পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৪৪
সিলেবাস
Exam 7 Topic: (Part - I) 3. Organization and Management in Education: - Concepts and significance of Education Organization, Management, Administration, Monitoring, Inspection and Supervision; - Principles and functions of organization, management, monitoring and supervision; - Roles and Functions of Heads as Leaders; - Management of Curricular Activities. - Mobilization and Management of Funds and Resources. Source: Class - 5, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১] · তারিখ অনির্ধারিত · ৪৪ প্রশ্ন

.
What is POSDCORB related to? ( POSDCORB কীসের সাথে সম্পর্কিত?) 
  1. administration (প্রশাসন)  
  2. organization (সংগঠন)  
  3. supervision (তত্ত্বাবধান)  
  4. monitoring (পরিবীক্ষণ) 
সঠিক উত্তর:
administration (প্রশাসন)  
উত্তর
সঠিক উত্তর:
administration (প্রশাসন)  
ব্যাখ্যা

মনীষী লুথার গুলিক (Luther Gulick) প্রশাসনের কার্যাবলি সংশ্লিষ্ট বিখ্যাত POSDCORB সূত্রের উদ্ভাবন করেছেন। সূত্রের প্রতিটি অক্ষর প্রশাসনের কার্যাবলির এক একটি দিকের প্রতিনিধিত্ব করছে। যেমন-

P - Planning বা পরিকল্পনা;
O- Organizing বা সাংগঠনিক কাঠামো তৈরি করা;
S - Staffing বা কর্মী নিয়োগ:
D - Direction বা পরিচালনা;
Co-Coordination বা সমন্বয় সাধন;
R - Reporting বা কার্যবিরণী সংরক্ষণ করা;
B - Budgeting বা ব্যয় বরাদ্দ নির্ধারণ বা বাজেট প্রণয়ন।

(Hughes, Owen E. (2003), Public Management and Administration an İntroduction, Third Edition, Palgrave Macmillan, New York.) 

.
_______________ can be called formulating a plan or blueprint of what the future course of action will be.
(ভবিষ্যৎ কর্মপন্থা কি রকম হবে তার একটি ছক বা নক্শা প্রণয়নকে _____________ বলা যায়।) 
  1.  Budgeting (বাজেট প্রণয়ন)
  2. Planning (পরিকল্পনা)  
  3. Organizing (আয়োজন)  
  4. Coordinating (সমন্বয়)
সঠিক উত্তর:
Planning (পরিকল্পনা)  
উত্তর
সঠিক উত্তর:
Planning (পরিকল্পনা)  
ব্যাখ্যা

ভবিষ্যৎ কর্মপন্থা কি রকম হবে তার একটি ছক বা নক্শা প্রণয়নকে পরিকল্পনাকরণ বলা যায়। এই ছকে ফেলেই একটি বিদ্যালয়কে তার মূল লক্ষ্য পথে পরিচালিত করা হয়। 

(শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

.
The inspector acts as an ___________  in school inspections.
(বিদ্যালয় পরিদর্শনে পরিদর্শক একজন _____________  হিসেবে কাজ করেন।) 
  1. assistant (সহায়ক)
  2. mentor (মেন্টর)
  3. leader (নেতা) 
  4. expert (বিশেষজ্ঞ) 
সঠিক উত্তর:
expert (বিশেষজ্ঞ) 
উত্তর
সঠিক উত্তর:
expert (বিশেষজ্ঞ) 
ব্যাখ্যা

 বিদ্যালয় পরিদর্শনে পরিদর্শক একজন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। একজন পরিদর্শক হচ্ছেন শিক্ষকদের শিক্ষাদান বিষয়ক ধ্যান ধারণা ও জ্ঞানের আদান-প্রদানের মাধ্যম। তিনি শিক্ষকদের শিক্ষা বিষয়ে সমর্থন দেবেন, তাঁদের সঙ্গে চিন্তা-ভাবনার ক্ষেত্রে মতামত বিনিময় করবেন, কিন্তু কোন নির্দেশ প্রদান করবেন না। অর্থাৎ শিক্ষকেরা পরিদর্শকের সাহায্যপুষ্ট হয়ে শিক্ষাদান বিষয়ে কোনটি করণীয় তা অন্তদৃষ্টি অর্জনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবেন, যাশিক্ষকের স্বতঃস্ফূর্ত বিকাশের পথ নির্দেশক।

(শিক্ষক বাতায়ন) 

.
What is the role of the headmaster in leadership? (নেতৃত্বের ক্ষেত্রে প্রধান শিক্ষকের ভূমিকা কেমন?) 
  1. Gaining cooperation (সহযোগিতা অর্জন)
  2.  Providing cooperation (সহযোগিতা দান)
  3. Giving orders (আদেশ প্রদান করা) 
  4.  Being a dictator (একনায়ক হওয়া)
সঠিক উত্তর:
Gaining cooperation (সহযোগিতা অর্জন)
উত্তর
সঠিক উত্তর:
Gaining cooperation (সহযোগিতা অর্জন)
ব্যাখ্যা

প্রধান শিক্ষককে বলা হয়েছে স্কুল প্রশাসনের নেতা। একটি দলের জন্য তিনিই সুনেতা যিনি দলের সদস্যদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা অর্জন করেছেন। সুতরাং একজন প্রধান শিক্ষক কখনই একনায়কের মত হবেন না, বরং তিনি তাঁর সহকর্মীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা অর্জনের জন্য সচেষ্ট থাকবেন। 

(বিদ্যালয় সংগঠন ও ব্যবস্থাপনা, এম সুলতান মহীউদ্দিন)

.
 SWOT is a strategic approach to ___________.
(SWOT হচ্ছে ___________ এর কৌশলগত একটি পদ্ধতি।) 
  1. management (ব্যবস্থাপনা)
  2. administration (প্রশাসন) 
  3. supervision (তত্ত্বাবধান) 
  4. inspection (পরিবীক্ষন) 
সঠিক উত্তর:
management (ব্যবস্থাপনা)
উত্তর
সঠিক উত্তর:
management (ব্যবস্থাপনা)
ব্যাখ্যা

SWOT এর পূর্ণরূপ হচ্ছে । S = strengths W = weaknesses O = opportunities T = threats ।
এটি ব্যবস্থাপনার কৌশলগত একটি পদ্ধতি। 

(Encyclopaedia Britannica) 

.
Who is the administrative head of NAEM? (নায়েমের প্রশাসনিক প্রধান কে?)
  1.  Director General (মহাপরিচালক ) 
  2.  Chairman (চেয়ারম্যান ) 
  3.  Director (পরিচালক ) 
  4.  Member (মেম্বার )
সঠিক উত্তর:
 Director General (মহাপরিচালক ) 
উত্তর
সঠিক উত্তর:
 Director General (মহাপরিচালক ) 
ব্যাখ্যা

নায়েমের নির্বাহী প্রধান হলেন মহাপরিচালক। তাঁকে দায়িত্ব সম্পাদনে সহায়তা করেন চারজন পরিচালক, সাতজন  উপ পরিচালক এবং ১৬জন সহকারী পরিচারক। এছাড়া রয়েছেন একজন রেজিস্ট্রার, একজন গ্রন্থাগারিক ও  একজন হিসাবরক্ষণ কর্মকর্তা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানের নির্ধারিত উদ্দেশ্য অর্জনে নায়েম নিরলস  কর্মকান্ড পরিচালনা করে আসছে।

(শিক্ষাবিজ্ঞান ও বাংলাদেশে শিক্ষা, ইউজিসি) 

.
Who is the administrative head of the Department of Inspection and Audit? (পরিদর্শন ও হিসাব নিরীক্ষা অধিদপ্তরের প্রশাসনিক প্রধান কে?) 
  1. Chairman (চেয়ারম্যান )
  2. Director (পরিচালক) 
  3. Director General (মহাপরিচালক ) 
  4. Financial Advisor (অর্থ উপদেষ্টা ) 
সঠিক উত্তর:
Director (পরিচালক) 
উত্তর
সঠিক উত্তর:
Director (পরিচালক) 
ব্যাখ্যা

পরিদর্শন ও হিসাব নিরীক্ষা অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো তুলনামূলকভাবে ছোট। এর প্রশাসনিক প্রধান হচ্ছেন  একজন পরিচালক। তাঁর অধীনে রয়েছন একজন যুগ্ম পরিচালক এবং কয়েকজন উপ-পরিচালক। প্রতিটি বিভাগের  জন্য পৃথক ইন্সপেকশন ও অডিট টীম রয়েছে। টীমগুলো শিক্ষা পরিদর্শক, সহকারী শিক্ষা পরিদর্শক, অডিট  অফিসার ও অডিটর সমন্বয়ে গঠিত। 

(বাংলাদেশের শিক্ষাব্যবস্থা, হোসনে আরা শাহেদ সম্পাদিত) 

.
Which of the following is not included in the work of BANBEIS? (ব্যানবেইস- এর কাজের মধ্যে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়?) 
  1.  Survey of educational institutions (শিক্ষা প্রতিষ্ঠানের জরিপ) 
  2. Support for educational research (শিক্ষাগত গবেষণার জন্য সহায়তা) 
  3.  Act as the National Focal Point of the RINSCA (RINSCA-এর জাতীয় কেন্দ্রবিন্দু হিসেবে কাজ)
  4.  Curriculum development and implementation (পাঠ্যক্রম উন্নয়ন এবং বাস্তবায়ন)
সঠিক উত্তর:
 Curriculum development and implementation (পাঠ্যক্রম উন্নয়ন এবং বাস্তবায়ন)
উত্তর
সঠিক উত্তর:
 Curriculum development and implementation (পাঠ্যক্রম উন্নয়ন এবং বাস্তবায়ন)
ব্যাখ্যা

