পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২ জুলাই, ২০২২সময়35 minutes৬৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
কারিগরি শিক্ষা অধিদপ্তর - ২০ .০৮.২০২১ পদের নাম: ক্যাশ সরকার (গ্রেড-১৮) / অফিস সহায়ক (গ্রেড-২০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২ জুলাই, ২০২২ · ৭০ প্রশ্ন

.
জনি ও তার জমজ দুইবোনের বয়সের সমষ্টি ২৩ বছর। জমজ বোনদের প্রত্যেকের বয়স ৬ বছর হলে জনির কত?
  1. ক) ৬
  2. খ) ১২
  3. গ) ১১
  4. ঘ) ১৭
ব্যাখ্যা
জমজ বোনদের প্রত্যেকের বয়স ৬ বছর 
জমজ বোনদের বয়সের সমষ্টি = ৬ × ২ = ১২ বছর

জনির বয়স = (২৩ - ১২) বছর
                   = ১১ বছর
.
০.১% কে দশমিকে প্রকাশ করুন।
  1. ক) ০.০১
  2. খ) ০.০০১
  3. গ) ০.১
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
দেয়া আছে,
০.১% = ০.১ × (১/১০০)
         = ০.০০১
.
a + b = 6, a - b = 4 হলে ab এর মান কত?
  1. ক) 2
  2. খ) 5
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
দেয়া আছে
a + b =6,
a - b = 4

আমরা জানি 
4ab = (a + b )2 - (a - b)2
4ab = 62 - 42
4ab = 36 - 16 
4ab = 20
ab = 5
.
x + 2y = 8, 2x + y = 7 সমীকরণের সমাধান কোনটি?
  1. ক) 8, 0
  2. খ) 6, 1
  3. গ) 3, 3
  4. ঘ) 2, 3
ব্যাখ্যা
এখানে 
x + 2y = 8............. (1)
2x + y = 7.............(2)

(2)নং × 2 - (1)নং  ⇒
4x + 2y - x - 2y = 14 - 8 
3x = 6 
x= 2

(1)নং সমীকরণ থেকে পাই 
2 + 2y = 8
2y = 8 - 2
2y = 6 
y = 3

নির্ণেয় সমাধান (x, y) = (2, 3)
.
১৫.৬ এর ৮% কত?
  1. ক) ০.১২৪৮
  2. খ) ১.২৪৮
  3. গ) ১২.৪৮
  4. ঘ) ১২৪.৮
ব্যাখ্যা
১৫.৬ এর ৮%  = (১৫৬/১০) × (৮/১০০)
                         = ১২৪৮/১০০০
                          = ১.২৪৮
.
ময়ূর ও হরিণ একত্রে ৮০ টি। কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা ২০০। কয়টি ময়ূর আছে?
  1. ক) ৬০
  2. খ) ৫০
  3. গ) ৪০
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
ধরি 
ময়ূর আছে ক টি 
হরিণ আছে = (৮০ - ক)টি 

প্রশ্নমতে,
২ক + ৪ (৮০ - ক) = ২০০
২ক + ৩২০ - ৪ক = ২০০
৩২০ - ২ক = ২০০ 
- ২ক = ২০০ - ৩২০ 
- ২ক = - ১২০ 
ক = ৬০
.
এক-দশমাংশ, এক শতাংশ এবং এক-সহস্রাংশ এর গড় হবে -
  1. ক) ০.০৩৭
  2. খ) ০.১১১
  3. গ) ০.০০৩
  4. ঘ) ০.০১
ব্যাখ্যা
নির্ণেয় গড় = {(১/১০) + (১/১০০) + (১/১০০০)}/৩
                 = {(১০০ + ১০ + ১)/১০০০}/৩ 
                 = (১১১/১০০০)/৩
                 = ১১১/৩০০০
                 = ০.০৩৭
.
১ + ৫ + ৯ + ......... + ১৬১ = ?
  1. ক) ৩৩২১
  2. খ) ৩৩৪২
  3. গ) ৩৩২২
  4. ঘ) ৩৩৪৪
ব্যাখ্যা
এখানে 
১ম পদ a  = ১ 
সাধারণ অন্তর d  = ৫ - ১ = ৪ 

ধরি 
n তম পদ = ১৬১ 
প্রশ্নমতে,
a  + (n - ১) d  = ১৬১ 
১ + (n - ১)৪ = ১৬১ 
১ + ৪n - ৪ = ১৬১ 
৪n - ৩ = ১৬১ 
৪n = ১৬১ + ৩ 
৪n = ১৬৪ 
n  = ৪১ 

৪১ টি পদের সমষ্টি = (৪১/২){২a  + (৪১ - ১)d}
                             =(৪১/২){ ২ × ১ + ৪০ × ৪ } 
                             = (৪১/২)(২ + ১৬০)
                             = (৪১/২)(১৬২)
                             = ৪১ × ৮১ 
                             = ৩৩২১
.
(৭ + ক) × ৩ = ৩০ হলে 'ক' এর মান কত?
  1. ক) ২১
  2. খ) ১০
  3. গ) ৯
  4. ঘ) ৩
ব্যাখ্যা
(৭ + ক) × ৩ = ৩০
৭ + ক = ১০
ক = ১০ - ৭ 
ক = ৩
১০.
বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ৩ গুণ
  2. খ) ৯ গুণ
  3. গ) ১২ গুণ
  4. ঘ) ১৬ গুণ
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস= 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r
∴ব্যাসার্ধ = 3r
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r) = 9πr
∴৯ গুণ বৃদ্ধি পাবে।
১১.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩। পুত্রের বয়স ১৮ হলে, পিতার বয়স কত?
  1. ক) ৬২ বছর
  2. খ) ৬০ বছর
  3. গ) ৫৪ বছর
  4. ঘ) ৫৮ বছর
ব্যাখ্যা
দেয়া আছে,
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩

