrometer) - আর্দ্রতা
ল্যাক্টোমিটার (Lactometer) - দুধের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব
পাইরোমিটার (Pyrometer) - উচ্চ তাপমাত্রা
স্পিডোমিটার (Speedometer) - ধাবমান বস্তুর গতি, বেগ
স্ফিগোমোম্যানোমিটার (Sphygmomanometer) - রক্ত চাপ

৭৮.
এ্যানিমিয়া থেকে বাঁচতে কোন খনিজ উপাদানটি প্রয়োজন?
  1. ক) ক্যালসিয়াম
  2. খ) আয়রন
  3. গ) আয়োডিন
  4. ঘ) ফসফরাস
সঠিক উত্তর:
খ) আয়রন
উত্তর
সঠিক উত্তর:
খ) আয়রন
ব্যাখ্যা

লৌহ বা আয়রন (Fe)
কাজঃ রক্তের লোহিত কণিকা তৈরি করে।
থাকেঃ সবুজ শাক সবজি, ফল, মাংস, কলিজা, ডিমের কুসুমে।
অভাব হলেঃ খাদ্যে লৌহঘটিত লবণের অভাব হলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। ফলে শরীর ফ্যাকাশে ও দুর্বল হয় এবং পরিশেষে রক্তাল্পতা বা এ্যানিমিয়া রোগ দেখা দেয়।

সুত্রঃ সাধারন বিজ্ঞান, এসএসসি পর্যায়।
৭৯.
কম্পিউটারে সিস্টেমে ব্যবহৃত সমস্ত হার্ডওয়্যার কোনো না কোনোভাবে কার সাথে সংযুক্ত থাকে?
  1. ক) মাদারবোর্ড
  2. খ) মাইক্রোপ্রসেসর
  3. গ) হার্ড ডিস্ক
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ক) মাদারবোর্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) মাদারবোর্ড
ব্যাখ্যা
কম্পিউটারে ব্যবহৃত সমস্ত যন্ত্রাংশ কোনো না কোনোভাবে মাদারবোর্ডের সাথে সম্পৃক্ত। মাদারবোর্ডই হচ্ছে একটি কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে সংযুক্ত থাকে। সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থানকে বলা হয় মাদারবোর্ড। এটি সিস্টেম বোর্ড বা মেইনবোর্ড হিসেবেও পরিচিত। কম্পিউটারের ব্রেইন হিসেবে পরিচিত প্রসেসর মাদারবোর্ডের মধ্যেই থাকে। মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের বিভিনড়ব ডিভাইস যেমন- কি-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লোপি ডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি লাগানোর ব্যবস্থা থাকে। অর্থাৎ কম্পিউটারে সমস্ত যন্ত্রাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদারবোর্ডের সাথে সংযোজিত থাকে।
৮০.
কোনো প্রসেসরের গতি যদি ৩৩ মেগাহার্টজ হয়, তবে তার অর্থ হলো উক্ত প্রসেসরটি ইনস্ট্রাকশন আদান-প্রদান করতে পারবে-
  1. ক) প্রতি সেকেন্ডে ৩৩,০০০,০০০টি
  2. খ) প্রতি মিনিটে ৩৩,০০০,০০০টি
  3. গ) প্রতি ন্যানো সেকেন্ডে ৩৩,০০০,০০০টি
  4. ঘ) কোনটিই না
সঠিক উত্তর:
ক) প্রতি সেকেন্ডে ৩৩,০০০,০০০টি
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রতি সেকেন্ডে ৩৩,০০০,০০০টি
ব্যাখ্যা
মাইক্রোকম্পিউটারের গতি বিবেচনা করা হয় মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড (Clock Speed)-এর দ্বারা। ক্লক স্পিড পরিমাপ করা হয় প্রতি সেকেন্ডে কতটি স্পন্দন (Pulse) বা টিক সম্পন্ন হয় তার ওপর নির্ভর করে। স্পন্দন পরিমাপ করা হয় হার্টজে। প্রসেসরের ক্লকটি প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বার স্পন্দন বা টিক করার সময়কে ১ মেগাহার্টজ হিসেবে অভিহিত করা হয়। যেমন- কোনো প্রসেসরের গতি যদি ৩৩ মেগাহার্টজ হয়, তাহলে তার অর্থ হলো প্রতি সেকেন্ড ৩৩,০০০,০০০ স্পন্দন তৈরি হবে। অর্থাৎ উক্ত প্রসেসরটি প্রতি সেকেন্ডে ৩৩,০০০,০০০ ইনস্ট্রাকশন আদান-প্রদান করতে পারবে। এই স্পন্দনকেই ক্লক স্পিড ((Clock Speed) বলা হয়। সুতরাং প্রসেসরের স্পিড বা গতি বলতে প্রসেসরটি কত কিলোহার্টজ, মেগাহার্টজ বা গিগাহার্টজের তাই-ই বোঝায়।
৮১.
ইন্টারনেটের বিস্তৃতির সঙ্গে নিচের কোনটির সম্পর্ক রয়েছে?
  1. ক) স্যাটেলাইট
  2. খ) ফেসবুক
  3. গ) অপটিক্যাল ফাইবার
  4. ঘ) গুগল
সঠিক উত্তর:
গ) অপটিক্যাল ফাইবার
উত্তর
সঠিক উত্তর:
গ) অপটিক্যাল ফাইবার
ব্যাখ্যা
অপটিক্যাল ফাইবার ক্যাবল ফাইবার আলোক পরিবাহী। অপটিক ক্যাবল হচ্ছে ড্রাই-ইলেকট্রিক (Dry Electronic) অন্তরক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ যা আলো নিবন্ধিকরণ ও পরিবহনে সক্ষম। এই ধরনের ক্যাবলের মধ্যে দিয়ে ডাটা আদান-প্রদান করা হয় আলোর গতিতে এবং আদান-প্রদানের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবার ক্যাবলের গঠন অপটিক্যাল ফাইবার তিনটি অংশের সমন্বয়ে গঠিত । যথা- কোর (Core), ক্ল্যাডিং (Cladding) এবং জ্যাকেট (Jacket)। বর্তমানে যে সকল অপটিক্যাল ফাইবার ক্যাবল বাজারে পাওয়া যাচ্ছে তার ডাটা ট্রান্সমিশন হার 100 mbps থেকে 2 Gega bps। বর্তমানে বিপুল পরিমাণ উপাত্ত পরিবহনে সমুদ্রের তলদেশ দিয়ে আন্ত:মহাদেশীয় অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপিত হয়েছে।
৮২.
দশমিক সংখ্যা 100 এর বাইনারি মান কত?
  1. ক) 1101001
  2. খ) 110001
  3. গ) 1100111
  4. ঘ) 1100100
সঠিক উত্তর:
ঘ) 1100100
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1100100
ব্যাখ্যা

ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরঃ
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে-
ধাপ-১ঃ সংখ্যাটিকে টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২) দিয়ে ভাগ করতে হবে।
ধাপ-২ঃ ধাপ-১ ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে।
ধাপ-৩ঃ ধাপ-১ এর ভাগফলকে পুনরায় টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২) দিয়ে ভাগ করতে হবে।
ধাপ-৪ঃ ধাপ-৩ এর ভাগফলকে নিচে ও ভাগশেষকে ডানে লিখতে হবে।
এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না ভাগফল শুন্য (0) হয়। অতঃপর ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে ডেসিমেল পূর্ণসংখ্যাটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে।

যেমন ১০০ এর ক্ষেত্রে,
১০০ / ২ = ৫০ ভাগশেষ - ০
৫০ / ২ = ২৫ ভাগশেষ - ০
২৫ / ২ = ১২ ভাগশেষ - ১
১২ / ২ = ৬ ভাগশেষ - ০
৬ / ২ = ৩ ভাগশেষ - ০
৩ / ২ = ১ ভাগশেষ - ১
১ / ২ = ০ ভাগশেষ - ১

অর্থাৎ, দশমিক সংখ্যা ১০০-এর বাইনারি রূপ = (১১০০১০০)

৮৩.
একটি কম্পিউটারের প্রধান মৌলিক ফাংশনগুলোকে একত্রে কি বলে?
  1. ক) ALUS
  2. খ) IPOC
  3. গ) IPOS
  4. ঘ) CPUS
সঠিক উত্তর:
গ) IPOS
উত্তর
সঠিক উত্তর:
গ) IPOS
ব্যাখ্যা

A computer is an electronic device that performs four basic functions. These functions make up the IPOS cycle, or information processing cycle. The four functions are as follows: 

Input-The action of entering data into the computer.

Processing-The manipulation of input data by a sequence of instructions. This instruction will then convert the data into information. Data is just raw bits of facts and is unorganized. Information is data that is organized in a useful manner.

Output-The display of information.

Storage-The action of saving information for later use.

রেফারেন্সঃ Fundamentals of Computer

৮৪.
কম্পিউটার ভাইরাস প্রতিরোধে মাইক্রোসফটের সফটওয়্যার কোনটি?
  1. ক) VShell
  2. খ) McAfee
  3. গ) Defender
  4. ঘ) Avast
সঠিক উত্তর:
গ) Defender
উত্তর
সঠিক উত্তর:
গ) Defender
ব্যাখ্যা

Microsoft Defender Antivirus is Formerly known as Windows Defender.
Microsoft Defender Antivirus still delivers the comprehensive, ongoing, and real-time protection you expect against software threats like viruses, malware, and spyware across email, apps, the cloud, and the web.

Source: Microsoft

৮৫.
Key Field সাধারণত কত ধরনের হয়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
কী ফিল্ড প্রধানত ৩ প্রকার। যথা- প্রাইমারি কী, কম্পোজিট কী এবং ফরেন কী।
উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
৮৬.
কোন যোগাযোগ মাধ্যমে ট্রান্সমিটার ও রিসিভার মুখোমুখি বা Line of sight যোগাযোগ করে থাকে?-
  1. ক) টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ
  2. খ) স্যাটেলাইট মাইক্রোওয়েভ
  3. গ) রেডিও ওয়েভ
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
খ) স্যাটেলাইট মাইক্রোওয়েভ
উত্তর
সঠিক উত্তর:
খ) স্যাটেলাইট মাইক্রোওয়েভ
ব্যাখ্যা

প্রশ্নটা সরাসরি একটা পাঠ্য বইতেও আছে। মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড দুই ক্ষেত্রেই ট্রান্সমিটার ও রিসিভার মুখোমুখি বা LOS-Line of sight যোগাযোগ করে থাকে।
- মাঝে কোন বাধা থাকলে সিগনাল সেটা অতিক্রম করতে পারে না।
- এই সমস্যা দূর করতে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এর বদলে স্যাটেলাইট মাইক্রোওয়েভ ব্যবহার হয়।
- অন্যদিকে, আধুনিক প্রযুক্তি হিসেবে Direct Infrared এর বদলে Diffused Infrared ব্যবহার হয়।