BANBEIS এর কাজ:

- জাতীয় পর্যায়ে যাবতীয় শিক্ষা সংক্রান্ত পরিসংখ্যান সংগ্রহ, বিন্যাস ও রিপোর্ট প্রণয়ন এবং দেশ-বিদেশের  শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্যাদি সংগ্রহ করা;
- জাতীয় শিক্ষা তথ্য কেন্দ্র হিসেবে কাজ করা; 
- শিক্ষা সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ, মূল্যায়ন এবং বার্ষিক প্রতিবেদন প্রণয়ন;  শিক্ষা প্রতিষ্ঠান জরিপ করা; 
- শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা, পাঠদান অবস্থা, শিক্ষাক্রম ও পাঠ্যসূচি সংক্রান্ত তথ্যাদি প্রণয়ন; 
- শিক্ষা ক্ষেত্রে গৃহীত যাবতীয় উন্নয়ন কর্মকা-সহ এতদসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন, বুলেটিন, শিক্ষা সাময়িকী  ইত্যাদি প্রকাশনা; 
- জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠানসমূহের সাথে শিক্ষাসংক্রান্ত পুস্তক-পুস্তিকা, সাময়িকী ও  তথ্যাদির আদান-প্রদান;  
- শিক্ষা গবেষণা কাজে সহায়তা দান; 
- ইউনেস্কো, ইন্টারন্যাশনাল ব্যুরো অব এডুকেশন ইত্যাদি আন্তর্জাতিক সংস্থার শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্যাদি  আহরণ এবং জিজ্ঞাস্য প্রশ্নমালা ও অনুসন্ধানের ভিত্তিতে তথ্য পরিবেশন; 
- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সরকার কর্তৃক অনুদান হিসেবে দেয় অর্থ  প্রদানের লক্ষ্যে এমপিও (গড়হঃযষু ঢ়ধু ড়ৎফবৎ) প্রণয়ন। 
- সংবাদপত্রে প্রকাশিত শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন/অভিযোগ/সংবাদ এর ক্লিপিং সংকলন করে নিয়মিতভাবে  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন। 
- আন্তর্জাতিক সহযোগিতাপুষ্ট সংস্থা RINSCA -এর ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করা। 

(শিক্ষাবিজ্ঞান ও বাংলাদেশে শিক্ষা, ইউজিসি) 

.
Which of the following is the function of administration? (নিচের কোনটি প্রশাসনের কাজ?) 
  1.  Finding weaknesses (দুর্বলতা খুঁজে বের করা) 
  2. Monitoring (নজরদারি করা) 
  3. Implementing policy (নীতি বাস্তবায়ন করা) 
  4. Setting policy (নীতি নির্ধারণ করা) 
সঠিক উত্তর:
Setting policy (নীতি নির্ধারণ করা) 
উত্তর
সঠিক উত্তর:
Setting policy (নীতি নির্ধারণ করা) 
ব্যাখ্যা

প্রশাসন হলো প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারক কার্যক্রম। 

প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তরে যেখানে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, নীতিনির্ধারণ ও সংগঠন কাঠামো তৈরি করা হয় তাকে প্রশাসন বলে। প্রশাসনকে নীতিনির্ধারণমূলক কাজ হিসেবে অভিহিত করা যায়। প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তরে প্রশাসনের অবস্থান। পরিকল্পনা প্রণয়ন, নীতিনির্ধারণ ও উদ্দেশ্যাবলি প্রতিষ্ঠা হলো প্রশাসনের কাজ। প্রশাসন হলো প্রতিষ্ঠানের উচ্চস্তরের কর্মীদের দ্বারা কার্য সম্পাদনের কেন্দ্রস্থল।

(ADMINISTRATION AND MANAGEMENT: A DETERMINANT TO ORGANIZATIONAL EFFICIENCY AND PROGRESS. (A Consideration to Henri Fayol’s Principles; Luther Gulick and Lyndall Urwick Edited Papers of Science) 

১০.
Which of the following is the function of educational administration for professional development?
(পেশাগত উন্নতির জন্য শিক্ষা প্রশাসনের কাজ নিচের কোনটি?)
  1. provision of equal opportunities for all (সকলের প্রতি সুযোগের সমতা বিধান করা)
  2.  formulation of policies for appointments, transfers, and promotions in education administration ( শিক্ষা প্রশাসনে নিয়োগ, বদলী, পদোন্নতির নীতিমালা প্রণয়ন)
  3.  arranging in-service trainings (চাকুরীকালীন প্রশিক্ষণের ব্যবস্থা) 
  4. None (কোনটাই না) 
সঠিক উত্তর:
 arranging in-service trainings (চাকুরীকালীন প্রশিক্ষণের ব্যবস্থা) 
উত্তর
সঠিক উত্তর:
 arranging in-service trainings (চাকুরীকালীন প্রশিক্ষণের ব্যবস্থা) 
ব্যাখ্যা

শিক্ষকতা একটি পেশা। শিক্ষকগণের পেশাগত মান উন্নয়নে সর্বদা শিক্ষা প্রশাসন বিভিন্ন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে থাকে। চাকরীকালীন প্রশিক্ষণ (in-service training) এমনি একটি তাৎপর্যপূর্ণ ব্যবস্থা এ ছাড়াও সময় সময় শিক্ষক, অফিসার, প্রশাসকগণের কর্মশিবির আয়োজন করে শিক্ষা সংক্রান্ত সমস্যাবলী আলোচনা করে সমাধানের উপায় খোঁজা যেতে পারে। বিভিন্ন উন্নত-অনুন্নত দেশের গবেষণা ভিত্তিক তথ্যাবলী শিক্ষক প্রশাসকগণকে অবহিত করার ব্যবস্থা থাকা বাঞ্ছনীয়। শিক্ষকগণের জন্য আদর্শ পাঠদান ও পরবর্তী আলোচনার মাধ্যমে অব্যাহতভাবে শিক্ষকগণের পেশাগত উন্নয়নের ব্যবস্থা করা যায়। শিক্ষা প্রশাসকগণ আধুনিক ধ্যান-ধারণার সঙ্গে পরিচিত হবেন; দেশে বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত মান উন্নয়নের ব্যবস্থা গ্রহণ শিক্ষা প্রশাসনের মূলনীতির অন্তর্ভুক্ত হওয়া বাঞ্ছনীয়।

(Bill & Melinda Gates Foundation. (2010, February). Empowering effective teachers: Strategies for implementing reforms.)

১১.
What is meant by a school budget? ( বিদ্যালয়ের বাজেট বলতে কী বুঝায়?) 
  1. School program planning (বিদ্যালয় কর্মসূচীর পরিকল্পনা) 
  2. School income and expenditure statement (বিদ্যালয় আয়ের হিসাব ও ব্যয়ের বিবরণ) 
  3. Advance financial estimate of the school's annual program (বিদ্যালয়ের বাৎসরিক কর্মসূচীর আগাম আর্থিক প্রাক্কলন) 
  4. School annual expenditure calculation (বিদ্যালয়ের বার্ষিক ব্যয়ের হিসাবকরণ) 
সঠিক উত্তর:
Advance financial estimate of the school's annual program (বিদ্যালয়ের বাৎসরিক কর্মসূচীর আগাম আর্থিক প্রাক্কলন) 
উত্তর
সঠিক উত্তর:
Advance financial estimate of the school's annual program (বিদ্যালয়ের বাৎসরিক কর্মসূচীর আগাম আর্থিক প্রাক্কলন) 
ব্যাখ্যা

বাজেট হলো প্রতিষ্ঠানের বাৎসরিক আর্থিক পরিকল্পনা। প্রতিষ্ঠানের কর্মসূচী পরিচালনে আর্থিক সংস্থান ও আর্থিক লেনদেনের একটি প্রামান্য দলিল হলো বাজেট। বাজেটের মাধ্যমে কর্মসূচীর সফল বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের বিবিধ অঙ্গীকার ও সিদ্ধান্তাবলী ঘোষিত হয়। বিদ্যালয়ের বাজেট বিদ্যালয়ের লক্ষ্য ও তার অন্তর্গত কর্মসূচী বাস্তাবায়নের একটি বিজ্ঞান সম্মত হাতিয়ার। বিদ্যালয়েকে তার মূল লক্ষ্যে উপনীত হতে হলে দীর্ঘ মধ্যবর্তী ও স্বল্প মেয়াদী কর্মসূচী ও
তাদের যথাযোগ্যতা নির্ধারণ করে নিতে হয়। এক্ষেত্রে বিদ্যালয়ের বাজেট শুধুমাত্র একটি বৎসরের বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব রূপেই কাজ করে না। বিদ্যালয়ের বাজেট দীর্ঘ, মধ্যবর্তী ও স্বল্প মেয়াদী কর্মসূচীর প্রতি গুরুত্ব দিয়ে একটি নির্দিষ্ট বছরে কর্মসূচীর আর্থিক প্রাক্কলন করতে হয় যাতে করে বিদ্যালয় ধীরে ধীরে তার চরম লক্ষ্যে উপনীত হতে পারে। 

