পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৩০ অক্টোবর, ২০২০সময়25 minutes৪৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ২টি পরীক্ষার প্রশ্নের উপর [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ২টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৩০ অক্টোবর, ২০২০ · ৫০ প্রশ্ন

.
রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ রচনা করেন?
  1. ক) বাংলা
  2. খ) সংস্কৃত
  3. গ) ব্রজবুলি
  4. ঘ) মৈথিলী
সঠিক উত্তর:
গ) ব্রজবুলি
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্রজবুলি
ব্যাখ্যা
বাংলা ও মৈথিলী ভাষার মিশ্রণে গঠিত ব্রজবুলিতে রবীন্দ্রনাথ ঠাকুর ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ রচনা করেন।
উৎসঃ বাংলাপিডিয়া
.
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' প্রকাশিত হয় কবে?
  1. ক) ১৯১২ সালে
  2. খ) ১৯২১ সালে
  3. গ) ১৯২২ সালে
  4. ঘ) ১৯৩১ সালে
সঠিক উত্তর:
গ) ১৯২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯২২ সালে
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা ১৯২২ সালে প্রকাশিত হয়। এতে মোট ১২ টি কবিতা রয়েছে। এগুলো হলো- প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার পাশা, রণভেরী, শাত ইল আরব, খেয়াপাড়ের তরণী, কোরবানি ও মোহররম। শিকল পড়ার গান নজরুলের বিষের বাঁশি কাব্যের অন্তর্গত কবিতা।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
.
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প কোনটি?
  1. ক) কমলাকান্তের জবানবন্দী
  2. খ) ভিখারিণী
  3. গ) দেনা-পাওনা
  4. ঘ) ডাকপিয়ন
সঠিক উত্তর:
গ) দেনা-পাওনা
উত্তর
সঠিক উত্তর:
গ) দেনা-পাওনা
ব্যাখ্যা
রবীন্দ্রনাথের এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প দেনাপাওনা।
এটি সামাজিক সমস্যা সংক্রান্ত ছোট গল্প।
ভিখারিনী রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোটগল্প।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
.
কোনটি 'যোগরূঢ়' শব্দের উদাহরণ?
  1. ক) প্রবীণ
  2. খ) পঙ্কজ
  3. গ) গবেষণা
  4. ঘ) সন্দেশ
সঠিক উত্তর:
খ) পঙ্কজ
উত্তর
সঠিক উত্তর:
খ) পঙ্কজ
ব্যাখ্যা
যোগরূঢ় শব্দ: সমাসবদ্ধ অথবা একাধিক শব্দ বা ধাতুর দ্বারা নিষ্পন্ন শব্দ যখন কোনো আপেক্ষিক অর্থ না বুঝিয়ে অন্য বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন: ‘পঙ্কজ’ শব্দের আপেক্ষিক অর্থ হলো যা পঙ্কে জন্মে তা, অর্থাৎ শৈবাল, পদ্মফুল, কেঁচো প্রভৃতি। কিন্তু পঙ্কজ বললে শুধু পদ্মফুলকেই বোঝায়। কাজেই ‘পঙ্কজ’ যোগরূঢ় শব্দ। তেমন রাজপুত, মহাযাত্রা, জলধি ইত্যাদি।
হস্তী, বাঁশি, সন্দেশ, গবেষণা, তৈল, প্রবীণ - এগুলো রুঢ়ি শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
'হাচ্ছানি' শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) হাত + চানি
  2. খ) হাচ + ছানি
  3. গ) হট্‌ + ছানি
  4. ঘ) হাত + ছানি
সঠিক উত্তর:
ঘ) হাত + ছানি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হাত + ছানি
ব্যাখ্যা
চ বর্গীয় ধ্বনির আগে যদি ত বর্গীয় ধ্বনি আসে তাহলে, ত বর্গীয় ধ্বনি লোপ হয় এবং চ বর্গীয় ধ্বনীর দ্বিত্ব হয়৷ যেমনঃ নাত + জামাই = নাজ্জামাই, বদ + জাত = বজ্জাত, হাত + ছানি = হাচ্ছানি ইত্যাদি৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
বেগম রােকেয়া সাখাওয়াত হােসেন রচিত উপন্যাস-
  1. ক) পদ্মরাগ
  2. খ) পদ্মগোখরা
  3. গ) পদ্মপুরাণ
  4. ঘ) পদ্মাবতী
সঠিক উত্তর:
ক) পদ্মরাগ
উত্তর
সঠিক উত্তর:
ক) পদ্মরাগ
ব্যাখ্যা
'পদ্মগোখরা' কাজী নজরুল ইসলাম রচিত গল্প।
বেগম রােকেয়া সাখাওয়াত হােসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ' (১৯২৪)। তবে সাহিত্য সমালােচকগণ একে উপন্যাস না বলে উপন্যাসােপম গদ্য-আখ্যায়িকা বলে অভিহিত করেছেন।‌
'পদ্মাবতী' (১৬৪৮) মধ্যযুগের কবি‌ আলাওল রচিত কাব্য।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
.