বেস্ট চয়েজ হিসাবে স্যাটেলাইট মাইক্রোওয়েভ সঠিক উত্তর হিসাবে ধরা হয়েছে।
৮৭.
নিচের কোন প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করা যায়?
  1. ক) GPRS
  2. খ) EDGE
  3. গ) WAP
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
এখন মোবাইল ফোনেই ই-মেইল আদান-প্রদান, ওয়েব ব্রাউজিং, সোসাল নেটওয়ার্কিং, টিভি দেখাসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যাদি এক নিমিষেই পাওয়া সম্ভব হচ্ছে। আর এগুলো GPRS, EDEG,WAP ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে সম্বব হচ্ছে। মূলতঃ GPRS এবং EDGE প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করার সিস্টেমই হলো মোবাইল ইন্টারনেট। অবশ্য মোবাইল ফোনে WAP (Wireless Application Protocol) প্রযুক্তিও ব্যবহার করা হয়। ফলে মোবাইলে ইন্টারনেট সংযোগের জন্য কোন প্রকার ক্যাবল বা মডেমের প্রয়োজন হয় না। আর এই WAP প্রযুক্তির কারণেই মোবাইল ফোনের সাহায্যে খুব দ্রুত ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল আদান-প্রদান, ই-ব্যাংকিং, ই-কমার্স ইত্যাদি কার্যাবলি সহজেই সম্পদান করা যায়।
৮৮.
কম্পিউটার সিস্টেম ব্যবহারকারী ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ইত্যাদি রিসোর্স ভাড়ায় ব্যবহার করলে তাকে বলা যায়-
  1. ক) প্ল্যাটফর্মভিত্তিক সেবা (PaaS: Platform as a service)
  2. খ) অবকাঠামোগত সেবা (laaS: Infrastructure as a service)
  3. গ) সফ্টওয়্যার সেবা (SaaS: Software as a service)
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
খ) অবকাঠামোগত সেবা (laaS: Infrastructure as a service)
উত্তর
সঠিক উত্তর:
খ) অবকাঠামোগত সেবা (laaS: Infrastructure as a service)
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেলকে সেবার ধরণ অনুসারে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. অবকাঠামোগত সেবা (laaS: Infrastructure as a service): ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফ্টওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।
২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (PaaS: Platform as a service): ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে। এ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।
৩. সফ্টওয়্যার সেবা (Saas: Software as a service) : ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।
৮৯.
ওয়েবপেজে সাধারণ এনিমেশন যোগ করা যায় কোনটির মাধ্যমে?
  1. ক) jQuery
  2. খ) CSS5
  3. গ) Javascript
  4. ঘ) উপরের সবগুলোর মাধ্যমে করা যায়
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোর মাধ্যমে করা যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোর মাধ্যমে করা যায়
ব্যাখ্যা
উপরের সবগুলোর মাধ্যমেই যায়। আগে CSS এর মাধ্যমে কোন ইলিমেন্ট এনিমেট করা না গেলেও CSS4 থেকে এই সুবিধা যোগ হয়েছে।
আর, JavaScript and jQuery (a JavaScript library) এর মাধ্যমেও ওয়েবপেজে যেকোনো আনিমেশন যোগ করা যায়।
৯০.
২০ জন ছাত্রের গড় বয়স ১২ বছর। যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে তাদের গড় বয়স ১ বছর বেড়ে যায়। শিক্ষকের বয়স কত?
  1. ক) ২৫
  2. খ) ২২
  3. গ) ৩০
  4. ঘ) ৩৩
সঠিক উত্তর:
ঘ) ৩৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৩
ব্যাখ্যা

২০ ছাত্রের মোট বয়স = ২০ X ১২ = ২৪০

২০ ছাত্রের এবং শিক্ষকের মোট বয়স = ২১ X ১৩ = ২৭৩

তাহলে, শিক্ষকের বয়স = ২৭৩ - ২৪০ = ৩৩

৯১.
একটি কক্ষের দৈর্ঘ্যঃপ্রস্থঃউচ্চতা = ৩ঃ২ঃ১। প্রস্থ এবং উচ্চতা অর্ধেক এবং দৈর্ঘ্য দ্বিগুণ করলে কক্ষের ৪টি দেয়ালের মোট ক্ষেত্রফল-
  1. ক) ৩০% বাড়বে
  2. খ) ১৩.৬৪% কমবে
  3. গ) ১৫% বাড়বে
  4. ঘ) ৩০% কমবে
সঠিক উত্তর:
ঘ) ৩০% কমবে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০% কমবে
ব্যাখ্যা

ধরি,
ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 3, 2, 1
দেয়ালের ক্ষেত্রফল = 2(3 + 2) × 1 = 10 বর্গ একক।

প্রশ্নমতে,
দৈর্ঘ্য, প্রস্থ এবং ঘরের উচ্চতা হবে 6, 1 এবং 1/2

এখন, দেয়ালের ক্ষেত্রফল = 2(6 + 1) × 1/2
= 7 বর্গ একক।

দেয়ালের ক্ষেত্রফল হ্রাস = {(10-7)×100} / 10
= 30%

৯২.
1 চাকাটি নির্দেশিত দিকে ঘুরলে 3 চাকাটি কোনদিকে ঘুরবে?
  1. ক) ঘড়ির কাঁটার দিকে
  2. খ) ঘড়ির কাঁটার বিপরীত দিকে
  3. গ) ঘুরবে না
  4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
সঠিক উত্তর:
খ) ঘড়ির কাঁটার বিপরীত দিকে
উত্তর
সঠিক উত্তর:
খ) ঘড়ির কাঁটার বিপরীত দিকে
ব্যাখ্যা


প্রথমটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে দ্বিতীয়টি ঘুরবে ঘড়ির কাঁটার দিকে।
অর্থাৎ, 3 চাকাটি ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
৯৩.
ঘড়িতে যখন ৪ঃ২০ বাজে তখন মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যেকার প্রবৃদ্ধ কোণ কোনটি?
  1. ক) ২০
  2. খ) ১০
  3. গ) ১৭০
  4. ঘ) ৩৫০
সঠিক উত্তর:
ঘ) ৩৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫০
ব্যাখ্যা

৪ঃ২০ এ মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যেকার কোণ সূক্ষ্মকোণ = ১০ ডিগ্রি।
তাহলে, মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যেকার প্রবৃদ্ধ কোণ = ৩৬০ - ১০ = ৩৫০ ডিগ্রি।

৯৪.
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
সঠিক উত্তর:
খ) B
উত্তর
সঠিক উত্তর:
খ) B
ব্যাখ্যা
কালো ডোটটি প্রতিবার ৪৫ ডিগ্রি অতিক্রম করছে।
৯৫.
ZA5, Y4B, XC6, W3D, ?
  1. ক) E7V
  2. খ) V2E
  3. গ) VE5
  4. ঘ) VE7
সঠিক উত্তর:
ঘ) VE7
উত্তর
সঠিক উত্তর:
ঘ) VE7
ব্যাখ্যা

ZA5, Y4B, XC6, W3D, ?

A, B, C, D সিরিয়ালে আছে।

W, X, Y, Z উল্টো করে আছে।

নাম্বারগুলো বাম থেকে, ১, ২, ৩, ৪ এভাবে একবার বাড়ছে আরেকবার কমছে। এবং, ভেতরে ও বাইরে যাচ্ছে।
৫ -১ = ৪ (বাইরে)
৪ + ২ = ৬ (ভেতরে)
৬ - ৩ = ৩ (বাইরে)
৩ = ৪ = ৭ (ভেতরে)

অর্থাৎ, প্রশ্নবোধক চিহ্নে VE7 হবে।

৯৬.
আপনার মায়ের ভাইয়ের মায়ের একমাত্র মেয়ের একমাত্র সন্তান আপনার কে হবেন?
  1. ক) ভাই
  2. খ) বোন
  3. গ) মা
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
আপনার মায়ের ভাইয়ের মায়ের (নানির) একমাত্র মেয়ের (আপনার মা) একমাত্র সন্তান আপনি নিজে।
৯৭.
০.১ + ০.০১ + ০.০০১ + ০.০০০১ = ?
  1. ক) ০.১১১
  2. খ) ০.০১১১
  3. গ) ০.১১১১
  4. ঘ) ০.০১১১১
সঠিক উত্তর:
গ) ০.১১১১
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.১১১১
ব্যাখ্যা
০.১ + .০.১ + ০.০০১ + ০.০০০১ = ০.১১১১
৯৮.
রাজিব প্রথমে ১২ কি.মি. উত্তরে যায়। তারপর ১২ কি.মি. পশ্চিমে যায়। সেখান থেকে ৬ কি.মি. দক্ষিণে গেলে যাত্রার অবস্থান থেকে বর্তমান অবস্থানের সোজাসুজি দুরত্ব কত হবে?
  1. ক) ৯ কি.মি.
  2. খ) ১৩.৪২ কি.মি.
  3. গ) ১১ কি.মি.
  4. ঘ) ৬ কি.মি.
সঠিক উত্তর:
খ) ১৩.৪২ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩.৪২ কি.মি.
ব্যাখ্যা
দুরত্ব = √(১২+৬) = √(১৪৪+৩৬) = √১৮০
= ১৩.৪২

৯৯.
প্রশ্নবোধক চিহ্নে কোনটি হবে?
৬২৫, ৫, ১২৫, ২৫, ২৫, ?, ৫
  1. ক) ১
  2. খ) ৫
  3. গ) ২৫
  4. ঘ) ১২৫
সঠিক উত্তর:
ঘ) ১২৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২৫
ব্যাখ্যা

৬২৫, ৫, ১২৫, ২৫, ২৫, ?, ৫

দুইটা সিরিজ মিক্স হয়েছে।
৬২৫ ১২৫ ২৫ ৫
৫ ২৫ ১২৫

১০০.
মিলার বয়স ২৪ বছর। শিলার বর্তমান যে বয়স, সেই বয়সে মিলা শিলার দ্বিগুন ছিল। শিলার বয়স কত?
  1. ক) ২৪
  2. খ) ১৬
  3. গ) ১৫
  4. ঘ) ১৩
সঠিক উত্তর:
খ) ১৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬
ব্যাখ্যা

ধরি,
মিলার বয়স ছিল = x বছর = শিলার বর্তমান বয়স

শর্তানুসারে,
x = ২(২x - ২৪)
⇒ ৩x = ৪৮
⇒ x = ১৬

১০১.
আরিয়া একটি বালিকা শ্রেণীর যেকোনো প্রান্ত থেকে একাদশ অবস্থানে রয়েছে। শ্রেণীতে কতজন বালিকা রয়েছে?
  1. ক) ১৯
  2. খ) ২০
  3. গ) ২১
  4. ঘ) ২২
সঠিক উত্তর:
গ) ২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১
ব্যাখ্যা
বালিকার সংখ্যা = ১১ + ১১ - ১ = ২১
১০২.
সর্বশেষ কোন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে?
  1. ক) সেন্ট কিটস অ্যান্ড নেভিস
  2. খ) ইসরাইল
  3. গ) ডোমিনিকা
  4. ঘ) কসোভো
সঠিক উত্তর:
গ) ডোমিনিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ডোমিনিকা
ব্যাখ্যা

- গত ২৫ নভেম্বর, ২০২০ তারিখে বাংলাদেশের সাথে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ‘ডোমিনিকা’ (Commonwealth of Dominica) এর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
- এই নিয়ে বর্তমানে বিশ্বের (জাতিসংঘভুক্ত) ১৫৫টি দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হল।
- এর আগে ৩১ আগস্ট, ২০২০ তারিখে ক্যারিবিয়ান আরেক দেশ - সেন্ট কিটস অ্যান্ড নেভিস - এর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
- উল্লেখ্য, ইসরায়েলের সাথে বাংলাদেশের কোন কূটনৈতিক সম্পর্ক নেই।
উৎসঃ Live MCQ সালতামামি।

১০৩.
বাংলাদেশের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয় কবে?
  1. ক) ২৩ জনুয়ারি, ২০২১
  2. খ) ২৭ জানুয়ারি, ২০২১
  3. গ) ২২ জানুয়ারি, ২০২১
  4. ঘ) ১৯ জানুয়ারি, ২০২১
সঠিক উত্তর:
খ) ২৭ জানুয়ারি, ২০২১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭ জানুয়ারি, ২০২১
ব্যাখ্যা

