পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
বিষয় - গাণিতিক যুক্তি টপিক - জ্যামিতি [পরিমিতি] সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই। ------------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 3 সেমি এবং উচ্চতা 5 সেমি হলে বক্রতল ক্ষেত্রফল কত?
  1. 30π 
  2. 25π
  3. 20π
  4. 40π
সঠিক উত্তর:
30π 
উত্তর
সঠিক উত্তর:
30π 
ব্যাখ্যা

প্রশ্ন: সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 3 সেমি এবং উচ্চতা 5 সেমি হলে বক্রতল ক্ষেত্রফল কত?

সমাধান:

দেওয়া আছে, 
সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ, r = 3 সে.মি এবং 
সিলিন্ডারের ভূমির উচ্চতা, h = 5 সে.মি

আমরা জানি, 
সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল = 2πrh 
=  2 π × 3 × 5
= 30π

∴ সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল = 30π বর্গ সে.মি।

.
একটি ঘরের দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৬ মিটার এবং উচ্চতা ৩ মিটার হলে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল কত হবে?
  1. ৭২ বর্গ মিটার
  2. ৯৬ বর্গ মিটার
  3. ৮৪ বর্গ মিটার
  4. ৯৮ বর্গ মিটার
সঠিক উত্তর:
৯৬ বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯৬ বর্গ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৬ মিটার এবং উচ্চতা ৩ মিটার হলে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল কত হবে?

সমাধান: 
আমরা জানি, 
ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) × উচ্চতা
= ২ (১০ + ৬) × ৩ বর্গ মিটার
= ২ × ১৬ × ৩ বর্গ মিটার
= ৯৬ বর্গ মিটার

∴ ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল = ৯৬ বর্গ মিটার।

.
একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 12√3​ মিটার। ঘনকটির ধার কত? 
  1. 4 মিটার 
  2. 6 মিটার 
  3. 8 মিটার 
  4. 12 মিটার 
সঠিক উত্তর:
12 মিটার 
উত্তর
সঠিক উত্তর:
12 মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 12√3​ মিটার। ঘনকটির ধার কত? 

সমাধান: 
ধরি, 
ঘনকটির ধার = ক মিটার 

আমরা জানি,
ঘনকের কর্ণ = √3 ক

প্রশ্নমতে, 
বা, 12√3 = √3 ক 
বা, ক = 12 
∴ ক = 12 

∴ ঘনকটির ধার = 12 মিটার।

.
বেলনের ভূমির ব্যাসার্ধ 16 সে.মি হলে, বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ? 
  1. 6
  2. 4
  3. 8
  4. 10
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

প্রশ্ন: বেলনের ভূমির ব্যাসার্ধ 16 সে.মি হলে, বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ?

সমাধান: 
ব্যাসার্ধ r = 16 সে.মি,
উচ্চতা h হলে,
আয়তন/বক্রতলের ক্ষেত্রফল = (πr2h)/(2πrh)
= r/2
= 16/2
= 8

∴ বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের 8 গুণ।

.
একটি বাক্সের দৈর্ঘ্য ৪ মিটার, প্রস্থ ২ মিটার ৭৫ সে.মি. এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত? 
  1. ১০ ঘনমিটার
  2. ১১ ঘনমিটার
  3. ১২ ঘনমিটার
  4. ১৩ ঘনমিটার
সঠিক উত্তর:
১১ ঘনমিটার
উত্তর
সঠিক উত্তর:
১১ ঘনমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সের দৈর্ঘ্য ৪ মিটার, প্রস্থ ২ মিটার ৭৫ সে.মি. এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বাক্সের দৈর্ঘ্য  = ৪ মিটার 
বাক্সের প্রস্থ  = ২ মিটার ৭৫ সে.মি. = ২.৭৫ মিটার
বাক্সের উচ্চতা = ১ মিটার

∴ বাক্সটির আয়তন = (৪ × ২.৭৫ × ১) ঘনমিটার 
= ১১ ঘনমিটার । 

.
20 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের ভূমির ব্যাস 7 সে.মি.। সিলিন্ডারটির আয়তন কত? 
  1. 550 ঘন সে.মি.
  2. 580 ঘন সে.মি.
  3. 650 ঘন সে.মি.
  4. 770 ঘন সে.মি.
সঠিক উত্তর:
770 ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
770 ঘন সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 20 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের ভূমির ব্যাস 7 সে.মি.। সিলিন্ডারটির আয়তন কত? 