'ধূসরতার কবি' কার উপাধি?
  1. ক) সত্যেন বসু
  2. খ) সুধীন্দ্রনাথ দত্ত
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) অমিয় চক্রবর্তী
সঠিক উত্তর:
গ) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
গ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
জীবনানন্দ দাশকে ‘রূপসী বাংলার কবি, ধূসরতার কবি’ প্রভৃতি উপাধী দেয়া হয়েছে।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য- মোহসীনা নাজিলা
.
'চতুরঙ্গ' গ্রন্থটি কার রচিত?
  1. ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. খ) দীনবন্দু মিত্র
  3. গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস- চতুরঙ্গ (১৯১৬)। এটি সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস। উল্লেখ্য হুমায়ুন কবির ‘চতুরঙ্গ' নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করতেন। বলাইচাঁদ মুখােপাধ্যায় রচিত কাব্য ‘চতুর্দশী' (১৯৪৭), মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘চতুষ্কোণ' (১৯৪৮)।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
.
“ননীর পুতুল” অর্থ কি?
  1. ক) কুলাঙ্গার
  2. খ) শ্রমবিমুখ
  3. গ) অনেক আদরের
  4. ঘ) অর্থের কুপ্রভাব
সঠিক উত্তর:
খ) শ্রমবিমুখ
উত্তর
সঠিক উত্তর:
খ) শ্রমবিমুখ
ব্যাখ্যা
তামার বিষ - অর্থের কুপ্রভাব।
পোঁ-ধরা - মোসাহেবি করা।
ননীর পুতুল - শ্রমবিমুখ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
১০.
“কত ধানে কত চাল হয় তা আমি জানি।” - কোন কারকে কী বিভক্তি?
  1. ক) অপাদানে সপ্তমী
  2. খ) অধিকরণে শূণ্য
  3. গ) কর্তায় ষষ্ঠী
  4. ঘ) করণে তৃতীয়া
সঠিক উত্তর:
ক) অপাদানে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
ক) অপাদানে সপ্তমী
ব্যাখ্যা
কোথা থেকে / কী হতে / কীসের হতে দ্বারা প্রশ্ন করলে উত্তরে পাওয়া যায় অপাদান কারক। “স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না” এই বাক্যে কোথা থেকে পালায় প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় বলে তা আপাদান কারক। এবং পালায় এর সাথে এ যুক্ত হওয়ায় তা সপ্তমী বিভক্তি। অপাদানে সপ্তমীর আরেকটি উদাহরণঃ কত ধানে কত চাল হয় তা আমি জানি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১১.
“রাজবন্দীর রোজনামচা” লিখেছেন কে?
  1. ক) কাজি নজরুল ইসলাম
  2. খ) শেখ মুজিবুর রহমান
  3. গ) শহীদুল্লাহ কায়সার
  4. ঘ) আরজ আলী মাতুব্বর
সঠিক উত্তর:
গ) শহীদুল্লাহ কায়সার
উত্তর
সঠিক উত্তর:
গ) শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা
'রাজবন্দীর জবানবন্দী' হল কাজী নজরুল ইসলামের প্রবন্ধ।
'রাজবন্দীর রোজনামচা' শহীদুল্লাহ কায়সারের স্মৃতিকথামূলক গ্রন্থ যা ১৯৬২ সালে প্রকাশিত হয়।
'শয়তানের জবানবন্দি' - হলো আরজ আলী মাতুব্বরের রচনা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
১২.