- বাংলাদেশে গত ২৭ জানুয়ারি ২০২১ কোভিড-১৯ রোগের ভ্যাকসিন প্রদান শুরু হয়। কুর্মিটোলা হাসপাতালের সেবিকা রুনো ভেরোনিকা কস্তা দেশের প্রথম ব্যক্তি হিসেবে ভ্যাকসিন গ্রহণ করেন।
- ৭ ফেব্রুয়ারি থেকে গণপর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু হয়। বাংলাদেশে অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকা উদ্ভাবিত এবং ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।
- সরকার দেশের ৮০ শতাংশ জনগণকে পর্যায়ক্রমে বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রদানের লক্ষ্যস্থির করেছে।
সূত্র: বিবিসি বাংলা ও সাম্প্রতিক সমাচার।

১০৪.
তৈমুর লং ভারত আক্রমণ করেন -
  1. ক) ১৬৯৮ সালে
  2. খ) ১৩৯৮ সালে
  3. গ) ১৫৯৮ সালে
  4. ঘ) ১২৯৮ সালে
সঠিক উত্তর:
খ) ১৩৯৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩৯৮ সালে
ব্যাখ্যা

মোঙ্গলিয়ান বিজেতা তৈমুর লং এর জন্ম - উজবেকিস্তানে।
- ১৩৯৮ সালের ২৪ সেপ্টেম্বর তৈমুর ভারত আক্রমন করেন। এই সময় দিল্লীর শাসনকর্তা ছিলেন - নাসির উদ্দিন মাহমুদ শাহ তুঘলক।
- ব্যাপক ধ্বংসযজ্ঞ ও হত্যার পর ১৩৯৯ সালের এপ্রিলে তৈমুর লঙ ভারত থেকে প্রচুর লুট করা অর্থ নিয়ে তার রাজধানী সমরকন্দে  ফিরে যান।
- ১৩৯৯ সালেই তৈমুর লং তার জীবনের সবচেয়ে বড় অভিযান মিশর আক্রমন করেন। তখন মিশরের শাসনকর্তা ছিলেন - বায়েজিদ-১।
উৎসঃ ব্রিটানিকা.কম

১০৫.
তিতুমীরের প্রকৃত নাম কি?
  1. ক) মির্জা মোহাম্মদ
  2. খ) হাজী মহসিন উদ্দিন
  3. গ) মীর নিসার আলী
  4. ঘ) চেরাগ আলী
সঠিক উত্তর:
গ) মীর নিসার আলী
উত্তর
সঠিক উত্তর:
গ) মীর নিসার আলী
ব্যাখ্যা

মীর নিসার আলী যিনি ইতিহাসে তিতুমীর নামে পরিচিত।
- তার নেতৃত্বে পরিচালিত তাহরিক-ই-মুহাম্মদীয়া বা ওয়াহাবি আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় ও সামাজিক সংস্কার।
- পরবর্তিতে এটি কৃষক আন্দোলনে রূপ নেয়। যা শেষ পর্যন্ত সশস্ত্র সংগ্রামে পরিণত হয়।
- ১৮৩১ খ্রিস্টাব্দে নারিকেলবাড়িয়া গ্রামে তিতুমীর তাঁর প্রধান ঘাটি স্থাপন করেন এবং নির্মাণ করেন ইতিহাস খ্যাত বাঁশের কেল্লা।
- ১৮২৭ খ্রিস্টাব্দে ওয়াহাবি আন্দোলন শুরু এবং শেষ হয় ১৮৩১ খ্রিস্টাব্দে।
উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা।

১০৬.
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পর নিজের দুর্বল অবস্থানের কথা বুঝতে পেরে আইয়ুব খান পদত্যাগ করে-
  1. ক) ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
  2. খ) ২৫ মার্চ, ১৯৬৯
  3. গ) ২৭ ফেব্রুয়ারি, ১৯৬৮
  4. ঘ) ১১ মার্চ, ১৯৬৯
সঠিক উত্তর:
খ) ২৫ মার্চ, ১৯৬৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫ মার্চ, ১৯৬৯
ব্যাখ্যা

১৯৫৮ সালের ৭ অক্টোবর পাকিস্তানে সামরিক আইন জারি করা হয়।
- পাকিস্তানে সামরিক আইন জারি হলে ১৯৫৬ সালের সংবিধান বাতিল, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারগুলি বরখাস্ত, জাতীয় ও প্রাদেশিক আইন পরিষদসমূহ অবলুপ্ত, সকল রাজনৈতিক দল বিলুপ্ত এবং মৌলিক অধিকারসমূহ স্থগিত করা হয়।
- ২৭ অক্টোবর'৫৮ আইয়ুব খান ইসকান্দার মির্জাকে অপসারিত করে সর্বময় ক্ষমতা নিজ হাতে গ্রহণ করেন। তিনি প্রায় ১০ বছর পাকিস্তান শাসন করেন।
- ১৯৬৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে ব্যাপক গণআন্দোলনের কয়েকটি ফলাফলঃ
১. ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার ও বঙ্গবন্ধুসহ সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি।
২. ১০ মার্চ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক ৬ দফা ও 'সর্বদলীয় ছাত্র  সংগ্রাম কমিটি'র ১১ দফা উত্থাপন করেন।
৩. কিন্তু এই গোলটেবিল বৈঠক ব্যর্থ হলে গণআন্দোলন আবার তীব্র হয়।
৪. আয়ুব খান ২০ মার্চ পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর মোনেম খান (বাংলার দ্বিতীয় মীরজাফর)-কে অপসারন করে ড. এম. এন হুদাকে নতুন গভর্নর নিয়োগ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা  করেন।
৫. কিন্তু পরিস্থিতি শান্ত না হওয়ায় অবশেষে ২৫ মার্চ তারিখে সামরিক শাসন জারি করে সেনাপ্রধান আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এর মাধ্যমে পাকিস্তানের রাজনীতিতে আয়ুব খানের অধ্যায় শেষ হয়।
উৎসঃ বাংলাপিডিয়া ও উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন বই (২য়-পত্র)।

১০৭.
বাংলাদশের মন্ত্রণালয়গুলোকে যৌথভাবে কি বলা হয়?
  1. ক) মন্ত্রিপরিষদ
  2. খ) সংসদ
  3. গ) প্রশাসন যন্ত্র
  4. ঘ) সচিবালয়
সঠিক উত্তর:
ঘ) সচিবালয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সচিবালয়
ব্যাখ্যা

সচিবালয়ঃ
বাংলাদশের মন্ত্রণালয়গুলোকে যৌথভাবে 'সচিবালয়' বলা হয়।
- সচিবালয় বাংলাদেশের সামগ্রিক প্রশাসন ব্যবস্থার স্নায়ুকেন্দ্র।
- সচিবালয় সরকারের কর্মসূচি, নীতি ও পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন ও মূল্যায়ন করে থাকে।
উৎসঃ উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন (২য়) পাঠ্য বই।

১০৮.
বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কোনটি?
  1. ক) ৭ নভেম্বর
  2. খ) ২১ নভেম্বর
  3. গ) ৩ নভেম্বর
  4. ঘ) ২৫ নভেম্বর
সঠিক উত্তর:
খ) ২১ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১ নভেম্বর
ব্যাখ্যা

বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় ২১ নভেম্বর ১৯৭১ সালে।
- ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের সেনা-নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমন চালায়। সেই দিন থেকেই দিবসটি গুরুত্বপূর্ণ হয়ে উঠে।
- বর্তমানে এই দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করে থাকে।
উৎসঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

১০৯.
মুক্তিযুদ্ধের সময় কোন দুটি দেশ বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিলো?
  1. ক) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
  2. খ) চীন ও রাশিয়া
  3. গ) যুক্তরাজ্য ও ফ্রান্স
  4. ঘ) যুক্তরাষ্ট্র ও চীন
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র ও চীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র ও চীন
ব্যাখ্যা

- মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা করে। ১ কোটি শরনার্থী আশ্রয়সহ মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র ও বৈশ্বিক সমর্থন আদায়ে সহায়তাসহ সর্বাত্মকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য।
- পরবর্তীতে যে দেশটি সবচেয়ে বেশি সহায়তা করে সেটি হচ্ছে - সোভিয়েত ইউনিয়ন। বাংলাদেশ সম্পূর্ণ শত্রুমুক্ত হওয়ার প্রাক্কালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি যুদ্ধ বিরতির প্রস্তাব উত্থাপন করা হয়। সোভিয়েত ইউনিয়ন এতে ভেটো প্রয়োগ করায় এই প্রচেষ্টা নস্যাৎ হয়ে যায়।
অন্যদিকে,
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে আন্তর্জাতিক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী চীন এ যুদ্ধকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে পাকিস্তানকে কৌশলগত সমর্থন দেয়। যুক্তরাষ্ট্র অস্ত্র, অর্থ ইত্যাদি দিয়ে পাকিস্তানকে সহায়তা করে। উল্লেখ্য যুক্তরাষ্ট্র পাকিস্তানের সমর্থনে বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর প্রেরণ করেছিলো; যদিও তা পৌছানোর আগেই পাকিস্তান আত্মসমর্পন করে।
উৎসঃ বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধ যাদুঘর।

১১০.
বাংলাদেশে বনভূমির পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
  1. ক) ১১%
  2. খ) ৯%
  3. গ) ১৭%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
গ) ১৭%
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭%
ব্যাখ্যা

বাংলাদেশের বনভূমির প্রকৃত হিসাব বের করা বেশ দুষ্কর।
বাংলাদেশের বনের পরিমাণ নিয়ে নিম্নে কিছু তথ্য দেওয়া হলো -
- বাংলাদেশের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের হিসাবমতে, দেশে বনভূমির পরিমাণ মোট ভূমির - ১৭%
- তবে খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক প্রকাশিত "দ্য স্টেট অব গ্লোবাল ফরেস্ট-২০১৮" অনুসারে, বাংলাদেশে বনভূমি - ১৩%।
- বাংলাদেশ বনবিভাগের হিসাবমতে, দেশে মোট বনভূমির পরিমাণ - ২,৫৭৯,৩৮৭.৯৬ হেক্টর।
- আবার, অর্থনৈতিক সমীক্ষা-২০ অনুসারে, বর্তমানে বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ - ২.৩২ মিলিয়ন হেক্টর। এর মধ্যে ১.৬০ মিলিয়ন হেক্টর বন অধিদপ্তরের আওতাধীন ও ০.৭২ হেক্টর জেলা প্রশাসনের আওতাধীন।

আমরা সরকারি হিসাবকে প্রাধান্য দিয়ে ১৭% সঠিক উত্তর ধরে নিচ্ছি।

১১১.
বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটার এর ছোট ইলিশ মাছ ধরা নিষিদ্ধ?
  1. ক) ৩০ সেন্টিমিটার
  2. খ) ২৩ সেন্টিমিটার
  3. গ) ২৫ সেন্টিমিটার
  4. ঘ) ২১ সেন্টিমিটার
সঠিক উত্তর:
গ) ২৫ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫ সেন্টিমিটার
ব্যাখ্যা

মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে,
- নিম্নোক্ত কাজগুলো নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ -
১. চাষের উদ্দেশ্য ব্যতীত প্রতি বছর নভেম্বর হতে মে ( কার্তিক মাসের মাঝামাঝি হতে জ্যৈষ্ঠ মাসের মাঝিামাঝি ) মাস পর্যন্ত ২৫ সেন্টিমিটারের (১০ ইঞ্চি) ছোট আকারের ইলিশ ( যা জাটকা নামে পরিচিত ) আহরণ, পরিবহন।
২. চাষের উদ্দেশ্য ব্যতীত প্রতি বছর জুলাই হতে ডিসেম্বর ( আষাঢ় মাসের মাঝামাঝি হতে পৌষ মাসের মাঝামাঝি ) মাস পর্যমত্ম ২৩ সেন্টিমিটারের (৯ ইঞ্চি) ছোট আকারের কাতলা, রুই, মৃগেল, কালিবাউস ,ঘনিয়া আহরণ ও পরিবহণ।
৩. চাষের উদ্দেশ্য ব্যতীত প্রতি বছর নভেম্বর হতে এপ্রিল ( কার্তিক মাসের মাঝামাঝি হতে বৈশাখ মাসের মাঝিামাঝি ) মাস পর্যন্ত ২৩ সেন্টিমিটারের (৯ ইঞ্চি) ছোট আকারের পাংগাস আহরণ ও পরিবহণ।
৪. চাষের উদ্দেশ্য ব্যতীত প্রতি বছর ফেব্রুয়ারী হতে জুন ( মাঘ মাসের মাঝামাঝি হতে আষাঢ় মাসের মাঝামাঝি ) মাস পর্যন্ত ৩০ সেন্টিমিটারের (১২ ইঞ্চি) ছোট আকারের আকারের সিলন, বোল ও আইড় মাছ ধরা, নিজের দখলে রাখা, পরিবহন বা বিক্রয় করা নিষিদ্ধ।
৫. চাষের উদ্দেশ্যে মাছ ধরার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে (বর্তমানে সংশ্লিষ্ট জেলা মৎস্য কর্মকর্তা ) নির্ধারিত ফি’র বিনিময়ে লাইসেন্স প্রাপ্ত না হলে বিধিবদ্ধ ২৭টি নদী, খাল ইত্যাদিতে নির্ধারিত সময়ে যে কোন আকারের রুই, কাতলা, মৃগেল, কালিবাউস এবং ঘনিয়া আহরণ বা আহরণের পদক্ষেপ গ্রহণ করা যাবেনা।

উৎসঃ মৎস্য অধিদপ্তর ওয়েবসাইট।

তবে, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ - এর মূল আইনে ইলিশ ২৩ সে.মি দেওয়া ছিল।
কিন্তু মৎস অধিদপ্তর থেকে সাম্প্রতিককালের সকল নোটিশে ইলিশ মাছের জন্য ২৫ সে.মি বা ১০ ইঞ্চি - এর ছোট মাছকে জাটকা বলা হচ্ছে; এবং এর আহরণ, বহন ও বিতরণ নিষিদ্ধ করা হয়েছে।
তাই , ২৫ সে.মি কে সঠিক উত্তর ধরা হয়েছে।

১১২.
বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
  1. ক) ১.২৭%
  2. খ) ১.৩৭%
  3. গ) ১.১৫%
  4. ঘ) ১.৫১%
সঠিক উত্তর:
খ) ১.৩৭%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১.৩৭%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী,
- বাংলাদেশের মোট জনসংখ্যা - ১৬.৬৫ কোটি
- জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%
- পুরুষ-মহিলা অনুপাত - ১০০.২:১০০
- জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে - ১১২৫ জন
- দারিদ্র্যের হার - ২০.৫%
- চরম/হত/অতি দরিদ্রের হার - ১০.৫%
- জিডিপি প্রবৃদ্ধির হার - ৫.২৪%
- মাথাপিছু জাতীয় আয় - ২০৬৪ মার্কিন ডলার

উৎসঃ বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা-২০২০।

১১৩.
বাংলাদেশের কোন জেলায় সাঁওতাল নৃ-গোষ্টী প্রধানত বসবাস করে?
  1. ক) নেত্রকোনা
  2. খ) বান্দরবান
  3. গ) দিনাজপুর
  4. ঘ) মৌলভীবাজার
সঠিক উত্তর:
গ) দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) দিনাজপুর
ব্যাখ্যা

বাংলাদেশে মোট ৫০টি উপজাতি রয়েছে।
- এর মধ্যে সাঁওতাল জনগোষ্ঠী রাজশাহী, রংপুর, দিনাজপুর, নাটোর, নওগাঁ, বগুড়া প্রভৃতি জেলায় বসবাস করে।
- সাঁওতালরা ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও অন্যান্য অঞ্চল থেকে বাংলাদেশে আসে।
- সাঁওতালদের ভাষা: সাঁওতালি
- প্রধান উৎস: সোহরাই
সূত্রঃ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী : পৃষ্ঠা-২১ ও বাংলাপিডিয়া।

১১৪.
কোনটি প্রত্যক্ষ কর নয়?
  1. ক) আয় কর
  2. খ) ভূমি উন্নয়ন কর
  3. গ) আমদানি শুল্ক
  4. ঘ) নন জুডিশিয়াল স্ট্যাম্প
সঠিক উত্তর:
গ) আমদানি শুল্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) আমদানি শুল্ক
ব্যাখ্যা

প্রত্যক্ষ কর হলো সেসব কর যার বোঝা সরাসরি ব্যক্তিকে বহন করতে হয়।
প্রত্যক্ষ করের মধ্যে রয়েছে:
- আয়কর
- দানকর
- ভূমি উন্নয়ন কর
- ভ্রমণ কর
- নন জুডিশিয়াল স্ট্যাম্প ইত্যাদি।
অন্যদিকে, পরোক্ষ করগুলো হচ্ছে
- সম্পূরক শুল্ক,
- মূল্য সংযোজন কর,
- আবগারি শুল্ক ইত্যাদি।

সূত্রঃ মাধ্যমিক অর্থনীতি বোর্ড বই।

১১৫.
দেশে বর্তমানে কয়টি ব্যাংকনোট প্রচলিত আছে?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৫
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
খ) ৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭
ব্যাখ্যা

বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নোট বের করা হয় সেগুলো ব্যাংক নোট নামে পরিচিত।
- এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
- বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
- নোটগুলো হলো- ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।
অন্যদিকে,
- বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট।
- এসব নোট অর্থ মন্ত্রণালয় বের করে আর এগুলোতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।

উৎসঃ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।

১১৬.
বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে-
  1. ক) বাংলাদেশ ব্যাংক
  2. খ) সোনালী ব্যাংক
  3. গ) জনতা ব্যাংক
  4. ঘ) অগ্রণী ব্যাংক
সঠিক উত্তর:
গ) জনতা ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
গ) জনতা ব্যাংক
ব্যাখ্যা

- নগদ অর্থের বিপরীতে ব্যাংক হতে সরবরাহকৃত এক ধরনের প্লাস্টিক কার্ডকে রেডি ক্যাশ বলে।
- এই স্মার্ট কার্ড টি তৈরি করা হয়েছে সর্বাধুনিক মাইক্রোপ্রসেসর প্রযুক্তির উপর ভিত্তি করে।
- নিরাপত্তার জন্য এই কার্ডটিতে রয়েছে চার সংখ্যার একটি গোপন ব্যক্তিগত নম্বর ফলে গ্রাহকই পারবেন কার্ডটি ব্যবহার করতে। এছাড়া এতে গ্রাহকের নাম স্বাক্ষর এবং ছবি থাকে।
- বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে রাষ্ট্রায়াত্ত্ব জনতা ব্যাংক লিমিটেড সর্বপ্রথম এই ব্যবস্থা চালু করে।
উৎসঃ বাংলাপিডিয়া ও জনতা ব্যাংক ওয়েবসাইট।

১১৭.
সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে ?
  1. ক) ২৬
  2. খ) ৪৭
  3. গ) ৪৩
  4. ঘ) ৪৪
সঠিক উত্তর:
ঘ) ৪৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৪
ব্যাখ্যা

অনুচ্ছেদ - ৪৪ঃ মৌলিক অধিকার বলবৎকরণ
(১) এই ভাগে প্রদত্ত অধিকারসমূহ বলবৎ করিবার জন্য এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা রুজু করিবার অধিকারের নিশ্চয়তা দান করা হইল।
(২) এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি না ঘটাইয়া সংসদ আইনের দ্বারা অন্য কোন আদালতকে তাহার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ঐ সকল বা উহার যে কোন ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করিতে পারিবেন।

১১৮.
'ছয়দফা' কি নামে পরিচিত?
  1. ক) বিল অব রাইটস্‌
  2. খ) বিল অব পিটিশন
  3. গ) ম্যাগনাকার্টা
  4. ঘ) পাকিস্তান ভাগের ষড়যন্ত্র
সঠিক উত্তর:
গ) ম্যাগনাকার্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ম্যাগনাকার্টা
ব্যাখ্যা

১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ছয় দফা দাবী কে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা বলা হয়।

১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয় দফা দাবী উত্থাপন করেন।
একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহিত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করেন।
পরবর্তীতে, বঙ্গবন্ধু ছয়দফা উত্থাপনের জের ধরে গ্রেপ্তার হন।
১৯৬৬ সালের ৭ জুন ছয় দফা দাবী এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবীতে হরতাল চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে অনেকে নিহত হয়।
এর ফলশ্রুতিতে ৭ জুনকে ছয় দফা দিবস হিসেবে পালন করা হয়।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া

১১৯.
প্রফেসর অ্যালান বল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে কয় ভাগে ভাগ করেছেন?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা

যে গোষ্ঠীর সদস্যগণ একই মনোভাব ও স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠে এবং স্বার্থের ভিত্তিতেই তারা পরস্পরের সাথে আবদ্ধ হয় তাকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে।

প্রামাণ্য সংজ্ঞাঃ
- অ্যালেন পটার চাপসৃষ্টিকারী গোষ্ঠীর পরিবর্তে ‘সংগঠিত গোষ্ঠী’ (Organized group) শব্দ দু’টি ব্যবহারের পক্ষে। কারণ এ ধারণার মাধ্যমে গোষ্ঠীর সংগঠনের ব্যাপকতাকে আরো যথার্থভাবে অনুধাবন করা সম্ভব।
- অ্যালান বলের মতে, “চাপসৃষ্টিকারী গোষ্ঠী হল এমন একটি গোষ্ঠী যার সদস্যগণ ‘অংশীদারী মনোভাবের’ দ্বারা আবদ্ধ।”
- এইচ জিগলার এর মতে, "চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন একটি সংগঠিত ব্যক্তি সমষ্টি যার সদস্যগণ সরকারি ক্ষমতা প্রয়োগে অংশগ্রহণ করে না। বরং তাদের লক্ষ্য হল সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করা।"
- অ্যালমন্ড গ্যাব্রিয়েল ও জি পাওয়েল বলেন, “স্বার্থগোষ্ঠী বলতে আমরা নির্দিষ্ট স্বার্থের বন্ধনে আবদ্ধ অথবা সুযোগ-সুবিধা দ্বারা সংযুক্ত এমন এক ব্যক্তিসমষ্টিকে বুঝি যারা এরূপ বন্ধন সম্পর্কে সচেতন।”

সংক্ষেপে বলতে গেলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থান্বেষী গোষ্ঠী হল এমন এক দল ব্যক্তির সমষ্টি। যারা নির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং নিজেদের লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকে।

Almond ও Powel চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে চার ভাগে ভাগ করেছেন।
যথা:-
1. Institutional Interest Groups
2. The Associational Interest Groups
3. Anomic Interest Groups
4. Non-Associational Interest Groups.
অন্যদিকে, অ্যালান বল চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করেছেন।

উৎসঃ উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন (উন্মুক্ত)।

১২০.
ফৌজদারি কার্যবিধির কত ধারা মোতাবেক আদালত বা ম্যাজিস্ট্রেটের গ্রেফতারি পরোয়ানা ব্যতীত পুলিশ যে কাউকে গ্রেফতার করতে পারে?
  1. ক) ১৪৪ ধারা
  2. খ) ১৬৪ ধারা
  3. গ) ৫৪ ধারা
  4. ঘ) ২০৪ ধারা
সঠিক উত্তর:
গ) ৫৪ ধারা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৪ ধারা
ব্যাখ্যা

