পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন৬৯
সিলেবাস
"Award Mania: Season - 13” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- ৪৭তম বিসিএস প্রস্তুতি - সাবজেক্ট ফাইনাল ও রিভিশন [রাউন্ড ⎯ ২] বিষয়ের নাম: আন্তর্জাতিক বিষয়াবলি সম্পূর্ণ [১০০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৬৯ প্রশ্ন

.
এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি নোবেল পুরস্কার পেয়েছে কোন দেশের নাগরিক?
  1. ভারত
  2. চীন
  3. জাপান
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

- জাপানের নাগরিকরা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি, মোট ৩১টি নোবেল পুরস্কার পেয়েছেন। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তিতে তারা পুরস্কার অর্জন করেছেন। ২০২৪ সালে শান্তিতে নোবেল পেয়েছে তাদের পরমাণু বিরোধী সংগঠন ‘নিহন হিদানকায়ো’। 

নোবেল পুরস্কার ২০২৪:
• সাহিত্য:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তি:
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান:
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন:
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

সূত্র - Nobel Prize ওয়েবসাইট ও প্রথম আলো।

.
পেরেজিল দ্বীপ নিয়ে বিরোধ দেখা দেয় কোন দুটি দেশের মধ্যে?
  1. স্পেন – মরক্কো
  2. স্পেন – ফ্রান্স
  3. পর্তুগাল – মরক্কো
  4. আলজেরিয়া – স্পেন
সঠিক উত্তর:
স্পেন – মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
স্পেন – মরক্কো
ব্যাখ্যা
- পেরেজিল দ্বীপ (Isla Perejil) নিয়ে বিরোধ রয়েছে মরক্কো ও স্পেনের মধ্যে।

বিরোধপূর্ণ দ্বীপ ও দ্বীপপুঞ্জ:
- সেনকাকু দ্বীপ : চীন – জাপান।
- পেরেজিল দ্বীপ : মরক্কো – স্পেন।
- শাখালিন দ্বীপপুঞ্জ : রাশিয়া – জাপান।
- স্প্রাটলি দ্বীপপুঞ্জ : চীন– তাইওয়ান – ফিলিপাইন - মালয়েশিয়া – ভিয়েতনাম।
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জ : যুক্তরাজ্য – আর্জেন্টিনা।
- কুরিল দ্বীপপুঞ্জ : রাশিয়া – জাপান।

সূত্র: ব্রিটানিকা ও পত্রিকা নিউজ।
.
গ্রিনপিস প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৬৫ সালে
  2. ১৯৭১ সালে
  3. ১৯৮০ সালে
  4. ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১ সালে
ব্যাখ্যা
- গ্রিনপিস ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি মার্কিন পরমাণু পরীক্ষার বিরোধিতায় ব্রিটিশ কলাম্বিয়াতে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা।

গ্রিনপিস:
- গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা।
- এটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।
- গ্রিনপিস ১৯৭১ সালে ব্রিটিশ কলাম্বিয়াতে আলাস্কার আমচিটকা দ্বীপে মার্কিন পরমাণু পরীক্ষার বিরোধিতা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- গ্রিনপিসের উদ্যোক্তাদের মধ্যে বব হান্টার, ডেভিড ম্যাকটেগার্ট, ডরোথি স্টোয়ি, আরভিং স্টোয়ি প্রমুখ উল্লেখযোগ্য।
- এর সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।

সূত্র: গ্রিনপিস ওয়েবসাইট।
.
NATO প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৪৯ সালের ১ জানুয়ারি
  2. ১৯৪৯ সালের ৮ মে
  3. ১৯৪৯ সালের ৪ এপ্রিল
  4. ১৯৪৯ সালের ২০ জুলাই
সঠিক উত্তর:
১৯৪৯ সালের ৪ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৯ সালের ৪ এপ্রিল
ব্যাখ্যা
- NATO প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালের ৪ এপ্রিল। 

NATO:
- NATO এর পূর্ণরূপ - North Atlantic Treaty Organization.
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO এর বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- এর ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া।
- ন্যাটোর ISAF মিশন আফগানিস্তান নিয়োজিত ছিলো।

উল্লেখ্য, 
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।
- NATO এর বর্তমান সদস্য ৩২টি।
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট।
.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) কোনটির মাধ্যমে গঠিত হয়?
  1. ওয়াশিংটন চুক্তি
  2. প্যারিস চুক্তি
  3. ব্রেটন উডস সম্মেলন
  4. জেনেভা সম্মেলন
সঠিক উত্তর:
ব্রেটন উডস সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
ব্রেটন উডস সম্মেলন
ব্যাখ্যা
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনে।

IMF:
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) হলো একটি বৈশ্বিক আর্থিক সংস্থা,
- এর মূল লক্ষ্য আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference-এ সংস্থাটির গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
- ১৯৪৭ সালের মার্চ মাসে IMF কার্যক্রম শুরু করে।
- সংস্থাটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমানে IMF-এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯১টি। [জুলাই - ২০২৫] 
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF-এর সদস্যপদ লাভ করে।

সূত্র: IMF ওয়েবসাইট।
.
বিশ্বের প্রথম পাতাল রেল কোথায় চালু হয়?
  1. বেইজিং, চীন
  2. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  3. লন্ডন, যুক্তরাজ্য
  4. টোকিও, জাপান
সঠিক উত্তর:
লন্ডন, যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা
বিশ্বের প্রথম পাতালরেল:
- আধুনিক সভ্যতার সূতিকাগার ইউরোপ মহাদেশের ব্রিটেন।
- বিশ্বের প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল এ দেশে।
- বিশ্বের প্রথম পাতাল রেলপথ নির্মিত হয়েছিল এ দেশের রাজধানী লন্ডনে।
- ১৮৬৩ সালে এ রেলপথ নির্মিত হয়েছিল।
- এটি ইঞ্জিনিয়ার স্যার মার্ক ইসামবার্ড ব্রুনেলের অসাধারণ কীর্তি।

সূত্র: World Atlas.
.
‘কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন কে?
  1. ইমানুয়েল ম্যাক্রোঁ
  2. বান কি মুন
  3. উরসুলা ভন ডার লেয়েন
  4. জো বাইডেন
সঠিক উত্তর:
বান কি মুন
উত্তর
সঠিক উত্তর:
বান কি মুন
ব্যাখ্যা
কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫:
- ‘কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ হলো একটি আন্তর্জাতিক পুরস্কার, এটা শান্তি, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক উন্নয়নের জন্য বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে ২০২৪ সালে প্রবর্তন করেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। এই পুরস্কার প্রদান করে রাজা চার্লসের প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ‘দ্য কিংস ফাউন্ডেশন’।

উল্লেখ্য, 
- এই পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি–মুন।
- তিনি বিশ্বজুড়ে শান্তি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন।
- পরবর্তীতে ২০২৫ সালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই পুরস্কারে ভূষিত হন।

সূত্র: প্রথম আলো রিপোর্ট।
.
নিচের কোন দেশ প্রথম বিশ্বব্যাংকের ঋণ গ্রহণ করে?
  1. যুক্তরাজ্য
  2. ভারত
  3. ফ্রান্স
  4. কানাডা
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
- বিশ্বব্যাংক থেকে প্রথম ঋণ গ্রহণ করে ফ্রান্স।

বিশ্ব ব্যাংক:

- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা,
- এটি উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- এর মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- ১৯৪৪ সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে এবং বর্তমানে এটি ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
- সংস্থাটির সদর দপ্তর ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- ১৯৪৭ সালের ৯ মে, বিশ্বব্যাংক প্রথমবারের মতো ফ্রান্সকে ২৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ প্রদানের চুক্তিতে সই করে।

উল্লেখ্য,
বিশ্বব্যাংক পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত, এগুলো হলো:
- IBRD (International Bank for Reconstruction and Development),
- IDA (International Development Association),
- IFC (International Finance Corporation),
- ICSID (International Centre for Settlement of Investment Disputes), এবং
- MIGA (Multilateral Investment Guarantee Agency)।

সূত্র: বিশ্ব ব্যাংক ওয়েবসাইট।
.
শাত-ইল-আরব জলপথ নিয়ে সীমান্ত বিরোধ ছিল কোন দুটি দেশের মধ্যে?
  1. ইরান ও কুয়েত
  2. ইরান ও ইরাক
  3. ইরান ও সৌদি আরব
  4. ইরাক ও সিরিয়া
সঠিক উত্তর:
ইরান ও ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরান ও ইরাক
ব্যাখ্যা
- শাত-ইল-আরব (Shatt al-Arab) জলপথ ছিল ইরান ও ইরাক এর মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ও উত্তেজনার কেন্দ্রবিন্দু।

শাত-ইল-আরব:
- এই জলপথের অবস্থান পারস্য উপসাগরে।
- শাত-ইল-আরব জলপথের অধিকারকে কেন্দ্র করেই মূলত ইরাক - ইরান বিরোধ শুরু হয়।
- ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত শাত-ইল-আরবকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছিল।
- তার আগে, শাত-ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ অবসানের উদ্দেশ্যে ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- এতে ইরানের পক্ষে রেজা শাহ পাহলভী এবং ইরাকের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন স্বাক্ষর করেন।
- তবে চুক্তি স্বাক্ষরের পাঁচ বছরের মাথায় দেশ দুটি শাত-ইল-আরবকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়ে।
- চুক্তির বিষয়বস্তু ছিল শাত-ইল-আরব সহ বিরোধপূর্ণ সীমানা নিয়ে ইরাক ও ইরানের মধ্যে মীমাংসা।
- বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে।

সূত্র: Britannica.
১০.
জাতিসংঘ সনদ কতটি অনুচ্ছেদ নিয়ে গঠিত?
  1. ১০৮টি
  2. ১২০টি
  3. ১১১টি
  4. ১০০টি
সঠিক উত্তর:
১১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১১টি
ব্যাখ্যা
- জাতিসংঘ সনদ মোট ১১১টি অনুচ্ছেদ (Article) নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক মৌলিক দলিল।