“ওলন্দাজ” কোন ভাষার শব্দ?
  1. ক) ডাচ
  2. খ) ফারসি
  3. গ) জার্মান
  4. ঘ) ফরাসি
সঠিক উত্তর:
ঘ) ফরাসি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফরাসি
ব্যাখ্যা
ফরাসি শব্দ: ওলন্দাজ, কাফে, রেস্তোরাঁ, আঁতাত, ডিপাে, কার্তুজ, কুপন, বুর্জোয়া, রেনেসাঁস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৩.
“চেহারায় চতুরঙ্গ” কোন শ্রেণীর রচনা?
  1. ক) কাব্য
  2. খ) উপন্যাস
  3. গ) প্রবন্ধ
  4. ঘ) রূপকথা
সঠিক উত্তর:
খ) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
খ) উপন্যাস
ব্যাখ্যা
আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ হলোঃ লোক লোকান্তর, কালের কলস, মায়াবী পর্দা দুলে উঠে, সোনালী কাবিন, বখতিয়ারের ঘোড়া, পাখির কাছে ফুলের কাছে, প্রেমের কবিতা, আরব্য রজনীর রাজহাঁস, দোয়েল ও দয়িতা ইত্যাদি।
উপন্যাসঃ ডাহুকী, কবি ও কোলাহল, উপমহাদেশ, আগুনের মেয়ে, কাবিলের বোন, চেহারায় চতুরঙ্গ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা
১৪.
কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিম্নের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে?
  1. ক) ৭ : ৫ : ৪
  2. খ) ৩ : ৪ : ৬
  3. গ) ১৩ : ১২ : ৫
  4. ঘ) ৬ : ৪ : ১৩
সঠিক উত্তর:
গ) ১৩ : ১২ : ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩ : ১২ : ৫
ব্যাখ্যা
আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
∴ ১৩ = ১২ + ৫
সুতরাং, ১৩ : ১২ : ৫ বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।
১৫.
কোনো সুষম বুহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 120° হলে এর বাহুর সংখ্যা কত?
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) 9
সঠিক উত্তর:
ক) 6
উত্তর
সঠিক উত্তর:
ক) 6
ব্যাখ্যা
120° = {(n-2)×180°}/n
⇒120°n = 180°n - 360°
⇒60°n = 360°
∴ n = 360°/60° = 6
১৬.
64, 32, .......... ধারাটির ৯ম পদ কোনটি?
  1. ক) 2
  2. খ) 1
  3. গ) 1/2
  4. ঘ) 1/4
সঠিক উত্তর:
ঘ) 1/4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/4
ব্যাখ্যা
ধারাটি একটি সমানুপাতিক ধারা। ধারাটি - ৬৪, ৩২, ১৬, ৮, ৪, ২, ১, ১/২, ১/৪
১৭.
যদি (a + 1/a)2 = 4 হয়, তবে a3 + 1/a3 এর মান কত?
  1. ক) 0
  2. খ) √3
  3. গ) √4
  4. ঘ) 27
সঠিক উত্তর:
গ) √4
উত্তর
সঠিক উত্তর:
গ) √4
ব্যাখ্যা
(a + 1/a)2 = 4 
∴ a + 1/a = √4 
∴ a3 + 1/a3 = (a + 1/a)3 - 3.a.1/a(a + 1/a)
= (√4)3 - 3√4 
= 4√4 - 3√4 
= √4
১৮.
যথাক্রমে x এবং y একক দৈর্ঘ্য ও প্রস্থবিশিষ্ট একটি আয়তক্ষেত্রের পরিসীমা 108 একক। যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হয়, তবে কোনটি সঠিক?
  1. ক) x + y = 34
  2. খ) x + y = 56
  3. গ) 2x + 3y = 126
  4. ঘ) 4x + 2y = 96
সঠিক উত্তর:
গ) 2x + 3y = 126
উত্তর
সঠিক উত্তর:
গ) 2x + 3y = 126
ব্যাখ্যা
2(x+y) = 108
⇒x + y = 54
⇒2y + y = 54 [যেহেতু, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ]
⇒3y = 54
∴y = 18
সুতরাং, x = 36
উত্তর হবে, 2x + 3y = 72 + 54 = 126
১৯.
