পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
পরীক্ষা - ৩: পার্ট-১) নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন: 1) Impact of Values Education and Good Governance in national development; 2) How the element of Good Governance and Values Education can be established in society in a given social context; 3) The benefits of Values Education and Good Governance and the cost society pays adversely in their absence. পার্ট-২) বাংলাদেশ বিষয়াবলি: টপিকসমূহ - বাংলাদেশের অর্থনীতি: ১. উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। ২) অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, আমদানি-রপ্তানি রিপোর্ট। পার্ট–১ সোর্স: যেকোনো গাইড বই, SSC & HSC পৌরনীতি বোর্ড বই। পার্ট–২ সোর্স: যেকোনো গাইড বই, NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থগ্রন্থ, EPB -এর আমদানি-রপ্তানি রিপোর্ট। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
বর্তমানে তৃতীয় লিঙ্গ করদাতার করমুক্ত আয়ের সীমা কত টাকা?
  1. ৩,৫০.০০০ টাকা
  2. ৪,০০,০০০ টাকা
  3. ৪,৭৫,০০০ টাকা
  4. ৫,০০,০০০টাকা
সঠিক উত্তর:
৪,৭৫,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪,৭৫,০০০ টাকা
ব্যাখ্যা
করমুক্ত আয়সীমা:
• মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা ৪ লক্ষ টাকা।
• প্রতিবন্ধী ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা ৪ লক্ষ ৭৫ হাজার টাকা।
• গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা ৫ লক্ষ টাকা।
• তৃতীয় লিঙ্গ করদাতার করমুক্ত আয়ের সীমা ৪ লক্ষ ৭৫ হাজার টাকা।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
.
ব্যাংক নোট কোনটি?
  1. ১ টাকা
  2. ২ টাকা
  3. ৫ টাকা
  4. ১০ টাকা
সঠিক উত্তর:
১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০ টাকা
ব্যাখ্যা
• বাংলাদেশের নোট:
- সরকারি নোট: ১, ২ ও ৫ টাকার নোট এবং ১, ৫, ১০, ২৫ ও ৫০ পয়সার মুদ্রা।
- সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের।
অন্যদিকে - 
- ব্যাংক নোট: ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং - ১০০০ টাকা মূল্যমানের ৭টি নোট।
- ব্যাংক নোটের প্রবর্তক বাংলাদেশ ব্যাংক এবং এ নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের।

উৎস:
i) বাংলাদেশ ব্যাংক।
ii) অর্থ মন্ত্রনালয় ওয়েবসাইট।
.
বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর  ছিলেন কে?
  1. এ. এন. হামিদুল্লাহ
  2. ড. মোহাম্মদ ফরাসউদ্দিন
  3. আব্দুর রউফ তালুকদার
  4. ড. ফখরুদ্দীন আহমদ
সঠিক উত্তর:
এ. এন. হামিদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
এ. এন. হামিদুল্লাহ
ব্যাখ্যা
• বাংলাদেশ ব্যাংক:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
-বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার (১২তম)।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর  ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। 
.
সর্বজনীন পেনশন কর্মসূচির স্কিম কোনটি?
  1. দেশী স্কিম
  2. সুগতি স্কিম
  3. অগ্রগতি স্কিম
  4. সমতা স্কিম
সঠিক উত্তর:
সমতা স্কিম
উত্তর
সঠিক উত্তর:
সমতা স্কিম
ব্যাখ্যা
• সার্বজনীন পেনশন:
- দেশের মানুষের জন্য সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করছে সরকার।
- এই কর্মসূচির উদ্দেশ্য দেশের নাগরিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনা।
- সর্বজনীন পেনশন কর্মসূচিতে ৪টি স্কিম রাখা হয়েছে।
• প্রবাস স্কিম,
• প্রগতি স্কিম,
• সুরক্ষা ও
• সমতা স্কিম।
- বিদেশে কর্মরত বা অবস্থানরত যে কোনো বাংলাদেশি নাগরিক নির্ধারিত অর্থ বৈদেশিক মুদ্রায় জমা দিয়ে এই স্কিমে অংশ নিতে পারবেন।
- বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী বা ওই প্রতিষ্ঠানের মালিক এতে অংশ নিতে পারবেন।
- অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা নিজ কাজে নিয়োজিত ব্যক্তিরা যেমন- কৃষক, রিকশাচালক, শ্রমিক, কামার, কুমার, জেল, তাঁতিরা এই স্কিমে অংশ নিতে পারবে।
- দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তিরা (যাদের বর্তমান আয়সীমা বছরে সর্বোচ্চ ৬০ হাজার টাকা) এই স্কিমে অংশ নিতে পারবেন।
-  সরকারি গেজেট প্রজ্ঞাপন জারির আগে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারি পেনশন স্কিমে অংশ নিতে করতে পারবেন না।

