পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes২৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৬
সিলেবাস
পরীক্ষা – ৫৩: গণিত গণিত রিভিশন (সম্পূর্ণ সিলেবাস)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
৪৫ কোন সংখ্যার ৩০% এর সমান?
  1. ক) ১০০
  2. খ) ১৫০
  3. গ) ২০০
  4. ঘ) ১৮০
সঠিক উত্তর:
খ) ১৫০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫ কোন সংখ্যার ৩০% এর সমান?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = p
P এর ৩০% = ৪৫
বা, p × (৩০/১০০) = ৪৫
বা, p = (৪৫ × ১০০)/৩০
বা, p = ১৫০
.
১ + ৭ + ১৩ + ১৯ + ২৫ + ……………….. ধারার ৮ম পদ কত?
  1. ক) ৩৭
  2. খ) ৩১
  3. গ) ৪৩
  4. ঘ) ৪৯
সঠিক উত্তর:
গ) ৪৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৭ + ১৩ + ১৯ + ২৫ + ……………….. ধারার ৮ম পদ কত?

সমাধান:
১ + ৭ + ১৩ + ১৯ + ২৫ + ……………….. 
ধারাটির প্রথম পদ a = ১
সাধারন অন্তর d = ৬
∴ ৮ম পদ = a + ( ৮ - ১) × d = ১ + ( ৭ × ৬) = ৪৩
.
  1. ক) x + 2
  2. খ) x - 2
  3. গ) x + 1
  4. ঘ) x - 1
সঠিক উত্তর:
খ) x - 2
উত্তর
সঠিক উত্তর:
খ) x - 2
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
.
১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
  1. ক) ১৫
  2. খ) ১৬
  3. গ) ১৭
  4. ঘ) ১৯
সঠিক উত্তর:
গ) ১৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?

সমাধান:

১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হল:

২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯ ।
.
logy64 = 3 হলে, y = কত?
  1. ক) 8
  2. খ) 4
  3. গ) 3
  4. ঘ) 2
সঠিক উত্তর:
খ) 4
উত্তর
সঠিক উত্তর:
খ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: logy64 = 3 হলে, y = কত?

সমাধান:
 logy64 = 3
বা, y3=64
বা, y3= 43
বা, y=4
.
দুটি সংখ্যার ল.সা.গু. ২২ এবং সংখ্যা দুটি যথাক্রমে ১৬ এবং ১১ হলে গ.সা.গু. কত?
  1. ক) ৮
  2. খ) ১২
  3. গ) ১১
  4. ঘ) ১৫
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু. ২২ এবং সংখ্যা দুটি যথাক্রমে ১৬ এবং ১১ হলে গ.সা.গু. কত?

সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = গ.সা.গু. ×  ল.সা.গু.
বা,  ১৬ × ১১ = ২২ × p
বা, p = (১৬ × ১১ )/২২ 
বা, p = ৮

[গাণিতিকভাবে অঙ্কটি সমাধান করা সম্ভব হলেও অঙ্কটি লজিক্যালি ভুল। কারণ ১৬ এবং ১১ এর ল.সা.গু কখনো ২২ হতে পারে না। তাই প্রশ্নটি বাতিল করা হলো।]
.
দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত ১ : ৯ হলে, ব্যাসার্ধের অনুপাত কত?
  1. ক) ১ : ৫
  2. খ) ১ : ৮
  3. গ) ১ : ২
  4. ঘ) ১ : ৩
সঠিক উত্তর:
ঘ) ১ : ৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১ : ৩
ব্যাখ্যা
 প্রশ্ন: দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত ১ : ৯ হলে, ব্যাসার্ধের অনুপাত কত?

সমাধান:
ধরি,
১ম বৃত্তের ব্যাসার্ধ r এবং ক্ষেত্রফল a
২য় বৃত্তের ব্যাসার্ধ R এবং ক্ষেত্রফল A
তাহলে,
a / A = πr2/πR2
বা, 1/9 = r2/R2     
বা, r/R = 1/√9
বা, r/R = 1/3
.
আব্বাস তার আয়ের ১/৫ অংশ তার বউ এর নামে রাখে। বাকি টাকার ১/২ সে বাসা বাড়া দেয়। তারপর তার কাছে ১০০০০ টাকা অবশিষ্ট থাকে। সে তার বউ এর নামে কত টাকা রাখে?
  1. ক) ১০০০ টাকা
  2. খ) ৫০০০ টাকা
  3. গ) ১৫০০০ টাকা
  4. ঘ) ২০০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৫০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আব্বাস তার আয়ের ১/৫ অংশ তার বউ এর নামে রাখে। বাকি টাকার ১/২ সে বাসা বাড়া দেয়। তারপর তার কাছে ১০০০০ টাকা অবশিষ্ট থাকে। সে তার বউ এর নামে কত টাকা রাখে?

