পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins১১০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১১১
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১১১ প্রশ্ন

.
'তাপসমালা' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) গিরিশচন্দ্র সেন
  2. খ) গিরিশচন্দ্র ঘোষ
  3. গ) গোবিন্দচন্দ্র দাস
  4. ঘ) গোলাম মোস্তফা
ব্যাখ্যা
'তাজকেরাতুল আওলিয়া' অবলম্বনে ৯৬ জন মুসলিম সাধকের জীবনচরিত নিয়ে 'তাপসমালা' রচনা করেন গিরিশচন্দ্র সেন

গিরিশচন্দ্র সেন (১৮৩৫-১৯১০) সকলের নিকট তিনি ‘ভাই গিরিশচন্দ্র’ নামে পরিচিত ছিলেন।
- বাংলা ভাষায় কুরআন শরীফের সার্থক ও পূর্ণাঙ্গ অনুবাদ তিনিই প্রথম করেন।
- কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে ১৮৭১ সালে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হন এবং প্রচারব্রত গ্রহণ করে উত্তর ভারত, দক্ষিণ ভারত ও ব্রহ্মদেশ ভ্রমণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'উৎকোচ' শব্দের অর্থ কী?
  1. ক) নিক্ষেপ
  2. খ) উন্নতি
  3. গ) ঘুষ
  4. ঘ) আক্ষেপ
ব্যাখ্যা
উৎকোচ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: অবৈধ পারিতোষিক, ঘুষ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
বাংলা ব্যাকরণে 'বর্গ' কী?
  1. ক) বাক্যের বিন্যাস
  2. খ) ধ্বনিগুচ্ছ
  3. গ) বর্ণের সমষ্টি
  4. ঘ) শব্দের গুচ্ছ
ব্যাখ্যা
বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে।
- বর্গ হলাে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ।
- বর্গকে বলা যায় বাক্যের একক, কেননা মানুষ কথা বলতে গিয়ে শব্দের পরে শব্দ না বসিয়ে প্রায়ই বর্গের পরে বর্গ বসায়।
যেমন -
- মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা বাসে উঠে পড়ল। এই বাক্যে মালা ও মায়া’, ‘খুব সকালে', বাড়ির সামনে থাকা’, ‘স্কুল-বাসে', ‘উঠে পড়ল' প্রভৃতি শব্দগুচ্ছ এক একটি বর্গ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
উইলিয়াম কেরী প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) ফোর্ট উইলিয়াম কলেজ
  2. খ) শ্রীরামপুর মিশন
  3. গ) বঙ্গীয় সাহিত্য পরিষদ
  4. ঘ) এসিয়াটিক সোসাইটি
ব্যাখ্যা
শ্রীরামপুর মিশন (১৮০০-১৮৪৫) ভারতের প্রথম নিজস্ব প্রচারক সংঘ।
- ১৮০০ সালের ১০ জানুয়ারী উইলিয়াম কেরী ও ভ্রাতৃবৃন্দ এ মিশন প্রতিষ্ঠা করেন।
- মিশন হুগলি জেলার দুটি স্থান থেকে বাংলায় যীশুর বাণী প্রচার শুরু করে।
- উইলিয়াম কেরী ‘ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি’র প্রতিনিধি হিসেবে ১৭৯৩ সালে বাংলায় আসেন খ্রিস্টধর্ম প্রচার করতে। 
------------------
• ফোর্ট উইলিয়ম কলেজ ফোর্ট উইলিয়ামের অভ্যন্তরভাগে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলী কর্তৃক ১৮০০ সালে প্রতিষ্ঠিত প্রাচ্যবিষয়ক একটি প্রশিক্ষণ কেন্দ্র।
• বঙ্গীয় সাহিত্য পরিষদ  একটি সাহিত্য সংস্থা। এল লিওটার্ড ও ক্ষেত্রপাল চক্রবর্তীর উদ্যোগে ১৮৯৩ সালের ২৩ জুলাই ‘বেঙ্গল একাডেমী অব লিটারেচার’ নামে এটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে এর নাম পরিবর্তন করে ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ রাখা হয়। 
• ১৯৫২ সালে এশিয়ার মানুষ ও প্রকৃতি বিষয়ে গবেষণার লক্ষ্যে বাংলাদেশে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি এ সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
হস্তী রাখার স্থানকে এককথায় কী বলে?
  1. ক) পিলখানা
  2. খ) বৃংহতি
  3. গ) লীন
  4. ঘ) আখড়া
ব্যাখ্যা
হস্তী রাখার স্থান = বারী/পিলখানা ।

অন্যদিকে, 
আখড়া = সন্ন্যাসীদের আশ্রম।
লীন = লয় প্রাপ্ত হয়েছে যা। 
বৃংহতি = হাতির ডাক ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'হাঁসুলী বাঁকের উপকথা' উপন্যাসে কোন সম্প্রদায়ের চিত্র ফুটে উঠেছে?
  1. ক) চাকমা সম্প্রদায়ের
  2. খ) সাঁওতাল সম্প্রদায়ের
  3. গ) কাহার সম্প্রদায়ের
  4. ঘ) ডোম সম্প্রদায়ের
ব্যাখ্যা
'হাঁসুলী বাঁকের উপকথা' উপন্যাসের রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৪৭ সালে। 
- উপন্যাসে বীরভুমের 'কাহার' সম্প্রদায়ের জীবন, তাদের সংস্কৃতি, ধর্মবিশ্বাস, আচার-আচরণ, লোককথা আন্তরিকতার সাথে তুলে ধরা হয়েছে। 
- একদিকে এই সম্প্রদায়ের আত্মবিরোধ, পরিবর্তন ও বিলুপ্তি যেমন কাহিনির একটি প্রধান ধারা, আরেকটি ধারা হলো প্রাচীন সমাজের সঙ্গে নতুন পরিবর্তমান জগতের সংঘাত। 

--------------------
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়(১৮৯৮-১৯৭১) ছিলেন কথাসাহিত্যিক, রাজনীতিবিদ। 
- তারাশঙ্করের প্রথম গল্প ‘রসকলি’ সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়।
- তারাশঙ্কর প্রায় দুশো গ্রন্থ রচনা করেন।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উল্লেখযোগ্য গ্রন্থ:
- চৈতালী ঘূর্ণি (১৯৩২),
- ধাত্রীদেবতা (১৯৩৯),
- কালিন্দী (১৯৪০),
- গণদেবতা (১৯৪৩),
- পঞ্চগ্রাম (১৯৪৪),
- কবি (১৯৪৪),
- আরোগ্য নিকেতন (১৯৫৩)
- একটি কালো মেয়ের কথা (১৯৭১) ইত্যাদি 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'ধাতুরূপ' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. ক) রূপতত্ত্বে
  2. খ) ধ্বনিতত্ত্বে
  3. গ) বাক্যতত্ত্বে
  4. ঘ) অর্থতত্ত্বে
ব্যাখ্যা
রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব:
ব্যাকরণে শব্দ বা পদের আলোচনাকে বলে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব।

পদগঠনে রূপতত্ত্বের দুটি প্রধান ভাগ- 
১. শব্দরূপ (Case inflection) যেখানে ভাংলাভাষার ক্ষেত্রে সাধারণত বিশেষ্য ও সর্বনাম শব্দের নানা কারকের রূপ দেখানো হয়। 
২. ধাতুরূপ বা ক্রিয়াপ্রকরণ (conjugation) যাতে নানা কালে (tense), প্রকারে (aspect), ভাবে (mood), এবং পক্ষে (person) ক্রিয়ার রূপ নির্মাণ করা হয়।  

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ(প্রথম খণ্ড), বাংলা একাডেমি।
.
চর্যাকারগণ বাংলা থেকে বিতারিত হয়েছিলেন কেন?
  1. ক) সংস্কৃত ভাষা প্রাধান্য লাভ করায়
  2. খ) সেন রাজাদের প্রতাপে
  3. গ) ব্রাহ্মণ্য ধর্মমতের প্রাধান্যের ফলে
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
পাল বংশের রাজারা বৌদ্ধ ছিলেন, তাদের আমলে চর্যাগীতিকাগুলোর বিকাশ ঘটেছিল। 
- পাল বংশের পরে পরেই বাংলাদেশে সেন, বর্মণ রাজাদের পৃষ্ঠপোষকতায় পৌরাণিক হিন্দুধুর্ম ও ব্রাহ্মণ্যসংস্কার রাজধর্ম হিসেবে গৃহীত হয় এবং দেশি ভাষা বাংলার পরিবর্তে সংস্কৃত ভাষা প্রাধান্য লাভ করে।
- পাল রাজাদের উদারপন্থী বৌদ্ধ মতবাদের পরিবর্তে সেন রাজাদের ব্রাহ্মণ্য ধর্মমতের প্রাধান্যের ফলে বৌদ্ধ সিদ্ধাচার্যেরা এদেশ থেকে বিতাড়িত হয়।
- সেন রাজাদের প্রতাপের জন্যই বাংলাদেশের বাইরে তাদের অস্তিত্ব রক্ষা করতে হয়েছিল।  
- তাই বাংলা সাহিত্যের আদি নিদর্শন বাংলার বাইরে নেপালে পাওয়া গিয়েছিল।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
.
কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা নয়?
  1. ক) রত্নপরীক্ষা
  2. খ) ব্রজবিলাস
  3. গ) অতি অল্প হইল
  4. ঘ) শকুন্তলা
ব্যাখ্যা
'শকুন্তলা' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ।
- প্রাচীন সংস্কৃত মহাকবি কালিদাসের 'অভিজ্ঞান শকুন্তলম' নাটক অবলম্বনে ১৮৫৪ খ্রিষ্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি আখ্যান বা উপন্যাসোম  কাহিনী লিখে নাম দেন 'শকুন্তলা'। 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থসমূহ -  
- অতি অল্প হইল 
- আবার অতি অল্প হইল 
- ব্রজবিলাস 
- বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা 
- রত্নপরীক্ষা 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অন্যান্য অনুবাদ গ্রন্থ-
- ভ্রান্তিবিলাস (শেক্সপিয়রের কমেডি অব এররস অনুসারে)
- বেতালপঞ্চবিংশতি (হিন্দি বৈতালপচ্চিসি এর বঙ্গানুবাদ)
- সীতার বনবাস (রামায়ণ অনুসারে) ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০.
'ঋত্বিক' শব্দের সঠিক প্রমিত উচ্চারণ কোনটি?
  1. ক) ঋত্‌তিক
  2. খ) রিত্‌তিক্‌
  3. গ) ঋত্তিক্‌
  4. ঘ) রিত্‌ভিক্‌
ব্যাখ্যা
ঋত্বিক (রিত্‌তিক্‌)
- বিশেষ্য 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ঋতু+√যজ্‌+ক্কিপ্‌
অর্থ: যজ্ঞের পুরোহিত, যাজক ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১১.
'হৈমন্তী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) কালিদাস রায়
  2. খ) প্রেমেন্দ্র মিত্র
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
• 'হৈমন্তী' কাব্যগ্রন্থের রচয়িতা কালিদাস রায়।  
- কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৪ খ্রিষ্টাব্দে। 

• রবীন্দ্রানুসারী কবিশেখর কালিদাস রায় ছিলেন একজন কবি ও সমালোচক। 
- কালিদাস ‘রসচক্র’ নামে একটি সাহিত্য সংসদ প্রতিষ্ঠা করেন এবং রবীন্দ্র-ভাবধারায় উজ্জীবিত হয়ে তিনি কাব্যচর্চা শুরু করেন।
- রোমান্টিকতা, প্রেম, পল্লিজীবন, সমাজ, ঐতিহ্যপ্রীতি এবং বৈষ্ণবভাব তাঁর কবিতার প্রধান বিষয়।
- তাঁর মোট কাব্যগ্রন্থ ১৯টি, তন্মধ্যে কুন্দ (১৯০৭) তাঁর প্রথম প্রকাশিত কাব্য।
- পর্ণপুট (১৯১৪),
- ঋতুমঙ্গল (১৯১৬),
- রসকদম (১৯২৩),
- লাজাঞ্জলি, ব্রজবেণু (১৯৪৫),
- চিত্তচিতা, পূর্ণাহুতি (১৯৬৮) ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

- ‘বেতালভট্ট’ ছদ্মনামে রচিত তাঁর রম্যরচনাগুলি পাঠকসমাজে খুবই সমাদৃত হয়েছে।

• সুধীন্দ্রনাথ দত্ত রচিত 'হৈমন্তী' কবিতাটি 'অর্কেস্ট্রা' কাব্যগ্রন্থের অন্তর্গত। 
- ১৯৩৫ সালে প্রকাশিত কবির এই দ্বিতীয় কাব্যগ্রন্থে স্থান পেয়েছে মোট ২৫টি কবিতা।
• রবীন্দ্রনাথের সমাজসমস্যামূলক ছোটগল্পগুলির মধ্যে অন্যতম 'হৈমন্তী' 


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১২.
"আমার বাড়ি যাইও ভোমর,
বসতে দেব পিঁড়ে,
জলপান যে করতে দেব
শালি ধানের চিঁড়ে।" - কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 

  1. ক) হাসু
  2. খ) ধানক্ষেত
  3. গ) বালুচর
  4. ঘ) মাটির কান্না
ব্যাখ্যা
আলোচ্য পঙক্তিগুলো পল্লিকবি জসীমউদ্দীন রচিত শিশুতোষ কাব্যগ্রন্থ 'হাসু' এর 'আমার বাড়ি' কবিতার অন্তর্গত। 
- কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৩৮ সালে। 