তথ্যসূত্র – ডেইলী স্টার।
.
বাংলাদেশের ভূমিকে কয়টি এগ্রো- ইকোলজিক্যাল জোনে ভাগ করা হয়েছে?
  1. ২০টি
  2. ৩০টি
  3. ৩৫টি
  4. ৪৩টি
সঠিক উত্তর:
৩০টি
উত্তর
সঠিক উত্তর:
৩০টি
ব্যাখ্যা
₻ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থের আলোকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
• বাংলাদেশের ভূমিকে ২০টি ফিজিওগ্রাফিক ইউনিট ও ৩০টি এগ্রো- ইকোলজিক্যাল জোনে ভাগ করা হয়েছে।
• সার্বিকভাবে কৃষি বিজ্ঞানীরা বাংলাদেশের ভূমিকে প্রকৃতি অনুসারে ১৯টি মাটি এককে (Soil type units) ভাগ করেছেন।
• বন্যায় প্লাবিত হওয়ার ভিত্তিতে বাংলাদেশের ভূমিকে ৮টি ভাগে ভাগ করা হয়েছে।
• ঋতুর ভিত্তিতে বাংলাদেশের ফসলগুলোকে ২ ভাগে ভাগ করা হয়েছে। যথা
- খরিফ ফসল: বসন্তের শেষে ও গ্রীষ্মের সময়ে রোপন করা হয় - এবং শীতের পূর্বেই ফসল তোলা হয়।
- রবি ফসল:  শীতের সময়ে রোপন করা হয় এবং বসন্ত বা গ্রীষ্মের - শুরুতে ফসল তোলা হয়।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ। 
.
মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষ বিভাগ কোনটি?
  1. ময়মনসিংহ
  2. খুলনা
  3. চট্রগ্রাম
  4. রাজশাহী
সঠিক উত্তর:
চট্রগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
চট্রগ্রাম
ব্যাখ্যা
• মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষ বিভাগ ও জেলা:
• বিভাগ
১. চট্টগ্রাম (৮১০২৮৩ মেট্রিক টন)
২. খুলনা (৭৫৬২২৫মেট্রিক টন)
৩. রাজশাহী (৫৩৩৬১৩মেট্রিক টন)
•জেলা
১. ময়মনসিংহ  (৩,৩৩,৮৭৭ মেট্রিক টন)
২. কুমিল্লা  (৩,০৩,৭১৩ মেট্রিক টন)
৩. যশোর  (২,৩৫,৬৬৫মেট্রিক টন)

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ।
.
বাংলাদেশের জিডিপিকে উৎপাদনের ভিত্তিতে কয়টি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে?
  1. ১৯টি
  2. ৩টি
  3. ৬টি
  4. ১৫টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
• জিডিপিতে খাত
- বাংলাদেশের জিডিপি'কে উৎপাদনের ভিত্তিতে ৩টি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে।
• কৃষিখাত
• শিল্পখাত
• সেবাখাত।

- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এ ১৯টি খাতের মধ্যে ৬টি খাত আবার উপখাতে বিভক্ত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভূক্ত।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
.
অর্থনৈতিক সমীক্ষা-২০২৩ অনুসারে বর্তমানে দেশে কয়টি বিসিক শিল্পনগরী রয়েছে?
  1. ৭৫টি
  2. ৭৯টি
  3. ৮০টি
  4. ৮৫টি
সঠিক উত্তর:
৮০টি
উত্তর
সঠিক উত্তর:
৮০টি
ব্যাখ্যা
বিসিক শিল্পনগরী নিয়ে গুরুত্বপুর্ণ তথ্য: 
- মোট শিল্পনগরীর সংখ্যা: ৮০টি।
- উৎপাদনরত মোট শিল্প ইউনিট: ৪৭৬৯টি (ফেব্রুয়ারী, ২০২৩ পর্যন্ত)। 
- ৮০টি শিল্পনগরীতে জুন ২০২২ পর্যন্ত স্থাপিত শিল্প-কারখানাসমূহে মোট বিনিয়োগের পরিমাণ ৪৩,২৫৯.৭৭ কোটি টাকা।
- ২০২০-২১ অর্থবছরে শিল্প কারখানাগুলোতে মোট ৭৬,৪১০.১৬ কোটি টাকার পণ্য উৎপাদিত হয়েছে, যার মধ্যে ৪৬,২২৯.৩৭ কোটি টাকার পণ্য রপ্তানি করা হয়েছে।
- বিদেশে রপ্তানিকৃত এসব পণ্য সামগ্রীর মধ্যে বেশির ভাগই হচ্ছে হোসিয়ারি ও নীটওয়্যার শিল্প খাত থেকে।

দেশের জিডিপিতে শিল্পখাত:
- শিল্প খাত (বৃহৎ): ৩৭.৫৬%,
• খনিজ ও খনন: ১.৭৫%,
• ম্যানুফ্যাকচারিং: ২৪.৯৫%,
• বিদ্যুৎ, গ্যাস, বাষ্প এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা: ১.২১%,
• পানি সরবরাহ: ০.১০%,
• নির্মাণ: ৯.৫৫%।                

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
 
.
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে কৃষি খাতে ভর্তুকির পরিমাণ কত টাকা?
  1. ২০,৫৮২কোটি টাকা
  2. ২৭,৫৮২কোটি টাকা
  3. ২৫,৫৩৩কোটি টাকা
  4. ১৭,৫৩৩কোটি টাকা
সঠিক উত্তর:
১৭,৫৩৩কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৭,৫৩৩কোটি টাকা
ব্যাখ্যা
২০২৩-২৪ অর্থবছরের বাজেটের তথ্যঃ 
• বাজেটে মোট পরিচালন ব্যয় (সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভিন্ন বিভাগের খরচ, অভ্যন্তরীণ ও বৈদেশিক দেনা পরিশোধ ব্যতীত) ধরা হয়েছে- ৪,৮৪,২০৩ কোটি টাকা।
• বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে – ২,৭৭,৫৮২ কোটি।
• উল্লেখ্য, উন্নয়ন ব্যয়, পরিচালন ব্যয় মিলে মোট বাজেটের আকার পাওয়া যায় (২,৭৭,৫৮২ + ৪,৮৪,২০৩ = ৭,৬১,৭৮৫ কোটি টাকা)।
• পরিচালন ব্যয় থেকে সবচেয়ে বেশি ২০.৫% খরচ হয় ভুর্তুকি ও প্রণোদনা (মোট – ৯৯,২২৭ কোটি টাকা)।
দ্বিতীয় সর্বোচ্চ ১৯.৫% খরচ হয় বিভিন্ন ক্ষেত্রে সুদ প্রদানের মাধ্যমে (৯৪,৩৭৬ কোটি টাকা)।
• কৃষি খাতে ভর্তুকির পরিমাণ – ১৭,৫৩৩ কোটি টাকা।
• জনপ্রশাসন খাতে ভর্তুকি ও প্রণোদনা – ৬০,০৮৭ কোটি টাকা।
• বাজেটে উন্নয়ন ব্যয়ের তুলনায় পরিচালন খরচ বেশি হলে এই ধরণের বাজেটকে 'অনুন্নয়ন বাজেট' নামে অভিহিত করা হয়।