সমাধান: 
দেওয়া আছে,
সিলিন্ডারের উচ্চতা, h = 20 সে.মি. এবং
ভূমির ব্যাস, d = 7 সে.মি.
∴ সিলিন্ডারটির ভূমির ব্যাসার্ধ, r = d/2 সে.মি.
= 7/2 সে.মি.

আমরা জানি, 
সিলিন্ডারটির আয়তন = πr2h ঘন একক
= (22/7) × (7/2)2 × 20 ঘন সে.মি.
= (22/7) × (49/4) × 20 ঘন সে.মি.
= 22 × 7 × 5 ঘন সে.মি.
= 770 ঘন সে.মি. 

∴ সিলিন্ডারটির আয়তন = 770 ঘন সে.মি.।

.
৮ ফুট বর্গের একটি বর্গাকার জায়গা ঢাকতে ৮ বর্গ ফুট ক্ষেত্রবিশিষ্ট কয়টি পাথর লাগবে? 
  1. ৮ টি
  2. ৬ টি
  3. ৭ টি
  4. ৪ টি
সঠিক উত্তর:
৮ টি
উত্তর
সঠিক উত্তর:
৮ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ৮ ফুট বর্গের একটি বর্গাকার জায়গা ঢাকতে ৮ বর্গ ফুট ক্ষেত্রবিশিষ্ট কয়টি পাথর লাগবে? 

সমাধান: 
বর্গাকার জায়গার ক্ষেত্রফল = (৮) বর্গ ফুট
= ৬৪ বর্গ ফুট 

∴ নির্ণেয় পাথর সংখ্যা = ৬৪/৮ টি 
= ৮ টি । 

.
একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা ২০০ এবং প্রতি পাতার পুরুত্ব ০.১ মি.মি.। বইটির দৈর্ঘ্য ২৫ সে.মি. ও প্রস্থ ১৮ সে.মি. হলে বইটির আয়তন কত?
  1. ৩৮০ ঘন সে.মি.
  2. ৪২০ ঘন সে.মি.
  3. ৪৫০ ঘন সে.মি.
  4. ৪৮০ ঘন সে.মি.
সঠিক উত্তর:
৪৫০ ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৪৫০ ঘন সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা ২০০ এবং প্রতি পাতার পুরুত্ব ০.১ মি.মি.। বইটির দৈর্ঘ্য ২৫ সে.মি. ও প্রস্থ ১৮ সে.মি. হলে বইটির আয়তন কত?

সমাধান: 
দেওয়া আছে, 
বইটির দৈর্ঘ্য = ২৫ সে.মি.
বইটির প্রস্থ = ১৮ সে.মি. 

এখন,
বইয়ের ২ পৃষ্ঠা = ১ পাতা 
∴ বইয়ের ২০০ পৃষ্ঠা = ১০০ পাতা
১০০ পাতার পুরুত্ব = (১০০ × ০.১) মি.মি. = ১০ মি.মি. = ১ সে.মি. 

আমরা জানি, 
বইটির আয়তন = (২৫ × ১৮ × ১) ঘন সে.মি. 
= ৪৫০ ঘন সে.মি. । 

.
একটি মাঠের প্রস্থ আরও ১০ মিটার বেশি হলে একটি ১০০০০ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠ হতো। মাঠটির প্রস্থ কত? 
  1. ৯০ মিটার
  2. ৮০ মিটার
  3. ৬০ মিটার
  4. ১০০ মিটার
সঠিক উত্তর:
৯০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মাঠের প্রস্থ আরও ১০ মিটার বেশি হলে একটি ১০০০০ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠ হতো। মাঠটির প্রস্থ কত? 