তাঁর রচিত অন্যান্য শিশুতোষ গ্রন্থ -
- ডালিমকুমার,
- এক পয়সার বাঁশি,

কবিতাটি নিম্নরূপ- 

আমার বাড়ি যাইও ভোমর,
বসতে দেব পিঁড়ে,
জলপান যে করতে দেব
শালি ধানের চিঁড়ে।
শালি ধানের চিঁড়ে দেব,
বিন্নি ধানের খই,
বাড়ির গাছের কবরী কলা,
গামছা-বাঁধা দই।
আম-কাঁঠালের বনের ধারে
শুয়ো আঁচল পাতি,
গাছের শাখা দুলিয়ে বাতাস
করব সারা রাতি।
চাঁদমুখে তোর চাঁদের চুমো
মাখিয়ে দেব সুখে
তারা ফুলের মালা গাঁথি,
জড়িয়ে দেব বুকে।
গাই দোহনের শব্দ শুনি
জেগো সকাল বেলা,
সারাটা দিন তোমায় লয়ে
করব আমি খেলা।
আমার বাড়ি ডালিম গাছে
ডালিম ফুলের হাসি,
কাজলা দীঘির কাজল জলে
কাঁসগুলি যায় ভাসি।
আমার বাড়ি যাইও ভোমর,
এই বরাবর পথ,
মৌরী ফুলের গন্ধ শুঁকে
থামিও তব রথ।

উৎস: হাসু কাব্যগ্রন্থ।
১৩.
বাংলা সাহিত্যে মুরারি গুপ্ত কার জীবনী লিখে কৃতিত্ব অর্জন করেন?
  1. ক) শ্রীকৃষ্ণের
  2. খ) চৈতন্যদেবে
  3. গ) শ্রীরামের
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
চৈতন্যদেবের প্রথম জীবনী লেখক হিসেবে মুরারি গুপ্ত কৃতিত্বের অধিকারী।
- চৈতন্যদেবের প্রথম জীবনী সংস্কৃত ভাষায় লেখা হয়। 
- 'মুরারি গুপ্তের কড়চা' নামে পরিচিত তাঁর কাব্যের প্রকৃত নাম, 'শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম।'
- মুরারি গুপ্ত সিলেটের অধিবাসী ছিলেন পরে নবদ্বীপে শ্রীচৈতন্যের সহাধ্যায়ী ছিলেন। 
- মুরারি গুপ্তের গৃহে চৈতন্যের প্রথম ভাবাবেশ ঘটেছিল বলে জনশ্রুতি বিদ্যমান। 
- বাংলা ভাষায় রচিত শ্রী চৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থ হলো বৃন্দাবন দাস রচিত 'চৈতন্য-ভাগবত।
- 'চৈতন্য-মঙ্গল' বাংলায় ভাষায় লোচন দাস রচিত শ্রী চৈতন্যদেবের দ্বিতীয় জীবনীগ্রন্থ।

উৎস: বাংলা ভাষার ইতিহাস, মাহবুবুল আলম।
১৪.
'কর্তব্য' এর বিশেষ্য রূপ কোনটি?
  1. ক) কাজ
  2. খ) ক্রিয়া
  3. গ) কার্য
  4. ঘ) করণীয়
ব্যাখ্যা
কর্তব্য (বিশেষণ) 
অর্থ: করণীয়, উচিত। 


কার্য  (বিশেষ্য) 
অর্থ: 
- কাজকর্ম 
- প্রয়োজন, নিমিত্ত
- উপকার, ফল
- শাস্ত্র বিহিত ক্রিয়াকর্ম ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৫.
কোনটি ভিন্নার্থক?
  1. পিনাকিনী
  2. শিবপত্নী
  3. শিরসিজ
  4. কাবেরী
ব্যাখ্যা
পিনাকিনী, শিবপত্নী, কাবেরী = 'গঙ্গা' এর সমার্থক শব্দ।
'গঙ্গা' এর অন্যান্য সমার্থক শব্দ = ভাগীরথী, গোমতী, কৃষ্ণবেণী। 

অন্যদিকে,  শিরসিজ = 'চুল' এর সমার্থক শব্দ। 
'চুল' এর অন্যান্য সমার্থক শব্দ: কেশ, কুন্তল, অলক, চিকুর, কেশপাশ, কেশদাম, কবরী।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৬.
Who initiated Dramatic Blank Verse in English Literature?
  1. ক) Christopher Marlowe
  2. খ) William Shakespeare
  3. গ) Edmund Spenser
  4. ঘ) Thomas kyd
ব্যাখ্যা

Elizabethan Period এর বিখ্যাত নাট্যকার Christopher Marlowe ছিলেন William Shakespeare এর একজন contemporary (সমসাময়িক) এবং যোগ্য predecessor (পুর্বসুরি)।

ইংরেজি সাহিত্যে Dramatic Blank Verse বা অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন এর জন্য তিনি বিশেষভাবে পরিচিত।
তিনি University wits এর ও একজন সদস্য ছিলেন।

তার বিখ্যাত ড্রামাসমূহ:
- Tamburlaine the Great ( first play by C. Marlowe),
- Doctor Faustus,
- The Jew of Malta ইত্যাদি।

১৭.
The phrase ''All that glisters is not gold.'' first originated from Shakespeare's -
  1. ক) Measure for Measure
  2. খ) As You Like It
  3. গ) The Merchant of Venice
  4. ঘ) The Tempest
ব্যাখ্যা

- অধিক প্রচলিত এই প্রবাদটি শেক্সপিয়ার সর্বপ্রথম ব্যবহার করেন তার The Merchant of Venice নামক Drama তে ।
এই কমেডির heroine Portia এর একজন suitor, Prince of Morocco এই quotation এর speaker.
- এটি একটি Tragicomedy/problem play হিসেবে পরিচিত, যার কেন্দ্রীয় চরিত্র Shylock was a Jewish ।

এই Drama এর অন্যান্য চরিত্র সমুহ-
- Portia (female protagonist)
- Antonio
- Jessica
- Nerissa
- Salarino

• As You Like It , Measure for Measure , The Tempest ইত্যাদি Shakespeare এর বিখ্যাত কমেডি সমূহ ।

Source: Enotes.com and Britannica,An ABC of English Literature By Dr M Mofizar Rahman

১৮.
Which of the following literary pieces doesn’t belong to Shakespeare?
  1. ক) As you Like it
  2. খ) Hamlet
  3. গ) Caesar and Cleopatra
  4. ঘ) Antony and cleopatra
ব্যাখ্যা

- He is famous for his Drama of Ideas.

- তার বিখ্যাত সাহিত্যকর্ম গুলোর মধ্যে Arms and the Man ,caesar and Cleopatra,Pygmalion, Man and Superman etc উল্লেখযোগ্য।

- As you Like it,Hamlet, Antony and cleopatra William Shakespeare এর উল্লেখযোগ্য রচনা। As you Like it একটি কমেডি এবং Hamlet, Antony and cleopatra ট্র্যাজিডি ।

১৯.
The Neoclassical Period comprise –
  1. ক) three shorter age
  2. খ) two shorter age
  3. গ) four shorter age
  4. ঘ) one shorter age
ব্যাখ্যা

The Neoclassical Period (1660-1785) তিনটি ছোট যুগ বা period নিয়ে গঠিত-
- The Restoration Period (1660-1700)
- The Augustan Age (1702-1745)
- The Age of Sensibility (1745-1785)
 
- The Neoclassical Period কে Neoclassical বা Pseudo-classical Age ও বলা হয়ে থাকে।

- Pseudo অর্থ ছদ্ম বা নকল, এই Pseudo দ্বারা এই যুগের লেখকদের artificiality বোঝানো হয়েছে। কারন তারা লেখালেখির ক্ষেত্রে ancient Greek and Roman সাহিত্য নির্দেশনা কে অনুসরণ করলেও Greek and Roman লেখকেদের originality Neoclassical যুগের লেখকদের মধ্যে অনুপস্থিত।
- এই যুগের Literary ideal ছিল art's for man's sake, যেখানে human being কে সবথেকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

এই যুগের বিখ্যাত সাহিত্যিক গণ
- John milton
- John Dryden
- Jonathon Swift
- Alexander Pope
- Henry Fielding
- Daniel Defoebr /- John Bunyan , etc.

Source: Enotes.com and Britannica, An ABC of English Literature By Dr M Mofizar Rahman

২০.
Ben Jonson's Volpone is a -
  1. ক) Musical
  2. খ) Tragedy
  3. গ) Problem Play
  4. ঘ) Beast Fable
ব্যাখ্যা

Volpone is a famous Beast Fable by neo-classicist Ben Jonson.

- Beast fable, মূলত একটি prose/verse fable or short story যাতে সচরাচর একটি moral থাকে।
- Beast Fable এ animals characters গুলোকে মানুষ এর মত উপস্থাপন করা হয় এবং মানুষের এর সকল অনুভূতি এবং উদ্দেশ্যে গুলকেও উপস্থাপন করা হয়।
- Ben Jonson এর Volpone তে বিভিন্ন প্রানীকে মনুষ্য চরিত্র হিসেবে দেখান হয়েছে এবং কেন্দ্রীয় চরিত্র Volpone মূলত একটি fox বা খেঁকশিয়াল।

Source:
Enotes.com and Britannica

২১.
Mr. Darcy is a famous Character from the Novel -
  1. ক) Pride and Prejudice
  2. খ) Emma
  3. গ) Sense and Sensibility
  4. ঘ) Mansfield Park
ব্যাখ্যা

- Jane Austen রচিত romantic Novel , Pride and Prejudice এর একটি অন্যতম চরিত্র/ male protagonist হচ্ছে Mr. Darcy বা Fitzwilliam Darcy.
- Elizabeth Bennet এই নোভেলের female protagonist.

অন্যান্য গুরুত্বপূর্ন চরিত্র সমূহ -
- Lydia Bennet,
- George Wickham,
- Mr. and Mrs. Bennet,
- Jane Bennet, and
- Charles Bingley.

Source: Enotes.com and Britannica.

২২.
Who is not a contemporary literary figure of William Wordsworth?
  1. ক) Chrales Lamb
  2. খ) William Hazlit
  3. গ) Jane Austen
  4. ঘ) Charlotte Bronte
ব্যাখ্যা

- William Wordsworth, ইংরেজি সাহিত্যের Romantic Period এর অন্যতম কবি।
- William Wordsworth is regarded as one of the the central figures in the initiation of English Romanticism.
- William Wordsworth এবং Samuel Taylor Coleridge এর যৌথ প্রকাশনা A Preface To Lyrical Ballads এর প্রথম মুদ্রনের মাধ্যমে ইংরেজি সাহিত্যের Romantic যুগ তথা Romanticism এর সূচনা হয়।

Romantic Period এর তথা William Wordsworth এর সমসাময়িক অন্যান্য কবিরা হলেন -
- Chrales Lamb,
- William Hazlitt,
- Jane Austen,
- Samuel Taylor Coleridge,
- Lord Byron,
- P.B. Shelley,
- John Keats,

Charlotte Bronte হচ্ছেন Victorian Period এর সাহিত্যিক।
Jane Eyre তার বিখ্যাত Novel.

Source: Britannica, An ABC of English Literature by Dr. m Mofizar Rahman

২৩.
Who is related to the 'Drama of Ideas'?
  1. ক) William Shakespeare
  2. খ) Virginia Woolf
  3. গ) George Bernard Shaw
  4. ঘ) Henry Fielding
ব্যাখ্যা

George Bernard Shaw, Modern Age এর একজন বিখ্যাত নাট্যকার, যিনি প্রথম Drama of Ideas টার্মটি ব্যবহার করেন।
- Drama of Ideas এক ধরনের নাটক সামাজিক ও ব্যক্তিগত নৈতিকতার সবচেয়ে তীব্র সমস্যা গুলোর ধারনা প্রকাশ করে।
- Arms and the Man, You Never Can Tell ইত্যাদি ড্রামাগুলোকে Drama of Ideas বলা হয়।
- William Shakespeare মূলত contemporary dramas, Tragedy, Comedy, Sonnet ইত্যাদির জন্য বিখ্যাত।
- Virginia Woolf is related to Stream of Consciousness.
- Henry Fielding is the famous novelist from the Neoclassical period.

২৪.
Which is not written by W.B Yeats?
  1. ক) The Second Coming
  2. খ) The Lake Isle of Innisfree
  3. গ) A Prayer For My Daughter
  4. ঘ) The Waste land
ব্যাখ্যা

William Butler Yeats widely Known as W.B Yeats is an Irish-American poet from the Modern period.
He is the national poet of Ireland.
- He won the Nobel prize in 1923.

তার বিখ্যাত কবিতা গুলোর মধ্যে-
- The Wild Swans at Coole
- A Prayer For My Daughter
- The Second Coming
- The Lake Isle of Innisfree
- The Tower
- Easter 1916
- September 1913, etc
তার বিখ্যাত Play গুলোর মধ্যে The Resurrection, The Hour Glass ইত্যাদি উল্লেখযোগ্য.

- The Waste land is a famous poetic creation by T.S.Eliot.

Source: Enotes.com, An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

২৫.
What kind of Noun Fleet is?
  1. ক) Common Noun
  2. খ) Collective Noun
  3. গ) Proper Noun
  4. ঘ) Abstract Noun
ব্যাখ্যা

Here Fleet is a Collective Noun.
মূলত, Collective Noun বলতে নির্দিষ্ট কোনকিছুর দল বা সমষ্টিকে বোঝায়।
Fleet  means a group of ships sailing together. তাই fleet হচ্ছে Collective noun.
আরো কিছু collective noun হচ্ছে - Army,Herds,cattle etc.
এছাড়াও অন্য অপশন গুলোর মধ্যে -

Abstract noun:
অবস্তুগত ধারনা বা গুণকে নির্দেশ করে, যার বাহ্যিক অবস্থান নেই কেবল অনুভব করা যায়।
যেমনঃ Happiness, Motherhood etc are feelings which can not be touched.