পিতার বয়স = ১০ক বছর 
পুত্রের বয়স = ৩ক বছর 

প্রশ্নমতে,
৩ক = ১৮ 
ক = ৬ 

পিতার বয়স = ৬ × ১০ বছর = ৬০ বছর
১২.
যদি x4 - 2x2 + 1 = 0 হয়, তবে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা
x4 - 2x2 + 1 = 0
(x2)2  - 2.x2 .1+ 12 = 0
(x2 - 1)2 = 0
x2 - 1 = 0
x2 = 1
x = 1
১৩.
৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ৪০ লিটার
  2. খ) ৩৫ লিটার
  3. গ) ৩০ লিটার
  4. ঘ) ২৫ লিটার
ব্যাখ্যা
দেওয়া আছে,
এসিড : পানি = ৭ : ৩
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ৭ + ৩ = ১০
এসিডের পরিমাণ = ( ৩০ × ৭/১০ )
                           = ২১ লিটার
পানির পরিমাণ = ( ৩০ × ৩/১০ )
                        = ৯ লিটার
নতুন মিশ্রণে এসিডের পরিমাণ ঠিক থাকবে আর পানির পরিমাণ বৃদ্ধি পাবে।

ধরি,
ক পরিমাণ পানি মিশ্রিত করতে হবে।
∴ ২১ : ক + ৯  = ৩ : ৭
⇒ ২১ /ক + ৯  = ৩ / ৭
⇒ ৩(ক + ৯) = (২১ × ৭
⇒ ক + ৯ = (২১ × ৭)/৩
⇒ ক + ৯  = ৪৯
⇒ ক = ৪৯ - ৯ 
∴ ক = ৪০
 
∴ পানি মিশ্রিত করতে হবে  = ৪০ লিটার।
১৪.
১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে? 
  1. ক) ৭টি
  2. খ) ৮টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১০টি
ব্যাখ্যা
১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা আটটি ।
এগুলো হলোঃ ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯ ।
১৫.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৬৫
  2. খ) ৮১
  3. গ) ৪৩
  4. ঘ) ৬৩
ব্যাখ্যা
১ থেকে বড় যে সব সংখ্যার ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোন গুণনীয়ক থাকে না, তাদের মৌলিক সংখ্যা বলে।
৪৩ একটি মৌলিক সংখ্যা।
১৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) গৃহীনী
  2. খ) গৃহিনী
  3. গ) গৃহিণী
  4. ঘ) গৃহিনি
ব্যাখ্যা
গৃহিণী (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = গৃহ+ইন্‌+ঈ 
অর্থ: গৃহকর্ত্রী; পত্নী। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৭.
বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করে-
  1. ক) ১৮৭০ সালে গাইবান্ধা জেলায়
  2. খ) ১৮৮১ সালে নীলফামারী জেলায়
  3. গ) ১৮৮০ সালে রংপুর জেলায়
  4. ঘ) ১৮৭৯ সালে রংপুর জেলায়
ব্যাখ্যা
নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম  বা মুসলিম মহিলা সমিতি। 
- রোকেয়ার উলে­খযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর
- Sultana’s Dream 
- পদ্মরাগ
- অবরোধবাসিনী ।
- এছাড়া আছে অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮.
'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কী?
  1. ক) চির অশান্তি
  2. খ) উভয় সংকট
  3. গ) শেষ বিদায়
  4. ঘ) চূড়ান্ত অশান্তি
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপুর্ণ বাগধারা: 

রাবণের চিতা - চির অশান্তি/নিরন্তর দাহ।
রাবণের গোষ্ঠী - বড় পরিবার।
শাপে বর - অনিষ্টে ইষ্ট লাভ।
শাঁখের করাত - উভয় সংকট।
অগস্ত্য যাত্রা - শেষ বিদায়।
অনন্ত শয্যা - শেষ শয্যা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৯.
'কর্মে যার ক্লান্তি নাই' এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
  1. ক) ক্লান্তিহীন
  2. খ) অক্লান্তকর্মী
  3. গ) অবিশ্রাম
  4. ঘ) অক্লান্ত
ব্যাখ্যা
'কর্মে ক্লান্তি নেই যার' - অক্লান্ত কর্মী।
পরিশ্রমে/কর্মে ক্লান্ত নয় এমন - অক্লান্তকর্মা 
ক্লান্তিহীনভাবে চলে যা - অক্লান্ত / অবিশ্রাম।
কর্ম সম্পাদনে পরিশ্রমী - কর্মঠ।
কোনো কাজের নয় এমন - অকর্মা।
নিষ্ঠার সঙ্গে কাজ করে এমন - কর্মন্য।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২০.
কোনটি উভয়লিঙ্গ বাচক শব্দ?
  1. ক) দলনেতা
  2. খ) প্রিয়
  3. গ) মানুষ
  4. ঘ) টেবিল
ব্যাখ্যা
বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। এ চার প্রকার লিঙ্গ হলাে -
ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ ও
ঘ) উভয়লিঙ্গ

• পুংলিঙ্গ : যে সব নামবাচক শব্দের সাহায্যে পুরুষজাতিকে বােঝায়, তাদেরকে বলা হয় পুংলিঙ্গ।
এসব নামবাচক শব্দের উদাহরণ হলাে- কাকা, চাচা, ছেলে, বালক, নানা, বাবা, গােয়ালা, কিশাের, প্রবীণ ইত্যাদি।
• স্ত্রীলিঙ্গ : যে সব নামবাচক শব্দের সাহায্যে স্ত্রীজাতিকে বােঝায়, সেসব শব্দকে স্ত্রীলিঙ্গ বলে। এসব স্ত্রীবাচক শব্দের উদাহরণ হলাে- কাকী, মামী, চাচী, মা, আম্মা, কিশােরী, প্রবীণা ইত্যাদি।
• ক্লীবলিঙ্গ : যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনােটিই বােঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ। এসব শব্দের উদাহরণ হলাে- গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি।
• উভয় লিঙ্গ : যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বােঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ। উভয়লিঙ্গের উদাহরণ হলাে- শিল্পী, ডাক্তার, শিশু, মানুষ, কবি ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
'সংশয়' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) ভয়
  2. খ) বিস্ময়
  3. গ) প্রত্যয়
  4. ঘ) দ্বিধা 
ব্যাখ্যা
- সংশয় শব্দের বিপরীত শব্দ প্রত্যয়।
- 'বিস্ময়' শব্দটির বিপরীত শব্দ স্বাভাবিক।
- নির্ভয় শব্দের বিপরীত শব্দ ভয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২.
'দেশের জন্য সেবা কর' এখানে 'দেশের' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় শূন্য
  2. খ) কর্মে শূন্য
  3. গ) কর্মে ষষ্ঠী
  4. ঘ) সম্প্রদানে ষষ্ঠী
ব্যাখ্যা
সম্প্রদান কারক
-যার জন্য বা যার উদ্দেশে স্বত্ব ত্যাগ করে কিছু দেওয়া যায় তাকে সম্প্রদান কারক বলে।
গরীবের মেয়েটিকে ভাত দাও। – এই বাক্যে গরীবের মেয়েটিকে সম্প্রদান কারক।
আধুনিক ব্যাকরণবিদেরা সম্প্রদান কারক স্বীকার করতে চান না।
তাঁদের মতে এটি কর্মকারকের অন্তর্ভুক্ত থাকা উচিত।
তবু প্রথাগত বাংলা ব্যাকরণে সম্প্রদান কারক আছে।
সম্প্রদান কারকে কে, রে চতুর্থী বিভক্তির ব্যবহার হয়।
অন্য দু'একটি বিভক্তিরও প্রয়ােগ রয়েছে।