(বাংলাদেশের শিক্ষাব্যবস্থা, হোসনে আরা শাহেদ সম্পাদিত)।

১২.
What courses does NAEM conduct for college teachers in the education cadre? 
(শিক্ষা ক্যাডারভুক্ত কলেজ শিক্ষকদের জন্য নায়েম কী কোর্স পরিচালনা করে?) 
  1. Educational Administration and Management Course (শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা কোর্স) 
  2. Educational Administration and Management Sanjeevani Course  (শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা সঞ্জীবনী কোর্স)
  3.  Foundation Training Course (বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স) 
  4. Training of Trainer Course (প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স )
সঠিক উত্তর:
 Foundation Training Course (বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স) 
উত্তর
সঠিক উত্তর:
 Foundation Training Course (বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স) 
ব্যাখ্যা

বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স:

এটি নায়েম পরিচালিত কোর্সসমূহের মধ্যে অন্যতম যা নিয়মিতভাবে পরিচালিত  হয়ে থাকে। শিক্ষা ক্যাডারভুক্ত কলেজের শিক্ষকদের জন্য এ কোর্সটি পরিচালিত হয়ে থাকে। পূর্বে এর  মেয়াদ ছিল দুই মাস। বর্তমানে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স এর মেয়াদ ৪ মাস করা হয়েছে। এ  কোর্সের  পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, সম্পদসমূহ, বাংলাদেশ সরকারের  গুরুত্বপূর্ণ নীতিসমূহ, লোক প্রশাসন, ব্যবস্থাপনা এবং ইংরেজি ও বাংলা ভাষা। পরিকল্পিতভাবে প্রশিক্ষণ  প্রদানের মাধ্যমে আত্মপ্রত্যয়ী জ্ঞানী ও প্রশিক্ষিত কলেজ শিক্ষক তৈরি করা এর প্রধান উদ্দেশ্য। 

(শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

১৩.
One of the main objectives of establishing the Department of Inspection and Audit is:
(পরিদর্শন ও হিসাব নিরীক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার একটি অন্যতম উদ্দেশ্য হলো -)
  1.  Improving the quality of education administration and management (. শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনার মানোন্নয়ন ) 
  2.  Improving the financial condition of schools (বিদ্যালয়ের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ) 
  3.  Providing salaries and allowances to teachers (শিক্ষকদের বেতন ভাতা প্রদান ) 
  4. Assisting in the formation of managing committees (ম্যানেজিং কমিটি গঠনে সহায়তাকরণ ) 
সঠিক উত্তর:
 Improving the quality of education administration and management (. শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনার মানোন্নয়ন ) 
উত্তর
সঠিক উত্তর:
 Improving the quality of education administration and management (. শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনার মানোন্নয়ন ) 
ব্যাখ্যা

পরিদর্শন ও হিসাব নিরীক্ষা অধিদপ্তরটি প্রতিষ্ঠার উদ্দেশ্য নিম্নরূপ: 

ক. শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিদর্শন ও নির্দেশনা ব্যবস্থার উন্নয়নসাধন এবং নিয়মিত ও  সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা; 
খ. শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনার মান উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত আয় ব্যয়ের হিসাব রক্ষণে  সহায়তাদানের মাধ্যমে জাতীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা; 
গ. প্রশাসন ও আয় ব্যয় সংক্রান্ত সব অনিয়ম ও অপচয় সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করা এবং যথাযথ ব্যবস্থা  গ্রহণের সুপারিশ করা। 

(শিক্ষাবিজ্ঞান ও বাংলাদেশে শিক্ষা, ইউজিসি) 

১৪.
Through __________________ , the three functions of organization, administration, and management of educational institutions can be coordinated.
( ___________________ এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন, প্রশাসন ও ব্যবস্থাপনা− এই তিনটি কাজের সমন্বয় করা যায়।) 
  1. inspection (পরিদর্শন) 
  2. controlling (নিয়ন্ত্রণ) 
  3. administrate (পরিচালনা) 
  4.  none (কিছুই নয়) 
সঠিক উত্তর:
inspection (পরিদর্শন) 
উত্তর
সঠিক উত্তর:
inspection (পরিদর্শন) 
ব্যাখ্যা

শিক্ষায় পরিদর্শন 

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে শ্রেণি শিক্ষাদান পদ্ধতির মানোন্নয়ন, অফিসের সকল প্রকার কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীর পেশাগত দক্ষতা উন্নয়ন এবং প্রতিষ্ঠান তথা দেশের কল্যাণে সেবাদান নিশ্চিতকরণের প্রক্রিয়ার নাম শিক্ষায় পরিদর্শন (Inspection)।

পরিদর্শনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন, প্রশাসন ও ব্যবস্থাপনা− এই তিনটি কাজের সমন্বয় করা যায়।

বর্তমানে পরিদর্শন কেবল দেখাশুনার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দের সঙ্গে সমষ্টিগতভাবে আলাপ আলোচনা করে দোষক্রটি সংশোধনের প্রেরণা দান এবং শ্রেণি শিক্ষাদানে শিক্ষকবৃন্দকে সহযোগিতাদানের মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন তথা সামগ্রিকভাবে শিক্ষার মান উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে পরিদর্শন পরিব্যাপ্ত।

(শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, অধ্যক্ষ ফাতেমা খাতুন)

১৫.
Which type of inspection places more emphasis on teacher satisfaction? (কোন্ প্রকার পরিদর্শনে শিক্ষকদের পরিতুষ্টির ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয়?)
  1. Human potential development inspection (মানবিক সম্ভাবনা বিকাশের পরিদর্শনে) 
  2. Human relations inspection ( মানবিক সম্পর্কের পরিদর্শনে ) 
  3. Influence inspection (প্রভৃত্বমূলক পরিদর্শনে) 
  4. None of the above (উপরের কোনটিতেই নয়) 
সঠিক উত্তর:
Human relations inspection ( মানবিক সম্পর্কের পরিদর্শনে ) 
উত্তর
সঠিক উত্তর:
Human relations inspection ( মানবিক সম্পর্কের পরিদর্শনে ) 
ব্যাখ্যা

মানবিক সম্পর্কের পরিদর্শনে শিক্ষকদের পরিতুষ্টির ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। বর্তমান শতকের তিরিশের দশকে গণতান্ত্রিক প্রশাসন (Democratic
administration) ধারণার বিকাশের মধ্য দিয়ে মানবিক সম্পর্কের পরিদর্শন ধারণা জন্ম লাভ করে। এটা প্রভুত্বমূলক পরিদর্শনের প্রতি একটা চ্যালেঞ্জস্বরূপ। এই প্রকার পরিদর্শনে শিক্ষকের ব্যক্তিসত্তার প্রতি মর্যাদা প্রদান করে স্বীয় অধিকারে প্রত্যেককে একজন পূর্ণ ব্যক্তিত্বসম্পন্ন লোক বলে গণ্য করা হয়। এখানে পরিদর্শকের দায়িত্ব হলো ব্যক্তিত্বের প্রতি সম্মান দিয়ে শিক্ষকের প্রতি আগ্রহ প্রদর্শন করে তাঁর ভেতর সন্তুষ্টির অনুভূতি (Feeling of satisfaction) সৃষ্টি করা। এখানে মনে করা হয় যে, পরিতুষ্ট স্টাফ বা কর্মচারীরা বেশি কাজ করার জন্য উদ্বুদ্ধ হবে এবং তাঁদের সঙ্গে কাজ করা, তাঁদেরকে নেতৃত্ব প্রদান করা ও নিয়ন্ত্রণ করা সহজতর হবে।

(শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, স্কুল অভ্ এগ্রিকালচার এন্ড রুর‍্যাল ডিভেলপ্মেন্ট, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি) 

১৬.
From which language did the word 'Administration' derive from? ('প্রশাসন' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?)
  1. Greek
  2.  Latin 
  3. English 
  4. German
সঠিক উত্তর:
 Latin 
উত্তর
সঠিক উত্তর:
 Latin 
ব্যাখ্যা

প্রশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Administration। Administration শব্দটি ল্যাটিন শব্দ ad ও ministrate থেকে এসেছে। ad অর্থ সেবা বা কল্যাণ করা; ministrate অর্থ ব্যবস্থাপনা। কোনও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনাকেই ব্যবস্থাপনা বলা হয়। 

(Encyclopaedia Britannica)

১৭.
What is needed to increase income in schools? (বিদ্যালয়ে আয় বৃদ্ধির জন্য কী প্রয়োজন?) 
  1.  Increase the number of students (শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি)  
  2. Arrangement for regular collection of student fees (ছাত্র বেতন নিয়মিত আদায়ের ব্যবস্থা) 
  3. Arrangement for the school's own property (বিদ্যালযের নিজস্ব সম্পত্তির ব্যবস্থা করা) 
  4. All of the above (উপরের সবগুলোই) 
সঠিক উত্তর:
All of the above (উপরের সবগুলোই) 
উত্তর
সঠিক উত্তর:
All of the above (উপরের সবগুলোই) 
ব্যাখ্যা