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য √32 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) 4
  2. খ) 4√2
  3. গ) 16
  4. ঘ) 256
সঠিক উত্তর:
গ) 16
উত্তর
সঠিক উত্তর:
গ) 16
ব্যাখ্যা
বর্গের বাহু a হলে, কর্ণের দৈর্ঘ্য = a√2
∴a√2 = √32 = √(16×2)= 4√2
∴a = 4
∴a2 = 16
২০.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১৭ যোগ করলে যোগফল ৫-এর বর্গ হবে?
  1. ক) ২৫
  2. খ) ৩৬
  3. গ) ৪৯
  4. ঘ) ৬৪
সঠিক উত্তর:
ঘ) ৬৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৪
ব্যাখ্যা
ধরি, সংখ্যাটি x
শর্তমতে, √x + ১৭ = ৫
√x = ২৫ -১৭ = ৮ 
(√x) = ৮ = ৬৪
২১.
A = 45° হলে 1+tan2A / 1+tan2A = কত?

  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) অসংজ্ঞায়িত
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
1+tan2A / 1+tan2A
= 1+(tan45°)2 / 1+(tan45°)2
= 1+1 / 1+1
= 2/2
= 1
২২.
একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং 2(1/2) মিটার পানির উপরে, বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ক) 9 মিটার
  2. খ) 10 মিটার
  3. গ) 12 মিটার
  4. ঘ) 15 মিটার
সঠিক উত্তর:
ঘ) 15 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 15 মিটার
ব্যাখ্যা
ধরি, বাঁশটির দৈর্ঘ্য = x মিটার
মাটির নিচে ও পানির মধ্যে আছে = (x/2 + x/3) অংশ
= (3x+2x) / 6 অংশ
= 5x / 6
আবার, পানির উপরে আছে = (x - 5x/6) = x/6 অংশ
শর্তমতে, x/6 = 2(1/2) মিটার
∴ x = 15 মিটার
২৩.
টাকায় ৩টি কমলা ক্রয় করে, টাকায় ২টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৩০%
  2. খ) ১৫%
  3. গ) ৫০%
  4. ঘ) ৩৫%
সঠিক উত্তর:
গ) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০%
ব্যাখ্যা

৩টি কমলার ক্রয়মূল্য ১ টাকা
১টি কমলার ক্রয়মূল্য ১/৩ টাকা
আবার, ২টি কমলার বিক্রয়মূল্য ১ টাকা
১টি কমলার বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ লাভ = (১/২) - (১/৩) = ১/৬ টাকা
এখন ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১×৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১×৩×১০০)/৬ টাকা
= ৫০ টাকা
∴ নির্ণেয় লাভ ৫০%

২৪.
The Merchant of Venice is-
  1. ক) a comedy
  2. খ) a poem
  3. গ) a novel
  4. ঘ) a tragedy
সঠিক উত্তর:
ক) a comedy
উত্তর
সঠিক উত্তর:
ক) a comedy
ব্যাখ্যা
Notable comedy of William Shakespeare: Twelfth night, The Taming of the Shrew, Two gentlemen of Verona, The Merchant of Venice, As you like it, All's well that ends well, A Midsummer Night Dreams, The Tempest.
Source: Britannica
২৫.
Fill in the gap: Sometimes the home environment just isn't conducive ____ reading.
  1. ক) with
  2. খ) for
  3. গ) to
  4. ঘ) on
সঠিক উত্তর:
গ) to
উত্তর
সঠিক উত্তর:
গ) to
ব্যাখ্যা
If one thing is conducive to another thing, it makes the other thing likely to happen.
Example:- Sometimes the home environment just isn't conducive to reading.
-Early rising is conducive to health.
২৬.
Who wrote ‘Novum Organum’?
  1. ক) Christopher Hitchens
  2. খ) Charles Dickens
  3. গ) Francis Bacon
  4. ঘ) Edmund Spenser
সঠিক উত্তর:
গ) Francis Bacon
উত্তর
সঠিক উত্তর:
গ) Francis Bacon
ব্যাখ্যা
Francis Bacon (1561 – 1606):
- He was a natural philosopher.
- Father of Essay.
Works: Essays (1597), The Adventure of Learning, Novum Organum.