১৮৯৮ সালে প্রণীত ফৌজধারী কার্যবিধি (CrPC) - এর ৫৪ ধারা অনুসারে, পুলিশ কোনো পরোয়ানা ছাড়াই সন্দেহের বশবর্তী হয়ে কাউকে গ্রেপ্তার করতে পারে।
- এই অনুচ্ছেদের আওতায় ৯টি কারনে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী কাউকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে।
কারনগুলো হচ্ছেঃ
১. Cognizable Offence বা স্বীকৃত বা জ্ঞাত অপরাধ করলে,
২. Implements of house breaking বা বাড়ি ভাঙ্গার সরঞ্জাম থাকলে,
৩. Proclaimed Offender বা দন্ডপ্রাপ্ত আসামী হলে,
৪. Stolen Property বা চুরি যাওয়া মালামাল পাওয়া গেলে,
৫. Obstruction to Govt. duty বা সরকারী কাজে বাঁধা দিলে,
৬. Deserter from Army, Navy, Air force বা সামরিক বাহিনী থেকে পালিয়ে গেলে,
৭. Extradition act বা পাচার বা চোরাচালানে জড়িত হলে,
৮. Released convict বা জামিনে মুক্ত হয়ে আবার অপরাধে জড়িয়ে গেলে এবং
৯. Arrest on Requisition বা অন্যকোন থানা থেকে গ্রেপ্তারের অনুরোধ আসলে।

উৎসঃ বিচার বিভাগীয় বাতায়ন।

১২১.
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন কত সালে Bill of Emancipation Proclamation - এ স্বাক্ষর করেন?
  1. ক) ১৮৬১
  2. খ) ১৮৬৩
  3. গ) ১৮৬৪
  4. ঘ) ১৮৬৫
সঠিক উত্তর:
খ) ১৮৬৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৬৩
ব্যাখ্যা

আমেরিকার গৃহযুদ্ধের সময় (১৮৬১-১৮৬৫) মার্কিন প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন।
- তিনি ১৬ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমেরিকা থেকে দাস প্রথা বিলোপ করার ঘোষণা দেন।
- সরকারের দাস প্রথা বিলোপ করার ঘোষণার প্রেক্ষাপটে আমেরিকার গৃহযুদ্ধ শুরু হয়, যা মূলত মার্কিন ফেডারেল সরকার আর বিপ্লবী ১১ টি দাস-নির্ভর প্রদেশের মাঝে সংগঠিত হয়।
- এই ১১ টি প্রদেশ পূর্বেই নিজেদেরকে মূল যুক্তরাষ্ট্র হতে আলাদা ঘোষণা করেছিল এবং নামকরণ করেছিল ‘কনফেডারেট স্টেটস অব আমেরিকা’ এবং এর নেতৃত্বে ছিলেন জেফারসন ডেভিস।
- ১৮৬৩ সালের ১ জানুয়ারি কার্যকর হয় লিংকনের বিখ্যাত ‘Emancipation Proclamation’ যার ফলে সকল দাস আইনগতভাবে দাসত্ব থেকে মুক্তি পায়।
- মার্কিন সংবিধানের ১৩তম সংশোধনী অনুমোদনের মাধ্যমে ১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধ হয়।
সূত্রঃ ব্রিটানিকা, ইউএস ন্যাশনাল আর্কাইভস এবং হিস্টোরি ডটকম।

১২২.
শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ৯২-তম একাডেমি পুরস্কার জিতেছে কোন ছবিটি?
  1. ক) দ্য শেপ অব ওয়াটার
  2. খ) প্যারাসাইট
  3. গ) ডানকার্ক
  4. ঘ) লেডি বার্ড
সঠিক উত্তর:
খ) প্যারাসাইট
উত্তর
সঠিক উত্তর:
খ) প্যারাসাইট
ব্যাখ্যা

অস্কার/একাডেমী পুরস্কার - ২০২০
- সেরা মুভি - প্যারাসাইট (কোরিয়ান)
- সেরা পরিচালক - Bong Joon Ho (‘প্যারাসাইট’ মুভির পরিচালক)
- সেরা অভিনেতা - জোয়াকুইন ফোনিক্স (‘জোকার’ মুভির জন্য)
- সেরা অভিনেত্রী - রেনে জিলওয়েগার (‘জুডি’ মুভির জন্য)

উৎসঃ অস্কার ওয়েবসাইট।

১২৩.
ভারপ্রাপ্ত হিসাবে জাতিসংঘের প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করেন কে?
  1. ক) ট্রিগভে লাই
  2. খ) গ্লাডউইন জেব
  3. গ) আর্চিবাল্ড ম্যাকলিশ
  4. ঘ) ইগনার এন্ডারসেন
সঠিক উত্তর:
খ) গ্লাডউইন জেব
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্লাডউইন জেব
ব্যাখ্যা

গ্লাডউইন জেব যুক্তরাজ্যের একজন কূটনীতিক।
- তিনি অক্টোবর, ১৯৪৫ - ফেব্রুয়ারি, ১৯৪৬ পর্যন্ত জাতিসংঘের ভারপ্রাপ্ত মহাসচিব ছিলনে।
- তিনি UN Preparatory Commission এর নির্বাহী সম্পাদক ছিলেন।
- পরবর্তীতে, ১৯৪৬ সালের ১ ফেব্রুয়ারি জাতিসংঘের প্রথম মহাসচিব হিসাবে নির্বাচিত হন নরওয়ের নাগরিক- ট্রিগভে লী।
- দায়িত্ব হস্তান্তরের পর জেব জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি ছিলেন।

উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট। Link

১২৪.
তাজিকিস্তানের রাজধানীর নাম কি?
  1. ক) বিশকেক
  2. খ) দুশানবে
  3. গ) নুর সুলতান
  4. ঘ) আশখাবাদ
সঠিক উত্তর:
খ) দুশানবে
উত্তর
সঠিক উত্তর:
খ) দুশানবে
ব্যাখ্যা

তাজিকিস্তান মধ্য এশিয়ার একটি মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ।
- ১৯৯১ সালের আগে পর্যন্ত দেশটি সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভূক্ত ছিল।
- পূর্ণনাম - Republic of Tajikistan
- রাজধানী - দুশানবে
- ভাষা - তাজিক
উৎসঃ তাজিকিস্তানের ওয়েবসাইট ও ব্রিটানিকা।

১২৫.
কোন দুটি দেশ ‘পিং পং পলিসি’র সাথে সম্পর্কিত?
  1. ক) উত্তর ও দক্ষিণ কোরিয়া
  2. খ) ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র
  3. গ) চীন ও যুক্তরাষ্ট্র
  4. ঘ) চীন ও জাপান
সঠিক উত্তর:
গ) চীন ও যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) চীন ও যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

পিংপং ডিপ্লোমেসিঃ
যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক উন্নয়নে টেবিল টেনিস বা পিংপং খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ১৯৪৯ সালে মাও সেতুং - এর নেতৃত্বে চীনে কমিউনিজম প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি হয়।
- কোনো কিছুতেই অবস্থার উন্নতি হচ্ছিলো না। ১৯৭১ সালে জাপানে অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগীতায় আসা যুক্তরাষ্ট্রের টীমকে চীনে আমন্ত্রন জানিয়ে এই অচলবস্থা সহজ হয়ে আসে।
- এর আগে গোপনে দুই দেশের সরকারের যোগাযোগ হলেও এই ঘটনা প্রকাশ্যে সম্পর্ক এগিয়ে নেওয়ার দুয়ার খুলে দেয়।
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের টেনিস টীমের ১৫ সদস্য চীন ভ্রমণে যায় এবং ৭ দিন অবস্থান করে ১৭ তারিখে হংকং ফিরে আসে।
- এই সময়ে তারা সেখানে প্রেসিডেন্ট জু এনলাই, সর্বোচ্চ নেতা মাও সেতুংয়ের সাথে সাক্ষাৎ করেন। বিশ্ব মিডিয়ায় যা আলোড়ন সৃষ্টি করে।
- এই ঘটনার সূত্র ধরেই, ১৯৭১ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার এক গোপন সফরে চীন যান।
- ১৯৭২ সালে চীন তাদের টেবিল টেনিস টীম যুক্তরাষ্ট্র সফরে পাঠায়।
- ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট নিক্সন চীন সফরে যান এবং তারপর থেকে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে।
ইতিহাসে এই ঘটনা পিংপং ডিপ্লোমেসি নামে পরিচিত।

উৎসঃ হিস্টরি.কম ও ব্রিটানিকা।
১২৬.
করোনাকালীন সময়ের কোন ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ‘ভ্যাকসিন কূটনীতি’ নামে পরিচিতি পেয়েছে?
  1. ক) ভ্যাকসিন আবিষ্কারের জন্য গবেষণায় অর্থায়ন করা
  2. খ) উপহার হিসেবে বিভিন্ন দেশে ভ্যাকসিন প্রেরণের মাধ্যমে সম্পর্ক দৃঢ় করা
  3. গ) দ্রুততম সময়ে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা
  4. ঘ) নিজ দেশে উৎপাদিত ভ্যাকসিন ব্যবহারে অন্যান্য দেশের ওপর চাপ প্রয়োগ করা
সঠিক উত্তর:
খ) উপহার হিসেবে বিভিন্ন দেশে ভ্যাকসিন প্রেরণের মাধ্যমে সম্পর্ক দৃঢ় করা
উত্তর
সঠিক উত্তর:
খ) উপহার হিসেবে বিভিন্ন দেশে ভ্যাকসিন প্রেরণের মাধ্যমে সম্পর্ক দৃঢ় করা
ব্যাখ্যা

ইউরোপের গবেষণা প্রতিষ্ঠান রেন্ডের বিশেষজ্ঞদের মতে,
- ভ্যাকসিন পাওয়া না গেলে আগামী এক বছরে বিশ্ব অর্থনীতির জিডিপিতে কোভিড-১৯-এর প্রভাব হবে তিন দশমিক চার ট্রিলিয়ন ডলার৷
- আর ভ্যাকসিন পাওয়া গেলে পরিমাণ দাঁড়াবে এক দশমিক দুই ট্রিলিয়ন৷
কিন্তু এক দিকে বছরের শেষে এসে কোভিড-১৯ এর নতুন ধরন এবং অন্যদিকে সব মানুষের ভ্যাকসিন প্রাপ্তির নিশ্চয়তা নিয়ে সারাবিশ্বে চলছে ভ্যাকসিন কূটনীতি৷

• ভ্যাকসিন কূটনীতির ইতিহাস অনেক পুরোনো৷ আভিধানিক অর্থে এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য ভ্যাকসিনের ব্যবহার হলো ভ্যাকসিন কূটনীতি৷
- উদাহরণ হিসেবে সাম্প্রতিক সময়ে কোভিড ভ্যাকসিনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতি চীন ও ভারতের বিশেষ আগ্রহের কথা তুলে ধরতে পারি৷