সমাধান: 
ধরি, 
মাঠটির প্রস্থ = x মিটার (যেখানে, দৈর্ঘ্য = প্রস্থ) 
∴ ১০ মিটার বেশিতে বর্গাকার মাঠের প্রস্থ = (x + ১০) মিটার 

প্রশ্নমতে, 
(x + ১০) = ১০০০০ 
বা, (x + ১০) = (১০০)২ 
বা, x + ১০ = ১০০ 
বা, x = ১০০ - ১০ 
∴ x = ৯০ 

∴ মাঠটির প্রস্থ = ৯০ মিটার।

১০.
একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ । যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২ টাকা হিসাবে ১৯৬ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত? 
  1. ১২ মিটার
  2. ১৬ মিটার
  3. ১৪ মিটার
  4. ১৮ মিটার
সঠিক উত্তর:
১৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৪ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ । যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২ টাকা হিসাবে ১৯৬ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি,
প্রস্থ = x মিটার,
দৈর্ঘ্য = ২x মিটার
∴ মেঝের ক্ষেত্রফল = (২x × x)
= ২x বর্গমিটার 

∴ আয়তাকার মেঝের ক্ষেত্রফল = ১৯৬/২ = ৯৮ বর্গমিটার

প্রশ্নমতে, 
২x = ৯৮
⇒ x = ৯৮/২
⇒ x = ৪৯
∴ x = ৭ 

∴ আয়তাকার মেঝের দৈর্ঘ্য = ২x
= (২ × ৭) মিটার 
= ১৪ মিটার ।

১১.
কোন বেলনের উচ্চতা h এবং ব্যাসার্ধ r হলে, বেলনটির আয়তন কত? 
  1. 2πr(r + h)
  2. πr2h
  3. πrh
  4. 2πrh
সঠিক উত্তর:
πr2h
উত্তর
সঠিক উত্তর:
πr2h
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বেলনের উচ্চতা h এবং ব্যাসার্ধ r হলে, বেলনটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
বেলন বা সিলিন্ডার: 
- কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ঐ বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তুর সৃষ্টি হয়, তাকে সমবৃত্তভূমিক বেলন বা সিলিন্ডার বলা হয়।


- সমবৃত্তভূমিক বেলনের দুই প্রান্তকে বৃত্তাকার তল, বক্রতলকে বক্রপৃষ্ঠ এবং সমগ্রতলকে পৃষ্ঠতল বলা হয়।
- বেলনের উচ্চতা h এবং ব্যাসার্ধ r হলে-
• ভূমির ক্ষেত্রফল = πr2
আয়তন (Volume) = πr2h
• বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = 2πrh
• সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)  । 

১২.
একটি কুয়ার ব্যাস ২৮ সে.মি এবং উচ্চতা ২ মিটার। প্রতি ঘন সে.মি ২ টাকা হিসেবে কুয়া খনন করলে কত খরচ হবে?  
  1. ২০৬৪০০ টাকা
  2. ২২৬৪০০ টাকা
  3. ২৩৬৪০০ টাকা
  4. ২৪৬৪০০ টাকা
সঠিক উত্তর:
২৪৬৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৪৬৪০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কুয়ার ব্যাস ২৮ সে.মি এবং উচ্চতা ২ মিটার। প্রতি ঘন সে.মি ২ টাকা হিসেবে কুয়া খনন করলে কত খরচ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
কুয়ার ব্যাস, ২r = ২৮ সে.মি
কুয়ার ব্যাসার্ধ, r = ২৮/২ সে.মি = ১৪ সে.মি
কুয়ার উচ্চতা, h = ২ মিটার = ২০০ সে.মি 

∴ কুয়ার আয়তন = πr
= {(২২/৭) × (১৪) × ২০০} ঘন সে.মি
= {(২২/৭) × ১৪ × ১৪ × ২০০} ঘন সে.মি
= (২২ × ১৪ × ২ × ২০০) ঘন সে.মি
= ১২৩২০০ ঘন সে.মি

∴ খরচ হবে = (১২৩২০০ × ২) টাকা 
= ২৪৬৪০০ টাকা ।

১৩.
একটি চাকার ব্যাস ৮.৪ মিটার। চাকাটি ৬৬০ মিটার পথ অতিক্রম করতে কত বার ঘুরবে? 
  1. ১৫ বার
  2. ২০ বার
  3. ২৫ বার
  4. ৩০ বার
সঠিক উত্তর:
২৫ বার
উত্তর
সঠিক উত্তর:
২৫ বার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চাকার ব্যাস ৮.৪ মিটার। চাকাটি ৬৬০ মিটার পথ অতিক্রম করতে কত বার ঘুরবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
চাকার ব্যাস, ২r = ৮.৪ মিটার
∴ চাকার ব্যাসার্ধ, r = ৮.৪/২ = ৪.২ মিটার