Proper noun:
যেকোন কিছুর নির্দিষ্ট  নামকে নির্দেশ করে।
যেমনঃ Rahim, Dhaka যথাক্রমে কোন ব্যক্তি এবং স্থানের নির্দিষ্ট নামকে নির্দেশ করে।

Common Noun:
নির্দিষ্ট কোনকিছুর নামকে নির্দেশ না করে কোনকিছুর সাধারণ নামকে নির্দেশ করে।
যেমনঃ Girl, Dog etc যথাক্রমে ব্যাক্তি এবং প্রানীর সাধারণ নাম।

২৬.
Five year have passed since I met you last. Here the underlined word is used as
  1. ক) Preposition
  2. খ) Conjunction
  3. গ) Interjection
  4. ঘ) Linking verb
ব্যাখ্যা

Here since is used as conjunction কারন এটি দুইটি Clause কে যুক্ত হতে সাহায্য করেছে।
- কিছু কিছু শব্দ যেমন before, after, since, for, while etc Preposition এবং Conjunction উভয়ভাবেই ব্যবহৃত হতে পারে।

Since (followed by a noun), Preposition হিসেবে বিবেচ্য হবে।
- যেমনঃ It has been raining since morning.
Here since is used as a preposition as it is followed by morning (noun).

২৭.
Which is the antonym of the word Enterprise?
  1. ক) Apathy
  2. খ) Initiative
  3. গ) Exertion
  4. ঘ) Endeavor
ব্যাখ্যা

- Enterprise এর অর্থ সাহসী উদ্যোগ।
- অন্যদিকে Initiative, Exertion, Endeavor শব্দগুলোর অর্থ যথাক্রমে প্রথম পদক্ষেপ বা উদ্যোগ, উদ্যম এবং চেষ্টা।
- Apathy শব্দের অর্থ উদাসীনতা।

২৮.
Remember the duty of helping the poor. Here the underlined word is a/an -
  1. ক) Gerund
  2. খ) Participle
  3. গ) Present Continuous
  4. ঘ) Verb
ব্যাখ্যা

একটি বাক্যে verb এর সাথে ing যুক্ত হয়ে যখন একই সাথে verb এবং noun এর কাজ করে তখন তাকে Gerund বলা হয়।

একটি বাক্যে Gerund বিভিন্ন অবস্থানে বসতে পারে।
বাক্যে verb+ ing যুক্ত word যদি বাক্যের preposition এর পরে object হিসেবে বসে, তবে তা সাধারনত Gerund হবে।
Remember the duty of helping the poor বাক্যটিতে preposition এর object হিসেবে helping একটি Gerund হবে।

২৯.
He comes ___ a religious family.
  1. ক) from
  2. খ) of
  3. গ) through
  4. ঘ) by
ব্যাখ্যা

কোন ধরনের বংশ বা পরিবারে জন্ম হয়েছে কিংবা এসেছে বোঝালে Come of হয়।
যেমন: He comes of a religious/wealthy family.
এখানে বংশ বা পরিবার থেকে আগত বোঝায় বলে Come এর পর of হবে।

অন্যদিকে,
Come from = যেকোন স্থান বা জন্মস্থান/ বাসস্থান থেকে বোঝালে Come এর পর from, preposition হিসেবে বসে।
যেমন: He came from Comilla. এখানে কোনো একটি স্থান থেকে এসেছে বোঝানো হয়েছে বিধায় Come from হয়েছে।

৩০.
Choose the correct answer:
  1. ক) You had better going there.
  2. খ) You had better gone there.
  3. গ) You had better go there.
  4. ঘ) You had better to go there.
ব্যাখ্যা

Sub + Had better/would better/had rather + verb er base form হয়। 
তাই You had better go there বাক্যটি সঠিক।

৩১.
She speaks very _____ Chinese but she knows _____ words. Use the correct determiner pairs in the gaps.
  1. ক) little, a little
  2. খ) little, a few
  3. গ) little, few
  4. ঘ) a few, few
ব্যাখ্যা

little, a little, a few, few এগুলো হচ্ছে quantifier determiners.
এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।

• Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
• Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বলেই চলে।
• A little, a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।

She speaks very ____ Chinese but she knows ____ words এই বাক্যের শূন্যস্থানে প্রথম determiner টি হবে little, এবং দ্বিতীয় টি a few হবে।
এখানে Chinese একটি uncountable noun এবং সে অল্প পরিমানে Chinese জানে বুঝিয়েছে বলে negative অর্থে little বসেছে এবং সে কয়েকটি word জানে, তাই countable ও affirmative অর্থে a few হয়েছে।

৩২.
Choose the correct sentence.
  1. ক) Mahir died in an accident.
  2. খ) Mahir died by an accident.
  3. গ) Mahir died of an accident.
  4. ঘ) Mahir died for an accident.
ব্যাখ্যা

Died in - দুর্ঘটনায় মারা যাওয়া অর্থে ব্যবহার হয়। 
Mahir died in an accident বাক্যটিতে দুর্ঘটনায় মৃত্যু বুঝাতে preposition in এর ব্যবহার সঠিক। 

die of (disease): He died of cholera.
die from (effect ): He died from snake bite/ over eating.
die for (shake / cause): He died for his country .
die in (accident): He died in an accident.
die in (place / month / year): He died in 1950./ He died in London. / He died in a hospital in Dhaka.
die in (accident): He died in a train accident.
die on (name of day /spot death): He died on the spot./ He died on Monday.
die at (time): He died at 9–30 am.
die between (time): He died between 9 a m to 9–30 am.
die within (time): He died within five minutes.

৩৩.
Which of the following sentences contain an Intransitive Verb?
  1. ক) A mother loves her child.
  2. খ) Children should obey their parents.
  3. গ) He writes a letter.
  4. ঘ) The rivers flow slowly.
ব্যাখ্যা

Principal verb এর দুইটি প্রকার হলো Transitive and Intransitive verb.

Transitive verb হল এমন verb যার একটি object থাকে।
অর্থাৎ Transitive verb = verb+object (object টি হবে noun/pronoun/noun phrase).
Verb কে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে ঐ verb টি Transitive verb.

অপরদিকে, Intransitive verb এর কোনো object থাকে না।
Intransitive verb এ verb এর পর adverb/preposition or punctuation marks বসে।

অপশন গুলোর মধ্যে ক), খ) ও গ) - এই তিনটি বাক্যের ই verb এর পর object আছে।
কিন্তু ঘ) The rivers flow slowly বাক্যটিতে verb এর পর object না বসে adverb slowly বসেছে।
তাই এটিই সঠিক উত্তর।

৩৪.
The word 'Allotment' is formed by adding which of the following Suffixes?
  1. ক) -al
  2. খ) -ment
  3. গ) -ent
  4. ঘ) -nt
ব্যাখ্যা

Suffix অর্থ প্রত্যয় যা শব্দের শেষে যুক্ত হয়ে অর্থবোধক নতুন শব্দ তৈরি করে।
Allotment (বরাদ্দ) এর মূল শব্দটি হল Allot যার অর্থ একগুচ্ছ।
এর সাথে -ment Suffix টি যুক্ত হয়ে Allotment হয়েছে।

৩৫.
I lost my cellphone which was exclusive. Here the underlined clause is a/an-
  1. ক) Adverbial clause
  2. খ) Noun clause
  3. গ) Adjective clause
  4. ঘ) Principal clause
ব্যাখ্যা

যে  subordinate clause  বাক্যে Adjective এর কাজ করে এবং সব সময় ই noun/pronoun এর পরে বসে noun/pronoun কে modify করে তাকেই Adjective clause বলে। 

বাক্যে Adjective clause দুইটি স্থানে অবস্থান করতে পারে- 
Noun এর post modifier হিসাবে (subject + verb + noun + adjective Clause)
এবং subject এর post modifier হিসাবে (subject + adjective clause + verb + object)

I lost my cellphone which was exclusive এই বাক্যে 'which was exclusive clause' টি  Noun এরপর বসে  noun কে modify করেছে, তাই এটি Adjective clause.
Adjective clause অবশ্যই শুরু হবে relative pronoun (that, who, whom, whose, which, why, when) ইত্যাদি দ্বারা। 

৩৬.
Very few students in the class are as meritorious as Mira. (Make it Superlative)
  1. ক) Mira is one of the best students in the class.
  2. খ) Mira is the most meritorious student in the class.
  3. গ) Mira is one of the meritorious students in the class.
  4. ঘ) Mira is one of the most meritorious students in the class.
অনির্ধারিত
ব্যাখ্যা

লাইভ প্রশ্নে অপশন ঘ তে Mira is the one of the most meritorious students in the class. দেওয়া ছিলো।
অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।
-------------
Very few যুক্ত positive sentence কে Superlative এ পরিবর্তন করতে -
Structure: প্রদত্ত Sentence এর শেষের Subject + Verb+ one of the + Positive Degree এর Superlative form + very few এর পর থেকে verb এর পূর্ব পর্যন্ত অংশ।
এই structure টি অনুসরণ করা হয়েছে।

সে অনুসারে সঠিক superlative form: Mira is one of the most meritorious students in the class.

৩৭.
Of the two girls, Maria is ____ beautiful.
  1. ক) more
  2. খ) most
  3. গ) as
  4. ঘ) far
ব্যাখ্যা

দুই এর মধ্যে তুলনা বুঝাতে সাধারনত than ব্যবহার করা হলেও, more দিয়ে comparative sentence গঠন করা সম্ভব।
তাই সঠিক উত্তর more হবে।

৩৮.
এক ব্যক্তি ৫টি আমের ক্রয়মূল্যে ৪টি আম বিক্রয় করলো এতে তার শতকরা কত লাভ হলো? 
  1. ক) ১৬%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
মনেকরি 
৫টি আমের ক্রয়মূল্য ক টাকা 
১টি আমের ক্রয়মূল্য ক/৫ টাকা 

৪টি আমের বিক্রয়মূল্য ক টাকা 
১টি আমের বিক্রয়মূল্য ক/৪ টাকা 

লাভ = (ক/৪) - (ক/৫)
        = (৫ক - ৪ক)/২০
         = ক/২০

শতকরা লাভ = {(ক/২০) × (৫/ক) × ১০০}%
                     = ২৫%
৩৯.
একটি সংখ্যার ০.৬ হলো অপর সংখ্যার ০.০৯ গুণ। সংখ্যাদ্বয়ের অনুপাত কত? 
  1. ক) ৩ : ৫
  2. খ) ৩ : ২০
  3. গ) ২ : ৩
  4. ঘ) ৭ : ৯
ব্যাখ্যা
মনেকরি 
একটি সংখ্যা ক 
অপর সংখ্যাটি খ 

প্রশ্নমতে
ক এর ০.৬ = ০.০৯খ 
বা, ০.৬ক = ০.০৯খ 
বা, ক/খ = ০.০৯/০.৬
বা, ক/খ = (১০ × ৯)/(১০০ × ৬)
বা, ক/খ = ৩/২০
    ক : খ = ৩ : ২০
৪০.
যদি 2x + y = 2 এবং x + 3y > 6 হয়, তাহলে নিচের কোনটি সঠিক? 
  1. ক) y > 10
  2. খ) y > 5
  3. গ) y > 4
  4. ঘ) y > 2
ব্যাখ্যা
দেয়া আছে 
2x + y = 2 
2x = 2 - y 
x = (2 - y)/2

এখন 
x + 3y > 6
বা, {(2 - y)/2} + 3y > 6
বা, {(2 - y + 6y)/2} > 6
বা, (2 + 5y)/2 > 6
বা, 2 + 5y > 12
বা, 2 + 5y - 2 > 12 - 2
বা, 5y > 10
বা, 5y/5 > 10/5
    y > 2
৪১.
U = {1, 2, 3, 4, 5, 6, 7}, X = {1, 3, 5}, Y = {2, 4, 6} হলে X´ ∩ Y´ = কত?
  1. ক) {7}
  2. খ) { }
  3. গ) {1,7}
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
দেয়া আছে,
U ={1, 2, 3, 4, 5, 6, 7},
X ={1, 3, 5}
Y= {2, 4, 6} 

X´ = U - A
    = {1, 2, 3, 4, 5, 6, 7} - {1, 3, 5}
    = {2, 4, 6, 7}

Y´ = U - B
    = {1, 2, 3, 4, 5, 6, 7} - {2, 4, 6}
    = {1, 3, 5, 7}

X´ ∩ Y´= {2, 4, 6, 7} ∩ {1, 3, 5, 7}
           = {7}
৪২.
2a2 + 3a - 2 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো-
  1. ক) (a - 2)(2a + 1)
  2. খ) (a - 2)(2a - 1)
  3. গ) (a + 2)(2a - 1)
  4. ঘ) (a + 1)(a - 2)
ব্যাখ্যা
2a2 + 3a - 2
= 2a2 + 4a - a - 2 
= 2a(a+ 2) - 1(a - 2) 
= (a + 2)(2a - 1)
৪৩.
একটি ব্যাগে 4টি সাদা ও 6টি কালো বল আছে। একজন লোক নিরপেক্ষভাবে তিনটি বল উত্তোলন করলেন। 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) 1/10
  2. খ) 1/6
  3. গ) 3/10
  4. ঘ) 2/5
ব্যাখ্যা
সাদা বল = 4টি 
কালো বল =6টি 
মোট বল = (4 + 6)টি = 10 টি

10টি বলের মধ্যে 3টি বল উঠার সম্ভাবনা = 10C3 = (10 × 9 × 8)/(1× 2 × 3)  = 120
6টি বলের মধ্যে 3টি বল কালো উঠার সম্ভাবনা =6C3 =(6 × 5 × 4)/(1× 2 × 3)  = 20
3টি বলই কালো হওয়ার সম্ভাবনা = 20/120
                                                  = 1/6
৪৪.
১০ - ৭০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানে ৯ আছে তাদের সমষ্টি কত? 
  1. ক) ১০৭
  2. খ) ১০৯
  3. গ) ১১০
  4. ঘ) ১১১
ব্যাখ্যা
১০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ আছে এমন সংখ্যা তিনটি ।
যথাঃ ,১৯, ২৯ এবং  ৫৯ 

