পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
Exam 8: Topic: (Part I) e. The Abbasid dynasty 750-1258 A.C. The reign of al-Mutawakil and the forces of disintegration; the rise and fall of the Barmakides; early Abbasid caliphs’ Byzantine policy; Turkish and Persian’s ascendancy in the court and its results; the development of learning and culture under Harun al-Rashid and al-Mamun; the rise of the Buwaihids and Saljuqs with reference to their impacts on the Abbasid caliphate; causes for the decay and downfall of the Abbasid dynasty; sack of Baghdad by Halaku Khan in 1258 A.C. and its farreaching effects; social and intellectual life under the Abbasids. Source: Class – 6, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১] · তারিখ অনির্ধারিত · ৪৭ প্রশ্ন

.
নিচের কোন শাসক সঙ্গীতের ব্যাপক অনুরাগী ছিলেন?
  1. আল-ওয়াসিক
  2. মুতাসিম বিল্লাহ
  3. আল মুতাওয়াক্কিল
  4. আবুল আব্বাস
সঠিক উত্তর:
আল-ওয়াসিক
উত্তর
সঠিক উত্তর:
আল-ওয়াসিক
ব্যাখ্যা

⇒ আল-মুতাসিম বিল্লার মৃত্যুর পর আবু জাফর হারুন ‘আল-ওয়াসিক বিল্লাহ’ (৮৪২-৪৭) উপাধি ধারণ করে বাগদাদের সিংহাসনে বসেন।
- তিনি সঙ্গীতের ব্যাপক অনুরাগী ছিলেন।
- এ জন্য তার সময়ে সঙ্গীতের ব্যাপক উন্নয়ন ঘটে।

.
কার নামানুসারে সেলজুক বংশের নামকরণ করা হয়?
  1. মালিক শাহ
  2. নিযাম-উল-মুলক
  3. সেলজুক বিন বাকায়িক
  4. আলপ-আর-সালান
সঠিক উত্তর:
সেলজুক বিন বাকায়িক
উত্তর
সঠিক উত্তর:
সেলজুক বিন বাকায়িক
ব্যাখ্যা

⇒সেলজুকগণ মধ্য এশিয়ার বিখ্যাত ঘুজ গোত্রীয় লোক ছিলেন।
-সেলজুক বিন বাকায়িকের নাম অনুসারে এ বংশের নামকরণ হয় সেলজুক বংশ। 

.
সালাহ্উদ্দিন আইয়্যূবী জাতিতে কি ছিলেন?  
  1. পারসিক
  2. তুর্কি
  3. কুর্দি
  4. বার্বার
সঠিক উত্তর:
কুর্দি
উত্তর
সঠিক উত্তর:
কুর্দি
ব্যাখ্যা

⇒ সালাহ্উদ্দিন আইয়্যূবী ১১৩৭ খ্রিষ্টাব্দ, তিকরিত (বর্তমান ইরাক) এ জন্মগ্রহন করেন।
-তার আসল নাম ইউসুফ ইবন আইয়ুব।
-তিনি জাতীতে কুর্দি ছিলেন।
-১১৭৪ সালে সালাহউদ্দিন ‘আইয়ুবী’ বংশ প্রতিষ্ঠা করেন। 

.
‘ক্রসেড’ শব্দের অর্থ কি?
  1. অন্যায় যুদ্ধ
  2. পবিত্র যুদ্ধ
  3. ন্যায় যুদ্ধ
  4. ধর্মযুদ্ধ
সঠিক উত্তর:
ধর্মযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ধর্মযুদ্ধ
ব্যাখ্যা

⇒ক্রসেড  অর্থ ধর্মযুদ্ধ।
-ক্রসেড (Crusade) বলতে সাধারণত ১১শ শতক থেকে ১৩শ শতকের মধ্যে ইউরোপীয় খ্রিস্টানদের দ্বারা পরিচালিত একাধিক সামরিক অভিযানের কথা বোঝানো হয়।
-যার মূল উদ্দেশ্য ছিল পবিত্র ভূমি (বিশেষ করে জেরুজালেম) মুসলিমদের কাছ থেকে পুনরুদ্ধার করা। 

.
গুপ্তঘাতক সম্প্রদায়ের নেতা কে ছিলেন? 
  1. মালিক শাহ
  2. হাসান বিন সাবাহ
  3. আলপ আর-সালান
  4. নিজাম-উল-মুলক
সঠিক উত্তর:
হাসান বিন সাবাহ
উত্তর
সঠিক উত্তর:
হাসান বিন সাবাহ
ব্যাখ্যা

⇒মালিক শাহের রাজত্বের শেষ দিকে গুপ্তঘাতক সম্প্রদায়ের উদ্ভব ঘটে।
-তাদের প্রধান ঘাটি আলামুত দুর্গ।
-এর প্রতিষ্ঠাতা ছিলেন নিযামুল মুলকের সহপাঠি হাসান সাবাহ।
-যিনি পর্বতের বৃদ্ধ লোক (The Old Man of the Mountain) নামে পরিচিত। 

.
বুয়াইয়া বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিল?
  1. মুইয-উদ-দৌলা
  2. ইজ্জুদ্দৌলাহ
  3. আজদুদ্দৌলাহ্
  4. রুকন্উদ্দৌলাহ
সঠিক উত্তর:
আজদুদ্দৌলাহ্
উত্তর
সঠিক উত্তর:
আজদুদ্দৌলাহ্
ব্যাখ্যা

⇒আজদুদ্দৌলাহর শাসনামলে বুয়াইয়ারা ক্ষমতার চরম শিখরে আরোহণ করেছিলেন।
-খলিফা তাকে ‘সুলতান’ উপাধি প্রদান করেন।
-জুমুআর খুতবায় তাঁর নাম উচ্চারিত হয়।
-মুদ্রায় তাঁর নাম অংকন করা হয়।
-বুয়াইয়াদের মধ্যে তিনিই প্রথম ‘শাহানশাহ্’ উপাধি গ্রহণ করেন।
-তিনি ছিলেন শ্রেষ্ঠ বুয়াইয়া শাসক।