উৎস-  ২০২৩-২৪ অর্থবছরের বাজেট।
১০.
দেশে মোট বৈদেশিক ব্যাংক কয়টি?
  1. ৪টি
  2. ৯টি
  3. ৬টি
  4. ১১টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা
আর্থিক প্রতিষ্ঠান:
- দেশে মোট তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা ৬১টি।
- বাংলাদেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা ৩৬টি।
- রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ৬টি।
- বিশেষায়িত ব্যাংক ৩টি।
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক  ৪৩টি।
- বৈদেশিক ব্যাংক ৯টি।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৩। 
১১.
আবুল হাসান মাহমুদ আলী দেশের কততম অর্থমন্ত্রী?
  1. ১৩তম
  2. ১৫তম
  3. ১৭তম
  4. ১৮তম
সঠিক উত্তর:
১৮তম
উত্তর
সঠিক উত্তর:
১৮তম
ব্যাখ্যা
• আবুল হাসান মাহমুদ আলী 
- বাংলাদেশের ১৮তম অর্থমন্ত্রী হলেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী।
- আবুল হাসান মাহমুদ আলী দশম জাতীয় সংসদের সদস্য এবং ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।
- এর আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
- সর্বশেষ দ্বাদশ জাতীয় নির্বাচনে দিনাজপুর-৪ আসনে বিজয়ী হন আবুল হাসান মাহমুদ আলী।

উৎস: প্রথম আলো।  
১২.
দেশে আউশ ধান রোপনের সময় কখন?
  1. মধ্য জুলাই – আগস্টের শুরু
  2. ডিসেম্বর – জানুয়ারির শুরু
  3. মধ্য মার্চ – মধ্য এপ্রিল
  4. এপ্রিল – মে
সঠিক উত্তর:
মধ্য মার্চ – মধ্য এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
মধ্য মার্চ – মধ্য এপ্রিল
ব্যাখ্যা
• ধান উৎপাদন:
- আউশ ধান রোপনের সময়:মধ্য মার্চ – মধ্য এপ্রিল।
- আউশ ধান উত্তোলনের সময়: মধ্য জুলাই – আগস্টের শুরু।
- আমন ধান রোপনের সময়:জুনের শেষ – সেপ্টেম্বরের শুরু।
- আমন ধান উত্তোলনের সময়: ডিসেম্বর – জানুয়ারির শুরু।
- বোরো ধান রোপনের সময়: মধ্য নভেম্বর – মধ্য জানুয়ারি।
- বোরো ধান উত্তোলনের সময়: এপ্রিল – মে। 

উৎস: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২২।
১৩.
জাতীয় বাজেট ২০২৩-২৪ এর স্লোগান কী?
  1. উন্নয়নের রোল মডেল ও বঙ্গবন্ধুর বাংলাদেশ
  2. উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা
  3. উন্নয়নের অভিযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশ
  4. উন্নয়নের অভিযাত্রায় ভিশন ২০৪১
সঠিক উত্তর:
উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা
উত্তর
সঠিক উত্তর:
উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা
ব্যাখ্যা
• বাজেট ২০২৩-২৪:
- ৫২ তম (অন্তর্বর্তীকালীনসহ ৫৩তম)।
- ঘোষণা দেয় - ১ জুন, ২০২৩,
- বাজেট পাশ হয় - ২৬ জুন, ২০২৩,
-  স্লোগান: উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা।
- বাজেটের আকার - ৭,৬১,৭৮৫ কোটি।
- মাথাপিছু আয়: ২,৯৬১ মার্কিন ডলার।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৭৭,৫৮২ কোটি টাকা।
- পরিচালন বাজেট (অনুন্নয়ন বাজেট): ৪,৩৬,২৪৭ কোটি টাকা।
- বাজেটে উন্নয়ন ব্যয়ের তুলনায় পরিচালন খরচ বেশি হলে এই ধরণের বাজেটকে 'অনুন্নয়ন বাজেট' নামে অভিহিত করা হয়।
- জাতীয় বাজেট ২০২৩-২৪ মূলত একটি অনুন্নয়ন বাজেট।