তাদের যোগফল = ১৯ + ২৯ + ৫৯ 
                         =১০৭
৪৫.
তিন বছর পূর্বে A, B ,C এর গড় বয়স ছিলো ২৭ বছর। ৫ বছর পূর্বে B এবং C গড় বয়স ছিলো ২০ বছর। A- এর বর্তমান বয়স কত?
  1. ক) ৩৫ বছর 
  2. খ) ৩৫ বছর 
  3. গ) ৪০ বছর 
  4. ঘ) ৪২ বছর 
ব্যাখ্যা
তিন বছর পূর্বে A, B ,C এর গড় বয়স ছিলো ২৭
তিন বছর পূর্বে A, B ,C এর মোট বয়স ছিলো = ২৭ × ৩ = ৮১ বছর 

বর্তমানে A, B ,C এর মোট বয়স = (৮১ + ৯) বছর 
                                               = ৯০ বছর 

৫ বছর পূর্বে B এবং C গড় বয়স ছিলো = ২০ বছর।
৫ বছর পূর্বে B এবং C মোট বয়স ছিলো = ২০ × ২ = ৪০ বছর

বর্তমানে  B এবং C মোট বয়স = (৪০  + ১০) = ৫০ বছর

A এর বর্তমান বয়স = (৯০ - ৫০) বছর = ৪০ বছর
৪৬.
x + y = 5 এবং xy = 11 হলে x2 + y2 + 3xy = কত?
  1. ক) 36
  2. খ) 25
  3. গ) 63
  4. ঘ) 52
ব্যাখ্যা
দেয়া আছে, 
x + y = 5
xy = 11

x2 + y2 + 3xy = (x + y)2 - 2xy + 3xy 
                       = 52 + 11
                        = 25 + 11
                        = 36
৪৭.
(a2/3)/13 = 3/(a1/3) হলে a = কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 3.2
  4. ঘ) 39
ব্যাখ্যা
(a2/3)/13 = 3/(a1/3
বা, a2/3.a1/3 = 3 × 13
বা,a(2/3) + (1/3) = 39
বা, a(2 + 1)/3 = 39
  a = 39
৪৮.
1 + 2 + 3 + ............... + n = 55 হলে, n এর মান কত?
  1. ক) 10
  2. খ) 11
  3. গ) 12
  4. ঘ) 13
ব্যাখ্যা
(1 + 2 + 3 + ............... + n) = 55 
n(n + 1)/2 = 55
n(n + 1) = 110
n2 + n - 110 = 0 
n2 + 11n - 10n - 110 = 0 
n(n + 11) - 10 (n + 11 )= 0 
(n + 11)(n - 10) = 0

হয় 
n + 11 = 0 
n = - 11 [গ্রহণযোগ্য নয়]

অথবা 
n - 10 = 0
n = 10
৪৯.
'DEALER' শব্দের বর্ণগুলোকে কতভাবে সাজানো যাবে?
  1. ক) 180
  2. খ) 360
  3. গ) 240
  4. ঘ) 320
ব্যাখ্যা
DEALER শব্দে 6টি বর্ণ আছে।
যার মধ্যে 1টি L, 2টি E, 1টি A, 1টি D এবং 1টি R আছে।

 সাজানো যাবে = 6! / (1!)(2!)(1!)(1!)(1!)
                       = 720/2
                       = 360 উপায়ে
৫০.
একটি পরীক্ষায় ৮০% পরীক্ষার্থী ইংরেজিতে, ৮৫% পরীক্ষার্থী গণিতে এবং ৭৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করলো। যদি ৪০ জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ক) ২০০ জন
  2. খ) ২৫০ জন
  3. গ) ৩৬০ জন
  4. ঘ) ৪০০ জন
ব্যাখ্যা
শুধু ইংরেজিতে পাস করে = (৮০ - ৭৫)% = ৫%
শুধু গণিতে পাস করে = (৮৫ - ৭৫)% = ১০%

এক বা উভয় বিষয়ে পাস করে = (৫ + ১০ + ৭৫)% = ৯০%

মনেকরি 
মোট পরীক্ষর্থী = ক জন 

প্রশ্নমতে,
ক - ক এর ৯০%  = ৪০
ক - ৯০ক /১০০ = ৪০
১০ক /১০০ = ৪০ 
ক/১০ = ৪০ 
ক = ৪০০
৫১.
নিচের কোনটি উদ্ভিদের বিভিন্ন অংশের রঞ্জক পদার্থ সংশ্লেষণে অংশ নেয়? 
  1. ক) ক্লোরোপ্লাস্ট 
  2. খ) ক্রোমোপ্লাস্ট
  3. গ) লিউকোপ্লাস্ট
  4. ঘ) কোনটিই নয় 
ব্যাখ্যা
ক্রোমোপ্লাস্ট-  উদ্ভিদের বিভিন্ন অংশের রঞ্জক পদার্থ সংশ্লেষণে অংশ নেয়। 


উদ্ভিদ কোষে অবস্থিত দুটি পর্দা পরিবেষ্টিত এবং বিশেষ বিপাকীয় কাজে লিপ্ত অঙ্গাণুকে প্লাস্টিড বলে।

বর্ণের তারতম্য অনুসারে প্লাস্টিডের শ্রেণীবিভাগ মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট।

লিউকোপ্লাস্ট- রঞ্জকবিহীন বর্ণহীন প্লাস্টিড যা উদ্ভিদের বিভিন্ন বিপাকে অংশ নেয় তাদের লিউকোপ্লাস্ট বলে। এরা বর্ণহীন প্লাস্টিড। দেখতে দন্ডাকার বা গোলাকার।

ক্রোমোপ্লাস্ট- অসবুজ রঙিন প্লাস্টিড যারা উদ্ভিদের নানা ধরনের কাজে সাহায্য করে তাদের ক্রোমোপ্লাস্ট বলে। এরা হলদে ও কমলা রঙের প্লাস্টিড। এতে কমলা রঙের ক্যারোটিন এবং হলুদ রংয়ের জ্যান্থোফিল রঞ্জক থাকে। 

ক্লোরোপ্লাস্ট- সবুজ রঞ্জক যুক্ত প্লাস্টিড যারা সালোকসংশ্লেষে সরাসরি অংশ নেয় তাদের ক্লোরোপ্লাস্ট বলে। ক্লোরোপ্লাস্টের সবুজ রঞ্জক ক্লোরোফিল এবং কমলা রঞ্জক ক্যারোটিন থাকে।

সূত্র: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৫২.
মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের আবরণী টিস্যু বিদ্যমান?
  1. ক) সাধারণ আবরণী টিস্যু
  2. খ) স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু
  3. গ) সিউডো-স্ট্যাটিফাইড আবরণী টিস্যু
  4. ঘ) গ্রন্থি আবরণী টিস্যু
ব্যাখ্যা
মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বিদ্যমান। 

স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু- ভিত্তিপর্দার উপর কোষগুলো একাধিক স্তরে সজ্জিত। এই ধরনের আবরণী টিস্যুও আছে, যার স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যায়। কখনো কখনো তিনটি-চারটি আবার কখনো সাত-আটটি, তাই একে Transitional Epithelial Tissue বলা হয়। 

সূত্র: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৫৩.
নিচের কোনটি ঐচ্ছিক পেশীর উদাহরণ?
  1. ক) হৃদপিণ্ডের পেশী
  2. খ) মেরুদণ্ডী প্রাণীর রক্তনালী
  3. গ) মেরুদণ্ডী প্রাণীর পৌষ্টিকনালী
  4. ঘ) মানুষের হাতের পেশী
ব্যাখ্যা
মানুষের হাত ও পায়ের পেশী হল ঐচ্ছিক পেশীর উদাহরণ। 

মানব দেহের যে সকল পেশী স্ব-ইচ্ছাই সংকুচিত, প্রসারিত বা চালনা করা যায় তাকে ঐচ্ছিক পেশী বলে ।
ঐচ্ছিক পেশির উদাহরণ – মানুষের পায়ের পেশি ।

মানব দেহের যে সকল পেশি ইচ্ছানুযায়ী সংকুচিত, প্রসারিত বা চালনা করা যায় না তাকে অনৈচ্ছিক পেশি বলে ।
অনৈচ্ছিক পেশির উদাহরণ – পাকস্থলীর গাত্রের পেশি

সূত্র: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৫৪.
সম্প্রতি আবিষ্কৃত হওয়া ধূমকেতুটির নাম কী?
  1. ক) Comet Hale-Bopp
  2. খ) Comet Ikeya-Seki
  3. গ) Comet Morehouse
  4. ঘ) Pan-STARRS
ব্যাখ্যা
সম্প্রতি আবিষ্কৃত হওয়া ধূমকেতুটির নাম হচ্ছে - Pan-STARRS. 

নতুন ধূমকেতু প্যান-স্টারস, যা আনুষ্ঠানিকভাবে C/2021 O3 (Pan-STARRS) নামে পরিচিত, যা প্যানোরামিক সার্ভে টেলিস্কোপ এবং র‍্যাপিড রেসপন্স সিস্টেম, বা 'প্যান-স্টারস' টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা ২৬শে জুলাই, ২০২১-এ আবিষ্কার করেছিলেন। 

ধূমকেতুগুলি সূর্যের চারপাশে যাওয়ার সময় উচ্চ ঘনকেন্দ্রিক কক্ষপথ গঠন করে, অনেকে শত শত বা এমনকি হাজার হাজার বছর পরে ফিরে আসে। এর সাধারণ চিত্রটি হল একটি উজ্জ্বল ডিম্বাকৃতির দেহ যা ভাস্বর গ্যাসের লেজ বা কোমা ছেড়ে যায়।

সূত্র: স্পেস.কম [লিঙ্ক]
৫৫.
শ্বাসনালীর ভেতরে আবৃত প্রদাহকে কী বলে?
  1. ক) নিউমোনিয়া
  2. খ) যক্ষ্মা
  3. গ) গলগণ্ড
  4. ঘ) ব্রঙ্কাইটিস
ব্যাখ্যা
শ্বাসনালীর ভেতরে আবৃত প্রদাহকে ব্রঙ্কাইটিস বলে। 

 শ্বসনতন্ত্রের প্রদাহজনিত সমস্যাগুলোর মধ্যে ব্রঙ্কাইটিস অন্যতম। দেখা যায়,শিশু এবং পুরুষদের মধ্যে ব্রঙ্কাইটিস বেশি হয়। শ্বাসনালির ভেতরে আবৃত ঝিল্লিতে এক ধরনের ভাইরাসের সংক্রমণ থেকেই ব্রংকাইটিস হয়। এটি শ্বাসনালির মিউকাস আবরণীর প্রদাহ। তীব্র বা দীর্ঘস্থায়ী— এই দুই ধরনের ব্রংকাইটিস হতে দেখা যায়।

কারণঃ ধূমপান ব্রঙ্কাইটিসের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। অামাদের শ্বাসনালীতে চুলের মতো দেখতে কিছু স্ট্রাকচার থাকে, যার নাম সিলিয়া। ধূলাবালি,বিভিন্ন ক্ষতিকারক পদার্থ যা ফুসফুসে গিয়ে ক্ষতি করতে পারে তাদের ফুসফুসে যেতে বাধা দেয়াই এদের কাজ। ধূমপানের ফলে এসব সিলিয়া তাদের কার্যকারিতা হারায়। যার কারণে খুব সহজেই ব্রঙ্কাইটিস ডেভেলপ করতে পারে। এছাড়া যানবাহনের কালো ধোঁয়া, ধূলাবালি,বায়ু দূষণ এগুলো ব্রঙ্কাইটিসের কারণ হিসেবে বিবেচিত।

লক্ষণসমূহঃ ব্রঙ্কাইটিসের সাধারণ লক্ষণগুলো হলো কাশি,শ্বাসকষ্ট, হালকা কাঁপুনিসহ জ্বর,সর্দি, নাসাবদ্ধতা, মাথাব্যথা ইত্যাদি।

সূত্র: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৫৬.
ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণে কোন ধরনের কম্পিউটার ব্যবহৃত হয়? 
  1. ক) মাইক্রো কম্পিউটার
  2. খ) মিনি কম্পিউটার
  3. গ) সুপার কম্পিউটার
  4. ঘ) হাইব্রিড কম্পিউটার
ব্যাখ্যা
হাইব্রিড কম্পিউটার ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। 

হাইব্রিড কম্পিউটার হল এমন কম্পিউটার যা এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্য প্রদর্শন করে। এর ডিজিটাল উপাদানটি সাধারণত নিয়ন্ত্রণকারী হিসাবে কাজ করে এবং যৌক্তিক ও সংখ্যাসূচক ক্রিয়াকলাপের ফলাফল প্রদান করে। 

হাইব্রিড কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ- 
১. অ্যানালগ ও ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে মিশ্র প্রযুক্তিতে তৈরি।
২. ইনপুট অ্যানালগ প্রকৃতির এবং আউটপুট ডিজিটাল পদ্ধতির।
৩. বিশেষ বিশেষ কাজে ব্যবহার করা হয়।
৪. গঠন জটিল প্রকৃতির।
৫. তুলনামূলকভাবে দাম বেশি।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) 
৫৭.
নিচের কোনটি কম্পিউটারের আউটপুট ডিভাইস?
  1. ক) কীবোর্ড
  2. খ) মাউস
  3. গ) স্ক্যানার
  4. ঘ) স্পিকার
ব্যাখ্যা
স্পিকার একটি আউটপুট ডিভাইস। 

যে সমস্ত ডিভাইস, প্রসেসরের কাজ শেষ হলে তার ফলাফল প্রদর্শন করে তাদের আউটপুট ডিভাইস বলে। যেমনঃ প্রিন্টার, স্পিকার ইত্যাদি।

আউটপুট ডিভাইসসমূহ-
- মনিটর (Monitor)
- কম্পিউটার স্পিকার (computer speaker)
- প্রিন্টার (Printer)
- হেডফোন (headphone)
- প্রজেক্টর (projector)
- বক্তৃতা তৈরির যন্ত্র (Speech-Generating Device)
- জিপিএস (GPS)
- সাউন্ড কার্ড (Sound card)
- ভিডিও কার্ড (Video card)
- ব্রেইল রিডার (Braille Reader)