.
কোন যুদ্ধের মাধ্যমে সালাহ্উদ্দিন আইয়্যূবী ক্রসেডারদের থেকে জেরুজালেম উদ্ধার করেন?
  1. কুরুন হামার যুদ্ধ
  2. হিত্তিনের যুদ্ধ
  3. কায়রোর যুদ্ধ
  4. এডেসার যুদ্ধ
সঠিক উত্তর:
হিত্তিনের যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
হিত্তিনের যুদ্ধ
ব্যাখ্যা

⇒ ক্রসেডের ২য় ধাপে মুসলামানদের নেতৃত্ব দেন বিখ্যাত বীর সালাউদ্দিন আইয়ুবী।
- যিনি ১১৮৭ সালে "Battle of Hattin"-এ খ্রিস্টান বাহিনীকে পরাজিত করেন।
- এ যুদ্ধে জয় লাভের পরেই মুসলমানরা জেরুজালেম পুনর্দখল করেন।

.
বাগদাদে প্রথম হাসপাতাল বা বিমারিস্তান নির্মিত হয় কার সময়?
  1. খলিফা আল-মনসুরের সময়   
  2. খলিফা হারুন-অর-রশিদের সময়
  3. খলিফা আল-মাহদীর সময় 
  4. খলিফা আল-মামুনের সময়
সঠিক উত্তর:
খলিফা হারুন-অর-রশিদের সময়
উত্তর
সঠিক উত্তর:
খলিফা হারুন-অর-রশিদের সময়
ব্যাখ্যা

⇒ ৭৬৫ সালে আবু জাফর আল মনসুর রোগাগ্রস্থ হয়ে মৃত্যু বরণ করেন।
-এ জন্যই খলিফা হারুন-অর-রশিদের সময় বাগদাদে প্রথম হাসপাতাল বা বিমারিস্তান নির্মিত হয়।
- তার শাসনামলে পুরো সাম্রাজ্যে ৩৪টি হাসপাতাল প্রতিষ্ঠা লাভ করে। 

.
কোন আব্বাসীয় শাসক গোঁড়া ধর্মান্ধ ও গোঁড়া সুন্নীপন্থী ছিলেন?
  1. আল-মুতাসিম বিল্লাহ
  2. আল মনসুর 
  3. আল-ওয়াসিক   
  4. আল-মুতাওয়াক্কিল
সঠিক উত্তর:
আল-মুতাওয়াক্কিল
উত্তর
সঠিক উত্তর:
আল-মুতাওয়াক্কিল
ব্যাখ্যা

⇒আল-ওয়াসিকের মৃত্যুর পর তাঁর ভ্রাতা আল-মুতাওয়াক্কিল ৮৪৭ খ্রি: সিংহাসনে আরোহণ করেন। 
-তিনি ছিলেন গোঁড়া সুন্নী পন্থী’।
-তাই শিয়া ও মুতাযিলা মতবাদ অবলম্বনকারীদের প্রতি তিনি অত্যন্ত কঠোর ছিলেন।
-কারবালায় ইমাম হুসাইনের মাযার ধ্বংস করেন। 

১০.
নিযামিয়া মাদ্রাসার অধ্যাপক কে ছিলেন? 
  1. মালিক শাহ
  2. নিজাম-উল-মুলক
  3. আলপ আর-সালান
  4. ইমাম গাজ্জালী
সঠিক উত্তর:
ইমাম গাজ্জালী
উত্তর
সঠিক উত্তর:
ইমাম গাজ্জালী
ব্যাখ্যা

⇒নিজাম-উল-মুলক তুষী ১০৬৫-৬৭ খ্রি. বাগদাদে নিযামিয়া মাদ্রাসা প‌্রতিষ্ঠা করেন।
-যা পৃথিবীর একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ও ১ম মুসলিম বিশ্ববিদ্যাল্য হিসেবে পরিচিত।
-ইমাম গাজ্জালী (রহ.) ছিলেন এই মাদ্রাসার একজন অধ্যাপক।
-মহাকবি শেখ সাদী এই মাদ্রাসার অন্যতম কৃতী ছাত্র ছিলেন। 

১১.
বাগদাদের সর্বশেষ আব্বাসীয় খলিফার নাম কী?
  1. আবুল আব্বাস আস-সাফফাহ
  2. আল-মুতাসিম বিল্লাহ
  3. আল-মুস্তাসিম
  4. আল-মুতাওয়াক্কিল
সঠিক উত্তর:
আল-মুস্তাসিম
উত্তর
সঠিক উত্তর:
আল-মুস্তাসিম
ব্যাখ্যা

⇒১২৫৬ সালে মোঙ্গল সেনাপতি হালাকু খান গুপ্তঘাতক সম্পদ্রায়ের বিরুদ্ধে অভিযানে সাহায্য চাইলে খলিফা মুস্তাসিম (১২৪২-৫৮) তাতে কোন সাড়া দেননি।
-গুপ্তঘাতক সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযানে সাহায্য না করার অযুহাতে হালাকু খানের বাহিনী ১২৫৮ সালের জানুয়ারী মাসে বাগদাদে প্রবেশ করে। বাগদাদ অবরোধ করা হয়। 

১২.
বাগদাদ ধ্বংস করেন কে? 
  1. তৈমূর লং
  2. চেঙ্গিস খান 
  3. হালাকু খান
  4. মঙ্গু খান
সঠিক উত্তর:
হালাকু খান
উত্তর
সঠিক উত্তর:
হালাকু খান
ব্যাখ্যা