- সম্প্রদান কারকে কে-বিভক্তি - তাঁকে আমার সালাম জানাবে।
- সম্প্রদান কারকে রে-বিভক্তি - হে দেবতা, তােমারে করব না পূজা।
- সম্প্রদান কারকে এ-বিভক্তি - ঘরহীনে ঘর দাও।
- সম্প্রদান কারকে য়-বিভক্তি - তােমায় কেন দিইনি আমি, সকল শূন্য করে।
- সম্প্রদান কারকে তে-বিভক্তি - সমিতিতে চাঁদা দিয়েছি।
- সম্প্রদান কারকে র-বিভক্তি - আল্লাহর এবাদত কর।
তেমনিভাবে, 'দেশের জন্য সেবা কর' এখানে 'দেশের' সম্প্রদানে ষষ্ঠী।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩.
বহুব্রীহি সমাস কয় প্রকার?
  1. ক) আট প্রকার
  2. খ) ছয় প্রকার
  3. গ) দশ প্রকার
  4. ঘ) তিন প্রকার
ব্যাখ্যা
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোন পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।
বহুব্রীহি সমাস ৮ প্রকার।
যথা -
১. সমানাধিকরণ বহুব্রীহি,
২. ব্যধিকরণ বহুব্রীহি,
৩. ব্যতিহার বহুব্রীহি,
৪. নঞ বহুব্রীহি,
৫. মধ্যপদলোপী বহুব্রীহি,
৬. প্রত্যয়ান্ত বহুব্রীহি,
৭. অলুক বহুব্রীহি,
৮. সংখ্যাবাচক বহুব্রীহি।

যেহেতু মাধ্যমিক ব্যাকরণ ২০২১ সংস্করণে বহুব্রীহি সমাস কত প্রকার তা সুনির্দিষ্টভাবে কিছু বলা হয় নি এবং ২০১৯ সংস্করণে নির্দিষ্টভাবে বলা আছে কত প্রকার।
তাই ২০১৯ সংস্করণকে প্রাধান্য দিয়ে ৮ প্রকারকে সঠিক উত্তর ধরা হয়েছে।

উৎস: মাধ্যমিক ব্যাকরণ ২০১৯ সংস্করণ।
২৪.
'নীল লোহিত' কার ছদ্মনাম?
  1. ক) সুনীল গঙ্গোপাধ্যায়
  2. খ) রাজ শেখর বসু
  3. গ) সমরেশ মজুমদার
  4. ঘ) সমর সেন
ব্যাখ্যা
সুনীল গঙ্গোপাধ্যায় বেশ কয়েকটি ছদ্মনামে সাহিত্য রচনা করতেন
- নীল লোহিত
- নীল উপাধ্যায়
- সনাতন পাঠক

সমরেশ বসুর ছদ্মনাম- 'কালকূট', 'ভ্রমর' 
রাজশেখর বসুর ছদ্মনাম - পরশুরাম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
কোন দুটি রচনা একই শ্রেণির?
  1. ক) গীতাঞ্জলি ও অগ্নিবীণা
  2. খ) ডাকঘর ও শ্রীকান্ত
  3. গ) নীলদর্পণ ও বিষাদ-সিন্ধু
  4. ঘ) লালসালু ও বলাকা
ব্যাখ্যা
গীতাঞ্জলি:
- রবীন্দ্রনাথের ১৫৭ টি গানের সংকলন (কাব্যগ্রন্থ)।
- গানগুলি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০।  
- গীতাঞ্জলির গানগুলো মূলত কবিতা। 
- গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ Song Offering (১৯১২) 
- Song Offering এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরষ্কার পান। 

অগ্নিবীণা:
- কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ
- ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (সেপ্টেম্বর, ১৯২২ খ্রিস্টাব্দ) প্রকাশিত হয়।
- প্রথম কবিতা: প্রলয়োল্লাস
- মোট বারোটি কবিতা আছে।
- উৎসর্গ: বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ। 

- রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ডাকঘর; শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত
- দীনবন্ধু মিত্র রচিত নাটক 'নীলদর্পণ' (১৮৬০); ' মীর মশাররফ হোসেনের একটি ইতিহাস আশ্রিত উপন্যাস বিষাদ সিন্ধু'(১৮৮৫-১৮৯১)।
- সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস  লালসালু; রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ বলাকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৬.
'যা ভাষায় প্রকাশ করা যায় না' তাকে এক কথায় বলে-
  1. ক) অনির্বাণ
  2. খ) অনির্দেশ
  3. গ) অনির্বচনীয়
  4. ঘ) অনির্ণেয়
ব্যাখ্যা
'অনির্বচনীয়' (বিশেষণ) 
- শব্দটি সংস্কৃত ভাষার শব্দ।
'অনির্বচনীয়' শব্দের অর্থ : বর্ণনাতীত, অবর্ণনীয়

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৭.
'ঐহ্যিক' শব্দের বিপরীত শব্দ হলো-
  1. ক) বিষণ্ন
  2. খ) বৈরাগ্য
  3. গ) বিবাদ
  4. ঘ) পারত্রিক
ব্যাখ্যা
'ঐহিক' শব্দের বিপরীতার্থক শব্দ 'পারত্রিক' 

উদ্ধত - বিনীত
আবশ্যিক - ঐচ্ছিক
ভীরু - নির্ভীক

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
২৮.
'দুইয়ের মধ্যে একটি' এর এক কথায় প্রকাশ কি হবে?
  1. ক) অন্যতর
  2. খ) অন্যতম
  3. গ) দৌবারিক
  4. ঘ) কোনটিই নয় 
ব্যাখ্যা
দুয়ের মধ্যে একটি- অন্যতর