নিম্নলিখিত ব্যবস্থাদি অবলম্বন করলে স্কুলের আয় বৃদ্ধি পেতে পারেঃ 
১. শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিঃ স্কুল পরিচালন ব্যবস্থা উন্নত করে ভালো শিক্ষক নিয়োগের মাধ্যমে স্কুলের ফল ভালো করা গেলে স্কুলের সুনাম বৃদ্ধি পাবে। তাতে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে।
২. ছাত্র বেতন নিয়মিত আদায়ের ব্যবস্থা: শিক্ষক-অভিভাবক সম্পর্ক জোরদার করে নিয়মিত বেতন পরিশোধ করার জন্য অভিভাবকগণকে উৎসাহিত করা যেতে পারে
৩. বিত্তশালী ব্যক্তিবর্গকে শিক্ষার প্রতি উৎসাহিত করা: বিত্তশালী ব্যক্তিগণকে শিক্ষার প্রতি উৎসাহিত করার পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রিত করে স্কুলের প্রতি অনুরাগ সৃষ্টি করা যেতে পারে।
৪. বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তির ব্যবস্থা করা: দানশীল ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিকে স্কুলে এনে তাকে বিশেষ সম্মান দেয়ার মাধ্যমে শিক্ষা তথা বিদ্যালয়ের প্রতি অনুরাগ সৃষ্টি করা যেতে পারে। এ ধরনের প্রচেষ্টার মাধ্যমে দান হিসাবে সম্পত্তি করার সুযোগ থাকে।
৫. অকেজো আসবাবপত্রের সুষ্ঠু ব্যবহার: মেরামতের অযোগ্য আসবাবপত্র ও স্কুলের অন্য সম্পত্তি বিক্রি করে দিলে কিছুটা আয় বৃদ্ধি পায়।
স্কুল সমবায় সমিতি গঠন: সমবায় সমিতি গঠন করে সমবায় বিপনি ইত্যাদির মাধ্যমে আয় বাড়ান যেতে পারে।
৭. স্থানীয় সংস্থা হতে চাঁদা: স্থানীয় গণ্যমান্য লোকদের সহায়তায় স্থানীয় হাটবাজার, নদীর ঘাট ইত্যাদি হতে সাপ্তাহিক/মাসিক ভিত্তিতে চাঁদা আদায়ের ব্যবস্থা করা যেতে পারে।
৮. সরকারী সাহায্য বৃদ্ধিঃ সরকারী সাহায্য বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালানো দরকার। পৌনঃপুনিক অনুদানের পরিমাণ বৃদ্ধির চেষ্টা করা ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তৈরি করে (যেমনবিজ্ঞানাগার,ব্যায়মাগার বা পাকা শৌচাগার তৈরি, ঐ সব প্রকল্পের জন্য সরকারী অনুদান লাভের প্রচেষ্টা নেওয়া যেতে পারে।

(শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, স্কুল অভ্ এগ্রিকালচার এন্ড রুর‍্যাল ডিভেলপ্মেন্ট, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি)

১৮.
The invention of educational "______________ " as a separate discipline for productive knowledge acquisition is a very recent one.
(শিক্ষা বিষয়ক “_________________’’ ফলপ্রসূ জ্ঞান অর্জনের একটি পৃথক শাখা হিসেবে উদ্ভাবন অতি সম্প্রতিকালের। ) 
  1. administration (প্রশাসন)
  2. management (ব্যবস্থাপনা) 
  3. supervision (তত্ত্বাবধান) 
  4. inspection (পরিদর্শন) 
সঠিক উত্তর:
management (ব্যবস্থাপনা) 
উত্তর
সঠিক উত্তর:
management (ব্যবস্থাপনা) 
ব্যাখ্যা

শিক্ষা বিষয়ক “ব্যবস্থাপনা’’ ফলপ্রসূ জ্ঞান অর্জনের একটি পৃথক শাখা হিসেবে উদ্ভাবন অতি সম্প্রতিকালের।
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমেরিকার শিক্ষাবিদগণ এটি প্রচলন করেন।
তারা ব্যবসা প্রশাসন ও ব্যবস্থাপনার সাফল্য/অগ্রগতির ধ্যানধারণা, কলাকৌশল, নীতিমালাকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করেন।
সর্বপ্রথম মার্কিন মুল্লুকে শিক্ষায় তা প্রচলন করা হয়।

(শিক্ষাবিজ্ঞান ও বাংলাদেশে শিক্ষা, ইউজিসি) 

১৯.
_________________ are the guardians of academic standards. (_______________  হলেন একাডেমিক মানের রক্ষক।)
  1. Educational administrators (শিক্ষা প্রশাসকরা) 
  2. Teachers (শিক্ষকরা) 
  3. Managers (ব্যবস্থাপকেরা) 
  4. none (কেউ না) 
সঠিক উত্তর:
Educational administrators (শিক্ষা প্রশাসকরা) 
উত্তর
সঠিক উত্তর:
Educational administrators (শিক্ষা প্রশাসকরা) 
ব্যাখ্যা

শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় শিক্ষা প্রশাসনের কার্যাবলী:
শিক্ষা প্রতিষ্ঠানগুলির নীতি, বিধি এবং নির্দেশিকা প্রনয়ন।
শিক্ষা প্রশাসকদের অন্যতম মৌলিক ভূমিকা হল সম্পদের দক্ষ বণ্টন।
শিক্ষা প্রশাসকরা হলেন একাডেমিক মানের রক্ষক। তারা পাঠ্যক্রম উন্নয়নের নেতৃত্ব দেন, শিক্ষাদান পদ্ধতি মূল্যায়ন ও পরিমার্জন করেন এবং শিক্ষার্থীদের কর্মক্ষমতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
শিক্ষা প্রশাসকদের জন্য শিক্ষার্থীদের কল্যাণ একটি কেন্দ্রীয় বিষয়।
শিক্ষা প্রশাসকরা কেবল আমলা নন বরং প্রতিষ্ঠানের বৃদ্ধি এবং উন্নয়নের জন্য গভীর দৃষ্টিভঙ্গি সম্পন্ন নেতা। 

(শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

২০.
How many parts did academic Luther Gulick identify administrative processes? (শিক্ষাবিদ লুথারগুলিক প্রশাসনিক প্রক্রিয়াগুলোকে সনাক্ত করেছেন কয় ভাগে?)
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা

শিক্ষাবিদ লুথারগুলিক প্রশাসনিক প্রক্রিয়াগুলোকে সনাক্ত করেছেন নিম্নলিখিতভাবে- 
১. পরিকল্পনা (Planning) ২. সংগঠন (Organizing) ৩. কর্মচারী নিয়োগ (Staffing) ৪. পরিচালন (Directing) ৫. সমন্বয় সাধন (Co-ordinating) ৬. রিপোর্ট করণ (Reporting) ৭. বাজেট প্রণয়ন (Budgeting) সংক্ষেপে একে POSDCORB বলা হয়। 

(Encyclopaedia Britannica)

২১.
Which of the following is a monitoring instrument? (নিচের কোনটি একটি পর্যবেক্ষণ উপকরণ?) 
  1. Observation (পর্যবেক্ষণ)
  2.  rating scale (রেটিং স্কেল) 
  3.  record keeping (রেকর্ড সংরক্ষণ) 
  4. all (সব) 
সঠিক উত্তর:
all (সব) 
উত্তর
সঠিক উত্তর:
all (সব) 
ব্যাখ্যা

মূল্যযাচাই, অভীক্ষা, প্রশ্নোত্তর, মতামত জরীপ, পর্যবেক্ষণ, রেটিং স্কেল, রেকর্ড সংরক্ষণ, তথ্য বিশ্লেষণ, অগ্রগতির রিপোর্ট ইত্যাদির মাধ্যমে পরিবীক্ষণ করা হয়।

(Theoretical Aspects of Pedagogical Monitoring in Higher Education, Jumanazarova Sarvinoz Ergash qizi) 

২২.
A leader must possess many ___________ to carry out the difficult and responsible task of leadership.
( নেতৃত্বদানের কঠিন দায়িত্বশীল কাজটি সম্পাদনের জন্য একজন নেতার অনেকগুলো ____________ থাকতে হয়।)
  1. assistant (সহায়তাকারী)
  2. vision (অভীষ্ট) 
  3. quality (গুন) 
  4. teacher (শিক্ষক) 
সঠিক উত্তর:
quality (গুন) 
উত্তর
সঠিক উত্তর:
quality (গুন) 
ব্যাখ্যা

যিনি নেতৃত্ব দেন তাকে নেতা বলা হয়। নেতার কাজ হচ্ছে উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহিত ও পরিচালনা করা। নেতৃত্বদানের কঠিন দায়িত্বশীল কাজটি সম্পাদনের জন্য একজন নেতার অনেকগুলো গুণ বা বৈশিষ্ট্য থাকতে হয়। কেননা উপযুক্ত নেতৃত্ব যেমন একটি প্রতিষ্ঠানের লক্ষ অর্জনকে সহজতর করে, তেমনি নেতার অযোগ্যতা প্রতিষ্ঠানটিকে ব্যর্থ করে দিতে পারে। কোন প্রতিষ্ঠানের জন্য প্রণীত ও গৃহীত নীতিসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা দেখাশোনা ও তদারকি করার দায়িত্ব নেতার। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শিক্ষায় নেতৃত্বের প্রধান কাজ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা ও পরিচালনা করা। 