⇒হালাকু খান নিবির্চারে বাগদাদের ২০ লক্ষ অধিবাসীর মধ্যে ১৬ লক্ষকে হত্যা করেন।
-এখানে এতটাই হত্যাকান্ড চালানো হয় যে ইউফ্রেটিস ও তাইগ্রিস নদীর পানি রক্তে লাল হয়ে যায়।
-খলিফাকে পরিবার পরিজনসহ হত্যা করা হয়।
-ফলে মুসলিম বিশ্বে ৭৫০-১২৫৮( ৫০০ বছরের) শাসনের অবসান ঘটিয়ে কয়েক বছরের জন্য খিলাফত শূণ্য হয়ে যায়।

১৩.
সঙ্গীতের ডিন বলা হয় কাকে?
  1. ইসহাক মওসিলিকে
  2. খলিফা আল-ওয়াসিককে
  3. সিয়াতকে
  4. ইব্রাহিম মওসিলিকে
সঠিক উত্তর:
ইসহাক মওসিলিকে
উত্তর
সঠিক উত্তর:
ইসহাক মওসিলিকে
ব্যাখ্যা

 ⇒আব্বাসীয় আমলে সঙ্গীত চর্চা বিকাশ লাভ করে।
-সিয়াত, ইব্রাহিম মওসিলি ও ইসহাক মওসিলি সে সময়ের বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন।
-ইসহাক মওসিলি ছিলেন ঐ যুগের শ্রেষ্ঠতম সঙ্গীতজ্ঞ।
- এ জন্য তাকে সঙ্গীতের ডিন বলা হয়। 

১৪.
বুয়াইয়াদের মধ্যে প্রথম ‘শাহানশাহ্’ উপাধি গ্রহণ করেন কে?
  1. মুইয-উদ-দৌলা 
  2. আজদুদ্দৌলাহ
  3. ইজজুদ্দৌলাহ
  4. শামসউদ্দৌলাহ
সঠিক উত্তর:
আজদুদ্দৌলাহ
উত্তর
সঠিক উত্তর:
আজদুদ্দৌলাহ
ব্যাখ্যা

⇒আজদুদ্দৌলাহর শাসনামলে বুয়াইয়ারা ক্ষমতার চরম শিখরে আরোহণ করেছিলেন।
-খলিফা তাকে ‘সুলতান’ উপাধি প্রদান করেন।
-বুয়াইয়াদের মধ্যে তিনিই প্রথম ‘শাহানশাহ্’ উপাধি গ্রহণ করেন।
-তিনি ছিলেন শ্রেষ্ঠ বুয়াইয়া শাসক।

১৫.
আল-মুতাসিম বিল্লাহ কোন মতবাদের পৃষ্ঠপোষক ছিলেন? 
  1. কাদারিয়া মতবাদ
  2. মুতাযিলা মতবাদ
  3. আশারিয়া মতবাদ
  4. শিয়া মতবাদ
সঠিক উত্তর:
মুতাযিলা মতবাদ
উত্তর
সঠিক উত্তর:
মুতাযিলা মতবাদ
ব্যাখ্যা

⇒আল-মামুন তাঁর পরবর্তী উত্তরাধিকারী হিসেবে তাঁর যোগ্যতম ভ্রাতা আবু ইসহাক মুহাম্মদকে ‘মুতাসিম বিল্লাহ’ উপাধি দিয়ে তাঁর উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন।
-আল-মামুন ৮৩৩ খ্রি মৃত্যুবরণ করলে তিনি সিংহাসন আরোহন করেন। 
-তিনিও  আল-মামুনের ন্যায় মুতাযিলা মতবাদের পৃষ্ঠপোষক ছিলেন।

১৬.
বুয়াইয়াদের সময় বিখ্যাত দার্শনিক ছিলেন কে? 
  1. আল-মাসুদী   
  2. মুতানববী
  3. আল-কিন্দি
  4. আল-ফারাবী
সঠিক উত্তর:
আল-ফারাবী
উত্তর
সঠিক উত্তর:
আল-ফারাবী
ব্যাখ্যা

⇒বুয়াইয়াদের সময় বিখ্যাত ঐতিহাসিক আল-মাসুদী।
বিখ্যাত দার্শনিক আল-ফারাবী, আবু-নসর।
-বিখ্যাত কবি মুতানববী।
-ভাষাবিদ আলী-আল-ফারসী ও আবুল ফারায প্রমুখ মনীষীগণ বিখ্যাত ছিলেন।
-জ্ঞান-বিজ্ঞান, দর্শন, ইতিহাস ও সাহিত্যে তারা বিশেষ অবদান রাখেন। 

১৭.
বুয়াইয়া বংশের পতনের কারণ কি ছিল?
  1. সেলজুক তুর্কীদের আক্রমণ
  2. শিয়া সুন্নীদের বিদ্বেষ
  3. নিষ্ঠরতা 
  4. উপরের সব গুলোই
সঠিক উত্তর:
উপরের সব গুলোই
উত্তর
সঠিক উত্তর:
উপরের সব গুলোই
ব্যাখ্যা

⇒শিয়া সুন্নী বিদ্বেষ
-নিষ্ঠুরতা
-বুয়াইয়াদের দুর্বলতা
-আত্মকলহ
-গৃহযুদ্ধের সুযোগে 
-সেলজুক তুকির্রা তুঘ্রিল বেগের নেতৃত্বে শেষ বুয়াইয়া শাসক মালিক রহীমকে পরাজিত করে বুয়াইয়াদের নিকট হতে ক্ষমতা কেড়ে নেয়। 