উৎস: জাতীয় বাজেট ২০২৩-২৪। 
১৪.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী, বাংলাদেশে মোট আয়তনের কত শতাংশ বনভূমি?
  1. প্রায় ১৭.৪৫ শতাংশ
  2. প্রায় ১৬.৪৫ শতাংশ
  3. প্রায় ১৮.৪৫ শতাংশ
  4. প্রায় ১৯.৪৫ শতাংশ
সঠিক উত্তর:
প্রায় ১৭.৪৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ১৭.৪৫ শতাংশ
ব্যাখ্যা
• বন সংরক্ষণ:
- বন অধিদপ্তরে ২০১৮-১৯ এর তথ্যানুসারে সরকার নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ প্রায় ২৫,৭৫,১৯৬ হেক্টর (গেজেট বিজ্ঞপ্তি অনুসারে),
- যা দেশের মোট আয়তনের প্রায় ১৭.৪৫ শতাংশ।
- বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ প্রায় - ১৮,৮০,৪৯৪ হেক্টর,
- যা দেশের আয়তনের প্রায় ১২.৭৪ শতাংশ।
- দেশে বনসহ বৃক্ষাচ্ছাদিত এলাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যা দেশের মোট আয়তনের প্রায় ২২.৩৭ শতাংশ।

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
১৫.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী, মোট রপ্তানি আয় কত?
  1. ৪৬,৭৯৪ মিলিয়ন ডলার
  2. ২,৭৬৫ মার্কিন ডলার
  3. ২,৬৫৭ মার্কিন ডলার
  4. ৩৪,৯৬৬ মিলিয়ন ডলার
সঠিক উত্তর:
৩৪,৯৬৬ মিলিয়ন ডলার
উত্তর
সঠিক উত্তর:
৩৪,৯৬৬ মিলিয়ন ডলার
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৬৯.৮৩ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩%।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৬৫ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৫৭ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৪,৯৬৬ মিলিয়ন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৬,৭৯৪ মিলিয়ন ডলার।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৬.০৩%।
- মূল্যস্ফীতি: ৯.২৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +) ৭৬.৪%।
- দারিদ্র্যের হার ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এ ১৯টি খাতের মধ্যে ৬টি খাত আবার উপখাতে বিভক্ত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
১৬.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী বর্তমানে ইপিআই কর্মসূচির আওতায় কয়টি রোগ প্রতিরোধের টিকা প্রদান করা হচ্ছে?
  1. ৪টি
  2. ৭টি
  3. ১০টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই):
- বর্তমানে ইপিআই কর্মসূচির আওতায় ১০টি রোগ প্রতিরোধের টিকা প্রদান করা হচ্ছে। 
- টিকা গুলি হচ্ছে: ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, পোলিও, যক্ষ্মা, হেপাটাইটিস-বি, 
- হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা-বি, নিউমোকক্কাল নিউমোনিয়া, হাম ও রুবেলা।
• বর্তমানে সারা দেশে সকল প্রকার টিকা গ্রহণকারী শিশুদের হার - ৯৭.২ শতাংশ।
• ইপিআই কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে ২০১৪ সালে বিশ্বস্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে 'পোলিওমুক্ত দেশ' হিসেবে ঘোষণা করে এবং এ অবস্থান বজায় রয়েছে। 
- স্বাস্থ্য সেবা বিভাগ অত্যন্ত দক্ষতার সাথে কক্সবাজারের উখিয়া এবং 
- টেকনাফ উপজেলায় আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের 
- (Forcibly Displaced Myanmar Nationals-FDMN) মধ্যে ডিপথেরিয়া ও হামের প্রাদুর্ভাব মোকাবেলা করেছে।
• হাম রুবেলা ক্যাম্পেইন-২০২০ বাস্তবায়নের মাধ্যমে ৯ মাস থেকে ১০ বছরের নীচের ৩.৬৬ কোটি শিশুকে ১ ডোজ এমআর টিকা প্রদানের মাধ্যমে উদ্দিষ্ট টিকাদান লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে এবং 
- আগামী ২০২৩ সাল নাগাদ দেশ থেকে হাম-রুবেলা রোগ দূরীকরণের লক্ষ্যে সরকার কাজ করছে।