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৫৮.
সিকুয়েন্সিয়াল মেমোরির উদাহরণ কোনটি?
  1. ক) র‍্যাম
  2. খ) ডিস্ক মেমোরি
  3. গ) চৌম্বক টেপ মেমোরি
  4. ঘ) চৌম্বক ড্রাম মেমোরি
ব্যাখ্যা
চৌম্বক টেপ মেমোরি হচ্ছে সিকুয়েন্সিয়াল মেমোরির উদাহরণ। 

সিকোয়েন্সিয়াল মেমোরিতে তথ্য বা উপাত্ত পঠন এবং লিখনের পর সংযোগ সৃষ্টি করতে হয়। 

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৫৯.
ওয়ার্কশীটে ছবি সংযুক্ত করতে কোন ধরনের কমান্ড গ্রুপ ব্যবহার করা হয়?
  1. ক) Table Command Group
  2. খ) Illustration Command Group
  3. গ) Filter Command Group
  4. ঘ) Link Command Group
ব্যাখ্যা
ওয়ার্কশীটে Illustration Command Group ব্যবহার করে ছবি সংযুক্ত করা যায়। 
Table Command Group ব্যবহার করে Pivot Table & Pivot Chart তৈরি করে তথ্য উপস্থাপন করা যায়। 

Filter Command Group- এর মাধ্যমে বিভিন্ন ধরনের Data Sorting Ges Advanced Filtermn বিভিন্ন ধরনের Filtering করা যায়। 

Insert রিবনে Links গ্রুপ থেকে যে কোন ধরনের Hyperlink তৈরি করা যায়। 

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৬০.
PNG কোন ধরনের ফাইল এক্সটেনশন?
  1. ক) Video
  2. খ) Audio
  3. গ) Image
  4. ঘ) Flash
ব্যাখ্যা
PNG একটি Image ফাইল এক্সটেনশন। 

PNG ফাইল এক্সটেনশানের একটি ফাইল হল একটি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফাইল। ফরম্যাটটি নিখুঁত কম্প্রেশন ব্যবহার করে এবং সাধারণত GIF ইমেজ ফরম্যাটের প্রতিস্থাপন হিসাবে বিবেচনা করা হয়।

সূত্র: Adobe.com [লিঙ্ক]
৬১.
META'র অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) Community Build Up
  2. খ) E-Business
  3. গ) Virtual Reality
  4. ঘ) All of the Above
ব্যাখ্যা
Meta'র অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে - Virtual Reality. 

বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রাতিষ্ঠানিক বা কোম্পানির নতুন নাম মেটা প্ল্যাটফর্মস, সংক্ষেপে মেটা। অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ বা সাইটটি আগের, তথা ফেসবুক নামেই থাকছে; কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি এখন থেকে সামগ্রিকভাবে পরিচালনা করবে মেটা, যা আগে ছিল ফেসবুকের অধীনে।

সূত্র: ফেসবুক ওয়েবসাইট [লিঙ্ক]
৬২.
ওয়েবসাইটের বিকল্প লিঙ্ক হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) URL
  2. খ) Hyperlink
  3. গ) Text link
  4. ঘ) Shorten Link
ব্যাখ্যা
ওয়েবসাইটের বিকল্প লিঙ্ক হিসেবে Hyperlink ব্যবহৃত হয়। 


কোন ওয়েব পেজের ভিতরে লেখা, ছবি, অডিও, ভিডিও, ডকুমেন্ট অন্য ওয়েব পেজ বা ওয়েব সাইটের সাথে সংযোগ স্থাপন করাকে হাইপারলিঙ্ক বলে। 

হাইপারলিংকের সুবিধাসমূহ- 
১. অতিদ্রুত যেকোন  ওয়েবসাইট বা ওয়েব পেজ দেখা যায়।
২. ব্যবহারকারীর কম সময় লাগে। 
৩. দ্রুত এক পেজ বা ডকুমেন্ট হতে অন্য পেজ বা ডকুমেন্টে যাওয়া যায়।

সূত্র: Computerhope.com Website [লিঙ্ক]
৬৩.
কৃষিকাজে ব্যবহৃত রোবট কোন প্রতিষ্ঠান নির্মাণ করে?
  1. ক) iRobot Corporation
  2. খ) Awabot
  3. গ) GCtronic
  4. ঘ) Motion Robotics Ltd
ব্যাখ্যা
Motion Robotics Ltd প্রতিষ্ঠানটি কৃষিকাজে ব্যবহৃত রোবট প্রতিষ্ঠান নির্মাণ করে। 

অপরদিকে, iRobot Corporation প্রতিষ্ঠানটি হোম রোবট নির্মাণ করে। 
Awabot প্রতিষ্ঠানটি সফটওয়্যার ডেভেলপমেন্ট এ কাজে ব্যবহৃত হয়। 
GCtronic প্রতিষ্ঠানটি ইলেকট্রনিক এবং মেকাট্রনিক উন্নয়ন কাজে রোবট নির্মাণ করে থাকে। 

সূত্র: iRobot Website [লিঙ্ক]
৬৪.
ঘড়িতে যখন 2 টা 20 মিনিট বাজে তখন ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?
  1. ক) 40°
  2. খ) 45°
  3. গ) 55°
  4. ঘ) 50°
ব্যাখ্যা
মধ্যবর্তী কোণ :  
 = । (11 M - 60 H) / 2 ।   [এখানে, M = 20 মিনিট, H = 2 ঘণ্টা ]
= । (11 × 20 - 60 × 2) / 2। 
= । 220 - 120 / 2।
= । 100/2।
= 50°
৬৫.
80.4 × 41.6 × 21.6 = কত?
  1. ক) 32
  2. খ) 64
  3. গ) 1.6
  4. ঘ) 1
ব্যাখ্যা
80.4 × 41.6 × 21.6 
= (23)0.4 × (22)1.6 × 21.6 
= 21.2 ×  23.2  × 21.6
= 21.2 +3.2 + 1.6
= 26
= 64
৬৬.
যদি ২০০৬ সালের ১লা জানুয়ারি রবিবার হয়, তবে ঐ বছরের ২৯ ডিসেম্বর কী বার হয়? 
  1. ক) শুক্রবার 
  2. খ) শনিবার 
  3. গ) রবিবার 
  4. ঘ) বৃহস্পতিবার
ব্যাখ্যা
আমরা জানি,
অধিবর্ষ বাদে বাকি সব বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়।
অধিবর্ষ হলে একদিন বাড়তি যোগ করতে হয়।

২০০৬ সালের ১লা জানুয়ারি রবিবার 
২০০৬ সালের ৩১শে ডিসেম্বর রবিবার
২০০৬ সালের ৩০শে ডিসেম্বর শনিবার 
২০০৬ সালের ২৯শে ডিসেম্বর শুক্রবার
৬৭.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
১নং চিত্রটি ৯০° ঘড়ির কাঁটার দিকে ঘুরে এবং তারাগুলো অদৃশ্য হয়ে যায়।
এই নিয়ম অনুসারে অপশন ক এর চিত্রটি সঠিক উত্তর।
৬৮.
যদি HAPPY দিয়ে IBQQZ বোঝায় তাহলে DEPRESSED দিয়ে নিচের কোনটি বোঝাবে? 
  1. ক) FTEEFQSTF
  2. খ) FTFQSTFEE
  3. গ) FTTFEEFQS
  4. ঘ) EFQSFTTFE
ব্যাখ্যা
এখানে,
প্রতিটি বর্ণ পরিবর্তিত হয়ে পরের বর্ণটি বসেছে 

H → I                    D → E
A → B                   E → F
P → Q                   P → Q
P → Q                   R → S
Y → Z                    E → F
                             S → T
                             S → T
                             E → F
                             D → E
DEPRESSED = EFQSFTTFE
৬৯.
নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? 
  1. ক) ৩/২০
  2. খ) ১/৩
  3. গ) ১/৫
  4. ঘ) ২/৫
ব্যাখ্যা
৩/২০ = ০.১৫
১/৩ =০.৩৩ 
১/৫ =০.২ 
২/৫=০.৪
৭০.
'পাটক' শব্দের অর্থ কোনটি? 
  1. ক) পাড়
  2. খ) কূল
  3. গ) উপকূল 
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
পাটক সংস্কৃত ভাষার শব্দ। 
পাটক শব্দের  অর্থ: 
১, পাড়, কূল , উপকূল 
২.পাশাখেলার দান বা ঘুঁটি চালনা 
৩. বাদ্যযন্ত্র বা তার ধ্বনি 
৪.পাড়া 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৭১.
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব অপশন গ 
৭২.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
42 : 20 :: 66 : ?
  1. ক) 31
  2. খ) 32
  3. গ) 33
  4. ঘ) 34
ব্যাখ্যা
এখানে 
সম্পর্কটি হচ্ছে  (2x + 2) : x
x = 20 
2x + 2 = 20 × 2 + 2 = 40 + 2 = 42

x = 32 
2x + 2 = 32 × 2 + 2 = 64 + 2 = 66

সঠিক উত্তর : 32
৭৩.
প্রদত্ত চিত্রে 3 এর বিপরীত পাশে কোন সংখ্যাটি আছে? 
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 5
  4. ঘ) 4
ব্যাখ্যা
 

3 এর পাশাপাশি অবস্থান করছে = 1, 2, 3, 4
3 এর বিপরীত পাশে আছে = 5
৭৪.
এক ব্যক্তি তার বাড়ি থেকে উত্তরে 15 কি.মি. চলে গিয়েছিল। তারপর সে পশ্চিমে ঘুরে ১০ কি.মি. গেল। তারপর সে দক্ষিণ দিকে ঘুরল এবং 5 কি.মি. গেল। অবশেষে পূর্ব দিকে ঘুরে সে 10 কি.মি. অতিক্রম করলো। সে তার বাড়ি থেকে কত দূরে আছে?
  1. ক) 10 কি.মি. 
  2. খ) 15 কি.মি. 
  3. গ) 5 কি.মি. 
  4. ঘ) 40 কি.মি. 
ব্যাখ্যা
যাত্রাশুরুর স্থান A এবং গন্তব্যস্থান E 
AE = 15 - 5 = 10 কি.মি. 
৭৫.
প্রদত্ত শব্দগুলোকে যুক্তিযুক্ত ক্রমানুসারে সাজালে নিচের কোন ক্রমটি পাওয়া যাবে? 
1. Elephant 2. Cat 3. Mosquito 4. Tiger 5. Whale
  1. ক) 1, 3, 5, 2, 4,
  2. খ) 2, 4, 1, 3, 5
  3. গ) 3, 2, 4, 1, 5
  4. ঘ) 2, 1, 3, 4, 5
ব্যাখ্যা
প্রদত্ত শব্দগুলোকে যুক্তিযুক্ত ক্রমানুসারে সাজালে পাওয়া যাবে

Mosquito Cat Tiger Elephant Whale
 ↓               ↓       ↓       ↓             ↓ 
3               2       4       1             5
৭৬.
জাতীয় সংসদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন -
  1. ক) স্পিকার
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) প্রধান বিচারপতি
  4. ঘ) অ্যাটর্নি জেনারেল
ব্যাখ্যা
- বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হচ্ছেন অ্যাটর্নি জেনারেল
- তিনি রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন।
- জাতীয় সংসদের প্রধান বা সভাপতি হলেন- স্পিকার।
- প্রধান বিচারপতি হলেন সাংবিধানিক প্রতিষ্ঠান 'বাংলাদেশ সুপ্রিম কোর্ট' এর প্রধান।
- আইন মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান আইনমন্ত্রী।

উৎস: পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৭৭.
দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড
  2. খ) আশুগঞ্জ ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড
  3. গ) পলাশ সার কারখানা
  4. ঘ) শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড
ব্যাখ্যা
শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়ন্ত্রণে স্থাপিত  দেশের অত্যাধুনিক ডিসিএস, পিএলসি সম্বলিত শক্তি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব দৈনিক ১৭৬০ মে.টন উৎপাদনক্ষমতা সম্পন্ন সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপদনকারী একটি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান।
- এসএফসিএল কারখানাটি সিলেট শহর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে ফেঞ্চুগঞ্জ উপজেলায় অবস্থিত।  
- ২৪ মার্চ, ২০১২ খ্রিস্টাব্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনজিএফএফএল এলাকায় শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রকল্পে নির্মাণ কাজ এপ্রিল, ২০১২ খ্রিস্টাব্দ শুরু হয়।
- কারখানার নির্মাণ কাজ সমাপ্ত করে ২০ সেপ্টেম্বর,২০১৫ খ্রিস্টাব্দে প্রথম ইউরিয়া উৎপাদন হয়। পরবর্তীতে পিজিটিআর ও অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পাদন করে ২৯ ফেব্রুয়ারী,২০১৬ খ্রিস্টাব্দ Final Acceptance Certificate ইস্যু করা হয়।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৭৮.
বাংলাদেশে সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
  1. ক) জাফরগঞ্জ
  2. খ) জাকেরহাট
  3. গ) জাফলং
  4. ঘ) জকিগঞ্জ
ব্যাখ্যা
- বাংলাদেশে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র ২৮টি।
- সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্র – জকিগঞ্জ, সিলেট।
- বর্তমানে উৎপাদনরত আছে - ২০টি।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২।
৭৯.
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গৃহীত হয় সংবিধানের কত নং সশোধনীর মাধমে?
  1. ক) একাদশ সংশোধনী
  2. খ) দ্বাদশ সংশোধনী
  3. গ) ত্রয়োদশ সংশোধনী
  4. ঘ) পঞ্চদশ সংশোধনী
ব্যাখ্যা
• ১৯৯৬ সালের ২৭ মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী গৃহীত হয়।
- এই সংশোধনীর মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান সংবিধানে সন্নিবেশ করা হয়।
- ৫৮ খ নং অনুচ্ছেদে এই সংক্রান্ত বিধানটি সংযুক্ত করা হয়েছিল।