১৮.
কোন পবিত্র স্থানের আধিপত্য নিয়ে ক্রসেড শুরু হয়? 
  1. মক্কা
  2. ভ্যাটিক্যান
  3. জেরুজালেম
  4. মদিনা
সঠিক উত্তর:
জেরুজালেম
উত্তর
সঠিক উত্তর:
জেরুজালেম
ব্যাখ্যা

⇒ক্রসেড (Crusade) বলতে সাধারণত ১১শ শতক থেকে ১৩শ শতকের মধ্যে ইউরোপীয় খ্রিস্টানদের দ্বারা পরিচালিত একাধিক সামরিক অভিযানের কথা বোঝানো হয়।
-যার মূল উদ্দেশ্য ছিল পবিত্র ভূমি (বিশেষ করে জেরুজালেম) মুসলিমদের কাছ থেকে পুনরুদ্ধার করা। 

১৯.
সর্ব প্রথম এশিয়া মাইনরে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কারা? 
  1. বুয়াইয়ারা
  2. সেলজুকরা
  3. আইয়ূবীরা
  4. আগলাবীয়রা
সঠিক উত্তর:
সেলজুকরা
উত্তর
সঠিক উত্তর:
সেলজুকরা
ব্যাখ্যা

⇒সেলজুকগণ মধ্য এশিয়ার বিখ্যাত ঘুজ গোত্রীয় লোক ছিলেন।
-সেলজুক বিন বাকায়িকের নাম অনুসারে এ বংশের নামকরণ হয় সেলজুক বংশ। 
-৯৫৬ খ্রি. তারা সেলজুক বিন বাকায়িকের নেতৃত্বে দক্ষিণ ট্রান্স অক্সিয়ানার বোখারায় বসতি স্থাপন করেন।
- তারাই সর্ব প্রথম এশিয়া মাইনরে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

২০.
আব্বাসীয় যুগ কোন শতকে সংস্কৃতি ও বিজ্ঞানে শীর্ষে পৌঁছায়?
  1. ৬ষ্ঠ
  2. ৮ম
  3. ১০ম
  4. ১২ম
সঠিক উত্তর:
৮ম
উত্তর
সঠিক উত্তর:
৮ম
ব্যাখ্যা

⇒ আব্বাসীয় শাসকদের মধ্যে হারুন অর রশীদ ও আল মামুনের সময় জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু হয়।
-৮৩০ সালে খলিফা আল মামুন বাগদাদে উচ্চ শিক্ষায় মুসলিম দুনিয়ার প্রথম বাইতুল হিকমাহ প্রতিষ্ঠা করেন।
- যার মাধ্যমে সংস্কৃতি ও বিজ্ঞানে আব্বাসীয়রা শিখরে ওঠে।
-৮ম-৯ম শতকে সংস্কৃতি ও বিজ্ঞানে আব্বাসীয়রা শীর্ষে পৌঁছায়।

২১.
Who was known as a “Golden Caliph” of Abbasid dynasty?
  1. Harun al‑Rashid
  2. Al‑Mamun
  3. Al‑Mutasim
  4. Al‑Mu’tadid
সঠিক উত্তর:
Harun al‑Rashid
উত্তর
সঠিক উত্তর:
Harun al‑Rashid
ব্যাখ্যা

⇒The Abbasid Caliphate began in 750 and lasted until 1258.
-It was ruled by 37 rulers for nearly 500 years.
-The Caliph Harun al-Rashid( 786-809 was known as a “Golden Caliph” of Abbasid dynasty.

২২.
বুয়াইয়াদের সময় কোন সম্পদ্রায় জ্ঞান-বিজ্ঞানে প্রসিদ্ধি লাভ করেছিল?
  1. ইখওয়ানুস সাফা
  2. ইখওয়ানুল মুসলিমিন
  3. ইখওয়ানুস সালেহীন
  4. ইখওয়ানুল মুমিনিন
সঠিক উত্তর:
ইখওয়ানুস সাফা
উত্তর
সঠিক উত্তর:
ইখওয়ানুস সাফা
ব্যাখ্যা

⇒বুয়াইয়াদের সময়  ইখওয়ানুস সাফা সম্পদ্রায় জ্ঞান-বিজ্ঞানে প্রসিদ্ধি লাভ করেছিল।
- তারা জ্ঞান-বিজ্ঞান, দর্শন, ইতিহাস ও সাহিত্যে বিশেষ অবদান রাখেন।

২৩.
কোন শাসক আব্বাসীয় খিলাফতে তুর্কি সেনাবাহিনী গঠন করেন?
  1. আল-আমীন
  2. আল-মামুন
  3. আল মুতাসিম বিল্লাহ
  4. আল মুতাওয়াক্কিল
সঠিক উত্তর:
আল মুতাসিম বিল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
আল মুতাসিম বিল্লাহ
ব্যাখ্যা

⇒আল মুতাসিম বিল্লাহ পারস্য সৈন্যদের প্রভাব হ্রাস করার জন্য তুর্কিদের নিয়ে নতুন সেনাবাহিনী গঠন করেন।
-তুর্কি সেনাবাহিনী ছিল অত্যন্ত প্রভাবশালী।
-পরে এই বাহিনীর উত্তরসূরী হিসেবে সেলজুকদের আবির্ভাব ঘটে।

২৪.
আল-খাওয়ারিযিমি কিসের জন্য বিখ্যাত?
  1. ভূগোল
  2. জ্যোতির্বিজ্ঞান
  3. গণিত ও বীজগণিত
  4. উপরের সব গুলোর জন্যই
সঠিক উত্তর:
উপরের সব গুলোর জন্যই
উত্তর
সঠিক উত্তর:
উপরের সব গুলোর জন্যই
ব্যাখ্যা