জাতিসংঘ সনদ:
- জাতিসংঘ সনদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, মানবাধিকার রক্ষা এবং অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা উন্নীত করার জন্য প্রণীত একটি মৌলিক দলিল।
- সনদটির মূল রচয়িতা ছিলেন আর্চিবাল্ড ম্যাকলিশ।
- এতে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে, জাতিসংঘ সনদের ১০৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে।
- প্রথমে সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে সংশোধনী গৃহীত হতে হবে, এরপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্র সংশোধনী অনুমোদন করলে তা কার্যকর হয়।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত ৫০টি দেশের প্রতিনিধিরা একত্রিত হন এবং ২৬ জুন ১১১টি ধারা সম্বলিত সনদটি অনুমোদিত হয়। এরপর, ২৪ অক্টোবর এটি সর্বসম্মতভাবে স্বাক্ষরিত হয়।

এছাড়াও,
- জাতিসংঘ জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩টি, এবং
- এর বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে অবস্থিত।
- জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা হলো ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
১১.
‘দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন’ গ্রন্থটির লেখক কে?
  1. নাসিম নিকোলাস তেলেব
  2. মার্ক সিনগার
  3. ক্লাউস শোয়েব
  4. জেরেমি রিফকিন
সঠিক উত্তর:
ক্লাউস শোয়েব
উত্তর
সঠিক উত্তর:
ক্লাউস শোয়েব
ব্যাখ্যা
দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন: 
- বিশ্ব অর্থনীতি ফোরামের চেয়ারম্যান ক্লাউস শোয়েব তার ‘দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন’ বইতে চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করেছেন।
- ওয়ালি-উল-মারূফ মতিন কর্তৃক বাংলাভাষায় একমাত্র অনুমোদিত অনুবাদ গ্রন্থ।
- ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশনে মূল নিয়ামকরূপে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা, দক্ষতা, সর্বেোপরি ডিজিটাল, ফিজিক্যাল ও বায়োলজিক্যাল সিস্টেমের এক অপূর্ব সমন্বয়।
- পূর্বের শিল্প বিপ্লবগুলো ছিল বেশিরভাগ ফিজিক্যাল সিস্টেমনির্ভর, অথচ ইতিহাসে এই প্রথম মানসিক দক্ষতা ও ডিজিটাল সিস্টেমকে প্রাধান্য দিয়ে একটি শিল্প বিপ্লবের সূচনা হয়েছে।

সূত্র: বিশ্ব অর্থনীতি ফোরামের ওয়েবসাইট।
১২.
নিচের কোন দুটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ NATO-এর সদস্য?
  1. পাকিস্তান ও তুরস্ক
  2. আলবেনিয়া ও তুরস্ক
  3. কসোভো ও তুরস্ক
  4. ইরান ও আলবেনিয়া
সঠিক উত্তর:
আলবেনিয়া ও তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
আলবেনিয়া ও তুরস্ক
ব্যাখ্যা
- NATO-এর সদস্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুটি দেশ হলো তুরস্ক ও আলবেনিয়া।  

NATO:
- NATO এর পূর্ণরূপ - North Atlantic Treaty Organization.
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO এর বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- এর ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া।
- ন্যাটোর ISAF মিশন আফগানিস্তান নিয়োজিত ছিলো।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।
- NATO এর বর্তমান সদস্য ৩২টি।
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট।
১৩.
নিচের কোন দেশটি আসিয়ানের সদস্য? [জুলাই - ২০২৫]
  1. ভারত
  2. চীন
  3. ফিলিপাইন
  4. জাপান
সঠিক উত্তর:
ফিলিপাইন
উত্তর
সঠিক উত্তর:
ফিলিপাইন
ব্যাখ্যা
- ফিলিপাইন আসিয়ানের সদস্য। 

ASEAN:
- ASEAN - Association of Southeast Asian Nations.
- আসিয়ান দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট।
- এটি ৮ আগস্ট ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত।
- বর্তমানে আসিয়ানের সদস্য দেশ সংখ্যা ১০টি,
- এর সদস্যগুলো হলো—মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

সূত্র: ASEAN এর ওয়েবসাইট।
১৪.
SOFR এর পূর্ণরূপ কী?
  1. Secured Overnight Financing Rate
  2. Short Overnight Federal Rate
  3. Secured One-time Funding Rate
  4. Systemic Overnight Fund Rate
সঠিক উত্তর:
Secured Overnight Financing Rate
উত্তর
সঠিক উত্তর:
Secured Overnight Financing Rate
ব্যাখ্যা

সোফার:
- SOFR এর পূর্ণরূপ Secured Overnight Financing Rate 
- বৈশ্বিক সুদহার নির্ধারণের নতুন মানদণ্ড SOFR আনুষ্ঠানিকভাবে চালু হয় ২০২৩ সালের ১ জুলাই থেকে।
- বৈশ্বিক সুদহার নির্ধারণের অন্যতম মাপকাঠি লন্ডন ইন্টার ব্যাংক অফারড রেট (লাইবর)।
- বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে ১ জুলাই ২০২৩ থেকে সিকিউরড ওভারনাইট ফিন্যান্সিং রেট (সোফর) নামে নতুন ব্যবস্থা চালু হয়েছে।
- লাইবরের ওপর নির্ভর করে ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিং, সুইস ফ্রাঁ, ইউরোপের একক মুদ্রা ইউরো, জাপানি ইয়েন ও মার্কিন ডলারে নেওয়া ঋণের সুদহার নির্ধারণ হতো।
- নতুন সুদহারের মাপকাঠি সোফরের মাধ্যমে শুধু মার্কিন ডলারে ঋণ নেওয়ার ক্ষেত্রেই সুদহার নির্ধারিত হয়।
- বিশ্বের বিভিন্ন দেশ লাইবরের সঙ্গে বাড়তি মার্জিন যোগ করে সুদ নির্ধারণ করত।
- লাইবর পরিবর্তনশীল হওয়ায় মার্জিনে কোনো পরিবর্তন হতো না। সোফরও অবশ্য একই পদ্ধতিতে চলবে।

সূত্র - দৈনিক কালের কন্ঠ।

১৫.
নিচের কোন চারটি দেশ Quad জোটের সদস্য?
  1. যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত
  2. যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ভারত
  3. ভারত, রাশিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া
  4. অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ভারত
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ভারত
ব্যাখ্যা
- Quad জোটের সদস্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ভারত

Quad:
- এর পূর্ণরূপ Quadrilateral Security Dialogue.
- যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, এবং ভারত এই চারটি দেশের জোট হচ্ছে কোয়াড।
- ২০০৭ সালে কোয়াড গঠনের পর দীর্ঘদিন এর কোন তৎপরতা না থাকলেও ১২ নভেম্বর ২০১৭ এক বৈঠকের মাধ্যমে কোয়াড আবারো সক্রিয় হয়ে ওঠে।
- ২৪ মে ২০২২ কোয়াডের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
- মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত ‘ভারত মহাসাগর’ ও ‘প্রশান্ত মহাসাগরে’ নৌপথে অবাধ চলাচল বা স্বাধীন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই জোট গঠিত হয়।

সূত্র: অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট।
১৬.
WEF-এর বার্ষিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
  1. জুরিখ
  2. জেনেভা
  3. দাভোস
  4. ভিয়েনা
সঠিক উত্তর:
দাভোস
উত্তর
সঠিক উত্তর:
দাভোস
ব্যাখ্যা
প্রতি বছর জানুয়ারিতে দাভোস, সুইজারল্যান্ডে এ বৈঠক হয়।

WEF:
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটি "European Management Forum" নামে পরিচিত ছিল, তবে ১৯৮৭ সালে "World Economic Forum" নামে পুনর্নামকরণ করা হয়।

উল্লেখ্য,
- সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- প্রতি বছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে এটি বিশ্বের সরকারি ও বেসরকারি খাতের অংশীদারদের নিয়ে বাৎসরিক অধিবেশন আয়োজন করে এবং বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সূত্র: WEF ওয়েবসাইট।
১৭.
২০২৫ সালে আয়োজিত BRICS শীর্ষ সম্মেলনটি কততম ছিল?
  1. ১৫তম
  2. ১৬তম
  3. ১৭তম
  4. ১৮তম
সঠিক উত্তর:
১৭তম
উত্তর
সঠিক উত্তর:
১৭তম
ব্যাখ্যা
১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন, ২০২৫:
- ১৭তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন ৬ থেকে ৭ জুলাই, ২০২৫ তারিখে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।
- সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, মধ্যপ্রাচ্য সংকট, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক স্বাস্থ্যনীতি ও জলবায়ু পরিবর্তন।
- এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা আমদানি শুল্ক আরোপ এবং সম্প্রতি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কড়া সমালোচনা করা হয়।

উল্লেখ্য,
- ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বৃহত্তম উদীয়মান অর্থনীতির নেতারা “Strengthening Global South Cooperation for More Inclusive and Sustainable Governance” শীর্ষক যৌথ ঘোষণা স্বাক্ষর করেন।
- তারা মাল্টিল্যাটারালিজম, আন্তর্জাতিক আইন রক্ষা এবং ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ হন।

সূত্র: BRICS ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।
১৮.
'CENTO' কী চুক্তি নামে পরিচিত?
  1. অটোয়া চুক্তি
  2. বাগদাদ চুক্তি
  3. মিশরীয় জোট
  4. পারস্য চুক্তি
সঠিক উত্তর:
বাগদাদ চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
বাগদাদ চুক্তি
ব্যাখ্যা
CENTO:
- CENTO-এর পূর্ণরূপ: Central Treaty Organization.
- CENTO একটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চুক্তি, এটা বাগদাদ চুক্তি (Baghdad Pact) নামেও পরিচিত।
- এই চুক্তি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- চুক্তির মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিস্ট প্রভাব থেকে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়াকে সুরক্ষা প্রদান করা।
- CENTO-এর সদস্য দেশগুলো ছিল: ইরান, ইরাক, তুরস্ক, পাকিস্তান, যুক্তরাজ্য।
- CENTO ছিল ন্যাটোর মতো একটি সামরিক জোট, তবে এর কেন্দ্রীয় কার্যক্রম মূলত মধ্যপ্রাচ্য অঞ্চলে ছিল।
- সদরদপ্তর ছিল: আঙ্কারা, তুরস্ক।
- CENTO আনুষ্ঠানিকভাবে ১৯৭৯ সালে ভেঙে দেওয়া হয়।