-অনেকের মাঝে একজন = অন্যতম
- ন্যায় শাস্ত্র জানেন যিনি- নৈয়ায়িক
- পৌষ মাসে উৎপন্ন ফসল- পৌষালি
- পিতার ভ্রাতা- পিতৃব্য
- পান করার যোগ্য- পেয়

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২৯.
'ভবিষ্যতের বাঙালি' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) শামসুর রহমান
  2. খ) এস ওয়াজেদ আলি
  3. গ) হুমায়ূন আজাদ
  4. ঘ) উইলিয়াম কেরী
ব্যাখ্যা
‘ভবিষ্যতের বাঙালী’ গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী।
এই গ্রন্থে তিনি সাম্প্রদায়িকতা মুক্ত দেশ গঠনের লক্ষ্যে হিন্দু-মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
- এছাড়া, প্রাচ্য ও প্রতিষ্ঠিত, জীবনের গল্প ইত্যাদি প্রবন্ধের রচয়িতা এস ওয়াজেদ আলী।
- তাঁর রচিত ঐতিহাসিক উপন্যাস - গ্রানাডার শেষ বীর।
- তাঁর বিখ্যাত ভ্রমণকাহিনী - মোটরযোগে রাঁচি সফর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩০.
'যে নারীর স্বামী ও পুত্র নেই' এক কথায় কি হবে?
  1. ক) অনূঢ়া
  2. খ) কুমারী
  3. গ) নবোঢ়া
  4. ঘ) অবীরা
ব্যাখ্যা
কিছু এক কথায় প্রকাশ নিম্নরূপ -  

- যে নারীর স্বামীও নেই সন্তানও নেই = অবীরা 
- যে নারীর হাসি পবিত্র = শুচিস্মিতা
- যে নারীর হাসি সুন্দর = সুহাসিনী
- যে নারীর হিংসা নেই = অনসূয়া 
- যে নারীর স্বামী বর্তমান = সধবা 
- যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা 
- যে নারী বাড়ি বাড়ি ভিক্ষা করে = ভিখারিনী 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩১.
'পাণিনি' ছিলেন
  1. ক) নাট্যকার
  2. খ) ব্যাকরণবিদ
  3. গ) রাজা
  4. ঘ) কবি
ব্যাখ্যা
- বিখ্যাত বৈয়াকরণিক পাণিনি ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ। তিনি অষ্টাধ্যায়ী নামক সংস্কৃত ব্যাকরণ গ্রন্থের জন্য বিখ্যাত ।
- প্রাচীন ও মধ্যযুগে বঙ্গদেশে প্রধানত সংস্কৃত ব্যাকরণেরই চর্চা হয়েছে; খুব সামান্য হয়েছে প্রাকৃত ব্যাকরণের চর্চা। এখানে পাণিনির (আনু. খ্রি.পূ পঞ্চম শতক) অষ্টাধ্যায়ীর সূত্রের সংক্ষিপ্ত রূপান্তরই বেশি জনপ্রিয় ছিল। 

উৎস: বাংলাপিডিয়া।
৩২.
'শরতের শিশির' বাগধারার অর্থ কি?
  1. ক) শরতের শিউলি ফুল
  2. খ) সুসময়ের সঞ্চয়
  3. গ) শরতের শোভা
  4. ঘ) সুসময়ের বন্ধু
ব্যাখ্যা
- শরতের শিশির - ক্ষণস্থায়ী/সুসময়ের বন্ধু
- লেফাফা দুরস্থ - পরিপাটি
- রাহুর দশা- অত্যন্ত অশুভ সময়।
- বসন্তের কোকিল- সুসময়ের বন্ধু।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৩৩.
‘উজানের কৈ' বাগধারাটির অর্থ কি?
  1. ক) মন্দভাগ্য
  2. খ) বাহ্যিক
  3. গ) সহজলভ্য
  4. ঘ) অপদার্থ
ব্যাখ্যা
'উজানের কৈ' বাগধারার অর্থ 'সহজলভ্য'।

অকালকুষ্মাণ্ড/আমরা কাঠের ঢেঁকি বাগধারার = অপদার্থ। 
আট কপালে = হতভাগ্য 
ইঁদুর কপালে = মন্দভাগ্য 
কেতাদুরস্থ = পরিপাটি 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩৪.
'স্বাধীনতা তুমি' কবিতার রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) শামসুর রাহমান
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
শামসুর রাহমানের ‘বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা- 'স্বাধীনতা তুমি'
কবিতাটি নিম্নরূপ - 

স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল। (সংক্ষেপিত) 

উৎস: স্বাধীনতা তুমি, শামসুর রাহমান।
৩৫.
'তিমির হননের কবি' উপাধি কার?
  1. ক) জীনানন্দ দাশ
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) শামসুর রহমান
  4. ঘ) আবদুল কাদির
ব্যাখ্যা
'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' প্রভৃতি নামে পরিচিত জীবনানন্দ দাশ।
- বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলেছেন। 
রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতাকে বলেছেন চিত্ররূপময়।

জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ -
- ধূসর পান্ডুলিপি,
- বনলতা সেন,
- ঝরা পালক,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৩৬.
Choose the correct sentence.
  1. ক) The train is running in time.
  2. খ) The train is running on time.
  3. গ) The train is running with time.
  4. ঘ) The train is running to time.
ব্যাখ্যা
• সুনির্দিষ্ট সময় (fixed time) বুঝাতে on time বসে।
- Train একটি সুনির্দিষ্ট সময়ে চলে তাই on time হবে।
- নির্দিষ্ট সময়ের পূর্বে বা পরে বোঝাতে in time বসে।
- The train came on time but we arrived in time to get good seats.
- The train is running on time.
- The train arrived on time
৩৭.
The word 'precedence' means
  1. ক) example
  2. খ) priority
  3. গ) elderly
  4. ঘ) case
ব্যাখ্যা
Precedence (Noun)
English Meaning: the condition of being considered more important than someone or something else; priority in importance, order, or rank.
Synonym: priority, outweigh, supersede, prevail over, come before
Example Sentence: his desire for power soon took precedence over any other consideration

Source: Oxford Dictionary
৩৮.
If I _____ rich, I would travel around the world.
  1. ক) am
  2. খ) was
  3. গ) were
  4. ঘ) have been
ব্যাখ্যা
Second Conditional:
• If + were + extension, would/could/might + Verb- এর present form.