উৎস- অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
১৭.
আনারস সব চেয়ে বেশি উৎপাদন হয় কোন জেলায়?
  1. টাঙ্গাইল
  2. ময়মনসিংহ
  3. রাঙ্গামাটি
  4. গাজীপুর
সঠিক উত্তর:
টাঙ্গাইল
উত্তর
সঠিক উত্তর:
টাঙ্গাইল
ব্যাখ্যা
• আনারস
- মোট উৎপাদন ২,০৬,১৬৪.৫১ মে.টন বা, ৩৩,৫৮১.৮৭ একর। 
- বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন
• প্রথম: ঢাকা বিভাগ (১,৩৯,৫৬৭.২ মে.টন)
• দ্বিতীয় – চট্টগ্রাম বিভাগ (৮৯,০৫০.২ মে.টন)
- জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন
• প্রথম: টাঙ্গাইল জেলা (১,২৯,৬৪০.৬ মে.টন)
• দ্বিতীয় রাঙ্গামাটি জেলা (২৪,৮৪৪ মে.টন)

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ।
১৮.
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় মূল্যস্ফীতি কত শতাংশ?
  1. ৪.৬%
  2. ৪.৮%
  3. ৬.৬%
  4. ৬.৪%
সঠিক উত্তর:
৪.৬%
উত্তর
সঠিক উত্তর:
৪.৬%
ব্যাখ্যা
• পঞ্চবার্ষিক পরিকল্পনা:
- বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
- এর মধ্যে ৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পন্ন হয়েছে।
- ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলমান রয়েছে।

• ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা:
- মেয়াদকাল: জুলাই ২০২০-জুন ২০২৫।
- বাস্তবায়ন ব্যয় লক্ষ্যমাত্রা: ৬৪ লাখ ৯৫ হাজার ৯৮০ কোটি টাকা।
- মোট বিনিয়োগ জিডিপির: ৩৭.৪%।
- প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৮.৫১%।
- কর্মসংস্থান: ১ কোটি ১৩ লাখ।
- মূল্যস্ফীতি: ৪.৬%।
-প্রত্যাশিত গড় আয়ু: ৭৪ বছর।
- বিদ্যুৎ উৎপাদন: ৩০ হাজার মেগাওয়াট।
- দারিদ্র্যের হার: ১৫.৬%। 

উৎস- পরিকল্পনা বিভাগ।  
১৯.
দুর্নীতির ক্ষতিকর দিক কোনটি?
  1. জনগণের দরিদ্রতা বৃদ্ধি
  2. জনগণের দুর্ভোগ বৃদ্ধি
  3. জাতীয় উন্নয়নের অন্তরায়
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
দুর্নীতি:
- ব্যক্তিস্বার্থ অর্জন বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহারই দুর্নীতি।
- যখন কোনো প্ৰতিষ্ঠান বা ব্যক্তি স্বীয় অবস্থানের সক্রিয় অপব্যবহারের মাধ্যমে নিয়মবহির্ভূতভাবে লাভবান হয় বা ব্যক্তিস্বার্থ অর্জন করে। 
- এর ফলে অন্যের ক্ষতি সাধিত হয় তখনই দুর্নীতি সংঘটিত হয়। 
 
দুর্নীতির ক্ষতিকর দিকসমূহ নিম্নরূপ:
ক. জনগণের দুর্ভোগ বৃদ্ধি,
খ. জাতীয় উন্নয়নের অন্তরায়, এবং
গ. জনগণের দরিদ্রতা বৃদ্ধি।  

উৎস: যুগান্তর পত্রিকা রিপোর্ট এবং ti-bangladesh.org [link]
২০.
কোনটি সুশাসনের উপাদান নয়?
  1. স্বচ্ছতা
  2. স্বজনপ্রীতি
  3. জবাবদিহিতা
  4. ন্যায়পরায়ণতা
সঠিক উত্তর:
স্বজনপ্রীতি
উত্তর
সঠিক উত্তর:
স্বজনপ্রীতি
ব্যাখ্যা
• সুশাসন:
- সুশাসন হলো উত্তমরূপে শাসন বা কার্যকরি শাসন।
- সুশাসনের ক্ষেত্রে শাসন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ, সরকারের জবাবদিহিতা ও কর্মকাণ্ডের স্বচ্ছতা আবশ্যকীয় উপাদান।

অন্যদিকে,
- স্বজনপ্রীতি, দুর্নীতি প্রভৃতি সুশাসনকে ব্যাহত করে।
- সুশাসনের উপাদান নয় - স্বজনপ্রীতি

