বিষয় - মানসিক দক্ষতা
টপিক - সংখ্যাগত দক্ষতা (Numerical Ability)
i) সংখ্যার ধারণা
ii) সংখ্যাগত পরম্পরা (সিরিজ);
iii) যৌক্তিক ও ব্যতিক্রমী সংখ্যা;
iv) সংখ্যার সাদৃশ্য ও বৈসাদৃশ্য;
v) সংখ্যার অনুমান ও তাৎক্ষণিক সমাধান।
সমাধান: মৌলিক সংখ্যা: ১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি। - এগুলো হলো - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।