যেমনঃ
-  If I were rich, I would travel around the world.
- If I knew the answer, I would tell you.
- If I were you, I would pat your jacket on.
- If I were you, I would take the money.
- If I were a bird, I would fly to you.
- If I were rich, I would help the poor.
৩৯.
You said to me, 'you are right'. Indirect form is-
  1. ক) You told me that I was right.
  2. খ) You told me that you are right.
  3. গ) You told me that I am right.
  4. ঘ) You told me that I were right.
ব্যাখ্যা
Said to থাকলে indirect speech এ told হবে এবং reporting verb এর tense কে অনুসরণ করে indirect speech এ পরিবর্তন আসবে।
এখানে তাই সঠিক indirect speech হবে - You told me that I was right.

Direct speech: You said to me, ''You do not do your duty.''
indirect speech:  You told me that I did not do my duty.
৪০.
Verb of the word 'false' is
  1. ক) faulty
  2. খ) falsely
  3. গ) falsify
  4. ঘ) falsehood
ব্যাখ্যা
Verb form of false is falsify.
 
False (adjective) 
অর্থ: ভ্রান্ত; মিথ্যা; প্রতারণামূলক।

Falsehood [noun] [countable noun] 
অর্থ: মিথ্যা; মিথ্যা বিবরণ; মিথ্যাভাষণ; মিথ্যাকথন।

Falsify (verb-transitive) (past tense past participle falsified)
(১) জাল করা; to falsify records.
(২) মিথ্যা বর্ণনা করা; অসত্যভাবে তুলে ধরা: to falsify a story.

Falsity (noun)
(১) [uncountable noun] মিথ্যা; ভ্রান্তি।
(২) [countable noun] (plural falsities) মিথ্যা, প্রতারণামূলক বা বিশ্বাসঘাতকতামূলক কর্ম, আচরণ, বিবৃতি ইত্যাদি।
৪১.
The correct translation of 'সে অংকে কাঁচা' is-
  1. ক) He is weak in mathematics.
  2. খ) He is bad in mathematics.
  3. গ) He is backward in mathematics.
  4. ঘ) He is raw in mathematics.
ব্যাখ্যা
'সে অংকে কাঁচা' বলতে 'সে অঙ্কে দুর্বল' বুঝাচ্ছে। 
তাই এর সঠিক ইংরেজি অনুবাদ:  He is weak in mathematics.
৪২.
He leads ___ most unhappy life.
  1. ক) the
  2. খ) an
  3. গ) a
  4. ঘ) all
ব্যাখ্যা
Cambridge Dictionary অনুসারে,
অনেক Adjective ও Adverb এর Superlative degree গঠনের ক্ষেত্রে most এর পূর্বে the বসে।
যেমন: Joanne is the most intelligent person I know.

কিন্তু Most দ্বারা very অর্থ প্রকাশ করলে most এর পূর্বে a বসে।
যেমন: It was a most beautiful morning.

প্রশ্নে দেওয়া বাক্যটি ছিল: He leads __most unhappy life.
এখানে most  প্রকাশ করছে very অর্থ।
সুতরাং, খালিঘরে a বসবে।
৪৩.
'Do or die' is-
  1. ক) Compound Sentence
  2. খ) Complex Sentence
  3. গ) Simple Sentence
  4. ঘ) None of these above
ব্যাখ্যা
‘Do or die’ বাক্যটি Compound sentence হবে। 
কারণ, যখন কোনো Sentence এ একাধিক Principal clause যেমন and, but, or, yet, therefore ইত্যাদি Co-ordinating Conjuction দ্বারা যুক্ত হয়, তাকে Compound sentence বলে। 
সুতরাং, ‘Do or die’ বাক্যটি Compound sentence.
৪৪.
Would you mind _____ ?
  1. ক) to open the door
  2. খ) opened the door
  3. গ) opens the door
  4. ঘ) opening the door
অনির্ধারিত
ব্যাখ্যা
Would you mind এর পরে gerund ব্যবহৃত হয়  অর্থাৎ verb এর  সাথে ing যুক্ত হয়।
তাই সঠিক উত্তর হবে - opening the door.
সম্পূর্ণ বাক্যটি হবে - Would you mind opening the door? 
--------------------
অপশনে গুলো লাইভ পরীক্ষায় পূর্ণাঙ্গ ছিলো না, তাই বাতিল করা হয়েছে।
৪৫.
Which pair is the similar meaning of 'Distort: Twist?
  1. ক) Harmonize : Balance
  2. খ) Straighten : Bend
  3. গ) Deform : Reform
  4. ঘ) Obscure : Failure
ব্যাখ্যা
Distort মানে হলো বিকৃত করা, Twist অর্থও বাকানো।
যেহেতু এরা সমার্থক শব্দ,সেহেতু (Harmonize - সমন্বয় করা এবং Balance- ভারসাম্য রক্ষা করা)সঠিক উত্তর হবে।
৪৬.
The passive form of 'He pleases us'-
  1. ক) We were pleased with him.
  2. খ) We are pleased with him.
  3. গ) We are pleased by him.
  4. ঘ) We will be pleased by him.
ব্যাখ্যা
He pleases us-বাক্যটিকে passive করতে:
Subject (active এর objective এর subjective form) + be verb (am/is/are) + verb এর past participle form + preposition + object (active এর subject এর objective form).
অতএব বাক্যটির সঠিক passive form: We are pleased with him.
৪৭.
Find out the plural form of 'Oasis'.
  1. ক) Oase
  2. খ) Oasises
  3. গ) Oasis
  4. ঘ) Oases
ব্যাখ্যা
Singular number এর শেষে is থাকলে plural করার সময় is এর পরিবর্তে es বসবে।
 যেমন: oasis এর plural ‘oases’.
৪৮.
আমার যদি পাখির মতো ডানা থাকতো ! এর ইংরেজি কী?
  1. ক) Had I the wings of bird!
  2. খ) If I would have the wings of bird!
  3. গ) I wish that I would have the wings of bird!
  4. ঘ) If I could fly like a bird!
ব্যাখ্যা
‘আমার যদি পাখির মত ডানা থাকত’ বাক্যটির সঠিক ইংরেজী অনুবাদ হলো 
Would that I had the wings of bird অথবা Had I the wings of bird.
৪৯.
The synonym of 'shun' is -
  1. ক) devoid
  2. খ) avoid
  3. গ) null
  4. ঘ) valid
ব্যাখ্যা
Shun (Verb)
English Meaning: persistently avoid, ignore, or reject (someone or something) through antipathy or caution.
Synonym: avoid, evade, eschew, steer clear of, fight shy of.
Example: He shunned fashionable society.
 