(Enlarging Inclusive Leadership in Education, Jurgita Gogoi) 

২৩.
It is involved in policy making.
It implements the policy.
Which are these from the following? 
(এটি নীতি নির্ধারণের সাথে জড়িত।
এটি নীতি বাস্তবায়ন করে।
এগুলো নিচের কোনগুলি?)
  1. administration, management (প্রশাসন, ব্যবস্থাপনা) 
  2. administration, supervision (প্রশাসন, তদারকি) 
  3. administration, monitor (প্রশাসন, পরিবীক্ষণ)
  4. administration, leadership (প্রশাসন, নেতৃত্ব)
সঠিক উত্তর:
administration, management (প্রশাসন, ব্যবস্থাপনা) 
উত্তর
সঠিক উত্তর:
administration, management (প্রশাসন, ব্যবস্থাপনা) 
ব্যাখ্যা

অনেকে প্রশাসন ও ব্যবস্থাপনা পদ দুইটিকে সমার্থক হিসেবে মনে করেন। মূলত কার্যের দিক দিয়ে এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে।
শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবে রূপ দানের জন্য সঠিক যে কার্যক্রম তাকেই শিক্ষা প্রশাসন বলা যায়। এটি নীতি প্রণয়নের সাথে জড়িত।
ব্যবস্থাপনা সাধারণত নীতি প্রণয়ন করে, কিন্তু কার্যসম্পাদন করে না। যে কোন শিক্ষা প্রতিষ্ঠান সঠিক বাস্তবায়নযোগ্য ব্যবস্থাপনার মাধ্যমেই সর্বাধিক কার্য সম্পাদন করতে পারে বা করা সম্ভব হয়।

(Administration or Management; a term dilemma, Armando Sanchez-Macias)

২৪.
Which organization collects various information related to education and provides it when needed?
(কোন সংস্থা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে ও প্রয়োজনে তা সরবরাহ করে?)
  1.  NAEM  
  2. NCTB 
  3. Bangla Academy
  4. BANBEIS 
সঠিক উত্তর:
BANBEIS 
উত্তর
সঠিক উত্তর:
BANBEIS 
ব্যাখ্যা

BANBEIS এর কার্যাবলি:
১. জাতীয় পর্যায়ে যাবতীয় শিক্ষা সংক্রান্ত পরিসংখ্যান সংগ্রহ, বিন্যাস ও রিপোর্ট প্রণয়ন এবং দেশ-বিদেশের শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্যাদি সংগ্রহ করা;
২. জাতীয় শিক্ষা তথ্য কেন্দ্র হিসেবে কাজ করা;
৩. শিক্ষা সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ, মূল্যায়ন এবং বার্ষিক প্রতিবেদন প্রণয়ন;
৪. শিক্ষা প্রতিষ্ঠান জরিপ করা;
৫. শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা, পাঠদান অবস্থা, শিক্ষাক্রম ও পাঠ্যসূচি সংক্রান্ত তথ্যাদি প্রণয়ন;
৬. শিক্ষা ক্ষেত্রে গৃহীত যাবতীয় উন্নয়ন কর্মকা-সহ এতদসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন, বুলেটিন, শিক্ষা সাময়িকী ইত্যাদি প্রকাশনা;
৭. জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠানসমূহের সাথে শিক্ষাসংক্রান্ত পুস্তক-পুস্তিকা, সাময়িকী ও তথ্যাদির আদান-প্রদান;
৮. শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রকার দেশী-বিদেশী পুস্তক-পুস্তিকা, সাময়িকী, বিশ্বকোষ ইত্যাদিতে সমৃদ্ধ একটি স্বয়ংসম্পূর্ণ গ্রন্থাগার পরিচালনা;
৯. শিক্ষা গবেষণা কাজে সহায়তা দান;
১০. ইউনেস্কো, ইন্টারন্যাশনাল ব্যুরো অব এডুকেশন ইত্যাদি আন্তর্জাতিক সংস্থার শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্যাদি আহরণ এবং জিজ্ঞাস্য প্রশ্নমালা ও অনুসন্ধানের ভিত্তিতে তথ্য পরিবেশন;
১১. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সরকার কর্তৃক অনুদান হিসেবে দেয় অর্থ প্রদানের লক্ষ্যে এমপিও প্রণয়ন।
১২. সংবাদপত্রে প্রকাশিত শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন/অভিযোগ/সংবাদ এর ক্লিপিং সংকলন করে নিয়মিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন।
১৩. আন্তর্জাতিক সহযোগিতাপুষ্ট সংস্থা এর ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করা।
১৪. গ্রামে অবস্থিত সকল সরকারি সাহায্যপুষ্ট ও অনুমোদিত বেসরকারি বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থীদের গ্রান্ট-ইন-এইড এবং সম্পূরক অর্থ প্রদানের জন্য কম্পিউটারাইজড পেমেন্ট ভাউচার প্রস্তুতকরণ।
১৫. সরকারি মাধ্যমিক স্কুল, সরকারি কলেজ এবং বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা) সামগ্রিক তথ্য সংক্রান্ত প্রোফাইল এবং শিক্ষক ও কর্মচারীদের ব্যক্তিগত তথ্য কম্পিউটারের মাধ্যমে বিশ্লেষণ, বিন্যাস ও সামগ্রিক ডাটাবেজ প্রণয়ন ও হালনাগাদকরণ।
১৬. ইবতেদায়ী মাদ্রাসার প্রোফাইল এবং শিক্ষক/শিক্ষিকাদের কম্পিউটার ডাটাবেজ প্রণয়ন ও হালফিলকরণ।
১৭. শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ব্যবস্থাপনা এবং তথ্য ও পরিসংখ্যান সার্ভিস শক্তিশালীকরণের জন্য শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করা।
১৮. শিক্ষা বিষয়ক রিপোর্ট, লিফলেট, ব্রুসিয়ার, টেলিফোন গাইড, বুলেটিন ইত্যাদি প্রকাশ।

(শিক্ষাবিজ্ঞান ও বাংলাদেশে শিক্ষা, ইউজিসি)

২৫.
For the convenience of work, large offices and departments are divided into which of the following part? 
(কাজের সুবিধার্থে, বৃহৎ দপ্তর এবং পরিদপ্তরগুলিকে নিম্নলিখিত কোন অংশে ভাগ করা হয়েছে?)
  1.  multiple offices (একাধিক অফিস) 
  2. multple units (একাধিক ইউনিট) 
  3.  multiple buildings (একাধিক ভবন) 
  4. multiple sub-units (একাধিক উপ-ইউনিট) 
সঠিক উত্তর:
multple units (একাধিক ইউনিট) 
উত্তর
সঠিক উত্তর:
multple units (একাধিক ইউনিট) 
ব্যাখ্যা

শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনায় কাজের সুবিধার জন্য বড়বড় দপ্তর, পরিদপ্তরকে একাধিক ইউনিটে বিভক্ত করা হয়। কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ইউনিটের কাজ নির্দিষ্ট করা থাকে। এতে কাজের গতি ত্বরান্বিত হয়।

(শিক্ষাবিজ্ঞান ও বাংলাদেশে শিক্ষা, ইউজিসি) 

২৬.
ল্যাটিন শব্দ 'ministrate' এর অর্থ কী?
  1.  admnistration (প্রশাসন) 
  2. management (ব্যবস্থাপনা) 
  3. service (সেবা) 
  4. none (কোনটাই নয়) 
সঠিক উত্তর:
management (ব্যবস্থাপনা) 
উত্তর
সঠিক উত্তর:
management (ব্যবস্থাপনা) 
ব্যাখ্যা

প্রশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Administration। Administration শব্দটি ল্যাটিন শব্দ ad ও ministrate থেকে এসেছে। ad অর্থ সেবা বা কল্যাণ করা; ministrate অর্থ ব্যবস্থাপনা। কোনও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনাকেই ব্যবস্থাপনা বলা হয়।

(শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) 

২৭.
Who is at the top of secondary education administration and management? (মাধ্যমিক শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনার সর্বোচ্চে কার অবস্থান?) 
  1. Ministry of Education (শিক্ষা মন্ত্রণালয়) 
  2. Council of Ministers (মন্ত্রী পরিষদ) 
  3. Directorate of Secondary and Higher Education (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) 
  4. Board of Secondary and Higher Secondary Education (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড) 
সঠিক উত্তর:
Ministry of Education (শিক্ষা মন্ত্রণালয়) 
উত্তর
সঠিক উত্তর:
Ministry of Education (শিক্ষা মন্ত্রণালয়) 
ব্যাখ্যা

বাংলাদেশ কেন্দ্রীভূত প্রশাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত। শিক্ষাখাতেও এই কেন্দ্রীভুত প্রশাসন লক্ষণীয়। বর্তমানে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে যদিও কাঠামোগতভাবে বিকেন্দ্রীকরণের ব্যবস্থা রয়েছে (যেমনÑ আঞ্চলিক ও জেলা শিক্ষা অফিস) তথাপি ক্ষমতা চর্চার দিক থেকে তা মূলত কেন্দ্রীভূত। এখানে মাধ্যমিক শিক্ষার সার্বিক প্রশাসন ও পরিচালনার সর্বোচ্চ ক্ষমতা ও দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত। শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে মাধ্যমিক শিক্ষার প্রশাসন ও ব্যবস্থাপনার কাজ পরিচালিত হয়ে থাকে।