∴ চাকার পরিধি = ২πr
= (২ × ৩.১৪১৬ × ৪.২) মিটার 
= ২৬.৩৮৯৪ মিটার 

∴ ৬৬০ মিটার পথ অতিক্রম করতে চাকাটি ঘুরবে = ৬৬০/২৬.৩৮৯৪ বার 
= ২৫.০১ বার (প্রায়) । 

১৪.
৬২৮ সে.মি. দৈর্ঘ্যের একটি লোহার তারকে একটি গোলাকার চাকায় রূপান্তরিত করা হলে চাকার ব্যাস কত হবে?
  1. ২০০ সে.মি.
  2. ১০০ সে.মি.
  3. ৪০০ সে.মি.
  4. ৩০০ সে.মি.
সঠিক উত্তর:
২০০ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২০০ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: ৬২৮ সে.মি. দৈর্ঘ্যের একটি লোহার তারকে একটি গোলাকার চাকায় রূপান্তরিত করা হলে চাকার ব্যাস কত হবে?

সমাধান: 
ধরি, 
চাকার ব্যাস = ২r সে.মি. 

এখানে, 
চাকার পরিধি = লোহার তারের দৈর্ঘ্য 
বা, ২πr = ৬২৮ 
বা, ২r = ৬২৮/π 
বা, ২r = ৬২৮/৩.১৪ 
বা, ২r = (৬২৮ × ১০০)/৩১৪ 
∴ ২r = ২০০

∴ চাকার ব্যাস = ২০০ সে.মি.।

১৫.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার এবং গভীরতা ৪০ সে.মি । চৌবাচ্চাটির ধারণক্ষমতা কত লিটার? 
  1. ২৪০ লিটার
  2. ২৪০০ লিটার
  3. ২৪০০০ লিটার
  4. ২৪০০০০ লিটার
সঠিক উত্তর:
২৪০০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
২৪০০ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার এবং গভীরতা ৪০ সে.মি । চৌবাচ্চাটির ধারণক্ষমতা কত লিটার? 

সমাধান: 
দেওয়া আছে, 
চৌবাচ্চার দৈর্ঘ্য = ৩ মিটার = (৩ × ১০০) সে.মি = ৩০০ সে.মি 
চৌবাচ্চার প্রস্থ = ২ মিটার = (২ × ১০০) সে.মি = ২০০ সে.মি 
চৌবাচ্চার গভীরতা = ৪০ সে.মি 

∴ চৌবাচ্চার আয়তন = (৩০০ × ২০০ × ৪০) ঘন সে.মি 
= ২৪০০০০০ ঘন সে.মি 

১০০০ ঘন সে.মি = ১ লিটার 
∴ চৌবাচ্চাটির ধারণক্ষমতা = ২৪০০০০০/১০০০ লিটার 
= ২৪০০ লিটার ।

১৬.
একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৫০ মিটার এবং উচ্চতা ২৫ মিটার। প্রতি বর্গমিটারে ২.০০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে?  
  1. ৬২৫ টাকা
  2. ৯০০ টাকা
  3. ১২০০ টাকা
  4. ১২৫০ টাকা
সঠিক উত্তর:
১২৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৫০ মিটার এবং উচ্চতা ২৫ মিটার। প্রতি বর্গমিটারে ২.০০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
ত্রিভুজাকৃতি জমির ভূমি = ৫০ মিটার
ত্রিভুজাকৃতি জমির উচ্চতা = ২৫ মিটার 

আমরা জানি,
ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল = ১/২ × (ভূমি × উচ্চতা) বর্গ একক 
= ১/২ × (৫০ × ২৫) বর্গমিটার 
= ৬২৫ বর্গমিটার 

১ বর্গমিটারে খরচ হয় = ২ টাকা 
∴ ৬২৫ বর্গমিটারে খরচ হয় = (২ × ৬২৫) টাকা 
= ১২৫০ টাকা 