- তবে পরবর্তীতে হাইকোর্ট ২০১১ সালে ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করলে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাদ দেওয়া হয়।

উৎস: আইন মন্ত্রণালয় এবং পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী।
৮০.
বাংলাদেশ চা বোর্ড কোথায় অবস্থিত?
  1. ক) শ্রীমঙ্গল
  2. খ) মৌলভীবাজার
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) পঞ্চগর
ব্যাখ্যা
• বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামে অবস্থিত।
- এটি ১৯৭৭ সালে পূর্বেকার পাকিস্তান টি বোর্ডের স্থলে প্রতিষ্ঠিত হয়।
- চা বোর্ডের অধীনে দেশে বর্তমানে ১৬৭টি চা বাগান রয়েছে।
- এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।

উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
৮১.
সিলেট জেলায় কোন উপজাতির বসবাস নেই?
  1. ক) সাঁওতাল
  2. খ) খাসিয়া
  3. গ) মনিপুরি
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
• বাংলাদেশের খাসিয়া সম্প্রদায় বাংলাদেশের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় বসবাস করে।
- এদের আদি নিবাস ছিলো তিব্বতে।

• মণিপুরী (The Manipuris)  বাংলাদেশের অন্যতম আদিবাসী সম্প্রদায়। প্রাচীনকালের সার্বভৌম রাষ্ট্র এবং এখনকার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর এদের আদি বাসস্থান।
- বর্তমানে মণিপুরীরা বৃহত্তর সিলেটে বসবাস করছে। সিলেট শহর ও শহরতলি, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা থানা, হবিগঞ্জের চুনারঘাট এবং সুনামগঞ্জের ছাতকে এদের বসবাস লক্ষ্য করা যায়।

• সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী। তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।

সুতরাং সিলেট জেলায় সাঁওতাল উপজাতির বসবাস নেই

উৎস: বাংলাপিডিয়া।
৮২.
মুক্তিযুদ্ধের সময় স্বাধীনবাংলা বেতারকেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে?
  1. ক) আবুল মনসুর আহমেদ
  2. খ) এম আর আখতার মুকুল
  3. গ) এম এ আজিজ
  4. ঘ) আবদুল গাফ্‌ফার চৌধুরী
ব্যাখ্যা
এম. আর আখতার মুকুল, (১৯২৯-২০০৪) সাংবাদিক, লেখক, সম্পাদক এবং মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সাড়া জাগানো অনুষ্ঠান ‘চরমপত্র’-এর কথক।
- মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গন পরিদর্শন শেষে তাঁর রচিত এবং স্বকণ্ঠে প্রচারিত ‘চরমপত্র’ অনুষ্ঠানটি ছিল মুক্তিযোদ্ধাদের জন্য অনুপ্রেরণার উৎস।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথমে তাঁকে বাংলাদেশ বেতারের মহাপরিচালক নিয়োগ করা হয়।
- ১৯৭২ সালে তিনি লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার নিযুক্ত হন।

উৎস: বাংলাপিডিয়া।
৮৩.
জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
  1. ক) রাঙামাটি
  2. খ) খাগড়াছড়ি
  3. গ) বান্দরবান
  4. ঘ) নারায়নগঞ্জ
ব্যাখ্যা
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুসারে, 
- জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা - বান্দরবান (৪,৮১,১০৯ জন)।
- জনসংখ্যায় বৃহত্তম জেলা – ঢাকা (১,৪৭,৩৪,০২৫ জন)।
- জনসংখ্যায় বৃহত্তম বিভাগ - ঢাকা; (৪,৪২,১৫,১০৭ জন)।
- জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ - বরিশাল; (৯১,০০,১০২ জন)।
- বিভাগ হিসেবে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি - ঢাকা বিভাগে (১.৭৪%)।
- বিভাগ হিসেবে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম - বরিশাল বিভাগে (০.৭৯%)। 
- বিভাগ হিসেবে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি - ঢাকা বিভাগে (প্রতি বর্গকিমি ২,১৫৬ জন)।
- বিভাগ হিসেবে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম - বরিশাল বিভাগে (প্রতি বর্গকিমি ৬৮৮ জন)।
- জেলা হিসেবে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি – ঢাকা জেলায় (প্রতি বর্গকিমি ১০,০৬৭ জন)।
- জেলা হিসেবে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম - রাঙ্গামাটি (প্রতি বর্গকিমি ১০৬ জন) ।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
৮৪.
বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কী?
  1. ক) পার্লামেন্ট
  2. খ) অ্যাসেম্বলি
  3. গ) হাউজ অব দ্য নেশন
  4. ঘ) ন্যাশনাল অ্যাসেম্বলি
ব্যাখ্যা
বাংলাদেশের আইনসভার নাম - জাতীয় সংসদ।
এর ইংরেজি নাম - House of the Nation।
বাংলাদেশের জাতীয় সংসদের সাধারণ আসন সংখ্যা - ৩০০ এবং সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি।
- সুতরাং এর সর্বমোট আসন - ৩৫০টি।

উৎস: জাতীয় সংসদের ওয়েবসাইট।
৮৫.
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৪ সালে
  3. গ) ১৯৮২ সালে
  4. ঘ) ১৯৮৪ সালে
ব্যাখ্যা
• জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক) ১৯৮২ সালে মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্তে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির গঠন কাঠামো ও কার্যাবলি নিরূপণ করা হয়। ওই  প্রস্তাবের ফলে এ সম্পর্কিত পূর্ববর্তী সকল আদেশ বাতিল হয়ে যায়। ১৯৮২ সালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে আহবায়ক করে এ কমিটি গঠিত হয়।

• সর্বশেষ ব্যবস্থায় প্রধানমন্ত্রী একনেকের সভাপতি এবং অর্থমন্ত্রী বিকল্প সভাপতি। সদস্যদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, পানিসম্পদ মন্ত্রী, শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, কৃষিমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। 

• মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বৈদেশিক সম্পদ বিভাগের সচিব, পরিকল্পনা সচিব, বাস্তবায়ন মনিটরিং ও মূল্যায়ন বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সদস্যবর্গ ও সচিবগণকে একনেকের কাজে সহায়তা করতে হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৮৬.
২০২১-২২ অর্থবছরে রপ্তানি আয়ে মোট প্রবৃদ্ধি কত?
  1. ক) ৩৪.৩৮%
  2. খ) ৩৮.৩৪%
  3. গ) ৪৩.৩৮%
  4. ঘ) ৪৫.২৩%
ব্যাখ্যা
২০২১-২২ অর্থবছরে রপ্তানি আয়ে মোট প্রবৃদ্ধি হয় – ৩৪.৩৮%
- রপ্তানি খাতে প্রথম অবস্থানে রয়েছে তৈরি পোশাক খাত যার রপ্তানি আয় ৪,২৬১ কোটি মার্কিন ডলার।
- দ্বিতীয় থেকে পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে হোমটেক্সটাইল (১৬২ কোটি মা.ড.); চামড়া ও চামড়াজাত (১২৫ কোটি মা.ড.); কৃষি প্রক্রিয়াজাত (১১৬ কোটি মা.ড.); পাট ও পাটজাত (১১৩ কোটি মা.ড.)

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
৮৭.
আফ্রিকার কোন দেশটি ডি-৮ (Developing Eight) এর অন্তর্ভুক্ত?
  1. ক) গাম্বিয়া
  2. খ) নাইজেরিয়া
  3. গ) জাম্বিয়া
  4. ঘ) তিউনিসিয়া
ব্যাখ্যা
- ১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে ‘D-8 (Developing Eight)’ সংস্থা প্রতিষ্ঠিত হয়।
এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক
- ইরান
- মিশর
- নাইজেরিয়া
- পাকিস্তান
- বাংলাদেশ
- মালয়েশিয়া এবং
- ইন্দোনেশিয়া।

- ডি-৮ সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুলে শহরে অবস্থিত।
- বর্তমান মহাসচিব নাইজেরিয়ার Isiaka Abdulqadir Imam। তিনি ২০২২ সালের জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন। 
- ডি-৮ জোটের বর্তমান সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- এটি দক্ষিন-পশ্চিম এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ, ৫টি জাতির সীমানা: উত্তরে সিরিয়া, পূর্বে ইরাক, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে সৌদি আরব এবং পশ্চিমে ইসরাইল ও ফিলিস্তিন অবস্থিত।

তথ্যসূত্র: ডি-৮ ওয়েবসাইট এবং ওয়াল্ড এটলাস।
৮৮.
বর্তমানে বায়ুদূষনে বিশ্বের শীর্ষ শহর কোনটি?
  1. ক) কলকাতা
  2. খ) লিমা
  3. গ) নয়াদিল্লি
  4. ঘ) কানো
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন হেলথ ইফেক্টস ইনস্টিটিউট ও ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের প্রকাশিত ‘এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ ইন সিটিস’ শীর্ষক প্রতিবেদন অনুসারে,
- বায়ুদূষনে বিশ্বের শীর্ষ শহর – দিল্লি।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, তৃতীয় নাইজেরিয়ার কানো, চতুর্থ পেরুর রাজধানী লিমা। 
-  ঢাকার অবস্থান - পঞ্চম
 
উৎস: যুগান্তর পত্রিকা রিপোর্ট 
৮৯.
সর্বপ্রথম কোন চুক্তি কার্যকরের ফলে বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির ব্যবহার নিশ্চিত হয়?
  1. ক) CPTPP
  2. খ) TPNW
  3. গ) NPT
  4. ঘ) CTBT
ব্যাখ্যা
- Non-Proliferation of Nuclear Weapons (NPT) বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি ১৯৬৮ সালের ১ জুলাই স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৭০ সালের ৫ মার্চ থেকে।

- বর্তমানে এনপিটি চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা ১৯০টি।
- ভারত, পাকিস্তান, ইসরাইল, দক্ষিণ সুদান ও উত্তর কোরিয়া (প্রত্যাহারকারী) NPT চুক্তিতে স্বাক্ষর বা অনুমোদন করেনি।
- বাংলাদেশ ৩১ আগস্ট ১৯৭৯ সালে চুক্তিটি অনুমোদন করে।
- ১৯৮৫ সালে উত্তর কোরিয়া ওই চুক্তিতে স্বাক্ষর করেছিল। তবে ২০০৩ সালে সেখান থেকে সরে যায় তারা।
- এর তিন বছর পর দেশটির তত্কালীন সর্বোচ্চ নেতা কিম জং–ইলের আমলে প্রথম পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া।
 
চুক্তিটির লক্ষ্য ছিল বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার।

ওই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স ছাড়া স্বাক্ষরকারী দেশগুলোর নিজেদের কাছে পারমাণবিক বোমা রাখা নিষিদ্ধ করা হয়। এর বিনিময়ে বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অনুমতি পায় তারা। চুক্তিতে বলা হয়, এ প্রক্রিয়ার পুরোটাই দেখভাল করবে জাতিসংঘ।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট, প্রথম আলো।
৯০.
জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ -
  1. ক) মোনাকো
  2. খ) চীন
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
World Population Prospects 2022: 
জুলাই ২০২২ এ জাতিসংঘের জনসংখ্যা বিভাগ World Population Prospects 2022 শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে –
জনসংখ্যার দিক থেকে পৃথিবীর শীর্ষ তিন দেশ – ১. চীন (১৪২৬ মিলিয়ন); ২. ভারত (১৪১২ মিলিয়ন) ও ৩. যযুক্তরাষ্ট্র (৩৩৭ মিলিয়ন)।
জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান - অষ্টম (১৭০ মিলিয়ন)।
জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ - মোনাকো (২৪,৪৭৬ জন/বর্গ কিমি)।
জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান - ষষ্ঠ (১,৩১৫ জন/বর্গ কিমি)
সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি – মালদ্বীপ (চতুর্থ) (১,৭৪৬ জন/বর্গ কিমি)।
২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত, দ্বিতীয় চীন।
২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে ২০৪ মিলিয়ন।
 
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট
৯১.
তাইওয়ান কত সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ছিলো?
  1. ক) ১৯৪৯
  2. খ) ১৯৭১
  3. গ) ১৯৫১
  4. ঘ) ১৯৭৩
ব্যাখ্যা
- তাইওয়ান ১৯৪৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের সদস্য ও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ছিলো কিন্তু বর্তমানে সদস্য নয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য চীনে ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হলে চিয়াং কাইশেকের নেতৃত্বে গণতন্ত্রপন্থীরা তাইওয়ানে আশ্রয় নেয়। এতে করে দেশটিতে তখন দুটি সরকার বিরাজ করে।

- ১৯৭১ সাল পর্যন্ত পশ্চিমা বিশ্ব তাইওয়ান সরকারকে চীনের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি প্রদান করেছিলো যার কারণে ঐ সময়ে জাতিসংঘে তাইওয়ান সরকার চীনের প্রতিনিধিত্ব করেছিলো।

- ১৯৭১ সালে কমিউনিস্ট চীন সরকার জাতিসংঘে তার সদস্যপদের বৈধতা লাভের ফলে তাইওয়ান জাতিসংঘে তার সদস্যপদ হারায়।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা)
৯২.
কোন পরিকল্পনার ভিত্তিতে "Vulnerable - 20" প্রতিষ্ঠিত হয়?
  1. ক) Climate Change Action Plan
  2. খ) Costa Rica Action Plan
  3. গ) Sendai Framework for Action
  4. ঘ) Climate Emergency Action Plan
ব্যাখ্যা
V-20 বা Vulnerable - 20 হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ ২০টি দেশের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত একটি ফোরাম।