(শিক্ষাবিজ্ঞান ও বাংলাদেশে শিক্ষা, ইউজিসি)

২৮.
“Management is the art of “knowing what you want to do” , said:
("ব্যবস্থাপনা হল "আপনি কী করতে চান তা জানার" শিল্প," বলেছেন: )
  1. Gulik
  2. Tylor
  3. Hobbs
  4. Martin
সঠিক উত্তর:
Tylor
উত্তর
সঠিক উত্তর:
Tylor
ব্যাখ্যা

“Management is the art of “knowing what you want to do” and then seeing that it is done in the best and cheapest way” 
- F. W. Taylor 

(Textbook of Management, Abas Khan) 

২৯.
Which of the following is a basic principle of educational administration? (নিচের কোনটি শিক্ষা প্রশাসনের একটি মৌলিক নীতি?)
  1. The rules and regulations of the organization will be written and communicated to all concerned. (প্রতিষ্ঠানের নিয়ম-কানুন লিখিত থাকবে এবং সংশ্লিষ্ট সকলকে অবহিত করানো হবে।)
  2. The responsibilities and powers of the officers of the organization will be specific. (প্রতিষ্ঠানের কর্মকর্তাগণের দায়িত্ব ও ক্ষমতা সুনির্দিষ্ট থাকবে)
  3. Collective interests will prevail over individual interests. (ব্যক্তি স্বার্থের উপর সমষ্টিগত স্বার্থ প্রাধান্য পাবে।) 
  4. all 
সঠিক উত্তর:
all 
উত্তর
সঠিক উত্তর:
all 
ব্যাখ্যা

শিক্ষা প্রশাসনের মূলনীতি:
শিক্ষা প্রশাসন একটি উপায়, পরিণতি নয়।
প্রতিষ্ঠানের নিয়ম-কানুন লিখিত থাকবে এবং সংশ্লিষ্ট সকলকে অবহিত করানো হবে।
প্রতিষ্ঠানের কর্মকর্তাগণের দায়িত্ব ও ক্ষমতা সুনির্দিষ্ট থাকবে।
ব্যক্তি স্বার্থের উপর সমষ্টিগত স্বার্থ প্রাধান্য পাবে।
প্রতি ইউনিটের দায়িত্ব স্পষ্টভাবে বর্ণিত থাকবে এবং নির্ধারিত দায়িত্ব সফলভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ইউনিট দায়ী থাকবে।
উপরস্থ কর্মকর্তার নিকট সমস্যা উত্থাপনকালে পরিস্থিতির ব্যাখ্যাসহ নিজের সুপারিশ দিবেন।
গণতান্ত্রিক নীতি অনুসরণ করতে হবে।
পেশাগত উন্নতির উপায় ও অনুপ্রেরণা সৃষ্টির ব্যবস্থাবলী অব্যাহত রাখতে হবে।

ADMINISTRATION AND MANAGEMENT: A DETERMINANT TO ORGANIZATIONAL EFFICIENCY AND PROGRESS. (A Consideration to Henri Fayol’s Principles; Luther Gulick and Lyndall Urwick Edited Papers of Science)

৩০.
Which institution provides basic training for BCS General Education Cadre? (বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করে কোন  প্রতিষ্ঠান?) 
  1. HSTTI
  2. TTC
  3. NITOR
  4. NAEM
সঠিক উত্তর:
NAEM
উত্তর
সঠিক উত্তর:
NAEM
ব্যাখ্যা

বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স:

এটি নায়েম পরিচালিত কোর্সসমূহের মধ্যে অন্যতম যা নিয়মিতভাবে পরিচালিত  হয়ে থাকে। শিক্ষা ক্যাডারভুক্ত কলেজের শিক্ষকদের জন্য এ কোর্সটি পরিচালিত হয়ে থাকে। পূর্বে এর  মেয়াদ ছিল দুই মাস। বর্তমানে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স এর মেয়াদ ৪ মাস করা হয়েছে। এ  কোর্সের  পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, সম্পদসমূহ, বাংলাদেশ সরকারের  গুরুত্বপূর্ণ নীতিসমূহ, লোক প্রশাসন, ব্যবস্থাপনা এবং ইংরেজি ও বাংলা ভাষা। পরিকল্পিতভাবে প্রশিক্ষণ  প্রদানের মাধ্যমে আত্মপ্রত্যয়ী জ্ঞানী ও প্রশিক্ষিত কলেজ শিক্ষক তৈরি করা এর প্রধান উদ্দেশ্য। 

(শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

৩১.
Who is the executive head of DSHE? (মাউশির নির্বাহী প্রধান কে?)
  1. Assistant Director (সহকারী পরিচালক )
  2.  Director (পরিচালক ) 
  3. Director General (মহাপরিচালক ) 
  4.  Education Officer (শিক্ষা অফিসার ) 
সঠিক উত্তর:
Director General (মহাপরিচালক ) 
উত্তর
সঠিক উত্তর:
Director General (মহাপরিচালক ) 
ব্যাখ্যা

মাউশির নির্বাহী প্রধান হলেন মহাপরিচালক। মহাপরিচালকের অধীনে এই অধিদপ্তরের চারটি প্রধান শাখা রয়েছে,  যেমন (১) কলেজ ও প্রশাসন; (২) মাধ্যমিক শিক্ষা; (৩) প্রশিক্ষণ এবং (৪) পরিকল্পনা ও উন্নয়ন। প্রতিটি  বিভাগের দায়িত্বে একজন করে পরিচালক কর্তব্যরত আছেন। এছাড়া শারীরিক শিক্ষা- নামে মাউশির আরেকটি  শাখা রয়েছে যার পধান হলেন একজন উপ-পরিচালক। 

(বাংলাদেশের শিক্ষাব্যবস্থা, হোসনে আরা শাহেদ সম্পাদিত)

৩২.
'District Education Office' is under the organizational control of which of the following? ('জেলা শিক্ষা অফিস' নিচের কোনটির  সাংগঠনিক নিয়ন্ত্রণাধীন?) 
  1.  Ministry of Education (শিক্ষা মন্ত্রণালয় )
  2.  Directorate  (অধিদপ্তর )
  3.  Regional Education Office  (আঞ্চলিক শিক্ষা অফিস) 
  4.  District Education Office (জেলা শিক্ষা অফিস) 
সঠিক উত্তর:
 Regional Education Office  (আঞ্চলিক শিক্ষা অফিস) 
উত্তর
সঠিক উত্তর:
 Regional Education Office  (আঞ্চলিক শিক্ষা অফিস) 
ব্যাখ্যা

মাধ্যমিক শিক্ষা মাঠ পর্যায়ে বাস্তবায়ন ও তদারকীকরণের জন্য প্রতিটি জেলায় একটি করে জেলা শিক্ষা অফিস  আছে। এ হিসাবে মাধ্যমিক জেলা শিক্ষা অফিসের সংখ্যা ৬৪টি। প্রতিটি অফিসের প্রধান হলেন একজন জেলা  শিক্ষা অফিসার এবং তাঁকে সহযোগিতার জন্য রয়েছেন একজন সহকারী জেলা শিক্ষা অফিসার। এছাড়া রয়েছেন  একজন হিসাব রক্ষক এবং বেশ কয়েকজন কর্মচারী। এদের সহযোগিতায় জেলা শিক্ষা অফিসার মাঠ পর্যায়ের  মাধ্যমিক শিক্ষা বাস্তবায়নের কাজ পরিচালন ও তদারকী করে থাকেন। সাংগঠনিক দিক থেকে জেলা শিক্ষা  অফিসগুলো আঞ্চলিক শিক্ষা অফিসের নিয়ন্ত্রাধীন। 

(মাধ্যমিক ও উচ্চশিক্ষা, মোহাম্মদ মুজিবুর রহমান ) 

৩৩.
What is the main responsibility of NCTB? (NCTB-এর প্রধান দায়িত্ব কোনটি?)
  1.  Dissemination of educational materials (শিক্ষা উপকরণ বিস্তরণ ) 
  2.  Recruitment of teachers (শিক্ষক নিয়োগ প্রদান ) 
  3.  Curriculum development and dissemination (শিক্ষাক্রম প্রণয়ন ও বিস্তরণ)
  4.  Training of teachers (শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান) 
সঠিক উত্তর:
 Curriculum development and dissemination (শিক্ষাক্রম প্রণয়ন ও বিস্তরণ)
উত্তর
সঠিক উত্তর:
 Curriculum development and dissemination (শিক্ষাক্রম প্রণয়ন ও বিস্তরণ)
ব্যাখ্যা