∴ ঘাস লাগাতে খরচ হবে = ১২৫০ টাকা। 

১৭.
একটি গোলকের ব্যাস 8 সে.মি. হলে এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 
  1. 32π বর্গ সে.মি.
  2. 48π বর্গ সে.মি.
  3. 64π বর্গ সে.মি.
  4. 96π বর্গ সে.মি.
সঠিক উত্তর:
64π বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
64π বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গোলকের ব্যাস 8 সে.মি. হলে এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
গোলকের ব্যাস, 2r = 8 সে.মি. 
গোলকের ব্যাসার্ধ, r = 8/2 সে.মি. 
∴ গোলকের ব্যাসার্ধ r = 4 সে.মি. 

আমরা জানি, 
গোলকের ক্ষেত্রফল = 4πr2 বর্গ একক 
= 4π(4)2 বর্গ সে.মি.
= 64π বর্গ সে.মি.।

১৮.
একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 5.0 ইঞ্চি এবং আয়তন 150π ঘন ইঞ্চি হলে সিলিন্ডারের উচ্চতা কত?
  1. 6 ইঞ্চি
  2. 8 ইঞ্চি
  3. 10 ইঞ্চি
  4. 12 ইঞ্চি
সঠিক উত্তর:
6 ইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
6 ইঞ্চি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 5.0 ইঞ্চি এবং আয়তন 150π ঘন ইঞ্চি হলে সিলিন্ডারের উচ্চতা কত? 

সমাধান: 
আমরা জানি, 
সিলিন্ডারের আয়তন = πr2h

প্রশ্নমতে, 
πr2h = 150π
বা, π.(5)2.h = 150π
বা, 25πh = 150π
বা, h =150π/25π
∴ h = 6

∴ সিলিন্ডারের উচ্চতা = 6 ইঞ্চি।

১৯.
কোণকের আয়তন নির্ণয়ের সূত্র কোনটি?
  1. 4πr2
  2. πr2h
  3. (4/3) πr3
  4. (1/3) × πr2h
সঠিক উত্তর:
(1/3) × πr2h
উত্তর
সঠিক উত্তর:
(1/3) × πr2h
ব্যাখ্যা

প্রশ্ন: কোণকের আয়তন নির্ণয়ের সূত্র কোনটি?

সমাধান: 
• গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল = 4πr2 বর্গ একক  ।
• গোলকের আয়তন = (4/3) πr3 ঘন একক ।

• কোণকের বক্রতলের ক্ষেত্রফল = πr√(h2 + r2) বর্গ একক । 
• কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল = πr(L + r) বর্গ একক । 
কোণকের আয়তন = (1/3) × πr2h ঘন একক । 

• বেলনের ভূমির ক্ষেত্রফল = πr2  । 
• বেলনের সম্পূর্ণতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 2πr(r + h)  । 
• বেলনের আয়তন = πr2h   ।

২০.
একটি পাইপের বহির্ব্যাস 18.5 ইঞ্চি এবং অন্তর্ব্যাস 8.5 ইঞ্চি। পাইপটির পুরুত্ব কত? 
  1. 4.0 ইঞ্চি
  2. 5.0 ইঞ্চি
  3. 4.5 ইঞ্চি
  4. 5.5 ইঞ্চি
সঠিক উত্তর:
5.0 ইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
5.0 ইঞ্চি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পাইপের বহির্ব্যাস 18.5 ইঞ্চি এবং অন্তর্ব্যাস 8.5 ইঞ্চি। পাইপটির পুরুত্ব কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
পাইপের বহির্ব্যাস = 18.5 ইঞ্চি
পাইপের অন্তর্ব্যাস = 8.5 ইঞ্চি
∴ পাইপটির পুরুত্ব = (18.5 - 8.5)/2 ইঞ্চি
= 10/2 ইঞ্চি
= 5.0 ইঞ্চি  । 

২১.
একটি সিলিন্ডার ও একটি সমবৃত্তভূমিক কোণকের ব্যাসার্ধ এবং আয়তন সমান। সিলিন্ডারের উচ্চতা ও সমবৃত্তভূমিক কোণকের উচ্চতার অনুপাত কত? 
  1. 1 : 3
  2. 1 : 4
  3. 2 : 3 
  4. 2 : 5
সঠিক উত্তর:
1 : 3
উত্তর
সঠিক উত্তর:
1 : 3
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিলিন্ডার ও একটি সমবৃত্তভূমিক কোণকের ব্যাসার্ধ এবং আয়তন সমান। সিলিন্ডারের উচ্চতা ও সমবৃত্তভূমিক কোণকের উচ্চতার অনুপাত কত? 
 