প্রতিষ্ঠাকাল: ৮ অক্টোবর, ২০১৫ সাল
প্রতিষ্ঠার স্থান: লিমা, পেরুতে অনুষ্ঠিত Climate Vulnerable Forum - এর বৈঠকে
সদস্য সংখ্যা: ৫৫ টি

V20 প্রতিষ্ঠার ধারণাটি মূলত কোস্টা রিকা অ্যাকশন প্ল্যান (2013-2015) থেকে এসেছে।
 
উৎস: V-20 ওয়েবসাইট
৯৩.
মজলিস আল উম্মাহ (Majlis Al-Umma) কোন দেশের পার্লামেন্ট?
  1. ক) ইরাক
  2. খ) জর্ডান
  3. গ) সৌদি আরব
  4. ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
জর্ডানের পার্লামেন্ট হলো - Majlis Al-Umma / National Assembly
আফগানিস্তানের পার্লামেন্ট হলো - Jirga / National Assembly
সংযুক্ত আরব আমিরাতের পার্লামেন্ট হলো - Majlis Watani Itihadi / Federal National Council
সৌদি আরবের পার্লামেন্ট হলো - মজলিস আল সূরা (Majlis Ash-Shura / Shura Council)
ওমানের পার্লামেন্ট হলো - মজলিস (Majles)
ইরাকের পার্লামেন্ট হলো - Council of Representatives of Iraq
ইরানের পার্লামেন্ট হলো - Majles Shoraye Eslami / Islamic Parliament of Iran
 
উৎস:  ইন্টার পার্লামেন্টারি ওয়েবসাইট
৯৪.
সম্প্রতি নিম্নের কোন মহাদেশ ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে?
  1. ক) উত্তর আমেরিকা
  2. খ) ইউরোপ
  3. গ) আফ্রিকা
  4. ঘ) অষ্ট্রেলিয়া
ব্যাখ্যা
সম্প্রতি ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে ইউরোপ
ইউরোপীয় ইউনিয়নের সংস্থা ইউরোপিয়ান কমিশন বলেছে, মহাদেশটির দুই-তৃতীয়াংশ এলাকা সতর্কতামূলক অবস্থায় আছে। 
অভ্যন্তরীণ নৌপথে জাহাজ চলাচল কমে গেছে, বিদ্যুৎ উৎপাদন ও নির্দিষ্ট কিছু শস্যের ফলন কম হচ্ছে। গতকাল ইউরোপিয়ান কমিশনের এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
 
আগস্টে ইউরোপের খরা পর্যবেক্ষণকারী সংস্থা (ইডিও) একটি প্রতিবেদন প্রকাশ করে। 
ওই প্রতিবেদন অনুযায়ী, মাটির আর্দ্রতা কমে যাওয়ায় ইউরোপের ৪৭ শতাংশ এলাকা সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে আছে। আর ১৭ শতাংশ এলাকা আছে সতর্ক অবস্থায়। সেখানে শাকসবজির উৎপাদন ব্যাহত হচ্ছে।
 
উৎস: প্রথম আলো 
৯৫.
উত্তর আটলান্টিক সামরিক জোটের বর্তমান সদস্য সংখ্যা -
  1. ক) ৩১টি
  2. খ) ৩২টি
  3. গ) ৩৩টি
  4. ঘ) ৩০টি
ব্যাখ্যা
NATO (North Atlantic Treaty Organization) প্রধানত একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
- ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- ন্যাটোর বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।

- ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি। সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি।
- আলবেনিয়া ও তুরস্ক ন্যাটোভুক্ত মুসলিম দেশ।

(তথ্যসূত্র: NATO ওয়েবসাইট)
৯৬.
২০০৯ সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য কয়টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করে?
  1. ক) ৭টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৯টি
ব্যাখ্যা
- ২০০৯ সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য ৫টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছে যথা- বন্যা, ঝড়, মরুকরণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে অধিকতর অনিশ্চয়তা।
-  এগুলোর প্রতিটিতে শীর্ষ ঝুঁকিপূর্ণ ১২টি দেশের তালিকা তৈরি হয়েছে। 
- সেই তালিকায় ৫টি ঝুঁকিপূর্ণ ভাগের একটিতে শীর্ষ ঝুঁকিপূর্ণসহ ৩টিতে বাংলাদেশের নাম রয়েছে।
- জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রতিক্রিয়া থেকে দেশকে বাঁচাতে হলে সঠিক পরিকল্পনার মাধ্যমে কার্যকরী অভিযোজন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।
 
উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯৭.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নিকট থেকে কোরিয়ার নিয়ন্ত্রণ নেয় -
  1. ক) ফ্রান্স ও যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
  3. গ) সোভিয়েত ইউনিয়ন ও চীন
  4. ঘ) চীন ও যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- ১৯০৫ সালে জাপান কোরিয়া দখলে নিয়েছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের (১৯৩৯-১৯৪৫) সময় কোরিয়া জাপানের অধীনে ছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে জাতিসংঘ কোরিয়া উপদ্বীপকে সোভিয়েত নিয়ন্ত্রণাধীন উত্তর এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন দক্ষিণ অংশে বিভক্ত করে।
- ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।

উৎস: ব্রিটানিকা।
৯৮.
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) স্ট্রাসবার্গ
  2. খ) লুক্সেমবার্গ
  3. গ) ব্রাসেলস
  4. ঘ) ফ্রাঙ্কফুর্ট
ব্যাখ্যা
- ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের সদরদপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) হল ইউরো মুদ্রার ব্যাংক, যা ইউরোজোনের আর্থিক নীতি পরিচালনা করে। 
- ১৯৯৮ সালে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়।
 
- ইউরোপীয় পার্লামেন্টের সদরদপ্তর স্ট্রাসবার্গ, ব্রাসেলস ও লুক্সেমবার্গে অবস্থিত।
- ইইউর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বর্তমানে এর সদস্য দেশ ২৭টি।

উৎসঃ ইসিবি ওয়েবসাইট, ইইউর ওয়েবসাইট।
৯৯.
কোথায় অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগীতাকে কেন্দ্র করে পিংপং ডিপ্লোমেসির সূত্রপাত হয়?
  1. ক) দক্ষিণ কোরিয়া
  2. খ) জাপান
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) চীন
ব্যাখ্যা
পিংপং ডিপ্লোমেসি:
- যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক উন্নয়নে টেবিল টেনিস বা পিংপং খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ১৯৪৯ সালে মাও সেতুং - এর নেতৃত্বে চীনে কমিউনিজম প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি হয়।
- কোনো কিছুতেই অবস্থার উন্নতি হচ্ছিলো না। ১৯৭১ সালে জাপানে অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগীতায় আসা যুক্তরাষ্ট্রের টীমকে চীনে আমন্ত্রন জানিয়ে এই অচলাবস্থা সহজ হয়ে আসে।

- এর আগে গোপনে দুই দেশের সরকারের যোগাযোগ হলেও এই ঘটনা প্রকাশ্যে সম্পর্ক এগিয়ে নেওয়ার দুয়ার খুলে দেয়।
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের টেনিস টীমের ১৫ সদস্য চীন ভ্রমণে যায় এবং ৭ দিন অবস্থান করে ১৭ তারিখে হংকং ফিরে আসে।
- এই সময়ে তারা সেখানে প্রেসিডেন্ট জু এনলাই, সর্বোচ্চ নেতা মাও সেতুংয়ের সাথে সাক্ষাৎ করেন। বিশ্ব মিডিয়ায় যা আলোড়ন সৃষ্টি করে।
- এই ঘটনার সূত্র ধরেই, ১৯৭১ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার এক গোপন সফরে চীন যান।
- ১৯৭২ সালে চীন তাদের টেবিল টেনিস টীম যুক্তরাষ্ট্র সফরে পাঠায়।
- ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট নিক্সন চীন সফরে যান এবং তারপর থেকে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে।
- ইতিহাসে এই ঘটনা পিংপং ডিপ্লোমেসি নামে পরিচিত।

তথ্যসূত্র:  হিস্টরি.কম ও ব্রিটানিকা।
১০০.
নিচের কোনটি ইউরেশিয়া অঞ্চলের বৃহত্তম অর্থনৈতিক সহযোগিতা সংস্থা?
  1. ক) ECO
  2. খ) OECD
  3. গ) SCO
  4. ঘ) OSCE
ব্যাখ্যা
- চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও নিরাপত্তা জোট হলো সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)।
- ইহা ইউরেশিয়া অঞ্চলের বৃহত্তম অর্থনৈতিক সহযোগিতা সংস্থা।
- এশিয়া এবং ইউরোপ মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয়।

সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) গঠিত হয় : ১৫ জুন, ২০০১ সাল।
এর সদরদপ্তর : বেইজিং, চীন।
বর্তমান সদস্য :  ৯টি।
এগুলাে হলাে: চীন, রাশিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান,কিরগিজস্তান, ভারত, পাকিস্তান, ইরান।
 
সম্প্রতি ২০২২ সালের ১৫-১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানের রাজধানী সমরখন্দে সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) এর ২২তম সম্মেলন অনুষ্ঠিত হয়। 

উৎস: forbes.com, সাংহাই সহযােগিতা সংস্থার ওয়েবসাইট।
১০১.
নিম্নের কোন অঞ্চল বিশ্বের রুটির ঝুড়ি নামে খ্যাত?
  1. ক) চেনাব ভ্যালি
  2. খ) সান জোয়াকিন ভ্যালি
  3. গ) লোগার ভ্যালি
  4. ঘ) ব্রহ্মপুত্র ভ্যালি
ব্যাখ্যা
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের মোট কৃষি উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ যোগানদাতা।
এই উৎপাদনের বেশিরভাগই আসে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত সান জোয়াকিন ভ্যালি (San Joaquin Valley) থেকে, যাকে বিশ্বব্যাপী ব্রেডবাস্কেট হিসেবে উল্লেখ করা হয়। 
এজন্য সান জোয়াকিন ভ্যালি (San Joaquin Valley)কে বিশ্বের রুটির ঝুড়ি (ব্রেডবাস্কেট) বলা হয়ে থাকে। 
 
- ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- ইউক্রেন বিশ্ববাজারে প্রতিবছর ৪০ থেকে ৫০ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য রপ্তানি কর থাকে।
- এজন্য ইউক্রেনকে ইউরােপের রুটির ঝুড়ি বলা হয়। 
 
উৎস: ওয়ার্ল্ড এটলাস
১০২.
"জি-কে প্রজেক্ট" বাংলাদেশের কয়টি জেলায় সেচ সুবিধা প্রদান করে?
  1. ক) ৫টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প (জি-কে প্রজেক্ট): 
- কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা জেলার সর্বমোট ১৯৭.৪৮৬ হেক্টর ভূমি জুড়ে বিস্তৃত (পর্ব ১: ৮৪.৯৮৬ হেক্টর এবং পর্ব ২: ১১২.৫০০ হেক্টর)। 
- ১৯৫৪ সালে প্রকল্পটির বাস্তবায়নের কাজ শুরু হয় এবং ১৯৬২ সালে এটি আংশিকভাবে কার্যক্রম শুরু করে। 
- ১৯৮১ সালে চূড়ান্ত পর্যায়ে প্রকল্পটির বাস্তবায়ন সমাপ্ত হয়, এতে ব্যয় হয় সর্বমোট ৮২৮ মিলিয়ন টাকা (বিরাশি কোটি আশি লক্ষ টাকা)। 
- গঙ্গা থেকে পানি উত্তোলনের জন্য ভেড়ামারায় একটি উত্তোলন কেন্দ্র (পাম্প স্টেশন) রয়েছে। 
- তিনটি প্রধান পাম্পের সর্বমোট উত্তোলন ক্ষমতা ১১০.৪ কিউমেক এবং অপর বারোটি সহায়ক পাম্পের সর্বমোট ক্ষমতা ৪২ কিউমেক। 
- খাল ও নালা কেটে একটি জালিকার মতো বিস্তৃত পানি প্রবাহ প্রণালীর মাধ্যমে ১৪২.০০০ হেক্টর শস্যক্ষেত্রে পানি পরিবাহিত হয়।
 এই প্রণালীর প্রধান খালের দৈর্ঘ্য ১৯৩ কিমি, দ্বিতীয় পর্যায়ভুক্ত খালগুলোর সর্বমোট দৈর্ঘ্য ৪৬৭ কিমি এবং শস্য ক্ষেত্রে পানি পৌঁছে দেওয়ার সর্বশেষ পর্যায়ের নালাগুলির সর্বমোট দের্ঘ্য ৬৩১ কিমি এবং শস্যক্ষেত্রে নির্গম দ্বারের সংখ্যা ৩,৫০০ টি।
 
উৎস: বাংলাপিডিয়া 
১০৩.
নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ?
  1. ক) নিস ও গ্রাফাইট
  2. খ) জিপসাম ও চক
  3. গ) গ্রাফাইট ও মার্বেল
  4. ঘ) চক ও নিস
ব্যাখ্যা
- পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠন করে তা পাললিক শিলা।
- এ শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলে।
- পাললিক শিলা নরম ও হালকা যা সহজেই ক্ষয়প্রাপ্ত হয়।
- এর মধ্যে জীবাশ্ম দেখা যায়। পাললিক শিলায় ছিদ্র দেখা যায়।

• পাললিক শিলার উদাহরণ:
- চুনাপাথর,
- কয়লা,
- নুড়িপাথর,
- বেলেপাথর,
- পলিপাথর,
- কর্দমপাথর,
- চক,
- কোকিনা,
- লবণ,
- জিপসাম,
- ডায়াটম,
- ডোলোমাইট ইত্যাদি।