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রথমপত্র, মো. মোজাম্মেল হক।
২১.
“শাসক যদি ন্যায়বান হন তাহলে আইন নিস্প্রয়োজন, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক -উক্তিটি করেছেন-
  1. অ্যারিস্টটল
  2. রিচার্ড ক্রসম্যান
  3. ম্যাকিয়াভেলি
  4. প্লেটো
সঠিক উত্তর:
প্লেটো
উত্তর
সঠিক উত্তর:
প্লেটো
ব্যাখ্যা

বিখ্যাত উক্তি:
- মানুষের আচার-আচরণের, ভালো-মন্দ আলোচনা হল নীতিশাস্ত্র।
- সর্বজন স্বীকৃত নৈতিক আদর্শই রাষ্ট্রীয় সংগঠনের আইনে পরিণত হয়।
- কেননা কোনো রাষ্ট্রীয় আইন জনগণের নৈতিক মানদণ্ডের বিরোধী হলে তার বিরুদ্ধে গণআন্দোলনের আশঙ্কা থাকে।
- প্লেটো তাঁর ‘রিপাবলিক’ গ্রন্থে বলেছেন, “শাসক যদি ন্যায়বান হন তাহলে আইন নিস্প্রয়োজন, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক।”

অন্যদিকে,
- ম্যাকিয়াভেলির মতে , "শাসক হবে সিংহের মতো সাহসী, শৃগালের মতো ধূর্ত।"
- রিচার্ড ক্রসম্যান মতে , 'অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ'।

উৎস:  ব্রিটানিকা এবং পৌরনীতি,এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২২.
নিচের কোনটি রাজনৈতিক সাম্যের উদাহরণ?
  1. উৎপাদন ও বণ্টনের ক্ষেত্রে বৈষম্য হ্রাস
  2. আইনের দৃষ্টিতে সমতা
  3. ন্যায্য মজুরির নিশ্চয়তা
  4. সার্বজনীন ভোটাধিকার
সঠিক উত্তর:
সার্বজনীন ভোটাধিকার
উত্তর
সঠিক উত্তর:
সার্বজনীন ভোটাধিকার
ব্যাখ্যা

রাজনৈতিক সাম্যের উদাহরণ হচ্ছে - সার্বজনীন ভোটাধিকার।

• রাজনৈতিক সাম্য (Political Equality):
- রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ এবং রাজনৈতিক অধিকার ভোগের বেলায় সমান সুযোগ থাকাকেই রাজনৈতিক সাম্য বলে।
- জাতি-ধর্ম-বর্ণ, স্ত্রী-পুরুষ, ধনী-দরিদ্র নির্বিশেষে প্রত্যেক প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক নাগরিক যখন নির্বাচনে প্রার্থী হিসেবে বা সাধারণ ভোটদাতা হিসেবে অংশগ্রহণের সুযোগ লাভ করে তখনই কোনো দেশে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়।

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক। 

২৩.
সাম্যের অর্থ কী?
  1. সমান সুযোগ-সুবিধা
  2. শ্রেণি বিশেষের অধিকার প্রতিষ্ঠা
  3. অপর্যাপ্ত সুযোগ-সুবিধা
  4. বিশেষ সুযোগ-সুবিধার উপস্থিতি
সঠিক উত্তর:
সমান সুযোগ-সুবিধা
উত্তর
সঠিক উত্তর:
সমান সুযোগ-সুবিধা
ব্যাখ্যা
সাম্য:
- সাম্যের অর্থ  - সমান সুযোগ-সুবিধা।
- সাম্যের অর্থ সমান। সাধারণ অর্থ্য সাম্য বলতে বোঝায় সব মানুষ সমান।
- গণতান্ত্রিক ব্যবস্থায় নীতিগতভাবে স্বীকার করা হয় যে, সকল মানুষ সমান। কিন্তু বাস্তবে দেখায়া যায়, সব মানুষ এক সমান নয়। শারীরিক ও মানসিক গঠন এবং ক্ষমতা ও যোগ্যতার দকে থেকে একজনের সাথে অন্যজনের পার্থক্য রেয়েছে। এজ্যই রাষ্ট্রের কাছ থেকে সকলেই সমান ব্যবহার দাবি করতে পারে না। 
- বার্কার-এর মতে, সম্য কথাটির অর্থ সুযোগ-সুবিধা বা অধিকার বণ্টনের ক্ষেত্রে কোনো প্রকার পার্থক্য সৃষ্টি না করা।

