আইনের বৈশিষ্ট্যসমূহআইন সম্পর্কে প্রদত্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আইনের নিম্নোক্ত মৌলিক বৈশিষ্ট্যগুলো ধরা পড়ে । বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ:
১ ।
বিধিবদ্ধ নিয়মাবলি : আইনের
গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল
প্রথা, রীতি-নীতি ও নিয়ম-কানুনের সমষ্টি ।
২।
রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি : আইনের আর একটি অন্যতম বৈশিষ্ট্য হল বিধি-বিধান প্রচলিত নিয়ম-কানুন বা প্রথাসমূহ যা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন ও স্বীকৃতির প্রয়োজন হয় । আইন হতে হলে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কর্তৃক রচিত, অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত হতে হবে ।
৩।
সার্বজনীনতা : আইন সার্বজনীন। সকল মানুষই আইনের দৃষ্টিতে সমান । জাতি-ধর্ম, বর্ণ, গোত্র, নারী পুরুষ, ধনী-গরিব, রাজা-প্রজা নির্বিশেষে সকল মানুষের উপর আইন সমভাবে প্রযোজ্য ।
৪ ।
সুস্পষ্ট : আইনের বিধানগুলো সুনির্দিষ্ট ও সুস্পষ্ট । সুনির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক আইন বলবৎ হয় । এ জন্যই আইনের ক্ষেত্রে কোন অস্পষ্টতা থাকে না ।
৫ ।
শাস্তিযোগ্য : কেউ আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হয় । আইনের ব্যতিক্রম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিধায় আইন অবশ্যই পালনীয় । তাই আইন ভঙ্গ করা শাস্তিযোগ্য অপরাধ ।
৬।
আইনের স্থান সবার ঊর্ধ্বে : আইন হচ্ছে সার্বভৌম শক্তির আদেশ । তাই সকলেই আইন মেনে চলতে বাধ্য । সার্বভৌম শক্তি কর্তৃক সমর্থিত বিধায় আইনের স্থান সবার ঊর্ধ্বে ।
৭।
বাহ্যিক আচার আচরণের সাথে যুক্ত : আইন প্রধানত মানুষের বাহ্যিক আচার-আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে । মানুষের চিন্তা ভাবনার সাথে আইনের প্রত্যক্ষ কোন সম্পর্ক নেই ।
উৎস: পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।