• কিছু রূপান্তরিত শিলার উদাহরণ:
- গ্রাফাইট (কয়লার রূপান্তরিত রূপ),
- মার্বেল (চুনাপাথরের রূপান্তরিত রূপ),
- নিস (গ্রানাইটের রূপান্তরিত রূপ) ইত্যাদি।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১০৪.
নিচের কোন জেলাটি হাওরাঞ্চলের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) কিশোরগঞ্জ
  2. খ) নেত্রকোনা
  3. গ) নাটোর
  4. ঘ) ব্রাহ্মণবাড়িয়া
ব্যাখ্যা
- বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ৭টি জেলা নিয়ে হাওর বেসিন বা হাওরাঞ্চল গঠিত।
জেলাসমূহ হলো:
- সিলেট
- সুনামগঞ্জ
- মৌলভীবাজার
- হবিগঞ্জ
- নেত্রকোনা
- কিশোরগঞ্জ
- ব্রাহ্মণবাড়িয়া
- হাওরাঞ্চলে মোট ৩৭৩টি হাওর রয়েছে যার মোট আয়তন ৮,৫৮,৪৬০ হেক্টর।
- এর মধ্যে সবচেয়ে বেশি হাওর রয়েছে সিলেটে ১০৫টি।
- সবচেয়ে বড় হাওর হলো সিলেট ও মৌলভীবাজার জেলা জুড়ে বিস্তৃত হাকালুকি হাওর।

(তথ্যসূত্রঃ বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট)
১০৫.
দক্ষিণ গোলার্ধে শীতলতম মাস কোনটি?
  1. ক) সেপ্টেম্বর
  2. খ) জানুয়ারি
  3. গ) মার্চ
  4. ঘ) জুলাই
ব্যাখ্যা
দক্ষিণ গোলার্ধ (Southern Hemisphere) - তে অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলো অবস্থিত।
- এছাড়াও দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ব্রাজিল প্রভৃতি দেশ সহ কিছু অঞ্চল এই অংশে অবস্থিত।
- ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত বিরাজ করে।
- ২১ জুন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও সবচেয়ে বড় রাত।
- দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস - জানুয়ারি এবং শীতলতম মাস জুলাই।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস ও ব্রিটানিকা ডটকম।
১০৬.
ইউক্রেনের রাজধানী কিয়েভ (Kyiv) কোন নদীর তীরে অবস্থিত?
  1. ক) ভলগা (Volga)
  2. খ) দানিয়ুব (Danube)
  3. গ) উড়াল (Ural)
  4. ঘ) নিপার (Dnieper)
ব্যাখ্যা
- কিয়েভ ইউক্রেনের রাজধানী। 
- এটি নিপার (Dnieper) নদীর তীরে অবস্থিত।
- নিপার নদীর উৎপত্তি রাশিয়ার ভলদাই পর্বত থেকে। 
- এটির দৈর্ঘ্য প্রায় ২,২০০ কিলোমিটার। দৈর্ঘ্যে এটি ইউরোপের চতুর্থ দীর্ঘতম নদী। 
- রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের উপর দিয়ে প্রবাহিত হয়ে নিপার নদী কৃষ্ণসাগরে পতিত হয়েছে।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট)
১০৭.
নিচের কোনটি আইনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য -
  1. ক) সার্বজনীনতা
  2. খ) সুস্পষ্টতা
  3. গ) রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি
  4. ঘ) প্রথা রীতিনীতি ও নিয়মকানুন
ব্যাখ্যা
আইনের বৈশিষ্ট্যসমূহ
আইন সম্পর্কে প্রদত্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আইনের নিম্নোক্ত মৌলিক বৈশিষ্ট্যগুলো ধরা পড়ে । বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ:
১ । বিধিবদ্ধ নিয়মাবলি : আইনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল প্রথা, রীতি-নীতি ও নিয়ম-কানুনের সমষ্টি
২। রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি : আইনের আর একটি অন্যতম বৈশিষ্ট্য হল বিধি-বিধান প্রচলিত নিয়ম-কানুন বা প্রথাসমূহ যা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন ও স্বীকৃতির প্রয়োজন হয় । আইন হতে হলে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কর্তৃক রচিত, অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত হতে হবে ।
৩। সার্বজনীনতা : আইন সার্বজনীন। সকল মানুষই আইনের দৃষ্টিতে সমান । জাতি-ধর্ম, বর্ণ, গোত্র, নারী পুরুষ, ধনী-গরিব, রাজা-প্রজা নির্বিশেষে সকল মানুষের উপর আইন সমভাবে প্রযোজ্য ।
৪ । সুস্পষ্ট : আইনের বিধানগুলো সুনির্দিষ্ট ও সুস্পষ্ট । সুনির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক আইন বলবৎ হয় । এ জন্যই আইনের ক্ষেত্রে কোন অস্পষ্টতা থাকে না ।
৫ । শাস্তিযোগ্য : কেউ আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হয় । আইনের ব্যতিক্রম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিধায় আইন অবশ্যই পালনীয় । তাই আইন ভঙ্গ করা শাস্তিযোগ্য অপরাধ ।
৬। আইনের স্থান সবার ঊর্ধ্বে : আইন হচ্ছে সার্বভৌম শক্তির আদেশ । তাই সকলেই আইন মেনে চলতে বাধ্য । সার্বভৌম শক্তি কর্তৃক সমর্থিত বিধায় আইনের স্থান সবার ঊর্ধ্বে ।
৭। বাহ্যিক আচার আচরণের সাথে যুক্ত : আইন প্রধানত মানুষের বাহ্যিক আচার-আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে । মানুষের চিন্তা ভাবনার সাথে আইনের প্রত্যক্ষ কোন সম্পর্ক নেই ।
 
উৎস: পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১০৮.
নিচের কোনটি সংস্কৃতির উপাদান?
  1. ক) প্রতীক
  2. খ) ভাষা
  3. গ) মূল্যবোধ
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
সংস্কৃতি হলো একটি সম্প্রদায় বা গোত্রের সাধারণ বিশ্বাস, আচরণ, প্রথা তথা পুরো জীবন প্রণালি।
সংস্কৃতির সাধারণ উপাদানসমূহ হলো:
- প্রতীক
- ভাষা
- মূল্যবোধ
- প্রথা বা সাধারণ আদর্শ প্রভৃতি।

অন্যদিকে,
আইন সংস্কৃতির উপাদান নয়।

(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : সপ্তম শ্রেণী)
১০৯.
জাতিসংঘ (United Nations) সুশাসনের কোন উপাদানটি উল্লেখ করেনি?
  1. ক) Participatory (অংশগ্রহণ)
  2. খ) Sensitivity (সংবেদনশীলতা)
  3. গ) Accountability (জবাবদিহিতা)
  4. ঘ) Responsive (দায়বদ্ধতা)
ব্যাখ্যা
জাতিসংঘ সুশাসনের ৮টি উপাদান উল্লেখ করেছে। এগুলো হলো:- 
১।  Participatory - অংশগ্রহণ
২। Consensus oriented - মতামতের উপর নির্ভরশীলতা
৩। Accountability - জবাবদিহিতা
৪। Transparency - স্বচ্ছতা
৫। Responsive - দায়বদ্ধতা
৬। Effective and Efficient - কার্যকরি ও দক্ষ প্রশাসন ব্যবস্থা
৭। Equitable and Inclusive  - ন্যায্যতা এবং
৮। Follows the rule of law - আইনের শাসন।
 
তথ্যসূত্র: জাতিসংঘের  ওয়েবসাইট।
১১০.
‘Sophia' শব্দের আভিধানিক অর্থ কী?
  1. ক) চিন্তা
  2. খ) যুক্তি
  3. গ) জ্ঞান
  4. ঘ) ন্যায়
ব্যাখ্যা
- দর্শনের ইংরেজি প্রতিশব্দ ‘Philosophy' শব্দটি গ্রিক শব্দ ‘Philos' ও ‘Sophia' শব্দ দুটির সমন্বয়ে গঠিত। 
- ‘Philos' শব্দের অর্থ হলো ‘to love এবং ‘Sophia' শব্দের অর্থ হলো ‘wisdom'। 
- তাহলে উৎপত্তিগত ভাবে Philosophy বা দর্শন শব্দের অর্থ হলো ‘জ্ঞানের প্রতি অনুরাগ' বা ‘জ্ঞানপ্রীতি’।
-  মূলত সমগ্র বিশ্ব এবং জীবন সম্পর্কে একটা সুসংবদ্ধ ও যৌক্তিক জ্ঞান প্রদান করাই দর্শনের উদ্দেশ্য। 
- তাই দর্শন সূক্ষ্ম বিচার-বিশ্লেষণের মাধ্যমে এই বিশ্বজগৎ ও জীবন সম্পর্কে একটি যৌক্তিক ব্যাখ্যা দিতে চেষ্টা করে। 
- অতএব বিচার এবং সমালোচনাই হলো দর্শনের প্রধান বৈশিষ্ট্য। 
- বস্তুত দর্শন আমাদের জীবনের অর্থ, স্বরূপ, পরিণতি ও মূল্য নির্ধারণ করে। 

উৎস: এইচএসসি গ্রোগ্রাম, যুক্তিবিদ্যা ১ম পত্র; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১১১.
নিচের কোনটি পরকেন্দ্রিক সততা?
  1. ক) সাহসিকতা
  2. খ) বদান্যতা
  3. গ) অধ্যবসায়
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
সততা ও সদগুণাবলী অসংখ্য। অনেকেই সততাকে তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত করেছেন। যথা:
- (ক) আত্মকেন্দ্রিক সততা 
- (খ) পরকেন্দ্রিক সততা এবং 
- (গ) আদর্শকেন্দ্রিক সততা।

(ক) আত্মকেন্দ্রিক সততা : এ ধরনের সততা মূখ্যত ব্যক্তির নিজের কল্যাণ সাধনের উপযোগী। তাই বলে সততা যে শুধু ব্যক্তির কল্যাণে সীমিত থাকবে এমন নয়। কেননা যেহেতু ব্যক্তি সমাজের সঙ্গে সংশ্লিষ্ট সেহেতু ব্যক্তির কল্যাণ সমাজ কল্যাণের সঙ্গে যুক্ত। আত্মকেন্দ্রিক সততার কতকগুলো উপভাগ দেয়া হবে :
(১) সাহসিকতা : মানুষের দুঃখভীতিকে জয় করার শক্তিকে সাহসিকতা বলা হয়। ভবিষ্যতের বৃহত্তর এবং মহৎ উদ্দেশ্য লাভের জন্যে বর্তমানের দুঃখ-কষ্ট সহ্য করার শক্তি হল সাহসিকতা। মনোবল, ধৈর্য, অধ্যবসায়, দৈহিক সাহস ইত্যাদি এ শ্রেণীর সততার অন্তর্গত।
(২) মিতাচার : ব্যক্তিগত কল্যাণ ও সামাজিক কল্যাণ লাভের ইচ্ছা ও বিচারবুদ্ধির মধ্যে সমন্বয় সাধন করাকে মিতাচার বলা হয়। মানুষ কল্যাণ লাভের জন্যে সংযত ও বিচারবুদ্ধিসম্মত জীবনযাপন করতে বাধ্য হয়।
(৩) পরিশ্রম ও অধ্যবসায় : সাময়িক আরাম-আয়েশ তুচ্ছ করে উচ্চতর কল্যাণ লাভের জন্যে দেহ ও মনের উৎকর্ষ সাধন করা ব্যক্তির অবশ্য করণীয় ; পরিশ্রম ও অধ্যবসায় ছাড়া জীবনের সীমাহীন সম্ভাবনাকে বাস্তবায়িত করা সম্ভব নয়। সুতরাং মানুষকে মানুষ হিসাবে বাঁচতে হলে পরিশ্রম ও অধ্যাবসায়ের অনুশীলন আবশ্যক।
(৪) মিতব্যয়িতা : মিতব্যয়িতা মানুষের ব্যক্তিগত জীবনের উৎকর্ষ বিধানের জন্যে অপরিহার্য। বাক্য, কার্য ও চিন্তায় মিতব্যয়ী হওয়া মানুষের উচিত। আর্থিক মিতব্যয়িতাই শুধু পালনীয় নয়। মানুষের ব্যবহারিক জীবনের বিভিন্ন দিকে মিতব্যয়িতার অভ্যাস বাঞ্ছনীয়। মিতব্যয়িতা শুধু ব্যক্তিগত কল্যাণই আনয়ন করে না, সমাজের কল্যাণও সাধন করে।

(খ) পরকেন্দ্রিক সততা : পরকেন্দ্রিক সদগুণাবলী অপরের কল্যাণ সাধনের জন্যে নিয়োজিত হয়। 
যেমন:
 (১) ন্যায়পরায়ণতা : প্রত্যেক মানুষের পরিশ্রমের যোগ্য পুরস্কার দেওয়া, কিংবা তার সর্বাঙ্গীণ বিকাশের পথে অন্তরায় সৃষ্টি না করা ন্যায়পরায়ণতার অন্তর্ভুক্ত। ব্যাপক অর্থে ন্যায়পরায়ণতা বলতে সেই সকল গুণকে বুঝায়, যেগুলো সমাজের অন্যান্য ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক মধুময় করে । 
(২) বদান্যতা : অপরের কল্যাণ সাধনের ইচ্ছাকে বদান্যতা বলা হয়। বদান্যতা বিভিন্নভাবে প্রকাশিত হয়, যেমন- স্নেহ, বন্ধুত্ব, দেশপ্রেম ইত্যাদি।

(গ) আদর্শকেন্দ্রিক সততাঃ নৈর্ব্যক্তিক আদর্শের জন্যে আকাক্ষা আদর্শের সততা। সত্য, সুন্দর ও কল্যাণের আদর্শ অনুসারে জীবনকে গড়ে তোলার বাসনা ও সে অনুসারে কাজ করার অভ্যাসকে আদর্শকেন্দ্রিক সততা বলে। আদর্শকেন্দ্রিক সততা তিন ধরনের হতে পারে। যথা:
- (১) বুদ্ধি সম্বন্ধীয় সততা 
- (২) সৌন্দৰ্যসম্বন্ধীয় সততা এবং 
- (৩) নৈতিক সততা ।
 
উৎস: সিভিক এডুকেশন- ১, বিএ/বিএসএস প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।