BANBEIS এর কার্যাবলি:
১. জাতীয় পর্যায়ে যাবতীয় শিক্ষা সংক্রান্ত পরিসংখ্যান সংগ্রহ, বিন্যাস ও রিপোর্ট প্রণয়ন এবং দেশ-বিদেশের শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্যাদি সংগ্রহ করা;
২. জাতীয় শিক্ষা তথ্য কেন্দ্র হিসেবে কাজ করা;
৩. শিক্ষা সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ, মূল্যায়ন এবং বার্ষিক প্রতিবেদন প্রণয়ন;
৪. শিক্ষা প্রতিষ্ঠান জরিপ করা;
৫. শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা, পাঠদান অবস্থা, শিক্ষাক্রম ও পাঠ্যসূচি সংক্রান্ত তথ্যাদি প্রণয়ন;
৬. শিক্ষা ক্ষেত্রে গৃহীত যাবতীয় উন্নয়ন কর্মকা-সহ এতদসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন, বুলেটিন, শিক্ষা সাময়িকী ইত্যাদি প্রকাশনা;
৭. জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠানসমূহের সাথে শিক্ষাসংক্রান্ত পুস্তক-পুস্তিকা, সাময়িকী ও তথ্যাদির আদান-প্রদান;
৮. শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রকার দেশী-বিদেশী পুস্তক-পুস্তিকা, সাময়িকী, বিশ্বকোষ ইত্যাদিতে সমৃদ্ধ একটি স্বয়ংসম্পূর্ণ গ্রন্থাগার পরিচালনা;
৯. শিক্ষা গবেষণা কাজে সহায়তা দান;
১০. ইউনেস্কো, ইন্টারন্যাশনাল ব্যুরো অব এডুকেশন ইত্যাদি আন্তর্জাতিক সংস্থার শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্যাদি আহরণ এবং জিজ্ঞাস্য প্রশ্নমালা ও অনুসন্ধানের ভিত্তিতে তথ্য পরিবেশন;
১১. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সরকার কর্তৃক অনুদান হিসেবে দেয় অর্থ প্রদানের লক্ষ্যে এমপিও প্রণয়ন।
১২. সংবাদপত্রে প্রকাশিত শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন/অভিযোগ/সংবাদ এর ক্লিপিং সংকলন করে নিয়মিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন।
১৩. আন্তর্জাতিক সহযোগিতাপুষ্ট সংস্থা এর ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করা।
১৪. গ্রামে অবস্থিত সকল সরকারি সাহায্যপুষ্ট ও অনুমোদিত বেসরকারি বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থীদের গ্রান্ট-ইন-এইড এবং সম্পূরক অর্থ প্রদানের জন্য কম্পিউটারাইজড পেমেন্ট ভাউচার প্রস্তুতকরণ।
১৫. সরকারি মাধ্যমিক স্কুল, সরকারি কলেজ এবং বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা) সামগ্রিক তথ্য সংক্রান্ত প্রোফাইল এবং শিক্ষক ও কর্মচারীদের ব্যক্তিগত তথ্য কম্পিউটারের মাধ্যমে বিশ্লেষণ, বিন্যাস ও সামগ্রিক ডাটাবেজ প্রণয়ন ও হালনাগাদকরণ।
১৬. ইবতেদায়ী মাদ্রাসার প্রোফাইল এবং শিক্ষক/শিক্ষিকাদের কম্পিউটার ডাটাবেজ প্রণয়ন ও হালফিলকরণ।
১৭. শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ব্যবস্থাপনা এবং তথ্য ও পরিসংখ্যান সার্ভিস শক্তিশালীকরণের জন্য শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করা।
১৮. শিক্ষা বিষয়ক রিপোর্ট, লিফলেট, ব্রুসিয়ার, টেলিফোন গাইড, বুলেটিন ইত্যাদি প্রকাশ।
(শিক্ষাবিজ্ঞান ও বাংলাদেশে শিক্ষা, ইউজিসি)