- ভ্যাকসিন কূটনীতি বিষয়ে একজন প্রসিদ্ধ গবেষক পিটার জে হটেজ৷ ইউএস ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ জার্নালে ২০১৪ সালে প্রকাশিত এক নিবন্ধে তিনি উল্লেখ করেন, ১৮০০ থেকে ১৮০৫ সালে গুটিবসন্তের ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে রাশিয়া, তুরস্ক, স্পেন, মেক্সিকো, ক্যানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভ্যাকসিন কূটনীতির প্রথম সফল প্রয়োগ হয়৷
- অষ্টাদশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যকার দফায় দফায় যুদ্ধ ক্ষণিকের জন্য থামিয়ে দিয়েছিল বৃটিশ চিকিৎসক এডওয়ার্ড জেনারের ১৮৯৬ সালে বসন্তের ভ্যাকসিন আবিষ্কার৷ ঘোর শত্রু দেশের জাতীয় ইনস্টিটিউটকে পাঠানো চিঠিতে এডওয়ার্ড বলেছিলেন, ‘‘বিজ্ঞান কখনো যুদ্ধের জন্য নয়৷’’
- সবশেষ ২০১৩ সালে যুক্তরাষ্ট্র ও ইরান কিছু রোগের ভ্যাকসিন তৈরির জন্য যৌথ বিবৃতি দিয়েছিল৷ আর সম্প্রতি কভিডের ভ্যাকসিন তৈরির জন্য যে প্রতিযোগিতা শুরু হয়েছে তাতে ভ্যাকসিন কূটনীতির ব্যাপকতা বেড়েছে৷
- হটেজ মনে করেন, ‘‘ভ্যাকসিন হলো বৈদেশিক নীতির একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর হাতিয়ার৷’’ উদাহরণ হিসেবে চীনের সাম্প্রতিক 'হেলথ সিল্ক রোড' নীতির কথা বলা যায়৷ বিশেষজ্ঞরা বলছেন, চীন কোভিড ভ্যাকসিনকে একদিকে তাদের ইমেজ পুনরুদ্ধার, অন্যদিকে প্রভাবের বলয় বিস্তারের কৌশল হিসেবে ব্যবহার করছে৷ ধনীদের ভ্যাকসিন অলীক স্বপ্ন মনে করে অনেক দেশই এখন চীনের দিকে ঝুঁকছে৷

উৎসঃ ডয়েচেভেলে।

১২৭.
আরব বসন্তের সময় তিউনিশিয়ায় ঘটে যাওয়া ঘটনাবলী কী নামে পরিচিত?
  1. ক) অরেঞ্জ বিপ্লব
  2. খ) জেসমিন বিপ্লব
  3. গ) ভেলভেট বিপ্লব
  4. ঘ) হলুদ শার্ট বিপ্লব
সঠিক উত্তর:
খ) জেসমিন বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
খ) জেসমিন বিপ্লব
ব্যাখ্যা

আরব বসন্তের শুরু হয় উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ায়।
এই সময় তিউনিশিয়ায় ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহগুলো নিম্নরূপ -
⤇ তিউনিশিয়ায় ২১ বছর (১৯৮৯ - ২০১১) ধরে ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট জিন আল আবেদীন বেন আলী।
তার শাসনব্যবস্থার দুর্বলতায় দেশটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে। মুদ্রাস্ফীতি, উচ্চ বেকারত্ব ইত্যাদি কারনে মানুষের জীবন অতিষ্ট হয়ে উঠে।
⤇ ২০১০ সালের ১৭ ডিসেম্বর তিউনিশিয়ান এক তরুন মোহাম্মদ বুয়াজিজি পুলিশের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে স্থানীয় এক সরকারি অফিসের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন।
এর ফলে পরেরদিন ১৮ ডিসেম্বরে রাজধানী তিউনিশে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়।
⤇ তীব্র আন্দোলন ও বিক্ষোভের মুখে ১৪ জানুয়ারি, ২০১১ সালে প্রেসিডেন্ট বেন আলী পদত্যাগ করে সৌদি আরব পালিয়ে যান। ফলে তিউনিশিয়ায় একনায়কতন্ত্রের পতন ঘটে।
২০১১ সালের ২৩ অক্টোবর তিউনিশিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়।
⤇ আরব বসন্তের সময় তিউনিশিয়ায় ঘটে যাওয়া ঘটনাবলী - “জেসমিন বিপ্লব” নামে পরিচিত।
উৎসঃ হিস্টরি.কম

১২৮.
"Imperialism is the Highest Stage of Capitalism" গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) হবসন
  2. খ) কার্ল মার্ক্স
  3. গ) ভি.আই লেনিন
  4. ঘ) আলেক্সান্ডার পুসকিন
সঠিক উত্তর:
গ) ভি.আই লেনিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ভি.আই লেনিন
ব্যাখ্যা

রুশ বিপ্লবের তাত্ত্বিক উন্নয়নঃ
⤇ রুশ বিপ্লবের তাত্ত্বিক উন্নয়ন ঘটে কার্ল মার্ক্সের দর্শনে। তার শ্রেনী শোষণ বিহীন সমাজ তৈরির যে দর্শন তা থেকে অনুপ্রাণিত হয়ে রুশ বিপ্লব সংঘটিত হয়।
- তার রচিত - Das Kapital, The Communist Manifesto - প্রভৃতি বইগুলো বিপ্লবীদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করে।

⤇ কার্ল মার্ক্স ছাড়াও হবসন ও লেনিনের প্রদত্ত দুটি তত্ত্বও রুশ বিপ্লবের ক্ষেত্র প্রস্তুতে সহায়তা করে।
- সাম্রাজ্যবাদ সম্পর্কিত এই দুটি তত্ত্বের প্রথমটি পুরোপুরি অর্থনৈতিক। লেনিন তার “Imperialism is the Highest Stage of Capitalism” গ্রন্থে সাম্রাজ্যবাদ বিস্তারকে পুঁজিবাদ বিস্তারের সর্বোচ্চ স্তর হিসাবে উল্লেখ করেন।
- তার তত্ত্বটি পুরোপুরি অর্থনৈতিক না হলেও অধিক গ্রহনযোগ্য।

⤇ দার্শনিকরা ছাড়াও তৎকালীন রাশিয়ার বিভিন্ন লেখক ও সাহিত্যিকগণ যেমন - আলেক্সান্ডার পুসকিন, লিও টলস্টয়, ফিওডর দস্তয়ভস্কি, ইভান তুর্গনেভ প্রমুখ ক্ষুরধার লেখনীরর মাধ্যমে জনসাধারনকে বিপ্লবে অংশ নিতে অনুপ্রাণিত করেন।

উৎসঃ হিস্টরি.কম ও Live MCQ Content (Upcoming)।

১২৯.
মিশরীয় সভ্যতার উদ্ভাবিত লিখন পদ্ধতির নাম কী?
  1. ক) কিউনিফর্ম
  2. খ) প্যাপিরাস
  3. গ) হায়ারোগ্লিফিক্স
  4. ঘ) আইডিওগ্রাফ
সঠিক উত্তর:
গ) হায়ারোগ্লিফিক্স
উত্তর
সঠিক উত্তর:
গ) হায়ারোগ্লিফিক্স
ব্যাখ্যা

সভ্যতায় মিশরীয়দের অন্যতম অবদান হলো বর্ণমালার আবিষ্কার।
- আনুমানিক ৫,০০০ বছর পূর্বে মিশরীয়রা ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে।
- তবে প্রথমদিকে মিশরীয়রা চিত্রলিপির মাধ্যমে মনের ভাব প্রকাশ করতো যাকে বলা হতো ‘হায়ারোগ্লিফিক্স বা পবিত্র অক্ষর’।
- বর্ণমালা ব্যতীত মিশরীয়রা নলখাগড়া থেকে ‘প্যাপিরাস’ নামক কাগজ উদ্ভাবন করে যা থেকে ‘পেপার’ শব্দের উৎপত্তি হয়।

আবার,
- চৈনিক সভ্যতায় মূলত শাং রাজাদের আমলে ভিন্ন প্রকৃতির একটি লিখন পদ্ধতির আবিষ্কার করে। চিত্রভিত্তিক এই লিখন পদ্ধতির নাম - “আইডিওগ্রাফ”
- সামান্য অদল বদল করে চীনের সেই লিপি এখনও বিদ্যমান এবং বর্তমানে এই লিপির চিহ্নের সংখ্যা প্রায় চল্লিশ হাজার।

এছাড়া,
- সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম - “কিউনিফর্ম” (Cuneiform)।
- কিউনিফর্ম লিপি বাম থেকে ডানদিকে লেখাঁ হত এবং এর বর্ণের সংখ্যা ছিলো - ৩২টি।

সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী ও হিস্টরি.কম।

১৩০.
ইউরোপে রেনেসাঁর সূত্রপাত হয়-
  1. ক) ১৪৫৩ সালে
  2. খ) ১৪৮৯ সালে
  3. গ) ১৫০০ সালে
  4. ঘ) ১৬৬০ সালে
সঠিক উত্তর:
ক) ১৪৫৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৪৫৩ সালে
ব্যাখ্যা

Renaissance, (French: “Rebirth”) period in European civilization immediately following the Middle Ages and conventionally held to have been characterized by a surge of interest in Classical scholarship and values.
- The Renaissance also witnessed the discovery and exploration of new continents, the substitution of the Copernican for the Ptolemaic system of astronomy, the decline of the feudal system and the growth of commerce, and the invention or application of such potentially powerful innovations as paper, printing, the mariner’s compass, and gunpowder.

There is some debate over the actual start of the Renaissance.
- However, it is generally believed to have begun in Italy during the 14th century, after the end of the Middle Ages, and reached its height in the 15th century.
- Some scholar says the renaissance began in 1453 in Florance, a city in Italy.

Source: Britannica.com.

১৩১.
নিচের কোন দেশে ২০২২ সালের ওআইসি সম্মেলন অনুষ্ঠিত হবে?
  1. ক) সৌদি আরব
  2. খ) কাতার
  3. গ) নাইজেরিয়া
  4. ঘ) গাম্বিয়া
সঠিক উত্তর:
ঘ) গাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গাম্বিয়া
ব্যাখ্যা

ওআইসি সম্মেলন:
- ১৪-তম সম্মেলন ৩১ মে, ২০১৯ সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হয়।
- ১৫-তম সম্মেলন ২০২২ সালে (Date to be determined) গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত হবে।
- ওআইসির বর্তমান সদস্য ৫৭টি দেশ এবং পর্যবেক্ষক - ৫টি দেশ।

উৎসঃ OIC ওয়েবসাইট।

১৩২.
‘START-2’ কিসের সাথে সম্পর্কযুক্ত ?
  1. ক) স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি
  2. খ) রাসায়নিক অস্ত্র সংক্রান্ত চুক্তি
  3. গ) কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
  4. ঘ) পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি
সঠিক উত্তর:
গ) কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত কয়েকটি চুক্তিঃ

- SALT-1 (Strategic Arms Limitation Talk -1); চুক্তি স্বাক্ষরিত হয় - ২৬ মে, ১৯৭২ সালে।
- SALT-2 (Strategic Arms Limitation Talk -2); চুক্তি স্বাক্ষরিত হয়  -  ১৮ জুন ১৯৭৯ সালে।

- START-1 (Strategic Arms Reduction Treaty-1); চুক্তি স্বাক্ষরিত হয় - ৩১ জুলাই ১৯৯১ সালে।
- START-2 (Strategic Arms Reduction Treaty-2); চুক্তি স্বাক্ষরিত হয় - ৩ জানুয়ারি ১৯৯৩ সালে।

উৎসঃ ব্রিটানিকা.কম

১৩৩.
কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয় -
  1. ক) ১৭ মার্চ, ১৯৯৭
  2. খ) ১১ ডিসেম্বর, ১৯৯৭
  3. গ) ১৫ জুন, ১৯৯২
  4. ঘ) ৭ নভেম্বর, ১৯৯৫
সঠিক উত্তর:
খ) ১১ ডিসেম্বর, ১৯৯৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১ ডিসেম্বর, ১৯৯৭
ব্যাখ্যা

Kyoto Protocol:
- The Kyoto Protocol was adopted on 11 December 1997. (COP - 3) 
- Owing to a complex ratification process, it entered into force on 16 February 2005.
- Currently, there are 192 Parties to the Kyoto Protocol.
- In Doha, Qatar, on 8 December 2012, the Doha Amendment to the Kyoto Protocol was adopted for a second commitment period, starting in 2013 and lasting until 2020.

Source: UNFCCC website.