এনসিটিবি প্রতিষ্ঠার পর থেকে নিম্নলিখিত কার্যক্রম অত্যান্ত দক্ষতার সাথে পালন করে আসছে।
১. প্রাথমিক পর্যায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত সকল স্তর ও শ্রেণির শিক্ষাক্রম প্রণয়ন, নবায়ন ও পরিমার্জন;
২. প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত পাঠ্যবইয়ের পা-ুলিপি প্রস্তুতের ব্যবস্থা গ্রহণ;
৩. প্রাথমিক পর্যায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষাক্রমও পাঠ্যপুস্তকের কার্যকারিতা সম্পর্কে ট্রাই অডিট (প্রাকপরীক্ষা) এবং মূল্যায়ন;
৪. প্রাথমিক পর্যায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত সকল শ্রেণির বিভিন্ন বিষয়ের পাঠ্যবই সম্পাদনাপূর্বক প্রকাশনা, অনুমোদন, বিতরণ এবং বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ;
৫. প্রাইজ ও লাইব্রেরি বই ও সহায়ক গ্রন্থের অনুমোদন দান;
৬. বিজ্ঞান বিষয়ক এবং সাহিত্য ও সাংস্কৃতিক কার্যকলাপকে উৎসাহিত করার জন্য অনুদান প্রদান;
৭. বিনামূল্যে মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক প্রদান;
৮. পরিমার্জিত ও নবায়নকৃত শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষাক্রম বিস্তরণ কার্যক্রম আয়োজন;
৯. বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের সহায়ক এবং সম্পূরক শিক্ষোপকরণ, যেমন শিক্ষক নির্দেশিকা, প্রাশ্ন পুস্তিকা ইত্যাদি প্রণয়ন;
১০. শিক্ষাক্রমের মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের গবেষণা পরিচালনা এবং
১১. বিভিন্ন সময়ে সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালন।

(শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

৩৪.
The importance of the ________ in education administration, like in public administration, is undeniable.
 (লোক-প্রশাসনের মতো শিক্ষা প্রশাসনেও _______ এর প্রাধান্য অনস্বীকার্য।)
  1. teacher's skill (শিক্ষক দক্ষতা) 
  2. learning diversity (শিখন বৈচিত্র্য)
  3. human element (মানবীয় উপাদান) 
  4. goal of education (শিক্ষার লক্ষ্য) 
সঠিক উত্তর:
human element (মানবীয় উপাদান) 
উত্তর
সঠিক উত্তর:
human element (মানবীয় উপাদান) 
ব্যাখ্যা

লোক-প্রশাসনের মতো শিক্ষা প্রশাসনেও মানবীয় উপাদানের প্রাধান্য অনস্বীকার্য। আধুনিক চিন্তাধারা ও গণতান্ত্রিক মূল্যবোধ উজ্জীবিত হয়ে প্রত্যেক ব্যক্তিই নিজের অধিকার ও স্বাতন্ত্র্য সম্পর্কে অত্যন্ত সচেতন হয়েছে। প্রশাসক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সংশ্লিষ্ট সহকর্মীদের সম্পৃক্ত করে তাদের মতামত বিবেচনা করলে গৃহিত সিদ্ধান্ত উন্নততর হতে পারে। এভাবে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সহকর্মীদের সক্রিয় সহযোগিতা লাভ করা যায়। এতে সহকর্মীদের মনে আত্মপ্রত্যয় ও আত্মতৃপ্তি বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের স্বার্থের প্রতি তারা একাত্মতা বোধ করে।

-(শিক্ষক বাতায়ন)

৩৫.
 Administration is a _______ process. (প্রশাসন একটি ________ প্রক্রিয়া।) 
  1. uniform (একক) 
  2. group (সংঘবদ্ধ) 
  3. undemocratic (অগণতান্ত্রিক)
  4. simple (সরল)
সঠিক উত্তর:
group (সংঘবদ্ধ) 
উত্তর
সঠিক উত্তর:
group (সংঘবদ্ধ) 
ব্যাখ্যা

প্রকৃতপক্ষে প্রশাসন একটি সমবেত সংঘবদ্ধ প্রক্রিয়া বিশেষ। যার ফলে কোনো প্রতিষ্ঠানের কর্মচারী বা সদস্যগণ উক্ত প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ অর্জনে কাজ করতে উজ্জীবিত হয়। কতগুলো উদ্দেশ্যকে উপলক্ষ্য করে গঠিত হয় কোনও সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান বা দল। এ প্রতিষ্ঠানের সদস্যগণ কতগুলো সাধারণ উদ্দেশ্য (common objectives) বাস্তবায়নে একাত্ম হয়ে উক্ত প্রতিষ্ঠানে সমবেত হয়েছেন। উক্ত উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য সুসমন্বিত কার্যধারায় সংঘবদ্ধ প্রচেষ্টা কর্মতৎপরতা অপরিহার্য। এমনি অনুকূল কর্মধারাকে প্রশাসন বলে অভিহিত করা যায়। যেহেতু প্রশাসন একটি দলীয় প্রক্রিয়া তাই দলের সকল ব্যক্তিকে সঠিকভাবে অনুপ্রাণিত ও প্রাণবন্ত করে তোলার মাধ্যমেই অভীষ্টলক্ষ্যে পৌঁছানো সম্ভব।

(শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

৩৬.
Who is responsible for examining the various development plans of the Ministry of Education?
(শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা পরীক্ষণের দায়িত্ব কার ওপর ন্যস্ত?)
  1. Additional Secretary (অতিরিক্ত সচিব) 
  2. Joint Secretary (যুগ্মসচিব)
  3. Deputy Secretary (উপ-সচিব) 
  4. Planning Cell (পরিকল্পনা কোষ) 
সঠিক উত্তর:
Planning Cell (পরিকল্পনা কোষ) 
উত্তর
সঠিক উত্তর:
Planning Cell (পরিকল্পনা কোষ) 
ব্যাখ্যা

শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা পরীক্ষণের মাধ্যমে অনুমোদনের সুপারিশ ও বাস্তবায়ন অগ্রগতি নিরীক্ষণের দায়িত্ব পালনের জন্য মন্ত্রণালয়ের কাঠামোর অন্তর্ভুক্ত রয়েছে একটি পরিকল্পনা কোষ।

(মাধ্যমিক ও উচ্চশিক্ষা, মোহাম্মদ মুজিবুর রহমান ) 

৩৭.
NCTB is an autonomous organization under the _________ . (এনসিটিবি ________ এর অধীনে একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।)
  1. Ministry of Planning (পরিকল্পনা মন্ত্রণালয় )
  2. Directorate of Secondary and Higher Education (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) 
  3. Ministry of Primary and Mass Education ( প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ) 
  4. Ministry of Education (শিক্ষা মন্ত্রণালয়) 
সঠিক উত্তর:
Ministry of Education (শিক্ষা মন্ত্রণালয়) 
উত্তর
সঠিক উত্তর:
Ministry of Education (শিক্ষা মন্ত্রণালয়) 
ব্যাখ্যা

এনসিটিবি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। 

(মাধ্যমিক ও উচ্চশিক্ষা, মোহাম্মদ মুজিবুর রহমান ) 

৩৮.
শিক্ষাবোর্ডসমূহের একটি অন্যতম দায়িত্ব হল -  (One of the main responsibilities of the education boards is - )
  1. Granting permission to establish private secondary schools (বেসরকারি মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠার অনুমতি প্রদান)
  2.  Conducting Diploma-in-Commerce Examination (ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা গ্রহণ) 
  3.  Issuing Diploma-in-Commerce Examination Certificates (ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার সনদপত্র প্রদান)
  4. (Organizing Scholarship Examination at the end of the eighth grade) (অষ্টম শ্রেণির শেষে বৃত্তি পরীক্ষা আয়োজন)
সঠিক উত্তর:
Granting permission to establish private secondary schools (বেসরকারি মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠার অনুমতি প্রদান)
উত্তর
সঠিক উত্তর:
Granting permission to establish private secondary schools (বেসরকারি মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠার অনুমতি প্রদান)
ব্যাখ্যা

শিক্ষা বোর্ডসমূহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং নিজেই এর নির্বাহী সংস্থা। ১৯৬১ সালের অর্ডিনেন্সে এর ধারা  অনুযায়ী বোর্ডসমূহের মূল দায়িত্ব হল নিজ নিজ এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার সংগঠন,  নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, পরিচালনা এবং উন্নয়ন করা।
- নতুন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজ প্রতিষ্ঠার অনুমতি ও স্বীকৃতি প্রদান, স্বীকৃতি  প্রত্যাহার ও স্বীকৃতি নবায়ন করা; 
- ছাত্র-ছাত্রী ভর্তি ও বিদ্যালয়/কলেজ পরিবর্তনের জন্য নীতিমালা নির্ধারণ এবং সে অনুযায়ী অনুমতি প্রদান  করা; 
- বিদ্যালয় ও কলেজ পরিদর্শনের নিয়ম ও পদ্ধতি নির্ধারণ করা; 
- মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজ পরিদর্শন করা, প্রতিষ্ঠানসমূহের শিক্ষাক্রমিক দুর্বলতা  শনাক্তকরণ ও প্রতিকারের প্রস্তাব করা; 
- নবম ও একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নাম বোর্ডে নিবন্ধীকরণ; 
- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা গ্রহণ  ও নিয়ন্ত্রণ করা; 
- এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা এবং উত্তীর্ণ পরীক্ষার্থীদের নম্বরপত্র, সনদপত্র, সাময়িক  সনদপত্র ইত্যাদি প্রদান করা; 
- অন্যান্য প্রশাসনিক ও সংশ্লিষ্ট বিষয় সিদ্ধান্ত গ্রহণ।

(মাধ্যমিক শিক্ষা, ফয়জুন্নেসা ও মনিরুজ্জামান )