⇒ভূগোল বিষয়ে আল-খাওয়ারিযিমির ‘সুরাত আল-আরদ’  একটি মৌলিক গ্রন্থ। 
- আব্বাসীয় যুগে জ্যোতিবির্দ ও গণিতবিদদের মধ্যে আল-বাত্তানি, আল-বিরুনি, উমর আল খৈয়াম ও আল-খাওরিযমি বিখ্যাত ছিলেন। 

২৫.
আব্বাসীয় খলিফাদের প্রধান উপদেষ্টাকে কি বলা হতো?
  1. উজির
  2. কাজি
  3. আমির
  4. মুয়াজ্জিন
সঠিক উত্তর:
উজির
উত্তর
সঠিক উত্তর:
উজির
ব্যাখ্যা

⇒আব্বাসীয় খলিফাদের প্রধান উপদেষ্টাকে উজির বলা হতো।
-আব্বাসীয় আমলেই প্রথম উজির পদ সৃষ্টি হয়।
-আবুল আব্বাস আস সাফফাহ সর্ব প্রথম প্রথম উজির পদ সৃষ্টি করেন।
-আব্বাসীয় আমলে ১ম উজির ছিলেন আবু সালামা আল খাল্লাল।

২৬.
কোন আব্বাসীয় খলিফা সাম্রাজ্যকে দুই ভাগে বিভক্ত করেন?
  1. আল-মুতাওয়াক্কিল
  2. আল-মুনতাসির
  3. আল-মুতাজ
  4. আল-মুতাসিম বিল্লাহ
সঠিক উত্তর:
আল-মুতাওয়াক্কিল
উত্তর
সঠিক উত্তর:
আল-মুতাওয়াক্কিল
ব্যাখ্যা

⇒রাজকার্য সুষ্ঠভাবে পরিচালনার জন্য আল-মুতাওয়াক্কিল তাঁর সাম্রাজ্যকে দু‘ভাগে বিভক্ত করেন।
-পশ্চিমাঞ্চল তাঁর জ্যেষ্ঠপুত্র আল-মুনতাসিরকে
-পূর্বাঞ্চল অপর পুত্র আল-মুতাজকে প্রদান করেন।

২৭.
কোন আব্বাসীয় খলিফার সময় বুয়াইয়াদের উত্থান ঘটে?
  1. আল মুসতাসিম বিল্লাহ
  2. আল-মুতাওয়াক্কিল
  3. আল-মুস্তাকফী
  4. কায়িম-বিল্লাহ
সঠিক উত্তর:
আল-মুস্তাকফী
উত্তর
সঠিক উত্তর:
আল-মুস্তাকফী
ব্যাখ্যা

⇒আব্বাসীয় খলিফা মুস্তাকফী (৯৪৪-৪৬ খ্রি.) এর সময় বাগদাদে তুর্কি দেহরক্ষী বাহিনীর আধিপত্য বেড়ে যায়।
-এ সময় বুয়াইয়ারা আবু সুযার পুত্র আহমদ এর নেতৃত্বে বাগদাদ উপকণ্ঠে থাকায় খলিফা আহমদ এর নিকট সাহায্য প্রার্থনা করেন।
-আহমদ খলিফার আহবানে সাড়া দিয়ে বাগদাদে প্রবেশ করে তুর্কি  বাহিনীকে রাজধানী থেকে বিতাড়ন করেন। 

২৮.
মুতানববী কে ছিলেন?
  1. কবি
  2. দার্শনিক
  3. ঐতিহাসিক
  4. ভাষাবিদ
সঠিক উত্তর:
কবি
উত্তর
সঠিক উত্তর:
কবি
ব্যাখ্যা

⇒ঐতিহাসিক আল-মাসুদী, দার্শনিক আল-ফারাবী, আবু-নসর।
-কবি মুতানববী, ভাষাবিদ আলী-আল-ফারসী ও আবুল ফারায প্রমুখ।
- এই মনীষীগণ জ্ঞান-বিজ্ঞান, দর্শন, ইতিহাস ও সাহিত্যে বুয়াইয়া আমলে বিশেষ অবদান রাখেন। 

২৯.
খলিফা মুতাসিম বাগদাদ হতে কোথায় রাজধানী স্থানান্তরিত করেন ? 
  1. আবু দুলাফে
  2. রাককায়
  3. কুফায়
  4. সামাররায়
সঠিক উত্তর:
সামাররায়
উত্তর
সঠিক উত্তর:
সামাররায়
ব্যাখ্যা

⇒আল মুতাসিম বিল্লাহ পারস্য সৈন্যদের প্রভাব হ্রাস করার জন্য তুর্কিদের নিয়ে নতুন সেনাবাহিনী গঠন করেন।
-তুর্কি সেনাবাহিনী ছিল অত্যন্ত প্রভাবশালী।
-তিনি পারস্যিকদের প্রভাব হ্রাস করতেই রাজধানী বাগদাদ হতে ৬০ মাইল উত্তর পশ্চিমে সামাররাতে (৮৩৬ খি.) স্থানান্তরিত করেন। 

৩০.
কোন আব্বাসী শাসক সর্ব প্রথম কাগজকল প্রতিষ্ঠা করেন?
  1. আল- মামুন
  2. আরুন অর রশীদ
  3. আবু জাফর আল মনসুর
  4. আল মুতাসিম বিল্লাহ
সঠিক উত্তর:
আল- মামুন
উত্তর
সঠিক উত্তর:
আল- মামুন
ব্যাখ্যা

⇒আল- মামুন ৮৩০ সালে বাগদাদে বায়তুল হিকমাহ প্রতিষ্ঠা করেন।
- এর অনুবাদে সহায়তার জন্য তিনি প্রথম কাগজকল স্থাপন করেন।