১৩৪.
নিচের কোন দেশটি আসিয়ানের সদস্য নয়?
  1. ক) মায়ানমার
  2. খ) থাইল্যান্ড
  3. গ) শ্রীলংকা
  4. ঘ) সিঙ্গাপুর
সঠিক উত্তর:
গ) শ্রীলংকা
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রীলংকা
ব্যাখ্যা

আসিয়ান (Associaion of South East Asian Nations-ASEAN) হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট।
এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
এটির বর্তমান সদস্য সংখ্যা ১০টি।
এগুলো হলো:
- ইন্দোনেশিয়া
- মালয়েশিয়া
- ব্রনাই
- সিঙ্গাপুর
- থাইল্যান্ড
- ফিলিপাইন
- কম্বোডিয়া
- ভিয়েতনাম
- লাওস
- মায়ানমার।
আসিয়ানের সদরদপ্তর জাকার্তায় অবস্থিত।

সূত্র: আসিয়ান ওয়েবসাইট।

শ্রীলঙ্কা - আঞ্চলিক সংস্থা হিসাবে সার্ক ও বিমসটেকের সদস্য।

১৩৫.
বাংলাদেশের জলবায়ু -
  1. ক) ক্রান্তীয় মহাদেশীয়
  2. খ) শীতল, আদ্র ও সমভাবাপন্ন
  3. গ) উষ্ণ, আদ্র ও সমভাবাপন্ন
  4. ঘ) শীতল, আদ্র ও চরমভাবাপন্ন
সঠিক উত্তর:
গ) উষ্ণ, আদ্র ও সমভাবাপন্ন
উত্তর
সঠিক উত্তর:
গ) উষ্ণ, আদ্র ও সমভাবাপন্ন
ব্যাখ্যা

- বাংলাদেশের জলবায়ু মোটামুটি - উষ্ণ, আদ্র ও সমভাবাপন্ন।
- মৌসমী জলবায়ুর প্রভাব এদেশের জলবায়ুর উপর অধিক বলে সামগ্রিকভাবে এর জলবায়ু “ক্রান্তীয় মৌসুমি জলবায়ু” নামে পরিচিত।
- শুষ্ক ও আরামদায়ক শীতকাল এবং উষ্ণ ও আদ্রগ্রীষ্মকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ঠ্য।
উৎসঃ উচ্চমাধ্যমিক ভূগোল (১ম পত্র) বই।

১৩৬.
‘খামসিন’ - কোন অঞ্চলের স্থানীয় বায়ু?
  1. ক) দক্ষিণ ইতালি
  2. খ) উরুগুয়ে
  3. গ) রকি পর্বত অঞ্চল
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
ঘ) মিশর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মিশর
ব্যাখ্যা

কোন স্থানের তাপ ও চাপের পার্থক্যের কারণে স্থানীয়ভাবে যে বায়ু প্রবাহের সৃষ্টি হয় তাকে স্থানীয় বায়ু বলে।
যেমন -
- সিরক্কো – সাহারা ও লিবিয়া
- চিনুক – রকি পর্বতের মাঝামাঝি এলাকায় প্রবাহিত
- খামসিন – মিশর
- বোরো – আড্রিয়াটিক সাগর।
সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল প্রথম পত্র (উন্মুক্ত)।

১৩৭.
ভূত্বকে কোন ধাতব উপাদানটির পরিমাণ সবচেয়ে বেশি?
  1. ক) সিলিকন
  2. খ) অ্যালুমিনিয়াম
  3. গ) আয়রন
  4. ঘ) ক্যালসিয়াম
সঠিক উত্তর:
খ) অ্যালুমিনিয়াম
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যালুমিনিয়াম
১৩৮.
যুক্তরাষ্ট্র হেনরি পর্বত কোন ধরনের?
  1. ক) চ্যুতি বা স্তুপ পর্বত
  2. খ) আগ্নেয় পর্বত
  3. গ) ল্যাকোলিথ পর্বত
  4. ঘ) ভঙ্গিল পর্বত
সঠিক উত্তর:
গ) ল্যাকোলিথ পর্বত
উত্তর
সঠিক উত্তর:
গ) ল্যাকোলিথ পর্বত
ব্যাখ্যা

পর্বতের প্রকারভেদঃ
পর্বত নানা প্রকারে গঠিত হয়। উৎপত্তির কারণ ও গঠন অনুসারে পর্বতকে পাঁচ শ্রেণীতে ভাগ করা যায়।
যথা -
১. ভঙ্গিল বা ভাঁজ পর্বত (Fold Mountain):
বিস্তৃত অঞ্চল জুড়ে শিলায় ঢেউ এর মতো ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্কিল পর্বত বলে।
- 'পাত ভূগঠন তত্ত্ব' ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ।
যেমন - হিমালয়, আন্দিজ, আল্পস, রকি ইত্যাদি।

২. স্তূপ পর্বত (Block Mountain):
প্রবল ভূ-আলোড়নের ফলে শিলাস্তরের সংকোচন ও প্রসারণ চাপের সৃষ্টি হয়। এতে কখনো কখনো ভূত্বক খাড়াভাবে ফেটে যায়, যে রেখা বরাবর ফাটল হয় তাকে চ্যুতিরেখা বলে।
- কখনো কখনো দেখা যায়, দুটি সমান্তরাল ফাটলের মধ্যবর্তী অংশটি চাপের ফলে পাশ্ববর্তী স্থান অপেক্ষা ঊর্ধ্বে উত্থিত হয়।
- এই উত্থিত অংশ ভূমির উপর স্তূপ আকারে দাঁড়িয়ে থাকে বলে এধরনের পর্বতকে স্তূপ পর্বত বলে।
যেমন - জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ পর্বত ইত্যাদি।

৩. ল্যাকোলিথ পর্বত (Lacolith Mountain):
পৃথিবীর অভ্যন্তরে ম্যাগমা বা গলিত শিলার উপাদানসমূহের সাথে বিবিধ গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে।
- এ গ্যাস অনেক সময় ঊর্ধ্বপ্রবাহী হয়ে ভূপৃষ্টের দিকে আসার চেষ্টা করে। এ গ্যাসের সাথে প্রচুর ম্যাগমাও থাকে।
- কিন্তু প্রায়ই তা ভূত্বকে আসার পথে বাধাপ্রাপ্ত হয়ে ভূত্বকের নিচেই সঞ্চিত থাকে। আস্তে আস্তে এই ম্যাগমা কঠিন আকার ধারন করে।
- এই ধরণের পর্বতকে ল্যাকোলিথ বা গম্বুজ পর্বত বলে। ভূআলোড়ন এ জাতীয় পর্বত গঠনে প্রভাব বিস্তার করে।
যেমন - যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিলস্‌ ও হেনরী পর্বত

৪. আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত (Volcanic Mountain):
কোনো কোনো ক্ষেত্রে ভূআলোড়নের ফলে ভূত্বকের দুর্বল অংশ ফেটে যায়। ঐ ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভস্থ উত্তপ্ত লাভা, নানা প্রকার গ্যাস ও বাষ্প, ছাই ইত্যাদি প্রবল বেগে নির্গত হয়ে ফাটলের চারদিকে সঞ্চিত হয়।
- এরূপে বার বার ঐসব পদর্থ ফাটলের চারদিকে সঞ্চিত হতে হতে উঁচু পর্বতের সৃষ্টি হয়।
- আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে এ প্রকার পর্বত গঠিত হয় বলে একে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত বলে।
যেমন - ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমানজারো, হাওয়ায় দ্বীপের মোনালোয়া ইত্যাদি।

৫. ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত (Erosional or Residual Mountain):
সৌরতাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তিসমূহের ফলে ভূত্বকের নরম অংশ ক্ষয় হতে হতে অপসারিত হয়।
- কঠিন শিলাগুলো অল্প ক্ষয়প্রাপ্ত হয়ে পর্বতরূপে থেকে যায়। এরূপ সৃষ্ট পর্বতকে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত বলে।
যেমন - ভারতের আরাবল্লী, ইউরোপের সিয়েরা নেভেদা, উত্তর আমেরিকার অ্যাপালেশিয়ান ইত্যাদি।

উৎসঃ উচ্চমাধ্যমিক ভূগোল (১ম পত্র) বোর্ড বই।

১৩৯.
হালদা উপত্যকা কোথায় অবস্থিত?
  1. ক) খাগড়াছড়ি
  2. খ) মৌলভীবাজার
  3. গ) কক্সবাজার
  4. ঘ) রাঙ্গামাটি
সঠিক উত্তর:
ক) খাগড়াছড়ি
উত্তর
সঠিক উত্তর:
ক) খাগড়াছড়ি
ব্যাখ্যা

বাংলাদেশে অবস্থিত কয়েকটি উপত্যকা ও এর অবস্থানঃ
- সাজেক ভ্যালি - রাঙ্গামাটি
- ভেঙ্গি ভ্যালি - রাঙ্গামাটি
- মাইনমুখী ভ্যালি - রাঙ্গামাটি
- বালিশিরা ভেলী - মৌলভীবাজার
- হালদা ভেলী - খাগড়াছড়ি
- সাঙ্গু ভ্যালি - চট্টগ্রাম
- নাপিত খালি ভ্যালি - কক্সবাজার

১৪০.
তিস্তা ও ব্রহ্মপুত্র নদী কোথায় মিলিত হয়েছে?
  1. ক) লালমনিরহাট
  2. খ) কুড়িগ্রাম
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) কিশোরগঞ্জ
সঠিক উত্তর:
খ) কুড়িগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) কুড়িগ্রাম
ব্যাখ্যা

- ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে তিব্বত ও আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- অন্যদিকে, তিস্তা নদী সিকিমের হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত চিতামু হ্রদ থেকে সৃষ্টি হয়েছে। উৎপত্তির পর ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে নদীটি নীলফামারী জেলার খড়িবাড়ি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- তিস্তা নদী কুড়িগ্রাম জেলার চিলমারী নদীবন্দরের দক্ষিণে ব্রহ্মপুত্র নদে পতিত হয়েছে। তিস্তা নদীর সর্বমোট দৈর্ঘ্য ৩১৫ কিমি, তার মধ্যে ১১৫ কিমি বাংলাদেশ ভূখন্ডে অবস্থিত।
উৎসঃ মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বই ও বাংলাপিডিয়া।

১৪১.
কোনটি মানবসৃষ্ট দুর্যোগ?
  1. ক) শৈত্যপ্রবাহ
  2. খ) গ্রীন হাউস প্রতিক্রিয়া
  3. গ) বন্যা
  4. ঘ) ঘূর্ণিঝড়
সঠিক উত্তর:
খ) গ্রীন হাউস প্রতিক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রীন হাউস প্রতিক্রিয়া
ব্যাখ্যা

মানবসৃষ্ট কারণে সংঘটিত দুর্যোগের মধ্যে রয়েছে:
- রাসায়নিক দূষণ
- যুদ্ধ
- পারমাণবিক বিস্ফোরণ
- মরুকরণ
- অগ্নিকাণ্ড
- জলাবদ্ধতা সৃষ্টি
- বন উজারকরণ ইত্যাদি।
অন্যদিকে,
- প্রাকৃতিক কারণে সংঘটিত দুর্যোগের মধ্যে রয়েছে:
- ভূমিকম্প
- অগ্ন্যুৎপাত
- নদীভাঙন
- তুষারপাত
- ঘূর্ণিঝড়
- খরা
- জলোচ্ছ্বাস
- বন্যা ইত্যাদি।

সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী : পৃষ্ঠা-৮৯।

উল্লেখ্য, মানবসৃষ্ট কারণেই গ্রীনহাউস প্রতিক্রিয়া হয়। বন উজারকরণ, মরুকরণ ইত্যাদি কারণে বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধি পাচ্ছে; ফলে গ্রীনহাউস প্রতিক্রিয়া হয় এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।