Source: Live MCQ Lecture
২৭.
Who is the writer of 'Imperial women'?
  1. ক) Jane Austen
  2. খ) O’Henry
  3. গ) William Blake
  4. ঘ) Pearl S. Buck
সঠিক উত্তর:
ঘ) Pearl S. Buck
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Pearl S. Buck
ব্যাখ্যা
Pearl S. Buck(1892 - 1973):
-She is an American novelist and writer.
-She was awarded the Nobel prize in 1938 for her rich and truly epic description of peasant life in China.
-Pearl S. Buck was the first American woman to win the Nobel prize for literature.
Works: The good earth, Pavilion of women, Imperial women, A House Divided.
Source: Live MCQ lecture.
২৮.
Which one is not a type of sonnet?
  1. ক) Petrarchan
  2. খ) Shakespearean
  3. গ) Voltarean
  4. ঘ) Spenserian
সঠিক উত্তর:
গ) Voltarean
উত্তর
সঠিক উত্তর:
গ) Voltarean
ব্যাখ্যা
A poem of fourteen iambic pentameter lines is called a sonnet. It is of three types: Petrarchan, Shakespearean, Spenserian.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
২৯.
‘The Shepherds Calendar’ is written by-
  1. ক) Charles Dickens
  2. খ) Edmund Spenser
  3. গ) G.B. Shaw
  4. ঘ) E.M. Forster
সঠিক উত্তর:
খ) Edmund Spenser
উত্তর
সঠিক উত্তর:
খ) Edmund Spenser
ব্যাখ্যা
Edmund Spenser is known as the 'Poet of Poets' in English literature. His famous Epic is The Faerie Queene.
His famous books- The Shepherds Calendar, The Ruins of Time, Amoretti (Collection of 89 Sonnets).
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture
৩০.
The plural form of the word ‘scissor’ is-
  1. ক) Scissors
  2. খ) Scisser
  3. গ) Scissor
  4. ঘ) Scissores
সঠিক উত্তর:
গ) Scissor
উত্তর
সঠিক উত্তর:
গ) Scissor
ব্যাখ্যা

Deer, Pair, Sheep, Scissor, Dozen, Score, Cannon এসব শব্দের singular এবং plural form একইরকম থাকে।

৩১.
Bread and butter _____ purchased from the grocery shops.
  1. ক) is
  2. খ) are
  3. গ) were
  4. ঘ) have been
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর খ, গ এবং ঘ তিনটিই হতে পারে।
যখন দুটি singular subject and দ্বারা যুক্ত হয়ে একই ভাব প্রকাশ করে তখন Verb টি singular হবে।
যেমনঃ Bread and butter is my favorite breakfast.
কিন্তু যখন দুটি singular subject and দ্বারা যুক্ত হয়ে ভিন্ন ভাব প্রকাশ করে তখন Verb টি plural হবে।
যেমনঃ Bread and butter are purchased from the grocery shops.
৩২.
The antonym of ‘tender’ is -
  1. ক) nostalgic
  2. খ) affectionate
  3. গ) dispassionate
  4. ঘ) sympathetic
সঠিক উত্তর:
গ) dispassionate
উত্তর
সঠিক উত্তর:
গ) dispassionate
ব্যাখ্যা

'Tender' means = showing gentleness, kindness, and affection
SYNONYMS:
nostalgic, tender, emotional, sloppy, dewy-eyed, misty-eyed, affectionate, loving etc.
ANTONYMS
dispassionate, practical, cynical
Source: Oxford and Merriam-Webster Dictionary

৩৩.
I finished ____ the report just minutes before it was due. শূণ্যস্থানটি কোন শব্দ দ্বারা পূরণ হবে?
  1. ক) type
  2. খ) typed
  3. গ) typing
  4. ঘ) off typing
সঠিক উত্তর:
গ) typing
উত্তর
সঠিক উত্তর:
গ) typing
ব্যাখ্যা
Finish doing something - Complete the task.
For example; I finished typing the report just minutes before it was due.
৩৪.
Who wrote ‘Endymion’?