সমাধান: 
ধরি, 
সিলিন্ডার ও সমবৃত্তভূমিক কোণকের ব্যাসার্ধ = r 
সিলিন্ডারের উচ্চতা = h1
সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা = h2

আমরা জানি, 
সিলিন্ডারের আয়তন = πr2h1
সমবৃত্তভূমিক কোণকের আয়তন = (1/3)πr2h2

প্রশ্নমতে, 
πr2h1 = (1/3)πr2h2
বা, h1 = h2/3
বা, h1/h2 = 1/3
∴ h1 : h2 = 1 : 3 

∴ সিলিন্ডারের উচ্চতা ও সমবৃত্তভূমিক কোণকের উচ্চতার অনুপাত = 1 : 3  ।

২২.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 10 মিটার ও উচ্চতা 4 মিটার। এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? 
  1. 408 বর্গমিটার
  2. 412 বর্গমিটার
  3. 416 বর্গমিটার
  4. 420 বর্গমিটার
সঠিক উত্তর:
416 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
416 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 10 মিটার ও উচ্চতা 4 মিটার। এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
এখানে,
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a = 12 মিটার,
আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, b = 10 মিটার এবং
আয়তাকার ঘনবস্তুর উচ্চতা, c = 4 মিটার

আমরা জানি,
সমগ্র তলের ক্ষেত্রফল = 2(ab + bc + ca) বর্গ একক 
= 2(12 × 10 + 10 × 4 + 4 × 12) বর্গমিটার
= 2(120 + 40 + 48) বর্গমিটার 
= 2 × 208 বর্গমিটার 
= 416 বর্গমিটার  ।

২৩.
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গমিটার ও আয়তন 400 ঘনমিটার। বেলনটির ভূমির ব্যাসার্ধ কত? 
  1. 12 মিটার
  2. 8 মিটার
  3. 16 মিটার
  4. 18 মিটার
সঠিক উত্তর:
8 মিটার
উত্তর
সঠিক উত্তর:
8 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গমিটার ও আয়তন 400 ঘনমিটার। বেলনটির ভূমির ব্যাসার্ধ কত? 

সমাধান: 
আমরা জানি, 
বেলনের বক্রতলের ক্ষেত্রফল = 2πrh বর্গ একক ও 
বেলনের বক্রতলের আয়তন = πr2h ঘন একক 

দেওয়া আছে, 
বেলনের বক্রতলের ক্ষেত্রফল 2πrh = 100
ও বেলনের বক্রতলের আয়তন πr2h = 400

প্রশ্নমতে,
(2πrh)/(πr2h) = 100/400
বা, 2/r = 1/4
∴ r = 8

∴ বেলনের ভূমির ব্যাসার্ধ = 8 মিটার।

২৪.
16 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা থাকলে, শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কত? 
  1. 108 বর্গমিটার 
  2. 112 বর্গমিটার 
  3. 128 বর্গমিটার 
  4. 240 বর্গমিটার 
সঠিক উত্তর:
112 বর্গমিটার 
উত্তর
সঠিক উত্তর:
112 বর্গমিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: 16 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা থাকলে, শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে,
আয়তাকার মাঠের দৈর্ঘ্য = 16 মিটার
আয়তাকার মাঠের প্রস্থ = 8 মিটার 
∴ আয়তাকার মাঠের ক্ষেত্রফল =  (16 × 8) বর্গমিটার 
= 128 বর্গমিটার

আবার, 
রাস্তাসহ মাঠের দৈর্ঘ্য = {16 + (2 × 2)} = 20 মিটার
রাস্তাসহ মাঠের প্রস্থ = {8 + (2 × 2)} = 12 মিটার
∴ রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = (20 × 12) বর্গমিটার 
= 240 বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = (240 - 128) বর্গমিটার
= 112 বর্গমিটার ।