সমাধান:
বউ এর নামে 1/5 অংশ রাখার পর

অবশিষ্ট থাকে= 1 - 1/5
=(5 - 1)/5
= 4/5

ধরি,
তার মাসিক আয় = P টাকা 
তাহলে,
P এর 4/5 এর 1/2 = 10000
বা, P × (4/5) × (1/2) = 10000
বা, P × (2/5) = 10000
বা, P = (10000 × 5)/2
∴ P = 25000 

∴ তার বউ এর নামে রাখে = 25000 এর (1/5) = 5000 টাকা
.
√৩ + √৫ = কত?
  1. ক) √৮
  2. খ) √১৫
  3. গ) ৩.৯৬৮
  4. ঘ) ২.৯৮
সঠিক উত্তর:
গ) ৩.৯৬৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩.৯৬৮
ব্যাখ্যা
প্রশ্ন: √৩ + √৫ = কত?

সমাধান:
√৩ + √৫ = ১.৭৩২ + ২.২৩৬ = ৩.৯৬৮
১০.
৩/২, ৫/৭, ৩/৪ এই সংখ্যা তিনটির গড় কত?
  1. ক) ৮১/৮২
  2. খ) ৮৩/৮৪
  3. গ) ৯/১০
  4. ঘ) ৮৫/৮৭
সঠিক উত্তর:
খ) ৮৩/৮৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৩/৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/২, ৫/৭, ৩/৪ এই সংখ্যা তিনটির গড় কত?

সমাধান:

গড় = {(৩/২) + (৫/৭) + (৩/৪)}/৩
= (৮৩/২৮)/৩
= ৮৩/৮৪
১১.
  1. ক) - 3 < x < 5/3
  2. খ) 3 < x < 3/5
  3. গ) - 3 < x < 3/5
  4. ঘ) - 3 < x < - 5/3
সঠিক উত্তর:
ক) - 3 < x < 5/3
উত্তর
সঠিক উত্তর:
ক) - 3 < x < 5/3
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:

১২.
একটি মেশিন ১ মিনিটে ১টি মোবাইল ফোন বানাতে পারে। ১০০টি মেশিন ১০০টি মোবাইল বানাতে কত সময় নিবে?
  1. ক) ১০০ মিনিট
  2. খ) ১০ মিনিট
  3. গ) ১ মিনিট
  4. ঘ) ৫ মিনিট
সঠিক উত্তর:
গ) ১ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মেশিন ১ মিনিটে ১ টি মোবাইল ফোন বানাতে পারে। ১০০ টি মেশিন ১০০ টি মোবাইল বানাতে কত সময় নিবে?

সমাধান:
এখানে প্রতিটি মেশিন ১ টি মোবাইল বানাতে ১ মিনিট সময় নেয়।
তাহলে ১০০ টি মেশিন ও ১০০ টা  মোবাইল বানাতে ১ মিনিট সময় নিবে ।
কারন প্রতিটি মেশিন আলাদা আলাদা ভাবে ১ টি করে মোবাইল বানাবে, অর্থাৎ এখানে সময় একই থাকবে।
১৩.
(- 2)7= কত?
  1. ক) 128
  2. খ) 64
  3. গ) - 64
  4. ঘ) - 128
সঠিক উত্তর:
ঘ) - 128
উত্তর
সঠিক উত্তর:
ঘ) - 128
ব্যাখ্যা
প্রশ্ন: (- 2)7= কত?

সমাধান:
যেহেতু রাশির ঘাত বিজোড় তাই চিহ্নের কোনো পরিবর্তন হবে না।
(- 2)7
= - (2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2)
= -128
১৪.
১২০০ টাকা ঋণ নিয়ে রাকিব ৪৩২ টাকা সুদ দেয়। যদি সুদের হার এবং সময় একই হয় তাহলে সুদের হার কত?
  1. ক) ১৬%
  2. খ) ৬%
  3. গ) ১২%
  4. ঘ) ০.৬%
সঠিক উত্তর:
খ) ৬%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬%
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০০ টাকা ঋণ নিয়ে রাকিব ৪৩২ টাকা সুদ দেয়। যদি সুদের হার এবং সময় একই হয় তাহলে সুদের হার কত?