৩৯.
Who is the lead agency in strengthening the Ministry of Education's EMIS? 
( শিক্ষা মন্ত্রণালয়ের  ইএম আই এস শক্তশালীকরণে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে কে?)
  1. BANBEIS
  2. NCTB
  3. DSHE
  4. NAPE
সঠিক উত্তর:
BANBEIS
উত্তর
সঠিক উত্তর:
BANBEIS
ব্যাখ্যা

- শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ব্যবস্থাপনা এবং তথ্য ও পরিসংখ্যান সার্ভিস (EMIS)  শক্তিশালীকরণের জন্য শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করা।

(শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, অধ্যক্ষ ফাতেমা খাতুন ) 

৪০.
What is the strategy for becoming an active and acceptable leader? (সক্রিয় ও গ্রহণযোগ্য নেতা হয়ে ওঠার কৌশল কোনটি?) 
  1. Taking responsibility (দায়িত্ব গ্রহণ) 
  2. Communication Dependence (যোগাযোগ নির্ভরশীলতা ) 
  3. Self-awareness (আত্মসচেতনতা) 
  4. all (সবগুলো) 
সঠিক উত্তর:
all (সবগুলো) 
উত্তর
সঠিক উত্তর:
all (সবগুলো) 
ব্যাখ্যা

একজন সক্রিয় ও গ্রহণযোগ্য নেতা হয়ে ওঠার জন্য একটি মাত্র গুণ যথেষ্ট নয়, বরং একাধিক কৌশল একসাথে প্রয়োগ করতে হয়।

Taking responsibility (দায়িত্ব গ্রহণ):
নেতা হিসেবে দায়িত্বশীল হওয়া অপরিহার্য। দায়িত্ব গ্রহণ করলে দলের আস্থা অর্জিত হয় এবং অনুসারীরা নেতাকে বিশ্বাস করে।

Communication Dependence (যোগাযোগ নির্ভরশীলতা):
সঠিক সময়ে, সঠিকভাবে এবং স্বচ্ছভাবে যোগাযোগ করতে পারা নেতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। যোগাযোগ ছাড়া নেতৃত্ব কার্যকর হয় না।

Self-awareness (আত্মসচেতনতা):
নেতা নিজের শক্তি-দুর্বলতা, সীমাবদ্ধতা এবং সম্ভাবনা সম্পর্কে সচেতন হলে তিনি সিদ্ধান্তে ভারসাম্য আনতে পারেন এবং অন্যদের গ্রহণযোগ্য হন।

তাই, একজন সক্রিয় ও গ্রহণযোগ্য নেতা হওয়ার কৌশল হলো সবগুলো গুণ একত্রে অর্জন করা।

৪১.
Why do head teachers get leadership? (প্রধান শিক্ষক নেতৃত্ব পান কি কারণে?) 
  1. Seniority as a teacher (প্রবীণ শিক্ষক বলে) 
  2. According to the right of the position (পদাধিকার বলে) 
  3.  Administrative position as a manager (প্রশাসন কর্তা বলে)
  4. More educated (অধিক শিক্ষিত বলে)
সঠিক উত্তর:
According to the right of the position (পদাধিকার বলে) 
উত্তর
সঠিক উত্তর:
According to the right of the position (পদাধিকার বলে) 
ব্যাখ্যা

প্রধান শিক্ষক নেতৃত্ব পান মূলত পদাধিকার বলে।

কোনো প্রতিষ্ঠানে নেতৃত্ব বা প্রধান দায়িত্ব পাওয়া সবসময় প্রবীণতা, শিক্ষাগত যোগ্যতা বা প্রশাসনিক দক্ষতার উপর নির্ভর করে না।
বিদ্যালয়ে প্রধান শিক্ষক হলেন প্রশাসনিক প্রধান এবং বিদ্যালয়ের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তাই তিনি স্বাভাবিকভাবেই নেতৃত্বের অধিকারী হন।
একে বলা হয় Ex-officio Leadership বা পদাধিকার সূত্রে নেতৃত্ব।

৪২.
The lowest level of regional education office is - (আঞ্চলিক শিক্ষা অফিসের সর্বনিম্ন স্তর - ) 
  1.  Upazila Secondary Education Office (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস) 
  2.  District Education Office (জেলা শিক্ষা অফিস)
  3.  Board (বোর্ড)
  4. NCTB (এনসিটিবি)
সঠিক উত্তর:
 Upazila Secondary Education Office (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস) 
উত্তর
সঠিক উত্তর:
 Upazila Secondary Education Office (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস) 
ব্যাখ্যা

আঞ্চলিক শিক্ষা অফিসের সর্বনিম্ন স্তর হলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এই অফিসগুলো, বিভাগীয় কার্যালয়ের অধীনে কাজ করে এবং জেলা শিক্ষা অফিসগুলোর পাশাপাশি কাজ করে।

(বাংলাদেশের শিক্ষাব্যবস্থা, হোসনে আরা শাহেদ সম্পাদিত) 

৪৩.
Where are the main educational activities conducted? (শিক্ষার মূল কার্যক্রম কোথায় পরিচালিত হয়?)
  1.  In the National Parliament (জাতীয় সংসদে )
  2.  In the Ministry (মন্ত্রণালয়ে ) 
  3. In the Department ( অধিদপ্তরে )
  4.  In the School (বিদ্যালয়ে)
সঠিক উত্তর:
 In the School (বিদ্যালয়ে)
উত্তর
সঠিক উত্তর:
 In the School (বিদ্যালয়ে)
ব্যাখ্যা

শিক্ষার মূল কার্যক্রম পরিচালিত হয় বিদ্যালয়ে। বিদ্যালয় হচ্ছে শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনার সর্বনিম্ন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একক।  

(The Relationship Between School Administrators' and Leadership Styles,
www.researchgate.net)

৪৪.
What is the first task of school administration? (বিদ্যালয় প্রশাসনের প্রথম কাজ কোনটি?)
  1. establishing discipline (শৃঙ্খলা স্থাপন)
  2. coordinating the teaching process (পাঠদান প্রক্রিয়ার সমন্বয়)
  3. monitoring ( তদারকি )
  4. evaluating (মূল্যায়ন )
সঠিক উত্তর:
establishing discipline (শৃঙ্খলা স্থাপন)
উত্তর
সঠিক উত্তর:
establishing discipline (শৃঙ্খলা স্থাপন)
ব্যাখ্যা

পরিপূর্ণ জীবন-যাপনের ব্যাখ্যা প্রসঙ্গে শিক্ষা প্রশাসনের আওতায় বিদ্যালয় প্রশাসনের কতগুলো বিশেষ উদ্দেশ্য নিম্নে বর্ণিত হলো-
১) বিদ্যালয় জীবনকে এমনভাবে সংগঠিত করা যাতে শিক্ষার্থীরা পারস্পরিক সহযোগিতায় বাস করার প্রশিক্ষণ পায়। বিদ্যালয় সমাজ জীবনে বসবাসের সুযোগ দানের মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক বিকাশের ধারাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা ও নির্দিষ্ট দিকে পরিচালিত করা।
২)শিক্ষার্থীদের ব্যক্তিসত্বার পরিপূর্ণ বিকাশের উদ্দেশ্য যথাযোগ্য পরিকল্পনা প্রণয়ন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ বিদ্যালয় প্রশাসনের অপর উদ্দেশ্য।
৩) শিক্ষার্থীদের বৃত্তিমূলক জীবনের বিকাশের উপযোগী প্রয়োজনীয় সকল রকম ব্যবস্থা গ্রহণ ও সে লক্ষ্যে পৌঁছানোর জন্য সকল রকম প্রচেষ্টা চালানো বিদ্যালয় প্রশাসনের একটি প্রধান দায়িত্ব।
৪) বিদ্যালয়ে পঠন-পাঠের উপযোগী পরিবেশ রচনা করাও বিদ্যালয় প্রশাসনের আর একটি উদ্দেশ্য। শৃঙ্খলা স্থাপন বিদ্যালয় প্রশাসনের প্রথম দায়িত্ব।
৫) শিক্ষার্থীদের দৈহিক, মানসিক ও নৈতিক বিকাশ এবং জীবনের প্রতি অনুকূল বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি জাগ্রত করা আধুনিক বিদ্যালয়ের লক্ষ্য।
৬) বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজের প্রচলিত সংস্কার, মূল্যবোধ ও ধ্যান-ধারণার লালন এবং পরিশীলন; সংরক্ষণ ও প্রয়োজনীয় ক্ষেত্রে সংশোধন বিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্য। বিদ্যালয়কে একটি সামাজিক কেন্দ্রে রূপান্তরিত করা বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব।
৭) বিদ্যালয় প্রশাসনে বস্তুগত ও মানবীয় উপাদানসমূহকে পরিপূর্ণরূপে ব্যবহারের মাধ্যমে শিক্ষার উদ্দেশ্যাবলী বাস্তবায়নে শিক্ষা প্রশাসন বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে।

উক্ত উদ্দেশ্যাবলীকে সামনে রেখে বিদ্যালয়ের প্রশাসক যদি প্রশাসন প্রক্রিয়া অনুসরণ করেন, তবে
আশা করা যায় তার বিদ্যালয় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে এবং শিক্ষার প্রকৃত উদ্দেশ্য
পরিপূর্ণরূপে অর্জিত হবে।

(শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)