Source: Oxford Dictionary
৫০.
Which one is correct?
  1. ক) I was a candidate for the post.
  2. খ) I was candidate to the post.
  3. গ) I was a candidate of the post.
  4. ঘ) I was a candidate to the post.
ব্যাখ্যা
Candidate (noun) 
অর্থ: প্রার্থী; অভ্যর্থী; পদপ্রার্থী।
 
Example Sentence:
- Candidates applying for this position should be computer-literate.
- There are three candidates running for sheriff.
- She's the best candidate for the job.
- How many candidates are there for the job?
৫১.
I am looking forward ____ you.
  1. ক) to seeing
  2. খ) seeing
  3. গ) to see
  4. ঘ) have seen
ব্যাখ্যা
Looking forward to -এর পর Verb-টি সবসময় ing যুক্ত হয়৷
তাই, I'm looking forward to seeing you soon ই হবে সঠিক৷
৫২.
At least one of the students  _____ full marks every time.
  1. ক) get
  2. খ) are getting
  3. গ) gets
  4. ঘ) have got
ব্যাখ্যা
বাক্যে one of থাকলে এর পরের noun টি plural হয় কিন্তু verb singular হয়।
যেমনঃ At least one of the students gets full marks every time.

সুতরাং, অপশন গ-ই হবে সঠিক উত্তর।
৫৩.
What does the idiom 'Tooth and nail' mean?
  1. ক) terrible
  2. খ) with utmost effort
  3. গ) pleasantly
  4. ঘ) awfully
ব্যাখ্যা
'Tooth and nail' means completely, strongly, tried hard. 
অর্থাৎ তীব্রভাবে, প্রাণপণে, কঠোর চেষ্টা করা। 
৫৪.
What is the comparative form of 'Alam is the best boy in the class'?
  1. ক) Alam is better than any other boy in the class.
  2. খ) Alam is better than most other boys in the class.
  3. গ) Alam is better than all other boys in the class.
  4. ঘ) Other boy in the class are better than Alam.
অনির্ধারিত
ব্যাখ্যা
One of the ছাড়া শুধু the + Superlative Degree থাকলে – comparative degree করতে হলে comparative degree + (than any other + singular noun) / (than all other + plural noun) বসে।
Superlative Degree: Alam is the best boy in the class.
Comparative Degree: Alam is better than any other boy in the class.

অপশনগুলোর মধ্যে ক) Alam is better than any other boy in the class. এবং গ) Alam is better than all other boys in the class. - দুটোই সঠিক উত্তর হয়।
অপশনে দ্বৈত উত্তর থাকায় উত্তর বাতিল করা হয়েছে।
৫৫.
What is the single word for 'A hater of mankind'-
  1. ক) Philanthropist
  2. খ) Misanthropist
  3. গ) Humanitarian
  4. ঘ) Hatred
ব্যাখ্যা
Misanthropist (মানববিদ্বেষী) - One who hates mankind.
Misandrist (পুরুষবিদ্বেষী) - One who hates men.
Misogamist (বিবাহবিদ্বেষী) - One who hates marriage.
Misogynist (নারীবিদ্বেষী) - One who hates women.
৫৬.
২০২২ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে-
  1. ক) দুবাই
  2. খ) সিউল
  3. গ) কাতার
  4. ঘ) বার্লিন
ব্যাখ্যা
- ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ রাশিয়ায় অনুষ্ঠিত হয়।
- ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত হবে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপের আসর।
- এর মাধ্যমে প্রথমবারের মতো কোন মুসলিম দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে হচ্ছে।
- ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

সোর্সঃ ফিফা ওয়েবসাইট
৫৭.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কাল-
  1. ক) ২০১৬-২০৩০
  2. খ) ২০১৫-২০৩০
  3. গ) ২০১৭-২০৩০
  4. ঘ) ২০১৮-২০৩০
ব্যাখ্যা
- জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
- এর মধ্যে SDG এর ১৩ নং লক্ষ্যমাত্রায় জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

অন্যদিকে,
- ১৪ নং লক্ষ্যমাত্রা : সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার
- টেকসই উন্নয়ন অভীষ্টের ১৬ নং লক্ষ্যমাত্রায় সুশাসনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
- ১৭ নং লক্ষ্যমাত্রা : SDG এর লক্ষ্যসমূহ অর্জনের জন্যে বৈশ্বিক অংশীদারিত্ব সুদৃঢ় করা।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
৫৮.
মুজিববর্ষ উদযাপন কাল হলো-
  1. ক) ১৭ জানুয়ারি ২০২০ - ১০ জানুয়ারি ২০২১
  2. খ) ১৭ মার্চ ২০২০ - ১৬ ডিসেম্বর ২০২১
  3. গ) ১৭ এপ্রিল ২০২০ - ১৭ এপ্রিল ২০২১
  4. ঘ) ২৬ মার্চ ২০২০ - ১৬ ডিসেম্বর ২০২১
অনির্ধারিত
ব্যাখ্যা
মুজিববর্ষের সময়কাল: ১৭ মার্চ ২০২০ - ৩১ মার্চ ২০২২।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ঘোষিত মুজিববর্ষের সময়কাল আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
মহামারি করোনার কারণে মুজিববর্ষের ঘোষিত কর্মসূচি শেষ করতে না পারায় এর সময়সীমা বাড়ানো হয়। 
 
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। পরে মুজিববর্ষের সময়কাল বর্ধিত করা হয়। 
তাই প্রশ্নটি বাতিল করা হলো। 

উৎস: পত্রিকা রিপোর্ট।
৫৯.
কোন দেশ বৃটিশ উপনিবেশ ছিল না?
  1. ক) চীন
  2. খ) নেপাল
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) জাম্বিয়া
ব্যাখ্যা
মালদ্বীপ এবং জাম্বিয়া সরাসরি ব্রিটিশ উপনিবেশ ছিলো একসময়।
নেপালকে যদিও সরাসরি ব্রিটিশ উপনিবেশ বলা যায় না তবে তারা ব্রিটেনের কাছে Protectorate (আশ্রিত রাজ্য) হিসেবে ছিলো।
কিন্তু চীন কখনো ব্রিটেনের উপনিবেশ ছিলো না।