১৪২.
CDMP - এর পূর্ণরূপ কি?
  1. ক) Comprehensive Disaster Management Programme
  2. খ) Combined Development Management Programme
  3. গ) Combined Disaster Management Programme
  4. ঘ) Comprehensive Development Management Programme
সঠিক উত্তর:
ক) Comprehensive Disaster Management Programme
উত্তর
সঠিক উত্তর:
ক) Comprehensive Disaster Management Programme
ব্যাখ্যা

CDMP এর পূর্ণরূপ হলো Comprehensive Disaster Management Programme বা সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি।
- এটি ২০০৪ সালে বাংলাদেশ সরকার গৃহিত একটি দুর্যোগ ব্যবস্থাপনা মডেল।
সূত্রঃ দুর্যোগকোষ : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

১৪৩.
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কোনটি কার্যকর নয়?
  1. ক) নদী শাসন
  2. খ) উপকূলীয় সবুজ বেষ্টনী নির্মাণ
  3. গ) উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের তৈরি
  4. ঘ) পরিকল্পিত রাস্তাঘাট ও বাধ নির্মাণ
সঠিক উত্তর:
গ) উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের তৈরি
উত্তর
সঠিক উত্তর:
গ) উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের তৈরি
ব্যাখ্যা

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কয়েকটি কার্যকর পদক্ষেপ হচ্ছে -
- অবকাঠামোগত উন্নয়ন, যেমন - পাকা দালানের আশ্রয়কেন্দ্র, সংকেত প্রচার কেন্দ্র ইত্যাদি।
- বনায়ন ও উপকূলীয় সবুজ বেষ্টনী গঠন,
- পরিকল্পিত রাস্তাঘাট ও সেতু নির্মাণ,
- নদীভাঙ্গন রোধে নদী শাসন
- পাহাড়ে বসতি নির্মান ও পাহাড় কাঁটা বন্ধ ইত্যাদি।

উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের তৈরি - দুর্যোগ প্রতিরোধে কার্যকর কোন পদক্ষেপ নয়।

১৪৪.
সুশাসন প্রত্যয়টি-
  1. ক) একমুখী
  2. খ) দ্বিমুখী
  3. গ) ত্রিমুখী
  4. ঘ) চতুর্মুখী
সঠিক উত্তর:
খ) দ্বিমুখী
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বিমুখী
ব্যাখ্যা

প্লেটোর ‘রিপাবলিক’ গ্রন্থে প্রথম সুশাসনের ধারণা পাওয়া যায়।
- তিনি একে একটি দ্বিমুখী প্রত্যয় বলে অবহিত করেন, এক পক্ষ জনগণ ও অন্য পক্ষ সরকার
- এ ব্যবস্থা নাগরিকের নিজ নিজ অধিকার ভোগ করার নিশ্চয়তা প্রদান করে।
- সুশাসনের মাধ্যমে শাসক ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে, জাতীয় ও ব্যক্তি জীবনে সমৃদ্ধি গড়ে তোলা সহজতর হয়।
সূত্র: সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব, বাংলাদেশ প্রতিদিন।

১৪৫.
যোগ্য নেতার জন্য কোনটি অপরিহার্য?
  1. ক) সামরিক ক্ষমতা
  2. খ) উচ্চশিক্ষা
  3. গ) বিদ্রোহী মনোভাব
  4. ঘ) জনগণের আনুগত্য
সঠিক উত্তর:
ঘ) জনগণের আনুগত্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জনগণের আনুগত্য
ব্যাখ্যা

সুযোগ্য নেতার জন্য জনগণের আনুগত্য অপরিহার্য।
- শিক্ষিত, সৎ ইত্যাদির পাশাপাশি জনগনের আনুগত্য না থাকলে যোগ্য নেতা হওয়া সম্ভব নয়।
- সুশাসন অব্যাহত থাকলে যোগ্য নেতার আবির্ভাব ঘটে।

১৪৬.
নৈতিকতা কী?
  1. ক) ব্যক্তির ধ্যান-ধারণা
  2. খ) ব্যক্তির পরিচয়
  3. গ) ব্যক্তির সচেতনতা বোধ
  4. ঘ) ব্যক্তির আত্মসম্মান
সঠিক উত্তর:
ক) ব্যক্তির ধ্যান-ধারণা
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্যক্তির ধ্যান-ধারণা
ব্যাখ্যা

 নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে।
- এটি একটি মানসিক বিষয় যা মানুষের হৃদয় বা মন থেকে উৎসারিত।
- Morality হলো নৈতিকতা শব্দের ইংরেজি প্রতিশব্দ।
- এটি ল্যাটিন শব্দ - Moralitas থেকে উদ্ভূত যার অর্থ - সঠিক আচরণ বা চরিত্র।
উৎসঃ উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন বই।

১৪৭.
কোনটি সুশাসনের উপাদান নয়?
  1. ক) জবাবদিহিতা
  2. খ) স্বচ্ছতা
  3. গ) নৈতিকতা
  4. ঘ) সহানুভূতিশীলতা
সঠিক উত্তর:
গ) নৈতিকতা
উত্তর
সঠিক উত্তর:
গ) নৈতিকতা
ব্যাখ্যা

সুশাসনের অন্যতম প্রধান উপাদানসমূহ-
- আইনের শাসন,
- জবাবদিহিতা,
- ন্যায়পরায়ণতা,
- স্বচ্ছতা,
- সমতা ও ন্যায্যতা,
- সংবেদনশীলতা,
- জবাবদিহিতা ইত্যাদি।

অপরদিকে,
নৈতিকতা সুশাসনের উপাদান নয়।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ দ্বাদশ শ্রেণি।

১৪৮.
“জনগণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত, জনগণের সরকারই হচ্ছে গণতন্ত্র” - এই বিখ্যাত উক্তিটি কার?
  1. ক) জন এফ কেনেডি
  2. খ) উড্রো উইলসন
  3. গ) আব্রাহাম লিংকন
  4. ঘ) মার্টিন লুথার কিং
সঠিক উত্তর:
গ) আব্রাহাম লিংকন
উত্তর
সঠিক উত্তর:
গ) আব্রাহাম লিংকন
ব্যাখ্যা

গনতন্ত্রের ইংরেজী প্রতি শব্দ Democracy, যা গ্রিক শব্দ Demos এবং Kratos বা Kratia থেকে উদ্ভূত।
- Demos অর্থ জনগন এবং Kratos বা Kratia শব্দের অর্থ শাসন ক্ষমতা।
- শব্দগত অর্থে গণতন্ত্রের অর্থহচ্ছে জনগনের শাসন ক্ষমতা।

- আব্রাহাম লিঙ্কনের মতে, "গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য, জনগণে দ্বারা পরিচালিত,জনপ্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা।"
- অধ্যাপক ডাইসি বলেন,  "গণতন্ত্র হচ্ছে এমন একটি শাসনব্যবস্থা যেখানে শাসকগণ তুলনামূলকভাবে জনসংখ্যার একটি বিরাট অংশ।"
- গ্রীক ঐতিহাসিক হেরোডোডাস এর মতে, "গনতন্ত্র এমন এক প্রকার শাসনব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা আইনত কোনো শ্রেণি বা শ্রেণিসমূহের ওপর ন্যস্ত না থেকে সমাজের সকল সদস্যদের ওপর ন্যস্ত থাকে।"

গণতন্ত্র দুই প্রকার।
১. প্রত্যক্ষ গণতন্ত্র
২. পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।

উৎসঃ উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন বই (উন্মুক্ত)।

১৪৯.
Das Kapital - বইয়ের লেখক কে?
  1. ক) ম্যাক্স ওয়েবার
  2. খ) কার্ল মার্কস
  3. গ) আন্তোনিও গ্রামসি
  4. ঘ) সেন্ট ভিনসেন্ট
সঠিক উত্তর:
খ) কার্ল মার্কস
উত্তর
সঠিক উত্তর:
খ) কার্ল মার্কস
ব্যাখ্যা

কার্ল মার্কস্‌ - সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক।
- তিনি ১৮১৮ সালে জার্মানিতে জন্মগ্রহন করেন এবং ১৮৮৩ সালে যুক্তরাজ্যে মৃত্যবরন করেন।
- তার লেখা Das Kapital বইটি ১৮৬৭ সালে প্রকাশিত হয়।
তার লেখা আরো কয়েকটি বইঃ
- Communist Manifesto
- Holy Family
- The Poverty of Philosophy ইত্যাদি।
উৎসঃ ব্রিটানিকা.কম

১৫০.
মূল্যবোধের উপস্থিতি ব্যতীত কোনটি প্রতিষ্ঠা করা সম্ভব নয়?
  1. ক) সুশাসন
  2. খ) নৈতিকতা
  3. গ) সার্বভৌম ও কার্যকর আইনসভা
  4. ঘ) স্বাধীন বিচার বিভাগ
সঠিক উত্তর:
ক) সুশাসন
উত্তর
সঠিক উত্তর:
ক) সুশাসন
ব্যাখ্যা

মূল্যবোধ ও সুশাসনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।
- সমাজজীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকান্ড যে সব নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে মূল্যবোধ বলে।
- মূল্যবোধ না থাকলে সুশাসনের উপাদানগুলো প্রতিষ্ঠা ও বিকশিত করা সম্ভব নয়।
- আইনের শাসন মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ উপাদান; তাই মূল্যবোধ না থাকলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।
- মূল্যবোধের অভাবে সামাজিক ন্যায়বিচার ও শৃঙ্খলাবোধের উন্মেষ ঘটে না।
- মূল্যবোধ অনুপস্থিত থাকলে সামাজিক ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়।
সুতরাং দেখা যাচ্ছে, মূল্যবোধের উপস্থিতি ব্যতীত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।

উৎসঃ উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন বই (১ম)।

১৫১.
উত্তম চরিত্র গঠনে সাহায্য করে-
  1. ক) রাষ্ট্রবিজ্ঞান
  2. খ) নীতিশাস্ত্র
  3. গ) অর্থনীতি
  4. ঘ) ইতিহাস
সঠিক উত্তর:
খ) নীতিশাস্ত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) নীতিশাস্ত্র
ব্যাখ্যা

মানুষের যাবতীয় কার্যাবলি ও আচার-আচরণের ভালো-মন্দ নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে নীতিশাস্ত্র বলে।
- নীতিশাস্ত্র মানুষকে ভালো-মন্দের প্রভেদ শিক্ষা দেয়। ভালোটাকে গ্রহণ ও মন্দটাকে বর্জন করতে শেখায়।
- ইতালির দার্শনিক নিকোলা ম্যাকিয়াভ্যালী সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞান ও পৌরবিজ্ঞানকে নীতিশাস্ত্রের প্রভাব থেকে মুক্ত করে একে পৃথক শাস্ত্র বা জ্ঞানের শাখা বলে উল্লেখ করেন।
- তবে জ্ঞানের শাখা পৃথক হলেও পৌরনীতি, সুশাসন ও নীতিশাস্ত্রের মধ্যে রয়েছে ঘনিষ্ট সম্পর্ক।

উৎসঃ উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন বই (১ম)।

১৫২.
সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কোনটি দায়ী?
  1. ক) বিনোদন মূলক কাজ
  2. খ) শিক্ষামূলক কাজ
  3. গ) উচ্চ শিক্ষার প্রসার
  4. ঘ) বিদেশি সংস্কৃতির আগ্রাসন
সঠিক উত্তর:
ঘ) বিদেশি সংস্কৃতির আগ্রাসন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিদেশি সংস্কৃতির আগ্রাসন
ব্যাখ্যা
সমাজে বিশৃঙ্খলার জন্য দায়ী - সুশাসনের অভাব, ন্যায়বিচার বা আইনের শাসনের অভাব, উগ্র বিদেশী সংস্কৃতির প্রভাব, প্রকৃত শিক্ষার অভাব, দারিদ্র্য ইত্যাদি।