৩১.
আব্বাসিদের সময় বাগদাদ কেন গুরুত্বপূর্ণ ছিল?
  1. সামরিক ঘাঁটি হিসাবে
  2. একটি সভ্যতার কেন্দ্র হিসাবে
  3. বাণিজ্য ও শিক্ষা কেন্দ্র হিসাবে
  4. কৃষি কেন্দ্র হিসাবে
সঠিক উত্তর:
বাণিজ্য ও শিক্ষা কেন্দ্র হিসাবে
উত্তর
সঠিক উত্তর:
বাণিজ্য ও শিক্ষা কেন্দ্র হিসাবে
ব্যাখ্যা

⇒ ৭৬২ সালে আবু জাফর আল মনসুর বাগদাদ শহর প্রতিষ্ঠা করে রাজধানী স্থানান্তর করেন।
- এর পর ৮৩৬ সালে সামাররায় কিছু দিন রাজধানী স্থানান্তর করলেও পরে আবারও বাগদাদ রাজধানী হয়।
- দীর্ঘদিন আব্বাসিদের কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়ায় বাগদাদ বাণিজ্য ও শিক্ষা কেন্দ্রে পরিনত হয়।

৩২.
আবাসিদের কোন খলিফ তুর্কি সৈন্যদের ওপর বেশি নির্ভরশীল হয়েছিলেন?
  1. আল‑মানসুর
  2. আল‑মামুন
  3. হারুন আল‑রশিদ
  4. আল‑মুতাওয়াক্কিল
সঠিক উত্তর:
আল‑মুতাওয়াক্কিল
উত্তর
সঠিক উত্তর:
আল‑মুতাওয়াক্কিল
ব্যাখ্যা

⇒আল মুতাসিম বিল্লাহ পারস্য সৈন্যদের প্রভাব হ্রাস করার জন্য তুর্কিদের নিয়ে নতুন সেনাবাহিনী গঠন করেন।
-তুর্কি সেনাবাহিনী ছিল অত্যন্ত প্রভাবশালী।
-আল মুতাসিম বিল্লাহ তুর্কি সেনাবাহিনী গঠন করলেও আল‑মুতাওয়াক্কিল তুর্কি সৈন্যদের ওপর বেশি নির্ভরশীল হয়েছিলেন।

৩৩.
বার্মাকিরা পূর্বে কোন ধর্মে বিশ্বাসী ছিলেন?
  1. জৈন
  2. বৌদ্ধ
  3. ইহুদি
  4. খ্রিষ্টান
সঠিক উত্তর:
বৌদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
বৌদ্ধ
ব্যাখ্যা

⇒ বার্মাকিদের পূর্ব পুরুষ জাফর বলখের বৌদ্ধ মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন বলে উপাধি ছিল বার্মাক। 
- তিনি ৭০৫ সালে কুতাইবা ইবনে মুসলিমের কাছে ধরা পরে ইসলাম গ্রহন করেন।

৩৪.
কোন বুয়াইয়া শাসক গণিত শাস্ত্রোবিদ ছিলেন? 
  1. আজদুদ্দৌলাহ
  2. মুইয-উদ-দৌলা
  3. ইজজুদ্দৌলাহ  
  4. শামসউদ্দৌলাহ
সঠিক উত্তর:
আজদুদ্দৌলাহ
উত্তর
সঠিক উত্তর:
আজদুদ্দৌলাহ
ব্যাখ্যা

⇒বুয়াইয়া বংশের শ্রেষ্ঠ শাসক আজদুদ্দৌলাহ এর সময়ে জ্ঞান-বিজ্ঞান, শিক্ষাসংস্কৃতি সর্বাধিক বিকশিত হয়।
-তিনি নিজেও একজন জ্ঞানী ও সুপন্ডিত ব্যক্তি ছিলেন।
-গণিতশাস্ত্রে তাঁর দখল ছিলো। 

৩৫.
১২৫৮ সালে পতনের পর আব্বাসিরা কোথায় খিলাফত পুনঃপ্রতিষ্ঠিত করেছিল?
  1. ইস্তাম্বুলে
  2. দামেস্কে
  3. কায়রোতে
  4. মদিনায়
সঠিক উত্তর:
কায়রোতে
উত্তর
সঠিক উত্তর:
কায়রোতে
ব্যাখ্যা

⇒১২৫৮ সালে হালাকু খানের বাগদাদ আক্রমনের পর  দীর্ঘ আব্বাসীয় শাসনের অবসান ঘটে। 
-  সাজারুদ্বার ১২৫০ মিশরে মামলুক শাসন প্রতিষ্ঠা করেন।
- হালাকু খানের বাগদাদ আক্রমনের পর খিলাফত সমুন্নত রাখতে মামলুকরা কায়রোতে আব্বাসীয় খিলাফত পুনঃপ্রতিষ্ঠিত করেছিল। 

৩৬.
নিচের কোনটিতে নিযাম-উল-মুলকের অবদান রয়েছে?
  1. সিয়াসতনামা রচনায়
  2. নিযামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠায় 
  3. জালালী পঞ্জিকা তৈরীতে 
  4. উপরের সব গুলোই সঠিক
সঠিক উত্তর:
উপরের সব গুলোই সঠিক
উত্তর
সঠিক উত্তর:
উপরের সব গুলোই সঠিক
ব্যাখ্যা

⇒নিযাম-উল-মুলক রাজ্যশাসন কাঠামোর উপর ‘সিয়াসাত নামা’ নামক ফার্সি ভাষায় একটি মহামূল্যবান পুস্তক রচনা করেন। 
-তিনি ১০৬৫-৬৭ খ্রি. বাগদাদে নিযামিয়া মাদ্রাসা প‌্রতিষ্ঠা করেন।
-তার পরামর্শে ১০৭৪ খ্রি. উমর আল-খৈয়াম নিশাপুরে ৭০ জন জ্যোতির্বিদদের একটি সম্মেলন আহবান করে একটি পারসিক পঞ্জিকা সংস্কার করেন। 
-এটি সুলতানের নামানুসারে এর নামকরণ করা হয় ‘জালালী পঞ্জিকা’। 