উৎস: ওয়ার্ল্ড এটলাস, ব্রিটিশ এম্পায়ার ওয়েবসাইট। 
৬০.
বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী কোনটি?
  1. ক) ভারত
  2. খ) মার্কিন যুক্তরাষ্ট্র
  3. গ) চীন
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
- বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ কার্বন ডাই-অক্সাইড গ্যাসের অতিরিক্ত নির্গমন। 
- মাত্র চারটি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিশ্বের বেশির ভাগ কার্বন ডাই-অক্সাইড নির্গমনের জন্য দায়ী।
-  বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ কার্বন ডাই-অক্সাইড গ্যাসের অতিরিক্ত নির্গমন।
- চীন বিশ্বের সবচেয়ে বড় কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ। 
- বৈশ্বিক নির্গমনের এক-চতুর্থাংশের জন্য দায়ী চীন। 
- বিশেষ করে কয়লানির্ভরতার কারণে দেশটির কার্বন ডাই-অক্সাইড নির্গমন এখনো বাড়ছে। 
- চীনের মাথাপিছু কার্বন ডাই-অক্সাইড নির্গমনের পরিমাণ ৮ দশমিক ১ টন।
 
উৎস: প্রথম আলো রিপোর্ট। 
 
৬১.
অপারেশন সার্চ লাইট যে সালে সংঘটিত হয়-
  1. ক) ১৯৬৯
  2. খ) ১৯৭১
  3. গ) ১৯৭৫
  4. ঘ) ১৯৭০
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানী সামরিক বাহিনী নিরীহ নিরস্ত্র বাঙালিদের উপর 'অপারেশন সার্চ লাইট' পরিচালনা করে।
- এই অপারেশনে ঢাকা শহর জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালানো হয়।
- ১৮ মার্চ ১৯৭১ জেনারেল টিক্কা খান এবং মেজর জেনারেল রাও ফরমান আলী অপারেশন সার্চ লাইটের নীলনকশা প্রস্তুত করেন।
- সব প্রস্তুতি শেষে ২৫ মার্চ এই অপারেশন চালানো হয়।
- মেজর জেনারেল রাও ফরমান আলী ঢাকা শহরে অপারেশন সার্চ লাইটের মূল দায়িত্বে ছিলেন।

(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৬২.
নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিহ্য হিসেবে এখনও স্থান পায়নি?
  1. পাহাড়পুর
  2. মহাস্থানগড়
  3. ষাটগম্বুজ মসজিদ
  4. সুন্দরবন
ব্যাখ্যা
- বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সংখ্যা তিনটি। এগুলো হলো:
- নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার (১৯৮৫ সালে)
- বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ (১৯৮৫ সালে)
- সুন্দরবন (১৯৯৭ সালে)।

এর মধ্যে,
- সুন্দরবন ইউনেস্কো ঘোষিত ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য
- পাহাড়পুরের সোমপুর বৌদ্ধবিহার ৩২২তম
- ষাটগম্বুজ মসজিদ ৩২১তম বিশ্ব ঐতিহ্য।
- মহাস্থানগড় ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য নয়। 

(তথ্যসূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)
৬৩.
বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ-
  1. ক) পাহাড়পুর
  2. খ) কুতুবদিয়া
  3. গ) নিঝুম দ্বীপ
  4. ঘ) মহেশখালী
ব্যাখ্যা
- বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ হলো মহেশখালী। এই দ্বীপে আদিনাথ পাহাড় রয়েছে।
- এছাড়া এখানে আদিনাথ মন্দির রয়েছে।
- মহেশখালী দ্বীপেই মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে।
- দেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্টমার্টিন বা নারিকেল জিঞ্জিরা।
- কুতুবদিয়া দ্বীপে বাতিঘর রয়েছে।
- সন্দ্বীপে প্রাচীনকালে বাণিজ্যিক জাহাজ নির্মাণ হতো।

(সূত্র: জাতীয় তথ্য বাতায়ন এবং জাতীয় দৈনিক)
৬৪.
পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?
  1. ক) ৬.১৫ কি. মি. ও ১৮.১০ মি
  2. খ) ৭.২৫ কি.মি. ও ১৮.২০ মি
  3. গ) ৭.১৫ কি. মি. ও ২০.১০ মি
  4. ঘ) ৬.০৫ কি. মি. ও ১৮.১০ মি
ব্যাখ্যা
এক নজরে পদ্মা সেতু:
• অফিসিয়াল নাম: পদ্মা বহুমুখী সেতু (Padma Multipurpose Bridge)
• সেতুর ধরন: দ্বিতল (ওপরে সড়ক এবং নিচে রেলপথ)
• প্রত্যক্ষভাবে জড়িত স্থান/জেলা/উপজেলা ৩টি- ১. মাওয়া, লৌহজং উপজেলা, মুন্সিগঞ্জ জেলা, ২. শিবচর উপজেলা, মাদারীপুর জেলা ও ৩. জাজিরা উপজেলা, শরীয়তপুর জেলা।
• সংযোগস্থল: মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা।
• ভিত্তিপ্রস্তর স্থাপন: ৪ জুলাই ২০০১।
• নির্মাণকাজ উদ্বোধন: ১২ ডিসেম্বর ২০১৫।
• দৈর্ঘ্য: ৬.১৫ কি.মি. (২০,১৭৭.১৭ ফুট)।
• প্রস্থ: ১৮.১০ মি. (৫৯.৩৮ ফুট)
• সংযোগ সড়কসহ সেতুর মোট দৈর্ঘ্য: ৯.৩০ কি.মি.
• লেন: ৪টি 
• সেতুর আয়ুষ্কাল: ১০০ বছর 
• ভূমিকম্পের সহনীয় মাত্রা: রিখটার স্কেল ৯ 
• স্প্যান: ৪১টি
• পিলার বা পিয়ার: ৪২টি
• পাইল: ২৯৪টি 
• নির্মাণের উপাদান: কংক্রিট ও স্টিল 
• ডিজাইন: AECOM (যুক্তরাষ্ট্র)
• সমীক্ষা পরামর্শক প্রতিষ্ঠান: JICA
• নির্মাণকারী: চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (চীন)
• নদী শাসক প্রতিষ্ঠান: সিনোহাইড্রো কর্পোরেশন (চীন)
• নির্মাণ পরামর্শক প্রতিষ্ঠান: কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন (দক্ষিণ কোরিয়া) 
• প্রথম স্প্যান বসানো হয়: ৩০ সেপ্টেম্বর ২০১৭ (৩৭ ও ৩৮ নম্বর পিলারে) 
• ৪১তম বা শেষ স্প্যান বসানো হয়: ১০ ডিসেম্বর ২০২০ (১২ ও ১৩ নম্বর পিলারে)