উৎস:- পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
২৪.
গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ কোনটি?
  1. সামাজিক ন্যায়বিচার
  2. পরিবার
  3. সামাজিক নৈতিকতা
  4. মূল্যবোধ
সঠিক উত্তর:
সামাজিক ন্যায়বিচার
উত্তর
সঠিক উত্তর:
সামাজিক ন্যায়বিচার
ব্যাখ্যা
• মূল্যবোধ:
- সামাজি ন্যায়বিচারের অর্থ ধর্ম-বর্ণ, স্ত্রী-পুরুষ, ধনী-নির্ধনের সকলের প্রতি বিচারের মানদন্ড এক ও অভিন্ন।
- আইনের চোখে সবাই সমান। সমাজে সুবিচার প্রতিষ্ঠিত হলে ব্যাক্তি স্বাধীনতা ও সামাজিক মূল্যবোধ রক্ষিত হবে।
- গনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ ও রাষ্ট্রের ভিত্তি সামাজিক ন্যায়বিচার।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ - দ্বাদশ শ্রেণি।
২৫.
আইন মানুষের কোন ধরনের আচরণ নিয়ন্ত্রণ করে?
  1. অভ্যন্তরীণ
  2. পারিবারিক
  3. বাহ্যিক
  4. সামাজিক
সঠিক উত্তর:
বাহ্যিক
উত্তর
সঠিক উত্তর:
বাহ্যিক
ব্যাখ্যা
আইন:
- আইন শব্দটি ফার্সি শব্দ।
- সাংবিধানিক আইন বা বিধি-বিধানে সরকার পরিচালিত হয়।
-‘যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই আইন’- উক্তিটি করেন - এরিস্টটল।
- অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস - ৬ টি।
- আইন হচ্ছে ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মের সমষ্টি যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত।

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক
২৬.
রাজনৈতিক স্বাধীনতার পরিপূর্ণতার জন্যে প্রয়োজন?
  1. ধর্মীয় স্বাধীনতা
  2. আইনগত স্বাধীনতা
  3. অর্থনৈতিক স্বাধীনতা
  4. সাংস্কৃতিক স্বাধীনতা
সঠিক উত্তর:
অর্থনৈতিক স্বাধীনতা
উত্তর
সঠিক উত্তর:
অর্থনৈতিক স্বাধীনতা
ব্যাখ্যা
অর্থনৈতিক স্বাধীনতা:
- অর্থনৈতিক স্বাধীনতা মানে হলো যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী জীবিকা নির্বাহের স্বাচ্ছন্দ্য ব্যবস্থা এবং দৈনন্দিন অভাব ও অনিশ্চয়তা থেকে মুক্তি।
- রাজনৈতিক, সামাজিক, আইনগত, সাংস্কৃতিক স্বাধীনতার পরিপূর্ণ বিকাশের জন্যে অর্থনৈতিক স্বাধীনতা আবশ্যক।

উৎস: পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : একাদশ-দ্বাদশ শ্রেণি, মো. মোজাম্মেল হক।
২৭.
কোন ধরনের শিক্ষা সামাজিক অবক্ষয় রোধ করে-
  1. কর্মমুখী শিক্ষা
  2. প্রাতিষ্ঠানিক শিক্ষা
  3. মূল্যবোধ শিক্ষা
  4. ধর্মীয় শিক্ষা
সঠিক উত্তর:
মূল্যবোধ শিক্ষা
উত্তর
সঠিক উত্তর:
মূল্যবোধ শিক্ষা
ব্যাখ্যা
• মূল্যবোধ:
- সামাজিক অবক্ষয় হলো মূল্যবোধের অনুপস্থিতি।
- সামাজিক অবক্ষয় রোধ করতে মূল্যবোধ শিক্ষা, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন, সহনশীলতা প্রভৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস:  নবম-দশম শ্রেণি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়।