৩৭.
কারবালায় ইমাম হুসাইনের মাযার ধ্বংস করেন কোন আব্বাসীয় খলিফা?
  1. আবুল আব্বাস আস সাফফাহ
  2. আবু জাফর আল মনসুর
  3. হারুন অর রশীদ
  4. আল-মুতাওয়াক্কিল
সঠিক উত্তর:
আল-মুতাওয়াক্কিল
উত্তর
সঠিক উত্তর:
আল-মুতাওয়াক্কিল
ব্যাখ্যা

⇒ খলীফা আল-মুতাওয়াক্কিল ছিল গোঁড়া সুন্নী পন্থী’। 
- তাই শিয়া ও মুতাযিলা মতবাদ অবলম্বনকারীদের প্রতি তিনি অত্যন্ত কঠোর ছিলেন।
- কারবালায় ইমাম হুসাইনের মাযার ধ্বংস করেন। 

৩৮.
নিচের কোনটি আল‑মুতাওয়াক্কিলের শাসনকাল?
  1. ৮১৩–৮৩৩
  2. ৮৩৩-৮৪২
  3. ৮৪৭–৮৬১
  4. ৮৬১–৮৭০
সঠিক উত্তর:
৮৪৭–৮৬১
উত্তর
সঠিক উত্তর:
৮৪৭–৮৬১
ব্যাখ্যা

⇒ আব্বাসীয়দের শক্তি খর্বের সময়ের শাসক ছিলেন আল‑মুতাওয়াক্কিল।
- যার শাসন কাল ৮৪৭-৮৬১ খ্রি. পর্যন্ত।
- তিনি সামাররা ও আবু দুলাফে দুটি বিখ্যাত মসজিদ নির্মাণ করেন।

৩৯.
প্রথম দিকের আব্বাসীয় প্রশাসনে কোন সংস্কৃতির প্রভাব ছিল উল্লেখযোগ্য?
  1. বাইজান্টাইন
  2. উমাইয়া
  3. পারস্যিক
  4. তুর্কি
সঠিক উত্তর:
পারস্যিক
উত্তর
সঠিক উত্তর:
পারস্যিক
ব্যাখ্যা

⇒৭৪৪ সালে খোরাসানের মাওয়ালী আবু মুসলিম খোরাসানীর সহায়তায় আব্বসীয় আন্দোলনের সূত্রপাত ঘটে।
- যা ছিল পারস্যের অন্তর্গত।
- ৭৫০ সালে আব্বসীয় খিলাফত প্রতিষ্ঠিত হলে পারস্যিকরা গুরুত্বপর্ণ পদে আসীন হয়।
- এ সময় বার্মেকী নামে বিখ্যাত পারস্যিক পরিবারের দেখা মেলে।
-সে জন্যই আল আমিন ও মামুনের দ্বন্দ্বে মামুন বিজ্য় লাভ করেন।

৪০.
আব্বাসি–বাইজেন্টাইন সম্পর্ক সাধারণত কেমন ছিল?
  1. খুবই শান্তিপূর্ণ
  2. বিতাড়নমূলক
  3. সীমান্ত সংঘর্ষ ও কূটনীতি ভিত্তিক
  4. বন্ধুত্বপূর্ণ
সঠিক উত্তর:
সীমান্ত সংঘর্ষ ও কূটনীতি ভিত্তিক
উত্তর
সঠিক উত্তর:
সীমান্ত সংঘর্ষ ও কূটনীতি ভিত্তিক
ব্যাখ্যা

⇒ আব্বসীয় ২য় খলিফা আবু জাফর আল মনসুর ১ম বাইজান্টাইনদের পদানত করে কর প্রদানে বাধ্য করেন।
-হারুনের সময় ২জন বাইজান্টাইন সম্রাট ৪ বার পরাজিত ও কর প্রাদানে বাধ্য হয়।
-সময়ে সীমান্তে সংঘর্ষ ও পরাজিত হয়ে কর প্রদান এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনই আব্বাসি–বাইজেন্টাইন সম্পর্কের প্রধান বৈশিষ্ট।

৪১.
নিযাম-উল-মুলককে আতাবেগ উপাধিতে ভূষিত করা হয় কেন? 
  1. জ্যোতিষশাস্ত্রে অবদানের জন্য
  2. ফিকাহশাস্ত্রে অবদানের জন্য
  3. রসায়নশাস্ত্রে অবদানের জন্য
  4. সেবা ও আনুগত্যের জন্য  
সঠিক উত্তর:
সেবা ও আনুগত্যের জন্য  
উত্তর
সঠিক উত্তর:
সেবা ও আনুগত্যের জন্য  
ব্যাখ্যা

⇒ মালিক শাহ সেবা ও আনুগত্যের জন্য তার প্রধানমন্ত্রি নিযামুল মুলককে ‘আতাবেগ’ উপাধি দেন।
-তাঁর কর্মদক্ষতা বিচক্ষণতার ফলেই সেলজুক শাসকদের মধ্যে মালিক শাহের রাজতক্বাল স্মরণীয় হয়ে আছে।

৪২.
কোন পোপ ক্রসেড আহ্বান করেন?
  1. দ্বিতীয় আরবান
  2. জন পল
  3. বেনিডিক্ট
  4. ফ্রান্সিস 
সঠিক উত্তর:
দ্বিতীয় আরবান
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় আরবান
ব্যাখ্যা