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৬৫.
স্ট্যাচু অব পিস কোথায় অবস্থিত?
  1. ক) নাগাসাকি
  2. খ) টোকিও
  3. গ) বেইজিং
  4. ঘ) সিউল
ব্যাখ্যা
“স্ট্যাচু অব পিস” ভাস্কর্যটি সিউলে জাপানি দূতাবাসের সামনে অবস্থিত। 
এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যদের দ্বারা কোরীয় নারীদের নির্যাতিত হওয়ার জন্য জাপানকে ক্ষমা চাইতে বাধ্য করা এবং ঐ দুঃসহ স্মৃতিকে স্মরণে রাখতে স্থাপন করা হয়েছিল।
আর জাপানের নাগাসাকির ‘Peace park’ এ “পিস স্ট্যাচু” অবস্থিত।

উৎসঃ জাপান এবং দক্ষিণ কোরিয়ার নির্ভরযোগ্য বিভিন্ন ওয়েবসাইট।
৬৬.
বর্তমানে বিশ্বে শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) আমেরিকা
ব্যাখ্যা
শান্তির সংবিধান বলা হয় জাপানের সংবিধানকে
- আত্মরক্ষা ব্যতীত জাপান কোন যুদ্ধে অংশ গ্রহন করতে পারবে না যা এই সংবিধান এর মূলভিত্তি। আর তাই এই সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়ে থাকে।

- দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পর জাপানের বর্তমান সংবিধানটি প্রণীত হয়। 
- বর্তমান এই সংবিধান ১৯৪৬ সালের এপ্রিলে জাপানের সংসদ "ডায়েট' -এ উত্থাপিত হয় এবং একই বছরের ৩ নভেম্বর সেটি গৃহীত হয়।
- ৩ মে ১৯৪৭ সালে জাপানের বর্তমান সংবিধান কার্যকর হয় হয় ।
- মূলত এই সংবিধান রচনায় যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ প্রভাব রয়েছে।

- জাপানে পূর্বে কার্যকর মেইজি সংবিধান (Meiji constitution) কে সংশোধন করে বর্তমান সংবিধানটি প্রণয়ন করা হয়েছিলো।
- জাপানের সংবিধানের ৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে যে, আত্মরক্ষা ব্যতীত জাপান কোনো ধরনের যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না।

RENUNCIATION OF WAR
Article 9: 
"Aspiring sincerely to an international peace based on justice and order, the Japanese people forever renounce war as a sovereign right of the nation and the threat or use of force as means of settling international disputes.
In order to accomplish the aim of the preceding paragraph, land, sea, and air forces, as well as other war potential, will never be maintained. The right of belligerency of the state will not be recognized."

(সূত্র: এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা ও জাপানের সরকারি ওয়েবসাইট)
৬৭.
'Line of Control' যে দু'টি দেশের সীমান্তে অবস্থিত-
  1. ক) ভারত - বাংলাদেশ
  2. খ) ভারত - পাকিস্তান
  3. গ) উত্তর কোরিয়া - দক্ষিণ কোরিয়া
  4. ঘ) পাকিস্তান - আফগানিস্তান
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মধ্যকার সীমারেখা:
 
- লাইন অব কন্ট্রোল : পাকিস্তান ও ভারত
- LAC (Line of Actual Control) : চীন ও ভারত
- গ্রিন লাইন : ইসরাইল ও জর্ডান/ফিলিস্তিন
- ব্লু লাইন : ইসরাইল ও লেবানন।

(সূত্র: ব্রিটানিকা)
৬৮.
বিখ্যাত চিত্রকর্ম 'ম্যাডোনা- ৪৩' এর চিত্রকর কে?
  1. ক) জয়নুল আবেদীন
  2. খ) কামরুল হাসান
  3. গ) এস এম সুলতান
  4. ঘ) রফিকুন্নবী
ব্যাখ্যা
- ‘ম্যাডোনা-৪৩’ হলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি বিখ্যাত চিত্রকর্ম।
তার অন্যান্য চিত্রকর্মের মধ্যে রয়েছে:
- সংগ্রাম
- মনপুরা-৭০
- মইটানা
- পইন্যার মা
- নবান্ন
- দুর্ভিক্ষ
- দ্য রেবেল ক্রো প্রভৃতি।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৬৯.
ঐতিহাসিক ট্রয় নগরী কোন দেশের অন্তর্গত?
  1. ক) ইতালি
  2. খ) গ্রীস
  3. গ) তুরস্ক
  4. ঘ) স্পেন
ব্যাখ্যা
- হোমারের মহাকাব্যে বর্ণিত ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের হেসারলিক নামক স্থানে অবস্থিত।
- উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ফ্র্যাঙ্ক কালভার্ট এবং জার্মান প্রত্নতাত্ত্বিক হেনরিক শ্লিম্যানের প্রচেষ্টায় ট্রয় নগরীর সন্ধান লাভ করা সম্ভব হয়।
- গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।

(সূত্রঃ ন্যাশনাল জিওগ্রাফিক)
৭০.
কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয়?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) জার্মানি
  4. ঘ) ইরাক
ব্যাখ্যা
- জার্মান সম্রাটগণ কাইজার নামে পরিচিত ছিলো।
- রোমান সম্রাটদের উপাধি ছিলো সিজার
- প্রাচীন মিশরীয় সম্রাট বা রাজাদের উপাধি ছিলো ফারাও।
- ফারাও শব্দের অর্থ বড়বাড়ি। বিশাল প্রাসাদে বসবাসকারী ফারাওদের মনে করা হতো ঈশ্বরের সন্তান।

(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং হিস্টোর ডটকম)