  1. ক) John Wycliffe
  2. খ) P.B. Shelley
  3. গ) John Keats
  4. ঘ) Lord Tennyson
সঠিক উত্তর:
গ) John Keats
উত্তর
সঠিক উত্তর:
গ) John Keats
ব্যাখ্যা

John Keats English Romantic lyric poet who devoted his short life to the perfection of a poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
He is called the Poet of Beauty.
His famous works:
Endymion,
Hyperion,
Lamia,
Ode to a Nightingale,
Ode to Autumn,
The Eve of St. Agnes,
Ode to Psyche etc.
[Source: Live MCQ lecture and Encyclopaedia Britannica]

৩৫.
‘All's well that ends well’ is written by-
  1. ক) Shakespeare
  2. খ) Makepeace Thackery
  3. গ) John Webster
  4. ঘ) Thomas Kyd
সঠিক উত্তর:
ক) Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
ক) Shakespeare
ব্যাখ্যা
Notable comedy of William Shakespeare: Twelfth night, The Taming of the Shrew, Two gentlemen of Verona, The Merchant of Venice, As you like it, All's well that ends well, A Midsummer Night Dreams, The Tempest.
Source: Britannica
৩৬.
বঙ্গভঙ্গ রদ হয় কবে?
  1. ক) ১৯০৫ সালে
  2. খ) ১৯১১ সালে
  3. গ) ১৯১২ সালে
  4. ঘ) ১৯৪৭ সালে
সঠিক উত্তর:
খ) ১৯১১ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯১১ সালে
ব্যাখ্যা
১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জনের সময়ে বিশাল বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয়। এটি বঙ্গভঙ্গ নামে পরিচিত। কিন্তু কংগ্রেস ও বর্ণহিন্দুদের বিরোধিতা ও সহিংস আন্দোলনের জন্যে ব্রিটিশ সরকার ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। ১৯১১ সালের ১২ ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। এতে করে ১৯১২ সালের ১ এপ্রিল পুনরায় দুই বাংলা একত্রিত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৩৭.
রাজশাহী প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
  1. ক) বরেন্দ্র
  2. খ) চন্দ্রদ্বীপ
  3. গ) হরিকেল
  4. ঘ) রাঢ়
সঠিক উত্তর:
ক) বরেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
ক) বরেন্দ্র
ব্যাখ্যা
বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল প্রাচীন বাংলায় সমতট জনপদ নামে পরিচিত ছিলো। অন্যদিকে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত এলাকা হরিকেল, বৃহত্তর ফরিদপুর ও ঢাকা বঙ্গ এবং উত্তরবঙ্গের পাবনা, রাজশাহী, দিনাজপুর ও বগুড়ার অংশবিশেষ বরেন্দ্র নামে পরিচিত ছিলো।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৩৮.
ছয় দফা দিবস-
  1. ক) ৫ ফেব্রুয়ারি
  2. খ) ৬ ফেব্রুয়ারি
  3. গ) ৬ জুন
  4. ঘ) ৭ জুন
সঠিক উত্তর:
ঘ) ৭ জুন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭ জুন
ব্যাখ্যা
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের সম্মেলেনে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন সংবলিত ছয় দফা দাবি উত্থাপন করেন।
- পরবর্তীতে ১৮-২০ মার্চ ১৯৬৬ আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় ৬ দফা গৃহিত হয়। পরবর্তীতে, বঙ্গবন্ধু ছয়দফা উত্থাপনের জের ধরে গ্রেপ্তার হন।
- ৭ জুন ছয় দফা দাবী এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবীতে হরতাল চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে অনেকে নিহত হয়। এর ফলশ্রুতিতে ৭ জুনকে ছয় দফা দিবস হিসেবে পালন করা হয়।
- ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।
উৎসঃ অসমাপ্ত আত্মজীবনী এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৩৯.