⇒ খ্রিষ্টানদের পোপ দ্বিতীয় আরবানের আহবানে ফরাসি,বিট্রিশ ও জার্মান ক্রসেডাররা মুসলমানদের বিরুদ্ধে সামরিক অভিযানের মাধ্যমেই ক্রসেডের সূচনা ঘটে।
-ক্রসেড  অর্থ ধর্মযুদ্ধ।
_ এ অভিযানে খ্রিস্টান বাহিনী জেরুজালেম দখল করে। 

৪৩.
বুয়াইয়ারা কোন মতাদর্শে বিশ্বাসী ছিল?
  1. শীয়া
  2. সুন্নি
  3. মুতাজিলা
  4. খারেজী
সঠিক উত্তর:
শীয়া
উত্তর
সঠিক উত্তর:
শীয়া
ব্যাখ্যা

⇒আবু সুযা বুয়াইয়ার নেতৃত্বে বুয়াইয়ারা পভ্রাবশালী হয়ে ওঠে।
-তারা কাস্পিয়ান সাগরের দক্ষিণ উপকূলে তাবারিস্তান ও গীলানের মধ্যবর্তী ভূ-ভাগ দাইলাম নামক স্থানে বসবাস করতেন। 
-তারা শীয়া মতাদর্শে বিশ্বাসী ছিল।
-বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা মুইয-উদ-দৌলা ১০ মহররম আশুরা উদযাপনের রীতি প্রচলন করেন। 

৪৪.
সেলজুক বংশের প্রতিষ্ঠাতা কে?
  1. মালিক শাহ
  2. আলপ আর-সালান
  3. নিজাম-উল-মুলক
  4. তুঘ্রীল বেগ
সঠিক উত্তর:
তুঘ্রীল বেগ
উত্তর
সঠিক উত্তর:
তুঘ্রীল বেগ
ব্যাখ্যা

⇒সেলজুকগণ মধ্য এশিয়ার বিখ্যাত ওঘুজ তুর্কি গোত্রীয় লোক ছিলেন।
-সেলজুক বিন তুকাকের নাম অনুসারে এ বংশের নামকরণ হয় সেলজুক বংশ। 
-১০৫৫ খ্রি.আব্বাসীয় খলীফা কায়িম-বিল্লাহ বুয়াইয়া শাসকদের পত্রাপে অতিষ্ঠ হয়ে তুঘ্রীল বেগের সাহায্য প্রার্থনা করেন।
-তুঘ্রীল বেগ খলীফার আহবানে বাগদাদে প্রবেশ করে ১০৫৫ খ্রি. শেষ বুয়াইয়া শাসক মালিক রহিমকে পরাজিত করে বাগদাদ দখল করেন। 
-খলিফা তুঘ্রীল বেগকে ‘সুলতান’ উপাধি দেন। 

৪৫.
সেলজুকরা কোন মতবাদে বিশ্বাসী ছিল?
  1. শিয়া
  2. সুন্নী
  3. মুতাজিলা
  4. আশারিয়া
সঠিক উত্তর:
সুন্নী
উত্তর
সঠিক উত্তর:
সুন্নী
ব্যাখ্যা

⇒সেলজুকগণ মধ্য এশিয়ার বিখ্যাত ওঘুজ তুর্কি গোত্রীয় লোক ছিলেন।
-সেলজুক বিন তুকাকের নাম অনুসারে এ বংশের নামকরণ হয় সেলজুক বংশ।
- তারা সুন্নী ইসলাম মতাদর্শী ছিল। 

৪৬.
“Anarchy at Samarra” নামক দুর্যোগ শুরু হয় কোন খলিফার মৃত্যুর পর?
  1. আল-মানসুরের
  2. আল-মামুনের
  3. হারুন-অর-রশিদের
  4. আল-মুতাওয়াক্কিলের
সঠিক উত্তর:
আল-মুতাওয়াক্কিলের
উত্তর
সঠিক উত্তর:
আল-মুতাওয়াক্কিলের
ব্যাখ্যা

⇒ আল মুতাসিম বিল্লাহ পারস্যিকদের প্রভাব হ্রাস করতেই রাজধানী বাগদাদ হতে ৬০ মাইল উত্তর পশ্চিমে সামাররাতে (৮৩৬ খি.) স্থানান্তরিত করেন।
- আল-মুতাওয়াক্কিলের রাজধানী ছিল সামাররাতে।
- রাজকার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আল-মুতাওয়াক্কিল তাঁর সাম্রাজ্যকে দু‘ভাগে বিভক্ত করেন। 
- পশ্চিমাঞ্চল তাঁর জ্যেষ্ঠপুত্র আল-মুনতাসিরকে এবং পূর্বাঞ্চল অপর পুত্র আল-মুতাজকে প্রদান করেন।
- তাঁর জ্যেষ্ঠ পুত্র আল-মুনতাসিরকে ৮৬১ খ্রি. কয়েকজন তুর্কি সেনাপতির সাহায্যে এক রাত্রিতে তাঁর পিতাকে হত্যা করে সিংহাসনে বসেন।
- আল-মুতাওয়াক্কিলের হত্যার মধ্য দিয়ে "Anarchy at Samarra” নামক দুর্যোগ শুরু হয়।

৪৭.
'Battle of Hattin' কত সালে সংঘটিত হয়?
  1. ১১৩৭ সালে
  2. ১১৭৪ সালে
  3. ১১৮৭ সালে
  4. ১১৯৭ সালে
সঠিক উত্তর:
১১৮৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১১৮৭ সালে
ব্যাখ্যা

⇒ ক্রসেডের ২য় ধাপে মুসলামানদের নেতৃত্ব দেন বিখ্যাত বীর সালাউদ্দিন আইয়ুবী।
- যিনি ১১৮৭ সালে "Battle of Hattin"-এ খ্রিস্টান বাহিনীকে পরাজিত করেন।
- এ যুদ্ধে জয় লাভের পরেই মুসলমানরা জেরুজালেম পুনর্দখল করেন।