সমাধান:

দেওয়া আছে,
আসল, P = 1200 
সুদ, I = 432

ধরি,
সুদের হার = r%
∴ সময় = r 

আমরা জানি,
I = Pr × r%
বা, 432 = 1200 × r × (r/100) 
বা, r2 = (432 × 100)/1200
বা,  r2 = 36
বা, r = 6

∴ সুদের হার ৬%
১৫.
বৃত্তের অর্ধপরিধি এবং ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ক) r : 2
  2. খ) 2 : r
  3. গ) 1 : r
  4. ঘ) r
সঠিক উত্তর:
গ) 1 : r
উত্তর
সঠিক উত্তর:
গ) 1 : r
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের অর্ধপরিধি এবং ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের অর্ধপরিধি = πr
বৃত্তের ক্ষেত্রফল = πr2
∴ অর্ধপরিধি : ক্ষেত্রফল = πr : πr2
= 1 : r
১৬.
৩০° কোণে আনত একটি মই এর দৈর্ঘ্য ২০ মিটার হলে, এটি দিয়ে সর্বোচ্চ কত উচ্চতায় উঠা যাবে?
  1. ক) ২০ মিটার
  2. খ) ১০ মিটার
  3. গ) ১৫ মিটার
  4. ঘ) ৮ মিটার
সঠিক উত্তর:
খ) ১০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০° কোণে আনত একটি মই এর দৈর্ঘ্য ২০ মিটার হলে, এটি দিয়ে সর্বোচ্চ কত উচ্চতায় উঠা যাবে?

সমাধান:
আমরা জানি,
sin30° = h/20
বা, 1/2 = h/20
বা, h = 10

অর্থাৎ সর্বোচ্চ ১০ মিটার উচ্চতায় উঠা যাবে।
১৭.
x + 1/x = 2 হলে, x5 + 1/x5 = কত?
  1. ক) 10
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 5
সঠিক উত্তর:
গ) 2
উত্তর
সঠিক উত্তর:
গ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = 2 হলে, x5 + 1/x5 = কত?

সমাধান: 
x +1/x = 2
x2 + 1 = 2x
x2 - 2x + 1 = 0
(x - 1) = 0
∴ x = 1

x5 + 1/x5 = 15 + 1/15
= 1 + 1
= 2
১৮.
2x - y = 6 এবং x - y = 2 হলে x ও y এর অনুপাত কত?
  1. ক) 4 : 3
  2. খ) 2 : 1
  3. গ) 1 : 2
  4. ঘ) 3 : 4
সঠিক উত্তর:
খ) 2 : 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 2 : 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2x - y = 6 এবং x - y = 2 হলে x ও y এর অনুপাত কত?

সমাধান:
2x - y = 6 ....... (1)
x - y = 2 .........(2)

1 থেকে 2 বিয়োগ করে পাই,
2x - y - x + y = 4
x = 4
∴ y = 2

∴ x : y = 4 : 2 = 2 : 1
১৯.
পাঁচটি ক্রমিক সংখ্যার শেষ তিনটির যোগফল 24 হলে প্রথম তিনটির গড় কত?
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 5
  4. ঘ) 6.5
সঠিক উত্তর:
ক) 6
উত্তর
সঠিক উত্তর:
ক) 6
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি ক্রমিক সংখ্যার শেষ তিনটির যোগফল 24 হলে প্রথম তিনটির গড় কত?

সমাধান:
ধরি,
৫ টি ক্রমিক সংখ্যা যথাক্রমে X, X + 1, X + 2, X + 3, X + 4

প্রশ্নমতে,
 X + 2 + X + 3 + X + 4 = 24 
বা, 3X + 9 = 24
বা, X = 15/3 = 5 

∴ প্রথম ৩ টি সংখ্যার গড় = (5 + 6 + 7)/3 = 6
২০.
৩০০ টাকা ৩ বছরে সুদে-আসলে ৩৯০ টাকা হলে সুদের হার কত?
  1. ক) ৩০%
  2. খ) ২০%
  3. গ) ১০%
  4. ঘ) ৫%
সঠিক উত্তর:
গ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০%
ব্যাখ্যা
 প্রশ্ন: ৩০০ টাকা ৩ বছরে সুদে-আসলে ৩৯০ টাকা হলে সুদের হার কত?