প্রথম অনারব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় -
  1. ক) সৌদি আরব
  2. খ) সেনেগাল
  3. গ) ইরাক
  4. ঘ) আলবেনিয়া
সঠিক উত্তর:
খ) সেনেগাল
উত্তর
সঠিক উত্তর:
খ) সেনেগাল
ব্যাখ্যা
প্রথম আফ্রিকান, প্রথম মুসলিম এবং প্রথম অনারব মুসলিম দেশ হিসেবে সেনেগাল ১ ফেব্রুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ২৫ ফেব্রুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
প্রথম আরব দেশ হিসেবে ইরাক ৮ জুলাই ১৯৭২ বাংলাদেশ কে স্বীকৃতি প্রদান করে। আলজেরিয়া ১৬ জুলাই ১৯৭৩ সালে স্বীকৃতি দেয়।
অন্যদিকে ৬ ডিসেম্বর ১৯৭১ প্রথম দেশ হিসেবে ভুটান (প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের ভাষ্যমতে) এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। তবে ২৯তম এবং ১৭তম বিসিএসের প্রশ্ন অনুযায়ী বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভারত এবং দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভুটান।
উৎসঃ ইউএস স্টেট ডিপার্টমেন্ট ওয়েবসাইট এবং বাংলাদেশ প্রতিদিন
৪০.
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার-
  1. ক) গোবিন্দ হালদার
  2. খ) আব্দুল জব্বার
  3. গ) আপেল মাহমুদ
  4. ঘ) আব্দুল গাফফার
সঠিক উত্তর:
ক) গোবিন্দ হালদার
উত্তর
সঠিক উত্তর:
ক) গোবিন্দ হালদার
ব্যাখ্যা
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার গোবিন্দ হালদার। এটি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়। এতে কণ্ঠ দেন আপেল মাহমুদ।
উৎসঃ দৈনিক প্রথম আলো
৪১.
বিশ্ব স্বাস্থ্য দিবস-
  1. ক) ৮ মার্চ
  2. খ) ৭ এপ্রিল
  3. গ) ৫ জুন
  4. ঘ) ৮ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
খ) ৭ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭ এপ্রিল
ব্যাখ্যা
প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ৮ মার্চ বিশ্ব নারী দিবস। ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এবং ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়।
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট
৪২.
পৃথিবীর প্রথম মানুষ হিসেবে মহাকাশ ভ্রমণ করেন-
  1. ক) বাজ আলড্রিন
  2. খ) জন প্লেন
  3. গ) ইউরি গ্যাগারিন
  4. ঘ) নীল আর্মস্ট্রং
সঠিক উত্তর:
গ) ইউরি গ্যাগারিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউরি গ্যাগারিন
ব্যাখ্যা
বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশ যান হচ্ছে ভস্টক - ১। এতে করে রাশিয়ার ইউরি গ্যাগারিন পৃথিবীর প্রথম মানুষ হিসেবে মহাকাশ ভ্রমণ করেন। এপোলো-১১ এ করে নীল আর্মস্ট্রং ও এডউইন আলড্রিন চাঁদে অবতরণ করেন।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৪৩.
বাংলা সন কবে থেকে প্রবর্তিত হয়?
  1. ক) ১৫৪৮ সালে
  2. খ) ১৫৫৬ সাল
  3. গ) ১৫৬৫ সাল
  4. ঘ) ১৫৮৪ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৫৮৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫৮৪ সালে
ব্যাখ্যা
কৃষিকাজের সুবিধার জন্য সম্রাট আকবর ১৫৮৪ সালে ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা তার সিংহাসন আরোহণ (১৫৫৬ সাল) থেকে গণনা করা শুরু হয়।
উৎসঃ বাংলাপিডিয়া
৪৪.
বাংলাদেশ IMF এর সদস্য হয়-
  1. ক) ২২ জুন, ১৯৭২
  2. খ) ১৭ আগস্ট, ১৯৭২
  3. গ) ২২ জুন, ১৯৭৪
  4. ঘ) ১৭ আগস্ট, ১৯৭৪
সঠিক উত্তর:
খ) ১৭ আগস্ট, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭ আগস্ট, ১৯৭২
ব্যাখ্যা
বাংলাদেশ ওপেকের সদস্য নয়। শুধুমাত্র তেল উৎপাদন এবং রপ্তানিকারী দেশসমূহই এর সদস্য হতে পারে। বাংলাদেশ IMF এর সদস্য হয় ১৭ আগস্ট, ১৯৭২। ILO এর সদস্য হয় ২২ জুন, ১৯৭২। ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ OIC এর সদস্য।
উৎসঃ সংস্থাগুলোর ওয়েবসাইট
৪৫.
রক্ত কণিকায় কিসের উপস্থিতির কারণে রক্ত লাল দেখায়?