সূত্র: Britannica ও U.S. Department of State (.gov).
১৯.
International Fund for Agricultural Development প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ১৯৭৪
  2. ১৯৭৭
  3. ১৯৭৯
  4. ১৯৮২
সঠিক উত্তর:
১৯৭৭
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৭
ব্যাখ্যা
- IFAD ১৯৭৭ সালে রোম সম্মেলনের তিন বছর পর প্রতিষ্ঠিত হয়।

IFAD:
- IFAD এর পূর্ণরূপ হচ্ছে- International Fund for Agricultural Development জাতিসংঘের একটি - বিশেষায়িত সংস্থা।
- রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।

বিশ্ব ব্যাংক:
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা,
- এটি উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- এর মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- ১৯৪৪ সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে এবং বর্তমানে এটি ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
- সংস্থাটির সদর দপ্তর ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্রে অবস্থিত।

উল্লেখ্য,
বিশ্বব্যাংক পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত, এগুলো হলো:
- IBRD (International Bank for Reconstruction and Development),
- IDA (International Development Association),
- IFC (International Finance Corporation),
- ICSID (International Centre for Settlement of Investment Disputes), এবং
- MIGA (Multilateral Investment Guarantee Agency)।

সূত্র: বিশ্ব ব্যাংক ওয়েবসাইট।
২০.
UNHCR-এর প্রধানকে কী বলা হয়?
  1. সেক্রেটারি জেনারেল
  2. হাইকমিশনার
  3. প্রেসিডেন্ট
  4. অ্যাম্বাসাডর
সঠিক উত্তর:
হাইকমিশনার
উত্তর
সঠিক উত্তর:
হাইকমিশনার
ব্যাখ্যা
- UNHCR-এর প্রধানকে হাইকমিশনার বলা হয়।

UNHCR:
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) শরণার্থীদের কল্যাণ ও সুরক্ষার জন্য কাজ করে।
- এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় শরণার্থীদের সহায়তার লক্ষ্যে ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তে UNHCR গঠিত হয়।
- সংস্থাটির প্রধানকে হাইকমিশনার বলা হয় এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- শরণার্থীদের পুনর্বাসন, আশ্রয় ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সংস্থাটি বিশ্বব্যাপী কাজ করে।
- এই মানবিক কর্মকাণ্ডের জন্য UNHCR দুইবার নোবেল শান্তি পুরস্কার লাভ করে—১৯৫৪ এবং ১৯৮১ সালে।

সূত্র: UNHCR ওয়েবসাইট।
২১.
ILO প্রতিষ্ঠিত হয়েছিলো কোনটির ফলে?
  1. মন্ট্রিল প্রটোকল
  2. জেনেভা কনভেনশন
  3. ব্রেটন উডস চুক্তি
  4. ভার্সাই চুক্তি
সঠিক উত্তর:
ভার্সাই চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ভার্সাই চুক্তি
ব্যাখ্যা
- ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে ILO প্রতিষ্ঠিত হয়।

ILO:
- আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) হলো শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- এর পূর্ণরূপ International Labour Organization।
- ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে ILO প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর এটি জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- সংস্থার সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থানের উন্নয়নে ভূমিকা রাখার জন্য ১৯৬৯ সালে ILO নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO-এর সদস্যপদ লাভ করে।
- ২০২৪ সালের জুনে ১১২তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়।

অন্যদিকে:
- জেনেভা কনভেনশন (Geneva Convention) - এটি যুদ্ধবন্দী ও মানবাধিকার সংরক্ষণের জন্য স্বাক্ষরিত চুক্তি।
- মন্ট্রিল প্রটোকল (Montreal Protocol) - এটি পরিবেশ সংরক্ষণের জন্য ওজোন স্তর রক্ষায় গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি।
- ব্রেটন উডস চুক্তি (Bretton Woods Agreement) - এই চুক্তির মাধ্যমে বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।

সূত্র: ILO ওয়েবসাইট।
২২.
ইউরোপীয় ইউনিয়নের Green Deal কার নেতৃত্বে চালু করা হয়েছিল?
  1. অ্যাঞ্জেলা মেরকেল
  2. ক্রিস্টিন ল্যাগার্ড
  3. উরসুলা ভন ডার লিয়েন
  4. চার্লস মিশেল
সঠিক উত্তর:
উরসুলা ভন ডার লিয়েন
উত্তর
সঠিক উত্তর:
উরসুলা ভন ডার লিয়েন
ব্যাখ্যা
- Green Deal হলো ইউরোপীয় ইউনিয়ন (European Union) কর্তৃক প্রণীত একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত নীতি।
- এটি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট Ursula von der Leyen-এর নেতৃত্বে ২০১৯ সালে চালু করা হয়েছিল।
- ২০৫০ সালের মধ্যে এটি বাস্তবায়িত হবে।

ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।[জুলাই - ২০২৫]
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
- ২০১৯ সালের এর শেষে, EU তার ইউরোপীয় সবুজায়ন চুক্তি গ্রহণ করেছে এবং কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে এর বাস্তবায়ন শুরু করেছে।

সূত্র: EU ও Green Deal ওয়েবসাইট।
২৩.
BIMSTEC এর মোট সদস্য সংখ্যা কতটি? [জুলাই - ২০২৫]
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
- BIMSTEC এ মোট সাতটি দেশ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে: বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, ও থাইল্যান্ড।

BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ।
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।

উল্লেখ্য,
- বিমসটেকের বর্তমান সভাপতি বাংলাদেশ।
- বিমসটেক ষষ্ঠ শীর্ষ সম্মেলন ০৪ এপ্রিল, ২০২৫ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়।
- এর আগে ০২ এপ্রিল ২৫তম বিমসটেক সিনিয়র কর্মকর্তাদের সভা এবং ০৩ এপ্রিল ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।
- শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে, বিমসটেকের প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করে।

সূত্র: BIMSTEC ওয়েবসাইট।
২৪.
OIC-এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. কায়রো
  2. জেদ্দা
  3. রাবাত
  4. ঢাকা
সঠিক উত্তর:
রাবাত
উত্তর
সঠিক উত্তর:
রাবাত
ব্যাখ্যা
OIC-এর প্রথম সম্মেলন মরক্কোর রাবাত শহরে অনুষ্ঠিত হয়।

ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC):
- ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট,
- এটি ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাত শহরে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC গঠনের মূল কারণ ছিল ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগ।
- বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ৫৭টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে। - OIC-এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- সংস্থাটির দাপ্তরিক ভাষা তিনটি— আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।

সূত্র: OIC ওয়েবসাইট।
২৫.
মেইজি পুনর্গঠন (Meiji Restoration) কোন দেশের সঙ্গে সম্পর্কিত?
  1. চীন
  2. দক্ষিণ কোরিয়া
  3. তাইওয়ান
  4. জাপান
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
জাপান:
- জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র, এর প্রাচীন নাম নিপ্পন।
- এর রাজধানী টোকিও এবং রাষ্ট্রভাষা জাপানি।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- জাপানের গুরুত্বপূর্ণ দ্বীপ হলো —হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু এবং ওকিনাওয়া। এর মধ্যে হনসু হলো সবচেয়ে বড়।

Meiji Restoration:
- মেইজি পুনর্গঠন (Meiji Restoration) ১৮৬৮ সালে জাপানে সংঘটিত একটি যুগান্তকারী রাজনৈতিক পরিবর্তন,
- এর মাধ্যমে টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতন ঘটে এবং সম্রাট মেইজির হাতে শাসনভার ফিরে আসে।
- এই পুনর্গঠনের ফলে জাপান পশ্চিমা শিক্ষা, প্রযুক্তি, শিল্প, আইন ও সামরিক শক্তি গ্রহণ করে আধুনিক রাষ্ট্রে রূপ নেয়।
- ফিউডাল শাসন ব্যবস্থা বিলুপ্ত হয় এবং কেন্দ্রীয় সরকার গঠন করা হয়।
- অর্থনৈতিক কাঠামো কৃষিভিত্তিক থেকে শিল্পভিত্তিক হয়ে ওঠে, নির্মিত হয় রেলপথ, কারখানা, ও আধুনিক যোগাযোগব্যবস্থা।

উল্লেখ্য,
- এই রূপান্তর জাপানকে এশিয়ার প্রথম আধুনিক রাষ্ট্রে পরিণত করে এবং বিশ্বের শক্তিধর দেশগুলোর কাতারে নিয়ে আসে। তাই মেইজি রেস্টোরেশন মূলত জাপানের আধুনিকায়নের সূচনা।

সূত্র: ব্রিটানিকা ও japan referens ওয়েবসাইট।
২৬.
NAM এর প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন কে?
  1. জওহরলাল নেহরু
  2. উইনস্টন চার্চিল
  3. ফিদেল কাস্ত্রো
  4. জন এফ কেনেডি
সঠিক উত্তর:
জওহরলাল নেহরু
উত্তর
সঠিক উত্তর:
জওহরলাল নেহরু
ব্যাখ্যা
- ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু NAM-এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

NAM:
- জোট নিরপেক্ষ দেশসমূহের (Non-Aligned Movement - NAM) প্রথম শীর্ষ সম্মেলন ১৯৬১ সালের ১ থেকে ৬ সেপ্টেম্বর সাবেক যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে অনুষ্ঠিত হয়।
- NAM স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ প্যাক্টের বাইরে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে অনুষ্ঠিত "বান্দুং সম্মেলনের" প্রেক্ষাপটে এই আন্দোলন গঠিত হয়।
- বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা ১২১টি।

NAM-এর প্রতিষ্ঠাতা ছিলেন পাঁচজন বিশ্বনেতা—
- ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ড. আহমদ সুকর্ণ,
- ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু,
- যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসিপ টিটো,
- মিশরের প্রেসিডেন্ট গামাল আবদুল নাসের এবং
- ঘানার প্রেসিডেন্ট ড. কাওয়ামে ন্ক্রুমা।

সূত্র: ন্যামের ওয়েবসাইট।
২৭.
কোন চুক্তির মাধ্যমে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. প্যারিস চুক্তি
  2. জেনেভা চুক্তি
  3. ভার্সাই চুক্তি
  4. ওয়াশিংটন চুক্তি
সঠিক উত্তর:
ওয়াশিংটন চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ওয়াশিংটন চুক্তি
ব্যাখ্যা
- ন্যাটো গঠিত হয় উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে, এটা ওয়াশিংটন চুক্তি নামেও পরিচিত।

NATO:
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- পূর্ণরূপ -The North Atlantic Treaty Organization.
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO এর বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- এর ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া।
- ন্যাটোর ISAF মিশন আফগানিস্তান নিয়োজিত ছিলো।
- NATO এর বর্তমান সদস্য ৩২টি।
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট।
২৮.
সাবেক সোভিয়েত ইউনিয়নে ‘পেরেস্ত্রোইকা’ চালু হয় কত সালে?
  1. ১৯৮০ সালে
  2. ১৯৮৩ সালে
  3. ১৯৮৫ সালে
  4. ১৯৮৯ সালে
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
ব্যাখ্যা

পেরেস্ত্রোইকা: 
- ‘পেরেস্ত্রোইকা’ (Perestroika) ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নে গৃহীত একটি সংস্কারমূলক কর্মসূচি,
- এর অর্থ “পুনর্গঠন”।
- এটি চালু করেন তৎকালীন সোভিয়েত নেতা মিখাইল গরবাচেভ ১৯৮৫ সালে, দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে।
- পেরেস্ত্রোইকার আওতায় সোভিয়েত অর্থনীতিতে আংশিক বাজারনীতি চালু করা হয়, পার্টির একচেটিয়া ক্ষমতা সীমিত করা হয় এবং গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারে গুরুত্ব দেওয়া হয়।
- এই কর্মসূচিতে রাজনীতি, সমাজ, ধর্ম, পররাষ্ট্রনীতি এমনকি জাতীয়তাবাদের প্রশ্নেও ব্যাপক রূপান্তরের চেষ্টা হয়।
- গরবাচেভ পশ্চিমা বিশ্বকে বোঝাতে চেয়েছিলেন যে, পেরেস্ত্রোইকা কোনো ধরনের পশ্চিমবিরোধী দৃষ্টিভঙ্গি থেকে পরিচালিত নয় বরং এটি এক নতুন উদার ভাবনার সূচনা।
- যদিও এই সংস্কারমূলক কর্মসূচি অনেক ইতিবাচক পরিবর্তন আনলেও তা শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের পতনের পথ তৈরি করে দেয়।

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর - ড. তারেক শামসুর রেহমান। 

২৯.
ওয়ারশ প্যাক্ট কী ধরনের জোট ছিল?
  1. অর্থনৈতিক জোট
  2. কূটনৈতিক জোট
  3. সামরিক জোট
  4. মানবিক সাহায্য জোট
সঠিক উত্তর:
সামরিক জোট
উত্তর
সঠিক উত্তর:
সামরিক জোট
ব্যাখ্যা
- ওয়ারশ প্যাক্ট ছিল একটি সামরিক জোট, এটি ১৯৫৫ সালে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত হয়।
- এটির উদ্দেশ্য ছিল পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মোকাবিলায় পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর প্রতিরক্ষা জোরদার করা।

ওয়ারশ প্যাক্ট:
- ওয়ারশ প্যাক্ট বা Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত একটি সামরিক জোট।
- এটি পূর্ব ইউরোপের আটটি সমাজতান্ত্রিক দেশের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তি,
- এর মূল উদ্দেশ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি, সোভিয়েত প্রভাব বজায় রাখা এবং পশ্চিমা সামরিক শক্তি, বিশেষ করে ন্যাটোর (NATO) বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা।

উল্লেখ্য,
- চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯৫৫ সালের ১৪ মে, পোল্যান্ডের রাজধানী ওয়ারশ শহরে।
- প্রাথমিকভাবে এই জোটে আটটি দেশ সদস্য ছিল: সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লাভাকিয়া, পূর্ব জার্মানি, হাঙেরি, পোল্যান্ড এবং রোমানিয়া।
- জোটটি মূলত স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে গঠিত হয়েছিল এবং পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক শাসন টিকিয়ে রাখার একটি কৌশল হিসেবে ব্যবহৃত হতো।
- তবে স্নায়ুযুদ্ধের শেষে ইউরোপজুড়ে সমাজতান্ত্রিক শাসনের পতন ও গণতন্ত্রের উত্থানের ফলে ওয়ারশ প্যাক্ট ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ে।
- অবশেষে, আনুষ্ঠানিকভাবে ১৯৯১ সালের ১ জুলাই এই সামরিক জোটটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সূত্র: ব্রিটানিকা।
৩০.
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অপর নাম কী?
  1. গ্যালাপাগোস
  2. মালভিনাস
  3. সেন্ট হেলেনা
  4. ফিজি
সঠিক উত্তর:
মালভিনাস
উত্তর
সঠিক উত্তর:
মালভিনাস
ব্যাখ্যা
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অপর নাম হলো মালভিনাস।

ফকল্যান্ড দ্বীপ:
- ফকল্যান্ড দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- এটি মালভিনাস নামেও পরিচিত।
- ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে ১৯৮২ সালে যুদ্ধ সংঘটিত হয়।
- যুদ্ধের স্থান ছিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ।
- যুদ্ধের যুক্তরাজ্য বিজয়ী হয় এবং ফকল্যান্ডসহ কিছু দ্বীপে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে চলে যায়।

উল্লেখ্য,
- ১৯৮২ সালে আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখলে নিলে ব্রিটেন যুদ্ধ ঘোষণা করে।
- ১৪ জুন আর্জেন্টিনা পরাজিত হলে দ্বীপপুঞ্জে ব্রিটিশ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং আর্জেন্টিনার সামরিক সরকার ক্ষমতা হারায়।

সূত্র: Britannica. 
৩১.
ইউরোপিয়ান ইউনিয়নের সীমান্ত বাহিনীর নাম কী?
  1. EU Guard
  2. EuroPatrol
  3. FRONTEX
  4. BorderSafe
সঠিক উত্তর:
FRONTEX
উত্তর
সঠিক উত্তর:
FRONTEX
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়নের সীমান্ত নিয়ন্ত্রণ বাহিনীর নাম FRONTEX।

ইউরোপিয়ান ইউনিয়ন:
- ইউরোপিয়ান ইউনিয়ন (EU) বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট,
- ১ নভেম্বর ১৯৯৩ সালে মাস্ট্রিচ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা ২৭টি।[জুলাই - ২০২৫]
- ইইউভুক্ত দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

এছাড়াও,
- ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রা হলো ইউরো।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইইউভুক্ত দেশগুলোর মধ্যে ইউরো মুদ্রার প্রচলন শুরু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সীমান্ত বাহিনীর নাম FRONTEX।

সূত্র: ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইট।
৩২.
ইউরোপীয় পরিবেশ সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ব্রাসেলস
  2. বার্লিন
  3. কোপেনহেগেন
  4. স্টকহোম
সঠিক উত্তর:
কোপেনহেগেন
উত্তর
সঠিক উত্তর:
কোপেনহেগেন
ব্যাখ্যা
ইউরোপীয় পরিবেশ সংস্থা:
- ইউরোপীয় পরিবেশ সংস্থা ১৯৯৪ সালে গঠিত হয় এবং
- এর সদরদপ্তর ডেনমার্কের কোপেনহেগেন শহরে অবস্থিত।
- বালকান অঞ্চলের ছয়টি দেশ সংস্থার সাথে সহযোগী দেশ হিসেবে কাজ করে।
- এর প্রধান কাজ হলো ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা প্রদান করা।

সূত্র: EEA ওয়েবসাইট।
৩৩.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপের অর্থনৈতিক পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কোন পরিকল্পনা গ্রহণ করে?
  1. ট্রুম্যান ডকট্রিন
  2. মার্শাল প্ল্যান
  3. নিউ ডিল
  4. মনরো ডকট্রিন
সঠিক উত্তর:
মার্শাল প্ল্যান
উত্তর
সঠিক উত্তর:
মার্শাল প্ল্যান
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপের অর্থনৈতিক পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র "মার্শাল প্লান" গ্রহণ করে।

মার্শাল প্লান:

- দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপের অর্থনৈতিক পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৮ সালে "মার্শাল প্লান" গ্রহণ করে।
- এই পরিকল্পনা প্রণয়ন করেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ সি. মার্শাল, তিনি ১৯৪৭ সালের ৫ জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় এর ঘোষণা দেন।
- মার্শাল পরিকল্পনার মূল লক্ষ্য ছিল যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে আর্থিক সহায়তা দিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, যাতে রাজনৈতিক অস্থিরতা ও কমিউনিজমের বিস্তার ঠেকানো যায়।
- ১৯৪৮ সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান পরিকল্পনাটিতে স্বাক্ষর করেন এবং এটি কার্যকর হয়। চার বছরের এ পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ইউরোপের ১৬টি দেশকে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা প্রদান করে, যার বড় অংশ পেয়েছিল ব্রিটেন ও ফ্রান্স।
- এটি ছিল ট্রুম্যান নীতির একটি বাস্তব রূপ, এর মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের প্রভাব রোধ করা হয়েছিল।
- রাশিয়া ও পূর্ব ইউরোপীয় দেশগুলো এ পরিকল্পনাকে আমেরিকার 'সাম্রাজ্যবাদী কৌশল' বলে কঠোরভাবে সমালোচনা করেছিল।

অন্যদিকে:
- ট্রুম্যান ডকট্রিন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধের সময়কালে কমিউনিজম ও সোভিয়েত প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রের পবর্তিত পররাষ্ট্রনীতির নাম - ট্রুম্যান ডকট্রিন (Truman Doctrine)।
- মনরো ডকট্রিন ১৮২৩ সালে মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো দ্বারা ঘোষিত একটি নীতি।

সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডট কম, বিশ্বরাজনীতির ১০০ বছর - ড. তারেক শামসুর রেহমান।
৩৪.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কোন ঘটনার মাধ্যমে?
  1. হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলা
  2. ফ্রান্সে জার্মান হামলা
  3. জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ
  4. ব্রিটেন কর্তৃক জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
সঠিক উত্তর:
জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ
ব্যাখ্যা
- জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর।
- জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়।
-  অক্ষশক্তি: জার্মানি, জাপান ও ইতালি।
- মিত্রশক্তি: ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর।
- সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট, যিনি ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন।

সূত্র: History.com
৩৫.
আফ্রিকার দেশ ইসোয়াতিনি (Eswatini) এর পূর্ব নাম কী?
  1. বতসোয়ানা
  2. সোয়াজিল্যান্ড
  3. ইসোয়াল্যান্ড
  4. জলোল্যান্ড
সঠিক উত্তর:
সোয়াজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সোয়াজিল্যান্ড
ব্যাখ্যা
ইসোয়াতিনি:
- ইসোয়াতিনি দক্ষিণ আফ্রিকার পূর্ব প্রান্তে মোজাম্বিকের সঙ্গে সীমান্তবর্তী একটি স্থলবেষ্টিত দেশ।
- এর দৈর্ঘ্য প্রায় ১১০ মাইল (১৭৫ কিমি) উত্তর থেকে দক্ষিণে এবং সর্বোচ্চ প্রস্থে প্রায় ৮০ মাইল (১৩০ কিমি) পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত।
- ইসোয়াতিনি দীর্ঘকাল সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল।
- নাম বদলের ঘোষণা দিয়েছেন দেশটির তৃতীয় রাজা মাসাওয়তি।
- সোয়াজিল্যান্ড তাদের দেশের নাম পরিবর্তন করে Kingdom of Eswatini নামে যাত্রা শুরু করেছে।

সূত্র: ব্রিটানিকা।
৩৬.
আরব লিগের কততম শীর্ষ সম্মেলন ২০২৫ সালের ১৭ মে ইরাকের বাগদাদে অনুষ্ঠিত হয়?
  1. ৩২তম
  2. ৩৩তম
  3. ৩৪তম
  4. ৩৫তম
সঠিক উত্তর:
৩৪তম
উত্তর
সঠিক উত্তর:
৩৪তম
ব্যাখ্যা
আরব লিগ শীর্ষ সম্মেলন- ২০২৫:
- গত ১৭ মে, ২০২৫ ইরাকের বাগদাদে অনুষ্ঠিত হয়েছে আরব লিগের ৩৪তম শীর্ষ সম্মেলন, ২০২৫।
- এই সম্মেলনে ২২টি আরব রাষ্ট্রের শীর্ষ নেতা ও প্রতিনিধিরা বাগদাদের রিপাবলিকান প্যালেসে মিলিত হয়েছেন।
- এবারের সম্মেলনের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ভবিষ্যৎ।

উল্লেখ্য,
- আরব লিগ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার আরব রাষ্ট্রগুলোর একটি আঞ্চলিক সংস্থা।
- প্রতিষ্ঠা: ২২ মার্চ, ১৯৪৫ সাল।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- উদ্দেশ্য: আরব ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করা।
- সদস্য: ২২টি। (জুলাই, ২০২৫)।
- আরব লিগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।

সূত্র: আরব লীগ ওয়েবসাইট।
৩৭.
বর্তমান পোপ রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট কোন দেশের নাগরিক? [জুলাই - ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. ব্রাজিল
  4. আর্জেন্টিনা
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
প্রথম মার্কিন পোপ:
- ৮ মে, ২০২৫ তারিখে ২৬৭তম পোপ নির্বাচিত হন ৬৯ বছর বয়সি রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট।
- রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে।
- রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট ইতিহাসের প্রথম মার্কিন পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- বিশ্বের ৭০টি দেশ থেকে ভ্যাটিকানে জড়ো হওয়া ১৩৩ কার্ডিনাল এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন।
- গত ২১ এপ্রিল, ২০২৫ তারিখে ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়।
- তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে আসে।
- পোপের মৃত্যুতে শুরু হয় 'সেদে ভাকান্তে' বা 'পবিত্র আসন শূন্য' পর্ব।
- এরপরই আহ্বান করা হয় গোপন কনক্লেভ- যেখানে পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সূত্র- বিবিসি।
৩৮.
Rome Statute - 1998 অনুসারে কোন আন্তর্জাতিক আদালত গঠিত হয়?
  1. International Criminal Court (ICC)
  2. International Court of Justice (ICJ)
  3. Permanent Court of Arbitration (PCA)
  4. European Court of Justice (ECJ)
সঠিক উত্তর:
International Criminal Court (ICC)
উত্তর
সঠিক উত্তর:
International Criminal Court (ICC)
ব্যাখ্যা
International Criminal Court (ICC):
- আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ । 
- Rome Statute - 1998 দ্বারা এই আদালতের সৃষ্টি হয়। 
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর বর্তমান সদস্য: ১২৫টি।[জুলাই - ২০২৫]
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে [জুলাই - ২০২৫]
- প্রেসিডেন্সির সদস্যরা অবিলম্বে তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।
- এই আদালত সাধারণত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ইত্যাদি অপরাধের জন্য দায়ীদের অভিযুক্ত করে থাকে।

সূত্র: International Criminal Court ওয়েবসাইট।
৩৯.
IUCN কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. রোম, ইতালি
  3. ফন্টেইনব্লিউ, ফ্রান্স
  4. ব্রাসেলস, বেলজিয়াম
সঠিক উত্তর:
ফন্টেইনব্লিউ, ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফন্টেইনব্লিউ, ফ্রান্স
ব্যাখ্যা
IUCN:
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেইনব্লিউ 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- IUCN এর পূর্ণরুপ - International Union for the Conservation of Nature.
- IUCN - এর সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে।
- এটি নিয়ে বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- রাশিয়ার আশখাবাদে ১৯৭৮ সালে IUCN এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র: IUCN ওয়েবসাইট।
৪০.
‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনার মূল লক্ষ্য ছিল—
  1. সন্ত্রাসবাদ নির্মূল
  2. পারমাণবিক অস্ত্র ধ্বংস
  3. সাইবার আক্রমণ প্রতিরোধ
  4. অভ্যন্তরীণ সহিংসতা দমন
সঠিক উত্তর:
পারমাণবিক অস্ত্র ধ্বংস
উত্তর
সঠিক উত্তর:
পারমাণবিক অস্ত্র ধ্বংস
ব্যাখ্যা
- ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে এই অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র পরমাণু সক্ষমতা ধ্বংস করতে চেয়েছিল।

অপারেশন মিডনাইট হ্যামার:
- ২১ জুন মধ্যরাতে (২২ জুন), ২০২৫ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘অপারেশন মিডনাইট হ্যামার’।
- যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে উড্ডয়নের প্রায় ৩৭ ঘণ্টা উড়ে অপারেশন মিডনাইট হ্যামারে অংশ সাতটি বি-২ বোমারু বিমান।
- এই বিমানগুলো ইরানের ফরদো এবং নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ১৪টি বাংকার বাস্টার বোমা ছোড়ে।
- একইসময়ে ইস্পাহানে অবস্থিত আরেকটি পরমাণু স্থাপনায় সাবমেরিন থেকে প্রায় দুই ডজন টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র।
- অভিযানের পর একে অভাবনীয় এক সাফল্য হিসেবে ব্যাখ্যা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র- পত্রিকা রিপোর্ট।
৪১.
কোন দেশে জ্বালানি কর বৃদ্ধির বিরুদ্ধে ‘Yellow Vest Movement’ সংঘটিত হয়েছিলো?
  1. জার্মানি
  2. স্পেন
  3. ফ্রান্স
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
Yellow Vest Movement:
- Yellow Vest (ইয়েলো ভেস্ট) আন্দোলন ফ্রান্সে হয়েছিলো।
- এই আন্দোলনটি ফ্রান্সের সাধারণ জনগণের একটি প্রতিবাদ আন্দোলন,
- এটা ২০১৮ সালে জ্বালানি তেলের ওপর পরিবেশ কর আরোপের বিরোধিতা করে শুরু হয়েছিল।
- আন্দোলনকারীরা সাধারণত ট্যাক্সিচালকদের ব্যবহৃত হলুদ জ্যাকেট পরে প্রতিবাদ করেন,
- এর ফলে আন্দোলনের নাম হয় 'ইয়েলো ভেস্ট'।
- আন্দোলনটি মূলত মধ্যবিত্ত শ্রেণির জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরোধিতা এবং
- প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর নীতির বিরুদ্ধে প্রতিবাদের লক্ষ্যে সংগঠিত হয়েছিল।

সূত্র: প্রথম আলো ও আল জাজিরা।
৪২.
টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহে মোট কতটি টার্গেট বা লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে?
  1. ১৯৬টি
  2. ১২০টি
  3. ১৫০টি
  4. ১৬৯টি
সঠিক উত্তর:
১৬৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৬৯টি
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
- SDG এর ১নং লক্ষ্যমাত্রায় দারিদ্র্য নির্মূলের কথা বলা হয়েছে।

• লক্ষ্যমাত্রাসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল,
- ক্ষুধামুক্তি,
- সুস্বাস্থ্য,
- মানসম্মত শিক্ষা,
- লিঙ্গ সমতা,
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন,
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি,
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি,
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো,
- বৈষম্য হ্রাস,
- টেকসই শহর ও জনগণ,
- পরিমিত ভোগ ও উৎপাদন,
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ,
- সামুদ্রিক বাস্তুসংস্থান,
- স্থলভাগের জীবন,
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

সূত্র: SDG ওয়েবসাইট ও জাতিসংঘ ওয়েবসাইট।
৪৩.
হামাস প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৭৯ সালে
  2. ১৯৮৭ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ২০০০ সালে
সঠিক উত্তর:
১৯৮৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৭ সালে
ব্যাখ্যা
- হামাস প্রতিষ্ঠিত হয় ১৯৮৭ সালে।
- এই সংগঠনটি ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের অংশ হিসেবে শেখ আহমেদ ইয়াসিন প্রতিষ্ঠা করেন।

হামাস:
- হামাস হলো ফিলিস্তিনের একটি স্বাধীনতাকামী সংগঠন,
- এটা ১৯৮৭ সালে শেখ আহমেদ ইয়াসিন প্রতিষ্ঠা করেন।
- ২০০৬ সাল থেকে হামাস ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য,
- এর সামরিক শাখার নাম আল-কাসাম ব্রিগেড,
- এটা ফিলিস্তিনের প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে।
- হামাস ইরানের সমর্থনপুষ্ট হওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পশ্চিমা দেশগুলো একে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিত্রিত করে আসছে।

সূত্র: বিবিসি এবং আল জাজিরা, প্রথম আলো।
৪৪.
"তারকা যুদ্ধ" নামে পরিচিত "Strategic Defense Initiative" এর প্রস্তাবক ছিলেন -
  1. রোনাল্ড রিগ্যান
  2. হ্যারি ট্রুম্যান
  3. ডুইট আইজেনহাওয়ার
  4. জন এফ. কেনেডি
সঠিক উত্তর:
রোনাল্ড রিগ্যান
উত্তর
সঠিক উত্তর:
রোনাল্ড রিগ্যান
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রে মোট পঞ্চাশটি রাজ্য রয়েছে।
- আলাস্কা হলো যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য।
- যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করেছে ৪ জুলাই, ১৭৭৬ সালে, যুক্তরাজ্য থেকে স্বাধীনতা অর্জন করে।
- এই দিনটি জাতীয় দিবস হিসেবে প্রতি বছর উদযাপন করা হয়।
- জনসংখ্যায় বৃহত্তম রাজ্য হলো ক্যালিফোর্নিয়া।
- প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন, এবং
- তার নেতৃত্বে ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলোপ করা হয়।

উল্লেখ্য, 
- "স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ" (এসডিআই), এটি সাধারণত "স্টার ওয়ারস বা তারকা যুদ্ধ" নামে পরিচিত।
- এর প্রবক্তা ছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান।
- তিনি ২৩ মার্চ, ১৯৮৩ -এ একটি দেশব্যাপী টেলিভিশন ভাষণে এই উদ্যোগের প্রস্তাব করেন।

সূত্র: ব্রিটানিকা।

৪৫.
'আমান' কী?
  1. ইরানের সাইবার গোয়েন্দা ইউনিট
  2. ইরানের প্রতিরক্ষা সংস্থা
  3. সিরিয়ার বেসামরিক গোয়েন্দা সংস্থা
  4. ইসরায়েলের গোয়েন্দা সংস্থা
সঠিক উত্তর:
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা
ব্যাখ্যা
- ‘আমান’ হলো ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা।

আমান:
- আমান (Aman) হলো ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা এবং
- মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত।
- এটি হিব্রু ভাষায় পরিচিত ‘আগাফ হা-মোডিলিন’ নামে।
- ১৯৪৮ সালে আমান গঠিত হয় এবং ১৯৫০ সালে ইহুদি নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এর কার্যক্রম আরও বিস্তৃত হয়।

উল্লেখ্য,
- ইতিহাসখ্যাত একাধিক গুপ্তচরদের মধ্যে সিলভিয়া নামক একজন দুর্ধর্ষ নারী গুপ্তচর আমান-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
- ইসরায়েলের গোয়েন্দা কাঠামোতে আমান ছাড়াও আরও দুটি উল্লেখযোগ্য সংস্থা রয়েছে—বাহ্যিক গোয়েন্দা সংস্থা মোসাদ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেত।

সূত্র: দৈনিক কালের কন্ঠ ও প্রথম আলো।
৪৬.
২০২৫ সালের সম্মেলনে ন্যাটোভুক্ত দেশগুলো জিডিপির কত শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে সম্মত হয়েছে?
  1. ২%
  2. ৩%
  3. ৪%
  4. ৫%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
ন্যাটো শীর্ষ সম্মেলন- ২০২৫:
- নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো শীর্ষ সম্মেলন, ২০২৫ অনুষ্ঠিত হয়।
- দুই দিনব্যাপী (২৪ ও ২৫ জুন ২০২৫) শীর্ষ সম্মেলনে ৩২টি সদস্য দেশের নেতা ও সহযোগী রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
- এই সম্মেলনের ব্যয় প্রায় ১৮ কোটি ৩৪ লাখ ইউরো।
- ন্যাটোর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সম্মেলন এটি।
- এবারের সম্মেলনে মূল আলোচ্য বিষয় ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত।
- উক্ত সম্মেলনে ন্যাটোভুক্ত ৩২টি দেশ তাদের জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে সম্মত হয়েছে।

• ন্যাটো (NATO):
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organization.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৪ এপ্রিল, ১৯৪৯ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন।
- বর্তমান সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট। (জুলাই, ২০২৫)
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২ টি। (জুলাই, ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ: সুইডেন।

সূত্র: NATO ওয়েবসাইট ও প্রথম আলো।
৪৭.
UNCTAD কোন রিপোর্টটি প্রকাশ করে না?
  1. World Investment Report
  2. Human Development Report
  3. Digital Economy Report
  4. Least Developed Countries Report
সঠিক উত্তর:
Human Development Report
উত্তর
সঠিক উত্তর:
Human Development Report
ব্যাখ্যা
- Human Development Report UNCTAD প্রকাশ করে না। 
- এটি UNDP প্রকাশ করে।

UNCTAD:
- UNCTAD হচ্ছে জাতিসংঘের উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।
- UNCTAD এর পূর্ণরূপ- United Nations Conference on Trade and Development.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
- UNCTAD শীর্ষ সম্মেলন প্রতি (৪) চার বছর পরপর অনুষ্ঠিত হয়।

• জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) বাৎসরিক যে রিপোর্টগুলো প্রকাশ করে সেগুলো হল:
- Trade and Development Report,
- Trade and Environment Review,
- World Investment Report,
- Least Developed Countries Report,
- Technology and Innovation Report,
- Digital Economy Report ইত্যাদি।

সূত্র: UNCTAD ওয়েবসাইট।
৪৮.
Interpol কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. প্যারিস, ফ্রান্স
  2. বার্লিন, জার্মানি
  3. ভিয়েনা, অস্ট্রিয়া
  4. লিঁও, ফ্রান্স
সঠিক উত্তর:
ভিয়েনা, অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা, অস্ট্রিয়া
ব্যাখ্যা
- Interpol প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২৩ সালের ৭ সেপ্টেম্বর, ভিয়েনা, অস্ট্রিয়াতে।
- এর মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক অপরাধ দমন ও পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যবস্থা করা।

ইন্টারপোল:
- Interpol-এর পূর্ণরূপ: The International Criminal Police Organization.
- এটি ১৯২৩ সালের ৭ সেপ্টেম্বর ভিয়েনা, অস্ট্রিয়াতে প্রতিষ্ঠিত হয়।
- এটি বর্তমানে ১৯৬টি দেশের সদস্য নিয়ে গঠিত।[জুলাই - ২০২৫]
- এর অফিসিয়াল ভাষা হল ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত।
- সর্বশেষ সদস্য হিসেবে পালাউ এই সংস্থায় যোগ দিয়েছে। [জুলাই - ২০২৫]

সূত্র: Interpol ওয়েবসাইট।
৪৯.
নর্ড স্ট্রিম-১ গ্যাস পাইপলাইনটি কোন সাগরের তলদেশ দিয়ে গিয়েছে?
  1. উত্তর সাগর
  2. বাল্টিক সাগর
  3. কৃষ্ণ সাগর
  4. ভূমধ্যসাগর
সঠিক উত্তর:
বাল্টিক সাগর
উত্তর
সঠিক উত্তর:
বাল্টিক সাগর
ব্যাখ্যা
- নর্ড স্ট্রিম-১ গ্যাস পাইপলাইনটি বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে গিয়েছে।
এটি ইউরোপে রুশ প্রাকৃতিক গ্যাস সরবরাহের একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক প্রকল্প।

নর্ড স্ট্রিম-১:

- রাশিয়ার গ্যাস রপ্তানির সবচেয়ে বড় পাইপলাইন নর্ড স্ট্রিম ১।
- এটির মাধ্যমে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ করে।
- নর্ড স্ট্রিম-১ পাইপলাইন বাল্টিক সমুদ্রের নিচে দিয়ে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার (৭৪৫) এলাকা জুড়ে বিস্তৃত।
- রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছ থেকে বাল্টিক সাগরের নিচ দিয়ে এটি গিয়ে পৌঁছেছে উত্তর-পূর্ব জার্মানিতে।
- ২০১১ সালে এই পাইপলাইনের উদ্বোধন হয়।
- এটি রাশিয়া থেকে দিনে ১৭০ ঘন মিটার গ্যাস জার্মানিতে পাঠাতে পারে।

সূত্র: বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট ও Nord Stream ওয়েবসাইট।
৫০.
নিচের কোনটি মায়া সভ্যতার লিখন পদ্ধতি ছিলো?
  1. মায়া ক্যালিওগ্রাফি
  2. মায়া মিয়ামোগ্রাফি
  3. মায়া হায়ারোগ্লিফিক
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
মায়া হায়ারোগ্লিফিক
উত্তর
সঠিক উত্তর:
মায়া হায়ারোগ্লিফিক
ব্যাখ্যা
মায়া সভ্যতা:
- মায়া সভ্যতা মধ্য আমেরিকার গুয়েতেমালা, বেলিজ, ও মেক্সিকোর কিছু অংশে খ্রিস্টপূর্ব ১৮০০ খ্রিস্টাব্দে গড়ে উঠেছিলো।
- ২৫০ অবদি থেকে ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত মায়ার সভ্যতার ক্লাসিক যুগ ছিল।
- ৯০০ খ্রিস্টাব্দে মায়া সভ্যতার পতন ঘটে।
- মায়া সভ্যতা পাথুরে স্থাপত্যের জন্য বিখ্যাত ছিল।
- মায়া সভ্যতার লিখন পদ্ধতি - মায়া হায়ারোগ্লিফিক।

এছাড়াও,
- মিশরীয়রা একটি লিখন পদ্ধতির উদ্ভাবন করে।
- এই লিখন পদ্ধতিকে হায়ারোগ্লিফিক বলে যার অর্থ পবিত্র লিপি।

সূত্র: ব্রিটানিকা (লিঙ্ক) হিস্টোরি ডট কম (লিঙ্ক)। 
৫১.
ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ন বোনাপার্টকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল?
  1. সেন্ট হেলেনা
  2. সেন্ট এলবা
  3. কর্সিকা দ্বীপ
  4. মাদাগাস্কার
সঠিক উত্তর:
সেন্ট হেলেনা
উত্তর
সঠিক উত্তর:
সেন্ট হেলেনা
ব্যাখ্যা
নেপোলিয়ন বোনাপার্ট:
- ওয়াটারলু যুদ্ধ ১৮১৫ সালে বেলজিয়ামের ওয়াটারলুতে সংঘটিত হয়,
- এতে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ব্রিটিশ সেনাপতি আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন) ও প্রুশিয়ান জেনারেল ব্লুচারের সম্মিলিত বাহিনীর কাছে পরাজিত হন।
- এই যুদ্ধ নেপোলিয়নের সামরিক জীবনের চূড়ান্ত পরিণতি ছিল।
- পরাজয়ের পর তাঁকে আটলান্টিক মহাসাগরের প্রত্যন্ত সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়, সেখানে তিনি বাকিজীবন কাটান।
- সেন্ট হেলেনা দ্বীপেই ১৮২১ সালে তিনি মৃত্যুবরণ করেন। 
 
 সূত্র: হিস্টোরি ডট. কম ও ব্রিটানিকা।
৫২.
আসিয়ান ৪৬তম শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি? [জুলাই, ২০২৫]
  1. ফিলিপাইন
  2. সিঙ্গাপুর
  3. মালয়েশিয়া
  4. থাইল্যান্ড
সঠিক উত্তর:
মালয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
মালয়েশিয়া
ব্যাখ্যা
আসিয়ান ৪৬তম শীর্ষ সম্মেলন:
সময়কাল: ২৬-২৭ মে, ২০২৫।
স্থান: কুয়ালালামপুর, মালয়েশিয়া।

উল্লেখ্য,
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- ASEAN দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ 
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি; সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

সূত্র: ASEAN ওয়েবসাইট।
৫৩.
RAW-এর পূর্ণরূপ কী?
  1. Regional and Army Wing
  2. Research and Arms Wing
  3. Research and Analysis Wing
  4. Reserve and Action Wing
সঠিক উত্তর:
Research and Analysis Wing
উত্তর
সঠিক উত্তর:
Research and Analysis Wing
ব্যাখ্যা
- RAW এর পূর্ণরূপ Research and Analysis Wing

RAW:
- এর পূর্ণরূপ: Research and Analysis Wing.
- RAW হলো ভারতের একটি প্রধান জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- RAW প্রতিষ্ঠার আগে ভারতের গোয়েন্দা কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিল Intelligence Bureau (IB)।
- কিন্তু ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধ এবং ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর স্পষ্ট হয়ে ওঠে যে, ভারতের একটি স্বাধীন বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রয়োজন।
- সেই প্রেক্ষিতে RAW গঠিত হয় এবং এর প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন রামেশ্বর নাথ কাও।

সূত্র - Britannica.com
৫৪.
আয়রন ডোম কোন দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. ইরান
  3. ইসরায়েল
  4. তুরস্ক
সঠিক উত্তর:
ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল
ব্যাখ্যা
- আয়রন ডোম হলো ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা।
- এটি স্বল্পপাল্লার রকেট ও ড্রোন হামলা প্রতিহত করতে বিশেষভাবে ব্যবহৃত হয়।

আয়রন ডোম:
- আয়রন ডোম হলো বিশ্বের একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা,
- এটা বিশেষভাবে স্বল্পপাল্লার (শর্ট রেঞ্জ) হুমকির বিরুদ্ধে কাজ করে।
- ইসরায়েলের বিভিন্ন স্থানে এটি মোতায়েন করা হয়েছে, যাতে স্বল্পপাল্লার রকেট, মর্টার, আর্টিলারি শেল ও ড্রোন হামলা মোকাবিলা করা যায়।
- ২০১১ সালে ইসরায়েল প্রথম আয়রন ডোম মোতায়েন করে, এর প্রতিরক্ষা পরিসীমা প্রায় ৭০ কিলোমিটার।
- এই ব্যবস্থায় তিনটি কেন্দ্রীয় উপাদান থাকে, যা নিয়ে একটি আয়রন ডোম ইউনিট গঠিত হয়।
- উপাদান তিনটি হলো—রাডার ব্যবস্থা (ডিটেকশন-ট্র্যাকিং রাডার), কন্ট্রোল ব্যবস্থা (ব্যাটল ম্যানেজমেন্ট-উইপনস কন্ট্রোল) ও মিসাইল ফায়ারিং ব্যবস্থা।
- প্রতিটি মিসাইল ফায়ারিং ব্যবস্থায় ২০টি তামির ক্ষেপণাস্ত্র সংযুক্ত থাকে।

সূত্র: প্রথম আলো।
৫৫.
মোসাদের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেরুজালেম
  2. হাইফা
  3. তেলআবিব
  4. রামাল্লাহ
সঠিক উত্তর:
তেলআবিব
উত্তর
সঠিক উত্তর:
তেলআবিব
ব্যাখ্যা
- মোসাদের সদর দপ্তর অবস্থিত তেলআবিব, ইসরায়েলে।
- এটি ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা হিসেবে গোপন অভিযানের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত।

মোসাদ:
- মোসাদ হলো ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা,
- এটি ১৯৪৯ সালের ১৩ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- মোসাদের প্রতিষ্ঠাতা ছিলেন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন।
- মোসাদের সদরদপ্তর অবস্থিত ইসরায়েলের তেলআবিব শহরে।
- দীর্ঘদিন ধরে এই সংস্থাটি বিশ্বের অন্যতম দক্ষ এবং গোপনীয় গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত।

সূত্র: Center for Israel Education ওয়েবসাইট ও Britannica.
৫৬.
'ইস্তানা নেগারা' কোন দেশের রাজপ্রাসাদ?
  1. ব্রুনেই
  2. ইন্দোনেশিয়া
  3. মালয়েশিয়া
  4. কম্বোডিয়া
সঠিক উত্তর:
মালয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
মালয়েশিয়া
ব্যাখ্যা
ইস্তানা নেগারা:
- 'ইস্তানা নেগারা' মালয়েশিয়ার রাজপ্রাসাদ।
- সাংবিধানিক রাজতন্ত্র ব্যবস্থায় দেশের সর্বোচ্চ পদমর্যাদার নেতা রাজা।

মালয়েশিয়া:
- মালয়েশিয়া দক্ষিণপূর্ব এশিয়ার একটি দেশ। 
- রাজধানী: কুয়ালালামপুর।
- দক্ষিণ চীন সাগর দ্বারা দেশটি দুই ভাগে বিভক্ত।
- মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত।

সূত্র: ইস্তানা নেগারা ওয়েবসাইট ও ব্রিটানিকা ও বিডিনিউজ পত্রিকা রিপোর্ট।
৫৭.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বর্তমান চীন কত সালে স্থায়ী সদস্যপদ লাভ করে?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৫০ সালে
  3. ১৯৬৬ সালে
  4. ১৯৭১ সালে
সঠিক উত্তর:
১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১ সালে
ব্যাখ্যা
জাতিসংঘ:
- জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম।
- বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত।
- এটিকে জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা বিবেচনা করা হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০টি সদস্য দুই বছরের জন্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়।
- বাংলাদেশ ১৯৭৯-৮০ এবং ২০০০-২০০১ মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিলো।
- প্রতিবছর নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্যের মেয়াদ শেষ হয় এবং নতুন করে পাঁচটি সদস্য নির্বাচিত হয়।
- ১৯৬৫ সালের পূর্বে নিরাপত্তা পরিষদের মোট সদস্য ছিলো ১১টি।
- ১৯৪৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তাইওয়ান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের ভূমিকা পালন করে।
- ১৯৭১ সালে বর্তমান কমিউনিস্ট চীন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পায়।
- এর মধ্যে স্থায়ী সদস্য পাঁচটি এবং অস্থায়ী সদস্য দশটি।

• পাঁচটি স্থায়ী সদস্য হলো:
- যুক্তরাষ্ট্র,
- রাশিয়া,
- চীন,
- যুক্তরাজ্য,
- ফ্রান্স।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট ও জাগো নিউজ ২৪, ব্রিটানিকা (লিঙ্ক)।
৫৮.
রাশিয়ায় 'এক দেশ ভিত্তিক সমাজতন্ত্র' নীতিমালা গ্রহণ করেন কে?
  1. জোসেফ স্ট্যালিন
  2. ভ্লাদিমির লেনিন
  3. ফ্রেডরিখ এঙ্গেলস
  4. নিকোলাই বুখারিন
সঠিক উত্তর:
জোসেফ স্ট্যালিন
উত্তর
সঠিক উত্তর:
জোসেফ স্ট্যালিন
ব্যাখ্যা
- রাশিয়ায় ‘এক দেশ ভিত্তিক সমাজতন্ত্র’ নীতিমালা গ্রহণ করেন জোসেফ স্ট্যালিন।

রাশিয়া:

- আয়তনে বিশ্বের বিশ্বের বৃহত্তম দেশ - রাশিয়া।
- রাশিয়ার সাথে ১৪ টি দেশের সীমান্ত রয়েছে।
- বর্তমান প্রেসিডেন্ট - ভ্লাদিমির পুতিন।
- তার রাজনৈতিক দলের নাম - ইউনাইটেড রাশিয়া।
- রাশিয়ার সম্রাটদের বলা হয় - জার।
- রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে - ১৯১৭ সালে।
- বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র - সোভিয়েত ইউনিয়ন।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন - ক্রেমলিন।
- ১৯২৮ সাল থেকে স্ট্যালিন 'এক দেশ ভিত্তিক সমাজতন্ত্র' নীতিমালা গ্রহণ করেন।
- এ সময় মার্কসীয় ধারার বিশ্ব সাম্যবাদী বিপ্লবের পরিবর্তে শুধুমাত্র সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় উদ্যোগী হন তিনি।
- স্ট্যালিন উদ্ভাবিত সমাজতন্ত্র প্রতিষ্ঠায় এই কর্মসূচী ছিল লেনিন ও ট্রটস্কি প্রচলিত 'স্থায়ী বিপ্লব' নীতির পরিপন্থী।

সূত্র: Britannica ও রাষ্ট্রবিজ্ঞান - ২ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৯.
UNHCR কতবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে? [জুলাই - ২০২৫]
  1. একবার
  2. দুইবার
  3. তিনবার
  4. চারবার
সঠিক উত্তর:
দুইবার
উত্তর
সঠিক উত্তর:
দুইবার
ব্যাখ্যা
- UNHCR দুইবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে—১৯৫৪ ও ১৯৮১ সালে।

UNHCR:
- UNHCR এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) গঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

সূত্র: UNHCR ওয়েবসাইট।
৬০.
'Five Eyes' গোয়েন্দা জোটের অন্তর্ভুক্ত দেশ নয় কোন দেশটি?
  1. নিউজিল্যান্ড
  2. জার্মানি
  3. কানাডা
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
- 'Five Eyes' গোয়েন্দা জোটের অন্তর্ভুক্ত দেশ নয় জার্মানি। 

Five Eyes:
- বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত গোয়েন্দা জোট।
- ‘ফাইভ আইস’ নেটওয়ার্ক হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের একটি গোয়েন্দা জোট।
- এটি নজরদারিভিত্তিক এবং সিগন্যাল ইন্টেলিজেন্সও।
- এই দেশগুলি বহুপাক্ষিক UKUSA চুক্তির পক্ষে, সাংকেতিক বুদ্ধিমত্তায় যৌথ সহযোগিতার জন্য একটি চুক্তি।

সূত্র: Five Eyes ওয়েবসাইট ও কানাডার সরকারি ওয়েবসাইট।
৬১.
কোন মার্কিন প্রেসিডেন্ট ক্রীতদাস প্রথা বিলোপ করেন?
  1. জর্জ ওয়াশিংটন
  2. থিওডোর রুজভেল্ট
  3. আব্রাহাম লিংকন
  4. জন এফ কেনেডি
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
ব্যাখ্যা
- মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালে Emancipation Proclamation দিয়ে ক্রীতদাস প্রথা বিলোপের উদ্যোগ নেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে দাসপ্রথা আইনগতভাবে নিষিদ্ধ করা হয়।

যুক্তরাষ্ট্র:

- যুক্তরাষ্ট্রে মোট পঞ্চাশটি রাজ্য রয়েছে।
- এই দুইটি রাজ্যই ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্র ইউনিয়নে যোগদান করে।
- আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য।
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- জনসংখ্যায় বৃহত্তম অঙ্গরাজ্য - ক্যালিফোর্নিয়া।
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।

উল্লেখ্য, 
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম - আব্রাহাম লিংকন।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।

সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডট কম। 
৬২.
IAEA কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৫৭ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৬২ সালে
  4. ১৯৫০ সালে
সঠিক উত্তর:
১৯৫৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৭ সালে
ব্যাখ্যা
- ১৯৫৭ সালের ২৯ জুলাই IAEA প্রতিষ্ঠিত হয়।

IAEA:
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

সূত্র: IAEA ওয়েবসাইট।
৬৩.
CTBT-এর পূর্ণরূপ কী?
  1. Comprehensive Treaty on Biological Testing
  2. Complete Treaty on Ballistic Testing
  3. Comprehensive Nuclear-Test-Ban Treaty
  4. Civil Treaty on Bomb Testing
সঠিক উত্তর:
Comprehensive Nuclear-Test-Ban Treaty
উত্তর
সঠিক উত্তর:
Comprehensive Nuclear-Test-Ban Treaty
ব্যাখ্যা
CTBT
- এর পূর্ণরূপ The Comprehensive Nuclear-Test-Ban Treaty. 
- CTBT হলো একটি বহুপাক্ষিক চুক্তি, যার মূল লক্ষ্য সামরিক ও বেসামরিক সকল প্রকার পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা।
- ১০ সেপ্টেম্বর, ১৯৯৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এই চুক্তি গৃহীত হয়।
- বাংলাদেশ ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে CTBT চুক্তিতে স্বাক্ষর করে এবং ৮ মার্চ, ২০০০ সালে এটি অনুমোদন করে,
- CTBT বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা CTBTO (Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization)
- এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
 
সূত্র: CTBTO অফিসিয়াল ওয়েবসাইট
৬৪.
COP সম্মেলন কোন সংস্থার অধীনে আয়োজিত হয়?
  1. IPCC
  2. UNESCO
  3. UNFCCC
  4. UNEP
সঠিক উত্তর:
UNFCCC
উত্তর
সঠিক উত্তর:
UNFCCC
ব্যাখ্যা
- COP সম্মেলন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC)-এর অধীনে অনুষ্ঠিত হয়।

জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP):
- জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP), এর পূর্ণরূপ Conference of the Parties,
- ১৯৯২ সালে জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষরিত হয়।
- এই সম্মেলনের উদ্দেশ্য হলো জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা করা।
- COP সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হয়, এবং এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে।

উল্লেখ্য, 
- কপ-২৯ আজারবাইজানে হয়েছে, এবং ২০২৫ সালের কপ-৩০ সম্মেলনটি আয়োজন করবে ব্রাজিল।

সূত্র: UNFCCC ওয়েবসাইট, জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইট এবং ব্রাজিলের সরকারি ওয়েবসাইট।
৬৫.
নিচের কোন দেশটি OPEC-এর সদস্য?
  1. ব্রাজিল
  2. ভারত
  3. ভেনেজুয়েলা
  4. কানাডা
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
ব্যাখ্যা
- ভেনেজুয়েলা OPEC-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।

OPEC:
- The Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- সদর দপ্তর - ভিয়েনা, অষ্ট্রিয়া।
- এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর ‘বাগদাদ কনফারেন্সের’ মাধ্যমে গঠিত হয়।
- OPEC এর সদরদপ্তর অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১২টি।

• Member Countries:
→ Algeria,
→ Congo,
→ Equatorial Guinea,
→ Gabon,
→ Iran,
→ Iraq,
→ Kuwait,
→ Libya,
→ Nigeria,
→ Saudi Arabia,
→ United Arab Emirates,
→ Venezuela.

সূত্র: OPEC ওয়েবসাইট।
৬৬.
কিয়োটো প্রোটোকলের অধীনে কোন ধারণাটি উত্থাপিত হয়?
  1. জেন্ডার ইকুইটি
  2. প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা
  3. কার্বন ক্রেডিট
  4. বায়ু দূষণ নিয়ন্ত্রণ
সঠিক উত্তর:
কার্বন ক্রেডিট
উত্তর
সঠিক উত্তর:
কার্বন ক্রেডিট
ব্যাখ্যা
কিয়োটো প্রোটোকলের অধীনে ‘কার্বন ক্রেডিট’ ধারণাটি উত্থাপিত হয়।

কিয়েটো প্রোটকল:
- ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়।
- ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি কার্যকরী হয়।.
- কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
- 'কার্বন ক্রেডিট' এর ধারণা দেয় কিয়োটা প্রটোকল।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।

সূত্র: United Nations Framework Convention on Climate Change ওয়েবসাইট & Britannica।
৬৭.
ফকল্যান্ড যুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন কে?
  1. উইনস্টন চার্চিল
  2. মার্গারেট থ্যাচার
  3. ডেভিড ক্যামেরন
  4. হ্যারল্ড উইলসন
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
উত্তর
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
ব্যাখ্যা
- ফকল্যান্ড যুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার।
- তিনি ১৯৮২ সালে সংঘটিত এই যুদ্ধে যুক্তরাজ্যের পক্ষে কঠোর নেতৃত্ব দেন

ফকল্যান্ড দ্বীপ:
- ফকল্যান্ড দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে ১৯৮২ সালে যুদ্ধ সংঘটিত হয়।
- যুদ্ধের স্থান ছিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ।
- যুদ্ধের যুক্তরাজ্য বিজয়ী হয় এবং ফকল্যান্ডসহ কিছু দ্বীপে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে চলে যায়।
- ১৪ জুন, ১৯৮২ সালে, আর্জেন্টিনা সমর্পণ করতে বাধ্য হয় এবং ঐসকল দ্বীপে ব্রিটিশ নিয়ন্ত্রণ আবার প্রতিষ্ঠিত হয়।
- এই যুদ্ধে আর্জেন্টিনা পরাজিত হওয়ায়, ১৯৮৩ সালে আর্জেন্টিনায় সামরিক সরকার ক্ষমতা হারায়।

সূত্র: Britannica.
৬৮.
নিচের কোন দুটি সংস্থার যৌথ উদ্যোগে IPCC গঠিত হয়?
  1. UNICEF ও UNDP
  2. FAO ও UNESCO
  3. WHO ও UNEP
  4. WMO ও UNEP
সঠিক উত্তর:
WMO ও UNEP
উত্তর
সঠিক উত্তর:
WMO ও UNEP
ব্যাখ্যা
- IPCC গঠিত হয়েছে জাতিসংঘের দুই সংস্থা—বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)–এর যৌথ উদ্যোগে।
- ১৯৮৮ সালে এই দুটি সংস্থা জলবায়ু পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিক পর্যালোচনার জন্য IPCC প্রতিষ্ঠা করে।

IPCC:
- IPCC -এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- এটি গঠিত হয় ১৯৮৮ সালে।
- IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর সম্মিলিত উদ্যোগে IPCC গঠিত হয়।

সূত্র: IPCC ওয়েবসাইট।
৬৯.
ডমিনো তত্ত্ব সর্বপ্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট উপস্থাপন করেন?
  1. হ্যারি ট্রুম্যান
  2. রোনাল্ড রিগ্যান
  3. ডোয়াইট আইজেনহাওয়ার
  4. জন এফ কেনেডি
সঠিক উত্তর:
ডোয়াইট আইজেনহাওয়ার
উত্তর
সঠিক উত্তর:
ডোয়াইট আইজেনহাওয়ার
ব্যাখ্যা
- ডমিনো তত্ত্ব সর্বপ্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন।

ডমিনো তত্ত্ব:
- মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের কথা উল্লেখ করার সময় তত্ত্বটি বর্ণনা করেছিলেন।
- ডমিনো তত্ত্বে বলা হয়েছে, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
- ভিয়েতনাম যুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল।
- ডমিনো তত্ত্বটি দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল।
- মার্কিন যুক্তরাষ্ট্র বিংশ শতাব্দীর সত্তরের দশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে এই তত্ত্ব প্রয়োগ করে সেখানে সমাজতন্ত্রের উত্থান ঠেকাতে সামরিক হস্তক্ষেপ করেছিল।
- ১৯৫০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র তত্ত্বটি প্রচার করেছিল।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।