সমাধান:
ধরি,
সুদের হার = r%
দেওয়া আছে,
P = 300
n = 3
I = 390 - 300 = 90

আমরা জানি,
I = Pnr
∴ r = (I/Pn) × 100% 
= (90/(300 × 3)) × 100% 
= 10%
২১.
৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স ছিলো ৩৫ ও ৫ বছর। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ক) ৪ : ১
  2. খ) ২ : ১
  3. গ) ৩ : ১
  4. ঘ) ৩ : ২
সঠিক উত্তর:
গ) ৩ : ১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স ছিলো ৩৫ ও ৫ বছর। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স ছিলো ৩৫ ও ৫
বর্তমানে তাদের বয়স ৪০ ও ১০
৫ বছর পর তাদের বয়স হবে ৪৫ ও ১৫
∴ পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৪৫ : ১৫ = ৩ : ১
২২.
8x - 3 = 2 হলে x = কত?
  1. ক) 5
  2. খ) 10/3
  3. গ) 4/5
  4. ঘ) 3/5
সঠিক উত্তর:
খ) 10/3
উত্তর
সঠিক উত্তর:
খ) 10/3
ব্যাখ্যা
প্রশ্ন: 8x - 3 = 2 হলে x = কত?

সমাধান:
8x - 3 = 2
23(x - 3) = 21
3x - 9 = 1
x = 10/3
২৩.
একটি বর্গের কর্ণ √৩ মিটার হলে, বর্গের ক্ষেত্রফল কত?
  1. ক) ৩ বর্গ মিটার
  2. খ) ১.৫ বর্গ মিটার
  3. গ) ২.৫ বর্গ মিটার
  4. ঘ) ৯ বর্গ মিটার
সঠিক উত্তর:
খ) ১.৫ বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১.৫ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের কর্ণ √৩ মিটার হলে, বর্গের ক্ষেত্রফল কত?

সমাধান:

দেওয়া আছে,
বর্গের কর্ণ a = √৩
∴ বর্গের ক্ষেত্রফল = (১/২) × √৩ × √৩ = ৩/২ = ১.৫
২৪.
একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২৫০ মিটার। ১৫০ মিটার লম্বা একটি ট্রেন ২০ মিটার/সেকেন্ড বেগে গেলে প্লাটফর্মটিকে অতিক্রম করতে কতক্ষণ লাগবে?
  1. ক) ২০ মিনিট
  2. খ) ১০ মিনিট
  3. গ) ২০ সেকেন্ড
  4. ঘ) ১০ সেকেন্ড
সঠিক উত্তর:
গ) ২০ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২৫০ মিটার। ১৫০ মিটার লম্বা একটি ট্রেন ২০ মিটার/সেকেন্ড বেগে গেলে প্লাটফর্মটিকে অতিক্রম করতে কতক্ষণ লাগবে?

সমাধান:
প্লাটফর্মটিকে অতিক্রম করতে হলে ট্রেনটিকে মোট অতিক্রম করতে হবে = (১৫০ + ২৫০) = ৪০০ মিটার
ট্রেনটির বেগ = ২০ মিটার/সেকেন্ড

আমরা জানি,
অতিক্রান্ত দুরত্ব = বেগ × সময়
∴ সময় = দূরত্ব/বেগ
= ৪০০/২০
= ২০ সেকেন্ড 
২৫.
৩ একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুই কর্ণের সমষ্টির ১/৬ ভাগ কত?
  1. ক) √৩
  2. খ) ৬√৩
  3. গ) ২√৩
  4. ঘ) ৩√৩
সঠিক উত্তর:
ক) √৩
উত্তর
সঠিক উত্তর:
ক) √৩
ব্যাখ্যা
 প্রশ্ন: ৩ একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুই কর্ণের সমষ্টির ১/৬ ভাগ কত?

সমাধান:

ঘনকের ধার a = 3একক
∴ ঘনকের কর্ণ = √3 a = 3√3

দুই কর্ণের সমষ্টির 1/6 ভাগ = (3√3 + 3√3) × (1/6)
= 6√3/6= √3
২৬.
3.2n - 4.2n - 2 = কত?
  1. ক) 2(n + 1)
  2. খ) 2n
  3. গ) 2(n - 1)
  4. ঘ) 2(n + 2)
সঠিক উত্তর:
ক) 2(n + 1)
উত্তর
সঠিক উত্তর:
ক) 2(n + 1)
ব্যাখ্যা
 প্রশ্ন: 3.2n - 4.2n - 2 = কত?

সমাধান:
3. 2n - 22.2n- 2
⇒ 3. 2n - 22 + n - 2
⇒ 3. 2n - 2n
⇒ 2n(3 - 1)
⇒ 2n.21
⇒ 2(n + 1)