  1. ক) বেসোফিল
  2. খ) হেপারিন
  3. গ) হিমোগ্লোবিন
  4. ঘ) ফাইব্রিনোজেন
সঠিক উত্তর:
গ) হিমোগ্লোবিন
উত্তর
সঠিক উত্তর:
গ) হিমোগ্লোবিন
ব্যাখ্যা
হিমোগ্লোবিন এক ধরনের আমিষ জাতীয় রঞ্জক পদার্থ। লোহিত রক্ত কণিকায় এর উপস্থিতির কারণে রক্ত লাল দেখায়। রক্তে উপযুক্ত পরিমাণে হিমোগ্লোবিন না থাকলে রক্ত স্বল্পতা বা রক্তশূন্যত দেখা দেয়।
উৎসঃ জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি
৪৬.
বিশ্বের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন তাজমহল নির্মাণ করেন-
  1. ক) সম্রাট বাবর
  2. খ) সম্রাট শাহজাহন
  3. গ) সম্রাট আকবর
  4. ঘ) সম্রাট আওরঙ্গজেব
সঠিক উত্তর:
খ) সম্রাট শাহজাহন
উত্তর
সঠিক উত্তর:
খ) সম্রাট শাহজাহন
ব্যাখ্যা
সম্রাট শাহজাহানের আমলে মুঘল শিল্প ও স্থাপত্যের চরম উৎকর্ষ সাধিত হয়। তার স্ত্রী অকাল প্রয়াত মমতাজমহলের সমাধীর উপর তাজমহল নির্মাণ বিশ্বের স্থাপত্য শিল্পের অন্যতম একটি নিদর্শন৷ ময়ূর সিংহাসন তার শিল্পানুরাগের এক অপূর্ব নিদর্শন।
উৎসঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইতিহাস ২য় পত্র- এইচ এস সি প্রোগ্রাম
৪৭.
জাতিসংঘের বর্তমান সদস্য দেশের সংখ্যা-
  1. ক) ১৪১ টি
  2. খ) ১৪৯ টি
  3. গ) ১৯৪ টি
  4. ঘ) ১৯৩ টি
সঠিক উত্তর:
ঘ) ১৯৩ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৩ টি
ব্যাখ্যা
জাতিসংঘের সদস্য সংখ্যাঃ ১৯৩টি। সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
উল্লেখ্য জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
সুত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট।
৪৮.
ম্যালেরিয়া রোগের বিস্তার ঘটানোর একমাত্র মাধ্যম-
  1. ক) Aedes
  2. খ) Culex
  3. গ) Anopheles
  4. ঘ) Culiseta
সঠিক উত্তর:
গ) Anopheles
উত্তর
সঠিক উত্তর:
গ) Anopheles
ব্যাখ্যা
ম্যালেরিয়া রোগের বিস্তার ঘটানোর একমাত্র মাধ্যম স্ত্রী Anopheles মশকী। Aedes aegypti (এডিস এজিপটাই) প্রজাতির মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। এছাড়া এডিস এলবোপিকটাস মশার কামরেও ডেঙ্গু রোগ ছড়াতে পারে।
উৎসঃ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী
৪৯.
বাংলাদেশের জাতীয় দিবস কবে?
  1. ক) ২১ শে ফেব্রুয়ারি
  2. খ) ২৬ মার্চ
  3. গ) ১৫ আগস্ট
  4. ঘ) ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর:
খ) ২৬ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৬ মার্চ
ব্যাখ্যা
২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস। ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬ শে মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। ১৯৮১ সাল থেকে ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। সেজন্যে একে স্বাধীনতা দিবস বলা হয়। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এবং ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
উৎসঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৫০.
প্রকৃতিতে পাওয়া যায় এমন মৌলিক পদার্থের সংখ্যা কতটি?
  1. ক) ৯২
  2. খ) ৯৮
  3. গ) ১০৩
  4. ঘ) ১১১
সঠিক উত্তর:
খ) ৯৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯৮
ব্যাখ্যা
এ পর্যন্ত ১১৮ টি মৌল আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে ৯৮ টি প্রকৃতিতে পাওয়া যায়।
বাকি ২০ টি গবেষণাগারে তৈরি করা হয়েছে।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি