উত্তর
ব্যাখ্যা
- জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যগণ সংসদে নির্বাচিত সদস্যদের আনুপাতিক ভোটে নির্বাচিত হন।
• সংরক্ষিত নারী আসন:
- বাংলাদেশের সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের ৩০০ জন সাধারণ আসনের নির্বাচিত হয়।
- উক্ত সদস্যগণ তাদের নিজ নিজ দলের প্রাপ্ত আসনের আনুপাতিক হারে সংরক্ষিত ৫০টি মহিলা আসনের সদস্যদের ভোট দিয়ে নির্বাচিত করেন।
- অর্থাৎ, সাধারণ নাগরিকরা সরাসরি সংরক্ষিত আসনের সদস্যদের ভোট দেন না, বরং তাদের নির্বাচিত প্রতিনিধিরাই (এমপি) এই ভোট দিয়ে থাকেন।
- বাংলাদেশের সংসদে, প্রথাগতভাবে, সংরক্ষিত নারী আসনের সাংসদ হিসেবে ক্ষমতাসীন দলের মনোনিত প্রার্থীরাই নির্বাচিত হতেন; কখনো কখনো বিরোধী দলের নারী প্রার্থীদের কয়েকটা আসনে।
- তবে সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী, ২০০৪ সালে অষ্টম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে নির্ধারণ করা হয় যে সংসদের সংরক্ষিত নারী আসনে (সেসময় ৪৫টি) একটি দল থেকে নির্দিষ্ট সংখ্যক নারী সাংসদকে সুযোগ দেওয়া হবে;
- এবং তা হবে সংসদে ঐ দলের কতজন প্রতিনিধি রয়েছে তার অনুপাতে।
- বর্তমানে সংরক্ষিত নারী আসন ৫০ টি রয়েছে ।
উৎস: বাংলাদেশ সংবিধান। এবং বিবিসি নিউজ।[লিঙ্ক]